Digi Bangla - : বিজ্ঞান-প্রকৌশল
রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহ শুরু অক্টোবরে
দেশের বিজ্ঞান, পারমাণবিক প্রযুক্তি ও প্রকৌশল খাতের বৃহত্তম মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) সরবরাহ আগামী অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা এবং সংশ্লিষ্ট উন্নয়ন অংশীদারদের অবহিত করে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে রুশ রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম। আকাশসীমা সংক্রান্ত জটিলতায় পূর্বনির্ধারিত একটি চালান বিলম্বিত হওয়ার পর রোসাটম জানাল, চুক্তি ও প্রকল্প বাস্তবায়নের সময়সীমা মেনেই অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে কয়েকটি বিশেষ ফ্লাইটে এই জ্বালানি বাংলাদেশে পৌঁছাবে।
সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, সরবরাহ ও কারিগরি লজিস্টিকসের সকল প্রস্তুতি সম্পন্ন থাকা সত্ত্বেও নির্ধারিত আকাশপথের একটি দেশের অনুমতি না মেলায় রাশিয়া থেকে জ্বালানিবাহী বিশেষ কার্গো ফ্লাইটটি সময়মতো উড়তে পারেনি। মূলত পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের ছাড়পত্র না পাওয়ায় এই জটিলতার সৃষ্টি হয়। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আগামী ১ অক্টোবর থেকে এই চালান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই পারমাণবিক চালান সাধারণত কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের আকাশপথ ব্যবহার করে বাংলাদেশে আসে।
এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক কবির হোসেন গণমাধ্যমকর্মীদের জানান, “প্রথম ইউনিটের জ্বালানি এক বছর পর পরিবর্তন বা রিলোড করতে হয়। সেই নির্ধারিত রিলোডের জন্য দুটি ফ্লাইটে মোট ৪৮টি ফুয়েল অ্যাসেম্বলি আসার কথা ছিল; যার একটি ২৪ সেপ্টেম্বর এবং অপরটি ১ অক্টোবর নির্ধারিত ছিল।”
প্রকল্প পরিচালক আরও জানান, গত ২৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে রোসাটমের পক্ষ থেকে জানানো হয় যে আকাশপথের সবগুলো দেশের ছাড়পত্র নিশ্চিত না হওয়ায় ২৪ সেপ্টেম্বরের ফ্লাইটটি স্থগিত করা হয়েছে। এর ফলে সময়সূচি এক সপ্তাহ পিছিয়ে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১ অক্টোবর থেকে ফ্লাইট শুরুর প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
দ্বিতীয় ইউনিটের প্রাথমিক জ্বালানি সরবরাহের রূপরেখা তুলে ধরে কবির হোসেন জানান, আগামী ৮ অক্টোবর থেকে সাপ্তাহিক সাতটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে দ্বিতীয় ইউনিটের সম্পূর্ণ জ্বালানি দেশে পৌঁছানোর শিডিউল রয়েছে। বিভিন্ন গণমাধ্যমে বিলম্বিত চালানটি দ্বিতীয় ইউনিটের বলে বিভ্রান্তি ছড়ালেও রোসাটম বিবৃতিতে পাকিস্তানের আকাশসীমার অনুমতির বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে স্পষ্ট করেছে যে, দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি চুক্তি অনুযায়ী অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যেই সরবরাহ সম্পন্ন করা হবে।
//ডিবিটেক/ডিএফআর//এসএমপি/ইএমএস//
জাবির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আইডিইবির আপত্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নিয়োগ বিজ্ঞপ্তিতে উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পাশাপাশি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের আবেদনের সুযোগ দেওয়ার বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)। সংগঠনটি বলছে, এই পদে শিক্ষাগত যোগ্যতা সংশোধন করে শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আবেদনের সুযোগ রেখে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা উচিত।
২৮ সেপ্টেম্বর, সোমবার ৮ লাখাধিক সদস্য প্রকৌশলীর পক্ষে সংগঠনটির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) বরাবর এ দাবি জানানো হয়।
আইডিইবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাবির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ১০ নম্বর ক্রমিকে ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ডিপ্লোমাধারীদের পাশাপাশি বিএসসি ইঞ্জিনিয়ারিং (স্নাতক) ডিগ্রিধারীদেরও আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। সংগঠনটির দাবি, এটি সরকারের বিদ্যমান আইন ও প্রজ্ঞাপনের সঙ্গে সাংঘর্ষিক।
আইডিইবি উল্লেখ করেছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং-সম (বিধি-২) পদোন্নতি ২৭/৯৪-১৬৪, ১৯ নভেম্বর ১৯৯৪ এবং অর্থ মন্ত্রণালয়ের ৩ ডিসেম্বর ১৯৯৪ তারিখের স্মারক অনুযায়ী ১০ম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদগুলো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সনদধারীদের জন্য নির্ধারিত।
এছাড়া অর্থ মন্ত্রণালয়ের ১৯৭৮ সালের প্রজ্ঞাপনের কথা উল্লেখ করে সংগঠনটি বলেছে, দেশের সব দপ্তর ও সংস্থায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ-সহকারী প্রকৌশলী হিসেবে অভিন্ন পদবী দেওয়ার সুস্পষ্ট বাধ্যবাধকতা রয়েছে।
সংগঠনটির নেতৃবৃন্দের অভিযোগ, সরকারি নির্দেশনা অনুসরণ না করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেওয়া এ সিদ্ধান্ত দেশের ৮ লাখ ডিপ্লোমা প্রকৌশলী ও ৪ লাখ শিক্ষার্থীকে ক্ষুব্ধ করেছে। তাদের দাবি, অবিলম্বে নিয়োগ বিজ্ঞপ্তির ১০ নম্বর ক্রমিক সংশোধন করে উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পদে শুধু কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আবেদনের সুযোগ রেখে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
আইডিইবি আরও বলেছে, সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা না হলে সমগ্র প্রকৌশল অঙ্গনে চরম অসন্তোষ সৃষ্টি হতে পারে।
//ডিবিটেক/এসআইআই/এমআইএস/এসএমই//
প্রযুক্তিতে স্মার্ট হচ্ছে নৌ খাত
‘নীতি থেকে বাস্তব প্রয়োগ: নৌ খাতে উৎকর্ষতা অর্জন’—‘From Policy to Practice: Powering Maritime Excellence’ প্রতিপাদ্যে বাংলাদেশে বিশ্ব নৌ দিবস–২০২৬ উদ্‌যাপিত হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে নৌপরিবহন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে নিরাপদ, আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতাসক্ষম সামুদ্রিক খাত গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তির বাস্তব প্রয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (IMO) ২০২৬ ও ২০২৭ সালের জন্য একই প্রতিপাদ্য নির্ধারণ করেছে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, এর লক্ষ্য আন্তর্জাতিক সামুদ্রিক বিধিবিধানকে শুধু গ্রহণের মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতীয় আইন, প্রয়োগ, প্রশিক্ষণ ও দৈনন্দিন সামুদ্রিক কার্যক্রমে বাস্তবায়ন করা।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। তাঁদের বাণীতে বাংলাদেশের সমুদ্র, নদী ও নৌসম্পদের সম্ভাবনা কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ, আধুনিক বন্দর, কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা, নৌনিরাপত্তা, পরিবেশ সুরক্ষা, ডিজিটাল প্রযুক্তি এবং আন্তর্জাতিক সামুদ্রিক বিধিবিধানের বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
২৭ সেপ্টেম্বর সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল খন্দকার মেসবাহ-উল-আজিম।
প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহনমন্ত্রী বলেন, নীতি, পরিকল্পনা ও আন্তর্জাতিক অঙ্গীকারের প্রকৃত সাফল্য নির্ভর করে কার্যকর বাস্তবায়নের ওপর। শুধু আন্তর্জাতিক কনভেনশন অনুসমর্থন বা আইন প্রণয়ন যথেষ্ট নয়; নিরাপদ জাহাজ, আধুনিক ও পরিচ্ছন্ন বন্দর, দক্ষ নাবিক, শক্তিশালী নিয়ন্ত্রণব্যবস্থা এবং টেকসই নৌবাণিজ্যের মাধ্যমে এর সুফল নিশ্চিত করতে হবে।
তিনি বাংলাদেশের বন্দরগুলোর আধুনিকায়ন, অটোমেশন, সক্ষমতা সম্প্রসারণ এবং পণ্য খালাসের সময় কমানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নৌপরিবহন অধিদপ্তরের নিয়ন্ত্রণ ও পরিদর্শন সক্ষমতা বাড়ানো, ফ্ল্যাগ স্টেট ও পোর্ট স্টেট কন্ট্রোল কার্যক্রম আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং নিরাপত্তা ও পরিবেশগত মান কার্যকরভাবে প্রতিপালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
নৌপরিবহনমন্ত্রী বলেন, বাংলাদেশের নাবিকরা দেশের সবচেয়ে মূল্যবান সামুদ্রিক সম্পদ এবং বহির্বিশ্বে দেশের গুরুত্বপূর্ণ প্রতিনিধি। তাঁদের কল্যাণ, প্রশিক্ষণ, সনদায়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ধারাবাহিক বিনিয়োগ অব্যাহত থাকবে। পাশাপাশি অভ্যন্তরীণ নৌপথ ও উপকূলীয় নৌপরিবহনের টেকসই উন্নয়ন, নদীদূষণ প্রতিরোধ এবং নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।
বাংলাদেশ নৌবাহিনীর প্রধান তাঁর বক্তব্যে সামুদ্রিক নিরাপত্তা ও সামুদ্রিক সমৃদ্ধির পারস্পরিক সম্পর্ক তুলে ধরেন। তিনি বলেন, বন্দর, নৌবাণিজ্য, মৎস্যসম্পদ, অফশোর সম্পদ এবং ব্লু ইকোনমির বিকাশ নিরাপদ ও স্থিতিশীল সামুদ্রিক পরিবেশের ওপর নির্ভরশীল।
তিনি সমুদ্রসীমার নিরাপত্তা, তথ্য বিনিময়, মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করার আহ্বান জানান। একই সঙ্গে দেশীয় নৌযান নির্মাণের দক্ষতা, নৌ-ঐতিহ্য এবং বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি নাবিকদের অবদানের প্রশংসা করেন।
মেরিটাইম শিক্ষা, প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি ও পেশাগত উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। নারী মেরিটাইম পেশাজীবীদের ক্রমবর্ধমান অংশগ্রহণকেও সামুদ্রিক খাতের উৎকর্ষ অর্জনের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে জানানো হয়, চট্টগ্রাম বন্দর বর্তমানে বছরে প্রায় ৩৪ লাখ টিইইউ কনটেইনার পরিচালনা করছে। ভবিষ্যতে প্রায় ৪০ লাখ টিইইউ অতিরিক্ত সক্ষমতার চাহিদা মোকাবিলায় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ২০২৯ সালে কার্যক্রম শুরুর লক্ষ্য নিয়ে এগিয়ে চলা এ বন্দর প্রায় ২৩০ মিটার দীর্ঘ এবং ৮ হাজার থেকে ১০ হাজার টিইইউ ধারণক্ষমতাসম্পন্ন মাদার ভেসেল সরাসরি গ্রহণ করতে পারবে।
এর ফলে পণ্য পরিবহনের সময় ও লজিস্টিক ব্যয় কমানোর পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক সরবরাহব্যবস্থায় বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার সুযোগ তৈরি হবে।
বাংলাদেশের প্রায় ৬ হাজার কিলোমিটার অভ্যন্তরীণ নৌপথকে দেশের অর্থনীতি ও যোগাযোগব্যবস্থার গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে উল্লেখ করে নিরাপদ, পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর নৌপরিবহন ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। সমুদ্রবন্দর, উপকূলীয় নৌপথ ও অভ্যন্তরীণ নৌপথের মধ্যে কার্যকর সংযোগ প্রতিষ্ঠার মাধ্যমে সমন্বিত মাল্টিমোডাল পরিবহনব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরে জানানো হয়, হংকং ইন্টারন্যাশনাল কনভেনশন কার্যকর হওয়ার পর দেশের ২৪টি জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ইয়ার্ড ইতোমধ্যে কমপ্লায়েন্স অর্জন করেছে এবং আরও ২০টি ইয়ার্ড সনদায়নের প্রক্রিয়ায় রয়েছে। নিরাপত্তা, শ্রমিককল্যাণ ও পরিবেশগত মান নিশ্চিত করে এ শিল্পকে আধুনিক, দায়িত্বশীল ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়।
তেল ও বাংকার দূষণজনিত ক্ষতিপূরণ এবং জাহাজের ধ্বংসাবশেষ অপসারণসংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সামুদ্রিক কনভেনশনে বাংলাদেশের যোগদানের বিষয়ও অনুষ্ঠানে তুলে ধরা হয়। পাশাপাশি জাতীয় আইন, বিধিমালা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা আধুনিকায়নের কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়।
জাহাজ চলাচল থেকে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে আন্তর্জাতিক নৌ সংস্থার GreenVoyage2050 কর্মসূচির সহায়তায় বাংলাদেশ জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। কম-কার্বন জ্বালানি, জ্বালানি দক্ষতা, বন্দর কার্যক্রমের বিদ্যুতায়ন এবং পরিবেশসম্মত জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সবুজ নৌপরিবহনে উত্তরণের ওপর গুরুত্ব দেওয়া হয়। IMO-ও ২০২৬ সালের বিশ্ব নৌ দিবসের কর্মসূচিতে জাহাজের নতুন প্রযুক্তি, ডিকার্বনাইজেশন, ডিজিটালাইজেশন, সাইবার নিরাপত্তা ও সামুদ্রিক পরিবেশ সুরক্ষাকে গুরুত্বপূর্ণ বাস্তবায়ন ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছে।
সামুদ্রিক শিক্ষা ও প্রশিক্ষণের অগ্রগতি তুলে ধরে জানানো হয়, বর্তমানে ১৫টি মেরিটাইম একাডেমি ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং একটি মেরিটাইম বিশ্ববিদ্যালয় দক্ষ নাবিক, মেরিন প্রকৌশলী ও বন্দর ব্যবস্থাপনা পেশাজীবী তৈরিতে কাজ করছে। ২০১৪ সাল থেকে ১৩৮ জনের বেশি নারী ক্যাডেট দেশের মেরিটাইম একাডেমিগুলো থেকে উত্তীর্ণ হয়েছেন। বর্তমানে প্রতিবছর প্রায় ৫০ জন নারী ক্যাডেট প্রশিক্ষণ সম্পন্ন করছেন।
সামুদ্রিক দুর্ঘটনায় দ্রুত সাড়া, অনুসন্ধান ও উদ্ধার, জাহাজ শনাক্তকরণ এবং সমন্বিত যোগাযোগ নিশ্চিত করতে নৌপরিবহন অধিদপ্তরের Joint Rescue and Coordination Centre (JRCC)-এর সক্ষমতা আরও সম্প্রসারণের কথা জানানো হয়। পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নৌযানগুলোকে পর্যায়ক্রমে ডিজিটাল নিবন্ধন ও ট্র্যাকিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগও তুলে ধরা হয়।
এ ধরনের ডিজিটাল ব্যবস্থা নৌযানের অবস্থান শনাক্তকরণ, নিরাপত্তা নজরদারি, দুর্ঘটনায় দ্রুত সাড়া এবং নৌ চলাচল ব্যবস্থাপনায় তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ বাড়াতে পারে।
বক্তারা বলেন, সরকার, বাংলাদেশ নৌবাহিনী, বন্দর কর্তৃপক্ষ, নৌপরিবহন অধিদপ্তর, জাহাজমালিক, শিপিং কোম্পানি, জাহাজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান, জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকারী, মেরিটাইম একাডেমি, নাবিক ও অন্যান্য অংশীজনের সমন্বিত প্রচেষ্টাই বাংলাদেশের সামুদ্রিক সম্ভাবনাকে দৃশ্যমান অর্থনৈতিক অগ্রগতিতে রূপান্তর করতে পারে।
বিশ্ব নৌ দিবস–২০২৬-এর মূল আহ্বান হিসেবে বলা হয়—নীতি হতে হবে কার্যক্রমে রূপান্তরিত, অঙ্গীকার হতে হবে পরিমাপযোগ্য অর্জন এবং সামুদ্রিক সম্ভাবনাকে পরিণত করতে হবে দৃশ্যমান জাতীয় সুফলে।
নিরাপদ, সবুজ, স্মার্ট, সুরক্ষিত ও বিশ্ববাজারে প্রতিযোগিতাসক্ষম সামুদ্রিক বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর কর্তৃপক্ষের প্রতিনিধি, জাহাজমালিক, শিপিং কোম্পানি, জাহাজ ব্যবস্থাপনা ও জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানের প্রতিনিধি, মেরিটাইম শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রধান, নাবিক, সামুদ্রিক পেশাজীবী এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/কেএবিপি/এসএমই/এমআইএসটি//
প্রকৌশল দক্ষতায় জাপানের জনবল চাহিদায় বাংলাদেশের সম্ভাবনা
প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি দক্ষতাসম্পন্ন তরুণ জনশক্তির মাধ্যমে জাপানের ক্রমবর্ধমান কর্মী চাহিদা পূরণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জাপান-বাংলাদেশ পার্টনারশিপ সেমিনার ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, জাপানে বয়স্ক মানুষের সংখ্যা বেশি, বিপরীতে বাংলাদেশে তরুণ ও কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি। এই জনমিতিক বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে বাংলাদেশের তরুণদের জাপানের বিভিন্ন খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব। বিশেষ করে প্রকৌশল, নির্মাণ, প্রযুক্তি ও কারিগরি দক্ষতাসম্পন্ন জনশক্তি এ সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশ হতে পারে।
জাপানের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে ড. আবদুল মঈন খান বলেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতাকে নতুন মাত্রায় এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশের তরুণদের কর্মসংস্থান এবং জাপানের জনবল চাহিদা—দুই দিক থেকেই এ সহযোগিতা গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বাংলাদেশের তরুণরা জাপানে গিয়ে কর্মসংস্থানের সুযোগ পেলে তাদের জীবনমান উন্নত হবে। একই সঙ্গে জাপানের সেবা খাতেও তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
জাপানে কর্মসংস্থানের জন্য ভাষাগত দক্ষতার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, তরুণদের জাপানি ভাষায় দক্ষ করে তুলতে হবে। প্রয়োজনে জাপানি ভাষা শিক্ষার জন্য বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
সেমিনারে জাপানের প্রতিনিধিরা জানান, জাপানে বাংলাদেশের মতো বিপুলসংখ্যক তরুণ জনগোষ্ঠী নেই। দেশটিতে বয়স্ক মানুষের সংখ্যা বেশি এবং নির্মাণ, কৃষি, ড্রাইভিং ও নার্সিংসহ বিভিন্ন খাতে জনবলের ঘাটতি রয়েছে। এসব খাতে বাংলাদেশ থেকে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি নেওয়ার সুযোগ রয়েছে।
তারা জাপানে কাজ করতে আগ্রহী বাংলাদেশি তরুণদের জাপানি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন। বিশেষ করে প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি সক্ষমতা বাড়িয়ে দক্ষ জনশক্তি হিসেবে জাপানের শ্রমবাজারে প্রবেশের সুযোগ রয়েছে বলে সেমিনারে উঠে আসে।
//ডিবিটেক/ এইচএমসি/ এসএমই/বিটুপি//
পরিবেশের ভারসাম্য ও খাদ্য সুরক্ষায় জীববিজ্ঞানের ভূমিকা অপরিহার্য: চীফ হুইপ
ঢাকা: মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখা, প্রকৃতি সংরক্ষণ এবং সার্বিক পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাণিবিজ্ঞান ও জীববিজ্ঞানের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি। খাদ্য নিরাপত্তা, জলবায়ু এবং মানবসভ্যতার ধারাবাহিকতার সঙ্গে জীববিজ্ঞানের সম্পর্ক অত্যন্ত নিবিড় উল্লেখ করে তিনি টেকসই জাতীয় উন্নয়নে এ সংক্রান্ত মৌলিক গবেষণা ও উদ্ভাবনে রাষ্ট্রীয় মনোযোগ আরও বাড়ানোর তাগিদ দেন।
২৬ সেপ্টেম্বর, ২০২৬ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘জ্যুলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ’-এর সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে দেশের শীর্ষ জীববিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদরা বন্যপ্রাণী সংরক্ষণ, বাস্তুতন্ত্রের ভারসাম্য, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং উন্নত প্রযুক্তির প্রয়োগ নিয়ে মতবিনিময় করেন।
প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ বলেন, "মানুষের বেঁচে থাকার সবচেয়ে মৌলিক উপাদান হলো খাদ্য, যার জোগান সরাসরি উদ্ভিদ ও প্রাণিজগতের ওপর নির্ভরশীল। মাছ, মাংস কিংবা কৃষিজ পণ্য—প্রতিটি উপাদানই পুষ্টি ও জনস্বাস্থ্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই প্রাকৃতিক প্রাণী ও উদ্ভিদকূলের সুরক্ষা নিশ্চিত করা মূলত মানবজাতির অস্তিত্ব ও খাদ্যব্যবস্থার সুরক্ষারই নামান্তর।" তিনি আরও যোগ করেন, তাত্ত্বিক বিতর্কের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান ও উন্নত চিকিৎসার মতো মৌলিক চাহিদা পূরণই একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রকৃত লক্ষ্য, যা বাস্তবায়নে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে।
বাংলাদেশের প্রাকৃতিক ভৌগোলিক বৈশিষ্ট্যের কথা তুলে ধরে নূরুল ইসলাম মনি বলেন, নদী, হাওড়, বনাঞ্চল, পাহাড়ি উপত্যকা ও সুন্দরবনের মতো সমৃদ্ধ ইকোসিস্টেম আমাদের অমূল্য জাতীয় সম্পদ। এই সমৃদ্ধ জীববৈচিত্র্য ও বাস্তুসংস্থান সংরক্ষণে আধুনিক পরিবেশ ব্যবস্থাপনার বিকল্প নেই। এ ক্ষেত্রে তরুণ প্রজন্মের মেধা ও বিজ্ঞানভিত্তিক গবেষণাকে জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে, যা ভবিষ্যৎ অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতায় নেতৃত্ব দেবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মো. মনজুরুল কিবরিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. মামুন আহমেদ, প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরী, ড. মো. খালেদ কানাক এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাবিবুর রহমান। সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত গবেষক, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/ এমএসএস/ এসএমই/এমআইএসটি//
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত বেসামরিক পারমাণবিক চুক্তি সই
ঢাকা: বেসামরিক পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ও টেকসই ব্যবহারের লক্ষ্যে একটি ঐতিহাসিক দ্বিপাক্ষিক কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। এই চুক্তির মধ্য দিয়ে দুই দেশের মধ্যে পারমাণবিক নিরাপত্তা জোরদার, উচ্চপর্যায়ের প্রযুক্তিগত সক্ষমতা বিনিময় এবং বেসামরিক জ্বালানি খাতে বৈজ্ঞানিক গবেষণা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হলো। ২৬ সেপ্টেম্বর, ২০২৬ শনিবার বিএনপির মিডিয়া সেল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে এই সমঝোতার আনুষ্ঠানিক তথ্য নিশ্চিত করে।
ওয়াশিংটনে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসাদ। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন দেশটির অর্থনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্গ।
স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র তাদের দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের কৌশলগত গভীরতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক জ্বালানি নিরাপত্তায় এর সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাবের বিষয়ে একমত পোষণ করেছে। জাতীয় ক্রমবর্ধমান বিদ্যুৎ ও শিল্প চাহিদার টেকসই জোগান নিশ্চিতকরণে পরিচ্ছন্ন ও নিরাপদ উৎস হিসেবে পারমাণবিক শক্তির সম্ভাব্য ভূমিকা চুক্তিতে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। এর আওতায় দুই দেশই পারমাণবিক নিরাপত্তা, ফিজিক্যাল প্রোটেকশন, সেফগার্ডস এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে (নন-প্রলিফারেশন) আন্তর্জাতিক সর্বোচ্চ মানদণ্ড ও বিধিমালা কঠোরভাবে অনুসরণে সম্মত হয়েছে।
চুক্তির নীতিমালায় উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয় রাষ্ট্রেই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ব্যাপক সেফগার্ডস চুক্তি ও এর অতিরিক্ত প্রোটোকল পূর্ণাঙ্গভাবে কার্যকর রয়েছে। পাশাপাশি দুটি দেশই ১৯৬৮ সালের ১ জুলাই স্বাক্ষরিত বৈশ্বিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) বিশ্বস্ত ও সক্রিয় অংশীদার হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই কৌশলগত চুক্তির ঐতিহাসিক পটভূমি প্রোথিত রয়েছে চার দশক পূর্বে। ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী শাসনামলে ওয়াশিংটনের সাথে যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা উদ্যোগের প্রাথমিক ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল, বর্তমান রূপরেখাটি মূলত তারই এক পরিণত ও আধুনিক ধারাবাহিকতা। সম্প্রতি দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের ঢাকা সফরের সময় এই কৌশলগত সমঝোতা স্মারক চূড়ান্ত করার আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপন করেছিল ওয়াশিংটন।
এর আগে গত ৩ আগস্ট পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এক প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন, বেসামরিক পারমাণবিক সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবকে বাংলাদেশ অত্যন্ত ইতিবাচক দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করছে। তিনি জোর দিয়ে বলেছিলেন, "যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো দ্বিপাক্ষিক চুক্তি চূড়ান্ত করার ক্ষেত্রে সরকারের মনোভাব ইতিবাচক এবং প্রতিটি পদক্ষেপ দেশের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক কল্যাণের ভিত্তিতে বিবেচনা করা হবে।"
প্রসঙ্গত, দেশের ভবিষ্যৎ জ্বালানি রূপান্তর ও দীর্ঘমেয়াদি সক্ষমতা সুসংহত করতে চলতি বছরের মে মাসে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তর জ্বালানি খাতে কৌশলগত অংশীদারিত্ব বিষয়ক আরেকটি যুগান্তকারী সমঝোতা চুক্তি সই হয়েছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান পারমাণবিক চুক্তিটি বাংলাদেশের জাতীয় গ্রিডে নির্ভরযোগ্য বেসলোড বিদ্যুৎ সরবরাহ, উচ্চপ্রযুক্তির প্রযুক্তি হস্তান্তর এবং দেশীয় বিজ্ঞানীদের সক্ষমতা বাড়াতে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
//ডিবিটেক/ বিএমএস/এসএমই/বিটিওপি//
যবিপ্রবিতে অণুজীববিজ্ঞানের নতুন গবেষণা
জনস্বাস্থ্য, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, মহামারি ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় অণুজীববিজ্ঞানের আধুনিক গবেষণাকে গুরুত্ব দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ‘NextGen Microbiology 2: 2nd National Conference on Emerging Horizon of Microbiology’। দিনব্যাপী এ সম্মেলনে অণুজীববিজ্ঞানের সঙ্গে জিনোমিক্স, বায়োইনফরমেটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সমন্বিত প্রয়োগ নিয়ে আলোচনা হয়।
২৬ সেপ্টেম্বর, শনিবার  সকাল সাড়ে ১০টায় যবিপ্রবির অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, বর্তমান বিশ্বের মহামারি, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় অণুজীববিজ্ঞানীদের গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের জাতীয় সম্মেলন তরুণ গবেষকদের নতুন চিন্তার বিকাশ এবং নতুন গবেষণার দিকনির্দেশনা পেতে সহায়তা করবে।
আন্তর্জাতিক অণুজীববিজ্ঞান দিবস উপলক্ষে মাসব্যাপী স্কুল ও কলেজ পর্যায়ে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করায় অণুজীববিজ্ঞান বিভাগকে সাধুবাদ জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, প্রথাগত গবেষণাগারভিত্তিক গবেষণার মাধ্যমে উচ্চ প্রভাবসম্পন্ন জার্নালে গবেষণা প্রকাশনা অর্জন সম্ভব হলেও তা সবসময় সরাসরি সমাজের কল্যাণে আসে না। তাই গবেষণার সমস্যা সমাজ থেকেই চিহ্নিত করে গবেষণাগারে তার বিজ্ঞানভিত্তিক সমাধান খুঁজে বের করতে হবে।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, অণুজীববিজ্ঞান এখন আর অণুজীবের প্রথাগত গবেষণায় সীমাবদ্ধ নেই। আধুনিক বিশ্বে এ শাখা জিনোমিক্স, বায়োইনফরমেটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মতো অগ্রসর বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। বিজ্ঞানচর্চা ও নতুন ভাবনার আদান-প্রদান অব্যাহত রাখতে এ ধরনের আয়োজনের গুরুত্বও তুলে ধরেন তিনি।
সম্মেলনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টের সভাপতি ও সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেসের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. লতিফুল বারি, বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের ফেলো ও আইসিডিডিআর’বির ওয়ান হেলথ ল্যাবরেটরির জ্যেষ্ঠ বিজ্ঞানী ও প্রধান ড. জিয়াউর রহমান এবং বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের ফেলো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মনোয়ারা সুলতানা।
বক্তারা খাদ্যনিরাপত্তা, নিপা ভাইরাস ও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে গবেষণাভিত্তিক তথ্য স্লাইড উপস্থাপনের মাধ্যমে তুলে ধরেন।
সম্মেলনে ১২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পোস্টার ও মৌখিক উপস্থাপনাও অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে তরুণ গবেষকদের গবেষণা ফলাফল উপস্থাপন ও একাডেমিক মতবিনিময়ের সুযোগ তৈরি হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুল হাসান, সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. সেলিনা আক্তার, অর্গানাইজিং সেক্রেটারি ড. অভিনু কিবরিয়া ইসলাম এবং অধ্যাপক ড. মো. তানভীর ইসলাম। এ সময় অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
অণুজীববিজ্ঞান দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এর আগে অণুজীববিজ্ঞান বিভাগ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সচেতনতা ক্যাম্পেইন, বর্ণাঢ্য র‌্যালি, বৃক্ষরোপণ, অণুজীববিজ্ঞান অলিম্পিয়াড এবং স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে অণুজীববিজ্ঞানবিষয়ক সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করে।
//ডিবিটেক/এনএইচজে/এমএসআই/বিটপ//
এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় আসেনি রূপপুর-২-এর ইউরেনিয়াম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালান গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি ইউরেনিয়ামের চালানের ইউরেনিয়ামবাহী কার্গো বিমানটি রাশিয়া থেকে বাংলাদেশে পৌঁছেনি।
২৪ সেপ্টেম্বর,  বৃহস্পতিবার, ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও তা আসেনি বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা।
তবে, তাদের পক্ষ থেকে বিমানবন্দরে ইউরেনিয়াম গ্রহণের সব প্রস্তুতি ছিল বলে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়। না আসার কারণ বিষয়ে রাশিয়া থেকে কার্গো বিমান না আসায় রূপপুর প্রকল্পে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের লিয়াজোঁ কর্মকর্তার সঙ্গে গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করার হলে, সংশ্লিষ্ট বিমানের জন্য এয়ার স্পেস ক্লিয়ারেন্স পাওয়া যায়নি বলে তথ্য মিলেছে। রোসাটম বিষয়ে অফিসিয়ালি বাংলাদেশকে কিছুই জানায়নি বলে নিশ্চিত ক
তবে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারের অনুমতি কেন পাওয়া যায়নি, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা বিস্তারিত কোনো তথ্য দিতে পারেননি। রোসাটমের একজন প্রতিনিধির কাছেও কারণ জানতে যোগাযোগ করা হয়েছে। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।
রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য নির্ধারিত এই জ্বালানি চালান না আসায় পরবর্তী পরিবহন ও জ্বালানি সরবরাহের সময়সূচি কী হবে, সে বিষয়ে এখনো নতুন কোনো সময়সূচি প্রকাশ্যে আসেনি।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট এবং দুটি ইউনিট মিলে কেন্দ্রটির মোট স্থাপিত ক্ষমতা ২৪০০ মেগাওয়াট। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্যেও দুটি ইউনিটকে ভিভিইআর-১২০০ প্রযুক্তির রিঅ্যাক্টর হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিশ্ব পরমাণু সংস্থার সাম্প্রতিক তথ্য অনুযায়ী, রূপপুরের দ্বিতীয় ইউনিটের নির্মাণ শুরু হয় ২০১৮ সালের জুলাইয়ে। ইউনিট-২-এর বাণিজ্যিক কার্যক্রম ২০২৭ সালে শুরু হওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে রূপপুরের প্রথম ইউনিটের জন্য রাশিয়া থেকে পারমাণবিক জ্বালানির প্রথম কোর বাংলাদেশে পৌঁছায়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রকাশনায় বলা হয়েছে, প্রথম ইউনিটের প্রথম কোরে ১৬৮টি ফুয়েল অ্যাসেম্বলি এবং প্রায় ৭৯ টন ইউরেনিয়াম ছিল। দ্বিতীয় ইউনিটের কমিশনিংয়ের সময়ও একই ধরনের অগ্রিম জ্বালানি সরবরাহের ব্যবস্থা থাকার কথা উল্লেখ করা হয়েছে।
প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু হয় ২৮ এপ্রিল ২০২৬। এর আগে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রথম ইউনিটে জ্বালানি লোডিং ও কমিশনিং কার্যক্রমের জন্য লাইসেন্স দেয়।
রূপপুর প্রকল্পে রাশিয়ার সহায়তায় দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর নির্মাণ করা হচ্ছে। বিশ্ব পরমাণু সংস্থার তথ্য অনুযায়ী, ইউনিট-১-এর বাণিজ্যিক কার্যক্রম ২০২৬ এবং ইউনিট-২-এর ২০২৭ সালে শুরু হওয়ার সংশোধিত সময়সূচি রয়েছে।
বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি পাবনার ঈশ্বরদীর রূপপুরে পদ্মা নদীর তীরে নির্মিত হচ্ছে। দুটি ইউনিট চালু হলে জাতীয় গ্রিডে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা।
এদিকে, বৃহস্পতিবার নির্ধারিত দিনে দ্বিতীয় ইউনিটের জ্বালানি বহনকারী কার্গো বিমান বাংলাদেশে না আসায় এখন নতুন করে সরবরাহের তারিখ ও আকাশসীমা ব্যবহারের অনুমতির বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করবে চালানটি কবে ঢাকায় পৌঁছাবে।
//ডিবিটেক/ এসএমই/ এমআইটি/ সিপিএম//
নোয়াখালীতে সেতু নির্মাণে অনিয়ম: ২ কর্মকর্তা বরখাস্ত ও প্রকৌশলী বদলি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। নির্মাণকাজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। ইতোমধ্যে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ত্রুটিপূর্ণ কাজ ভেঙে সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে দায়িত্বে অবহেলার কারণে এলজিইডির এক প্রকৌশলীকে বদলিসহ দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ ঘটনার সুষ্ঠু তদন্তে এক সদস্যের কমিটি গঠন করে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এলজিইডির নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী যুগল কৃষ্ণ মণ্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন।
এলজিইডি নোয়াখালী কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ২৮ অক্টোবর বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট থেকে সাহেবেরহাট ও হাসানহাট হয়ে মাইজদী আঞ্চলিক মহাসড়কে ৪৯ দশমিক ০৬ মিটার দীর্ঘ আরসিসি ব্রিজের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। শুরুতে মেসার্স হক ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান কাজটি পেলেও পরবর্তীতে গত বছরের ৫ আগস্টের পর কাজটি হাত বদল হয়ে ৫ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে মো. ফরহাদ নামে একজন ঠিকাদার পান।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ব্রিজটির নির্মাণ কাজের শুরু থেকেই নানা অনিয়ম চলে আসছিল। শেষের দিকে রাতের অন্ধকারে ব্রিজের ফুটপাতের স্ল্যাবে রডের পরিবর্তে চিকন তার এবং নিম্নমানের সিমেন্ট দিয়ে কাজ করা হয়, যা দিনের বেলা পথচারীদের পা পড়ার সঙ্গেই ভেঙে পড়ে। একই ঘটনা ঘটে সেতুর রেলিংয়ের ক্ষেত্রেও।
নির্বাহী প্রকৌশলী যুগল কৃষ্ণ মণ্ডল জানান, সরেজমিনে এলজিইডির প্রতিনিধি দল পরিদর্শনের সময় সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের কাজ নকশা ও স্পেসিফিকেশন বহির্ভূত বলে চিহ্নিত করে। এরপর মঙ্গলবার কর্তৃপক্ষের উপস্থিতিতেই ওই নিম্নমানের অংশগুলো ভেঙে অপসারণ করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানকে আগামী সাত দিনের মধ্যে নকশা অনুযায়ী কাজ সংশোধনের লিখিত নোটিশ দেওয়া হয়েছে এবং স্পেসিফিকেশন বহির্ভূত কাজের কোনো বিল পরিশোধ করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।
এদিকে, বেগমগঞ্জ উপজেলা প্রকৌশলী আবুল মনসুর আহমেদ ও উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এর মধ্যেই উপজেলা প্রকৌশলীকে বদলি এবং অন্য দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এলজিইডি নোয়াখালী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.এস.এম মহসীনকে প্রধান করে গঠিত এক সদস্যের তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
//ডিবিটেক/বিএনও/এসএমপি/এমএনও//
পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক নদী ব্যবস্থাপনার তাগিদ পানিসম্পদ মন্ত্রীর
রাজধানী ঢাকার চারপাশের নদী সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, নাব্য পুনরুদ্ধার এবং স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে পরিবেশ বিজ্ঞান ও আধুনিক পানি-প্রযুক্তির সমন্বিত প্রয়োগের ওপর জোর দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, এমপি। আজ রাজধানীর গুলশানে ‘আলোকী’ ভবনে ‘টিম ইউরোপিয়ান ইউনিয়ন’ (Team European Union) আয়োজিত “High Level Event on Bangladesh Rivers Pollution Control, Conservation and Management of the Rivers Surrounding Capital Dhaka” শীর্ষক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী উল্লেখ করেন, বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীগুলো ঢাকার পরিবেশ, জনস্বাস্থ্য, অর্থনীতি এবং জীববৈচিত্র্যের অবিচ্ছেদ্য অংশ। পরিবেশগত ভারসাম্য রক্ষা করতে নদীর বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম পুনঃপ্রতিষ্ঠা করা জরুরি। নদীতে শিল্পবর্জ্য, অবিশোধিত পয়ঃবর্জ্য ও কঠিন প্লাস্টিক বর্জ্য ফেলা পুরোপুরি বন্ধে পরিবেশ বিজ্ঞান সম্মত ইএফটি (ETP) প্রযুক্তি ও বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কঠোর ভূমিকা পালন করতে হবে।
পরিবেশ বিজ্ঞান ও জলবায়ু প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, নদীর প্রবাহ বাধাগ্রস্ত হলে তীব্র জলাবদ্ধতা এবং এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন ঘটে। এ কারণে নদী ও তার সঙ্গে সংযুক্ত খাল ও জলাধারগুলোর হাইড্রোলজিক্যাল সংযোগ পুনঃস্থাপন করতে হবে। আধুনিক ড্রেজিং প্রযুক্তি ও হাইড্রোগ্রাফিক জরিপের মাধ্যমে নিয়মিত খনন ও পুনঃখনন কার্যক্রম পরিচালনা করে পানি প্রবাহ বজায় রাখার জাতীয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পানিসম্পদ, পরিবেশ, নৌপরিবহন, স্থানীয় সরকার, রাজউকসহ সকল অংশীদারদের প্রযুক্তিগত ডেটা শেয়ারিং ও সমন্বয়ের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের মহাপরিচালক মাহবুবা রহমান, এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং (Qingfeng Zhang), ইউরোপীয় ইউনিয়নের মিনিস্টার কাউন্সিলর ও প্রধান (উন্নয়ন সহযোগিতা) মাইকেল ক্রেইজা (Michal Krejza), ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেয়ার-শার্লে (Jean-Marc Sere Charlet) এবং নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বমেল (Joris Van Bommel) উপস্থিত থেকে টেকসই নদী ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব প্রযুক্তিগত সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
//ডিবিটেক/এনইউপিআর/এসএমই/এমআইএসটি//
সেতুর ফুটপাতের ঢালাইয়ে বাঁশ, প্রকৌশলী সাময়িক বরখাস্ত
টাঙ্গাইলের বাসাইলে প্রায় ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় সাব-ঠিকাদার শাহ আলমকে গ্রেফতার করেছে পুলিশ। একই ঘটনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) এক উপসহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত এবং দুই প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
২২ সেপ্টেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দুপুরে বাসাইল পৌরসভার মাইজখাড়া সেতুর কাছ থেকে শাহ আলমকে গ্রেফতার করা হয়। ৪৪ বছর বয়সী শাহ আলম রংপুরের পীরগাছা উপজেলার বালাপাড়া এলাকার মৃত নবুর উদ্দিনের ছেলে।
বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান বাদী হয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই ব্যক্তির বিরুদ্ধে মামলাটি করেন। মামলার প্রধান আসামি ঠিকাদার এসএম জাহাঙ্গীর আলম এবং অপর আসামি সাব-ঠিকাদার শাহ আলম। ওসি আলমগীর কবির জানান, শাহ আলম গ্রেফতার হলেও প্রধান আসামি এসএম জাহাঙ্গীর আলমকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের স্বাক্ষরিত পৃথক অফিস আদেশ ও চিঠিতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। বাসাইল উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে টাঙ্গাইল জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন এবং বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমানকে সাত কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের স্বাক্ষরে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত) মো. আহাদি হোসেনকে আহ্বায়ক এবং বাসাইল পৌরসভার সহকারী প্রকৌশলী রবিউল আলম ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উপসহকারী প্রকৌশলী মো. আলতাব হোসেনকে সদস্য করা হয়েছে। কমিটিকে এক দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এ ছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সেতুতে অন্য কোনো নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে কি না, তা পরীক্ষা করতে বলা হয়েছে। এলজিইডি সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট কাজের ত্রুটি নিরসন ও দায়িত্বে গাফিলতির বিষয়ে উপসহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামানকেও কৈফিয়ত তলব করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে এলজিইডির ঢাকা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল মনজুর মুহাম্মদ ছাদেক সেতুটি পরিদর্শন করেন।
এলজিইডি সূত্রে জানা গেছে, গ্রামীণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় বাসাইল পৌরসভার মাইজখাড়া এলাকায় মরাগাঙ্গী নদীর ওপর ৯০ দশমিক ০৬ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করা হচ্ছে। বাসাইল জিসি-কাউলজানী ইউপি ভায়া মাইজখাড়া জিপিএস সড়কের অংশ হিসেবে নির্মিত সেতুটির ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা। মেসার্স ইউনুছ আল মামুন ও মেসার্স জাকির এন্টারপ্রাইজ যৌথভাবে কাজটি করছে।
২০২২ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া প্রকল্পটির কাজ চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় মেয়াদ বাড়ানো হয়েছে। বর্তমানে সেতুটির প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ২০ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরির সময় রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করে ঢালাই শুরু করেন। স্থানীয়রা বাধা দিলে কাজ বন্ধ হয়ে যায় এবং তারা মোবাইল ফোনে এর ভিডিও ধারণ করেন। স্থানীয়রা চলে যাওয়ার পর আবার রাতে ঢালাইয়ের কাজ শুরু করে শেষ করা হয় বলে অভিযোগ করেন তারা।
পরে স্থানীয়দের ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সেতুটি পরিদর্শন ও তদন্তের উদ্যোগ নেওয়া হয়।
বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান বলেন, “ঠিকাদার এসএম জাহাঙ্গীর এবং সহকারী ঠিকাদার শাহ আলম তাদের অনুপস্থিতিতে রাতে কাউকে না জানিয়ে ওয়াকওয়ে ও ফুটপাতের ঢালাইয়ের কাজ করেন। বিষয়টিকে ত্রুটিপূর্ণ ও নিয়মবহির্ভূত। বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়। সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। ঢাকা অঞ্চল ও টাঙ্গাইল এলজিইডির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ল্যাব টেস্টসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় সেতুর নির্মাণকাজে ব্যবহৃত অন্যান্য উপকরণও পরীক্ষা করা হচ্ছে। তদন্ত কমিটির প্রতিবেদন এবং ল্যাব পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
//ডিবিটেক/ বিটিওটিসি/ এসএমই/বিপিও//
নোবিপ্রবিতে নতুন বিদ্যুৎ উপকেন্দ্র
৩৩ কেভি বিদ্যুৎকে ১১ কেভিতে রূপান্তরের জন্য ১০/১৪ এমভিএ ক্ষমতার নতুন উপকেন্দ্র চালু করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিদ্যুৎ সরবরাহ আরও নির্ভরযোগ্য করার অবকাঠামো তৈরি হয়েছে।
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির নির্মিত উপকেন্দ্রটির উদ্বোধন করেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
উদ্বোধন শেষে উপাচার্য বলেন, নতুন উপকেন্দ্র চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ সমস্যার একটি স্থায়ী সমাধানের পথ তৈরি হয়েছে। জাতীয় গ্রিডের সমস্যা বা প্রাকৃতিক দুর্যোগের মতো পরিস্থিতি ছাড়া উপকেন্দ্রটির মাধ্যমে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ বজায় থাকবে বলে আশা করেন তিনি।
নতুন উপকেন্দ্রটির ইনপুট ভোল্টেজ ৩৩,০০০ ভোল্ট এবং আউটপুট ১১,০০০ ভোল্ট। এর ১০/১৪ এমভিএ ক্ষমতা ক্যাম্পাসের বিভিন্ন ভবন, শিক্ষা কার্যক্রম ও অন্যান্য বৈদ্যুতিক অবকাঠামোয় সরবরাহ ব্যবস্থাকে আরও স্থিতিশীল করতে ব্যবহৃত হবে।
উপকেন্দ্র চালুর ফলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় স্থানীয়ভাবে নিয়ন্ত্রণ ও রূপান্তরের সক্ষমতা বাড়ল। তবে জাতীয় গ্রিডে বড় ধরনের সমস্যা বা প্রাকৃতিক দুর্যোগ হলে সরবরাহে বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছেন উপাচার্য।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের প্রধান প্রকৌশলী ও পরিচালক (অ.দা) মো. জামাল হোসেন এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) প্রকৌ: মোহাম্মদ শরীফ হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়া নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম, পবিস সোনাপুরের ডিজিএম এবং নোবিপ্রবির শিক্ষক ও কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
//ডিবিটেক/সামিয়া হোসেন মুনিয়া/এসএমই//
রূপপুরে নিরাপত্তা ভালভের কারিগরি সংকট: আইএইএ-এর সহায়তায় দ্রুত চালুর তোড়জোড়
চলমান বিদ্যুৎ গ্রিডের ঘাটতি ও জ্বালানি আমদানির অর্থনৈতিক চাপের মধ্যে দেশের প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দ্রুত চালু করতে জোর উদ্যোগ গ্রহণ করেছে সরকার। সম্প্রতি ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসির সঙ্গে বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম কেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং সহজতর করতে আইএইএর কারিগরি সহায়তা চেয়েছেন। একইসঙ্গে নিরাপত্তা ও সুরক্ষার ক্ষেত্রে বাংলাদেশের সুদৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং রোসাটম সূত্রে জানা গেছে, কেন্দ্রটির প্রথম ইউনিটের কমিশনিং প্রক্রিয়ায় দুটি প্রধান নিরাপত্তা ভালভে (Safety Valves) কারিগরি সমস্যা দেখা দেওয়ায় পরবর্তী ধাপে রূপান্তর বিলম্বিত হচ্ছে। সমস্যা পর্যালোচনা করতে চার হাজার প্রকৌশলীর পাশাপাশি রাশিয়ার বিশেষ বিশেষজ্ঞ দল কাজ শুরু করেছে। কারিগরি পর্যালোচনা শেষে এই দুটি ভালভ মেরামত, পরিবর্তন নাকি দ্বিতীয় ইউনিটের জন্য সংরক্ষিত ভালভ ব্যবহার করা হবে—সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন আগামী মাসে (অক্টোবর) জাতীয় গ্রিডে আংশিকভাবে (৩০০ মেগাওয়াট) বিদ্যুৎ সরবরাহের আশা ব্যক্ত করলেও রূপপুর প্রকল্পের পরিচালক ড. মো. কবির হোসেন জানান, ভালভ সংক্রান্ত সমস্যা সমাধান এবং পরবর্তী দুই-তিনটি ধাপে সফল টেস্ট রান শেষ করার পরই চূড়ান্ত সময় নির্ধারণ করা সম্ভব হবে।
পাবনার রূপপুরে রাশিয়ার সহায়তায় নির্মিত দুটি ভিভিইআর-১২০০ (VVER-1200) চুল্লির মোট উৎপাদন সক্ষমতা ২,৪০০ মেগাওয়াট। ২০২৬ সালের ২৮ এপ্রিল প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি লোডিং সম্পন্ন হওয়ার মাধ্যমে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের অতি কাছাকাছি পৌঁছায়। তবে আন্তর্জাতিক নিরাপত্তা মান বজায় রাখার ওপর কঠোর জোর দেওয়ায় সম্পূর্ণ প্রক্রিয়ায় প্রতিটি স্তরের শতভাগ অনুমোদন নিশ্চিত করা হচ্ছে।
আইএইএ-এর সাম্প্রতিক 'এনার্জি, ইলেকট্রিসিটি অ্যান্ড নিউক্লিয়ার পাওয়ার এস্টিমেটস' শীর্ষক প্রতিবেদন অনুসারে, ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা ও কম কার্বন নিঃসরণের লক্ষ্যে বিশ্বজুড়ে পারমাণবিক শক্তির নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। ২০২৫ সালের ৩৭৭.১ গিগাওয়াট থেকে বিশ্ব সক্ষমতা ২০৬০ সাল নাগাদ বেড়ে ৬৯৬ গিগাওয়াটে উন্নীত হতে পারে, যার বড় অংশই হবে এশিয়া অঞ্চলে। একইসঙ্গে ভবিষ্যতে স্মল মডুলার রিয়্যাক্টর (SMR) বৈশ্বিক চাহিদার ২৮ শতাংশ জুড়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে, যা দীর্ঘমেয়াদে বাংলাদেশের পারমাণবিক কর্মসূচির পরবর্তী রূপরেখা নির্ধারণে ভূমিকা রাখবে।
//ডিবিটেক/এসএমই/এমআইএসটি//
রক্ষণাবেক্ষণে ফিরল রামপালের ইউনিট
যান্ত্রিক ত্রুটি মেরামত ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ শেষে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আট দিন বন্ধ থাকার পর রোববার, ২০ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে ইউনিটটি চালু হয়। বর্তমানে ইউনিটটি প্রাথমিকভাবে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে।
এর আগে ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। রামপাল কেন্দ্রের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানান, ত্রুটি মেরামতের পর ইউনিটটি ধাপে ধাপে উৎপাদন বাড়াবে এবং জাতীয় গ্রিডের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করবে।
তিনি বলেন, বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতিতে যান্ত্রিক ত্রুটির কারণে কোনো ইউনিট সাময়িকভাবে বন্ধ হওয়া স্বাভাবিক। ত্রুটি শনাক্তের পর দ্রুত রক্ষণাবেক্ষণের মাধ্যমে উৎপাদন পুনরুদ্ধারের চেষ্টা করা হয়। বর্তমানে দুটি ইউনিটই চালু রয়েছে এবং কেন্দ্রে পর্যাপ্ত কয়লা মজুত আছে।
রামপালের প্রথম ইউনিটের উৎপাদন সক্ষমতা ৬৫৮ মেগাওয়াট। দ্বিতীয় ইউনিটের সক্ষমতা ৬৬০ মেগাওয়াট। তবে পুনরায় চালুর পর দ্বিতীয় ইউনিটটি সরাসরি পূর্ণ সক্ষমতায় না গিয়ে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট থেকে উৎপাদন শুরু করেছে। পরিচালন পরিস্থিতি ও গ্রিডের চাহিদা অনুযায়ী উৎপাদন বাড়ানো হবে।
দুটি ইউনিটের মোট স্থাপিত ক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট। স্বাভাবিক সময়ে কেন্দ্রটি দুই ইউনিট মিলিয়ে প্রায় ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে।
বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প নেওয়া হয় ২০১০ সালে। ২০১২ সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশনের চুক্তির মাধ্যমে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড গঠিত হয়।
প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত ১ হাজার ৩২০ মেগাওয়াটের মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রকল্পের প্রথম ইউনিট ২০২২ সালের ২৩ ডিসেম্বর উৎপাদনে যায়। দ্বিতীয় ইউনিট পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু করে ২০২৩ সালের ২৪ অক্টোবর।
দ্বিতীয় ইউনিট সচল হওয়ায় রামপাল কেন্দ্রের পূর্ণ উৎপাদন সক্ষমতা ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে। এখন ইউনিটের স্থিতিশীল পরিচালনা, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং জ্বালানি সরবরাহ নিশ্চিত করাই ধারাবাহিক উৎপাদনের প্রধান বিষয়।
//ডিবিটেক/ইডিএন/এমএসআই/বিপিও//
২৮ সেপ্টেম্বর প্রথম অরবিটাল ফ্লাইটে যাচ্ছে স্পেসএক্সের স্টারশিপ
ইলন মাস্কের বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স তাদের মেগা রকেট ‘স্টারশিপ’-এর বহুল প্রতীক্ষিত প্রথম অরবিটাল বা কক্ষপথীয় পরীক্ষামূলক উড্ডয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আগামী ২৮ সেপ্টেম্বর। প্রয়োজনীয় প্রশাসনিক ও নিয়মকানুন সংক্রান্ত অনুমোদনের অপেক্ষায় সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনে নতুন এই তারিখ ঘোষণা করা হয়।
১৪তম এই পরীক্ষামূলক অভিযানে রকেটটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৭১ মাইল উঁচুতে উঠে ১০ ঘণ্টার ব্যবধানে পৃথিবীকে মোট ছয়বার প্রদক্ষিণ করবে। পূর্ববর্তী সবকটি পরীক্ষা সাব-অরবিটাল হলেও, স্পেসএক্সের মতে মহাকাশযানের সার্বিক পুনর্ব্যবহারযোগ্যতা এবং মূল বাণিজ্যিক ফ্লাইটের প্রস্তুতিতে এই অরবিটাল যাত্রা এক বড় মাইলফলক।
‘স্টারলিঙ্ক ভি৩’ স্যাটেলাইট ও গতির বিপ্লব
এই অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো মহাকাশে প্রথমবারের মতো বাণিজ্যিক গ্রাহক সেবার জন্য ২৬টি নতুন প্রজন্মের ‘স্টারলিঙ্ক ভি৩’ ইন্টারনেট স্যাটেলাইট স্থাপন করা। আগের পরীক্ষায় কেবল সামর্থ্য যাচাইয়ের জন্য স্যাটেলাইট পাঠানো হলেও, এবারই প্রথম সরাসরি গ্রাহকদের সেবা দেওয়ার উদ্দেশ্যে এগুলো কক্ষপথে মোতায়েন করা হবে।
এই ভি৩ স্যাটেলাইটগুলোর ডাউনলিঙ্ক ক্ষমতা প্রতি সেকেন্ডে ১ টেরাবিট, যা আগের ‘ভি২’ সংস্করণের চেয়ে ১০ গুণ দ্রুত। পাশাপাশি এর আপলিঙ্ক গতি ১৬০ জিবিপিএস, যা পূর্বের তুলনায় প্রায় ২২ গুণ বেশি।
অবতরণ কৌশল ও সরাসরি সম্প্রচার
তবে এই উড্ডয়নে উৎক্ষেপণ টাওয়ারের যান্ত্রিক বাহু (মেকানিক্যাল আর্ম) দিয়ে রকেটের প্রাক-অংশ বা বুস্টারটিকে ধরে ফেলার মতো জটিল কৌশল থাকছে না। উৎক্ষেপণের কয়েক মিনিটের মাথায় স্টারশিপের ‘সুপার হেভি’ বুস্টারটি মেক্সিকো উপসাগরে পতিত হবে।
অন্যদিকে মহাকাশে নির্ধারিত কাজ সম্পন্ন করে মূল স্টারশিপ মহাকাশযানটি চিলির উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে এসে নামবে। স্পেসএক্সের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে এই সম্পূর্ণ উৎক্ষেপণ প্রক্রিয়াটি সরাসরি সম্প্রচার করা হবে।
ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: এনগ্যাজেট
সড়কে ইউনি-সিসি ব্লক ও সৌরবিদ্যুতের নেট মিটারে জোর স্থানীয় সরকারের
গ্রামীণ সড়ক টেকসই করতে ইটের বিকল্প হিসেবে ইউনি ও সিসি ব্লকের ব্যবহার বাড়ানো এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে উৎপাদিত অতিরিক্ত সৌরবিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত করে বিদ্যুৎ ব্যয় কমানোর তাগিদ দেওয়া হয়েছে। ১৯ সেপ্টেম্বর, শনিবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে অধিদপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত আলোচনা সভায় এসব নির্দেশনার কথা উঠে আসে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান জনগণের সম্পদের অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, সরকারি কর্মকর্তারা জনগণের সম্পদের কাস্টোডিয়ান। দেশের সম্পদ সীমিত হওয়ায় প্রয়োজন ও সক্ষমতার মধ্যে সমন্বয় করে কম ব্যয়ে সর্বোচ্চ ফল অর্জন করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে এলজিইডি দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে যে নতুন ধারার সূচনা করেছিল, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমানে নেওয়া উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে এর সুফল আগামী ২০ থেকে ৩০ বছরে দেশের মানুষ পাবে।
বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ৬ থেকে ৯ ফুট প্রশস্ত ছোট সড়কে ইটের পরিবর্তে ইউনি ব্লক ও সিসি ব্লক ব্যবহার এবং ভারী যানবাহনের সড়কে প্রয়োজন অনুযায়ী আরসিসি বা কার্পেটিংয়ের পাশাপাশি দেশীয় পাথর ব্যবহারে গুরুত্ব দিতে হবে। নদীতীরবর্তী ও বন্যাপ্রবণ সড়কে মাটি ক্ষয়রোধে ‘বিন্যা ঘাস’ ব্যবহারেরও নির্দেশ দেন তিনি। এছাড়া ইউনিয়ন, উপজেলা পরিষদ ও হাটবাজারে সোলার প্যানেল বসিয়ে উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিং সিস্টেমে জাতীয় গ্রিডে বিক্রি করে বিদ্যুৎ খরচ কমানোর সাথে সাথে স্থানীয় প্রতিষ্ঠানের আয় বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়।
স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান এবং এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেনের উপস্থিতিতে আয়োজিত এ সভায় দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প পরিচালক ও উপজেলা প্রকৌশলীরা অংশ নেন।
//ডিবিটেক/এইচএমসি/এসএমই/এমআইএস//
টেক্সটাইল ইঞ্জিনিয়ার’ না ‘ব্যারিস্টার এট ল’?
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য মাহবুবা হাকিমের নির্বাচনী হলফনামায় শিক্ষাগত যোগ্যতার ঘরে 'এলএল.এম, ব্যারিস্টার এট ল' উল্লেখ থাকায় প্রযুক্তিগত ও করণিক ত্রুটির তথ্য সামনে এসেছে ১৯ সেপ্টেম্বর, ২০২৬ (শনিবার)।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর একটি অনলাইন মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পর বিষয়টি প্রকাশ্যে আসে। গত ২১ এপ্রিল সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল এবং মাহবুবা হাকিম ১৯ এপ্রিল হলফনামায় স্বাক্ষর করেন। পরদিন ২০ এপ্রিল দলের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে তার শিক্ষাগত যোগ্যতা হিসেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রির বিষয়টি উল্লেখ করা হয়।
​হলফনামায় সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতায় 'ব্যারিস্টার এট ল' লেখা থাকলেও দলের নথিতে অন্য কোনো ডিগ্রির অস্তিত্ব নেই। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বিভিন্ন বক্তব্যে এবং ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেকে টেক্সটাইল প্রকৌশলী হিসেবে পরিচয় দেন।
গত ১৫ আগস্ট ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি) তাকে সম্মানীয় পৃষ্ঠপোষক মনোনীত করে। এর আগে ২০ মে বুটেক্স প্রশাসন তাকে সংবর্ধনা দেয় এবং ২০০৫ সালের ২৪ মার্চ প্রতিষ্ঠানটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনেও তিনি অংশ নিয়েছিলেন।
​বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, "হলফনামায় প্রদত্ত তথ্য কোনো উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা নয়; বরং নথি প্রস্তুতের সময় অনাকাঙ্ক্ষিত যান্ত্রিক বা টাইপজনিত ভুলের কারণে এ বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।"
দলের ব্যাখ্যায় বলা হয়, পূর্বনির্ধারিত ডিজিটাল ফরম্যাটে কাজ করার সময় পূর্ববর্তী তথ্য থেকে কপি-পেস্টের কারণে উপস্থাপনায় এই অসঙ্গতি থেকে যায়।
​মাহবুবা হাকিম জানান, দলের দায়িত্বশীল ব্যক্তিদের মাধ্যমে ফরম প্রস্তুতকালে করণিক ভুলের কারণে এটি ঘটেছে। বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের মূল সনদ জমা থাকায় যাচাইয়ের সময় নির্বাচন কমিশন হয়তো ওই অংশে কলম দিয়ে দাগ কেটে দেয়।
সামাজিকভাবে মর্যাদা ক্ষুণ্ন ও মানসিকভাবে বিপর্যস্ত করতে এতদিন পর বিষয়টি তোলা হয়েছে দাবি করে তিনি বলেন, সরকারি দল থেকে কোনো চাপ নেই এবং বুটেক্সের একজন ইঞ্জিনিয়ার হিসেবে অন্য মিথ্যা পরিচয় দেওয়ার কোনো যৌক্তিকতা তার নেই।
//ডিবিটেক/ডিসিো/এমআই/এসআই//
আইএইএ-এর সাথে বাংলাদেশের পরমাণু বিজ্ঞান বৈঠক
পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের সক্ষমতা বাড়াতে বাংলাদেশি গবেষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের আন্তর্জাতিক ফেলোশিপ, ইন্টার্নশিপ ও বিশেষায়িত প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।
​১৮ সেপ্টেম্বর, ২০২৬ (শুক্রবার), অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) উপ-মহাপরিচালক এবং টেকনিক্যাল কো-অপারেশন বিভাগের প্রধান হুয়া লিউয়ের সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এ আহ্বান জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন।
​বৈঠকে বাংলাদেশের তরুণ বিজ্ঞানী, গবেষক, শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ, ফেলোশিপ এবং যৌথ গবেষণার ক্ষেত্র সম্প্রসারণে আইএইএ-এর সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়। বিশেষত বাংলাদেশি সরকারি কর্মকর্তাদের জন্য আইএইএ-তে ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি, আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশগ্রহণ এবং বিভিন্ন পদে নিয়োগে সংস্থাটির সহযোগিতা কামনা করেন বিজ্ঞান সচিব।
​তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে তরুণ শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীদের বৈশ্বিক পর্যায়ে কাজের সুযোগ সৃষ্টি এবং তাঁদের প্রযুক্তিগত দক্ষতা বিকাশে আইএইএ-এর সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করা দেশের অন্যতম অগ্রাধিকার। বৈঠকে তরুণ গবেষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি, উদ্ভাবন বৃদ্ধি এবং প্রযুক্তিগত সক্ষমতা জোরদারের মাধ্যমে পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের মানবসম্পদ শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় হয়।
​বৈঠকে ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত তৌফিক হাসান, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম. মঈনুল ইসলাম, যুগ্মসচিব শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মোঃ কবীর হোসেন উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/এএএম/এসএমই/এমআইএস//
রূপপুর পরমাণু বিদ্যুৎ দ্রুত গ্রিডে যুক্ত করা ও ক্যানসার চিকিৎসায় সহায়তার আহ্বান
অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সদরদপ্তরে সংস্থাটির মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে যুক্ত করা, পারমাণবিক নিরাপত্তা জোরদার এবং স্বাস্থ্য ও কৃষি খাতে পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে মন্ত্রী ফকির মাহবুব আনাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১-এ ফুয়েল লোডিংয়ের মাধ্যমে বাংলাদেশের কার্বনমুক্ত বিদ্যুৎ উৎপাদনের অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশ সম্প্রতি ২০২৬–২০৩২ মেয়াদের 'Country Programme Framework (CPF)' স্বাক্ষর করেছে, যা বিজ্ঞান ও প্রযুক্তিতে আন্তর্জাতিক সহযোগিতার নতুন দুয়ার উন্মোচন করবে। এছাড়া দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত যৌথ কনভেনশনে অন্তর্ভুক্ত হয়ে বাংলাদেশ আন্তর্জাতিক মান বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসায় আইএইএ-এর ‘Rays of Hope: Cancer Care for All’ উদ্যোগের প্রশংসা করে মন্ত্রী জানান, বাংলাদেশ ২০২৫ সালে এতে যুক্ত হয়েছে। এ অংশীদারিত্বের আওতায় দেশে একটি সমন্বিত ওয়ান-স্টপ ক্যানসার কেয়ার সেন্টার গড়ে তোলার অগ্রাধিকার প্রকাশ করা হয়। একই সাথে নভেম্বর ২০২৬-এ অনুষ্ঠেয় ‘IAEA–WHO–IMPACT Review Mission’-এর মাধ্যমে জাতীয় ক্যানসার নিয়ন্ত্রণ ব্যবস্থার মূল্যায়নে আগ্রহ ব্যক্ত করেন মন্ত্রী।
বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন, ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক হাসান, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম. মঈনুল ইসলাম এবং যুগ্মসচিব শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/এএএম/এসএমই/এমআইএসটি//
লেক দূষণ রোধে অক্সিজেন বাড়ানোর উদ্যোগ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের পানির পরিবেশ উন্নয়নে পানিতে অক্সিজেনের মাত্রা বাড়াতে এরেটর স্থাপন, দুর্গন্ধ নিয়ন্ত্রণে জৈবিক ও রাসায়নিক পদ্ধতির সমন্বিত প্রয়োগ এবং দীর্ঘমেয়াদি পয়ঃনিষ্কাশন নেটওয়ার্ক নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। লেকগুলোর দূষণ রোধে পয়ঃবর্জ্য প্রবেশের পথ বন্ধ, নিয়মিত বর্জ্য অপসারণ এবং বর্জ্য শোধনাগার স্থাপনের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব প্রস্তাব ও নির্দেশনা উঠে আসে।
বৈঠকে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার লেকগুলোর বর্তমান অবস্থা, দূষণের উৎস এবং সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ধানমন্ডি লেকের সংস্কার, তলানি অপসারণ ও পরীক্ষামূলক প্রকল্পের অগ্রগতিও পর্যালোচনা করা হয়।
লেকের পানির মান উন্নয়নে অক্সিজেনের মাত্রা বাড়ানোর জন্য এরেটর স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্গন্ধ নিয়ন্ত্রণে জৈবিক ও রাসায়নিক পদ্ধতির সমন্বিত প্রয়োগ এবং দীর্ঘমেয়াদে পয়ঃনিষ্কাশন নেটওয়ার্ক নির্মাণের বিষয়টি আলোচনায় আসে।
বৈঠকে জানানো হয়, গুলশান লেকে পয়ঃবর্জ্য প্রবেশের উৎস ও মাধ্যম হিসেবে ছয়টি প্রাথমিক এবং ছয়টি দ্বিতীয়িক স্থান চিহ্নিত করা হয়েছে। এসব স্থান দিয়ে দূষিত পানি ও পয়ঃবর্জ্য লেকে প্রবেশ করছে। সমস্যা সমাধানে গঠিত কারিগরি কমিটি স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি সুপারিশ প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করে।
লেকের দূষণ রোধে পয়ঃবর্জ্য প্রবেশের পথ বন্ধ করা, ভবনভিত্তিক বর্জ্য শোধনাগার স্থাপন এবং বিদ্যমান পয়ঃনিষ্কাশন নেটওয়ার্কের বিস্তারিত জরিপের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে গুলশান-বনানী এলাকায় শর্তসাপেক্ষে পয়ঃনিষ্কাশন বিল আদায় এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে পানি সংগ্রহের এলাকা বা জলধারণ এলাকা তৈরির বিষয়েও নির্দেশনা দেওয়া হয়।
লেকের পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ভাসমান বর্জ্য অপসারণে ব্যবহৃত যান্ত্রিক নৌকার সংখ্যা দুটি থেকে বাড়িয়ে ১০টিতে উন্নীত করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ভাসমান খননযন্ত্র ব্যবহার করে লেকের তলদেশে জমে থাকা তলানি অপসারণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
ঢাকা মহানগর ইমারত বিধিমালা, ২০২৫ অনুযায়ী প্রযোজ্য ভবনগুলোতে নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য শোধনাগার স্থাপন নিশ্চিত করার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের পয়ঃনিষ্কাশন লাইন সরাসরি বৃষ্টির পানির নালা বা লেকের সঙ্গে যুক্ত কি না, তা শনাক্ত করে অবৈধ সংযোগ বন্ধে ঢাকা ওয়াসা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনকে সমন্বিতভাবে কাজ করার সুপারিশ করা হয়।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন লেকগুলোর সংরক্ষণ, পরিচ্ছন্নতা ও সার্বিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে ইতোমধ্যে ৪২ জন জনবলের সমন্বয়ে পাঁচটি বিশেষ দল নিয়োজিত রয়েছে বলেও বৈঠকে জানানো হয়।
বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গণপূর্ত সচিব শহীদুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/বিএমবিভি/এসএমই/এমআইএসটি//
আইএইএ-তে বাংলাদেশিদের ইন্টার্নশিপ ও নিয়োগের সুযোগ বাড়ানোর আহ্বান
ভিয়েনা/ঢাকা: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় (আইএইএ) বাংলাদেশের শিক্ষার্থী, গবেষক ও সরকারি কর্মকর্তাদের জন্য ইন্টার্নশিপ এবং বিভিন্ন পেশাগত পদে নিয়োগের সুযোগ সম্প্রসারণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ১৬ সেপ্টেম্বর, ২০২৬ বুধবার অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএ-এর মানবসম্পদবিষয়ক উপ-মহাপরিচালক মার্গারেট ডোনের (Margaret Doane) সঙ্গে সাক্ষাৎকালে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।
দ্বিপাক্ষিক এ বৈঠকে আইএইএ-তে বাংলাদেশের নাগরিকদের জন্য নিয়মিত ইন্টার্নশিপ বাড়ানো, প্রাতিষ্ঠানিক ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক ক্যারিয়ারের ক্ষেত্র উন্মুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিজ্ঞান ও প্রযুক্তি খাতে দেশের তরুণ প্রজন্মের পেশাগত সক্ষমতা বৈশ্বিক মানে উন্নীত করতে আইএইএ-এর সহায়তায় বিশেষায়িত ফেলোশিপ ও প্রশিক্ষণ কাঠামো জোরদারের আহ্বান জানানো হয়।
সাক্ষাৎকালে বৈশ্বিক মানদণ্ড বজায় রেখে পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের সক্ষমতা আরও সুদৃঢ় করতে দক্ষ মানবসম্পদ তৈরির কৌশল নিয়ে মতবিনিময় হয়। উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা আরও গতিশীল করতে একমত পোষণ করে।
এ সময় অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি তৌফিক হাসান এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম মঈনুল ইসলাম উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/ এএএম/এসএমই/এমআইএস//
সেমিকন্ডাক্টর টেস্টিংয়ে প্রশিক্ষণ শুরু
বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পে টেস্টিং প্রযুক্তিতে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে ২৫ বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েটকে নিয়ে তিন মাসের প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (BSIA)। শিল্পসংশ্লিষ্ট ব্যবহারিক জ্ঞান ও দক্ষতার মাধ্যমে তরুণদের দেশ-বিদেশের চাকরি এবং উদ্যোক্তা হওয়ার সুযোগের জন্য প্রস্তুত করাই এ কর্মসূচির লক্ষ্য।
এআইইউবি বনানী ক্যাম্পাসে Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)-এর আওতায় মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ঢাকার ‘Semiconductor Testing Training Course’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন BSIA সভাপতি ও BSIA-SICIP Program Standing Committee (PSC)-এর চেয়ারপারসন এম. এ. জব্বার। প্রশিক্ষণার্থীদের আন্তরিকতা, পরিশ্রম এবং ধারাবাহিকভাবে শেখার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “তোমাদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর শিল্প কীভাবে পরিবর্তিত হচ্ছে তা বুঝতে হবে এবং নিজেদের সক্ষমতা তৈরিতে কঠোর পরিশ্রম করতে হবে। সঠিক দক্ষতা ও নিষ্ঠা থাকলে তোমরা চাকরি ও উদ্যোক্তা—উভয় ক্ষেত্রেই সুযোগ তৈরি করতে পারবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন SICIP-এর Joint Secretary and DEPD (FM) মাইনুল হোসেন। বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর শিল্পের সম্প্রসারণ ও কর্মসংস্থানের সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, “সেমিকন্ডাক্টর খাতে দেশে ও বিদেশে উল্লেখযোগ্য সুযোগ রয়েছে। সরকার SICIP-এর আওতায় তোমাদের দক্ষতা উন্নয়নে সরকারি অর্থ বিনিয়োগ করছে। তাই এই সুযোগের সর্বোচ্চ ব্যবহার করে সফল ক্যারিয়ারের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন SICIP-এর Deputy Secretary and AEPD (PM) মোহাম্মদ আফজাল হোসেন; BSIA Director ও iTest Bangladesh Ltd.-এর Director মুনির আ
হমেদ; এবং BRAC University-এর Electrical and Electronic Engineering (EEE) বিভাগের অধ্যাপক ড. হাসান উজ জামান।
এর আগে স্বাগত বক্তব্য দেন BSIA-SICIP-এর Chief Coordinator রাশিদুল হাসান। তিনি প্রশিক্ষণ কর্মসূচির উদ্দেশ্য ও বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রশিক্ষণার্থীদের পক্ষে শ্রাবণী পাল দীপি ও কামরুল আহসান তিন মাসের কোর্স নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানান। তারা সেমিকন্ডাক্টর টেস্টিংয়ে ব্যবহারিক ও শিল্পভিত্তিক জ্ঞান এবং দক্ষতা অর্জনের আগ্রহ প্রকাশ করেন।
অনুষ্ঠানে BSIA ও iTest Bangladesh Ltd.-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। BSIA-এর উদ্যোগে সেমিকন্ডাক্টর টেস্টিং প্রশিক্ষণ পরিচালনার জন্য এ সমঝোতা করা হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে MoU-তে স্বাক্ষর করেন BSIA সভাপতি এম. এ. জব্বার এবং iTest Bangladesh Ltd.-এর Director মুনির আহমেদ।
প্রশিক্ষণার্থীদের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, BSIA-এর সদস্য এবং সংশ্লিষ্ট শিল্পের প্রতিনিধিরা আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে তারা Semiconductor Testing Training Laboratory পরিদর্শন করেন। এ সময় প্রশিক্ষণ পরিচালনার জন্য স্থাপিত ল্যাবের সুবিধা ও যন্ত্রপাতি সম্পর্কে অতিথিদের অবহিত করা হয়।
BSIA-SICIP কর্মসূচির আওতায় আগামী দুই বছরে সেমিকন্ডাক্টর প্রযুক্তির সাতটি বিশেষায়িত ক্ষেত্রে মোট ৩৫০০ তরুণ বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েটকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। শিল্পের প্রয়োজন অনুযায়ী জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা দিয়ে তাদের বাংলাদেশ ও আন্তর্জাতিক শ্রমবাজারের জন্য কর্মসংস্থান-উপযোগী পেশাজীবী হিসেবে গড়ে তোলাই এ কর্মসূচির লক্ষ্য।
//ডিবিটেক/বিএইচএম/এসএমই/এমআইএসটি//
‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইউপিএসসি পরীক্ষার্থীদের উৎসাহ দিতে দেওয়া একটি ভিডিও ঘিরে অভিযোগের পর ২৪ ঘণ্টার মধ্যে বদলি হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইপিএস কর্মকর্তা ড. বুশরা বানু। ভিডিওতে ‘আসসালামু আলাইকুম’, ‘ইনশাআল্লাহ’ ও ‘জাজাকাল্লাহ’ ব্যবহারের বিষয়ে ‘হিন্দু লিগাল ফান্ড’ অভিযোগ করার পরদিন, ১৪ সেপ্টেম্বর তাকে খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপারের পদ থেকে রাজ্য সশস্ত্র পুলিশের চতুর্থ ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট পদে বদলি করা হয়।
বুশরা বানু এক্সে গত ১৩ সেপ্টেম্বর একিটি ভিডিওটি পোস্ট করেন। এতে তিনি নিজের সিভিল সার্ভিসে যোগ দেওয়ার যাত্রা এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের রেসিডেনশিয়াল কোচিং একাডেমির সহায়তার কথা তুলে ধরেন। তিনি ইউপিএসসি পরীক্ষার্থীদের ওই একাডেমির বই, গ্রন্থাগার, মক টেস্ট ও অন্যান্য সুবিধা কাজে লাগানোর পরামর্শ দেন।
ভিডিওতে বুশরা বানু ‘আসসালামু আলাইকুম’ দিয়ে বক্তব্য শুরু করেন, বক্তব্যের মধ্যে ‘ইনশাআল্লাহ’ এবং শেষে ‘জাজাকাল্লাহ’ শব্দ ব্যবহার করেন। ভিডিও প্রকাশের পর ‘হিন্দু লিগাল ফান্ড’ পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিবের কাছে লিখিত অভিযোগ দেয়। সংগঠনটি অভিযোগ করে, সরকারি পদে থাকা একজন কর্মকর্তা হিসেবে বুশরা জনসমক্ষে নিরপেক্ষতা বজায় রাখেননি এবং ‘বন্দে মাতরম’ বা ‘জয় হিন্দ’-এর মতো জাতীয়তাবাদী সম্ভাষণ ব্যবহার করেননি।
অভিযোগের পর সোমবার, ১৪ সেপ্টেম্বর রাজ্য সরকারের জারি করা আদেশে বুশরা বানুকে খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপারের পদ থেকে সরিয়ে রাজ্য সশস্ত্র পুলিশের চতুর্থ ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট করা হয়। সরকারি আদেশে এই বদলিকে ‘জনস্বার্থে’ তাৎক্ষণিক কার্যকর প্রশাসনিক রদবদল হিসেবে উল্লেখ করা হয়েছে; আদেশে অভিযোগটিকে বদলির সরাসরি কারণ হিসেবে উল্লেখ করা হয়নি।
তবে ভিডিও প্রকাশ, সংগঠনটির অভিযোগ এবং তার পরদিন বদলির সময়ের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। ভারতের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বদলির বিষয়ে সরকারি ব্যাখ্যাকে প্রশাসনিক রদবদল হিসেবে উল্লেখ করা হলেও, অভিযোগের সময়ের সঙ্গে বদলির ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্নও উঠেছে।
বুশরা বানু ২০২১ ব্যাচের আইপিএস কর্মকর্তা। তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিষয়ে পিএইচডি সম্পন্ন করেন এবং পরে সৌদি আরবে সহকারী অধ্যাপক হিসেবে কাজ করেন। এরপর সেই চাকরি ছেড়ে ভারতে ফিরে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেন। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের রেসিডেনশিয়াল কোচিং একাডেমির সহায়তায় তিনি ইউপিএসসি পরীক্ষায় দুবার সাফল্য পেয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভিডিওতে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি শিক্ষার্থীদের সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতিতে প্রাতিষ্ঠানিক সহায়তা নেওয়ার আহ্বান জানান। ফলে পোস্টটি মূলত পরীক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণামূলক ও তথ্যভিত্তিক বার্তা ছিল।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নমত দেখা গেছে। কেউ কেউ সরকারি কর্মকর্তার জনসমক্ষে ধর্মীয় অভিব্যক্তি ব্যবহারের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, অনেকে প্রশ্ন তুলেছেন—ধর্মীয় নিরপেক্ষতার একই মানদণ্ড সব ধর্মের কর্মকর্তার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা হচ্ছে কি না। ভারতের বহুধর্মীয় ও বহুসাংস্কৃতিক বাস্তবতায় ব্যক্তিগত ধর্মীয় অভিব্যক্তি ও সরকারি দায়িত্বের নিরপেক্ষতার সীমারেখা নিয়েও সমালোচনা চলছে।
//ডিবিটেক/এসএফআর/এনপি/এমআইএস//
রেজ অব হোপে ক্যান্সার চিকিৎসা
পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ প্রয়োগ কাজে লাগিয়ে বাংলাদেশে একটি সমন্বিত, ন্যায়সংগত ও টেকসই ক্যান্সার চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। এ লক্ষ্যে প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ, রোগ নির্ণয়, চিকিৎসা, দক্ষ মানবসম্পদ, গুণগত মান নিশ্চিতকরণ ও প্যালিয়েটিভ কেয়ারকে একই ব্যবস্থার আওতায় আনার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) ‘Rays of Hope: Delivering on the Promise of Cancer Care’ শীর্ষক বৈজ্ঞানিক ফোরাম-২০২৬-এ বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতে ‘Rays of Hope: Cancer Care for All’ উদ্যোগ এগিয়ে নিতে আইএইএর মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি এবং আইএইএ সচিবালয়ের নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে দেশে ক্রমবর্ধমান ক্যান্সারের বোঝা মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ। এর মাধ্যমে সবার জন্য সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG)-৩ অর্জনে বাংলাদেশ অবদান রাখতে চায়।
মন্ত্রী বলেন, টেকসই ক্যান্সার চিকিৎসার জন্য শুধু প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অবকাঠামো যথেষ্ট নয়। এর সঙ্গে প্রতিরোধ, রোগের প্রাথমিক শনাক্তকরণ, রোগ নির্ণয়, চিকিৎসা, দক্ষ মানবসম্পদ, গুণগত মান নিশ্চিতকরণ এবং প্যালিয়েটিভ কেয়ারের সমন্বয় প্রয়োজন। এ ক্ষেত্রে রোগীকেন্দ্রিক একটি সমন্বিত চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
ফকির মাহবুব আনাম জানান, বাংলাদেশ ২০২৫ সালে ‘Rays of Hope’ উদ্যোগে যুক্ত হয়েছে। এই অংশীদারিত্বকে জাতীয় পর্যায়ে কার্যকর কর্মসূচিতে রূপ দিতে আইএইএর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে বাংলাদেশ।
এর অন্যতম অগ্রাধিকার হলো একটি সমন্বিত ওয়ান-স্টপ ক্যান্সার কেয়ার সেন্টার প্রতিষ্ঠা করা। এর মাধ্যমে ক্যান্সার রোগীদের আরও সমন্বিত, সহজলভ্য ও রোগীকেন্দ্রিক সেবা দেওয়ার সুযোগ তৈরি হবে বলে জানান তিনি।
আইএইএর কারিগরি সহযোগিতার প্রশংসা করে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, সক্ষমতা বৃদ্ধি, জ্ঞান বিনিময় এবং টেকসই ক্যান্সার চিকিৎসাব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে সংস্থাটির সহযোগিতা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি জানান, বাংলাদেশ নভেম্বর ২০২৬-এ অনুষ্ঠেয় IAEA–WHO–IMPACT Review Mission-এর দিকে আগ্রহের সঙ্গে তাকিয়ে আছে। এই মিশন বাংলাদেশের জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ সক্ষমতার প্রমাণভিত্তিক মূল্যায়ন এবং ক্যান্সার চিকিৎসার পুরো ব্যবস্থায় বাস্তবভিত্তিক অগ্রাধিকার নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ গবেষণা ও উন্নয়ন কার্যক্রম জোরদারের পাশাপাশি শিক্ষার্থী, বিজ্ঞানী ও গবেষকদের জন্য আন্তর্জাতিক শিক্ষা, প্রশিক্ষণ, ফেলোশিপ এবং যৌথ গবেষণার সুযোগ সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ।
দক্ষ মানবসম্পদ তৈরি এবং জ্ঞানভিত্তিক অংশীদারিত্ব গড়ে তোলা পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির সুফল সমাজে দীর্ঘমেয়াদে পৌঁছে দেওয়ার জন্য অপরিহার্য বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশে আরও সমন্বিত, ন্যায়সংগত ও টেকসই ক্যান্সার চিকিৎসাব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য জানিয়ে ফকির মাহবুব আনাম বলেন, পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির সুফল সবচেয়ে বেশি প্রয়োজন এমন মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
আইএইএ ও এর অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে ‘Rays of Hope’ উদ্যোগের প্রতিশ্রুতিকে বাংলাদেশের জনগণের জন্য বাস্তব ও দীর্ঘস্থায়ী সুফলে রূপান্তর করার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী।
//ডিবিটেক/এএএম/এসএমই/এমআইএস//
প্রযুক্তিগত পুনর্গঠনে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান
উদ্ভাবনী প্রযুক্তি, বহুমাত্রিক বৈজ্ঞানিক গবেষণা ও শিল্প রূপান্তরের মাধ্যমে একটি টেকসই, স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতির ভিত্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
১৪ সেপ্টেম্বর, সোমবার রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে তিন দিনব্যাপী 'বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬'-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অর্থনৈতিক রূপরেখা তুলে ধরেন।
ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর জাতীয় অর্থনীতির ভবিষ্যৎ রূপকল্পে তিনটি প্রধান ধাপের কথা উল্লেখ করেন: অর্থনীতির দ্রুত পুনরুদ্ধার, প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত পুনর্প্রতিষ্ঠা এবং প্রযুক্তিনির্ভর দ্রুত পুনর্গঠন। তিনি জানান, ২০২৯ সালের মধ্যে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ-পরবর্তী বৈশ্বিক প্রতিযোগিতা মোকাবেলায় একক পণ্যের নির্ভরতা কমিয়ে উচ্চ প্রযুক্তির বহুমুখী রপ্তানি কাঠামো তৈরি করতে হবে। আন্তর্জাতিক উদ্ভাবন সূচকে (জিআইআই) দেশের অবস্থান শক্তিশালী করতে অব্যাহত গবেষণা ও বৈজ্ঞানিক পুনর্জাগরণের বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন। অতীতে মুক্তবাজার অর্থনীতি ও প্রযুক্তি খাতের প্রাতিষ্ঠানিক সূচনার ধারাবাহিকতায় বর্তমান সরকার একটি মানবিক, গণতান্ত্রিক ও কল্যাণমুখী অর্থনীতি বিনির্মাণে কাজ করছে।
গবেষকদের কার্যকর প্রণোদনা প্রদানের আশ্বাস দিয়ে তিনি একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ‘রিসার্চ অ্যান্ড ইনোভেশন ফান্ড’ গঠনের সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া
র আহ্বান জানান। বেসরকারি শিল্প খাত এ গবেষণা তহবিলে আর্থিক সহায়তা প্রদান করলে কর ছাড়সহ রাজস্ব প্রণোদনা দেওয়ার বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করবে বলে তিনি আশ্বস্ত করেন। ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনকে সামনে রেখে তরুণ উদ্ভাবকদের হাত ধরে এক ট্রিলিয়ন ডলারের টেকসই জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানের সভাপতি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, তরুণদের মেধা ও উদ্ভাবন আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিতে প্রতি বছর নিয়মিত ‘ইনোভেশন ফেয়ার’ আয়োজন করা হবে। তিনি জানান, মেলায় প্রদর্শিত উদ্ভাবনগুলো বাণিজ্যিকীকরণের দ্বারপ্রান্তে পৌঁছেছে এবং ওমানের মতো আন্তর্জাতিক বাজারে রপ্তানির দ্বার উন্মোচিত হয়েছে।
তিন দিনে ২০টি কারিগরি ও পলিসি সেশন শেষে ৬৭১টি আবেদন থেকে বাছাইকৃত ৫০টি উদ্ভাবনী দলের মধ্য থেকে শীর্ষ ১০টি প্রকল্পকে এক লক্ষ টাকার চেক ও সনদ দেওয়া হয়। এ প্রকল্পগুলো হলো—Homepital Nexus, SMARTWheelchair, Firefly, Voice Assist Device, BD Cyber Helpline, Water Repellent Jute Fabric, Natural Fibre PCB, Antenna for NanoSat, Liquid Tree এবং Self Contactor। প্রাতিষ্ঠানিক উদ্ভাবনীতে বিশেষ সম্মাননা পায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিইউবিটি, খুলনা বিশ্ববিদ্যালয় এবং এআইইউবি। সমাপনীতে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজ্ঞানী, গবেষক ও তরুণ উদ্যোক্তারা অংশ নেন।
//ডিবিটেক/এমএএম/এসএমই /আইএইচ//
রূপপুরে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে ভিয়েনায় বৈঠক
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কারিগরি ও নিরাপত্তা মানদণ্ড বজায় রেখে জাতীয় গ্রিডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে দ্রুততম সময়ে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠক শেষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকীর মাহবুব আনাম এবং রোসাটম মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ বাংলাদেশ-রাশিয়া দ্বিপাক্ষিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে শুভেচ্ছা স্মারক বিনিময় করেন। উভয় দেশের প্রতিনিধি দলের সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট দফতরগুলোর প্রতিনিধিরা জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি সম্পন্ন হয় এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে দ্রুত সফল বাস্তবায়নের দিকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
//ডিবিটেক/এমএএম/এসএমই/এফওইিএম//
নভোথিয়েটারে উদ্ভাবনের বাংলাদেশ
ঢাকার বিজয় সরণির নভোথিয়েটারে বসেছে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬। বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশলভিত্তিক গবেষণাকে বাস্তব পণ্য ও সেবায় রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে আয়োজিত এই মেলায় একসঙ্গে দেখা মিলছে সৌরবিদ্যুৎচালিত যান, দ্রুত চার্জের বৈদ্যুতিক বাইক, পরিবেশবান্ধব সুতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্ট কৃষি, স্বাস্থ্যপ্রযুক্তি, কার্বন ব্যবস্থাপনা, ডিজিটাল কারা সেবা এবং উন্নত সৌরকোষের মতো নানা উদ্ভাবনের।
১২ সেপ্টেম্বর, শনিবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। ‘ইনোভেট টু মার্কেট’ প্রত্যয়ে আয়োজিত মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্বাধীন গবেষক, শিক্ষার্থী, স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন।
আপনার দেওয়া তথ্য অনুযায়ী, মেলায় এক হাজারের বেশি উদ্ভাবনী প্রকল্প ও আইডিয়া জমা পড়েছে। এর মধ্যে ৬৭১টি উদ্যোগ প্রদর্শনের জন্য এসেছে এবং এসব উদ্যোগের প্রায় ৭০ শতাংশই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের। মেলার বিভিন্ন স্টলে সরকারি-বেসরকারি গবেষক ও উদ্যোক্তাদের উদ্ভাবনও প্রদর্শিত হচ্ছে। আয়োজক-সংশ্লিষ্ট প্রকাশিত তথ্যে অবশ্য ৬৭১টি জমা পড়া প্রকল্পের মধ্যে ৫০টি নির্বাচনের তথ্যও পাওয়া গেছে।
সৌরবিদ্যুতে চলছে ‘সান-কার’
মেলার অন্যতম আকর্ষণ বরিশালের ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের (ইউজিভি) সৌরবিদ্যুৎচালিত ‘সানকার’। বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ও ইইই বিভাগের যৌথ উদ্যোগে তৈরি এই পরিবেশবান্ধব চার চাকার বাহনটি মূলত তিন আসনের।
গাড়িটির ছাদে রয়েছে ৪০০ ওয়াটের সৌরপ্যানেল। পেছনে রয়েছে আরও ২০০ ওয়াটের সৌরপ্যানেল। ফলে মোট ৬০০ ওয়াট সৌরশক্তি উৎপাদনের সক্ষমতা রয়েছে।
উদ্ভাবকদের পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে মডেল পরিবর্তন করে ছোট পরিবারের উপযোগী গাড়িও তৈরি করা হবে।
ইউজিভির মেকানিক্যাল বিভাগের শিক্ষক মো. সাগর শরীফ জানান, ‘সানকি’ নামের এই বৈদ্যুতিক যান চলার সময় বা থেমে থাকা অবস্থায় অতিরিক্ত বিদ্যুৎ উৎপন্ন হলে তা ব্যাটারিতে জমা করবে। সূর্যের আলো না থাকলে ওই ব্যাটারি থেকে চার থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত বাহনটি চালানো সম্ভব হবে। এতে জাতীয় গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভরতা কমবে।
প্রোটোটাইপটি তৈরিতে বর্তমানে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা খরচ হয়েছে। তবে বাণিজ্যিক উৎপাদনে গেলে উৎপাদন খরচ আরও কমিয়ে আনার লক্ষ্য রয়েছে উদ্ভাবকদের।
১৫ হাজার টাকায় বৈদ্যুতিক বাইক
ইনোভেশন ফেয়ারে ব্যতিক্রমী আরেকটি প্রকল্প নিয়ে এসেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষকেরা তৈরি করেছেন কম খরচের একটি বৈদ্যুতিক মোটরচালিত দ্বিচক্রযান।
গবেষকদের দাবি, মাত্র ৩০ মিনিটের দ্রুত চার্জে বাইকটি প্রায় ৮০ কিলোমিটার চলতে পারবে। এই দূরত্ব পাড়ি দিতে বিদ্যুৎ খরচ হবে আনুমানিক ২৫ টাকা।
প্রকল্পটির বিশেষত্ব এর মোটরে। চট্টগ্রামের জাহাজভাঙা শিল্প ও ঢাকার ধোলাইখাল থেকে কম দামে সংগ্রহ করা পুরোনো ৪৪০ ভোল্টের ইন্ডাকশন মোটরকে গবেষকেরা নিজেদের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে ৬০ ভোল্টে রূপান্তর করেছেন।
এর সঙ্গে ব্যবহার করা হয়েছে স্থানীয়ভাবে তৈরি কপার কয়েল। কেবল কপার কয়েলেই খরচ হয়েছে প্রায় ৭ থেকে ৮ হাজার টাকা। সব মিলিয়ে মোটর তৈরিতে খরচ হয়েছে ১৫ হাজার টাকার মধ্যে।
ইইই বিভাগের গবেষক ইমতিয়াজ আবেদিন জানান, বাইকটির নিয়ন্ত্রক ব্যবস্থাও তাঁদের নিজেদের তৈরি। প্রযুক্তিটি বাণিজ্যিকভাবে উৎপাদনে নেওয়া গেলে পুরো বাইকের দাম ৮০ থেকে ৮৫ হাজার টাকার মধ্যে রাখা সম্ভব বলে তাঁদের ধারণা।
কাশফুলে কমছে সুতার খরচ
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) প্রতিনিধিদল মেলায় টেক্সটাইল প্রকৌশল বিভাগের দুটি এবং এনার্জি প্রকৌশল বিভাগের একটি প্রকল্প উপস্থাপন করছে।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো কাশফুল ও তুলার সমন্বয়ে টেকসই সুতা তৈরির গবেষণা। টেক্সটাইল প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. শাহজালাল খন্দকারের তত্ত্বাবধানে পিএইচডি গবেষক ইয়াসিন আরাফাত এই গবেষণা করেছেন।
গবেষণায় কাশফুলের আঁশকে তুলার আংশিক বিকল্প হিসেবে ব্যবহার করে সুতা তৈরির সম্ভাবনা যাচাই করা হয়েছে। ফলাফলে দেখা গেছে, তুলার সঙ্গে ৩৫ শতাংশ পর্যন্ত কাশফুল মিশিয়ে তৈরি সুতা কাপড় তৈরির উপযোগী। এমনকি ৪০ শতাংশ কাশফুলের মিশ্রণেও বাণিজ্যিকভাবে গ্রহণযোগ্য মানের সুতা পাওয়া গেছে।
গবেষণায় ২৭ দশমিক ৭ শতাংশ কাশফুল ও ৭২ দশমিক ৩ শতাংশ তুলার মিশ্রণকে সবচেয়ে ভারসাম্যপূর্ণ অনুপাত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই পদ্ধতিতে সুতার উৎপাদন খরচ প্রায় ১১ দশমিক ৭ শতাংশ কমানো সম্ভব। প্রতি কেজি সুতার উৎপাদন খরচ প্রায় ২ দশমিক ৯৮ ডলার থেকে কমে ২ দশমিক ৬৩ ডলারে নামতে পারে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।
এআইয়ে মাছ চাষ, মুদ্রা শনাক্তকরণ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) মেলায় ছয়টি উচ্চপ্রযুক্তির গবেষণা প্রকল্প উপস্থাপন করেছে। এর মধ্যে রয়েছে জলবায়ু সহিষ্ণু ফসল নির্বাচন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষ, সামুদ্রিক শৈবাল ও দেশীয় ছোট মাছ থেকে পুষ্টিকর খাদ্য তৈরি, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কাগুজে মুদ্রা শনাক্তকরণ, গ্রিনহাউস গ্যাসকে রাসায়নিক শক্তিতে রূপান্তর এবং প্রাকৃতিক গ্রিন টি উৎপাদন।
আবদুল্লাহ-আল মামুনের নেতৃত্বে প্রদর্শিত হয়েছে ‘অ্যাকুয়াস্মার্ট’ ও ‘অ্যাকুয়ানিউট্রি’। ‘অ্যাকুয়াস্মার্ট’ আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষের জন্য তৈরি একটি ব্যবস্থা। ‘অ্যাকুয়ানিউট্রি’ সামুদ্রিক শৈবাল ও দেশীয় মাছকে পুষ্টিকর খাদ্যে রূপান্তরের উদ্যোগ।
সিএসটিই বিভাগের অধ্যাপক ড. নাজিয়া মাজাদির নেতৃত্বে তৈরি ‘ভিশন-অ্যাসিস্ট’ দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কাগুজে মুদ্রা শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। অন্যদিকে রসায়ন বিভাগের গবেষণায় গ্রিনহাউস গ্যাসকে রাসায়নিক শক্তিতে রূপান্তরের প্রযুক্তিও প্রদর্শিত হয়েছে।
পেরোভস্কাইট সৌরকোষ থেকে কার্বন মানচিত্র
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) মেলায় চারটি গবেষণা প্রকল্প উপস্থাপন করছে। এর মধ্যে রয়েছে সিলিকনভিত্তিক পেরোভস্কাইট সৌরকোষ, ‘এগ্রিট্রেস বিডি’, ‘কার্বন সেতু’ এবং ‘দেশগার্ড এআই’।
পেরোভস্কাইট সৌরকোষ সৌরবিদ্যুৎ প্রযুক্তির উন্নত উপকরণভিত্তিক গবেষণার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। একই সঙ্গে ‘এগ্রিট্রেস বিডি’ কৃষি ব্যবস্থাপনা, ‘কার্বন সেতু’ কার্বন ব্যবস্থাপনা এবং ‘দেশগার্ড এআই’ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিগত সমাধানের সম্ভাবনা তুলে ধরছে।
ইন্টারনেট ছাড়াই যোগাযোগ
মাভাবিপ্রবির স্টলে প্রদর্শিত হচ্ছে স্মার্টফোন-সহায়িত বিকেন্দ্রীভূত নোডভিত্তিক মাল্টি-হপ অফলাইন যোগাযোগ নেটওয়ার্ক। এই প্রযুক্তিতে প্রচলিত ইন্টারনেট সংযোগ ছাড়াই স্মার্টফোন ও বিকেন্দ্রীভূত নোড ব্যবহার করে যোগাযোগ স্থাপনের সম্ভাবনা দেখানো হচ্ছে। দুর্যোগ বা দুর্বল যোগাযোগ অবকাঠামোর পরিস্থিতিতে এ ধরনের প্রযুক্তির ব্যবহারিক গুরুত্ব রয়েছে।
একই বিশ্ববিদ্যালয়ের ‘ড্রাইভ গার্ড’ প্রকল্পে বুদ্ধিমান প্রযুক্তি ব্যবহার করে চালকদের সহায়তা ও সড়ক নিরাপত্তা বাড়ানোর সম্ভাবনা দেখানো হয়েছে। ‘নিউট্রিকেয়ার সফটওয়্যার ফর ডায়েটারি ম্যানেজমেন্ট অ্যান্ড হেলথ কেয়ার মডেল’ স্বাস্থ্য ও খাদ্য ব্যবস্থাপনায় সফটওয়্যারভিত্তিক সেবা দেওয়ার ধারণা তুলে ধরেছে।
এ ছাড়া রয়েছে সবজি মিশ্রিত সবুজ রুটি, ডুমুরের অ্যান্টিডায়াবেটিক সম্ভাবনা নিয়ে গবেষণা, ডুমুরভিত্তিক চিবিয়ে খাওয়ার ট্যাবলেট ও কার্যকরী কুকিজ উন্নয়ন এবং পাটের তন্তু দিয়ে উন্নত ও টেকসই উপকরণ তৈরির গবেষণা। শিক্ষার্থীদের মনোযোগ ও মানসিক স্বাস্থ্য বিশ্লেষণে মেশিন লার্নিং মডেল এবং আধুনিক যোগাযোগ প্রযুক্তির আরেকটি প্রকল্পও রয়েছে।
কারাগারেও এআই ও ক্যাশলেস প্রযুক্তি
মেলার আরেকটি ব্যতিক্রমী প্রদর্শনী এসেছে কারা অধিদপ্তর থেকে। কারাবন্দিদের জন্য ভিডিও কল, বায়োমেট্রিক হাজিরা, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্বজন যাচাই এবং আরএফআইডিনির্ভর ক্যাশলেস ক্যান্টিন ব্যবস্থার প্রদর্শনী রয়েছে সেখানে।
কারা অধিদপ্তরের ভিডিও কলিং ব্যবস্থা বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে পরীক্ষামূলকভাবে চালু রয়েছে। নির্দিষ্ট নিয়মে বন্দিরা সপ্তাহে একবার ১০ মিনিট করে অনুমোদিত স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন।
এ ব্যবস্থায় আগে থেকে নিবন্ধিত স্বজন ছাড়া অন্য কেউ ক্যামেরার সামনে এলে কৃত্রিম বুদ্ধিমত্তা স্বয়ংক্রিয়ভাবে কল বিচ্ছিন্ন করতে পারে। ভিডিও কথোপকথন রেকর্ড করার ব্যবস্থাও রাখা হয়েছে। ‘কারাপেআই’ অ্যাপের মাধ্যমে বন্দিদের স্বজনরা ঘরে বসে বন্দির হিসাবে টাকা জমা এবং ভিডিও কলের প্রয়োজনীয় তথ্য নিবন্ধন করতে পারবেন।
অন্যদিকে ‘ক্যাশলেস প্রিজন্স’ ব্যবস্থায় স্বজনরা মোবাইল ব্যাংকিং বা মোবাইল আর্থিক সেবার মাধ্যমে বন্দির ‘প্রিজনার্স ক্যাশ’ হিসাবে টাকা পাঠাতে পারবেন। আরএফআইডি-সক্ষম রিস্টব্যান্ডের মাধ্যমে বন্দির অবস্থান শনাক্তকরণ, ওয়ার্ডভিত্তিক গণনা এবং নগদবিহীন ক্যান্টিন লেনদেন পরিচালনা করা হচ্ছে।
মেলার শীর্ষ উদ্ভাবনে রোবট, স্মার্ট হুইলচেয়ার
আয়োজক প্ল্যাটফর্মে প্রকাশিত নির্বাচিত শীর্ষ উদ্ভাবনগুলোর তালিকাতেও রয়েছে বেশ কিছু ব্যতিক্রমী প্রযুক্তি। এর মধ্যে আছে স্বয়ংক্রিয় শিল্পকারখানার অগ্নিনির্বাপণ রোবট, স্মার্ট হুইলচেয়ার, ডিজিটাল কার্বন অবকাঠামো প্ল্যাটফর্ম, স্মার্ট টেক্সটাইলভিত্তিক স্বাস্থ্য পর্যবেক্ষণ পোশাক, পাটের আঁশ দিয়ে তৈরি মুদ্রিত সার্কিট বোর্ড, মস্তিষ্কের সংকেতনির্ভর সহায়ক প্রযুক্তি এবং দ্বিভাষিক এআই সহকারীযুক্ত রোবটিক কিট।
তালিকায় আরও রয়েছে বাংলাদেশের সড়কের ক্ষয় শনাক্ত ও মাত্রা বিশ্লেষণের জন্য স্বয়ংক্রিয় এআই ব্যবস্থা, নিরাপদ উচ্চক্ষমতার আইওটি স্মার্ট সুইচ, ছানি অস্ত্রোপচারের কম খরচের নতুন পদ্ধতি, রোগীর চিকিৎসা মেনে চলা পর্যবেক্ষণে আইওটি-সক্ষম স্মার্ট নেবুলাইজার এবং সৌরকোষের জন্য উন্নত উপকরণভিত্তিক শক্তি প্রযুক্তি।
মেলার শীর্ষ ১০ উদ্ভাবকের প্রত্যেককে এক লাখ টাকা করে এবং অংশগ্রহণকারী উদ্ভাবকদের ১০ হাজার টাকা করে আর্থিক প্রণোদনার ঘোষণাও দেওয়া হয়েছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ও মেলায় ৩৬টি নির্বাচিত উদ্ভাবনী গবেষণা প্রকল্প উপস্থাপন করছে। কৃষিপণ্য, প্রাণীস্বাস্থ্য, প্রাণীজ উৎপাদন, মৎস্যসম্পদ ও কৃষিপ্রযুক্তি নিয়ে তৈরি এসব বৈজ্ঞানিক পোস্টার ও প্রোটোটাইপের লক্ষ্য গবেষণালব্ধ প্রযুক্তিকে মাঠপর্যায়ে পৌঁছে দেওয়া।
সব মিলিয়ে এবারের বাংলাদেশ ইনোভেশন ফেয়ার কেবল নতুন প্রযুক্তি প্রদর্শনের আয়োজন নয়। গবেষণাগারে তৈরি ধারণাকে শিল্প, বিনিয়োগ ও বাজারের সঙ্গে যুক্ত করার একটি জাতীয় প্ল্যাটফর্ম হিসেবেই মেলাটিকে সাজানো হয়েছে। আয়োজকদের ঘোষিত লক্ষ্যও হলো উদ্ভাবনকে বাস্তব প্রয়োগ ও বাজার প্রস্তুতির পর্যায়ে নিয়ে যাওয়া।
//ডিবিটেক/এনএপি/আইএইচ/এমআইএসটি//
ইনোভেশন ফেয়ারের সেরা ১০ উদ্ভাবকের জন্য লাখ টাকা পুরস্কার ঘোষণা
জাতীয় পর্যায়ে প্রযুক্তিগত গবেষণা, বৈজ্ঞানিক ধারণার বাণিজ্যিকীকরণ এবং উদ্ভাবনী ইকোসিস্টেমের মাধ্যমে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার সুস্পষ্ট রূপরেখা নিয়ে রাজধানীর বিজয়সরণির নভোথিয়েটারে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’।
শনিবার, ১২ সেপ্টেম্বর মেলার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন চেয়ারম্যানড. এম মঈনুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট বিষয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরমাণু শক্তি বিজ্ঞানী সংঘের (বায়েসা) সভাপতি ড. এ এসএম সাইফুল্লাহ।
উদ্বোধনী অধিবেশনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেনের জানান, মেলায় নির্বাচিত সেরা ১০ উদ্ভাবককে সিড মানি হিসেবে এক লাখ টাকা এবং অংশগ্রহণকারী সব উদ্ভাবককে ১০ হাজার টাকা করে আর্থিক প্রণোদনা দেওয়া হচ্ছে। বক্তব্যে বিজ্ঞান জ্ঞান সৃষ্টি করবে, প্রযুক্তি সক্ষমতা বাড়াবে এবং উদ্ভাবন অর্থনৈতিক সমৃদ্ধি আনবে উল্লেখ করে গবেষণা থেকে উদ্ভাবন ও তা বাজারজাতকরণের মাধ্যমেই টেকসই সামাজিক রূপান্তর নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ‘টেকসই উদ্ভাবনী ইকোসিস্টেম ও ট্রিলিয়ন ডলার অর্থনীতি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রথম বাংলাদেশি ইউনেস্কো চেয়ার ও বুয়েটের অধ্যাপক ড. মুহাম্মদ আনিসুজ্জামান। প্রবন্ধে তিনি তুলে ধরেন, ঐতিহাসিকভাবে সোমপুর বিহারের জ্ঞানচর্চা, মসলিন এবং আধুনিক যুগে পাটের জিনোম রহস্য উন্মোচনের গৌরব থাকলেও সমকালীন পেটেন্ট ও গবেষণায় দেশ পিছিয়ে রয়েছে। দক্ষিণ কোরিয়া বছরে প্রায় দুই লাখ পেটেন্ট দাখিল করে বৈশ্বিক উদ্ভাবন সূচকে চতুর্থ অবস্থানে থাকলেও বাংলাদেশ থেকে জমা পড়ে মাত্র ৮৭টি, যা দেশকে বৈশ্বিক তালিকায় ১০৬তম স্থানে নিয়ে গেছে।
তিনি বলেন, ২০২৫ সাল থেকে শুরু হওয়া ‘বাংলাদেশ ৩.০’ যুগে নলেজ ইকোনমির কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী ঘোষিত ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে হলে বার্ষিক জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশ এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) ২ দশমিক ৫ শতাংশে উন্নীত করার বাধ্যবাধকতা রয়েছে। এজন্য কেবল স্টার্টআপ বা শিক্ষার্থীদের ওপর নির্ভর না করে ফার্মাসিউটিক্যালস, ইলেকট্রনিক্স ও সেমিকন্ডাক্টর খাতের মতো হাইভ্যালু সেগমেন্টে সরাসরি শিল্পখাতকে সম্পৃক্ত করে প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে কাঠামোগত রূপান্তরের ওপর জোর দিতে হবে। উপস্থাপনায় ফার্মাসিউটিক্যাল খাতের স্টার্টআপ এসকে জেনের প্রতিষ্ঠাতা সাদাফ সাজের কার্যক্রমের চিত্রও তুলে ধরা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মেলা উদযাপন কমিটির তথ্যানুযায়ী, মেলা উপলক্ষে জমা পড়া মোট ৬৭১টি উদ্ভাবনী প্রকল্পের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ৫০টি প্রকল্প প্রদর্শনের জন্য নির্বাচন করা হয়েছে।
প্রসঙ্গত, ১২ থেকে ১৪ সেপ্টেম্বর নভোথিয়েটারে আয়োজিত এ মেলার মূল লক্ষ্য উদ্ভাবক, গবেষক, বিশ্ববিদ্যালয়, শিল্পখাত, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের একই প্ল্যাটফর্মে যুক্ত করে উদ্ভাবনকে বাস্তব প্রয়োগ ও বাজারের সঙ্গে সংযুক্ত করা।
মেলার সামগ্রিক উদ্যোগে ‘Innovate to Market’ ধারণাকে গুরুত্ব দেওয়া হয়েছে—অর্থাৎ গবেষণাগার বা প্রোটোটাইপ পর্যায়ে উদ্ভাবন আটকে না রেখে শিল্প, বিনিয়োগ ও বাজারের মাধ্যমে মানুষের ব্যবহারযোগ্য পণ্য ও সেবায় রূপান্তর করা।
//ডিবিটেক/এসএসসি/এসএমই/এফইসি//
ঢাকা: দেশের তরুণ উদ্ভাবকদের গবেষণাকে পণ্যে রূপান্তর এবং উদ্ভাবনকে সরাসরি বাণিজ্যিক বাজারের সঙ্গে যুক্ত করার প্রত্যয় নিয়ে আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী দ্বিতীয় ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১০ সেপ্টেম্বর, ২০২৬ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য নিশ্চিত করেন।
এবারের মেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘Innovate to Market’ (উদ্ভাবন থেকে বাজারে)। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, "বাংলাদেশে প্রতিভা ও সৃজনশীল ধারণার কোনো অভাব নেই। তবে সেই উদ্ভাবনগুলোকে একটি সমন্বিত ইকোসিস্টেমের মাধ্যমে অর্থায়ন, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব, মেধাস্বত্বের সুরক্ষা এবং সর্বোপরি বাজারজাতকরণের সংযোগ ঘটানোই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার।"
মেলায় ব্যক্তিগত উদ্ভাবক ও স্টার্টআপ ফাউন্ডারসহ ১০০ জনেরও বেশি উদ্ভাবক তাদের এক হাজারেরও বেশি প্রযুক্তিগত উদ্ভাবন প্রদর্শন করবেন। এতে দেশের ৭৩টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক ও কর্পোরেট প্রতিষ্ঠান অংশ নেবে।
প্রেস ব্রিফিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, মেলার তিন দিনে ৬টি প্লেনারি সেশন, ৬টি প্যারালাল সেশন ও ৫টি গোলটেবিলসহ মোট ১৭টি নীতি-নির্ধারণী সেশন অনুষ্ঠিত হবে। তিনি ঘোষণা করেন, মেলা শেষেই কার্যক্রম থেমে থাকবে না; বরং প্রদর্শিত এক হাজারেরও বেশি উদ্ভাবনকে কেন্দ্র করে একটি কার্যকর ‘ইনোভেশন হাব’ গড়ে তোলা হবে।
মেলার পলিসি পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর। টেকনিক্যাল পার্টনার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যুক্ত রয়েছে এফআইসিসিআই (FICCI)। ফ্রন্টিয়ার টেকনোলজি, এআই, রোবোটিক্স, ন্যানোটেকনোলজি, মহাকাশ বিজ্ঞান ও ফিনটেকসহ ১৪টি অগ্রাধিকারপ্রাপ্ত খাতের প্রযুক্তি এতে প্রদর্শিত হবে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সার্বিক তত্ত্বাবধানে মেলার বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করছে স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড।
//ডিবিটেক/ এমএপিএস/এসএমইএফওইটি//
রূপপুরে আগুন অস্থায়ী ভবনে নির্মাণ-কমিশনিং স্বাভাবিক
ঢাকা, ৯ সেপ্টেম্বর, বুধবার: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের Pioneer Base-এর একটি অস্থায়ী ভবনে গত ৭ সেপ্টেম্বর ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও এতে বিদ্যুৎকেন্দ্রের মূল স্থাপনা, নির্মাণ কার্যক্রম বা কমিশনিং কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প কর্তৃপক্ষ।
এক যৌথ বিবৃতিতে বুধবার জানানো হয়, ৭ সেপ্টেম্বর ভোর আনুমানিক ৩টা ৪৫ মিনিটে Pioneer Base-এর একটি অস্থায়ী ভবনে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের স্থানটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল স্থাপনার বাইরে অবস্থিত।
ফলে এ ঘটনায় বিদ্যুৎকেন্দ্রের মূল স্থাপনাসমূহের নির্মাণ ও কমিশনিং কার্যক্রম প্রভাবিত হওয়ার সুযোগ নেই। বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রমও স্বাভাবিকভাবে অব্যাহত রয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
দুটি কক্ষের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত
ঘটনার পর ফায়ার ব্রিগেড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনা করে। পরে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ ও নির্বাপণ করা হয়। এ ঘটনায় কোনো ব্যক্তি হতাহত হননি।
অগ্নিকাণ্ডে অস্থায়ী ভবনের দুটি কক্ষের অফিস আসবাব, ডকুমেন্টস, তথ্যপ্রযুক্তি (IT) ও যোগাযোগ-সংক্রান্ত সরঞ্জাম আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে ক্ষতিগ্রস্ত ডকুমেন্টের পর্যাপ্ত ব্যাকআপ কপি প্রকল্প কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত রয়েছে। ফলে তথ্য সংরক্ষণ ও প্রকল্পের কার্যক্রম পরিচালনায় কোনো বিঘ্ন সৃষ্টি হচ্ছে না বলে জানানো হয়েছে।
এসি থেকে আগুনের প্রাথমিক ধারণা
প্রাথমিকভাবে Split-type AC-এর indoor unit-এর ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয় এবং বিষয়টি তদন্তাধীন।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে প্রকল্পের Fire Safety Procedure অনুসরণ করে একটি Investigation Committee গঠন করা হয়েছে। কমিটি ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
তদন্ত শেষে কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প কর্তৃপক্ষ ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। নির্ধারিত অগ্নিনিরাপত্তা পদ্ধতি অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রমও অব্যাহত রয়েছে।
প্রশাসনিক মন্ত্রণালয় হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে ইতোমধ্যে ঘটনাটি অবহিত করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডটি বিদ্যুৎকেন্দ্রের মূল স্থাপনার বাইরে একটি অস্থায়ী ভবনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জনসাধারণকে উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
//ডিবিটেক/এসএএসপি/আরকেই/এমআইএসটি//
বাকেশিতে ১ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র
খুলনা, ৯ সেপ্টেম্বর, বুধবার: দেশের বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি ব্যয় কমানো ও পরিবেশ সুরক্ষায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।
সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব অব্যবহৃত ছাদ ও স্থাপনা কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি।
বুধবার খুলনায় বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের (বাকেশি) প্রাঙ্গণে স্থাপিত ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্ল্যান্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
ফকির মাহবুব আনাম বলেন, বর্তমান সরকার বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং পরিবেশবান্ধব উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপন এ উদ্যোগেরই অংশ। এর মাধ্যমে প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমার পাশাপাশি জাতীয় গ্রিডের ওপর চাপও কমানো সম্ভব হবে।
তিনি বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার উৎসাহিত করতে সরকার সৌরবিদ্যুতের যন্ত্রাংশ আমদানিতে ছয় মাসের কর ছাড় এবং উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুতের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে গ্রাহকরা বিশেষ প্রণোদনা হিসেবে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা পাবেন বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, “আমাদের উন্নয়নের সঙ্গে পরিবেশ সুরক্ষা ও জ্বালানি দক্ষতাকে সমন্বয় করতে হবে। দেশের প্রতিটি সম্ভাবনাময় ছাদ ও স্থাপনাকে সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করার সুযোগ রয়েছে।”
এ ধরনের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানগুলোকে জ্বালানি সাশ্রয়ী ও টেকসই প্রতিষ্ঠানে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের উদ্যোগের প্রশংসা করে ফকির মাহবুব আনাম বলেন, এ ধরনের কার্যকর ও বাস্তবমুখী উদ্যোগ অন্যান্য সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জন্যও অনুকরণীয় হতে পারে। ভবিষ্যতে সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের চেয়ারম্যান বিলকিস জাহান রিমি।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে রুফটপ সোলার প্ল্যান্ট স্থাপনের ফলে প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমার পাশাপাশি পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোতে জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে প্রয়োজন ও সম্ভাবনা বিবেচনায় সৌরবিদ্যুতের ব্যবহার আরও সম্প্রসারণ করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন এবং খুলনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুয়াই জাহানাত।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল ইসলাম। তিনি প্রতিষ্ঠানে রুফটপ সোলার প্ল্যান্ট স্থাপনের উদ্দেশ্য, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এবং এর সম্ভাব্য সুফল তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্ল্যান্টের উদ্বোধন করেন। পরে তিনি বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।
চার বছরে বিনিয়োগ ফেরতের প্রত্যাশা
বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড সূত্রে জানা যায়, ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্ল্যান্ট স্থাপনে ব্যয় হয়েছে ৫ কোটি ১৫ লাখ ২৩ হাজার ৭১৫ টাকা।
প্ল্যান্টটি চালুর ফলে প্রতি মাসে প্রতিষ্ঠানের প্রায় ১৫ লাখ টাকা বিদ্যুৎ বিল সাশ্রয় হবে। প্রতিষ্ঠানটির প্রায় ৯০০ কিলোওয়াট বিদ্যুৎ চাহিদা পূরণের পর উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, বিদ্যুৎ বিল সাশ্রয়ের মাধ্যমে আগামী চার বছরের মধ্যে প্ল্যান্ট স্থাপনে ব্যয় হওয়া অর্থ উঠে আসবে। একই সঙ্গে জাতীয় গ্রিডে উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির সৌরবিদ্যুৎ প্রকল্পটি অতিরিক্ত অর্থনৈতিক ও জ্বালানি সুবিধা তৈরি করবে।
//ডিবিটেক/আইএনজেইউ/এসএমই/এফওইএইচ//
রূপপুরে সার্ভার রুমে আগুন, বিচ্ছিন্ন ইন্টারনেট
পাবনা, ৯ সেপ্টেম্বর, বুধবার: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পাওনিয়ার বেজে গভীর রাতে অগ্নিকাণ্ডে বায়েকের সার্ভার রুমসহ কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে কম্পিউটার, এসি, গুরুত্বপূর্ণ কাগজপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম ও ইন্টারনেট সার্ভারের বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের পর প্রকল্পের বিভিন্ন স্থাপনায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ঘটনার প্রায় ৪৩ ঘণ্টা পর মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টা পর্যন্তও প্রকল্পের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ পুরোপুরি স্বাভাবিক হয়নি।
সূত্র জানায়, গত ৭ সেপ্টেম্বর, সোমবার রাত ৩টার দিকে বায়েকের পাওনিয়ার বেজের সার্ভার রুমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ও ধোঁয়া আশপাশের কয়েকটি কক্ষে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের পর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) ও বায়েকের বিভিন্ন কার্যালয়ে ইন্টারনেট সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাওনিয়ার বেজসহ আশপাশের দুটি ভবনেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
এ ছাড়া কাস্টমস ভবন ও ক্যান্টিনেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ না থাকায় এসব স্থাপনায় পানির সংকটও দেখা দিয়েছে। প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎ ও পানি না থাকায় প্রকল্পে কর্মরত শ্রমিকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পাবনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাদেকুল বারী জানান, গভীর রাতে আগুনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমি এবং ইডি স্যার প্রকল্পে ছুটে যাই। ফায়ার সার্ভিসের ঈশ্বরদীর চারটি ইউনিট আপ্রাণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তার ভাষ্য, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”
রূপপুর গ্রিনসিটি মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. শহিদুল ইসলাম জানান, প্রকল্পের অভ্যন্তরে আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান।
তিনি আরও জানান, আগুনে বায়েকের কার্যালয়ের বিভিন্ন কম্পিউটার, এসি, কাগজপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম ও ইন্টারনেট সার্ভারের যন্ত্রাংশ পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।
এদিকে অগ্নিকাণ্ডের পর দীর্ঘ সময় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় প্রকল্পের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।
বিশেষ করে সার্ভার রুমে আগুন লাগায় গুরুত্বপূর্ণ তথ্য, নথিপত্র ও প্রযুক্তিগত সরঞ্জামের ক্ষয়ক্ষতি নিয়ে প্রকল্পসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
অগ্নিকাণ্ডের বিষয়ে প্রকল্প কর্তৃপক্ষের বক্তব্য জানতে প্রকল্প পরিচালক (পিডি) ড. কবীর হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। পরে খুদে বার্তা পাঠানো হলেও এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
//ডিবিটেক/সিভিআরকে/ এসএমই/এমআইএসটি//
খনিজ বালু গবেষণায় নতুন উদ্যোগ
দেশের খনিজ বালুর ভৌত-রাসায়নিক বৈশিষ্ট্য, খনিজ পৃথকীকরণ ও শিল্পে ব্যবহারযোগ্যতা নির্ধারণে যৌথ গবেষণার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (BAEC) ও এভারলাস্ট মিনারেলস লিমিটেড (EML)। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটি শিল্পভিত্তিক গবেষণা, তথ্য ও জ্ঞান বিনিময় এবং প্রযুক্তি হস্তান্তরের সুযোগ তৈরিতে তিন বছরের একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।
৮ সেপ্টেম্বর, মঙ্গলবার ঢাকায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম. মঈনুল ইসলাম এবং এভারলাস্ট মিনারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসাইন টিটু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।
সমঝোতার আওতায় দেশের খনিজ বালু শিল্পের গবেষণা ও উন্নয়নে দুই প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতা করবে। নদী ও দক্ষিণাঞ্চলের উপকূলীয় দ্বীপাঞ্চল, বিশেষ করে ভোলা, পটুয়াখালী ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় খনিজ বালুর নমুনা সংগ্রহ করা হবে। এসব নমুনার ভৌত ও রাসায়নিক বিশ্লেষণসহ প্রয়োজনীয় গবেষণা কার্যক্রম পরিচালিত হবে।
অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেন, দেশের প্রাকৃতিক সম্পদের বৈজ্ঞানিক অনুসন্ধান, গবেষণা ও প্রযুক্তিনির্ভর ব্যবহার নিশ্চিত করতে সরকারি গবেষণা প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের মধ্যে কার্যকর অংশীদারত্ব জরুরি। তাঁর মতে, এই সমঝোতার মাধ্যমে খনিজ বালুর সম্ভাবনাময় সম্পদের বৈজ্ঞানিক মূল্যায়ন, প্রযুক্তি উন্নয়ন এবং শিল্পে ব্যবহারযোগ্যতা যাচাইয়ের গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি হয়েছে। ভবিষ্যতে এটি দেশের শিল্পায়ন ও আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সমঝোতা অনুযায়ী, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পক্ষে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার জিওলজিক্যাল সায়েন্সেস (INGS) মাঠ ও পরীক্ষাগারভিত্তিক কার্যক্রম বাস্তবায়ন করবে। কমিশন নিজস্ব সুবিধায় সংগৃহীত বালুর নমুনা বিশ্লেষণ করবে।
অন্যদিকে, মাঠপর্যায়ের কার্যক্রমে প্রয়োজন অনুযায়ী এভারলাস্ট মিনারেলস তাদের আধুনিক হাইড্রলিক কোর ড্রিল রিগ ও নৌযান সরবরাহ করবে। একই সঙ্গে উভয় পক্ষের মাঠপর্যায়ের দলের প্রয়োজনীয় সফর ব্যয়ও এভারলাস্ট বহন করবে।
গবেষণার আওতায় খনিজ বালুর মিনারেলজি, জিওকেমিস্ট্রি ও মেটালার্জি নিয়েও বিস্তারিত কাজ করা হবে। নির্দিষ্ট খনিজের নমুনা সংগ্রহ, খনিজ পৃথকীকরণ, বালুর গুণগত মান ও গঠন বিশ্লেষণ, আপগ্রেডেশন প্রযুক্তি এবং দেশের শিল্পের প্রয়োজন অনুযায়ী খনিজ বালুর ব্যবহারযোগ্যতা নির্ধারণেও দুই প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে।
সমঝোতায় কমিশনের প্রতিনিধিদের এভারলাস্টের অনুসন্ধান ও খনন প্রকল্প এবং খনিজ বালু প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট পরিদর্শনের সুযোগ রাখা হয়েছে। পারস্পরিক সম্মতির ভিত্তিতে গবেষণাগার, গবেষণা সুবিধা ব্যবহার এবং অন্যান্য সহযোগিতামূলক কার্যক্রমও পরিচালনা করা যাবে।
সমঝোতা স্মারকের প্রাথমিক মেয়াদ তিন বছর। উভয় পক্ষের লিখিত সম্মতির ভিত্তিতে পরবর্তী মেয়াদে এটি নবায়ন করা যাবে। তবে এটি কোনো ব্যবসায়িক চুক্তি নয় এবং এর মাধ্যমে কোনো পক্ষের সরাসরি আর্থিক সুবিধা অর্জনের উদ্দেশ্যও নেই। দেশের খনিজ বালু শিল্পের গবেষণা ও উন্নয়ন এবং এর মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নই সমঝোতার মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী, যুগ্মসচিব শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান এবং ইনস্টিটিউট অব নিউক্লিয়ার জিওলজিক্যাল সায়েন্সেসের পরিচালক ড. মো. গোলাম রাসুলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এভারলাস্ট মিনারেলস লিমিটেডের সিনিয়র কনসালট্যান্ট মো. খায়রুল ইসলাম ও জেনারেল ম্যানেজার মো. বাহারুল আলম বিশ্বাসসহ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।
//ডিবিটেক/এমএএমএসটি/এসএমই/এমআইএসটি//
বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান
বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। সোমবার (০৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত জাতীয় বৃক্ষরোপণ সেলের সহায়ক টাস্কফোর্সের তৃতীয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। তিনি জোর দিয়ে বলেন, সরকারের এই কর্মসূচি সফল করতে সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সরকারি-বেসরকারি সংস্থাকে একসঙ্গে কাজ করতে হবে। কেবল চারা রোপণের সংখ্যা বাড়ালেই হবে না; প্রতিটি চারার পরিচর্যা, রক্ষণাবেক্ষণ ও টিকে থাকার হার নিশ্চিত করা জরুরি।
প্রতিমন্ত্রী স্থানিক উপযোগী দেশীয় ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন। তিনি নদী, খাল, বেড়িবাঁধ, সড়ক ও রেলপথের পাশে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ এবং ক্ষতিগ্রস্ত চারা দ্রুত প্রতিস্থাপনের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি বৃক্ষরোপণ পরবর্তী চার বছর রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার পরিকল্পনা প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠাতে নির্দেশ দেওয়া হয়।
সভায় জানানো হয়, ২০২৬ সালে মোট ৫ কোটি ১৪ লাখ ৮৮ হাজার ৯৩০টি চারা রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে নিজস্বভাবে উৎপাদিত চারা দিয়ে প্রায় ৩ কোটি ৮২ লাখ এবং নিজস্ব অর্থায়নে সংগৃহীত চারা দিয়ে প্রায় ১ কোটি ৩৩ লাখ চারা রোপণ ও পরিচর্যার পরিকল্পনা রয়েছে। এনজিও বিষয়ক ব্যুরোর তথ্যমতে, বিভিন্ন এনজিও ইতোমধ্যে ২৫ লাখ চারা রোপণ করেছে। আগামী ডিসেম্বরে উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ প্রজাতির চারা রোপণ শেষে এ বছরের মূল লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে জানানো হয়।
সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) শামিমা বেগম এবং স্থানীয় সরকার বিভাগ, কৃষি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, পানিসম্পদ, রেলপথসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও বন অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশেষজ্ঞ হিসেবে অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, টেকনিক্যাল এক্সপার্ট মো: জামাইল বশীর জেবি এবং প্রকৌশলী শাহ আদনান মাহমুদ অংশ নেন।
//ডিবিটেক/টিএইচপি/এসএমই/এমআইএস//
পিইউএসটিতে বাংলাদেশ-রাশিয়া যৌথ পারমাণবিক ও প্রযুক্তি আড্ডা
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিইউএসটি) কনভেনশন সেন্টারে 'ব্রিজিং বর্ডার্স: বাংলাদেশ ও রাশিয়ার পারমাণবিক শক্তির চ্যালেঞ্জ ও সম্ভাবনা' শীর্ষক এক সাংস্কৃতিক চা আড্ডা অনুষ্ঠিত হয়। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পারমাণবিক তথ্যকেন্দ্র, ঈশ্বরদী যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে রাশিয়া থেকে আসা ২০ জন শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আশিক হায়দার ও মো. আহসান হাবিব।
৬ আগস্ট, রবিবার সকালে অনুষ্ঠিত এ আয়োজনে সঞ্চালকরা অতিথিদের পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান এবং জেএসসি অ্যাটমস্ট্রয়এক্সপোর্টের বাংলাদেশ শাখার মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের আনাস্তাসিয়া বাজেনোভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এবং সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শামীম রেজা।
অতিথিরা তাদের স্বাগত বক্তব্যে আন্তর্জাতিক শিক্ষার্থী বিনিময়, সাংস্কৃতিক যোগাযোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। এরপর একটি প্রাণবন্ত ভাষা বিনিময় পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশি ও রুশ শিক্ষার্থীরা একে অপরের ভাষার শব্দ ও বাক্য শেখার মাধ্যমে সংস্কৃতির আদান-প্রদান করেন। পরবর্তীতে দুই দেশের শিক্ষা ব্যবস্থা, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন, বিশেষ করে পারমাণবিক শক্তি খাতের সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল চা চক্রের আড্ডা, যেখানে শিক্ষার্থীরা দৈনন্দিন অভিজ্ঞতা ও ধারণা বিনিময় করেন। পরে রুশ শিক্ষার্থীরা পিইউএসটির ক্যাম্পাস ঘুরে দেখেন এবং শিক্ষা পরিবেশ সম্পর্কে ধারণা নেন। দলীয় আলোকচিত্র গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ পারমাণবিক শক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে নতুন দ্বিপক্ষীয় সহযোগিতার পথ খুলে দেবে।
//ডিবিটেক/আরকেঈসি/এসএমই/এমআইএস//
রূপপুরের সেফটি ভালভে ত্রুটি, বিদ্যুৎ উৎপাদনে অনিশ্চয়তা
বাংলাদেশ পক্ষ বিলম্বের কারণ চিহ্নিত করতে অতিরিক্ত বিশেষজ্ঞ নিয়োগ এবং স্বাধীন কারিগরি মূল্যায়নের দাবি জানিয়েছে। রুশ পক্ষ জানিয়েছে, প্রয়োজন হলে চার্টার্ড ফ্লাইটে আরও বিশেষজ্ঞ এনে ভেন্টিলেশন, এয়ার কন্ডিশনিং ও ইউনিট-২-এর প্রস্তুতি ত্বরান্বিত করা হবে। মূল প্রাক্কলিত ১ লাখ ১৩ হাজার ১০০ কোটি টাকা থেকে বেড়ে প্রকল্পটির সংশোধিত ব্যয় দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৩৮ হাজার ৭০০ কোটি টাকা। রাশিয়ার সঙ্গে জি-টু-জি ভিত্তিতে নির্মিত দেশের প্রথম পরিবেশবান্ধব পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির ভবিষ্যৎ এখন এই নিরাপত্তা ভালভের প্রকৌশলগত সফলতার ওপর নির্ভর করছে।
//ডিবিটেক/আরকেই/এসএমই/এমআইএসটি//
রূপপুরের ভালভে জটিলতা, বিশেষজ্ঞ আসছে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে পাইলট-অপারেটেড রিলিফ ভালভ (PORV) জটিলতার কথা স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। প্রয়োজন হলে ইউনিট-২-এর ভালভ ইউনিট-১-এ প্রতিস্থাপন কিংবা বিদ্যমান ভালভ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সমস্যা খতিয়ে দেখতে রাশিয়া থেকে একটি বিশেষজ্ঞ দলও আসছে।
রাশিয়ার পারমাণবিক প্রকৌশল ঠিকাদারি প্রতিষ্ঠান জেএসসি এএসই (JSC ASE) ইতোমধ্যে ইউনিট-২ থেকে একটি PORV খুলে ইউনিট-১-এ বসানোর প্রস্তাব দিয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। তাদের মতে, এটি করা সম্ভব না হলে দেশের বৃহত্তম বিদ্যুৎ প্রকল্পটির বাণিজ্যিকভাবে চালুর সময়সীমা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যেতে পারে।
বুধবার (২ সেপ্টেম্বর) রূপপুরের ভালভ-সংক্রান্ত জটিলতা নিয়ে জানতে চাইলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, “Honestly, frankly, বিষয়টি না লুকিয়ে বলতে চাই, এই ভাল্বটা কেন কাজ করছে না খতিয়ে দেখতে রাশিয়া থেকে একটি বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ইউনিট-২-এর ভাল্ব ইউনিট-১-এ রিপ্লেস করবো। অথবা তাদেরকে সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক করতে বলবো।”
রূপপুরের ১ নম্বর ইউনিটের রিঅ্যাক্টর প্রেসারাইজারে থাকা PORV-টি প্রাথমিক কুলিং সিস্টেমে অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ নিরাপত্তা উপাদান। সাম্প্রতিক সময়ে ভালভটির কার্যকারিতা পরীক্ষায় একাধিকবার ব্যর্থতার ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, সমস্যাটি সমাধানে প্রযুক্তিগত জটিলতা রয়েছে। ভালভটি রূপপুরের রিঅ্যাক্টর নকশার জন্য বিশেষভাবে তৈরি হওয়া একটি প্ল্যান্ট-নির্দিষ্ট উপাদান। ফলে বাণিজ্যিক বাজার থেকে একই ধরনের একটি ভালভ কিনে সরাসরি প্রতিস্থাপন করার সুযোগ নেই।
জেএসসি এএসই রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক জ্বালানি প্রতিষ্ঠান রোসাটমের প্রকৌশল শাখা। রুশ পক্ষের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক আলোচনাতেও রূপপুরের অবশিষ্ট কাজ দ্রুত শেষ করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
কর্মকর্তারা জানান, ইউনিট-১-এর এই জটিলতার প্রভাব দ্বিতীয় ইউনিটের সময়সূচির ওপরও পড়তে পারে। ইউনিট-২ ইতোমধ্যে নির্ধারিত সময়সূচির তুলনায় পিছিয়ে রয়েছে। ফলে প্রথম ইউনিটের বিলম্ব আরও বাড়লে দ্বিতীয় ইউনিটের কাজেও তার প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এর আগে গত ১৭ আগস্ট বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের মধ্যে অনুষ্ঠিত বৈঠকেও PORV-এর বিষয়টি আলোচনা হয়। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ নীতিনির্ধারক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকের সরকারি কার্যবিবরণী অনুযায়ী, ইউনিট-১-এর প্রেসারাইজার PORV-এর পরীক্ষা পাঁচ সপ্তাহ ধরে কয়েক দফায় ব্যর্থ হয়েছে। সমস্যাটি সমাধানে ভালভটির প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রধান নকশাবিদ রূপপুর প্রকল্প এলাকায় অবস্থান করে কাজ করছেন বলেও বৈঠকে জানানো হয়।
রুশ পক্ষের ভাষ্য ছিল, ভালভটি রিঅ্যাক্টর নকশার জন্য বিশেষভাবে তৈরি এবং অতিরিক্ত রুশ নকশাবিদ আনা হলেও তাৎক্ষণিকভাবে ভিন্ন কোনো ফল নাও আসতে পারে। বাণিজ্যিকভাবে উপযুক্ত বিকল্প ভালভ না থাকায় বিদ্যমান সরঞ্জাম পুনঃসমন্বয় করাই তখন সম্ভাব্য পথ হিসেবে বিবেচনা করা হয়।
রাষ্ট্রদূত খোজিন বৈঠকে বলেন, যন্ত্রটি ৫০ থেকে ৬০ বছর পরিচালনার উপযোগী করে নকশা করা হয়েছে। তাই দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্য পরিচালনা নিশ্চিত করতে এর কাঠামোগত শক্তি, স্থায়িত্ব ও সক্ষমতা যাচাই করা প্রয়োজন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন চলমান বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে সমস্যা সমাধানে ন্যূনতম সম্ভাব্য সময়সীমা নির্ধারণের ওপর গুরুত্ব দেন।
বৈঠকে রুশ পক্ষ প্রযুক্তিগত সমন্বয় ও মূল্যায়নের জন্য আরও তিন থেকে চার দিন সময় চেয়েছিল। রাষ্ট্রদূত খোজিন বাংলাদেশের উদ্বেগ ও পরিস্থিতির জরুরিতা মস্কোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়ে ফলাফল অবহিত করার আশ্বাস দেন।
এর আগে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী রূপপুর প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুত শেষ করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
//ডিবিটেক/জেএইএন/এনএপি/এমআইএসটি//
জাতীয় গ্রিডের নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে রূপপুর
দেশের জাতীয় গ্রিডের আধুনিক নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ ব্যবস্থার সঙ্গে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। কেন্দ্রটির ইউনিট-১ ও ইউনিট-২-এর বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা এবং ৪০০ কেভি ও ২৩০ কেভি গ্যাস ইনসুলেটেড সুইচগিয়ার (GIS) সাবস্টেশনের প্রয়োজনীয় তথ্য জাতীয় লোড ডিসপ্যাচ সেন্টারের (NLDC) SCADA/EMS ব্যবস্থায় সংযুক্ত করা হবে।
এ লক্ষ্যে ২ সেপ্টেম্বর, মঙ্গলবার, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (BAEC) ও GE Vernova-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, চুক্তির আওতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটের মোট ৮টি সঞ্চালন লাইন এবং ৪০০ কেভি ও ২৩০ কেভি GIS সাবস্টেশনের নির্ধারিত গুরুত্বপূর্ণ সংকেত ও তথ্য NLDC-এর SCADA/EMS ব্যবস্থায় ইন্টিগ্রেট করা হবে।
এর ফলে রূপপুরের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার প্রয়োজনীয় তথ্য ও সংকেত জাতীয় গ্রিড পরিচালনার কেন্দ্রীয় নিয়ন্ত্রণব্যবস্থায় পাওয়া যাবে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকেন্দ্র থেকে এসব তথ্য পর্যবেক্ষণ ও ব্যবহারের সুযোগ তৈরি হবে বলেও জানাগেছে।
কেন গুরুত্বপূর্ণ এই ইন্টিগ্রেশন
SCADA বা Supervisory Control and Data Acquisition ব্যবস্থা বিদ্যুৎ অবকাঠামোর বিভিন্ন উপাদান থেকে বাস্তবসময়ের তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে সহায়তা করে। অন্যদিকে Energy Management System (EMS) জাতীয় গ্রিডের মতো বৃহৎ বিদ্যুৎ ব্যবস্থায় উৎপাদন, চাহিদা ও গ্রিড পরিচালনার তথ্য বিশ্লেষণ ও ব্যবস্থাপনায় ব্যবহৃত হয়।
GE Vernova-এর প্রযুক্তিগত বর্ণনা অনুযায়ী, SCADA নিয়ন্ত্রণকেন্দ্রে বিদ্যুৎ অবকাঠামোর বর্তমান অবস্থা, ভোল্টেজ, লোড ও সুইচিং-সংক্রান্ত তথ্য সরবরাহ করে; আর EMS গ্রিড-ব্যাপী ভারসাম্য ও পরিচালনার কাজে এসব তথ্য ব্যবহার করে।
বাংলাদেশের ক্ষেত্রে রূপপুরের সঞ্চালনব্যবস্থাকে এই কাঠামোর সঙ্গে যুক্ত করার অর্থ হলো, কেন্দ্রটির উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে প্রবেশের সময় সংশ্লিষ্ট সঞ্চালন অবকাঠামোর গুরুত্বপূর্ণ তথ্য NLDC-এর নিয়ন্ত্রণব্যবস্থায় দৃশ্যমান থাকবে।
রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে নির্ভরযোগ্যভাবে সঞ্চালন এবং কেন্দ্রটির কমিশনিং ও পরবর্তী অপারেশনাল কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের ক্ষেত্রে এই ইন্টিগ্রেশনকে একটি গুরুত্বপূর্ণ কারিগরি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
দেশের বিদ্যুৎকেন্দ্রগুলোতেও ব্যবহৃত হচ্ছে
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, NLDC-এর SCADA/EMS ব্যবস্থায় ইন্টিগ্রেশন কার্যক্রম GE Vernova-এর মাধ্যমে দেশের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রেই সম্পাদিত হয়ে থাকে।
এ প্রেক্ষাপটে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে NLDC-এর SCADA/EMS ব্যবস্থায় সংযুক্ত করার কাজ GE Vernova-এর সঙ্গে চুক্তির মাধ্যমে বাস্তবায়নের বিষয়ে মতামত দেওয়া হয়েছে।
GE Vernova-এর ভারতীয় কার্যক্রমের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশে Power Grid Company of Bangladesh-এর জন্য ঢাকায় SCADA/AEMS নিয়ন্ত্রণকেন্দ্র বাস্তবায়নের কাজের কথাও উল্লেখ রয়েছে।
কমিশনিংয়ের গুরুত্বপূর্ণ পর্যায়ে রূপপুর
বর্তমানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১-এর ফুয়েল লোডিং-পরবর্তী পরীক্ষা ও কমিশনিং কার্যক্রম চলমান রয়েছে।
২০২৬ সালের ২৮ এপ্রিল ইউনিট-১-এ পারমাণবিক জ্বালানি লোডিং শুরু হয়। ১২ মে পর্যন্ত ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি রিঅ্যাক্টর কোরে স্থাপন সম্পন্ন হয়। এরপর বিভিন্ন সিস্টেমের পরীক্ষা, ইন্সট্রুমেন্টেশন সংযোগ এবং নির্ভরযোগ্যতা যাচাইয়ের ধাপ শুরু হয়।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (BAERA) এর আগে ইউনিট-১-এর ফুয়েল লোডিংয়ের জন্য কমিশনিং লাইসেন্সও দিয়েছিল। লাইসেন্স দেওয়ার আগে জাতীয় ও আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থার পর্যবেক্ষণ, মূল্যায়ন ও পর্যালোচনা করা হয়।
সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে রূপপুরের পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের সময়সূচি নিয়ে নতুন করে আলোচনা হয়েছে। বাংলাদেশ পোস্ট জানিয়েছে, সেপ্টেম্বরে ইউনিট-১ থেকে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবেদনে বলা হয়, ফুয়েল লোডিংয়ের পর শতাধিক পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং আরও কিছু জটিল ও সংবেদনশীল পরীক্ষা চলছে।
অন্যদিকে ১ সেপ্টেম্বর প্রকাশিত জাগো নিউজের প্রতিবেদনে সেপ্টেম্বরে পরীক্ষামূলক কার্যক্রম শুরুর আলোচনা এবং পরবর্তী সময়ে পূর্ণমাত্রায় উৎপাদনে যাওয়ার পরিকল্পনার কথা উঠে এসেছে।
গ্রিডে প্রথম পারমাণবিক বিদ্যুতের প্রস্তুতি
রূপপুর প্রকল্পে দুটি VVER-1200 ইউনিট রয়েছে, যার মোট স্থাপিত ক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। ইউনিট-১-এর ফুয়েল লোডিং শেষ হওয়ার পর রিঅ্যাক্টরকে ন্যূনতম নিয়ন্ত্রিত ক্ষমতার পর্যায়ে নেওয়া, ধাপে ধাপে ক্ষমতা বাড়ানো এবং বিভিন্ন সিস্টেমের পরীক্ষা সম্পন্ন করার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
জাতীয় সংসদে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছিলেন, রূপপুর প্রকল্প এখন কমিশনিং ও স্টার্টআপ পর্যায়ে রয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, ইউনিট-১-এর স্টেজ-বি কার্যক্রমের মধ্যে ফুয়েল লোডিং ও ফিজিক্যাল স্টার্টআপ রয়েছে এবং রিঅ্যাক্টর ও প্রাইমারি সার্কিট পরীক্ষা, নিরাপত্তা যাচাই ও সাব-ক্রিটিক্যালিটি পরীক্ষাসহ বিভিন্ন কমিশনিং কার্যক্রম চলছিল।
এই পর্যায়ে জাতীয় গ্রিডের নিয়ন্ত্রণকেন্দ্রের সঙ্গে রূপপুরের সঞ্চালনব্যবস্থার তথ্য বিনিময় নিশ্চিত করা হচ্ছে। ফলে কেন্দ্রটির কমিশনিং থেকে পরবর্তী অপারেশন—দুই পর্যায়েই গ্রিড অপারেটরদের জন্য রূপপুরের সঞ্চালন অবকাঠামোর প্রয়োজনীয় তথ্য পাওয়ার সুযোগ তৈরি হবে।
দ্রুত শেষ করতে চায় কর্তৃপক্ষ
রূপপুরের নির্ধারিত কমিশনিং ও অপারেশনাল সময়সূচি যথাযথভাবে অনুসরণের স্বার্থে SCADA/EMS ইন্টিগ্রেশন কার্যক্রম জরুরি ভিত্তিতে সম্পন্ন করা প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
কারণ, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন শুরু শুধু রিঅ্যাক্টর চালুর বিষয় নয়; উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে নিরাপদ ও নির্ভরযোগ্যভাবে সঞ্চালনের জন্য সংশ্লিষ্ট ট্রান্সমিশন অবকাঠামো, সুরক্ষা ব্যবস্থা, নিয়ন্ত্রণকেন্দ্র এবং তথ্য-যোগাযোগ ব্যবস্থার সমন্বিত প্রস্তুতিও প্রয়োজন।
রূপপুরের আটটি সঞ্চালন লাইন এবং ৪০০ কেভি ও ২৩০ কেভি GIS সাবস্টেশনের গুরুত্বপূর্ণ তথ্য NLDC-এর SCADA/EMS-এ যুক্ত হওয়ার মাধ্যমে সেই গ্রিড-সমন্বিত প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ কারিগরি ধাপ সম্পন্ন হবে।
//ডিবিটেক/ এনইএসএ/আরকেই/এমআইএসটি//
যবিপ্রবির ন্যাম ল্যাবের এক যুগ ও আইএসও অর্জন
দেশের প্রযুক্তিগত স্বনির্ভরতা ও ন্যানোপ্রকৌশল গবেষণায় অনন্য অবদান রাখা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালিত দেশের প্রথম ন্যানো টেকনোলজি ল্যাব—‘ল্যাবরেটরি অব ন্যানো বায়ো অ্যান্ড অ্যাডভান্সড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং’ (ন্যাম)-এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বিশ্বমানের গবেষণা পরিবেশ ও উন্নত মান বজায় রাখায় আন্তর্জাতিক মাননিয়ন্ত্রণ সনদ 'আইএসও ৯০০১:২০১৫' (ISO 9001:2015) অর্জন করেছে গবেষণাগারটি।
১ সেপ্টেম্বর, ২০২৬ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে ন্যাম ল্যাবের সামনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, "আন্তর্জাতিক মানের মৌলিক ও ফলিত গবেষণার মাধ্যমে ন্যাম ল্যাব ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৈশ্বিক পরিমণ্ডলে বৃদ্ধি করছে। উদ্ভাবিত প্রযুক্তিগুলো মানবকল্যাণে কার্যকর অবদান রাখছে।" তিনি ল্যাবের গবেষকদের গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নীতিগত ও অবকাঠামোগত পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খানের তত্ত্বাবধানে ২০১৩ সালে প্রতিষ্ঠিত এই গবেষণাগারটি কৃষি, খাদ্য নিরাপত্তা, জনস্বাস্থ্য ও পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবনে কাজ করছে। ল্যাবটির ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক জার্নালে ১০০টিরও বেশি গবেষণাপত্র, ১০০টির বেশি আন্তর্জাতিক কনফারেন্স অ্যাবস্ট্রাক্ট এবং প্রায় ৮ হাজার সাইটেশন। বর্তমানে ল্যাবটিতে ১৭ জন গবেষক ও ২ জন পিএইচডি গবেষক কর্মরত আছেন।
ইতোমধ্যে ল্যাবটিতে ৩০টির বেশি বিশেষ ন্যানোমেটেরিয়ালস ও ২০টির বেশি উন্নত ন্যানো-কম্পোজিট তৈরি করা হয়েছে। বিশেষ করে কৃষি খাতে কৃষকদের জন্য সাশ্রয়ী ও পরিবেশবান্ধব ‘স্প্রে-যোগ্য ন্যানো-ইউরিয়া সার’ এবং দ্রুত স্বাস্থ্যঝুঁকি ও রোগ নির্ণয়ে সক্ষম ‘ন্যানো-বায়োসেন্সর’ উদ্ভাবন করে ল্যাবটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম কুড়িয়েছে। ল্যাবটি তাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্ভাবনের পেটেন্ট স্বত্বাধিকারের আবেদন প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং বিশ্বের ২০টির বেশি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, ১০টি দেশীয় প্রতিষ্ঠান ও ৩টি এনজিওর সঙ্গে যৌথভাবে গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
//ডিবিটেক/ এনএইচজেইউ/এমআইএসটি//
এক সপ্তাহে ই-রিকশার নীতিমালা ও মালয়েশিয়ায় জিরো কস্টে কর্মী
রাজধানীর প্রধান সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে আগামী এক সপ্তাহের মধ্যে ব্যাটারিচালিত রিকশার (ই-রিকশা) পূর্ণাঙ্গ নীতিমালা জারি করতে যাচ্ছে সরকার। একই সঙ্গে আগামী সেপ্টেম্বর থেকে ছয় মাসের মধ্যে মালয়েশিয়ায় তালিকাভুক্ত কোম্পানির মাধ্যমে ২ লাখ কর্মী পাঠানো এবং এর মধ্যে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনামূল্যে বা ‘জিরো কস্টে’ পাঠানোর বিষয়ে দ্বিপাক্ষিক সম্মতি হয়েছে। ৩০ আগস্ট, ২০২৬ রবিবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমানের দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৈঠকে স্থানীয় সরকার সচিব মোঃ শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাটারিচালিত যানবাহনের নিয়ন্ত্রণ ও আধুনিকায়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, "ঢাকার কোনো প্রধান সড়কে (ভিআইপি বা মূল আর্টারিয়াল রোড) ই-রিকশা চলাচল করতে পারবে না। এক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত বিস্তারিত নীতিমালা প্রকাশ করা হবে। বর্তমানে নিবন্ধন ফি, স্পিড লিমিট ও প্রযুক্তিগত বিধিমালা চূড়ান্ত করার কাজ চলছে।"
তিনি স্পষ্ট করেন যে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কিংবা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক নির্ধারিত টেকনিক্যাল নকশা ও ট্রাফিক সেফটি ফিটনেস ক্লিয়ারেন্স ছাড়া কোনো ই-রিকশার লাইসেন্স দেওয়া হবে না। এছাড়া ঢাকায় ৮টি পৃথক জোন নির্ধারণ করা হচ্ছে; এক জোনের অনুমোদিত রিকশা অন্য জোনে প্রবেশ করতে পারবে না। ব্যাটারি চার্জিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে চার্জিং স্টেশনগুলোর লাইসেন্স প্রদান করবে সংশ্লিষ্ট সিটি করপোরেশন ও পৌরসভা।
দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিনিয়োগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে শিগগিরই ২ বিলিয়ন (২০০ কোটি) মার্কিন ডলার বিনিয়োগ করতে আগ্রহী মালয়েশিয়া। সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ থেকে পর্যায়ক্রমে দুই লাখ জনশক্তি রপ্তানি কার্যক্রম শুরু হয়ে পরবর্তী ছয় মাসের মধ্যে শেষ হবে। এর বাইরে বিশেষ কোটায় বিমান ভাড়াসহ যাবতীয় অভিবাসন ব্যয়মুক্ত 'জিরো কস্টে' যাবে আরও ১০ হাজার বাংলাদেশি কর্মী। বৈঠকে জনশক্তি রপ্তানির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে যৌথ অংশীদারিত্ব জোরদারের ওপর গুরুত্বারোপ করেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান।
//ডিবিটেক/এইচএমসি/এমআএটি//
সম্ভাব্য তেজস্ক্রিয় ঝুঁকি মোকাবিলায় পাবনা ও কুষ্টিয়ার স্থানীয় সংস্থাগুলোর সমন্বয় মহড়া
পারমাণবিক শক্তি ও নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ব্যবস্থার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ঈশ্বরদীর গ্রিন সিটিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সম্ভাব্য তেজস্ক্রিয় জরুরি পরিস্থিতি মোকাবিলায় একটি উচ্চপর্যায়ের কর্মশালা ও টেবিলটপ জরুরি সাড়াদান অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) আয়োজিত এই মহড়ায় পাবনা ও কুষ্টিয়ার জেলা প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) অংশ নেয়।
২৯ আগস্ট, শনিবার বিকেলে অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সৈয়দা নওশিন পর্ণিনী প্রধান অতিথি এবং বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান সেশনের সভাপতিত্ব করেন।
কর্মশালার প্রথম পর্বে রূপপুর কেন্দ্রটির প্যাসিভ অ্যান্ড অ্যাক্টিভ সেফটি আর্কিটেকচার এবং রাশিয়ার অভিজ্ঞ বিশেষজ্ঞদের প্রযুক্তিগত সহযোগিতার বিষয়টি তুলে ধরা হয়। দ্বিতীয় পর্বে একটি কাল্পনিক সংকটময় পরিস্থিতির সৃষ্টি করে স্থানীয় ও জাতীয় সংস্থাগুলোর মধ্যে ডেটা শেয়ারিং, যোগাযোগ ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সিমুলেশন অনুশীলন করা হয়।
বক্তারা নিশ্চিত করেন যে রূপপুরে কোনো সাধারণ জরুরি পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা অত্যন্ত কম হলেও, আইএইএ (IAEA) প্রটোকল অনুযায়ী সর্বাত্মক প্রস্তুত থাকা প্রয়োজন। বিদ্যুৎকেন্দ্রটি ঈশ্বরদীতে অবস্থিত যা Rooppur Nuclear Power Plant Substation সংক্রান্ত অবকাঠামো দ্বারা সংযুক্ত।
//ডিবিটেক/আরকে/এমআইএস/এসএমই//
জলবায়ুজনিত মানবাধিকার রক্ষায় তথ্যভিত্তিক উদ্যোগের আহ্বান
জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দেশে মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি ক্রমেই বাড়ছে, যার মূল শিকার হচ্ছে ঝুঁকিপূর্ণ উপকূলীয় ও সম্মুখসারির প্রান্তিক জনগোষ্ঠী। এ পরিস্থিতি মোকাবিলায় মানবাধিকার সুরক্ষায় সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, তথ্য-উপাত্তভিত্তিক নজরদারি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। ২৯ আগস্ট,  শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইন-এ ‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত মানবাধিকার লঙ্ঘন থেকে সুরক্ষায় ইউপিআর-৪ সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা’ শীর্ষক জাতীয় অ্যাডভোকেসি সেমিনারে এ আহ্বান জানানো হয়।
সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি), অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার (এসিএফ) এবং ক্লাইমেট জাস্টিস অ্যালায়েন্স-বাংলাদেশ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে সিপিআরডির প্রধান নির্বাহী ও ক্লাইমেট জাস্টিস অ্যালায়েন্স-বাংলাদেশের জাতীয় সমন্বয়ক মো. শামসুদ্দোহা জানান, ২০২৩ সালে চতুর্থ ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ (ইউপিআর) চক্রে ১৫টি নাগরিক সংগঠনের জোট জলবায়ুজনিত মানবাধিকার লঙ্ঘনের তথ্য-প্রমাণসহ কৌশলগত সুপারিশ জমা দেয়। পরবর্তীতে ২০২৪ থেকে ২০২৭ সালের মধ্যে বাস্তবায়নের জন্য সরকার ১২টি সুপারিশ গ্রহণ করে। এসব সুপারিশের কার্যকর বাস্তবায়ন ও বিদ্যমান নীতিগত ঘাটতি দূরীকরণে কার্যকর নজরদারি প্রয়োজন।
সেমিনারে প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নূরুন নাহার বলেন, "আন্তর্জাতিক পরিমণ্ডলে জলবায়ু পরিবর্তনের ফলে মানবাধিকার লঙ্ঘনের সংকট মোকাবিলায় এখনো শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে ওঠেনি, যা বাংলাদেশের জন্য বড় উদ্বেগের বিষয়।" অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করে তৃতীয় ও চতুর্থ ইউপিআর চক্রের অগ্রগতি ও তথ্য-উপাত্ত তুলে ধরেন সিপিআরডির প্রোগ্রাম ম্যানেজার শেখ নূর আতায়া রাব্বি।
বিশেষ অতিথির বক্তব্যে পিকেএসএফের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ সরকারি দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয়, ডেটা সংগ্রহ ও দীর্ঘমেয়াদি নীতিগত অ্যাডভোকেসির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম এবং পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক। সেমিনারে জলবায়ুজনিত ক্ষতি পর্যবেক্ষণ ও তথ্যভিত্তিক নীতি নির্ধারণের লক্ষ্যে নাগরিক সমাজের একটি সমন্বিত প্ল্যাটফর্ম গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
//ডিবিটেক/এসএফএস/এমআইএস//
কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর ৪টি বৈঠক
জাতিসংঘের মরুকরণ মোকাবিলা কনভেনশনের ১৭তম কনফারেন্স অব দ্য পার্টিজ (UNCCD COP17)-এর সাইডলাইনে পরিবেশবান্ধব প্রযুক্তি, ডেটা ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীলতা জোরদারে চারটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। ২৯ আগস্ট, ২০২৬ শনিবার মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে অনুষ্ঠিত সম্মেলন সূত্রে এ তথ্য জানা যায়।
বৈঠকগুলোতে ভূমি অবক্ষয় রোধ, খরা ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য সংরক্ষণ, ব্যাটারি স্টোরেজসহ নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি এবং স্যাটেলাইট ডেটানির্ভর রিমোট সেন্সিং ব্যবহারের ওপর বিস্তারিত আলোচনা হয়। পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, "জলবায়ু পরিবর্তন ও ভূমি অবক্ষয়ের মতো আন্তঃসীমান্ত পরিবেশগত সংকট মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রযুক্তিগত অংশীদারত্ব বৃদ্ধি করা জরুরি। বাংলাদেশ তার সফল কমিউনিটিভিত্তিক অভিযোজন মডেল তুলে ধরার পাশাপাশি অংশীদারদের উন্নত প্রযুক্তি থেকে শিখতে আগ্রহী।"
ভারতের পরিবেশমন্ত্রী ভূপেন্দর যাদবের সঙ্গে বৈঠকে সুন্দরবন ও উপকূলীয় বাস্তুতন্ত্র সুরক্ষায় রিমোট সেন্সিং ও জিআইএস প্রযুক্তির সমন্বিত ব্যবহার, সোলার পাওয়ার, ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (BESS) এবং ভূমি-সাশ্রয়ী পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তি বিনিময়ে যৌথ উদ্যোগের ওপর জোর দেওয়া হয়।
মঙ্গোলিয়ার পরিবেশমন্ত্রী সান্দাগ-ওচির সেন্ডের সঙ্গে বৈঠকে মরুকরণ নিয়ন্ত্রণ, ড্রট আর্লি ওয়ার্নিং সিস্টেম (খরা পূর্বসতর্কীকরণ প্রযুক্তি), যৌথ গবেষণা ও স্যাটেলাইট ম্যাপিং সহযোগিতা এগিয়ে নিতে সমঝোতা স্মারক (MoU) প্রণয়নের বিষয়ে ঐকমত্য হয়। এছাড়া মঙ্গোলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাৎসেতসেগ বাতমুনখের সঙ্গে বাণিজ্য ও দক্ষ জনশক্তির কর্মসংস্থান এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলসের সঙ্গে জলবায়ুজনিত স্থানচ্যুতি ও প্রযুক্তিভিত্তিক তথ্য ব্যবস্থাপনায় সহযোগিতার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
//ডিবিটেক/টিএইচইপি/এনএপি/এমআইএস//
রূপপুরের বিদ্যুৎ গ্রিডে সরবরাহে রোসাটমের দ্বিপাক্ষিক বৈঠক
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজের অগ্রগতি ত্বরান্বিত করা এবং কেন্দ্রটি থেকে উৎপাদিত বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্যে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশনের সঙ্গে ফলপ্রসূ দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট, বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ২৬ আগস্ট বুধবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন (Rosatom)-এর সহযোগী প্রতিষ্ঠান Rosatom Energy Projects Joint-Stock Company-এর মহাপরিচালক আন্দ্রে রোঝদেস্তভিন (Andrey Rozhdestvin)-এর মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সার্বিক অগ্রগতি, প্রকল্পের অবশিষ্ট প্রকৌশল কার্যক্রম দ্রুত সম্পন্ন করা এবং নির্ধারিত কারিগরি প্রক্রিয়া অনুসরণ করে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দ্রুত সরবরাহের লক্ষ্যে প্রয়োজনীয় সমন্বয়মূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, "রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নে অন্যতম প্রধান ভূমিকা রাখবে।" তিনি প্রকল্পের অবশিষ্ট কার্যক্রম দ্রুত ও যথাযথ মান বজায় রেখে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে আরও কার্যকর কারিগরি সমন্বয়ের ওপর জোর দেন।
এ সময় রোসাটম এনার্জি প্রজেক্টস জয়েন্ট-স্টক কোম্পানির মহাপরিচালক আন্দ্রে রোঝদেস্তভিন রূপপুর প্রকল্পের সামগ্রিক অগ্রগতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। তিনি নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের কাজ সফলভাবে এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার দৃঢ় আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির ব্যবহার, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা, উন্নত প্রযুক্তিগত সহযোগিতা, পারমাণবিক প্রকৌশলে দক্ষ জনবল উন্নয়ন এবং জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়েও ঐকমত্য প্রকাশ করা হয়। এ সময় উভয় দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কারিগরি কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/ জেএনও/এমএএম/এমআইএস//
জাতীয় উন্নয়নে প্রকৌশলীদের মেধা মূল্যায়নের আহ্বান
দেশকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের পেশাগত যোগ্যতার যথাযথ মূল্যায়ন এবং তাঁদের উদ্ভাবনী দক্ষতাকে জাতীয় অবকাঠামো ও নীতি নির্ধারণে কাজে লাগানোর আহ্বান জানানো হয়েছে। ২৭ আগস্ট, বৃহস্পতিবার 'প্রকৌশলী অধিকার দিবস' উপলক্ষে রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর সার্বিক সহযোগিতায় প্রকৌশলী অধিকার আন্দোলন আয়োজিত 'জাতীয় প্রকৌশলী সম্মেলন-২০২৬'-এ এ দাবি তোলা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট মো. রুহুল কবির রিজভী বলেন, "একটি দেশকে উন্নত করতে হলে প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের গুরুত্ব বাড়াতে হবে। উচ্চশিক্ষিত ও দক্ষ প্রকৌশলীদের উচ্চপর্যায়ে কাজ করার সুযোগ দেওয়াই ন্যায়ভিত্তিক রাষ্ট্রের প্রত্যাশা। কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না এবং তাঁদের চাকরির সুযোগও সংকুচিত হচ্ছে।" চীনের উন্নয়নের উদাহরণ টেনে তিনি জানান, দেশটির শক্তিশালী অর্থনীতির পেছনে প্রকৌশলীদের পরিকল্পিত অবকাঠামো নির্মাণ ও প্রযুক্তিগত উদ্ভাবন প্রধান ভূমিকা রেখেছে। তিনি 'মবোক্রেসি'র পরিবর্তে 'মেরিটোক্রেসি' বা মেধাভিত্তিক ব্যবস্থা চালুর ওপর জোর দেন এবং তিস্তা ব্যারেজের মতো জাতীয় মেগা প্রকল্প বাস্তবায়নে দেশীয় প্রকৌশলীদের সক্ষমতার কথা তুলে ধরেন।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন বিসিএস পরীক্ষায় প্রকৌশলীদের পদ কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এবং সমস্যা সমাধানে কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের তাগিদ দেন।
সভাপতির বক্তব্যে আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু) বলেন, "বিশ্ব এখন এআই, অটোমেশন, রোবটিক্স, বিগ ডাটা ও উচ্চপ্রযুক্তির যুগে প্রবেশ করেছে। উন্নয়ন প্রকল্পের নকশা, বাস্তবায়ন ও তদারকিতে যোগ্য প্রকৌশলী সম্পৃক্ত থাকলে মান রক্ষা ও ব্যয় নিয়ন্ত্রণ সম্ভব। উপযুক্ত গবেষণা ও উদ্ভাবনী সুযোগের অভাবে মেধা পাচার বাড়ছে, যা অবিলম্বে বন্ধ করতে হবে।"
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করে প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি প্রকৌশলী এম ওয়ালি উল্লাহ অভিযোগ করেন যে, সহকারী প্রকৌশলী পদে ৬৭ শতাংশ সরাসরি নিয়োগের বিধান থাকলেও বাস্তবে মাত্র ৩৩ শতাংশ নিয়োগ দেওয়া হচ্ছে এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের পদমর্যাদায় বৈষম্য করা হচ্ছে।
সম্মেলনে আরও বক্তব্য দেন আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খান মনজুর মোরশেদ, প্রকৌশলী এ টি এম তানবীর-উল হাসান (তমাল), সম্মানী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান, প্রকৌশলী কে এম আসাদুজ্জামান, প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, প্রকৌশলী রবিউল আলম উজ্জ্বল, চুয়েটের অধ্যাপক ড. প্রকৌশলী মো. আরাফাত রহমান (রানা), বুয়েটের অধ্যাপক ড. প্রকৌশলী মো. ইকবাল হোসেন এবং প্রকৌশলী সাকিবুল হক লিপু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল।
এছাড়া অনুষ্ঠানে প্রকৌশলী শেখ আল আমিন, প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী, প্রকৌশলী নূর আমিন লালন, প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদারসহ আইইবির নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/এসএফএস/এমআইএস//
৯৬ শতাংশ চাঁদ ঢাকা পড়ার বিরল দৃশ্য দেখা যাবে খালি চোখে
বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, আধুনিক প্রকৌশল ও অনলাইন প্রযুক্তির যুগে মহাকাশের বিরল দৃশ্য পর্যবেক্ষণে বিশ্বজুড়ে মানুষের আগ্রহ বাড়ছে। গত ১২ আগস্টের পূর্ণ সূর্যগ্রহণের পর ২৭ আগস্ট রাতে ঘটতে যাচ্ছে আংশিক চন্দ্রগ্রহণ। গভীর এই চন্দ্রগ্রহণ উত্তর ও দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং পশ্চিম ইউরোপ থেকে দেখা যাবে বলে জানানো হয়েছে। স্থানীয় দিবালোক সময় অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুম্ভ রাশির অঞ্চলে চাঁদ উঠবে।
যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় অনুযায়ী রাত ৯টা ২৩ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে। এ সময় চাঁদ প্রথমবার পৃথিবীর ছায়ার বাইরের অংশ বা উপচ্ছায়ায় প্রবেশ করবে। তবে দৃশ্যমান পরিবর্তন শুরু হবে রাত ১০টা ৩৩ মিনিটে। তখন চাঁদ পৃথিবীর ছায়ার গাঢ় অভ্যন্তরীণ অংশ বা উপচ্ছায়ায় প্রবেশ করবে এবং আংশিক চন্দ্রগ্রহণ শুরু হবে।
এর ফলে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে আংশিক চন্দ্রগ্রহণ শুরু হওয়ার দৃশ্য দেখা যাবে। মাউন্টেন টাইম অঞ্চলে চাঁদ ওঠার কিছুক্ষণ পরই গ্রহণ শুরু হবে। আর পশ্চিম উপকূলে প্রায় চাঁদ ওঠার সময়ই আংশিক গ্রহণ দেখা যাবে।
যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে রাতভর চন্দ্রগ্রহণ চলবে। সর্বোচ্চ গ্রহণ ঘটবে ২৮ আগস্ট রাত ১২টা ১৩ মিনিটে। এ সময় পৃথিবীর অভ্যন্তরীণ ছায়ায় চাঁদের মোট পৃষ্ঠের ৯৬ শতাংশ ঢাকা পড়বে। চাঁদের উত্তর-পূর্ব প্রান্তে সরু একটি অংশ শুধু উজ্জ্বল সাদা থাকবে। বাকি অংশ ম্লান কমলা বা লালচে রঙের দেখাবে।
২৮ আগস্ট রাত ১২টা ১৯ মিনিটে আগস্টের পূর্ণিমা হবে। আগস্টের এই পূর্ণিমাকে ‘স্টার্জন মুন’ও বলা হয়। বছরের এই সময়ে প্রচুর পরিমাণে পাওয়া যেত এমন একটি হ্রদের মাছের নামানুসারে স্থানীয় আদিবাসীরা এই নাম দিয়েছিলেন।
আংশিক চন্দ্রগ্রহণ শেষ হবে রাত ১টা ৫১ মিনিটে। এ সময় চাঁদ পৃথিবীর গাঢ় অভ্যন্তরীণ ছায়া থেকে বেরিয়ে আসবে। এরপর ২৮ আগস্ট রাত ৩টা ২ মিনিটের ঠিক আগে চাঁদ পৃথিবীর ছায়ার বাইরের অংশ থেকেও পুরোপুরি বেরিয়ে গেলে গ্রহণ সম্পূর্ণ শেষ হবে।
বিজ্ঞানীদের মতে, সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণ দ্রুত ঘটে না। এটি ধীরে ধীরে এগোয় এবং খালি চোখেই কোনও যন্ত্র বা চোখের সুরক্ষা ছাড়াই দেখা যায়। ফলে কয়েক মিনিটের কোনও বিশেষ মুহূর্ত ধরার জন্য তাড়াহুড়োরও প্রয়োজন নেই।
//ডিবিটেক/ অ্যাস্ট্রোনমি ডটকম/ বিটিও/ এমআইএস//
অবকাঠামো ও বর্জ্য ব্যবস্থাপনায় চীনের প্রযুক্তি বিনিয়োগ
দেশের অবকাঠামো প্রকৌশল, বন্দর ব্যবস্থাপনা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিসহ প্রযুক্তিনির্ভর বিভিন্ন খাতে চীনের যৌথ সহযোগিতা আরও জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। ২৭ আগস্ট বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে তাঁর দফতরে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
বৈঠকে রাজধানী ঢাকার সমন্বিত বর্জ্য নিষ্কাশন, পয়ঃনিষ্কাশন আধুনিকায়ন, টেকসই আবাসন, জাতীয় শিক্ষা কারিকুলামে চীনা ভাষা অন্তর্ভুক্তি, দাশেরকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) পূর্ণমাত্রায় কার্যকর করতে প্রয়োজনীয় পাইপলাইন নেটওয়ার্ক প্রকৌশল সম্প্রসারণ এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, রাজধানীর কড়াইল, গুলশান ও মহাখালী বস্তির উন্নয়নে আধুনিক প্রযুক্তিনির্ভর আবাসন ব্যবস্থা গড়ে তুলতে চীনের কাছে প্রায় ১০ হাজার কোটি টাকার একটি বৃহৎ বিনিয়োগ প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবটি পর্যায়ক্রমে বাস্তবায়নে চীনা প্রতিনিধিদল প্রাথমিকভাবে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।
সাক্ষাতের শুরুতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন নতুন দায়িত্ব গ্রহণের জন্য স্থানীয় সরকার মন্ত্রীকে অভিনন্দন জানান। মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, "চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার। পানি সরবরাহ প্রকৌশল, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি ও নগর উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তি খাতে চীনের অভিজ্ঞতা, প্রযুক্তিগত জ্ঞান ও বিনিয়োগ বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও টেকসই করবে।"
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে এবং চীন অর্থনৈতিক ও প্রযুক্তিগত সম্পর্ক জোরদারের পাশাপাশি জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করতে আগ্রহী।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম উল্লেখ করেন, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মতো আধুনিক প্রযুক্তি খাতে চীনের কারিগরি সহযোগিতা কার্যকর সম্ভাবনা তৈরি করেছে। তিনি জানান, আগামী সেপ্টেম্বরে তাঁর চীন সফরের সময় এ সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনিরুজ্জামানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কারিগরি ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/এইচএমসিএল/ইএমএস/এমআইএসটি//
ঢাকা ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক ড. মনিরুজ্জামান
রাজধানীর নিরাপদ পানি সরবরাহ নেটওয়ার্ক আধুনিকায়ন, ড্রেনেজ ও পয়োনিষ্কাশন প্রকৌশল ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ঢাকা ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মুহা. মনিরুজ্জামান। ২৬ আগস্ট, ২০২৬ বুধবার সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নুর এ আলম স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে তাঁকে বদলিপূর্বক প্রেষণে এ পদায়ন করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
রাজধানীর ক্রমবর্ধমান জনসংখ্যা, দ্রুত নগরায়ণ এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট পানিসংকট ও জলাবদ্ধতার প্রেক্ষাপটে ঢাকা ওয়াসার নতুন নেতৃত্বের সামনে একাধিক কারিগরি ও প্রযুক্তিগত অগ্রাধিকার রয়েছে। এর মধ্যে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতকরণ, পুরোনো পাইপলাইনের লিকেজ ও পানির অপচয় কমানো, ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমিয়ে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি এবং অপরিশোধিত বর্জ্য নিঃসরণ রোধে টেকসই পয়োনিষ্কাশন অবকাঠামো নির্মাণ অন্যতম।
পাশাপাশি বর্ষা মৌসুমে রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ঢাকা ওয়াসাকে দুই সিটি কর্পোরেশন ও রাজউকের সঙ্গে সমন্বিত ড্রেনেজ নেটওয়ার্ক কার্যকর করতে হবে। চলমান মেগা প্রকল্পগুলোর ব্যয় ও সময়সীমা নিয়ন্ত্রণের পাশাপাশি প্রকল্প-পরবর্তী রক্ষণাবেক্ষণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার তাগিদ রয়েছে।
প্রযুক্তিগত সেবার আওতায় আইওটি ও ডিজিটাল মনিটরিং ব্যবস্থার মাধ্যমে পাইপলাইনের ত্রুটি ও পানির চাপের তারতম্য শনাক্তকরণ, অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তুলে সেবাকে টেকসই করা নতুন নেতৃত্বের প্রধান চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।
//ডিবিটেক/এফএসসি/এসএমই//
ম্যানুফ্যাকচারিং ছেড়ে ইনোভেশননির্ভর অর্থনীতির তাগিদ
দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বৈশ্বিক শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে ম্যানুফ্যাকচারিংনির্ভর কাঠামো থেকে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক ইনোভেশননির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যাওয়ার তাগিদ দেওয়া হয়েছে। ২৫ আগস্ট, ২০২৬ মঙ্গলবার ঢাকায় বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-র নবীনবরণ ও ওরিয়েন্টেশন ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন এ আহ্বান জানান।
বিজ্ঞান ও প্রযুক্তি সচিব বলেন, "বর্তমান সরকার ক্রিয়েটিভ ইকোনমির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর আওতায় ফ্যাশন ডিজাইনের পাশাপাশি আর্কিটেকচার, মিউজিক, ফিল্ম, অ্যাডভার্টাইজিং, অ্যানিমেশন ও গেমিংসহ বিভিন্ন প্রযুক্তিভিত্তিক খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের আসলে ম্যানুফ্যাকচারিং থেকে ইনোভেশনের দিকে যেতে হবে। ফ্যাশন ডিজাইনে সৃজনশীলতার বিকাশ এবং নিজস্ব বৈশ্বিক ব্র্যান্ড তৈরির যে সম্ভাবনা রয়েছে, দেশের তরুণ প্রজন্মকেই সেই রূপান্তরের নেতৃত্ব দিতে হবে।"
তিনি জানান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় শিল্প ও গবেষণা খাতের মেলবন্ধনে 'রিসার্চ টু মার্কেট' এবং 'ইনোভেট টু মার্কেট'—এই দুটি প্রকৌশলগত ধারণা বাস্তবায়নে কাজ করছে। এর আওতায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর সাথে বিইউএফটির গবেষণা ও উন্নয়নমূলক সহযোগিতা টেক্সটাইল ও ফ্যাশন প্রযুক্তির আধুনিকায়নে ভূমিকা রাখছে। এছাড়া টেকসই সবুজ প্রযুক্তির অংশ হিসেবে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড এইচঅ্যান্ডএম (H&M)-এর সঙ্গে জ্বালানি ও পানি ব্যবহারের দক্ষতা বৃদ্ধি এবং ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার কমাতে যৌথভাবে কাজ চলছে।
মোঃ আনোয়ার হোসেন আরও বলেন, "উদ্ভাবনী পণ্য ও সেবাকে বাণিজ্যিকভাবে সফল করতে এবং গবেষণাগারের উদ্ভাবনকে মানুষের বাস্তব অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতেই 'ইনোভেট টু মার্কেট' উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্ভাবকদের জন্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস (আইপিআর) বা মেধাস্বত্ব সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অর্থায়ন ও নীতিগত সহায়তা দিতে জাতীয় ইনোভেশন প্ল্যাটফর্ম গড়ে তোলা হচ্ছে।" তিনি জানান, একটি সমন্বিত ইকোসিস্টেম প্রতিষ্ঠায় আগামী ১২ সেপ্টেম্বর ঢাকায় নভোথিয়েটারে তিন দিনব্যাপী 'বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬' অনুষ্ঠিত হবে, যা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে কেবল চাকরির পেছনে না ছুটে জ্ঞান, সৃজনশীলতা ও প্রযুক্তির মাধ্যমে নতুন উদ্ভাবনের সুযোগ সৃষ্টির আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথিকে একটি গাছের চারা উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিইউএফটির উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী আইয়ুব নবী খান, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান, সদস্য মোহাম্মদ নাসির, স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/এমএএম/এসএমই//
সরকারি ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর উদ্যোগ
বিদ্যুৎ অপচয় রোধ ও পরিবেশবান্ধব জ্বালানি অবকাঠামো নিশ্চিত করতে স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন সকল সরকারি অফিস ভবনের ছাদে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ২৫ আগস্ট, ২০২৬ মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত দুটি পৃথক নীতি-নির্ধারণী সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি অফিসগুলোতেও ধাপে ধাপে সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণ করা হবে। সৌর প্যানেল স্থাপনের ক্ষেত্রে আধুনিক 'নেট মিটারিং' ও 'হাইব্রিড সিস্টেম' প্রযুক্তি ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এর ফলে দিনের বেলায় উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে এবং স্টোরেজ সুবিধার মাধ্যমে সন্ধ্যার পরও সৌরশক্তি ব্যবহারের সুযোগ তৈরি হবে। এ প্রকৌশল কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় সরকারি আর্থিক বরাদ্দের বিষয়টি বিবেচনাধীন রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, সৌরবিদ্যুৎ সম্প্রসারণে বেসরকারি খাতের কারিগরি অভিজ্ঞতা কাজে লাগাতে ওয়ালটন, প্রাণ-আরএফএল এবং গ্রামীণ শক্তির মতো প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হবে। সরকারি ব্যয় সাশ্রয় ও টেকসই জ্বালানি নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এ কার্যক্রমের অগ্রগতি নিয়মিত তদারকি করা হচ্ছে।
গত ১০ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এবং ১৭ আগস্ট অনুষ্ঠিত সভার সিদ্ধান্তে গঠিত দুটি অতিরিক্ত সচিব পর্যায়ের কমিটি ইতোমধ্যে সৌর প্যানেল স্থাপনের উপযোগী ছাদের ক্ষেত্রফল, সম্ভাব্য ব্যয় ও প্রকৌশলগত চ্যালেঞ্জ চিহ্নিত করেছে।
সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রফিকুল ই মোহামেদ, সংশ্লিষ্ট দফতর ও সংস্থার প্রধানগণ এবং ওয়ালটন, প্রাণ-আরএফএল ও গ্রামীণ শক্তির প্রযুক্তি বিশেষজ্ঞ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/ আরএমসিপি/এসএমই//
পানি সংকট ও বর্জ্য ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর সহযোগিতায় ডেনমার্ক
রাজধানী ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির সংকট নিরসন এবং টেকসই পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশবান্ধব প্রকৌশল প্রযুক্তি জোরদারে বাংলাদেশ ও ডেনমার্কের পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ২৫ আগস্ট, মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে তার দফতরে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার (Christian Brix Moller) সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
সাক্ষাতের শুরুতে রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণ করায় মন্ত্রীকে অভিনন্দন জানান এবং দ্বিপাক্ষিক অংশীদারিত্ব জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। মন্ত্রী ড. আবদুল মঈন খান জানান, ঢাকার টেকসই পানি সরবরাহ নিশ্চিত করতে এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তিতে ডেনমার্কের দীর্ঘ অভিজ্ঞতা অত্যন্ত ফলপ্রসূ হতে পারে। বিশেষ করে কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ করে 'ওয়েস্ট-টু-এনার্জি' বা বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের মতো প্রযুক্তি খাতে ডেনিশ বিনিয়োগের বিশাল সুযোগ রয়েছে।
বৈঠকে আধুনিক পানি পরিশোধন অবকাঠামো 'সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প (ফেজ-৩)'-এ ডেনমার্ক সরকারের আর্থিক ও কারিগরি সহায়তার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই মেগা প্রকল্পে ডেনমার্ক সরকারের পক্ষ থেকে মোট ৪ হাজার ৫০০ কোটি টাকা অর্থায়ন করা হবে; যার মধ্যে ১ হাজার ৫০০ কোটি টাকা এককালীন অনুদান এবং অবশিষ্ট ৩ হাজার কোটি টাকা সহজ শর্তে স্বল্পসুদের ঋণ হিসেবে প্রদান করা হবে।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, "সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপ বাস্তবায়নে ডেনমার্কের এই প্রযুক্তিগত ও আর্থিক সহযোগিতা সরকারের জন্য একটি বড় সাফল্য। প্রকল্পটি পুরোপুরি চালু হলে ঢাকা মহানগরের ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদার চাপ স্থায়ীভাবে মোকাবিলা করা সম্ভব হবে এবং সহজ শর্তের ঋণের কারণে সরকারের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হবে না।"
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল ইসলামসহ মন্ত্রণালয় ও ওয়াসার শীর্ষ প্রকৌশলী এবং প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/আরএমসিপি/এমআইএস//
আইইবিতে প্রকৌশলীদের জাতীয় সেমিনারে স্মার্ট গ্রিড ও এআই ব্যবহারের তাগিদ
দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধানের পাশাপাশি নবায়নযোগ্য শক্তির সম্প্রসারণ, অপচয় রোধ এবং স্মার্ট গ্রিড ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রকৌশল প্রযুক্তির প্রয়োগ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞ প্রকৌশলীরা। ২৪ আগস্ট, ২০২৬ সোমবার রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সদর দফতরের কাউন্সিল হলে আয়োজিত ‘Energy Security in Bangladesh: Understanding the Challenges and Shaping the Way Forward’ শীর্ষক জাতীয় সেমিনারে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। সেমিনারটির আয়োজন করে আইইবির ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার।
​সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য অধ্যাপক ড. প্রকৌশলী সৈয়দা সুলতানা রাজিয়া। তিনি বলেন, "অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই শিল্পায়নের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ অপরিহার্য। অভ্যন্তরীণ গ্যাসের মজুত হ্রাস, আমদানিনির্ভরতা এবং আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধি আমাদের প্রধান চ্যালেঞ্জ। এগুলো মোকাবিলায় সৌর, বায়ু ও জলবিদ্যুৎ সম্প্রসারণের পাশাপাশি শিল্প ও পরিবহন খাতে স্মার্ট গ্রিড, এনার্জি স্টোরেজ, ইন্টারনেট অব থিংস (আইওটি), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল মনিটরিং প্রযুক্তি নিশ্চিত করতে হবে।" তিনি দক্ষ প্রকৌশল নেতৃত্ব ও আঞ্চলিক জ্বালানি অংশীদারিত্বের ওপর গুরুত্ব দেন।
​বিশেষ অতিথির বক্তব্যে আইইবির ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক ও আন্তর্জাতিক) প্রকৌশলী খান মনজুর মোরশেদ বলেন, "জ্বালানি সংকটের অন্যতম কারণ অদক্ষ ব্যবহার ও পরিকল্পনাগত অপচয়। সংকটের মধ্যে অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ বন্ধ করা এবং কারিগরি জ্ঞানহীন জনবলের বদলে গুরুত্বপূর্ণ কারিগরি পদে অভিজ্ঞ প্রকৌশলীদের পদায়ন করা জরুরি।" তিনি অতীতে যথাযথ সম্ভাব্যতা সমীক্ষা ও কারিগরি মূল্যায়ন ছাড়া স্থাপিত বিদ্যুৎকেন্দ্রগুলোর পরিচালন ব্যয় এবং আর্থিক প্রভাব পর্যালোচনার জন্য একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান; যেখানে অনিয়ম ও অপচয়ের অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।
​আইইবির ভারপ্রাপ্ত সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল স্বাগত বক্তব্যে জানান, আইইবি ১৮টি কেন্দ্র, ৩৫টি উপকেন্দ্র, ১৪টি ওভারসিজ চ্যাপ্টার, ৭টি প্রকৌশল বিভাগ, ২টি প্রকৌশল চ্যাপ্টার ও ৫টি বোর্ডের মাধ্যমে কাজ করছে। সেমিনারের সুপারিশগুলো জাতীয় নীতি প্রণয়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।
​আইইবির ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের চেয়ারম্যান প্রকৌশলী মো. তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে ও চ্যাপ্টারের সম্পাদক প্রকৌশলী শফিউল আজম ফাহিমের সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশ নেন আইইবির ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার, বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমান উদ্দিন এবং ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের হেড অব করপোরেট প্ল্যানিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট মো. সাজিদুল ইসলাম।
​অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন চ্যাপ্টারের ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মো. আনোয়ার হোসেন। এ সময় আইইবির সম্মানী সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী ও প্রকৌশলী মো. নূর আমিনসহ জ্যেষ্ঠ প্রকৌশলী ও কাউন্সিল সদস্যরা উপস্থিত ছিলেন।
​//ডিবিটেক/এসএফসি/এমএসআই//
ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উদ্ভাবনী প্রযুক্তি ও শিল্পায়নের আহ্বান
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের শক্তিশালী, জ্ঞানভিত্তিক ও উদ্ভাবনমুখী অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত ঢাকার নভোথিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬'। ২৪ আগস্ট, সোমবার ঢাকার শেরাটন হোটেলে আয়োজিত 'ডেভেলপিং ইনোভেশন ইকোসিস্টেম টুওয়ার্ডস আ ট্রিলিয়ন-ডলার ইকোনমি' শীর্ষক নেটওয়ার্কিং সভায় প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান। তিনি এই আয়োজনকে কার্যকর শিল্পায়নের টেকসই জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে বেসরকারি খাত, প্রযুক্তিবিদ ও গবেষকদের এগিয়ে আসার আহ্বান জানান।
মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, "উচ্চ মূল্য সংযোজনী শিল্প ও প্রকৌশল প্রযুক্তি যুক্ত না হলে বৈশ্বিক বাজারে টিকে থাকা কঠিন। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও তরুণদের উদ্ভাবনগুলো প্রযুক্তি হস্তান্তর (Technology Transfer), নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন, বুদ্ধিবৃত্তিক সম্পদ (IP) সংরক্ষণ ও বাণিজ্যিকীকরণের অভাবে সফল ব্যবসায় রূপ নিতে পারছে না। সরকার এই বিচ্ছিন্নতা দূর করতে অ্যান্ড-টু-অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম তৈরি করছে।" তরুণদের উদ্ভাবনী ধারণাকে সফল পণ্যে রূপ দিতে সরকার ৫০০ কোটি টাকার বিশেষ স্টার্টআপ তহবিল গঠন করেছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, সিলেট, রাজশাহী ও যশোরসহ দেশের বিভিন্ন হাই-টেক ও ইনোভেশন পার্কে অবকাঠামো প্রস্তুত রয়েছে, যেখানে দেশীয় শিল্পোদ্যোক্তারা আধুনিক কারখানা স্থাপন করতে পারেন। এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি ও বিদ্যুৎ সংকট সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিশেষজ্ঞরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন।
সভাপতির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো: আনোয়ার হোসেন বলেন, গবেষণাকে শুধু কাগজের মধ্যে সীমাবদ্ধ না রেখে ইন্ডাস্ট্রির বাস্তব সমস্যা সমাধানের জন্য 'রিসার্চ টু মার্কেট' পদ্ধতি কার্যকর করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সেমিকন্ডাক্টর, ন্যানোটেকনোলজি ও বায়োটেকনোলজির মতো ভবিষ্যৎ প্রকৌশল প্রযুক্তি প্রয়োগে কাজ চলছে। ইতোমধ্যে বায়োটেক পার্ক স্থাপনে প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়া গেছে এবং দেশের ৪৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে সফল আলোচনা সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক, ব্যবসায়ী নেতা তপন চৌধুরী, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানসহ ফিকি, ইউরোচ্যাম, বাক্যো, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ, এইচএসবিসি, ব্যাংক এশিয়া, মাস্টারকার্ড, গ্রামীণফোন, বাংলালিংক, ড্যাফোডিল গ্রুপ, বার্জার পেইন্টস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, পিআই স্ট্র্যাটেজি, রানার গ্রুপ, এভিন্স গ্রুপ, দিপন গ্রুপ, এসএসজি বাংলাদেশ ও বিসিএমইএ-র শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন।
//ডিবিটেক/এমএমএ/এমআইএস//
দক্ষিণ এশিয়ায় জলবায়ু সুরক্ষায় আঞ্চলিক প্রকৌশল সহযোগিতা
দক্ষিণ এশিয়ার অভিন্ন জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক আঞ্চলিক সহযোগিতা ও কারিগরি অংশীদারিত্ব জোরদার করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। ২৪ আগস্ট, সোমবার ঢাকার সিরডাপ মিলনায়তনে সাউথ এশিয়া রিজিওনাল ক্লাইমেট কোঅপারেশনের (SARCC) উদ্যোগে 'কো-ডিজাইন দ্য ফিউচার অব সাউথ-এশিয়ান ক্লাইমেট ডিপ্লোমেসি' প্রতিপাদ্যে আয়োজিত এক বিশেষ নীতি-নির্ধারণী সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী জানান, "প্রধানমন্ত্রীর নেতৃত্বে জলবায়ু ঝুঁকি প্রতিরোধে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। ২৫ কোটি বৃক্ষরোপণের পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর প্রকৌশল উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ঢাকার চারপাশের নদীগুলোকে দূষণমুক্ত রাখতে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণীত হয়েছে। বিশেষ করে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদের দূষণ উৎস বন্ধ করতে প্রকৌশলসম্মত নিষ্কাশন ব্যবস্থা ও কঠোর নজরদারি ব্যবস্থা কার্যকর করা হচ্ছে।"
বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো: সাইমুম পারভেজ বলেন, "জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সার্ক এবং বিমসটেক প্ল্যাটফর্মকে আরও সক্রিয় করা অপরিহার্য। আন্তঃদেশীয় প্রাকৃতিক সংকট প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছা ও প্রযুক্তি বিনিময় সবচেয়ে জরুরি।"
সভায় মূল কারিগরি প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্টের অধ্যাপক ড. এ কে এম সাইফুল ইসলাম। তিনি উল্লেখ করেন, "জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের কোনো হুমকি নয়; এটি দক্ষিণ এশিয়ার বর্তমান উন্নয়ন বাস্তবতা। তাপপ্রবাহ, আকস্মিক বন্যা, সামুদ্রিক ঘূর্ণিঝড়, খরা, অনিয়মিত বৃষ্টিপাত, হিমবাহের গলন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ক্ষতিকর প্রভাব ভৌগোলিক সীমানা মানে না। তাই অভিন্ন হাইড্রোলজিক্যাল ও আবহাওয়াগত ডেটাভিত্তিক সমন্বিত আঞ্চলিক উদ্যোগ এখন সময়ের দাবি।"
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় বৃক্ষরোপণ সেলের সদস্য ও কারিগরি বিশেষজ্ঞ জামাইল বশীর জেবি, ধরিত্রী রক্ষায় আমরার সদস্যসচিব শরীফ জামিল, স্বল্পোন্নত দেশগুলোর আলোচকগোষ্ঠীর সমন্বয়কারী জিয়াউল হক এবং জলবায়ু আলোচক এম হাফিজুল ইসলাম খান।
অনুষ্ঠানের সূচনালগ্নে জ্যেষ্ঠ সাংবাদিক হাবিব রহমান বক্তব্য দেন। বিষয়ভিত্তিক আলোচনায় আরও অংশ নেন হিউম্যান সেফটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ মুকিত, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী, সিসিডিবির সমন্বয়কারী মো. আশরাফুজ্জামান খান, আইইউসিএন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার সারোয়ার আলম দিপু, হেলভেটাস বাংলাদেশের প্রধান মাহমুদুল হাসান তারেক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক শারমিন নাহার নিপা, ক্যাপসের চেয়ারম্যান অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার, ইপসার অ্যাডভোকেসি প্রধান মোহাম্মদ আলী শাহীন, পরিবেশ বিশেষজ্ঞ ড. হাসিব মো. ইরফানউল্লাহ এবং উন্নয়ন অন্বেষণের পরিচালক এস এম মনজুর রশিদ।
//ডিবিটেক/ টিএইচইপি/এসএমই//
নগর প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন সহযোগিতা
ঢাকা: পানি ব্যবস্থাপনা প্রকৌশল, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষি কোল্ড স্টোরেজের মতো প্রযুক্তিনির্ভর খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। ২৪ আগস্ট সোমবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে তাঁর দফতরে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে মন্ত্রী ড. আবদুল মঈন খান পানি ব্যবস্থাপনার উন্নয়ন, কার্যকর বর্জ্য প্রযুক্তি, পরিবেশবান্ধব জ্বালানি এবং কৃষি কোল্ড স্টোরেজের আধুনিকীকরণে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত জ্ঞান ও প্রকৌশল অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, এসব ক্ষেত্রে দুই দেশের মধ্যে প্রযুক্তি বিনিময় ও যৌথ উদ্যোগ বাস্তবায়ন করা হলে দেশের সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন আরও টেকসই ও কার্যকর হবে।
মন্ত্রী উল্লেখ করেন, "আমরা জনগণের সরকার এবং জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি। বর্তমান সরকার অর্থনৈতিক সমৃদ্ধিকে বিশেষ গুরুত্ব দেওয়ার পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও কার্যকর করতে কাজ করছে।" টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে ও পরিবেশ সুরক্ষায় আধুনিক প্রযুক্তিভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনাই অন্যতম অগ্রাধিকার বলে তিনি জানান।
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রযুক্তিনির্ভর খাতে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
আলোচনায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী নিজেও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন এবং এ খাতে আন্তর্জাতিক প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রফিকুল ই মোহামেদ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন প্রকৌশল ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/আরএমসিপি/এসএমআইএইচ//
দুর্নীতির বিরুদ্ধে মঈন খানের হুঁশিয়ারি
বিগত ১৭ বছরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে সংগঠিত অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছেন নতুন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। রোববার সচিবালয়ে প্রথম কর্মদিবসে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই হুশিয়ারি দেন। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
মন্ত্রী স্পষ্ট করে বলেন, "বিএনপি কোনো রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না; তবে দুর্নীতির বিষয়ে কোনো আপস করা হবে না এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।" বিগত সরকারের সময় অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ সরকারি সেবা থেকে বঞ্চিত হয়েছে উল্লেখ করে তিনি মন্ত্রণালয়কে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করে এর হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তারেক রহমানের নির্দেশনায় 'ফ্যামিলি কার্ড' ও 'কৃষক কার্ড'-এর মতো কল্যাণমুখী উদ্যোগ কার্যকর করা হবে বলে মন্ত্রী জানান। তিনি কর্মকর্তাদের স্মরণে করিয়ে দেন যে, ক্ষমতার প্রকৃত উৎস জনগণ এবং মন্ত্রণালয়ের কাজ হলো তাদের দ্বারে সঠিক সেবা পৌঁছে দেওয়া।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিজিটিং সায়েন্টিস্ট ড. মঈন খান বলেন, অতীতের বিচার বিভাগীয় অনিয়ম দূর করে আমরা স্থানীয় সরকার ব্যবস্থাকে জনগণের সত্যিকারের গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী সংস্থায় রূপান্তর করতে চাই।
//ডিবিটেক/ ডিপিও/এসএমই//
অনলাইনে শুরু বিডিজেএসও বাছাই পর্ব
বুলগেরিয়ার সোফিয়ায় অনুষ্ঠেয় ২৩তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও ২০২৬)-এ বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্যে আয়োজিত হতে যাচ্ছে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও ২০২৬)। ২২ আগস্ট, শনিবার সন্ধ্যা ৭টায় সারাদেশে একযোগে অনলাইনে এর বাছাই পর্ব অনুষ্ঠিত হবে।
এবারের অলিম্পিয়াডে দেশের ৬৪টি জেলা থেকে বাংলা, ইংরেজি ও মাদ্রাসা মাধ্যমসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১২ হাজার শিক্ষার্থী অনলাইনে নিবন্ধন করেছে। শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানের নানা প্রশ্নের সমাধান করবে। ৩য়-৫ম শ্রেণির জন্য প্রাইমারি, ৬ষ্ঠ-৮ম শ্রেণির জন্য জুনিয়র এবং ৯মি-এসএসসি শ্রেণির জন্য সেকেন্ডারি—মোট তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতাটি পরিচালিত হচ্ছে।
অনলাইন বাছাই পর্বে উত্তীর্ণদের নিয়ে আগামী ২৮ আগস্ট, শুক্রবার রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) দিনব্যাপী জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে। এতে সারাদেশ থেকে বাছাইকৃত প্রায় ৫০০ জন শিক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ পাবে। দিনব্যাপী এই অনুষ্ঠানে লিখিত পরীক্ষার পাশাপাশি বৈজ্ঞানিক সেশন ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হবে।
জাতীয় পর্বের বিজয়ীদের নিয়ে বিডিজেএসও জাতীয় ক্যাম্প গঠন করা হবে। সেখান থেকে শিক্ষার্থীদের পারফরম্যান্স ও দক্ষতার ওপর ভিত্তি করে আগামী ডিসেম্বরে বুলগেরিয়ায় অনুষ্ঠেয় ২৩তম আইজেএসও-র জন্য চূড়ান্ত ৬ সদস্যের বাংলাদেশ জাতীয় দল নির্বাচন করা হবে।
এবারের ১২তম বিডিজেএসও যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। এতে সহযোগী হিসেবে রয়েছে ম্যাসল্যাব, রকমারি, আইইউবিএটি এবং এসিআই অদম্য মেধাবী। বাছাই পর্বের ফলাফল খুব দ্রুতই ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।
//ডিবিটেক/এনএপি/এমএসআই//
১৫০ উদ্ভাবন প্রদর্শনীতে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্ন
প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী অর্থনীতির বিকাশ এবং দেশি-বিদেশি উদ্ভাবক, গবেষক, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানকে একই প্ল্যাটফর্মে আনতে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৬ নভোথিয়েটারে এই মেলা অনুষ্ঠিত হবে।
‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মেলার লক্ষ্য উদ্ভাবনকে গবেষণাগার থেকে বাজারমুখী করা এবং উদ্ভাবক, শিল্পপ্রতিষ্ঠান, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট অংশীদারদের নিয়ে একটি সমন্বিত উদ্ভাবনী পরিবেশ তৈরি করা। এর মাধ্যমে দেশের অর্থনীতিকে ‘ট্রিলিয়ন ডলার’ সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মেলার মূল আয়োজনের মধ্যে থাকবে ১৫০টির বেশি উদ্ভাবনী প্রদর্শনী। এতে তরুণ ও অভিজ্ঞ উদ্ভাবকদের প্রযুক্তি ও নতুন ধারণা প্রদর্শনের সুযোগ থাকবে। পাশাপাশি বিভিন্ন খাতের প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে ১৫টির বেশি সেশন ও সংলাপ অনুষ্ঠিত হবে। এসব আয়োজনে সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা অংশ নেবেন।
মেলায় একটি বিশেষ ‘ইনোভেশন হাব’ থাকবে, যা নতুন ধারণা ও প্রযুক্তি প্রদর্শন এবং উদ্ভাবনী উদ্যোগের যোগাযোগ তৈরির কেন্দ্র হিসেবে কাজ করবে। এছাড়া দেশি-বিদেশি ৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণের কথা জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
শিল্প ও একাডেমিয়ার মধ্যে সহযোগিতা বাড়াতে ৫০টির বেশি শিল্প বিশেষজ্ঞ মেলায় অংশ নেবেন। একই সঙ্গে ৫০টির বেশি করপোরেট, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ থাকবে।
মেলার প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য ব্যক্তি, শিক্ষার্থী ও গবেষক, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠান, করপোরেট ও শিল্পপ্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানি, সরকারি সংস্থা, আন্তর্জাতিক ও বেসরকারি উন্নয়ন সংস্থা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, সেবা প্রদানকারী, স্টার্টআপ, আইডিয়া ইনকিউবেটর এবং সবুজ উদ্যোক্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, মেলার বাস্তবায়নকারী সংস্থা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ। উদ্ভাবনী পণ্য, প্রযুক্তি, গবেষণা বা উদ্যোগ প্রদর্শনের জন্য আগ্রহীদের ৩০ আগস্ট ২০২৬-এর মধ্যে নিবন্ধন করতে হবে।
নিবন্ধনের জন্য নির্ধারিত ওয়েবসাইট ব্যবহার করতে বলা হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এই আয়োজনের মধ্য দিয়ে গবেষণা, উদ্ভাবন, শিল্প এবং বাজারের মধ্যে সংযোগ আরও জোরদার করার পাশাপাশি বাংলাদেশে উদ্ভাবনভিত্তিক ব্যবসা ও প্রযুক্তি উদ্যোগের বিস্তারের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
//ডিবিটেক/এমএমএইচ/ এমআইএস//
প্রকৌশলীদের উদ্ভাবনে উন্নত টেলিকম অবকাঠামো
টেলিকম অবকাঠামো আধুনিকায়ন ও প্রযুক্তিগত সক্ষমতা জোরদারে নবনিযুক্ত প্রকৌশলীদের উদ্ভাবনী দক্ষতাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। বুধবার (১৯ আগস্ট ২০২৬) রাজধানীর তেজগাঁওয়ে টেলিযোগাযোগ অধিদপ্তরে ২৭তম বিসিএস টেলিকম ক্যাডারে যোগদানকৃত সহকারী বিভাগীয় প্রকৌশলীদের পরিচিতিমূলক সভায় তিনি এই নির্দেশনা দেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, টেলিযোগাযোগ ব্যবস্থা যেকোনো দেশের আর্থসামাজিক উন্নয়নের মূল ভিত্তি। দেশের ডিজিটাল রূপান্তরকে গতিশীল রাখতে প্রযুক্তিনির্ভর আধুনিক টেলিকম অবকাঠামো ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অপরিহার্য। দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি নতুন প্রকৌশলীদের সততা, জবাবদিহি ও দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, নতুন প্রযুক্তির সম্ভাবনা কাজে লাগিয়ে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও নিরবচ্ছিন্ন, সাশ্রয়ী ও জনবান্ধব সেবা পৌঁছে দিতে হবে। সভার শুরুতে মন্ত্রী অধিদপ্তরের ‘সাইবার থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্স (সিটিডিআর) সেন্টার’-এর কার্যক্রম পরিদর্শন করেন।
টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ হোসেনের (পিএইচডি) সভাপতিত্বে অনুষ্ঠানে নবনিযুক্ত সহকারী বিভাগীয় প্রকৌশলীরা তাঁদের কর্মপরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/জেইউপি/িএসএমই//
অবকাঠামোর জীবনচক্রে কার্বন নিঃসরণ হিসাবের তাগিদ
ঢাকার পরিবেশ ও জলবায়ুজনিত ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের শুধু সচেতনতা অর্জন নয়, সেই জ্ঞানকে বাস্তব কর্মপরিকল্পনা ও স্থানীয় উদ্যোগে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদ, গবেষক, নগর পরিকল্পনাবিদ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তারা মনে করেন, জলবায়ু-সহনশীল নগর গড়তে কম-কার্বন অবকাঠামো, বিশেষ করে সড়ক ও সেতু নির্মাণে পুরো জীবনচক্রের কার্বন নিঃসরণ বিবেচনা করা জরুরি।
একই সঙ্গে নগর বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা, ভূগর্ভস্থ পানির স্তর কমে যাওয়া, বৃষ্টির পানি সংরক্ষণ, জলাশয় ও সবুজ এলাকা রক্ষা এবং প্রকৃতিনির্ভর সমাধানকে নগর পরিকল্পনার সঙ্গে সমন্বিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা। তাদের মতে, এসব ক্ষেত্রে তরুণদের জ্ঞান, উদ্ভাবনী সক্ষমতা ও নেতৃত্বকে কার্যকরভাবে কাজে লাগানো গেলে ঢাকার জলবায়ু সহনশীলতা বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিবেশগত ঝুঁকিও কমানো সম্ভব।
রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি (আইসিসিইএস)-এর উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের আর্থ ক্লাব ও ডিপার্টমেন্ট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের সহযোগিতায় ১৬ আগস্ট, রবিবার  ‘সহনশীল ঢাকা: তরুণ-নেতৃত্বাধীন জলবায়ু কার্যক্রম উদ্যোগ’ শীর্ষক সেমিনারে এসব বিষয় উঠে আসে।
অনুষ্ঠানের শুরুতে আইসিসিইএসের চেয়ারম্যান প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিনের সঞ্চালনায় ‘সচেতনতা থেকে পদক্ষেপ: শহুরে জলবায়ু মোকাবিলায় তরুণদের ক্ষমতায়ন’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে একাডেমিয়া, পেশাজীবী, সরকারি প্রতিষ্ঠান এবং যুবকেন্দ্রিক সামাজিক উদ্যোগের প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনায় বিশেষজ্ঞরা বলেন, নগর অবকাঠামোকে শুধু নির্মাণ ব্যয় বা তাৎক্ষণিক ব্যবহারিক সক্ষমতার ভিত্তিতে মূল্যায়ন করলে জলবায়ু ঝুঁকির পূর্ণ চিত্র পাওয়া যায় না। একটি সড়ক, সেতু বা ভবনের পরিকল্পনা, নির্মাণ, ব্যবহার, রক্ষণাবেক্ষণ এবং শেষ পর্যন্ত পুনর্ব্যবহার বা অপসারণ—প্রতিটি পর্যায়ে কার্বন নিঃসরণ বিবেচনায় নেওয়া প্রয়োজন।
এ ক্ষেত্রে কম-কার্বন অবকাঠামো এবং সবুজ অবকাঠামোর ব্যবহার বাড়ানোর পাশাপাশি নগর উন্নয়ন পরিকল্পনায় পরিবেশগত প্রভাব মূল্যায়নকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিশেষজ্ঞরা বলেন, ঢাকার মতো দ্রুত সম্প্রসারিত নগরে নতুন বসতি ও অবকাঠামো তৈরির সময় জলাশয়, পার্ক, উন্মুক্ত স্থান ও সবুজ এলাকার ভূমিকা বিবেচনায় নেওয়া জরুরি। একই সঙ্গে প্রকৃতিনির্ভর সমাধানকে কেবল পরিবেশ সংরক্ষণের বিষয় হিসেবে না দেখে নগর জলাবদ্ধতা, তাপমাত্রা বৃদ্ধি, পানি সংকট ও জলবায়ু ঝুঁকি মোকাবিলার কার্যকর অবকাঠামো হিসেবেও দেখতে হবে।
আলোচনায় ঢাকার ভূতত্ত্ব, ভূগর্ভস্থ পানির স্তর এবং নগরায়ণের পরিবেশগত চাপের পারস্পরিক সম্পর্কও উঠে আসে। বক্তারা বলেন, ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতা দীর্ঘমেয়াদে নগর পানির নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে।
নগর উন্নয়নের ক্ষেত্রে ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ বা গ্রাউন্ডওয়াটার রিচার্জ বিবেচনায় নেওয়া এবং বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবহার বাড়ানো প্রয়োজন। ভবন, সড়ক ও অন্যান্য অবকাঠামোর নকশায় পানি মাটিতে প্রবেশের সুযোগ রাখার মতো পরিকল্পনা গ্রহণ করা গেলে নগর পানিব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে আলোচনায় মত দেন বক্তারা।
তাদের মতে, বৃষ্টির পানি ব্যবস্থাপনা শুধু পানি সংকট মোকাবিলার বিষয় নয়; এটি নগর জলাবদ্ধতা কমানো, ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ এবং জলবায়ু অভিযোজনের সঙ্গেও সরাসরি সম্পর্কিত।
ঢাকার অন্যতম বড় পরিবেশগত চ্যালেঞ্জ নগর বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা। এ ক্ষেত্রে তরুণদের স্থানীয় পর্যায়ে সমস্যা শনাক্ত, তথ্য সংগ্রহ, সচেতনতা তৈরি এবং প্রযুক্তিনির্ভর সমাধান উদ্ভাবনে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, পরিবেশ বিষয়ে একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি বাস্তব সমস্যা নিয়ে কাজ করার সুযোগ তৈরি করতে হবে। ‘শিখতে শিখতে কাজ করা’ পদ্ধতিতে তরুণদের সম্পৃক্ত করলে শিক্ষা ও বাস্তব পরিবেশগত কার্যক্রমের মধ্যে যে ব্যবধান রয়েছে, তা কমানো সম্ভব।
সেমিনারে জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু-সহনশীল উন্নয়নে সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা নিয়েও আলোচনা হয়। বক্তারা অভিযোজনভিত্তিক বিনিয়োগ বাড়ানো এবং জলবায়ু প্রকল্প ও বাজেটকে জাতীয় অগ্রাধিকার ও সংশ্লিষ্ট অর্থায়ন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার ওপর গুরুত্ব দেন।
ভবিষ্যৎ পেশাজীবী ও তরুণদের জলবায়ু অর্থায়ন, সরকারি বাজেট এবং জলবায়ু কার্যক্রমের জন্য বিদ্যমান অর্থায়ন ব্যবস্থাগুলো সম্পর্কে ধারণা অর্জনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অর্থায়নের সুযোগ থাকলেও দক্ষ প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন, মূল্যায়ন ও জবাবদিহি নিশ্চিত করার সক্ষমতা না থাকলে সেই অর্থ কাঙ্ক্ষিত পরিবেশগত ফল তৈরি করতে পারবে না।
আলোচনায় অংশগ্রহণকারীরা পরিবেশগত সচেতনতা থেকে বাস্তব ও যুব-নেতৃত্বাধীন কার্যক্রমে অগ্রসর হওয়ার ওপর জোর দেন। একই সঙ্গে ঢাকার চলমান নগর বিস্তার এবং ভবিষ্যৎ নগর এলাকার জন্য সুশৃঙ্খল নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
তরুণদের স্থানীয় সমস্যা চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধান তৈরিতে যুক্ত করার পাশাপাশি সবুজ অবকাঠামো, প্রকৃতিনির্ভর সমাধান, বৃষ্টির পানি সংরক্ষণ এবং ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনায় তাদের উদ্ভাবনী উদ্যোগকে কাজে লাগানোর আহ্বান জানানো হয়।
প্যানেল আলোচনায় অংশ নেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. দীপক কুমার মিত্র, ডিপার্টমেন্ট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মোহাম্মদ সুজাউদ্দিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম সোহেল, ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের জ্যেষ্ঠ গবেষক ড. আনোয়ার জাহিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউআরপি বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাবেক সভাপতি ড. আদিল মোহাম্মদ খান, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ডিপার্টমেন্ট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের অধ্যাপক ও প্রধান মো. হাফিজুর রহমান পিএইচডি, ফুটস্টেপস বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহ রাফায়াত চৌধুরী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক রাফিদ মাহমুদ খান এবং সহযোগী অধ্যাপক শাহ মো. আশিক উল্লাহ পিএইচডি।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় তরুণদের কেবল ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে দেখলে চলবে না; বর্তমান সময়ের পরিবেশগত সিদ্ধান্ত গ্রহণ, গবেষণা, উদ্ভাবন ও বাস্তবায়ন প্রক্রিয়াতেও তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানের সমাপনী পর্বে আয়োজক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা বক্তব্য দেন এবং প্যানেলিস্ট, অংশগ্রহণকারী ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। পরিবেশবিষয়ক নিবন্ধ প্রতিযোগিতায় নির্বাচিত শীর্ষ ১০ জনকে সনদ দেওয়া হয়। শীর্ষ তিনজনকে পুরস্কারের অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।
সমাপনী বক্তব্যে যুব নেতৃত্বাধীন উদ্ভাবন ও পরিবেশ সচেতনতাকে বাস্তব কর্মসূচিতে রূপ দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সেমিনার থেকে মূল বার্তাটি ছিল—ঢাকার জলবায়ু সহনশীলতা শুধু অবকাঠামো নির্মাণ বা সরকারি নীতির ওপর নির্ভরশীল নয়; এর সঙ্গে যুক্ত করতে হবে তরুণদের জ্ঞান, গবেষণা, উদ্ভাবন ও বাস্তবভিত্তিক নেতৃত্ব। পরিবেশগত সিদ্ধান্তে জীবনচক্রভিত্তিক কার্বন হিসাব, প্রকৃতিনির্ভর সমাধান, পানি ব্যবস্থাপনা ও জলবায়ু অর্থায়নকে একসঙ্গে বিবেচনা করলেই একটি অধিক সহনশীল ও টেকসই নগর কাঠামো গড়ে তোলা সম্ভব।
//ডিবিটেক/এসআইবিজে/এমআইএস//
লটারিতে গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর বদলি
লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। বদলি হওয়া প্রকৌশলীদের মধ্যে ১৫২ জন সহকারী প্রকৌশলী (সিভিল), ৬৭ জন সহকারী প্রকৌশলী (ই/এম), ১৩৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) এবং ৫৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (ই/এম) রয়েছেন।
রবিবার, ১৬ আগস্ট সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরের পূর্ত ভবনের সম্মেলন কক্ষে লটারির মাধ্যমে এসব বদলি ও পদায়ন করা হয়।
লটারির ভিত্তিতে সহকারী প্রকৌশলী (সিভিল ও ই/এম)দের মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ১০০ জন, রাজশাহী বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪ জন, খুলনা বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১২ জন, সিলেট বিভাগে ৭ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন এবং রংপুর বিভাগে ১৭ জনকে বদলি-পদায়ন করা হয়েছে।
একই প্রক্রিয়ায় উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল ও ই/এম)দের মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ৭৯ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, খুলনা বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে ৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন এবং রংপুর বিভাগে ১৫ জনকে বদলি-পদায়ন করা হয়েছে।
গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে, বদলি ও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে লটারি আয়োজন করা হয়। লটারি কার্যক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ সারওয়ার জাহান ও স্বপন চাকমা উপস্থিত ছিলেন।
এ সময় গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের, আশ্রাফুল হক, উপসচিব খান মো. নাজমুস শোয়েব এবং উপসচিব মো. আবু নাছেরসহ অন্যান্য প্রকৌশলী উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩০ জুলাই লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) এবং ৩ আগস্ট ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলী (ই/এম)-কে বদলি করা হয়।
ধাপে ধাপে লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়নের এই প্রক্রিয়ায় ব্যক্তিগত পছন্দ বা প্রভাবের পরিবর্তে নির্ধারিত পদ্ধতিতে পদায়নের সুযোগ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে বদলি-পদায়নের প্রশাসনিক কার্যক্রমের বাস্তবায়ন নির্ভর করবে সংশ্লিষ্ট দপ্তরের আনুষ্ঠানিক আদেশ ও পরবর্তী প্রক্রিয়ার ওপর।
//ডিবিটেক/ডিপিও/ এমআইএস
পরমাণু প্রযুক্তিকে উন্নয়নের ভিত্তি করতে চায় সরকার
ঢাকা, ১৬ আগস্ট ২০২৬: পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তিকে আধুনিক বাংলাদেশের উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে থাকা দক্ষ বিজ্ঞানী ও পিএইচডিধারী গবেষকদের মেধা ও গবেষণালব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
রোববার ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ড. আনোয়ার হোসেন অডিটোরিয়ামে বাংলাদেশ পরমাণু শক্তি বিজ্ঞানী সংঘ (বায়েসা) আয়োজিত ‘বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কার্যক্রমের প্রাতিষ্ঠানিক ও প্রায়োগিক সক্ষমতা সমৃদ্ধিকরণে করণীয় নির্ধারণ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিজ্ঞানী ও গবেষকদের সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে পর্যালোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তরুণ বিজ্ঞানী ও গবেষকদের সহযোগিতার জন্য ‘ফান্ড ফর ফান্ডস’-এর মাধ্যমে কীভাবে সহায়তা করা যায়, সেটিও সরকার বিবেচনা করছে।
তিনি বলেন, পরমাণু প্রযুক্তির ব্যবহার শুধু বিদ্যুৎ উৎপাদনে সীমাবদ্ধ নয়। খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্যসেবা, ক্যান্সার চিকিৎসা, শিল্প এবং মানবসম্পদ উন্নয়নেও এর ব্যাপক সম্ভাবনা রয়েছে। তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তা ও গবেষণাকে উৎসাহিত করে স্টার্টআপ ও নতুন প্রযুক্তি উদ্ভাবনে সহযোগিতা করা হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প প্রসঙ্গে ফকির মাহবুব আনাম বলেন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও কারিগরি কার্যক্রম সম্পন্ন করে নিরাপত্তা এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করেই প্রকল্পটি চালু করা হবে। কোনো বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া হবে না।
তিনি আরও বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ফুয়েল লোডিং সম্পন্ন হয়েছে। প্রকৌশলীরা সেখানে কঠোর পরিশ্রম করছেন এবং ছোটখাটো বিষয়গুলোও নিবিড়ভাবে পরীক্ষা করা হচ্ছে।
এসএমআর বা ছোট মডুলার রিঅ্যাক্টর প্রসঙ্গে মন্ত্রী বলেন, এই প্রযুক্তির সম্ভাবনাকে বাংলাদেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তবে নিরাপত্তা, প্রযুক্তিগত সক্ষমতা ও অর্থনৈতিক সম্ভাবনা যথাযথভাবে যাচাই করেই ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া হবে।
বিজ্ঞান সাংবাদিকদের দায়িত্বশীল ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে তিনি বলেন, পারমাণবিক প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের কাছ থেকে তথ্য যাচাই করা জরুরি।
মন্ত্রী বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণাবান্ধব নীতির আওতায় পারমাণবিক বিজ্ঞানকে ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক গবেষণার সঙ্গে সমন্বিত করে একটি জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।
প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, চিকিৎসাক্ষেত্রে নিউক্লিয়ার মেডিসিনের ব্যবহার আরও সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের সেবা চালু থাকলেও এর সুফল আরও বিস্তৃতভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, দেশের পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তির ভবিষ্যৎ সক্ষমতা নির্ভর করবে দক্ষ মানবসম্পদ, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং কার্যকর প্রাতিষ্ঠানিক সক্ষমতার ওপর। তাই বিজ্ঞানী ও গবেষকদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, গবেষণার সুযোগ এবং ন্যায্য পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।
তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানী, গবেষক ও কর্মকর্তাদের দেশের জ্বালানি নিরাপত্তা, চিকিৎসা, শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগাতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন দেশের অন্যতম বিশেষায়িত বৈজ্ঞানিক প্রতিষ্ঠান। দীর্ঘ ঐতিহ্য ও বিপুলসংখ্যক দক্ষ বিজ্ঞানী-গবেষক থাকা সত্ত্বেও বিদ্যমান সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। ভবিষ্যতের চাহিদা বিবেচনায় কমিশনের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন করতে হবে।
তিনি বলেন, পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি এসএমআর, নিউক্লিয়ার মেডিসিন, কৃষি, শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে কমিশনের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। বেসরকারি খাত, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর সহযোগিতা বাড়িয়ে গবেষণার ফলাফলকে বাস্তব প্রয়োগ ও বাজারমুখী উদ্ভাবনে রূপ দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
সচিব আরও বলেন, বিজ্ঞানী ও গবেষকদের বিদেশে প্রশিক্ষণ ও উচ্চশিক্ষার সুযোগকে শুধু বিদেশ ভ্রমণ হিসেবে দেখার সুযোগ নেই; এটি মানবসম্পদ ও জ্ঞানভিত্তিক সক্ষমতা উন্নয়নের বিনিয়োগ। যৌক্তিক ও সুনির্দিষ্ট প্রস্তাব পাওয়া গেলে তা সংশ্লিষ্ট পর্যায়ে দ্রুত বিবেচনা করা হবে।
জনবল ও সাংগঠনিক কাঠামো প্রসঙ্গে তিনি বলেন, কমিশনের প্রয়োজনীয় জনবল বৃদ্ধি, অর্গানোগ্রাম হালনাগাদ এবং পদোন্নতিসহ যৌক্তিক বিষয়গুলো সরকারি বিধি ও জাতীয় নীতিমালার আলোকে বিবেচনা করা হবে।
তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, জাতীয় জীবপ্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে সমন্বিত গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন।
তরুণ বিজ্ঞানী ও গবেষকদের সামনে রেখে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়ে বিজ্ঞান সচিব বলেন, নিউক্লিয়ার সায়েন্স ও নিউক্লিয়ার ফিজিক্সে দক্ষ মানবসম্পদের ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যমে কার্যকর মানবসম্পদ উন্নয়ন ও গবেষণা পাইপলাইন গড়ে তুলতে হবে।
তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক ও বর্তমান বিজ্ঞানী, গবেষক এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি পরামর্শমূলক কাঠামো গঠনের ওপরও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ‘বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রাতিষ্ঠানিক ও প্রায়োগিক সক্ষমতা সমৃদ্ধকরণ: বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মহাপরিচালক ও বায়েসার সভাপতি ড. এ এস এম সাইফুল্লাহ।
সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম মঈনুল ইসলাম, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান, কমিশনের সাবেক চেয়ারম্যান ড. সারোয়ার হোসেন, মোঃ হাসিনুর রহমান, সদস্য (পরিকল্পনা), বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আলী জুলকারনাইন, বাপশকের সাবেক পরিচালক ডা. ফারিয়া নাসরিন প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন বায়েসার সাধারণ সম্পাদক ও পরিচালক, আইএনজিএস, এইআরই ড. মোঃ গোলাম রসুল।
অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী, উপদেষ্টা ও সচিবকে ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় মন্ত্রী বায়েসার বিজ্ঞানভিত্তিক প্রকাশনা ও মুখপত্র ‘অন্বেষা’র মোড়ক উন্মোচন করেন।
মতবিনিময় সভায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. হুমায়ুন কবীর, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পরিচালকবৃন্দ, বিভিন্ন পর্যায়ের বিজ্ঞানী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/ এমএএম / এসএমই//
আগস্টে রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যাচ্ছে না
চলতি আগস্ট মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য থাকলেও তা আর হচ্ছে না। প্রয়োজনীয় কারিগরি ও নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন হলেও পরবর্তী ধাপে যেতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) ‘বি-২’ কমিশনিং লাইসেন্স এখনো পাওয়া যায়নি। এই লাইসেন্স ছাড়া রিঅ্যাক্টরে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু করে বিদ্যুৎ উৎপাদনের পরবর্তী ধাপে যাওয়া সম্ভব নয়।
ফলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে প্রথম বিদ্যুৎ সংযুক্তির সময় সূচি আরও পিছিয়ে গেল।
প্রকল্প সূত্র জানায়, ২৮ এপ্রিল প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি সংযোজন শুরু হয়। এরপর জ্বালানি সংযোজন ও প্রাথমিক নিরাপত্তা সংক্রান্ত পরীক্ষা শেষ হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের আগে গুরুত্বপূর্ণ ধাপ হলো রিঅ্যাক্টরে নিয়ন্ত্রিতভাবে পারমাণবিক বিক্রিয়া শুরু করা, যাকে ‘ক্রিটিক্যালিটি’ বলা হয়। এই পর্যায়ে যেতে হলে আগে বায়েরা থেকে বি-২ কমিশনিং লাইসেন্স নিতে হবে।
রূপপুর প্রকল্প বাস্তবায়নকারী নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ পিএলসির (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহিদুল হাসান জানিয়েছেন, প্রথম ইউনিট এখন বিদ্যুৎ উৎপাদনের একেবারে শেষ ধাপে রয়েছে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর জ্বালানি সংযোজনসহ গুরুত্বপূর্ণ ৯০টি নিরাপত্তা ও কারিগরি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
তিনি বলেন, বর্তমানে বায়েরা চূড়ান্ত পরিদর্শন শেষ করে লাইসেন্স দিলেই পরবর্তী ধাপে যাওয়া হবে। তবে লাইসেন্স পেলেই সঙ্গে সঙ্গে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে না। প্রথমে রিঅ্যাক্টরে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া চালু করা হবে। এরপর চার থেকে ছয় সপ্তাহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও প্রস্তুতি শেষে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব হবে।
বায়েরা চেয়ারম্যান মো. মাহামুদুল হাসান বলেন, এই পর্যায়ের লাইসেন্স দেওয়া অত্যন্ত সংবেদনশীল ও জটিল প্রক্রিয়া। প্রকল্পের নিরাপত্তা, সব পরীক্ষা-নিরীক্ষার ফলাফল এবং আন্তর্জাতিক মানদণ্ড পূরণ নিশ্চিত হওয়ার পরই লাইসেন্স দেওয়া হবে। তবে কবে নাগাদ অনুমোদন দেওয়া হতে পারে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট সময় জানাননি।
রূপপুর প্রকল্পের সাবেক পরিচালক ড. শৌকত আকবর বলেন, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে নিরাপত্তার সঙ্গে কোনো আপসের সুযোগ নেই। তাই প্রতিটি ধাপ নিখুঁতভাবে শেষ করেই কেবল পরবর্তী ধাপে যেতে হয়।
এদিকে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযুক্তির নির্দিষ্ট সময় সম্পর্কে প্রকল্প পরিচালক ড. কবির হোসেন বলেন, তারিখ নির্ভর কোনো সময় বলা সম্ভব নয়। বিষয়টি পুরোপুরি কারিগরি প্রক্রিয়ার ওপর নির্ভরশীল।
তিনি বলেন, বিদ্যুৎ পেতে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। জ্বালানি সংযোজন ইতোমধ্যে করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ার পর পরবর্তী ধাপে যাওয়া যাবে। এরপর নিউক্লিয়ার বিক্রিয়া শুরু করা, টারবাইন ঘোরানো এবং টারবাইনকে জেনারেটরের সঙ্গে যুক্ত করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ কারণে এখনই নির্দিষ্ট তারিখ দেওয়া সম্ভব নয়।
রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় পাবনার ঈশ্বরদীর রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। প্রকল্পে দুটি ভিভিইআর-১২০০ মডেলের রিঅ্যাক্টর রয়েছে। প্রতিটির উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট মিলিয়ে কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।
রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার আগে বি-২ কমিশনিং লাইসেন্স, ক্রিটিক্যালিটি, পরবর্তী নিরাপত্তা ও কারিগরি পরীক্ষা এবং পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের মতো একাধিক ধাপ অতিক্রম করতে হবে। ফলে আগস্টে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার আগের লক্ষ্যটি আর বাস্তবায়িত হচ্ছে না।
//ডিবিটেক/ডিআইপি/ এমআইএস//
ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিজ্ঞান শিক্ষা কর্মসূচি
ঈশ্বরদী (পাবনা): ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের জনসচেতনতামূলক কার্যক্রমের আওতায় ঈশ্বরদী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 'পারমাণবিক বিজ্ঞান শিক্ষা বিষয়ক কর্মসূচি এবং ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘর প্রদর্শনী' অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় ১৩ ও ১৪ আগস্ট ২০২৬, বুধ ও বৃহস্পতিবার এই কার্যক্রম পরিচালিত হয়।
এ কর্মসূচিতে ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়, মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয় এবং জামিয়াতুল কুরআনুল কারীম মাদ্রাসার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘর 'মিউজুবাস'-এর মাধ্যমে শিক্ষার্থীদের সামনে নানা ধরনের ইন্টার‌্যাকটিভ বৈজ্ঞানিক প্রদর্শনী উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রতিনিধিরা পারমাণবিক শক্তি, বিকিরণ, পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিষয়ে বিস্তারিত তথ্যভিত্তিক আলোচনা করেন। কর্মসূচির অংশ হিসেবে প্রশ্নোত্তর পর্ব ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতাও আয়োজন করা হয়।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক তথ্য বিভাগের পরিচালক ড. আনন্দ কুমার দাস বলেন, "শিক্ষার্থীদেরকে বিজ্ঞানের প্রতি আগ্রহী করা এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরার লক্ষ্যে আমাদের এই আয়োজন। মিউজুবাসের মাধ্যমে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ, প্রশ্নোত্তর পর্ব ইত্যাদির মতো ইন্টার‌্যাকটিভ কার্যক্রম শিক্ষার্থীদের জন্য আরও সহজ ও আনন্দদায়কভাবে বিজ্ঞান শিক্ষার সুযোগ সৃষ্টি করেছে।"
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ফোকাল পয়েন্ট (গণমাধ্যম) ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ বলেন, "শিক্ষাজীবনের শুরুতে শিক্ষার্থীদের কাছে সঠিক ও তথ্যভিত্তিক ধারণা পৌঁছে দেওয়া গুরুত্বপূর্ণ। মিউজুবাসের মতো উদ্যোগ শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার পাশাপাশি পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি করছে। এ ধরনের অংশগ্রহণমূলক বিজ্ঞানভিত্তিক কার্যক্রম শিক্ষার্থীদের কৌতূহল ও অনুসন্ধিৎসাকে উৎসাহিত করার পাশাপাশি পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে প্রচলিত ভুল ধারণা দূর করতে সহায়ক হবে।"
কর্মসূচিতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আছমা বেগম, ঊর্ধ্বতন গ্রন্থাগারিক মারুফ হোসেন এবং প্রকল্পের জনসংযোগ কর্মকর্তা কাজী মোহাম্মদ ইকবাল হাসানী উপস্থিত ছিলেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পক্ষে প্রধান ডিসপ্লে কর্মকর্তা সৈকত সরকারসহ অন্যান্য কর্মকর্তারা এতে অংশ নেন। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ বাংলাদেশের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি করবে।
//ডিবিটেক/এসএ/এমআইএস//
টেকসই ভবন নির্মাণে কার্বন নিঃসরণ কমানোর তাগিদ
ভবন নির্মাণে শুধু শক্তি সাশ্রয়ী নকশা করলেই চলবে না, বরং নির্মাণসামগ্রী উৎপাদন, পরিবহন ও ব্যবহারের পুরো জীবনচক্রে কতটা কার্বন নিঃসরণ হচ্ছে, তাও হিসাবের আওতায় আনতে হবে। ভবিষ্যতের টেকসই ও জলবায়ুবান্ধব নির্মাণব্যবস্থায় কম-কার্বন ও জৈবভিত্তিক (বায়ো-বেসড) নির্মাণসামগ্রীর ব্যবহার বাড়ানোর ওপর জোর দিয়েছেন প্রকৌশল ও স্থাপত্য বিশেষজ্ঞরা।
১৩ আগস্ট, বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) সদর দপ্তরের শহীদ প্রকৌশলী ভবনের কাউন্সিল হলে 'ইঞ্জিনিয়ারিং লো-কার্বন অ্যান্ড বায়ো-বেসড বিল্ডিংস: ফ্রম ম্যাটেরিয়াল ক্যারেক্টারাইজেশন অ্যান্ড এলসিএ টু ইপিডি অ্যান্ড বিল্ডিং পারফরম্যান্স' শীর্ষক সেমিনারে এমন অভিমত ব্যক্ত করেন তারা। আইইবির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আইইবির ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক ও আন্তর্জাতিক) প্রকৌশলী খান মনজুর মোরশেদ সভাপতিত্ব করেন।
সভাপতির বক্তব্যে খান মনজুর মোরশেদ বলেন, "গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবন মানুষের জীবনকে সহজ করেছে। তবে কোনো প্রযুক্তি বা আবিষ্কারের সুফল নির্ভর করে সেটি কী উদ্দেশ্যে এবং কীভাবে ব্যবহার করা হচ্ছে তার ওপর।" তিনি ডিনামাইট এবং তথ্যপ্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহারের নেতিবাচক প্রভাবের উদাহরণ টেনে প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের আহ্বান জানান।
সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন আইইবির সম্মানী সাধারণ সম্পাদক ও ঢাকা ওয়াসার চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা خان। তিনি বলেন, "পুরকৌশলের ভবিষ্যৎ চর্চায় নির্মাণসামগ্রী ও ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। একটি অবকাঠামো কতটা নিরাপদ, টেকসই ও পরিবেশবান্ধব হবে, তা অনেকাংশে নির্ভর করে সঠিক নির্মাণসামগ্রী নির্বাচন এবং সেই উপকরণের প্রকৌশলগত বৈশিষ্ট্য বোঝার ওপর।" তিনি উপকূলীয় এলাকার আবহাওয়া বিশ্লেষণের তাগিদ দেন।
সম্মানিত অতিথির বক্তব্যে বিএইচটিইর চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী তানভীর মঞ্জুর বলেন, "বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণের প্রায় ৭ থেকে ৮ শতাংশের সঙ্গে সিমেন্ট শিল্পের সংশ্লিষ্টতা রয়েছে। তাই ভবিষ্যতের কম-কার্বন ভবন নির্মাণে শুধু ভবন ব্যবহারের সময় বিদ্যুৎ খরচ কমানোর বিষয়টি দেখলে হবে না। নির্মাণসামগ্রী উৎপাদন ও সরবরাহের পুরো প্রক্রিয়ায় সৃষ্ট এমবডিড কার্বন নিঃসরণও হিসাবের মধ্যে আনতে হবে।"
সেমিনারে যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের ওয়েলশ স্কুল অব আর্কিটেকচারের সহযোগী অধ্যাপক ড. এশরার লতিফ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, "ভবনের কার্বন ফুটপ্রিন্ট কমাতে হলে নকশার শুরু থেকেই নির্মাণসামগ্রী নির্বাচন, নির্মাণপদ্ধতি এবং ভবনের শক্তি ব্যবস্থাপনা বিবেচনা করতে হবে। এ ক্ষেত্রে লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট (LCA) ও এনভায়রনমেন্টাল প্রোডাক্ট ডিক্লারেশন (EPD) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।"
আইইবির পুরকৌশল বিভাগের সম্পাদক প্রকৌশলী নেসার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোছা. ফেরদৌস বেগম, আইইবির সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেলসহ কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য ও বিভিন্ন দপ্তরের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/ এসআইএস/এমআইএস//
সর্বাধুনিক প্রযুক্তিতে হবে লালদিয়া টার্মিনাল
চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। ডেনমার্কের সহযোগিতায় আগামী ৩০ আগস্ট টার্মিনালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। আধুনিক ও পরিবেশবান্ধব গ্রিন টার্মিনালটিতে অফিস থেকে দূরনিয়ন্ত্রিত পদ্ধতিতে ক্রেন পরিচালনার প্রযুক্তি থাকবে।
১৩ আগস্ট, বৃহস্পতিবার সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ে ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের (APM Terminals) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, টার্মিনালের ক্রেনগুলো অফিস থেকে দূরনিয়ন্ত্রিত পদ্ধতিতে পরিচালিত হবে। এতে পরিচালন দক্ষতা ও নিরাপত্তা আরও বাড়বে। পাশাপাশি প্রকল্পে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে, যা বন্দর খাতে অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করবে।
তিনি বলেন, আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন এ টার্মিনাল নির্মাণের ফলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়বে। একই সঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৈঠকে নৌপরিবহন মন্ত্রী ডেনমার্কের আর্থ-সামাজিক উন্নয়ন ও প্রযুক্তিগত উৎকর্ষতার প্রশংসা করেন। বাংলাদেশের বন্দর অবকাঠামোর উন্নয়ন ও আধুনিকায়নে ডেনমার্ক সরকার ও দেশটির বিনিয়োগকারীদের সহযোগিতা কামনা করেন তিনি।
মন্ত্রী বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে। দেশের বন্দর ও নৌপরিবহন খাতে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বাণিজ্য সম্প্রসারণের সঙ্গে তাল মিলিয়ে বন্দর অবকাঠামোকে আরও আধুনিক, দক্ষ ও সক্ষম করে গড়ে তোলা প্রয়োজন। এ ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।
বৈঠকে এপিএম টার্মিনালসের প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশে বন্দর ও টার্মিনাল অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ ও সহযোগিতার বিষয়ে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। তারা লালদিয়া কনটেইনার টার্মিনালসহ বাংলাদেশের বন্দর খাতে আধুনিক প্রযুক্তি, ব্যবস্থাপনা দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং এপিএম টার্মিনালসের সিইও উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/কেএবিপি/এমআইএস//
ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা হচ্ছে
ব্যাটারিচালিত তিন চাকার স্বল্পগতির রিকশা বা ই-রিকশার চলাচল ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর ও সমন্বিত লাইসেন্সিং-নিবন্ধন কাঠামো গড়ে তুলতে নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় ই-রিকশা ব্যবস্থাপনার জন্য এ নীতিমালা করা হচ্ছে, যার লক্ষ্য যান চলাচলে শৃঙ্খলা, নগর ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করা।
১৩ আগস্ট, বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ই-রিকশা চলাচল ও ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত আলোচনা সভায় এ উদ্যোগের কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সভায় তিনি সভাপতিত্ব করেন।
সভায় নগর ব্যবস্থাপনা, যান চলাচলে শৃঙ্খলা, সড়ক নিরাপত্তা এবং বিদ্যমান বাস্তবতার আলোকে ব্যাটারিচালিত ই-রিকশা ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট অংশীজনরা এ বিষয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এবং স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) আইন, ২০২৬-এর আলোকে ই-রিকশা ব্যবস্থাপনার জন্য একটি নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।
তিনি বলেন, সুষ্ঠু ও কার্যকরভাবে নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রম চালু হলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।
তিনি আরও বলেন, এ লক্ষ্যে বিদ্যমান বিধিমালা সময়োপযোগী করে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের জন্য একটি সমন্বিত লাইসেন্সিং কর্তৃপক্ষ নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে। এ জন্য প্রচলিত বিধিমালা সংশোধন করা হবে।
উল্লেখ্য, সিটি কর্পোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন ও চালকের লাইসেন্স দেওয়ার সুযোগ তৈরি করতে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) আইন, ২০২৬-এ সংশ্লিষ্ট কিছু ধারা ও তফসিল ইতোমধ্যে সংশোধন করা হয়েছে।
এর আগে সিটি কর্পোরেশন এলাকায় ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণে স্থানীয় সরকার বিভাগ ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে ‘সিটি কর্পোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৫’ জারি করে। বিধিমালাটি ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে গেজেট আকারে প্রকাশিত হয়।
সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ হাদিউজ্জামান সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ মতামত দেন।
সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান, স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ খয়বর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমানসহ মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/এআইএফএল/এমআইএস//
১৩ শত কোটি মাইল দূরের ভয়েজার ২ নভোযানের আয়ু বাড়াল নাসা
প্রায় ৫০ বছর ধরে মহাকাশে সফল যাত্রা বজায় রাখা ঐতিহাসিক নভোযান ‘ভয়েজার ২’-এর আয়ুষ্কাল আবারও বাড়িয়ে দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। পৃথিবী থেকে প্রায় ১ হাজার ৩০০ কোটি (১৩ বিলিয়ন) মাইল দূরে অবস্থানরত এই প্রবীণ প্রব বা যানটিতে বিশেষ একটি সফটওয়্যার আপডেট পাঠিয়ে সংস্থাটি আরও অন্তত এক বছরের জন্য এর বৈজ্ঞানিক কার্যক্রম সচল রাখতে সক্ষম হয়েছে।
‘বিগ ব্যাং’ নামের এই বিশেষ সমন্বয় প্রক্রিয়ার মাধ্যমে মহাকাশযানটির শক্তি সংরক্ষণের ব্যবস্থা এমনভাবে পুনর্বিন্যাস করা হয়েছে, যাতে কোনো বৈজ্ঞানিক যন্ত্র বন্ধ না করেই ২০২৭ সাল পর্যন্ত ডেটা সংগ্রহের সুযোগ তৈরি হয়।
১৯৭৭ সালে উৎক্ষেপণ করা ভয়েজার ২-এর মূল শক্তির উৎস হলো বিশেষ জেনারেটর, যা তেজস্ক্রিয় প্লুটোনিয়ামের ক্ষয় থেকে উৎপন্ন তাপকে বিদ্যুতে রূপান্তর করে। দীর্ঘ সময় ধরে ব্যবহারের ফলে প্লুটোনিয়াম নিঃশেষ হয়ে আসায় নভোযানটি প্রতি বছর প্রায় ৪ ওয়াট করে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হারাচ্ছে। মহাকাশযানটি যখন প্রথম যাত্রা শুরু করে, তখন এতে ১০টি বৈজ্ঞানিক যন্ত্রপাতি সক্রিয় ছিল। তবে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য নাসা ধাপে ধাপে অধিকাংশ যন্ত্র বন্ধ করে শেষ পর্যন্ত ৩টিতে নামিয়ে আনে।
চলতি বছরেই শক্তি সংকটের কারণে আরও একটি যন্ত্র চিরতরে বন্ধ করে দেওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল। তবে বিগ ব্যাং অপারেশনের মাধ্যমে নাসা একই সঙ্গে একাধিক শক্তি চালিত যন্ত্র বন্ধ করে কম ক্ষমতার বিকল্প ব্যবস্থা চালু করেছে এবং একই সাথে যানটি সচল রাখার জন্য পর্যাপ্ত তাপমাত্রা ধরে রাখতে সফল হয়েছে।
ভয়েজার ২ তার জমজ যান ‘ভয়েজার ১’-এর প্রায় দুই সপ্তাহ আগে সৌরজগতের বাইরের গ্যাসীয় দানব গ্রহগুলো পর্যবেক্ষণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। ১৯৭৯ সালে এটি বৃহস্পতি গ্রহে পৌঁছায় এবং পরবর্তী এক দশকের মধ্যে সৌরজগতের সবকটি গ্যাসীয় গ্রহ পরিদর্শনের অনন্য রেকর্ড গড়ে।
পরবর্তীতে ২০১৮ সালে সূর্য ও এর চারপাশের গ্রহগুলোকে ঘিরে থাকা সুরক্ষা বলয় বা হেলিয়োস্ফিয়ার অতিক্রম করে গভীর মহাকাশ বা নক্ষত্রান্তর্বর্তী স্থানে (ইন্টারস্টেলার স্পেস) প্রবেশ করে যানটি। সেখান থেকে মহাকাশের প্লাজমার ঘনত্ব ও তাপমাত্রা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য এখনও নিয়মিত পৃথিবীতে পাঠিয়ে যাচ্ছে শতাব্দীর অন্যতম সফল এই মহাকাশযান।
ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: এনগ্যাজেট
ইনোভেশন ফেয়ার নিয়ে মতবিনিময় সভা
বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’। আয়োজনটি সামনে রেখে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকার বিজয় সরণির নভোথিয়েটারে অনুষ্ঠিতব্য এ আয়োজনে তরুণ গবেষক, উদ্ভাবক, বিজ্ঞানী এবং বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানগুলোর প্রদর্শনী থাকবে।
১২ আগস্ট, বুধবার বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রস্তুতিমূলক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছেন। আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সভায় বিভিন্ন প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা স্পিলবাউন্ড কমিউনিকেশনসের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।
তিন দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ গবেষক, উদ্ভাবক ও বিজ্ঞানীদের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের স্টল থাকবে বলে সভায় জানানো হয়। এর মাধ্যমে দেশের তরুণদের গবেষণা, উদ্ভাবন ও বিজ্ঞানভিত্তিক উদ্যোগ তুলে ধরার সুযোগ তৈরি হবে।
//ডিবিটেক/এএএম/এসএমইউ//
ঢাকায় বায়ুর মান মাঝারি, বৃষ্টির আশঙ্কা কম
বায়ুমণ্ডলীয় সায়েন্স ও আবহাওয়া সংক্রান্ত টেকনোলজিক্যাল এনভায়রনমেন্টাল ডেটা পর্যবেক্ষণ বিশ্লেষণ করে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। ১২ আগস্ট, বুধবার সকাল ৭টা থেকে প্রকাশিত পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আকাশ আংশিক মেঘলা থাকলেও সার্বিক পরিবেশ প্রধানত শুষ্ক থাকতে পারে। বাতাস দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হলেও আপেক্ষিক আর্দ্রতা ৯৬ শতাংশে পৌঁছানোয় ভ্যাপসা গরমের অস্বস্তি বজায় থাকতে পারে।
সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস (গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস)। পরিবেশ বিজ্ঞানের তথ্য অনুসারে, বাতাসে আর্দ্রতার উচ্চমাত্রা এবং বায়ুমণ্ডলীয় তাপমাত্রার এমন অবস্থান স্বাভাবিক তাপীয় প্রতিক্রিয়া সৃষ্টি করছে। অন্যদিকে, সারা দেশের আবহাওয়া পূর্বাভাষে বলা হয়েছে রংপুর, রাজশাহী ও ঢাকার দু-এক জায়গায় এবং অন্যান্য বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বায়ুমণ্ডলীয় মান সেন্সর ডাটা রিডিং প্রদানকারী সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা 'আইকিউএয়ার' (IQAir)-এর এয়ার কোয়ালিটি ইনডেক্স নির্দেশ করে যে, রাজধানী ঢাকার বায়ুদূষণ স্কোর বর্তমানে ৭১, যা বৈশ্বিক তালিকায় ৩৪তম এবং পরিবেশগত সূচকে 'মাঝারি' মানের হিসেবে পরিগণিত। বিপরীতে, ২২৩ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং।
//ডিবিটেক/বিডিও/এমএসইউ//
এনার্জিপ্যাক ও এডেক্সের চুক্তি স্বাক্ষর
জাতীয় পাওয়ার গ্রিড টেকনোলজি ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার প্রযুক্তিগত অবকাঠামো আধুনিকীকরণে এডেক্স কর্পোরেশনের সঙ্গে ৫০ লাখ মার্কিন ডলারের (প্রায়) একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছে এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ১২ আগস্ট, বুধবার বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) একটি বিদ্যুৎ বিতরণ প্রকল্পে ব্যবহারের জন্য এই চুক্তির অধীনে এডেক্স কর্পোরেশনকে ১৫টি উন্নত প্রযুক্তির ২০/২৮ এমভিএ পাওয়ার ট্রান্সফরমার সরবরাহ করবে এনার্জিপ্যাক।
রাজধানীর তেজগাঁওয়ে এডেক্স কর্পোরেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত সম্প্রতি এক অনুষ্ঠানে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়। উক্ত অনুষ্ঠানে এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও পরিচালক ইঞ্জিনিয়ার রবিউল আলম এবং এডেক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলী আজম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন।
বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল ও পাওয়ার ইঞ্জিনিয়ারিং অবকাঠামো প্রতিষ্ঠান এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড মূলত ট্রান্সফরমার, সাবস্টেশন ও সুইচগিয়ারসহ উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক সরঞ্জাম ডিজাইন, ম্যানুফ্যাকচারিং, সরবরাহ, ইনস্টলেশন ও কমিশনিং সেবা দিয়ে থাকে। আধুনিক উৎপাদন সুবিধা, আন্তর্জাতিক প্রকৌশল মানদণ্ড ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে দেশের সার্বিক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা জোরদার ও সক্ষমতা বৃদ্ধিতে নতুন এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
//ডিবিটেক/এমআর/এসএমই//
ইবির ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মালেক
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পেয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকানিক্যাল) মো. আব্দুল মালেক মিয়া।
১১ আগস্ট, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ সূত্রে জানা গেছে, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করা এ. কে. এম. শরীফ উদ্দীনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকানিক্যাল) মো. আব্দুল মালেক মিয়াকে প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হয়।
দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী যাবতীয় সুযোগ-সুবিধা পাবেন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
নবনিযুক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুল মালেক মিয়া বলেন, “আমি ২০০৬ সাল থেকে বিশ্ববিদ্যালয়ে কাজ করে যাচ্ছি। এর আগে প্রকৌশল অফিসের বিভিন্ন দায়িত্বে কাজ করেছি। একই সঙ্গে আমাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য উপাচার্যের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি বলেন, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে নিজের অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
//ডিবিটেক/এনপিবি/এসএমই//
১২ আগস্ট বিরল পূর্ণ সূর্যগ্রহণ; বাংলাদেশে দৃশ্যমান নয়
যেসকল অঞ্চল থেকে দৃশ্যমান হবে
আংশিক গ্রহণ দৃশ্যমান হবে: উত্তর আমেরিকার আলাস্কা ও কানাডা, যুক্তরাজ্যের লন্ডন (৯১%), ফ্রান্সের প্যারিস (৯২%), জার্মানির বার্লিন (৮৫%) এবং উত্তর-পশ্চিম আফ্রিকার আলজিয়ার্স (৯৬%) ও কাসাব্লাঙ্কা (৮৭%) অঞ্চল থেকে।
//ডিবিটেক/ডিটিও/এমএসআই//
নভোথিয়েটারে সেপ্টেম্বরে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’
ঢাকা, ৯ আগস্ট, রবিবার: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ঢাকার নভোথিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে তরুণ ও প্রতিশ্রুতিশীল উদ্ভাবকদের মিলনমেলা “বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬”। উৎসবমুখর এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ উপলক্ষ্যে আজ রবিবার (৯ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ) বাংলাদেশ সচিবালয়ে নিজ কার্যালয়ে “ইনোভেশন ফেয়ার ২০২৬”-এর ডিজিটাল প্রচারণা কার্যক্রমের কাউন্ডডাউন উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম।
ডিজিটাল প্রচারণা উদ্বোধনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত সচিব ড. সৈয়দা নওশিন পর্ণিনী এবং যুগ্মসচিব শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলামসহ মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মন্ত্রণালয় সূত্রে জানানো হয়,দেশের তরুণ উদ্ভাবকদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতেই এই ইনোভেশন ফেয়ারের আয়োজন করা হচ্ছে।  ডিজিটাল প্রচারণার অংশ হিসেবে আজ থেকে ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং মেলা সম্পর্কিত অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ইনোভেশন ফেয়ারের যাবতীয় আপডেট, নতুন উদ্ভাবনী উদ্যোগ, রেজিস্ট্রেশন ও অংশগ্রহণের প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়মিতভাবে প্রচার করা হবে।
//ডিবিটেক/এমএপি/ এসএমই//
প্রাথমিক কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’
ঢাকা: প্রাথমিক শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল করে গড়ে তুলতে কারিকুলামে ‘সায়েন্স টয়’ ও হাতে-কলমে শেখার বিভিন্ন উপকরণ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিশুরা যাতে শুধু বই পড়ে নয়, বরং খেলতে খেলতেই বিজ্ঞান শিখতে পারে—এই লক্ষ্যেই পরিকল্পনাটি নেওয়া হয়েছে। ৯ আগস্ট, রবিবার ঢাকার বনানীতে হোটেল শেরাটনে ইউনিসেফ বাংলাদেশ আয়োজিত ‘ফাউন্ডেশনাল লার্নিং অ্যাকশন ট্র্যাকার (FLAT)’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, শিক্ষার্থীদের মৌলিক ধারণা স্পষ্ট করতে প্রাথমিক বিদ্যালয়ে ‘ম্যাথ ল্যাব’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যেখানে বিভিন্ন সরঞ্জামের মাধ্যমে আকার, আকৃতি, যোগ, বিয়োগ, গুণ ও ভাগের মতো বিষয়গুলো আনন্দময় পরিবেশে শেখানো হবে। একই সঙ্গে তিনি ‘ফাউন্ডেশনাল লার্নিং’-এর ঘাটতি দূর করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন, মূল পড়াশোনা ও গণিতের ভিত্তি শক্ত না হলে উচ্চতর শ্রেণিতে সমস্যা তৈরি হয়।
ববি হাজ্জাজ বলেন, আমরা চাই শিশুরা শুধু বই পড়ে বিজ্ঞান শিখবে না, বরং হাতে-কলমে কাজ করে, খেলতে খেলতেই বিজ্ঞান শিখবে। এ লক্ষ্যেই প্রাথমিকের কারিকুলামে সায়েন্স টয় যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
‘প্রাথমিক শিক্ষায় বিজ্ঞান, গণিত, ডিজাইন ও সৃজনশীলতার ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। শিশুদের শেখার প্রক্রিয়াকে আনন্দময় ও বাস্তবভিত্তিক করতে কারিকুলামের ভেতরে ‘সায়েন্স টয়’ ও হাতে-কলমে শেখার বিভিন্ন উপকরণ যুক্ত করা হবে। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ে ‘ম্যাথ ল্যাব’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যেখানে বিভিন্ন উপকরণের মাধ্যমে শিক্ষার্থীরা আকার, আকৃতি, গুণ, ভাগ, যোগ-বিয়োগসহ গণিতের মৌলিক ধারণা শিখবে’- যোগ করেন প্রতিমন্ত্রী।
সংবাদ সম্মেলনে ‘আউট অব স্কুল চিলড্রেন’দের বিদ্যালয়ে ধরে রাখতে আগামী ১৬ আগস্ট প্রথমবারের মতো বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ কর্মসূচির উদ্বোধনের কথা জানান প্রতিমন্ত্রী। মিড-ডে মিল প্রসঙ্গে তিনি বলেন, পাইলট প্রকল্পের সীমাবদ্ধতাগুলো দূর করে কার্যকর সমাধানের মাধ্যমে তা পরিচালনা করা হবে। এছাড়া সরকারের দীর্ঘমেয়াদি শিক্ষাদর্শন বাস্তবায়নে প্রাথমিক শিক্ষার প্রতিটি প্রকল্পকে শুধু দর্শননির্ভর না রেখে শক্ত পর্যবেক্ষণ, মূল্যায়ন ও অপারেশনাল কাঠামোর আওতায় আনার প্রত্যয় প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা সচিব জেসমিন নাহার, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ারস, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/ এমটিএম/এসএমই//
গণপূর্ত অধিদপ্তরের ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি
৩ আগস্ট, সোমবার: গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল (ই/এম) শাখার ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলীকে লটারির মাধ্যমে বিভিন্ন স্থানে বদলি ও পদায়ন করা হয়েছে। সোমবার রাজধানীর সেগুনবাগিচাস্থ পূর্ত ভবনের সম্মেলন কক্ষে দেশের আটটি বিভাগের জন্য এই বদলি-পদায়ন কার্যক্রম সম্পন্ন হয়।
লটারির ফলাফলের ভিত্তিতে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে সর্বোচ্চ ১১৯ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, খুলনা বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে ২২ জন, বরিশাল বিভাগে ১৩ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন এবং সিলেট বিভাগে ৮ জন উপ-সহকারী প্রকৌশলীকে পদায়ন করা হয়েছে।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম এই লটারি কার্যক্রম সমন্বয় করেন। লটারিভিত্তিক এই প্রক্রিয়ার বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) আশরাফুল হক জানান, এটি বদলি ও পদায়নের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করবে।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের (গণপূর্ত অধিদপ্তর শাখা) সদস্যসচিব মো. সাখাওয়াত হোসেন লটারিভিত্তিক বদলি প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে বলেন, “এর ফলে অধিদপ্তরের বদলি ও পদায়নে স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরে আসবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান, যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্মসচিব ফৌজিয়া খান, উপসচিব খান মো. নাজমুস শোয়েব এবং উপসচিব মো. আবু নাছেরসহ ঊর্ধ্বতন প্রকৌশলীবৃন্দ।
এর আগে গত ৩০ জুলাই একই প্রক্রিয়ায় গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে (সিভিল) লটারির মাধ্যমে বদলি করা হয়েছিল।
//ডিবিটেক/ এমএএইচ/ এসএমই//
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশের নিবন্ধন শুরু
দেশের শিক্ষার্থীদের রোবোটিক্স, উদ্ভাবনী প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি আগ্রহী করে তুলতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড (ডব্লিউআরও) বাংলাদেশ ২০২৬’-এর অনলাইন নিবন্ধন কার্যক্রম। গত ২৩ জুলাই থেকে শুরু হওয়া এই নিবন্ধন প্রক্রিয়া আগামী ৭ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে।
এবারের আন্তর্জাতিক প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “রোবট মিটস কালচার” (Robot Meets Culture)। রোবট ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী সমাধানের মাধ্যমে কীভাবে নিজ দেশের হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরা যায়, সেটিই এই আসরের মূল ভাবনা।
আন্তর্জাতিক ফাইনালে বাংলাদেশকে প্রতিনিধিত্বের সুযোগ
জাতীয় পর্যায়ের বিজয়ী মেধাবী শিক্ষার্থীরা দুটি বড় বৈশ্বিক ইভেন্টে বাংলাদেশের লাল-সবুজ পতাকা বহন করার ঐতিহাসিক সুযোগ পাবে:
১. ২৫-২৭ সেপ্টেম্বর ২০২৬: ভারতে অনুষ্ঠেয় ডব্লিউআরও ওপেন চ্যাম্পিয়নশিপ (এশিয়া-প্যাসিফিক)।
২. ৮-১০ ডিসেম্বর ২০২৬: যুক্তরাষ্ট্রের পুয়ের্তো রিকোতে অনুষ্ঠেয় ২২তম ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড আন্তর্জাতিক ফাইনাল।
চার ক্যাটাগরি ও বয়সসীমা
প্রতিযোগিতাটি মোট ৪টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে:
ফিউচার ইনোভেটরস ও রোবোমিশন: এলিমেন্টারি (৮–১২ বছর), জুনিয়র (১১–১৫ বছর) এবং সিনিয়র (১৪–১৯ বছর)।
রোবোস্পোর্টস: ১১ থেকে ১৯ বছর বয়সী শিক্ষার্থী।
ফিউচার ইঞ্জিনিয়ার্স: ১৪ থেকে ২২ বছর বয়সী তরুণ উদ্ভাবক।
প্রতি দলে ২ থেকে ৩ জন সদস্য অংশ নিতে পারবে। নিবন্ধন ফি ফিউচার ইনোভেটরস ক্যাটাগরির জন্য ১,৫০০ টাকা এবং অন্য সব ক্যাটাগরির জন্য ২,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নিবন্ধন সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে অফিসিয়াল ওয়েবসাইটে: https://wrobd.org/।
চার আঞ্চলিক ভেন্যু ও সহযোগী প্রতিষ্ঠানসমূহ
দেশের ৪টি অঞ্চলে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। ঢাকার হোস্ট হিসেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (UIU), খুলনায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (KUET), চট্টগ্রামে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (CIU) এবং রংপুর অঞ্চলে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (CPSC) দায়িত্ব পালন করছে।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (BdOSN)-এর আয়োজনে গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে টেক-জায়ান্ট 'ব্রেইন স্টেশন ২৩', সিলভার স্পন্সর 'ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট', নলেজ পার্টনার 'গ্রে ম্যাটার রোবোটিকস' এবং মিডিয়া পার্টনার 'দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (TBS)'।
আয়োজকরা জানান, এই প্রতিযোগিতায় আন্তর্জাতিক সাফল্য অর্জনকারী তরুণরা বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ বা মেধাবৃত্তির বিশেষ সুযোগ পাবে।
//ডিবিটেক/ এলএম/ এসআই//
কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন প্রযুক্তি ও সেমিকন্ডাক্টরে দ্বিপাক্ষিক সমঝোতার প্রস্তাব
কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন প্রযুক্তি, সেমিকন্ডাক্টর ডিজাইন এবং বিজ্ঞান গবেষণায় পারস্পরিক সহায়তা বাড়াতে বাংলাদেশ ও ওমানের মধ্যে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই, বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন। অন্যদিকে ওমানের পক্ষে নেতৃত্ব দেন Innovation Park Muscat-এর Star Drones-এর চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) এবং সৌদি আরাবিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি Said Abdul Ghafoor Saif Udeen।
আলোচনায় ওমানের প্রতিনিধি দল তাদের প্রযুক্তিগত অগ্রগতি তুলে ধরে জানায়, তারা নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM) উন্নয়ন এবং ডেটা সুরক্ষার ওপর বিশেষ জোর দিচ্ছে। এছাড়া প্রাথমিক পর্যায়ের উদ্ভাবনগুলোতে অর্থায়নের জন্য তাদের একটি স্টার্টআপ ইনভেস্টমেন্ট ফান্ড রয়েছে। বৈঠকে মুসলিম বিশ্বের প্রযুক্তিগত স্বাবলম্বিতা অর্জনে নিজস্ব প্রযুক্তি ও ডাটা সেন্টার ব্যবহারের প্রয়োজনীয়তা গুরুত্ব পায়।
ওমানি প্রতিনিধিরা জানান, তাদের দেশে হাজার হাজার একর জমিতে ড্রোনের মাধ্যমে কীটনাশক ছিটানো সফল হয়েছে। বাংলাদেশের কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং অগ্নি-নিরাপত্তা খাতে এই প্রযুক্তি ব্যবহারের বিশাল সম্ভাবনা রয়েছে বলে তারা উল্লেখ করেন।
বৈঠকে আইসিটি ও প্রকৌশল খাতে দেশের বিশাল তরুণ জনশক্তির কথা উল্লেখ করেন বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন। তিনি জানান, বাংলাদেশে সেমিকন্ডাক্টর ডিজাইন ও রোবোটিক্স নিয়ে জোরদার কার্যক্রম চলছে। সেমিকন্ডাক্টর চিপ ডিজাইন, গবেষণা এবং স্থানীয় যুবসমাজকে প্রযুক্তিগত প্রশিক্ষণে ওমানের সহযোগিতা কামনা করা হয়।
এছাড়াও কৃষি, খাদ্য ও চিকিৎসা প্রযুক্তি স্থানান্তরের পাশাপাশি বেশ কয়েকটি যৌথ গবেষণার প্রস্তাব আনা হয় বৈঠকে ।
লবণাক্ততা ও ডায়াবেটিস প্রতিরোধী ধান: বাংলাদেশে লবণাক্ততা প্রতিরোধী ধান এবং ডায়াবেটিস রোগীদের উপযোগী বিশেষ চাল নিয়ে যৌথ গবেষণায় আগ্রহ প্রকাশ করে ওমান।
খাদ্য সংরক্ষণ: কাঁঠাল ও আনারসের মতো ফল দীর্ঘমেয়াদে সংরক্ষণে প্রযুক্তিগত গবেষণার সিদ্ধান্ত হয়।
পুষ্টি ও স্বাস্থ্য: বিসিএসআইআর (BCSIR)-এর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ জানান, তাদের প্রস্তুতকৃত ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ বিশেষ শিশুখাদ্য ওমান ও আফ্রিকায় ব্যবহারের উপযোগী।
রেড পাম উইভিল দমন: ওমানের খেজুর গাছের ক্ষতিকর পোকা দমনে যৌথ গবেষণার প্রস্তাবে বাংলাদেশে প্রয়োজনীয় আইনি কাঠামো তৈরির কথা জানানো হয়।
বৈঠক সূত্রে প্রকাশ, আগামী সেপ্টেম্বর ২০২৬-এ বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ন্যাশনাল ইনোভেশন ফেয়ার’-এ ওমানি দলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান বিজ্ঞান ও প্রযুক্তি সচিব। আলোচনার সিদ্ধান্তগুলো বাস্তবায়ন ও নিয়মিত যোগাযোগের জন্য উভয় পক্ষ হতে দ্রুত ফোকাল পয়েন্ট/প্রতিনিধি নির্ধারণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে অতিরিক্ত সচিব মুহম্মদ আশরাফ আলী ফারুক, ড. সৈয়দা নওশিন পর্ণিনী, ওমানের Star Drones-এর সিটিও Bassim Allah Bakhsh Ghulam Al-Zadjali, বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মঈনুল ইসলাম এবং সৌদি আরব-বাংলাদেশ চেম্বারের সভাপতি আশরাফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/এএএম/এনএএম//
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে বিএসটিআই
দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে প্রকাশিত গবেষণার পর বিষয়টিকে 'অত্যন্ত গুরুত্বের সঙ্গে' বিবেচনায় নিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সংস্থাটি জানিয়েছে, বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ইতোমধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এবং বাংলাদেশ মান (বিডিএস) লঙ্ঘনের প্রমাণ মিললে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
২৮ জুলাই, মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) গবেষণায় ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হওয়ার দাবি প্রকাশের পর বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।
সংস্থাটি জনগণকে গুজব বা অযথা আতঙ্কে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেছে, নিয়মিত মুখের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, টুথপেস্ট গিলে ফেলা থেকে বিরত থাকতে হবে এবং নির্ভরযোগ্য তথ্যের ওপর আস্থা রাখতে হবে।
মান হালনাগাদের উদ্যোগ
বিএসটিআই জানিয়েছে, টুথপেস্টের বাংলাদেশ মান (BDS) পর্যালোচনায় বিশেষজ্ঞ, গবেষণা প্রতিষ্ঠান, পরিবেশ অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর, দন্ত চিকিৎসক, শিল্পপ্রতিষ্ঠান ও ভোক্তা প্রতিনিধিদের নিয়ে কাজ শুরু হয়েছে।
প্রয়োজনীয় বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া গেলে টুথপেস্টে ইচ্ছাকৃতভাবে প্লাস্টিক মাইক্রোবিড ব্যবহারে নিয়ন্ত্রণ, উপাদান প্রকাশ বাধ্যতামূলক করা এবং পরীক্ষাপদ্ধতি সংযোজনের মাধ্যমে বিদ্যমান মান হালনাগাদ করা হবে।
তবে পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক ও আইনগত যাচাই ছাড়া কোনো ব্র্যান্ড বা পণ্যকে অনিরাপদ বা নিম্নমানের ঘোষণা করা হবে না বলেও স্পষ্ট করেছে সংস্থাটি।
আন্তর্জাতিক প্রেক্ষাপট
বিএসটিআই জানায়, মাইক্রোপ্লাস্টিক হলো ৫ মিলিমিটারের কম আকারের প্লাস্টিক কণা, যা সাধারণত খালি চোখে দেখা যায় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) একে উদীয়মান পরিবেশগত ও স্বাস্থ্যগত উদ্বেগ হিসেবে চিহ্নিত করলেও এর স্বাস্থ্যঝুঁকি নিয়ে এখনো গবেষণা চলমান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র ২০১৫ সালের Microbead-Free Waters Act-এর মাধ্যমে টুথপেস্টসহ রিনস-অফ কসমেটিকসে ইচ্ছাকৃতভাবে মাইক্রোপ্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করেছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন উৎপাদনকারীদের জন্য ২০২৭ সালের ১৭ অক্টোবর পর্যন্ত সময় নির্ধারণ করেছে।
তবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ অনেক দেশের জাতীয় মান এবং আইএসও ও এএসটিএমের মতো আন্তর্জাতিক মানদণ্ডে টুথপেস্টে অনিচ্ছাকৃতভাবে থাকা মাইক্রোপ্লাস্টিকের গ্রহণযোগ্য সীমা বা একক পরীক্ষাপদ্ধতি এখনো নির্ধারিত হয়নি।
পুনঃপরীক্ষা ও তথ্য সংগ্রহ
বিএসটিআই জানিয়েছে, গবেষণার পূর্ণাঙ্গ তথ্য, পরীক্ষাপদ্ধতি, কাঁচা ডেটা এবং অন্যান্য প্রয়োজনীয় নথি ইতোমধ্যে সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠানের কাছে চাওয়া হয়েছে। পাশাপাশি উৎপাদনকারী ও আমদানিকারকদের কাছ থেকেও কাঁচামাল, উপাদান এবং সিনথেটিক পলিমার ব্যবহারের তথ্য সংগ্রহ করা হচ্ছে।
একই সঙ্গে বাজার ও কারখানা থেকে নমুনা সংগ্রহ করে দেশি বা বিদেশি স্বীকৃত পরীক্ষাগারে পুনঃপরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংস্থাটি বলেছে, শুধু পরীক্ষায় প্লাস্টিকজাত কণা শনাক্ত হওয়া মানেই সেটি উৎপাদনকারী প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে ব্যবহার করেছে বা তা মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর—এমন সিদ্ধান্ত বৈজ্ঞানিকভাবে সঠিক নয়। এজন্য কণার ধরন, উৎস, পরিমাণ এবং সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকির বিস্তারিত মূল্যায়ন প্রয়োজন।
বিএসটিআই আরও জানিয়েছে, পুনঃপরীক্ষায় যদি প্রমাণিত হয় কোনো পণ্য বাংলাদেশ স্ট্যান্ডার্ড পূরণ করেনি অথবা অনুমোদনহীন উপাদান ব্যবহার করেছে, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
//ডিবিটেক/ বিএনও/ এমএসআই//
ডিপ-টেকে আশা জাগিয়ে শেষ জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বেয়ার সামিট
বাংলাদেশের ডিপ-টেক ভবিষ্যৎ' প্রতিপাদ্যে দ্বিতীয় ও শেষ দিনের আয়োজনের মধ্য দিয়ে ঢাকায় শেষ হয়েছে দুই দিনব্যাপী জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিএসআইএ সামিট ২০২৬।  সমাপনী দিনে সরকার, শিল্পখাত, বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক অংশীদার এবং প্রবাসী প্রযুক্তি বিশেষজ্ঞরা বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের ভবিষ্যৎ, গবেষণা, বিনিয়োগ এবং উদ্ভাবন নিয়ে মতবিনিময় করেন।
সমাপনী দিনের সূচনা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। উদ্বোধনী বক্তব্যে তিনি বাংলাদেশকে ডিপ-টেক ও সেমিকন্ডাক্টর শিল্পে আঞ্চলিক সক্ষমতাসম্পন্ন দেশে পরিণত করতে সরকার, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পখাত এবং আন্তর্জাতিক অংশীদারদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এরপর অনুষ্ঠিত গ্লোবাল একাডেমিক প্লেনারিতে পার্ডিউ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক দিমিত্রিওস পেরুলিস বৈশ্বিক প্রযুক্তি প্রবণতা, গবেষণা সহযোগিতা এবং বাংলাদেশকে আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করার বিভিন্ন দিক তুলে ধরেন।
দিনব্যাপী চারটি উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় আন্তর্জাতিক অংশীদারিত্ব, গবেষণা থেকে শিল্পে প্রযুক্তি স্থানান্তর, বৈশ্বিক প্রবাসী বিশেষজ্ঞদের জ্ঞান বিনিময় এবং ডিপ-টেক স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার কৌশল নিয়ে আলোচনা হয়। এতে যুক্তরাষ্ট্র, ভিয়েতনামসহ বিভিন্ন দেশের প্রযুক্তি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, সরকারি সংস্থা ও শিল্পখাতের প্রতিনিধিরা অংশ নেন।
প্যানেল আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের সেমিকন্ডাক্টর খাতের বিকাশে দক্ষ মানবসম্পদ, গবেষণা ও উন্নয়ন, আন্তর্জাতিক বিনিয়োগ, বিশ্ববিদ্যালয়-শিল্পখাতের সহযোগিতা এবং নীতিগত সহায়তা একসঙ্গে এগিয়ে নিতে হবে। একই সঙ্গে প্রযুক্তিভিত্তিক উদ্যোক্তা তৈরির জন্য স্টার্টআপ ও উদ্ভাবনকে আরও উৎসাহিত করার ওপর জোর দেওয়া হয়।
বিকেলে অনুষ্ঠিত ক্রেস্ট ফেলো প্রোগ্রামে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ গবেষকরা সেমিকন্ডাক্টর প্রযুক্তি ও সংশ্লিষ্ট গবেষণা উপস্থাপন করেন। আয়োজকদের মতে, এ উদ্যোগ ভবিষ্যৎ গবেষক ও প্রযুক্তি উদ্ভাবকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
সমাপনী প্লেনারিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এম. আনোয়ার হোসেন দেশের বিজ্ঞানভিত্তিক শিল্পায়ন, জৈবপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি এবং উচ্চপ্রযুক্তি খাতের সমন্বিত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
পরে সমাপনী অনুষ্ঠানে পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ মুস্তফা হোসেইন, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ জব্বার, বুয়েটের অধ্যাপক ড. এ. বি. এম. হারুন-উর-রশিদ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এম. আনোয়ার হোসেনের উপস্থিতিতে শেষ হয় সম্মেলন।
আয়োজকদের মতে, দুই দিনের এ সম্মেলনে প্রধানমন্ত্রী, মন্ত্রী, নীতিনির্ধারক, বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহী, দেশি-বিদেশি গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রবাসী বাংলাদেশি প্রযুক্তিবিদরা অংশ নেন। সম্মেলনে উপস্থাপিত সুপারিশ ও রোডম্যাপ আগামী বছরগুলোতে দেশের সেমিকন্ডাক্টর শিল্প, ডিপ-টেক বিনিয়োগ, গবেষণা এবং একাডেমিক সহযোগিতার দিকনির্দেশনা হিসেবে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
//ডিবিটেক/এসআই/এমআই//
২৭ সালের সিইএস-এ যাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে ৭ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ ১০ উদ্ভাবক
পাঁচটি উদীয়মান প্রযুক্তির মেলবন্ধনে রাজধানীর নভোথিয়েটারে মহাসমারোহে শুরু হলো 'জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বেয়ার সামিট ২০২৬'। শনিবার সকাল ১০টা ১ মিনিটে দেশের অন্যতম বৃহৎ এই প্রযুক্তি সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
​প্রধানমন্ত্রী মঞ্চে প্রবেশের সাথে সাথে উপস্থিত অভ্যাগত অতিথিরা দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানান। এরপর যন্ত্রসংগীতের মূর্ছনায় পরিবেশিত হয় জাতীয় সংগীত, আর পেছনের সুবিশাল ডিজিটাল পর্দায় পত পত করে উড়তে থাকে লাল-সবুজের জাতীয় পতাকা। প্রথা অনুযায়ী চার ধর্মগ্রন্থ থেকে নির্বাচিত অংশ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়।
​অনুষ্ঠানে সিলিকন ভ্যালির আদলে নদীমাতৃক বাংলাদেশকে 'সিলিকন রিভার' হিসেবে গড়ে তোলার কৌশলগত রূপরেখা তুলে ধরেন চিফ আর্কিটেক্ট মোস্তফা হোসাইন।
দেশের তরুণদের উদ্ভাবনী শক্তির কথা উল্লেখ করে তিনি জানান, আগামী বছরের ৬ থেকে ৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের লাসভেগাসে অনুষ্ঠিতব্য বিশ্ববিখ্যাত 'সিইএস (CES) কনজিউমার ইলেকট্রনিক্স শো'-তে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। বিগত ১৮ মাস ধরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিবিড় গবেষণায় যুক্ত থাকা ৭টি বিশ্ববিদ্যালয়ের সেরা ১০ জন তরুণ উদ্ভাবক বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
​বিশেষ অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো: আনোয়ার হোসেন বলেন, "বর্তমান বিশ্বে দেশের সক্ষমতা ও অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হলো প্রযুক্তি। তাই গবেষণাকে কেবল গবেষণা নিবন্ধ বা প্রকাশনার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাণিজ্যিকভাবে বাজারজাতকরণের উদ্যোগ নিচ্ছি। এর অংশ হিসেবে আগামী আগস্টে জাতীয় উদ্ভাবনী মেলা আয়োজন করা হবে।"
​অনুষ্ঠানে ২০১৭ সাল থেকে সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের যাত্রা এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে একটি আকর্ষণীয় ভিজ্যুয়াল তথ্যচিত্র উপস্থাপন করা হয়। স্বাগত বক্তব্যে বিএসইএ (BSEA) সভাপতি এম এ জব্বার বিশ্বব্যাপী উদ্ভাবনী শিল্পে নেতৃত্ব দিতে সরকারের নীতিগত সহায়তা এবং কৌশলগত অংশীদারিত্বের জোর দাবি জানান।
এসময় অনুষ্ঠানে মঞ্চে বিশেষ অতিথি হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, আইসিটি বিভাগের উপদেষ্টা রেহান আসাদ এবং বিজ্ঞান ও প্রযুক্তিসচিব এম আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/আইএইচ/এসএমই//
বাংলাদেশ সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ২০২৬: ২৫ জুলাই নভোথিয়েটারে দ্বিতীয় আসর
দেশের সেমিকন্ডাক্টর শিল্পকে বৈশ্বিক মূল্যশৃঙ্খলে যুক্ত করা, দক্ষ মানবসম্পদ তৈরি, গবেষণা, উদ্ভাবন এবং বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্য নিয়ে আগামী ২৫ ও ২৬ জুলাই রাজধানীর নভোথিয়েটারে অনুষ্ঠিত হবে বাংলাদেশ সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড BEAR Summit 2026-এর দ্বিতীয় আসর। সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৩ জুলাই, বৃহস্পতিবার রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এ তথ্য জানান।
বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে দেশের সেমিকন্ডাক্টর শিল্পের বর্তমান অবস্থা, বৈশ্বিক বাজারে অংশগ্রহণের সম্ভাবনা, গবেষণা ও উদ্ভাবন, দক্ষ জনবল উন্নয়ন এবং বিনিয়োগ আকর্ষণের কৌশল নিয়ে আলোচনা হবে।
উদ্বোধনী অধিবেশনের পর দেশি-বিদেশি বিশেষজ্ঞ, গবেষক, শিল্প উদ্যোক্তা, নীতিনির্ধারক এবং প্রযুক্তি খাতের প্রতিনিধিরা বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের ভবিষ্যৎ, আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রযুক্তিনির্ভর শিল্পায়নের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করবেন।
সংবাদ সম্মেলনে বিএসআইএ সভাপতি ও ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. জব্বার, সহ-সভাপতি ও মার্স সল্যুশনের ব্যবস্থাপনা পরিচালক এম. ই. চৌধুরী শামীম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্মেলনের আহ্বায়ক, বিশ্বখ্যাত ইলেকট্রনিক্স বিজ্ঞানী এবং যুক্তরাষ্ট্রের পারডু ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মুস্তাফা হুসেইন।
বিএসআইএ জানায়, সম্মেলনে বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পখাতের অগ্রগতি, শিল্পে বিনিয়োগের সুযোগ, আন্তর্জাতিক অংশীদারিত্ব এবং বৈশ্বিক সাপ্লাই চেইনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার রূপরেখা তুলে ধরা হবে। পাশাপাশি শিল্পখাতের বিকাশে সরকার, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্ব দেওয়া হবে।
//ডিবিটেক/এসএমই/এমআইএস//
বঙ্গোপসাগরে ৩০ মিলিয়ন ডলারের ভারী খনিজের সন্ধান
বাংলাদেশের সমুদ্র গবেষণা, ব্লু-ইকোনমি এবং বৈজ্ঞানিক সেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন থেকে মধ্য-উপকূলীয় অঞ্চলে প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভারী খনিজের সন্ধান পাওয়া গেছে। একই সঙ্গে সামুদ্রিক শৈবাল গবেষণা ও চাষে সাফল্য এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) নতুন গবেষণা ও সেবা চুক্তির মাধ্যমে দেশের সামুদ্রিক সম্পদভিত্তিক অর্থনীতির সম্ভাবনা আরও জোরদার হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, সেন্ট মার্টিন উপকূল থেকে ১৪৭টি সামুদ্রিক শৈবাল (সিওয়িড) প্রজাতি শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১২টি নমুনা বিশ্লেষণ করে আগার, ক্যারাজিনান এবং এলজিনেট নিষ্কাশনের প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। পাশাপাশি টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে শৈবালের চারা উৎপাদন করে মহেশখালী চ্যানেল, রেজুখাল নদী এবং বিওআরআই উপকূলীয় এলাকায় পরীক্ষামূলক ও পাইলট ভিত্তিক চাষ সফলভাবে পরিচালিত হচ্ছে।
সরকারের মতে, এই প্রযুক্তি খাদ্য, ওষুধ ও শিল্পের কাঁচামাল উৎপাদন, রপ্তানি বৃদ্ধি এবং বৈশ্বিক ব্লু-ইকোনমি থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন সম্ভাবনা তৈরি করবে।
সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে ২০ জুলাই, মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এমন আশাবাদ তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সংবাদ সম্মেলনে উপস্থাপিত মন্ত্রণালয়ভিত্তিক সাপ্তাহিক প্রতিবেদনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের (বিওআরআই) সাম্প্রতিক গবেষণা কার্যক্রমের বিভিন্ন সাফল্য তুলে ধরা হয়।
ব্রিফিংয়ে প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন। সভায় দেয়া সাপ্তাহিক প্রতিবেদনে আরও জানানো হয়, সেন্ট মার্টিন থেকে দেশের মধ্য-উপকূল পর্যন্ত প্রায় ১০ হাজার বর্গকিলোমিটার এলাকায় পরিচালিত গবেষণায় ম্যাগনেটাইট, ইলমেনাইট, রুটাইল, জিরকন এবং গার্নেটসহ মূল্যবান ভারী খনিজের উপস্থিতি শনাক্ত হয়েছে। জরিপ অনুযায়ী এসব খনিজের সম্ভাব্য গ্রস অর্থনৈতিক মূল্য প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার।
এছাড়া গবেষণায় দেশের মধ্যাঞ্চলীয় উপকূলের পশ্চিমাংশে ব্লু-কার্বন ইকোসিস্টেমে প্রতি একরে প্রায় ১৬০ মেগাগ্রাম এবং পূর্বাংশে প্রায় ১২৪ মেগাগ্রাম কার্বন সঞ্চয়ের তথ্য পাওয়া গেছে। বিওআরআই-এর হিসাব অনুযায়ী, মহেশখালী চ্যানেল ও নাফ নদীর কার্বন সিংকের আর্থিক মূল্য প্রতি হেক্টরে এক হাজার থেকে এক হাজার ৯৬ মার্কিন ডলার, যা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এদিকে বিজ্ঞান ও শিল্প গবেষণা কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে গত ১৬ জুলাই বিসিএসআইআর ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, এসকেজেন এবং বাংলাদেশ ক্লিনিক্যাল ট্রায়ালস লিমিটেডের সঙ্গে তিনটি সার্ভিস এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে।
সরকারের মতে, এসব চুক্তির মাধ্যমে বিসিএসআইআর-এর আধুনিক গবেষণাগার ও বৈজ্ঞানিক সুবিধা ব্যবহার করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে উন্নত গবেষণা ও পরীক্ষাগার সেবা প্রদান করা হবে, যা দেশের শিল্পোন্নয়ন, মান নিয়ন্ত্রণ এবং গবেষণাভিত্তিক উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
//ডিবিটেক/ইউকেএফআই/এসএমই//
মশা নিয়ন্ত্রণে দেশীয় প্রযুক্তির ওপর জোর
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবন কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দীর্ঘদিন ব্যবহৃত অনেক প্রযুক্তি ও রাসায়নিক আগের মতো কার্যকর না হওয়ায় দেশীয়ভাবে উদ্ভাবিত নতুন প্রযুক্তি ও রাসায়নিক পরীক্ষামূলকভাবে ব্যবহার করে কার্যকারিতা যাচাই করা প্রয়োজন।
২০ জুলাই, সোমবার  রাজধানীর রমনায় আইইবি ভবনের সেমিনার হলে সমাজকল্যাণমূলক সংগঠন ইয়ুথ টু ওয়ার্ল্ড আয়োজিত "মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে দেশীয় প্রযুক্তির ব্যবহার" বিষয়ক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তি সফল হলে সরকারের মশা নিয়ন্ত্রণ কর্মসূচি আরও কার্যকর হবে। এর ফলে বিদেশ থেকে রাসায়নিক আমদানির ওপর নির্ভরতা কমবে, সরকারি ব্যয় সাশ্রয় হবে এবং দেশীয় শিল্প ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।
তিনি জানান, সরকার ইতোমধ্যে ডেঙ্গু প্রতিরোধে জাতীয় পর্যায়ে সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করছে। মশার প্রজননস্থল ধ্বংস, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং লার্ভা নিধন কার্যক্রম চলমান রয়েছে। এর সঙ্গে নতুন দেশীয় প্রযুক্তি যুক্ত হলে মশা নিয়ন্ত্রণে আরও ইতিবাচক ফল পাওয়া সম্ভব হবে।
দেশীয় উদ্ভাবনের সঙ্গে সংশ্লিষ্ট গবেষক ও উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর উচিত প্রযুক্তিটির কার্যকারিতা স্বাধীনভাবে মূল্যায়ন করা এবং সফল প্রমাণিত হলে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া।
সেমিনারে বাংলাদেশি উদ্ভাবক এম. এ. হামিদ মশার লার্ভা নিয়ন্ত্রণে তার উদ্ভাবিত প্রযুক্তি উপস্থাপন করেন। তিনি বলেন, স্থানীয়ভাবে প্রযুক্তি উদ্ভাবন ও উৎপাদন নিশ্চিত করা গেলে আমদানিনির্ভরতা কমবে, মান নিয়ন্ত্রণ জোরদার হবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
তিনি আরও বলেন, মশা নিয়ন্ত্রণ শুধু সরকারের দায়িত্ব নয়; সরকার, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমেই কার্যকর ফল অর্জন সম্ভব। নিয়মিত লার্ভা নিয়ন্ত্রণ কার্যক্রমের পাশাপাশি নিরাপদ প্রযুক্তি মানুষের কাছে পৌঁছে দিতে পারলে পরিবারগুলোও নিজেদের পরিবেশে মশার প্রজননস্থল ধ্বংসে ভূমিকা রাখতে পারবে।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন বলেন, দেশে বহু মেধাবী উদ্ভাবক থাকলেও প্রয়োজনীয় আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তার অভাবে তাদের উদ্ভাবন বাণিজ্যিক পর্যায়ে পৌঁছাতে পারে না।
তিনি জানান, উদ্ভাবক এম. এ. হামিদের প্রযুক্তি ইতোমধ্যে মালয়েশিয়ায় স্বীকৃতি ও পুরস্কার পেলেও দেশে এখনো তা পর্যাপ্ত সহায়তা পায়নি। তাই প্রযুক্তিটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষামূলকভাবে মূল্যায়নের আহ্বান জানান তিনি।
বক্তারা বলেন, দেশীয় প্রযুক্তিনির্ভর মশা নিয়ন্ত্রণ ব্যবস্থা জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি নতুন শিল্প, কর্মসংস্থান, প্রযুক্তিগত দক্ষতা ও রপ্তানির সুযোগ সৃষ্টি করতে পারে। সফল বাস্তবায়ন হলে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি বৈশ্বিক জনস্বাস্থ্য প্রযুক্তি খাতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।
//ডিবিটেক/বিএনটি/এসআইএম//
দুর্যোগে প্রযুক্তিনির্ভর আবহাওয়া পূর্বাভাসের আহ্বান
নির্ভুল ও সময়োপযোগী আবহাওয়া পূর্বাভাসের মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম। ১৯ জুলাই, রবিবার, ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।
​পরিদর্শনকালে তিনি অধিদপ্তরের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং আবহাওয়া পর্যবেক্ষণ, পূর্বাভাস প্রস্তুত, ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা প্রদান এবং জরুরি আবহাওয়া তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
আবহাওয়া অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে পূর্বাভাস তৈরির বিভিন্ন ধাপ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের পদ্ধতি সম্পর্কে ধারণা দেন। পরে প্রতিরক্ষা উপদেষ্টা আবহাওয়া অধিদপ্তরের বিভিন্ন বিভাগ— ঝড় সতর্কীকরণ কেন্দ্র, পূর্বাভাস, কৃষি আবহাওয়া, জলবায়ু, ভূমিকম্প পর্যবেক্ষণাগার, ওয়ার্কশপ ও গবেষণাগার পরিদর্শন করেন এবং দায়িত্ব পালনরত আবহাওয়াবিদ, প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
​ড. একেএম শামছুল ইসলাম বলেন, "নির্ভুল আবহাওয়া পূর্বাভাস শুধু একটি বৈজ্ঞানিক তথ্য নয়; এটি মানুষের জীবন রক্ষা, কৃষি উৎপাদন, নদী ও সমুদ্রপথে নিরাপদ চলাচল, খাদ্য নিরাপত্তা এবং দেশের অর্থনীতি সুরক্ষার গুরুত্বপূর্ণ ভিত্তি।" তিনি আরও বলেন, "জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, বজ্রপাত, তাপপ্রবাহ ও আকস্মিক বন্যার ঝুঁকি বাড়ছে। এসব ঝুঁকি মোকাবিলায় আবহাওয়া অধিদপ্তরকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।"
পূর্বাভাসের মানোন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষ যেন সতর্কবার্তার ভাষা সহজে বুঝতে পারে, সে বিষয়েও তিনি কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
​প্রতিরক্ষা উপদেষ্টা আধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থা, ভূমিকম্প পর্যবেক্ষণ যন্ত্রপাতি এবং মোবাইলভিত্তিক সতর্কবার্তা সেবা সম্প্রসারণের সম্ভাবনা যাচাইয়ের নির্দেশনা দেন। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম এবং টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠানের মধ্যে আরও শক্তিশালী সমন্বয় গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
তিনি দেশের মানুষের নিরাপত্তা ও কল্যাণে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পরিদর্শন শেষে তিনি বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের আবহাওয়া সেবাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রয়োজনীয় পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
​পরিদর্শনকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান, আবহাওয়া অধিদপ্তরের পরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
​//ডিবিটেক/এসআই/এমআই//
জলবায়ু-সহনশীল স্থাপত্যে শুরু ‘ডেল্টা অ্যাওয়ার্ড’ যাত্রা
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নদীমাতৃক বাংলাদেশের উপযোগী স্থানীয় প্রযুক্তি, দেশীয় নির্মাণ উপকরণ এবং পরিবেশবান্ধব উদ্ভাবন নির্ভর স্থাপত্যশিল্প গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দেশের স্থপতি, প্রকৌশলী ও নির্মাণ খাতের বিশেষজ্ঞরা। একই সঙ্গে পরিবেশ-সহনশীল ও উদ্ভাবনী স্থাপত্যচর্চাকে উৎসাহিত করতে আগামী ১২ নভেম্বর প্রথমবারের মতো ‘ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’ আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর ঢাকা শেরাটন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে হাতের তালুর স্পর্শে অ্যাওয়ার্ডের লোগো, ট্রফি এবং অনলাইন আবেদন গ্রহণের ওয়েবসাইট উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে পরিবেশবান্ধব, টেকসই ও জলবায়ু-সহনশীল স্থাপত্যচর্চাকে উৎসাহিত করার পাশাপাশি দেশীয় প্রকৌশল ও স্থাপত্য শিল্প নিয়ে একটি বিশেষ মেলারও ঘোষণা দেওয়া হয়। সেমিনারে বক্তারা সমন্বিত ইকোসিস্টেম, গ্রিন বিল্ডিং ফাইন্যান্স এবং বৈজ্ঞানিক পরিকল্পনার মাধ্যমে পরিবেশবান্ধব নগর গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে স্থপতি ইনস্টিটিউট বাংলাদেশের সভাপতি আবু সাঈদ এম আহমেদ বলেন, নতুন এই অ্যাওয়ার্ড স্থাপত্য গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি বলেন, বাংলাদেশের নদী, পানি ও ভূপ্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক জ্ঞানের পাশাপাশি চুন-সুরকি, বাঁশ, শাল ও জারুল কাঠের মতো দেশীয় ও পরিবেশবান্ধব উপকরণের উদ্ভাবনী ব্যবহার বাড়াতে হবে।
তিনি বলেন, একটি ভবন শুধু ইট-পাথরের কাঠামো নয়; এটি মানুষের স্মৃতি, সংস্কৃতি ও ইতিহাসের অংশ। তাই জলবায়ু পরিবর্তনের বাস্তবতায় ঢাকা ও চট্টগ্রামের মতো শহরে জলাবদ্ধতা ও দুর্যোগ বিবেচনায় রেখে 'ব্লু-গ্রিন নেটওয়ার্ক' গড়ে তোলার আহ্বান জানান তিনি। স্থানীয় উপকরণের আধুনিক ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, টেকসই ও সবুজ স্থাপত্যশিল্প গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
আর্কি কানেক্টের প্রতিষ্ঠাতা জালাল আহমেদ জানান, প্রতিষ্ঠানটি হোমস, একাডেমি, স্টোর এবং প্রামাণ্যচিত্র সিরিজ ‘স্থাপত্য শিল্প’—এই চারটি স্তম্ভের মাধ্যমে একটি সমন্বিত স্থাপত্য ইকোসিস্টেম গড়ে তুলছে। তিনি বলেন, আগামী ১২ থেকে ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার’, যা ‘৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’-এর সঙ্গে অনুষ্ঠিত হবে।
তার ভাষ্য, আর্কি কানেক্ট, সেমস-গ্লোবাল এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ উৎসবের লক্ষ্য পরিবেশবান্ধব প্রযুক্তি, জ্বালানি দক্ষতা ও গ্রিন আর্কিটেকচারের প্রসার। ডেল্টা অ্যাওয়ার্ড, আঞ্চলিক রোডশো, প্রকল্প প্রদর্শনী ও মনোগ্রাফ উন্মোচনের মাধ্যমে দেশের স্থাপত্য ঐতিহ্য সংরক্ষণ এবং একটি স্থায়ী আর্কিটেকচারাল আর্কাইভ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি আসিফুর রহমান ভূঁইয়া বলেন, নতুন এই অ্যাওয়ার্ড স্থপতিদের উদ্ভাবনী নকশা ও টেকসই উন্নয়নে আরও উৎসাহিত করবে। তিনি বলেন, বাংলাদেশ ভূমি-সংকটের কারণে দ্রুত বহুতল ভবনের দিকে এগোচ্ছে। তাই এখন প্রয়োজন হাইরাইজ ভবনেও কীভাবে রিসাইকেলড ও পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করে উদ্ভাবনী স্থাপত্য বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে প্রতিযোগিতা তৈরি করা।
ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের ইডিজিই (EDGE) প্রোগ্রামের দক্ষিণ এশিয়া অঞ্চলের গ্রিন বিল্ডিং লিড আতিফ সাঈদ বলেন, টেকসই নকশা ও বৈজ্ঞানিক পরিকল্পনার অভাব পরিবেশ, সমাজ এবং বিনিয়োগ—সব ক্ষেত্রেই ক্ষতির কারণ হতে পারে। স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বৈজ্ঞানিক মানদণ্ড অনুসরণ করেই প্রকৃত গ্রিন বিল্ডিং নিশ্চিত করা সম্ভব। তিনি জানান, রাজউকের সঙ্গে বাংলাদেশের গ্রিন বিল্ডিং কোড প্রণয়ন, দক্ষ জনবল তৈরি, পরিবেশবান্ধব নির্মাণ উপকরণ এবং গ্রিন প্রকল্পে অর্থায়নে আইএফসি কাজ করছে। পাশাপাশি ভবনকে জলবায়ু দুর্যোগ-সহনশীল করতে বিল্ডিং রেজিলিয়েন্স ইনডেক্স নিয়েও কাজ চলছে।
সভাপতির বক্তব্যে সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম বলেন, স্থপতি, প্রকৌশলী, ডেভেলপার এবং নীতিনির্ধারকদের সমন্বিত অংশগ্রহণেই স্মার্ট ও পরিবেশবান্ধব নগর গড়ে তোলা সম্ভব। তাঁর মতে, ডেল্টা অ্যাওয়ার্ড প্ল্যাটফর্ম নকশাগত উৎকর্ষের পাশাপাশি গ্রিন বিল্ডিং ফাইন্যান্স, জলবায়ু-সহনশীল প্রকল্পের দৃশ্যমানতা এবং টেকসই নির্মাণশিল্পের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে জানানো হয়, আর্কি কানেক্ট ও সেমস-গ্লোবাল যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করছে। কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) এবং হোস্ট প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে ৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬।
//ডিবিটেক/এসএইচ/এমআইএস//
সোশ্যাল মিডিয়ায় তারকাদের আর্জেন্টিনা বন্দনা ও উল্লাস
ব্রডব্যান্ড ইন্টারনেটের উচ্চগতির টেলিনেটওয়ার্ক ও সোশ্যাল মিডিয়ার বদৌলতে তারকাদের বিশ্বকাপ উন্মাদনা পৌঁছে যাচ্ছে কোটি মানুষের স্মার্টফোনে।
১৬ জুলাই, বৃহস্পতিবার প্রথম প্রহরে হাই-স্পিড ইন্টারনেটের সুবাদে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমে ট্রেন্ডিংয়ে উঠে এসেছে চিত্রনায়ক ওমর সানী ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের বাকযুদ্ধ। জয় ফেসবুকে ওমর সানীকে ট্যাগ করে লেখেন, ‘আর্জেন্টিনার গোলগুলো মৌসুমী আপার চাবুকের মতো। তবে তুলার না। একদম অরিজিনাল।’ সানীর আগের ‘অরিজিনাল চাবুক’ মন্তব্যের সূত্র ধরেই এই ভাইরাল পোস্ট।
ফোরজি নেটওয়ার্কের মাধ্যমে পরীমনি ঘোষণা দেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো, ফাইনাল।’ দল পিছিয়ে পড়লে তিনি আক্ষেপ করে লেখেন, ‘বিয়েটা করা হইলো না মনে হচ্ছে!’ পরে ডিজিটাল প্ল্যাটফর্মে মেসিদের গোল উদযাপন নকল করে তিনি একটি ভিডিও প্রকাশ করেন। ম্যাচের ৮৫ মিনিটে এঞ্জো ফার্নান্দেজ এবং যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজের গোলে আর্জেন্টিনা ফাইনালে উঠলে সার্ভার জুড়ে উল্লাসের ঝড় ওঠে।
নির্মাতা আশফাক নিপুন লেখেন, ‘মেসির হাতে আরেকটা বিশ্বকাপ কেউ ঠেকাতে পারবে না... জমিদারী ব্যাপারস্যাপার!’
মডেল টয়া এক ভিডিও বার্তায় নিজেকে ‘কুফা ভক্ত’ দাবি করে বলেন, ‘আর্জেন্টিনাও হেরে গেলে ফুটবল খেলাই দেখা বন্ধ করে দেব।’
অভিনেতা তৌসিফ মাহবুব লেখেন, ‘আমরা আর্জেন্টিনা, জয় আমাদের অভ্যাস।’
চিত্রনায়ক জায়েদ খান জানান, ‘অভিনন্দন আর্জেন্টিনা... চাইলেই তোমাকে আটকানো যায় না।’
কণ্ঠশিল্পী মাশা ইসলাম লেখেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার মেসি... আনন্দের অশ্রু!’ ব্রাজিল সমর্থকদের খোঁচা দিয়ে আরশ খান ও কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি স্ট্যাটাস দেন; কাফি লেখেন, ‘ব্রাজিল সাপোর্টাররা যে দলটাকে সাপোর্ট করছে, ওই দলটাই হারছে... শরীরে ব্রাজিল অন্তরে আর্জেন্টিনা।’
তমা মির্জা লেখেন, ‘কোনো কথা হবে না।’ পূজা চেরি জানান, ‘সবসময় তোমার প্রতি ভালোবাসা।’ নীলাঞ্জনা নীলা বিশ্ব চ্যাম্পিয়নদের অভিনন্দন জানান। এছাড়া তানিয়া বৃষ্টি, তানজিম সাইয়ারা তটিনী, পারশা ইভানা এবং কেয়া পায়েলরা স্প্যানিশ ‘Vamos’ লিখে ডিজিটাল মাধ্যমে নিজেদের সমর্থন জানিয়েছেন।
//ডিবিটেক/ এফবিপি/ এসএমই//
ক্যান্সার চিকিৎসায় সমঝোতা স্মারক স্বাক্ষর করল আইএনএমপি ও এনআইসিআরএইচ
দেশের ক্যান্সার চিকিৎসাসেবাকে আরও সহজলভ্য করা, রোগীর সেবার মান উন্নয়ন এবং পরিধি বাড়ানোর লক্ষ্যে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিকেল ফিজিক্স (আইএনএমপি) এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) মধ্যে এক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
১৪ জুলাই, মঙ্গলবার রাজধানীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এই দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে দেশের ক্যান্সার আক্রান্ত রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে লাঘব হবে এবং তাঁরা আরও নিবিড় ও উন্নত মানের চিকিৎসাসেবা পাবেন।
ক্যান্সার রোগীর সার্বিক ব্যবস্থাপনা, রেডিয়েশন অনকোলজি সেবা, মেডিকেল ফিজিক্স, গুণমান নিশ্চিতকরণ, গবেষণা, শিক্ষা, প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত উন্নয়নে যৌথ সহযোগিতার বিষয়টি স্বাক্ষরিত সমঝোতা স্মারকে উল্লেখ রয়েছে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উল্লেখ করা হয়, বর্তমানে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে সারা দেশ থেকে আসা রোগীদের দীর্ঘ সিরিয়াল বা অপেক্ষমাণ তালিকায় থাকতে হয়, যা অনেক সময় চিকিৎসার কার্যকারিতাকে ব্যাহত করে। রোগীদের এই দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে এবং দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করতে দুটি স্বনামধন্য প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।
এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে এখন থেকে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পাশাপাশি ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিকেল ফিজিক্সও ক্যান্সার রোগীদের সমানভাবে আধুনিক ও সুবিধাজনক সেবা দিতে সক্ষম হবে। এর ফলে এনআইসিআরএইচের ওপর একক চাপ কমবে এবং হাসপাতালের দীর্ঘ সিরিয়াল বা অপেক্ষার সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
উভয় প্রতিষ্ঠানের এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে রোগীরা এখন থেকে কোনো ধরনের দীর্ঘসূত্রতা ছাড়াই উন্নত প্রযুক্তির নিউক্লিয়ার মেডিসিন, নির্ভুল রোগ নির্ণয় এবং নিবিড় থেরাপিউটিক সেবা পাবেন। সংশ্লিষ্ট উভয় কর্তৃপক্ষ প্রত্যাশা প্রকাশ করেছে, এই সমঝোতা স্মারক দেশের সামগ্রিক ক্যান্সার চিকিৎসা ব্যবস্থাপনায় একটি যুগান্তকারী ও ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে।
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পক্ষে পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন এবং ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিকেল ফিজিক্সের (পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান) পক্ষে প্রতিষ্ঠানের পরিচালক মো. সেলিম রেজা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মঈনুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
//ডিবিটেক/এমএএএম/এসএমই//
টেকসই নগর গঠনে বিজ্ঞানভিত্তিক পরিকল্পনার আহ্বান
জলবায়ু পরিবর্তন, টানা ভারী বৃষ্টি, জলাবদ্ধতা এবং দ্রুত নগরায়ণের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা, নদী-খাল সংরক্ষণ এবং গবেষণালব্ধ সুপারিশ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন দেশের প্রকৌশলী ও শিক্ষাবিদেরা। তারা বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গবেষণা, প্রকৌশল জ্ঞান এবং কার্যকর নীতিনির্ধারণের সমন্বয় অপরিহার্য।
১২ জুলাই, রবিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের শহীদ প্রকৌশলী ভবনের কাউন্সিল হলে আইইবির পুরকৌশল বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এনুয়াল পেপার মিট অব সিভিল ইঞ্জিনিয়ারিং (এপিএমসিই) ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান এবং “ইঞ্জিনিয়ারিং এ সাসটেইনেবল ফিউচার: দ্য রোল অব সিভিল ইঞ্জিনিয়ার্স ইন অ্যাচিভিং দ্য ইউএন সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস” শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
দুই দিনব্যাপী এ সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও পেশাজীবী প্রকৌশলীরা অবকাঠামো উন্নয়ন, পরিবহন, পানি সম্পদ ব্যবস্থাপনা, পরিবেশ, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়ন বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন করেন।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল বলেন, দুর্যোগ মোকাবিলায় তাৎক্ষণিক উদ্যোগের পাশাপাশি দীর্ঘমেয়াদি ও প্রকৃতিবান্ধব উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন। নদী, খাল, জলাভূমি এবং প্রাকৃতিক বন্যাপ্রবাহের পথ সংরক্ষণ করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করলে জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। তিনি নদীর নাব্যতা রক্ষায় নিয়মিত ড্রেজিং এবং বৈজ্ঞানিক পলি ব্যবস্থাপনার ওপরও গুরুত্বারোপ করেন।
ডুয়েটের পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রকৌশলী মো. আবু তায়েব বলেন, এপিএমসিই কেবল গবেষণা সম্মেলন নয়; এটি জ্ঞান বিনিময় ও উদ্ভাবনী ধারণাকে জাতীয় উন্নয়নের সঙ্গে যুক্ত করার একটি কার্যকর প্ল্যাটফর্ম। গবেষণায় উঠে আসা সুপারিশগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থার কাছে পাঠিয়ে বাস্তব নীতিনির্ধারণে ব্যবহার করার আহ্বান জানান তিনি।
আইইবির সম্মানী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান বলেন, সাম্প্রতিক ভারী বর্ষণে ঢাকা ও চট্টগ্রামের জলাবদ্ধতা নগর ব্যবস্থাপনার সীমাবদ্ধতাকে সামনে নিয়ে এসেছে। তিনি বলেন, চট্টগ্রামে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের ঘাটতি এবং ঢাকায় অপর্যাপ্ত ড্রেনেজ, খাল দখল, জলাভূমি ভরাট ও বর্জ্যে ড্রেন বন্ধ হয়ে যাওয়াই জলাবদ্ধতার প্রধান কারণ।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডুয়েটের সাবেক অধ্যাপক ড. এস. এম. আতিকুল ইসলাম। তিনি বলেন, টেকসই উন্নয়নের মূল দর্শন হলো বর্তমান প্রজন্মের প্রয়োজন পূরণ করতে গিয়ে ভবিষ্যৎ প্রজন্মের সুযোগ নষ্ট না করা। এজন্য পরিবেশবান্ধব অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, শক্তি-সাশ্রয়ী ভবন, গণপরিবহন, বৈদ্যুতিক যানবাহন এবং কম-কার্বন প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবির পুরকৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ শফিকুল ইসলাম (খোকা)। ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মো. আয়নুল কবির এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের সম্পাদক প্রকৌশলী নেসার উদ্দিন। এছাড়া আইইবির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন প্রকৌশল বিভাগের প্রতিনিধি, গবেষক ও প্রকৌশলীরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও দ্রুত নগরায়ণের চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণার ফলাফলকে নীতিনির্ধারণ ও প্রকল্প বাস্তবায়নের সঙ্গে কার্যকরভাবে যুক্ত করতে পারলেই টেকসই উন্নয়নের পথে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।
//ডিবিটেক/এসএফ/ইকে//
উন্নয়ন প্রকল্পের প্রতিটি ধাপে প্রকৌশলীদের সম্পৃক্ত করার আহ্বান
উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা, নকশা, উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন এবং বাস্তবায়নের প্রতিটি ধাপে প্রকৌশলীদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১১ জুলাই, শনিবার সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সদর দপ্তরের শহীদ প্রকৌশলী ভবনের কাউন্সিল হলে অনুষ্ঠিত ‘Inauguration of APMCE2026 & Success and Failure of Projects from Project Management Viewpoint: Bangladesh and International Context’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। আইইবির পুরকৌশল বিভাগ এ সেমিনারের আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, প্রকৌশল-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রকৌশলীদের নিয়োগ নিশ্চিত করতে হবে এবং প্রকৌশলগত সিদ্ধান্ত প্রকৌশলীদের হাতেই থাকা উচিত। এতে উন্নয়ন প্রকল্পের গুণগত মান বৃদ্ধি পাবে, সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত হবে এবং টেকসই জাতীয় উন্নয়ন বাস্তবায়ন সহজ হবে।
তিনি বলেন, গবেষণার ফলাফল নীতিনির্ধারণ ও উন্নয়ন পরিকল্পনায় কার্যকরভাবে কাজে লাগাতে পারে সরকার। এজন্য গবেষণালব্ধ সুপারিশ বাস্তবায়নে সরকারের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
মীর শাহে আলম বলেন, বর্তমানে অনেক প্রকৌশলী উচ্চশিক্ষা শেষ করে প্রকৌশল পেশার পরিবর্তে প্রশাসনিক পেশায় বেশি আগ্রহী হচ্ছেন। এতে দেশ দক্ষ প্রকৌশলী হারাচ্ছে, যদিও একজন প্রকৌশলী তৈরি করতে রাষ্ট্রের দীর্ঘ সময় ও বিপুল বিনিয়োগ প্রয়োজন হয়।
তিনি বলেন, উন্নয়ন প্রকল্প গ্রহণ ও ডিপিপি প্রণয়নের সময় সম্ভাব্যতা, রক্ষণাবেক্ষণ, পরিবেশগত প্রভাব এবং ভবিষ্যৎ প্রয়োজন বিবেচনায় রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে।
ডিপিপি প্রণয়নের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, অনেক সময় প্রকৌশলীদের প্রস্তুত করা প্রকল্প পরিকল্পনা পরিকল্পনা কমিশনে পাঠানোর পর এমন ব্যক্তিদের মাধ্যমে সংশোধনের জন্য ফেরত আসে, যারা প্রকৌশল পেশার সঙ্গে সম্পৃক্ত নন। ফলে প্রকৌশলগত বাস্তবতা যথাযথভাবে মূল্যায়িত হয় না। এ কারণে পরিকল্পনা কমিশনে প্রকৌশলীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, প্রকৌশলীদের অসংখ্য সাফল্যের তুলনায় ব্যর্থতার ঘটনাই বেশি আলোচিত হয়। অথচ দেশের অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, বিদ্যুৎ, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং অর্থনৈতিক অগ্রগতির প্রতিটি ক্ষেত্রে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
স্থপতিদের উদ্দেশে তিনি বলেন, ভবনের নকশা তৈরির সময় প্রাকৃতিক আলো ও বায়ু চলাচলের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। এতে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত ভবন নির্মাণ সম্ভব হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল বলেন, উন্নয়ন প্রকল্পে স্বল্পমেয়াদি চিন্তার পরিবর্তে দীর্ঘমেয়াদি পরিকল্পনাকে অগ্রাধিকার দিতে হবে। একটি প্রকল্প শুধু নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়; এর স্থায়িত্ব, রক্ষণাবেক্ষণ, অর্থনৈতিক কার্যকারিতা, পরিবেশগত প্রভাব এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজনও বিবেচনায় নিতে হবে।
তিনি বলেন, আইইবি ও ডুয়েটের যৌথ উদ্যোগে এ ধরনের আয়োজন গবেষণা, জ্ঞান বিনিময় এবং জাতীয় উন্নয়নের জন্য কার্যকর নীতিমালা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শিল্প ও একাডেমিয়ার মধ্যে আরও শক্তিশালী সমন্বয় গড়ে তোলার আহ্বান জানান তিনি।
স্বাগত বক্তব্যে আইইবির সম্মানী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান বলেন, দেশের অধিকাংশ ভবন এখনও আধুনিক ভূমিকম্প-সহনশীল মানদণ্ড অনুযায়ী নির্মিত নয়। বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চল হওয়ায় ভবিষ্যতের অবকাঠামো নির্মাণে ভূমিকম্প-সহনশীল প্রযুক্তিকে অগ্রাধিকার দিতে হবে। এ ক্ষেত্রে জাপানের অভিজ্ঞতা ও প্রযুক্তি অনুসরণের পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, বড় কেন্দ্রীয় পানি সরবরাহ ব্যবস্থার পাশাপাশি স্থানীয় চাহিদাভিত্তিক ছোট পরিসরের পানি সরবরাহ ব্যবস্থাও গড়ে তুলতে হবে। একই সঙ্গে ভবিষ্যতের যানবাহনের চাপ ও নগরায়ণ বিবেচনায় রেখে নতুন সড়ক নির্মাণে ন্যূনতম চার লেনের পরিকল্পনা গ্রহণ করা উচিত। এতে ভবিষ্যতে বারবার সড়ক প্রশস্ত করার প্রয়োজন কমবে এবং সরকারি অর্থের সাশ্রয় হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী এবং আইইবির পুরকৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ শফিকুল ইসলাম (খোকা)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির সভাপতি ও রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু) এবং ডুয়েটের পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রকৌশলী মো. আবু তায়েব।
সেমিনারে সভাপতিত্ব করেন আইইবির পুরকৌশল বিভাগের ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মো. আয়নুল কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের সম্পাদক প্রকৌশলী নেসার উদ্দিন।
এ ছাড়া আইইবির কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য, বিভিন্ন প্রকৌশল বিভাগের নেতৃবৃন্দ, প্রকৌশল চ্যাপ্টারের প্রতিনিধিসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলীরা অনুষ্ঠানে অংশ নেন।
//ডিবিটেক/এসএফ/এসএমইকে//
মেরিটাইম ইকোনমিক করিডোর ও জাহাজ নির্মাণে বড় বিনিয়োগের ঘোষণা দক্ষিণ কোরিয়ার
বাংলাদেশের জাহাজ নির্মাণ এবং ভারী শিল্প খাতে ব্যাপক বিনিয়োগ করতে গভীর আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে উন্নত প্রযুক্তিগত দক্ষতা আসার পাশাপাশি বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন আজ বুধবার (৮ জুলাই) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামানের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। চট্টগ্রাম বন্দর ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য লজিস্টিকস সহজীকরণ এবং বাংলাদেশে বিদেশি বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বৈঠকের অন্যতম প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে একটি মেগা অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা। মীরসরাই ও সন্দ্বীপ থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত বিস্তৃত সমুদ্র অঞ্চলকে দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ‘বুসান’ এবং জাপানের ‘কোবে ও ওসাকা’ শহরের আদলে একটি আন্তর্জাতিক ‘মেরিটাইম ইকোনমিক করিডোর’ হিসেবে উন্নয়নের অপার সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ বিশেষভাবে আলোচনা করেন।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে উল্লেখ করেন, এই দেশের বিপুল সম্ভাবনা রয়েছে এবং খুব দ্রুতই বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা রাষ্ট্রে পরিণত হবে।
বৈঠকে বৈশ্বিক পুঁজি আকর্ষণের জন্য বাণিজ্য অবকাঠামোর আধুনিকীকরণ এবং ‘ইজ অব ডুইং বিজনেস’ বা ব্যবসা করার খরচ ও জটিলতা কমিয়ে আনার তাগিদ দেওয়া হয়। বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান বলেন, “বাণিজ্যিক গতিশীলতা বাড়াতে বন্দর এবং কাস্টমসের অটোমেশন ও ডিজিটালাইজেশন অত্যন্ত জরুরি।” এই দুটি সংস্থার যৌথ প্রচেষ্টা দেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (FDI) বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে বলে উভয় পক্ষ একমত হন।
বাংলাদেশকে একটি প্রধান আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বন্দর চেয়ারম্যান বেশ কিছু দূরদর্শী উদ্যোগ রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন। এর মধ্যে রয়েছে বিশ্বমানের উৎপাদকদের উৎসাহিত করতে বিশেষায়িত ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা; রেল, সড়ক ও নৌপথে পণ্য পরিবহন ব্যবস্থা সহজ করা; গভীর সমুদ্রে মৎস্য আহরণ এবং ফল রপ্তানির উচ্চ সম্ভাবনাকে কাজে লাগানো। এছাড়া একটি প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে শুল্ক এবং কর কাঠামোর আধুনিকীকরণ ও সংস্কারের বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়।
//ডিবিটেক/বিএনবি/ ইকে//
এই দূরদর্শী লক্ষ্যগুলোকে বাস্তবে রূপ দিতে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পারস্পরিক যোগাযোগ ও যৌথ সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। দ্বিপাক্ষিক বৈঠক শেষে রাষ্ট্রদূত কিম জি-জুন চট্টগ্রাম বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম এলাকা পরিদর্শন করেন।
মশা দমনে চাই সমন্বিত প্রযুক্তি
মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে কোনো একক কার্যকর পদ্ধতি নেই মন্তব্য করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন বলেছেন, সমন্বিত ও বহুমুখী উদ্যোগ গ্রহণের মাধ্যমেই এ ধরনের রোগ কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব। এ লক্ষ্যে গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত সহযোগিতাকে অপরিহার্য বলে উল্লেখ করেন তিনি।
৮ জুলাই, বুধবার বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে মশক নিধনে গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন বিষয়ক শোকেসিং পর্যালোচনা উপলক্ষে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সচিব আরও বলেন, গবেষণায় সফলতা অর্জনের জন্য গবেষকদের দৃঢ় অঙ্গীকার, নিষ্ঠা এবং লক্ষ্যভিত্তিক কর্মপরিকল্পনা অপরিহার্য, এবং একটি সুস্পষ্ট বৈজ্ঞানিক লক্ষ্য নির্ধারণ করে গবেষণা পরিচালিত হলে তার বাস্তবসম্মত ও কার্যকর ফলাফল পাওয়া সম্ভব। তিনি মশার জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে কার্যকর হস্তক্ষেপ নিশ্চিত করতে আধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তি উদ্ভাবনের আহ্বান জানান। একই সঙ্গে গবেষণালব্ধ সম্ভাবনাময় প্রযুক্তিগুলো যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে পাইলট প্রকল্পের মাধ্যমে মাঠপর্যায়ে পরীক্ষার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় অংশগ্রহণকারী গবেষক ও বিশেষজ্ঞরা মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সমন্বিত কৌশল গ্রহণের প্রয়োজনীয়তার ওপর মতামত প্রদান করেন। এ সময় কার্যকর মশক নিধনে সম্ভাব্য নতুন প্রযুক্তি, গবেষণার অগ্রগতি এবং উদ্ভাবনী ধারণাসমূহের ওপর পাওয়ারপয়েন্ট উপস্থাপনা ও বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহম্মদ আশরাফ আলী ফারুকসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, আইসিডিডিআরবি ও আইইডিসিআর-এর অধ্যাপক ও গবেষকবৃন্দ অংশগ্রহণ করেন। অস্ট্রেলিয়া থেকে ভার্চুয়ালি অংশ নেন প্রবাসী বাংলাদেশি গবেষক ড. মুর্শিদা খান। এছাড়া স্থানীয় সরকার বিভাগ এবং ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন।
এর আগে বাংলা কিউআর পেমেন্ট ব্যবস্থা বিষয়ক সভায় সচিব বাংলা কিউআর ব্যবাহরে সবাইকে সক্রিয় হাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বৈশ্বিক কোনো কারণে ভিসা বা মস্টারকার্ড বন্ধ হলেও বাংলা কিউআর এর মাধ্যমে আন্তর্জাতিক লেনদেনে কোনো বাধা থাকবে না। দেশীয় এই প্রযুক্তিটি দ্রুতই সবগুলো ফিনটেক প্লাটফর্মেই যুক্ত হবে বলেও আশাবাদী সচিব। এই সভায় বাংলা কিউআর বিষয়ে একটি উপস্থাপনা পেশ করেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ রাশেদ।
//ডিবিটেক/এমএএএম/এসএমআই//
বন্যা মোকাবিলায় ‘ডিজিটাল টুইন’ প্রযুক্তি ও আধুনিক পূর্বাভাস ব্যবস্থার ওপর জোর
আকস্মিক ও অতি বন্যার ঝুঁকি মোকাবিলায় আধুনিক প্রযুক্তিনির্ভর পূর্বাভাস ব্যবস্থা এবং ‘ডিজিটাল টুইন’ (Digital Twin) প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রকৌশলী, গবেষক ও নীতিনির্ধারকেরা। তাদের মতে, নির্ভুল তথ্য, রিয়েল-টাইম পর্যবেক্ষণ এবং কার্যকর আগাম সতর্কীকরণ ব্যবস্থা নিশ্চিত করা গেলে বন্যায় জানমাল, কৃষি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।
৬ জুলাই, সোমবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সদর দপ্তরের শহীদ প্রকৌশলী ভবনের কাউন্সিল হলে আইইবির পুরকৌশল বিভাগের উদ্যোগে ‘Flood Resilience Through a Digital Twin Framework’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইইবির সভাপতি ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু) বলেন, সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে প্রায়ই আকস্মিক বন্যার কারণে কৃষকেরা ব্যাপক ক্ষতির মুখে পড়েন। বিশেষ করে ফসল কাটার মৌসুমে এ ধরনের বন্যা কৃষি উৎপাদনে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলে এবং কৃষকদের আর্থিকভাবে বিপর্যস্ত করে।
তিনি বলেন, সময়মতো নির্ভরযোগ্য বন্যার পূর্বাভাস ও সতর্কবার্তা পাওয়া গেলে কৃষকেরা আগাম প্রস্তুতি নিতে পারবেন। ফলে ফসলের ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে। এ জন্য তথ্যপ্রযুক্তিনির্ভর বন্যা পূর্বাভাস ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা আরও সম্প্রসারণ করা জরুরি। প্রযুক্তির কার্যকর ব্যবহার কৃষিকে আরও টেকসই ও দুর্যোগ-সহনশীল করে তুলতে পারে।
রিয়াজুল ইসলাম আরও বলেন, আইইবি প্রকৌশলীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, কৃষির আধুনিকায়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতেও সংগঠনটি ভবিষ্যতে ভূমিকা রাখবে।
সম্মানিত অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. একরামুল হক বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় প্রতিবছরই বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দেয়। তবে সাম্প্রতিক সময়ে আকস্মিক ও অতি বন্যার প্রকোপ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। এই বাস্তবতায় দুর্যোগ মোকাবিলায় আধুনিক প্রযুক্তি, কার্যকর পূর্বাভাস এবং আগাম সতর্কীকরণ ব্যবস্থার কোনো বিকল্প নেই।
বিশেষ অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মনিরুজ্জামান বলেন, নদী-তীরবর্তী ও গ্রামীণ এলাকার মানুষ মৌসুমি বন্যার সঙ্গে অভ্যস্ত হলেও আকস্মিক অতি বন্যা তাদের জন্য বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করে। এ ধরনের বন্যায় ঘরবাড়ি, ফসল, গবাদিপশু ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যা মানুষের জীবন ও জীবিকাকে মারাত্মকভাবে ব্যাহত করে।
সেমিনারে বুয়েটের পানি সম্পদ প্রকৌশল বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং আইইবির সম্মানী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান বলেন, দেশে দীর্ঘদিন ধরে নদীর পানির উচ্চতা পরিমাপে প্রচলিত ওয়াটার স্কেল ব্যবহার করা হলেও অনেক ক্ষেত্রে তা ম্যানুয়াল হওয়ায় তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে সময় লাগে।
তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে সেন্সরভিত্তিক প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নদীর পানির উচ্চতা পরিমাপ করা হচ্ছে। এসব সেন্সর নিরবচ্ছিন্নভাবে তথ্য সংগ্রহ করে তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় ডাটাবেজে পাঠাতে সক্ষম। ফলে পানির উচ্চতার পরিবর্তন, প্রবাহের ধারা এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি দ্রুত বিশ্লেষণ করা সম্ভব হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডও বর্তমানে বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে রিয়েল-টাইম পানি-স্তরের তথ্য সরবরাহ করছে। এসব তথ্য বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থাকে আরও কার্যকর করার পাশাপাশি গবেষক, প্রকৌশলী ও নীতিনির্ধারকদের সিদ্ধান্ত গ্রহণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলাইনা-এর সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জসিম ইমরান। তিনি বন্যা ঝুঁকি মোকাবিলায় ডিজিটাল টুইন প্রযুক্তি, রিয়েল-টাইম তথ্য বিশ্লেষণ এবং প্রযুক্তিনির্ভর সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা তুলে ধরেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইইবির পুরকৌশল বিভাগের ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মো. আয়নুল কবির। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ শফিকুল ইসলাম (খোকা) এবং সঞ্চালনা করেন বিভাগের সম্পাদক প্রকৌশলী নেসার উদ্দিন।
এ সময় আইইবির ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী এ.টি.এম. তানবীর-উল হসান (তমাল), সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (এসঅ্যান্ডডব্লিউ) প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী, ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী কে. এম. আসাদুজ্জামান, কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য, বিভিন্ন প্রকৌশল বিভাগের নেতা, প্রকৌশল চ্যাপ্টারের প্রতিনিধি এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/এসএফ/ইকে//
বেঙ্গল শিল্পালয়ে শুরু ‘সহাবস্থানের স্থাপত্য’ প্রদর্শনী
রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে ‘সহাবস্থানের স্থাপত্য: বঙ্গীয় বদ্বীপে জনপরিসরের স্থানিক আখ্যান’ শীর্ষক আন্তঃবিষয়ক প্রদর্শনীর উদ্বোধন করেছে ব্রিটিশ কাউন্সিল। আগামী ২৫ জুলাই ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
৩০ জুন, মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, শিল্প ও স্থাপত্যের সমন্বয়ে আয়োজিত এ প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে—নারীবাদী নৈতিকতা, জলবায়ু-সংবেদনশীল পরিকল্পনা এবং জনসম্পৃক্ততা কীভাবে বঙ্গীয় বদ্বীপে আরও অন্তর্ভুক্তিমূলক জনপরিসর গড়ে তুলতে পারে। স্থানীয় উপকরণ, কারুশিল্পের ঐতিহ্য এবং পরিবেশ-সংবেদনশীল নকশাকে গুরুত্ব দিয়ে নির্মিত বিভিন্ন স্থাপত্যকর্মের মাধ্যমে মানুষ, প্রকৃতি ও স্থানের পারস্পরিক সম্পর্ককে নতুনভাবে ভাবার সুযোগ সৃষ্টি করা হয়েছে।
ব্রিটিশ কাউন্সিলের উইমেন অব দ্য ওয়ার্ল্ড (ডব্লিউওডব্লিউ) বাংলাদেশ গ্র্যান্টস প্রোগ্রামের সহায়তায় বাস্তবায়িত এ প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন স্থপতি সাইকা ইকবাল মেঘনা ও শুভ্র শোভন চৌধুরী। প্রদর্শনীর কিউরেটরিয়াল দিকনির্দেশনা দিয়েছেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী এবং শিল্পী ওয়াকিলুর রহমান।
প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি। তিনি বলেন, বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে জনপরিসর, নগর পরিকল্পনা ও স্থাপত্য উন্নয়নে সরকার নীতিগতভাবে কাজ করছে। ঢাকা ও বিভাগীয় শহরের মাস্টারপ্ল্যান বাস্তবায়নের পাশাপাশি পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়েও এ পরিকল্পনা সম্প্রসারণ করা হবে।
তিনি আরও বলেন, সরকারি প্রকল্পে সাধারণ মানুষের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ ও প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নগরকে বৃষ্টি, পানি ও জলবায়ুর বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে পরিকল্পনা করতে হবে।
বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার ও উন্নয়ন পরিচালক জেমস গোল্ডম্যান বলেন, শিল্প, স্থাপত্য ও উদ্ভাবনী চিন্তার সমন্বয়ে আয়োজিত এই প্রদর্শনী বঙ্গীয় বদ্বীপে আরও অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল জনপরিসর গড়ে তোলার নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে। জলবায়ু-সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, সৃজনশীল অর্থনীতি, সামাজিক ন্যায়বিচার, অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং তরুণদের অংশগ্রহণের মধ্যে সংযোগ তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। নকশা, স্থাপত্য ও সংস্কৃতির ক্ষেত্রে বাংলাদেশের সৃজনশীল অর্থনীতির বিপুল সম্ভাবনা রয়েছে। শিল্প ও স্থাপত্যের মাধ্যমে সবার জন্য অভিন্ন জনপরিসর গড়ে তোলার বিষয়ে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করবে এই আয়োজন।
বিশেষ বক্তব্যে স্থপতি, শিক্ষাবিদ এবং বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড সেটেলমেন্টসের মহাপরিচালক অধ্যাপক কাজী খালিদ আশরাফ বলেন, এই স্থাপনাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এর সম্মিলিত নির্মাণপ্রক্রিয়া। স্থানীয় উপকরণ, পোড়ামাটির টালি, কারুশিল্প এবং মানুষের অংশগ্রহণের মাধ্যমে এটি স্থাপত্য, ভূদৃশ্য ও জনপরিসরের মধ্যে নতুন সম্পর্ক তৈরির একটি প্রয়াস।
আয়োজকরা জানান, শিল্প ও সংস্কৃতির মাধ্যমে লিঙ্গসমতা, জলবায়ু সচেতনতা এবং নারী নেতৃত্বাধীন সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নেওয়ার পাশাপাশি আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সমাজ গঠনের লক্ষ্যেই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
//ডিবিটেক/এমআর/ইকে//
এটমিক রিপোর্টার্স বাংলাদেশের সভাপতি শামীমা, সম্পাদক শরীফুল
বিজ্ঞান, প্রযুক্তি ও পরমাণু বিষয়ক সাংবাদিকদের সংগঠন এটমিক রিপোর্টার্স বাংলাদেশের (এআরবি) ২০২৬-২৮ মেয়াদের নতুন নির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের জ্যেষ্ঠ প্রতিবেদক শামীমা সুলতানা (লাবু) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিজ্ঞান, প্রযুক্তি, পরমাণু ও জ্বালানি বিষয়ক সংবাদমাধ্যম ভাইটাল বাংলার সম্পাদক এ কে এম শরীফুল ইসলাম।
৩০ জুন, মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁয় সংগঠনটির নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন টিএমজিবির সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ। নির্বাচন কমিশনার ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এবং ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার ফজলে রাব্বী সৌরভ।
নতুন কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ (বিবিসি বাংলা)। যুগ্ম সম্পাদক হয়েছেন জাহেদ সেলিম (মাছরাঙা টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক শাহ আলী জয় (নিউজ টোয়েন্টিফোর), কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান (স্টার নিউজ), দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম রানা এবং যোগাযোগ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ফারুক ভূঁইয়া রবিন (সময় টেলিভিশন)।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আরিফুল সাজ্জাত (একাত্তর টেলিভিশন), দেবাশীষ রায় (সময় টেলিভিশন) এবং মো. মুজাহিরুল হক রুমেন (একাত্তর টেলিভিশন)।
নবনির্বাচিত সভাপতি শামীমা সুলতানা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, উন্নত জাতি গঠনে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। স্বাস্থ্য, কৃষি এবং বিদ্যুৎ উৎপাদনে পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে নেটওয়ার্ক গড়ে তুলতে এটমিক রিপোর্টার্স বাংলাদেশ কাজ করবে।
//ডিবিটেক/এআরবি/ইকে//
শিক্ষার্থীদের উদ্ভাবনে জাতীয় মঞ্চে স্টার্টআপ প্রদর্শনী
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসেছে কিশোর-তরুণ উদ্ভাবকদের মেলা। এদের কেউ এসছেন ড্রোন কিংবা রোবট নিয়ে। কেউবা এনেছেন সোলার চালিত কৃষি যন্ত্রাংশ, কেউবা বানিয়েছেন এআই অ্যালার্ট অ্যাপ। আবার সবুজ স্মার্ট নগরির ডেমোও উপস্থাপন করেছেন কেউ কেউ।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচির জাতীয় পর্যায়ের এই প্রদর্শনী শুরু হয়েছে ২৮ জুন, রবিবার সকাল থেকে। দেশের বিভিন্ন অঞ্চলের বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আয়োজন দুপুরে ঘুরে দেখেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
জেলা ও মহানগর পর্যায় থেকে নির্বাচিত সেরা ১০০টি দল জাতীয় পর্যায়ের এই উদ্ভাবনী মেলায় অংশ নিচ্ছে। তারা এই মেলায় নিজেদের উদ্ভাবনী প্রকল্প, বৈজ্ঞানিক মডেল ও প্রযুক্তিভিত্তিক ধারণা উপস্থাপন করছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, সোমবার প্রধানমন্ত্রী প্রদর্শনী স্টল পরিদর্শন করবেন এবং নির্বাচিত দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করবেন।
শিক্ষার্থীদের ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন, আনন্দময় শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ উপযোগী নাগরিক গড়ে তোলা এবং মুখস্থনির্ভর শিক্ষা থেকে সৃজনশীল, বিশ্লেষণধর্মী ও সমস্যা-সমাধানভিত্তিক শিক্ষায় উৎসাহ দেওয়ার লক্ষ্য নিয়ে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে।
দেশব্যাপী মাধ্যমিক পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা, জেলা, মহানগর ও জাতীয় পর্যায়ে কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে। এতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং শিক্ষকরা অংশগ্রহণ করছেন। প্রতিটি দলে রয়েছে তিনজন শিক্ষার্থী ও দুইজন শিক্ষক।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১২ জুন দেশের ৫২১টি উপজেলা ও মহানগর শিক্ষা এলাকায় শোকেসিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে ৮ হাজার ২৯টি দলে মোট ২৭ হাজার ২০৪ জন শিক্ষার্থী এবং ১৬ হাজার ৫৮ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
পরবর্তী ধাপে উপজেলা থেকে নির্বাচিত ৫৪৬টি দল ১৪ জুন জেলা পর্যায়ে তাদের স্টার্টআপ, বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে। ওইদিন ঢাকার জেলা পর্যায়ের আয়োজনে বিএএফ শাহীন কলেজ মিলনায়তনে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ দেন।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, স্থানীয় পর্যায়ের বাস্তব সমস্যার সমাধানে স্থানীয়ভাবে উদ্ভাবিত ধারণাগুলোকে উৎসাহিত করা এবং উদ্যোক্তা মনোভাব গড়ে তোলাও কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
জাতীয় পর্যায়ে প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্য থেকে সেরা ১০ দলকে ট্রফি প্রদান করা হবে। পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্য থেকে “সু-শিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার” এবং শিক্ষার্থীদের মধ্য থেকে “উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার” দেওয়া হবে।
পুরস্কারের অংশ হিসেবে নির্বাচিত শিক্ষকরা ৩০ হাজার টাকা ও সনদপত্র এবং নির্বাচিত শিক্ষার্থীরা ২০ হাজার টাকা ও সনদপত্র পাবেন।
আয়োজকদের প্রত্যাশা, জাতীয় পর্যায়ের এই আয়োজন শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণাভিত্তিক শিক্ষা এবং ভবিষ্যৎ প্রযুক্তি সক্ষমতা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
//ডিবিটেক/আইএইচ/এমআই//
ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মসংস্থান না বাড়লে শিক্ষিত বেকারত্ব আরও বাড়বে: হান্নান মাসউদ
সরকার বিপুলসংখ্যক ডিপ্লোমা প্রকৌশলী তৈরি করলেও তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান নিশ্চিত করা না হলে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা আরও বাড়বে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।
২৬ জুন, শুক্রবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এনসিপি-সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স (এনডিইএ) বেসরকারি খাতের প্রকৌশলী ও চাকরিজীবীদের জন্য পে-স্কেল বা ন্যায্য বেতন কাঠামো গঠনের দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে হান্নান মাসউদ বলেন, দেশের শ্রমবাজার ও উচ্চশিক্ষা ব্যবস্থার মধ্যে সমন্বয় প্রয়োজন। তার ভাষ্য অনুযায়ী, ডিপ্লোমা প্রকৌশলীদের সংখ্যা বাড়লেও সরকারি চাকরির সুযোগ সীমিত থাকায় উল্লেখযোগ্য অংশ কর্মসংস্থানের অনিশ্চয়তায় রয়েছেন।
তিনি দাবি করেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় ২৭ লাখ এবং ভবিষ্যতে উচ্চশিক্ষা সম্প্রসারণের পাশাপাশি কর্মসংস্থানের পরিকল্পনাও সমন্বিতভাবে গ্রহণ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, দেশের মোট কর্মসংস্থানের বড় অংশ বেসরকারি খাতে হলেও বেতন কাঠামো ও সুযোগ-সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে বৈষম্য রয়েছে। এ কারণে বেসরকারি চাকরিজীবীদের জন্যও একটি ন্যায্য ও কাঠামোবদ্ধ বেতননীতি প্রয়োজন বলে তিনি মত দেন।
শিক্ষা খাত প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান সম্প্রসারণের পাশাপাশি শিক্ষার মান, প্রশাসনিক স্বচ্ছতা এবং দক্ষতা উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া জরুরি।
সংবাদ সম্মেলনে বিভিন্ন সাম্প্রতিক অর্থনৈতিক ও সামাজিক বিষয়েও তিনি সরকারের নীতি ও কার্যক্রম নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেন।
//ডিবিটেক/ডিএম/এমআই//
বন্যা, কৃষি ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় আর্থ অবজারভেশন স্যাটেলাইট চালুর উদ্যোগ: বিএসসিএলের সেমিনার
দেশের দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, বনাঞ্চল, ভূমি ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে প্রস্তাবিত আর্থ অবজারভেশন স্যাটেলাইট ব্যবস্থার সম্ভাবনা নিয়ে সেমিনার আয়োজন করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর হোটেল গ্র্যান্ড প্যালেসে “বাংলাদেশের প্রস্তাবিত আর্থ অবজারভেশন স্যাটেলাইট সিস্টেম” শীর্ষক এ সেমিনারে দেশের বিভিন্ন খাতে এই প্রযুক্তির ব্যবহার, সম্ভাবনা ও গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান। তিনি বলেন, একটি আধুনিক আর্থ অবজারভেশন স্যাটেলাইট ব্যবস্থা চালু হলে দেশের ভূমি, পানি, কৃষি, বনাঞ্চল ও পরিবেশগত পরিবর্তন নিয়মিত পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এর মাধ্যমে সরকারি সিদ্ধান্ত গ্রহণ আরও তথ্যনির্ভর ও কার্যকর হবে।
তিনি বলেন, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিপূর্ণ এলাকা শনাক্ত, পানির প্রবাহ পর্যবেক্ষণ এবং ক্ষয়ক্ষতি কমাতে আগাম তথ্য ব্যবহারে এই স্যাটেলাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একইসঙ্গে কৃষি উৎপাদন পর্যবেক্ষণ, ফসলের অবস্থা বিশ্লেষণ, রোগবালাই শনাক্ত এবং পানির সংকট নিরূপণেও এটি সহায়ক হবে।
সেমিনারে বক্তারা বলেন, আর্থ অবজারভেশন স্যাটেলাইট ব্যবহারের মাধ্যমে বনাঞ্চলে অবৈধ কার্যক্রম শনাক্তকরণ, নদীভাঙন পর্যবেক্ষণ, উপকূলীয় পরিবর্তন বিশ্লেষণ, ভূমি জরিপ এবং নগর পরিকল্পনার মতো কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করা সম্ভব হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব (কোম্পানি) মো. মোতাছিম বিল্লাহ। তিনি আর্থ অবজারভেশন স্যাটেলাইটের প্রয়োজনীয়তা তুলে ধরে সংশ্লিষ্ট বিষয়ে দিকনির্দেশনা দেন।
সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি সংস্থা ও সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশ নেন। তারা নিজ নিজ প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা ও সম্ভাব্য ব্যবহার তুলে ধরেন এবং প্রস্তাবিত স্যাটেলাইট ব্যবস্থাকে আরও কার্যকর করার বিষয়ে মতামত দেন।
অনুষ্ঠানে কারিগরি উপস্থাপনা করেন বিএসসিএলের সহকারী মহাব্যবস্থাপক এস এম আনোয়ারুল আজিজ। প্যানেল আলোচনায় অংশ নেন বিএসসিএলের মহাব্যবস্থাপক (প্রশাসন ও ক্রয়) মো. গোলাম সারোয়ার এবং মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ আহমেদুল কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম।
বিএসসিএল জানিয়েছে, আর্থ অবজারভেশন স্যাটেলাইট ব্যবস্থা বাস্তবায়িত হলে বাংলাদেশের দুর্যোগ মোকাবিলা, কৃষি উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও টেকসই পরিকল্পনা প্রণয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
//ডিবিটেক/ইউএইচ/এমআই//
প্রাথমিক বিদ্যালয়ে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠার পরিকল্পনা করছে সরকার: ববি হাজ্জাজ
বিজ্ঞান ল্যাবের মতো গণিত শিক্ষাকে আরও আকর্ষণীয় ও প্রযুক্তিনির্ভর করতে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধাপে ধাপে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠা করার পরিকল্পনা করছে সরকার।
২৪ জুন, বুধবার সচিবালয়ে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাৎকালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এই পরিকল্পনার কথা জানান।
তিনি উল্লেখ করেন, প্রাথমিক শিক্ষায় এই প্রযুক্তিগত রূপান্তরের জন্য জাইকার কারিগরি সহায়তা, প্রশিক্ষণ ও পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
​প্রতিমন্ত্রী জানান, বর্তমানে প্রাথমিক শিক্ষার নতুন কারিকুলাম প্রণয়নের কাজ চলছে, যেখানে চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে সিভিক এডুকেশন, ক্রীড়া, সংস্কৃতি, গণিত ও বিজ্ঞানের মানোন্নয়ন এবং আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, শৃঙ্খলা ও নাগরিক মূল্যবোধ গড়ে তুলতে জাপানের নাগরিক শিক্ষার অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন তিনি।
এছাড়া মাঠপর্যায়ের শিক্ষা প্রশাসনের দক্ষতা ও মনিটরিং ব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীত করতে থাইল্যান্ড ও তুরস্কের শিক্ষা প্রশাসন ব্যবস্থা পর্যালোচনা করা হচ্ছে। বৈঠকে জাইকা প্রতিনিধিদল বাংলাদেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে চলমান সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেয়।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান এবং জাইকার সিনিয়র রিপ্রেজেনটেটিভ মনিকাওয়াকা ইয়াকুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
​//ডিবিটেক/ডিএম/ডিএইচই//
মঙ্গলে ম্যারাথন জয়ের ইতিহাস গড়ল নাসার রোভার ‘পারসিভিয়ারেন্স’
পৃথিবীর সীমানা ছাড়িয়ে দূর মঙ্গলের বুকে এক অবিস্মরণীয় মাইলফলক স্পর্শ করল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার রোভার ‘পারসিভিয়ারেন্স’। লাল গ্রহের প্রতিকূল পরিবেশে টানা পাঁচ বছর পথ চলে একটি পূর্ণ ম্যারাথনের সমান দূরত্ব অর্থাৎ ২৬.২ মাইল (প্রায় ৪২.১৬ কিলোমিটার) পথ অতিক্রম করার গৌরব অর্জন করেছে এই রোবট বিজ্ঞানী।
নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরি জানিয়েছে, গত ১৪ জুন পারসিভিয়ারেন্স মঙ্গলের বুকে এই ম্যারাথন দূরত্ব অতিক্রম সম্পন্ন করে। সবচেয়ে আদর্শ পরিবেশেও এই রোভারটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় মাত্র ০.১ মাইল। সেই হিসেবে মাত্র পাঁচ বছরে মঙ্গলের পাথুরে ও বালুময় পথ পাড়ি দিয়ে এই দূরত্ব পার করাকে মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে একটি বিরাট সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে নাসা জানায়, “পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহ বা উপগ্রহের বুকে ম্যারাথন দূরত্ব অতিক্রম করা পারসিভিয়ারেন্স মাত্র দ্বিতীয় অন্বেষণকারী বা এক্সপ্লোরার। এর আগে নাসার আরেকটি বিখ্যাত রোভার ‘অপরচুনিটি’ ২০১৫ সালে প্রথম এই কৃতিত্ব অর্জন করেছিল।”
তবে গতির দিক থেকে অপরচুনিটির চেয়ে অনেক এগিয়ে রয়েছে পারসিভিয়ারেন্স। যেখানে অপরচুনিটি রোভারটির এই ২৬.২ মাইল পথ পাড়ি দিতে সময় লেগেছিল দীর্ঘ ১১ বছর ২ মাস, সেখানে পারসিভিয়ারেন্স মাত্র পাঁচ বছরেই তা করে দেখাল। অন্যদিকে, ২০১২ সাল থেকে মঙ্গলে থাকা নাসার আরেক রোভার ‘কিউরিওসিটি’ এখন পর্যন্ত সব মিলিয়ে প্রায় ২৩ মাইল পথ পাড়ি দিতে সক্ষম হয়েছে।
নাসা জানিয়েছে, মঙ্গলের ‘জেজেরো ক্রেটার’ বা জেজেরো গহ্বরের পশ্চিম দিকে একটি প্রাচীন ও কৌতুহলোদ্দীপক অঞ্চলে অনুসন্ধান চালানোর সময় এই ঐতিহাসিক মাইলফলকটি স্পর্শ করে পারসিভিয়ারেন্স। এই অঞ্চলেই রোবটটি একটি প্রাচীন হ্রদের অবশিষ্টাংশ এবং অতীতে মঙ্গলে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাব্য নানাবিধ লক্ষণ বা জীবাশ্মের সন্ধান পেয়েছে। সম্প্রতি এই পশ্চিমাঞ্চলীয় অভিযান থেকে নিজের একটি চমৎকার ‘সেলফি’ বা ছবিও পৃথিবীতে পাঠিয়েছে এই রোভার বিজ্ঞানী।
ডিবিটেক/বিএমটি    ।   সূত্র: এনগ্যাজেট
বিজ্ঞান গবেষণার ফলাফলকে বাজারজাত ও বাণিজ্যিকীকরণের তাগিদ বিজ্ঞান সচিবের
বাংলাদেশকে এগিয়ে নিতে প্রযুক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর তাগিদ দিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন।
২১ জুন, রবিবার ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে আয়োজিত ‘বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের ফেলোদের গবেষণা কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন’ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সচিব বলেন, দেশের ৬৫ শতাংশ তরুণ জনসংখ্যা ও মানবসম্পদকে ইনোভেশনে কাজে লাগাতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) শুধু পরামর্শ দিতে পারে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত মানুষকেই নিতে হয়। সামনের দিনগুলোতে গবেষণার ফলাফলের সাথে বাজারের সংযোগ তৈরি এবং তা বাণিজ্যিকীকরণ করাই মূল চ্যালেঞ্জ। শুধু থিওরিটিক্যাল রিসার্চ না করে খাতভিত্তিক ফলপ্রসূ গবেষণা করার জন্য তিনি বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান।
​সচিব আরও উল্লেখ করেন, দেশের রপ্তানি বাস্কেটের ৮৫ শতাংশ তৈরি পোশাক খাতের ওপর নির্ভরশীল। এই নির্ভরতা কমাতে এবং রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে মানসম্মত ও প্রতিযোগিতামূলক পণ্য উন্নয়নে বিজ্ঞানীদের টেকসই গবেষণা করতে হবে।
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু হেনা মুহাম্মদ ইউসুফ বঙ্গোপসাগরের টেকসই ব্যবস্থাপনার ওপর একটি গবেষণা পত্র উপস্থাপন করেন।
তিনি সমুদ্র সম্পদের সঠিক ব্যবহারের জন্য একটি শক্তিশালী ‘ব্লু-ইকোনমি সেল’ এবং ডেটা ইনফ্রাস্ট্রাকচার গঠনের ওপর জোর দেন। বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম শওকত আলম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিএসআইআর-এর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ।
​//ডিবিটেক/এমএএএম/এসআই//
জলবায়ু সংকটে প্রতি বছর বাস্তুচ্যুত ২০-২৫ লাখ মানুষ, বিশেষ মন্ত্রণালয়ের দাবি
জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, অস্বাভাবিক জোয়ার, লবণাক্ততা বৃদ্ধি এবং নদী ভাঙনের কারণে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হওয়ার হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। বর্তমানে প্রতি বছর দেশে ২০ থেকে ২৫ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হচ্ছেন এবং এই ধারা অব্যাহত থাকলে আগামী ২০৫০ সালের মধ্যে দেশের ১.৬ থেকে ২.৬ কোটি মানুষ জলবায়ু অভিবাসীতে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
১৮ জুন, বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) কারিতাস বাংলাদেশ আয়োজিত ‘জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসন এবং অভিবাসীদের জন্য সঠিক নীতিমালা এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক সভায় রামরু (RMMRU) ও এসসিএমআরসহ বিভিন্ন গবেষণা সংস্থার এই তথ্য তুলে ধরা হয়।
সভায় বক্তারা জানান, বাস্তুচ্যুত পরিবারগুলো জীবনধারণের জন্য রাজধানী ঢাকাসহ খুলনা ও চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে আশ্রয় নিচ্ছে, যার মধ্যে ৫৭ শতাংশই সাতক্ষীরা জেলার বাসিন্দা বলে জিআইজেড (GIZ)-এর গবেষণায় উঠে এসেছে।
​সভায় কারিতাস বাংলাদেশের পরিচালক থিউফিল নকরেক জলবায়ু বাস্তুচ্যুত ও প্রান্তিক জনগোষ্ঠীর ঝুঁকি নিরসন ও জীবনমান উন্নয়নে তাদের গৃহীত কার্যক্রম তুলে ধরেন। সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান এই বহুমুখী সংকট মোকাবিলায় সরকারের একটি পৃথক মন্ত্রণালয় গঠনের দাবি জানান এবং ডিআরইউ-এর সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ জলবায়ু অভিবাসীদের ‘ক্লাইমেট যোদ্ধা’ হিসেবে অভিহিত করে গণমাধ্যমে বিষয়টি নিয়মিত তুলে ধরতে সাংবাদিকদের নিয়ে একটি বিশেষ ফোরাম গঠনের প্রস্তাব দেন।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বাস্তুচ্যুত মানুষেরা শহরে এসেও অনিরাপদ আবাসন, পানি, স্বাস্থ্য ও শিক্ষার অভাব এবং সামাজিক বঞ্চনার মতো তীব্র সংকটের মুখোমুখি হচ্ছেন।
কারিতাস বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান আলেকজান্ডার ত্রিপুরা, মিডিয়া ব্যক্তিত্ব ড. জামিল আহমেদ এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাবেক পরিচালক ও  জ্যেষ্ঠ সাংবাদিক শাহীন হাসনাতসহ আরও অনেকেই এই মানবিক সংকট মোকাবিলায় কার্যকর ও টেকসই জাতীয় নীতিমালার তাগিদ দেন।
//ডিবিটেক/এসএইচ/এমআই//
গবেষণার ফল হতে হবে মানুষের কাজে লাগার মতো
গবেষণার ফলাফল এমন হতে হবে, যা মানুষের জীবনমান উন্নয়নে সরাসরি ভূমিকা রাখে। গবেষণা শুধু প্রকাশনা বা কাগজের পাতায় সীমাবদ্ধ থাকলে চলবে না; এর বাস্তব প্রয়োগ নিশ্চিত করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।
১৭ জুন, বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ‘লাগসই প্রযুক্তির মানোন্নয়নে চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সচিব বলেন, গবেষণার ফলাফলকে প্রোটোটাইপ বা নমুনা আকারে শিল্প খাতে পৌঁছে দিতে হবে, যাতে শিল্পপ্রতিষ্ঠানগুলো তা পরীক্ষামূলকভাবে ব্যবহার করে সেবা বা পণ্য হিসেবে বাজারজাত করতে পারে। এর মাধ্যমে গবেষণার বাস্তব প্রভাব সমাজে দৃশ্যমান হবে।
তিনি বলেন, গবেষণার সাফল্য তখনই অর্থবহ হবে, যখন তা মানুষের জীবনে পরিবর্তন আনবে। বাস্তব প্রয়োগহীন উদ্ভাবন বা গবেষণা থেকে সরে এসে প্রয়োজনভিত্তিক ও ফলপ্রসূ গবেষণার দিকে গুরুত্ব দিতে হবে।
লাগসই প্রযুক্তি সম্পর্কে সচিব বলেন, এটি কোনো সস্তা প্রযুক্তির ধারণা নয়; বরং সময়োপযোগী, কার্যকর ও দেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রযুক্তিকে বোঝায়। বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তি নির্বাচন করতে হবে, প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়ানোর জন্য দেশকে বাধ্য করা উচিত নয়।
তিনি আরও বলেন, লাগসই প্রযুক্তি এমন হতে হবে যা সহজলভ্য, সাশ্রয়ী, পরিবেশবান্ধব এবং অর্থনৈতিকভাবে টেকসই। একই সঙ্গে এটি সম্প্রসারণযোগ্য হতে হবে, যাতে পাইলট প্রকল্পের সীমা ছাড়িয়ে জাতীয় পর্যায়ে বিস্তৃত করা যায়। প্রযুক্তি উন্নয়নের সুফল সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছাতে হবে।
সেমিনারে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) মহাপরিচালক ড. মো. ছগীর আহমেদ, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান, বিসিএসআইআরের চেয়ারম্যান ড. সামিনা আহমদ এবং যুগ্মসচিব শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম বক্তব্য দেন।
এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা জুম প্ল্যাটফর্মে ভার্চুয়ালি সেমিনারে অংশ নেন। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আশরাফ আলী ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/এএএম/এমআই//
মেক্সিকোর আন্তর্জাতিক স্থাপত্য প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাফল্য
মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি (ইউএনএএম)-এর স্থাপত্য অনুষদ এবং লুইস ব্যারাগান ওয়ার্কশপের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্থাপত্য প্রতিযোগিতা ‘এক্সএক্সআইএক্স প্লাস্টিক স্পেশাল এনকাউন্টার ২০২৬’-এ অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা।
১৬ জুন, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ‘স্টুডিও ১.২’ (৪২তম ব্যাচ)-এর শিক্ষার্থীদের দুটি দল অংশ নেয়। এর মধ্যে ‘এজ অব ইটারনিটি’ প্রকল্পের জন্য মো. হাসিন আলমাস হিমেল, তাসনিম এবং শাশ্বতী ঘরামীর দল দ্বিতীয় স্থান অর্জন করে। অন্যদিকে ‘দ্য লিভিং কিউব’ প্রকল্পের জন্য মোসাদ্দিক চৌধুরী, এইচ. এম. হাদী এবং ইশরাত জাহান সামিয়ার দল প্রথম সম্মাননা পুরস্কার লাভ করে।
শিক্ষার্থীদের সৃজনশীলতা, একাগ্রতা ও কঠোর পরিশ্রমের পাশাপাশি এই সাফল্যের পেছনে মেন্টরদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিজয়ী দলগুলোকে দিকনির্দেশনা দিয়েছেন টিম অ্যাডভাইজর এমা ইশরাত এবং এস. এম. আহাদুল ইসলাম। এছাড়া পুরো কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্টুডিও শিক্ষক স্থপতি শেখ ইতমাম সৌদ, স্থপতি মিনহাল আহমেদ এবং স্থপতি আরিফ মাহতাব কবির।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই আন্তর্জাতিক স্বীকৃতি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং স্থাপত্য শিক্ষায় উৎকর্ষের ধারাবাহিকতারই প্রতিফলন। এর আগে ২০২৪ সালের একই প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তৃতীয় স্থান এবং দুটি কমেন্ডেশন অ্যাওয়ার্ড অর্জন করেছিল।
শিক্ষার্থীদের এই সাফল্যে বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী জামিল আজহার, বিওটি সদস্য স্থপতি ইকবাল হাবিব এবং উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বিজয়ী শিক্ষার্থী, মেন্টর ও শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই ধারাবাহিক অর্জন প্রমাণ করে যে বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মেধা, সৃজনশীলতা এবং আন্তর্জাতিক মানের স্থাপত্য শিক্ষার ক্ষেত্রে সঠিক পথেই এগিয়ে যাচ্ছে।
//ডিবিটেক/এসএএন/ইকে//
রূপপুরে কারিগরি ত্রুটির গুজব বাস্তবতাবিবর্জিত, পরীক্ষা নিরাপত্তা ব্যবস্থারই অংশ: এনপিসিবিএল
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রম (কমিশনিং) চলাকালে একটি সাধারণ কারিগরি বিচ্যুতি বা ত্রুটি শনাক্ত হয়েছে। তবে এটি নিয়ে কোনো ধরনের আতঙ্কিত বা বিভ্রান্ত হওয়ার কারণ নেই বলে জানিয়েছে কেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)। সংস্থাটি স্পষ্ট করেছে যে, বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার আগে এ ধরনের ক্ষুদ্র ত্রুটি শনাক্ত ও সংশোধন করা যেকোনো পারমাণবিক প্রকল্পের কমিশনিং প্রক্রিয়ার একটি অত্যন্ত স্বাভাবিক এবং বাধ্যতামূলক অংশ।
‘কার্যক্রম শুরুর আগেই গুরুতর কারিগরি ত্রুটির কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে’—সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে এমন কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর পর জনমনে উদ্বেগ সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে এই অপপ্রচারকে সম্পূর্ণ বাস্তবতাবিবর্জিত ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান।
১৫ জুন,  সোমবার বিষয়টি নিয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে ড. জাহেদুল হাসান বলেন, "নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং এ বিষয়ে কোনো ধরনের আপসের সুযোগ নেই। কিছু মহলের প্রচারিত বিকৃত তথ্য অযথা জনমনে উদ্বেগ সৃষ্টি করছে, যার সঙ্গে প্রকৃত পরিস্থিতির কোনো মিল নেই।" তিনি জানান, কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার আগে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এবং বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (BAERA) কঠোর তত্ত্বাবধানে একাধিক নিরাপত্তা ও কার্যকারিতা পরীক্ষা সম্পন্ন করা হয়। এসব পরীক্ষায় সামান্য বিচ্যুতি শনাক্ত হওয়া বরং কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতারই বড় প্রমাণ।
কারিগরি বিষয়ের ব্যাখ্যা দিয়ে তিনি আরও বলেন, কেন্দ্রের সেকেন্ডারি সার্কিটে ৮.১ মেগাপাস্কাল (MPa) চাপে পরিচালিত ‘লিক-টাইটনেস টেস্ট’ একটি বাধ্যতামূলক ও নিয়মিত পরীক্ষা। প্রতিবার কেন্দ্র যখন শাটডাউন অবস্থা থেকে অপারেশনাল অবস্থায় যায়, তখন এই পরীক্ষা সম্পন্ন করা হয়, যা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শিল্পে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি প্রচলিত প্রক্রিয়া। এই পরীক্ষার সময়ই নির্ধারিত গ্রহণযোগ্যতার মানদণ্ডের তুলনায় একটি কারিগরি বিচ্যুতি (Deviation) শনাক্ত হয়। প্রতিষ্ঠানের কঠোর নিরাপত্তা সংস্কৃতির অংশ হিসেবে ক্ষুদ্রতম বিচ্যুতিকেও সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় সংশোধন ছাড়া কোনো কাজেরই অনুমোদন দেওয়া হয় না।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পরমাণু বিজ্ঞানী শফিকুল ইসলাম বলেন, জ্বালানি লোডিং বা কমিশনিং পর্যায়ে এ ধরনের ক্ষুদ্র কারিগরি বিষয় শনাক্ত হওয়া একেবারেই অস্বাভাবিক নয়। কোনো বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি থাকলে প্ল্যান্ট সম্পূর্ণ শাটডাউন করতে হয়, কিন্তু বর্তমান পরিস্থিতি কোনোভাবেই সে ধরনের নয়। তাই এটিকে নেতিবাচকভাবে উপস্থাপনের কোনো কারণ নেই।
এদিকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিয়ে সরকারকে আশ্বস্ত করে বলেন, "বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। রূপপুর প্রকল্পকে ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ও সুনামির মতো বড় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্ষম করে গড়ে তুলতে নিরাপত্তা ব্যবস্থায় প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার অতিরিক্ত বিনিয়োগ করা হয়েছে।" তিনি আরও জানান, এই প্রথম প্রকল্পের সফল বাস্তবায়নের ওপর ভিত্তি করে রূপপুরে ভবিষ্যতে আরও দুটি নতুন ইউনিট স্থাপনের সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে সরকারের, যা দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অত্যন্ত সাশ্রয়ী হবে।
প্রকল্পের সার্বিক অগ্রগতির তথ্য অনুযায়ী, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। এর মধ্যে প্রথম ইউনিটে গত ২৮ এপ্রিল সফলভাবে পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং সম্পন্ন হয়েছে এবং বর্তমানে কমিশনিং কার্যক্রম চলছে। একই সাথে দ্বিতীয় ইউনিটের নির্মাণ ও প্রস্তুতিমূলক কাজও দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।
নতুন সংশোধিত পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারিতে প্রথম ইউনিট থেকে প্রায় ১ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা রয়েছে। এরপর একই বছরের জুনে দ্বিতীয় ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হবে এবং সেপ্টেম্বরের মধ্যে দুটি ইউনিট থেকে সম্মিলিতভাবে প্রায় ২ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা।
//ডিবিটেক/এশএআর/ইকে//
বিজ্ঞান কমপ্লেক্সে ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ শুরু: খুদে বিজ্ঞানীদের লেগে থাকার আহ্বান
রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান কমপ্লেক্সে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’। আজ সকালে জাতীয় পর্যায়ে তিন বিশিষ্ট বিজ্ঞানীকে সম্মাননা জানানোর মধ্য দিয়ে এই আয়োজনের আনুষ্ঠানিক সূচনা হয়। বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক প্রশ্নোত্তর প্রতিযোগিতা, সায়েন্স শো এবং উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনীর এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত খুদে বিজ্ঞানীদের ব্যর্থতাকে ভয় না পেয়ে সাহস নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
খুদে বিজ্ঞানীদের উদ্দেশে ‘স্কাই ইজ দ্য লিমিট ফর ইউ’ (আকাশই তোমাদের সীমানা) উল্লেখ করে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, “স্বপ্ন দেখ, লক্ষ্য স্থির কর। কখনো ধৈর্য হারা হবে না। কোনো অবস্থাতেই হাল ছাড়বে না, লেগে থাকবে—তাহলে সফল হবেই।” তিনি আরও যোগ করেন, সঠিক পদ্ধতিতে এগিয়ে গেলে যেকোনো লক্ষ্য অর্জন সম্ভব, যার প্রমাণ আমাদের ছেলেরাই এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনা করছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক ড. মো. মনিরুজ্জামান (লেফটেন্যান্ট জেনারেল)। অনুষ্ঠানে সচিব আনোয়ার হোসেন অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, সন্তানরা যেন সাহস নিয়ে প্রশ্ন করতে পারে, সেই পরিবেশ তৈরি করে দিন। বিজ্ঞান হলো উত্তর খোঁজার পথ এবং খুদে বিজ্ঞানীদের গবেষণার জন্য আমাদের অনেক ল্যাব আছে, আমরা তাদের সেখানে কাজের সুযোগ করে দেব।
অনুষ্ঠানে জাতীয় পুরস্কার প্রাপ্ত বিজ্ঞানী ড. মুহাম্মদ আব্বাস উদ্দিন বলেন, “বিজ্ঞানীদের সবসময়ের সঙ্গী হতাশা। হতাশাই তোমাদের গলার মালা। প্রশ্ন থেকেই বিজ্ঞানের উৎপত্তি এবং সমস্যার সমাধানই বিজ্ঞানীর কাজ। তাই প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় শক্তি।” তিনি তরুণদের পশ্চিমা বিজ্ঞানের অন্ধ অনুকরণ না করে দেশের নিজস্ব সমস্যা সমাধানে কাজ করার আহ্বান জানান।
পুরস্কারপ্রাপ্ত অপর বিজ্ঞানী মারজানা আক্তার বলেন, “প্রশ্ন থেকেই সকল সমাধানের উৎপত্তি। তাই মনের ভেতরের কৌতুহল কখনো হারিও না। ছোটবেলা থেকে প্রাকৃতিকভাবে উদ্ভূত প্রশ্নগুলোকে ধরে রাখবে এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বিষয়ের বাইরে গিয়ে নতুন কিছু নিয়ে চিন্তা করবে।” উল্লেখ্য, দেশের বাইরে থাকায় আইসিডিডিআর,বি (icddr,b)-এর নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হয়ে তাঁর পুরস্কার গ্রহণ করতে পারেননি।
//ডিবিটেক/টিবিআর/ ইকে//
‘মেধা পাচার’ রোধে গবেষণা ও প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান বাড়ানোর আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের মেধাবী প্রকৌশলীদের একটি বড় অংশ উচ্চশিক্ষা ও পেশাগত উন্নয়নের জন্য বিদেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন—এ বাস্তবতাকে উদ্বেগজনক উল্লেখ করে দেশে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর জোর দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেছেন, ‘দেশের মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী হওয়ার প্রবণতা কমিয়ে তাদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে দেশের উন্নয়ন ও শিল্পায়নে কাজে লাগানোর উপযোগী পরিবেশ সৃষ্টি করতে হবে। সরকার এ লক্ষ্যে কর্মসংস্থান বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং উদ্ভাবনবান্ধব কর্মপরিকল্পনা গ্রহণের বিষয়ে গুরুত্ব দিচ্ছে।’
১৩ জুন, শনিবার সন্ধ্যায় ‘আইইবির জব ফেয়ার ও প্রজেক্ট কম্পিটিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তার বক্তব্যে উঠে এসেছে দেশের প্রকৌশল খাতের একটি দীর্ঘদিনের বাস্তবতা—মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখিতা। আইইবির এই জব ফেয়ার চাকরি ও শিল্পখাতের সঙ্গে সংযোগ তৈরির সুযোগ দিলেও, দেশে গবেষণা ও উচ্চমানের প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান কতটা বাড়ানো যায়, সেটিই হয়তো নির্ধারণ করবে ভবিষ্যতে এই মেধা দেশে রাখা সম্ভব হবে কি না।
আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের প্রকৌশলীরা মেধা, প্রজ্ঞা, শ্রম, দেশপ্রেম ও পেশাগত দক্ষতায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তবে দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হল- উচ্চশিক্ষা ও দক্ষতা অর্জনের পর অনেক মেধাবী প্রকৌশলী বিদেশে স্থায়ী হয়ে যাচ্ছেন। দেশের উন্নয়ন, শিল্পায়ন এবং প্রযুক্তিগত অগ্রগতির জন্য এসব মেধাবী জনশক্তিকে দেশে ধরে রাখা প্রয়োজন।’
মন্ত্রী বলেন, ‘চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এবং এর মধ্যে কারিগরি ও প্রযুক্তি শিক্ষাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।’
তিনি প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘দেশের ভেতরে থেকেই নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন, শিল্পায়ন এবং কৃষির আধুনিকায়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।’
তিনি বলেন, ‘সরকারের লক্ষ্য হলো এমন একটি কর্মপরিবেশ সৃষ্টি করা, যেখানে প্রকৌশলীরা তাদের মেধা ও সৃজনশীলতাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে পারবেন। এ ক্ষেত্রে উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারণ করা হবে।’
আইনমন্ত্রী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ব্যয়-সাশ্রয়ের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘জনগণের করের টাকায় পরিচালিত প্রকল্পগুলো পরিকল্পনা ও বাস্তবায়নের ক্ষেত্রে সর্বোচ্চ দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে। উন্নয়ন প্রকল্পের ব্যয় যৌক্তিক ও সাশ্রয়ী রাখার বিষয়েও বিশেষ নজর দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণে দেশের প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ভবন নির্মাণে ভূমিকম্প সহনশীলতা, নিরাপত্তা, আলো-বাতাস ও পরিবেশগত বিষয়সমূহ নিশ্চিত করার ক্ষেত্রে তাদের ভূমিকা প্রশংসনীয়।’
অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, নবীন ও অভিজ্ঞ প্রকৌশলী, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
জব ফেয়ার শুধু চাকরি নয়, সংযোগেরও প্ল্যাটফর্ম
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবির প্রেসিডেন্ট ও রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)। তিনি বলেন, চাকরিপ্রার্থীরা যেমন কাজ খোঁজেন, তেমনি প্রতিষ্ঠানগুলোও দক্ষ ও যোগ্য জনবল খুঁজে থাকে। তাই চাকরিদাতার চাহিদা ও প্রার্থীর দক্ষতার মধ্যে সমন্বয় জরুরি।
তিনি আরও বলেন, এবারের জব ফেয়ারে সিভি জমা দেওয়া প্রকৌশলীরা সম্ভাবনাময় এবং প্রজেক্ট প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা উদ্ভাবনী সক্ষমতার পরিচয় দিয়েছেন, যা দেশের প্রযুক্তিগত উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
আইইবির সম্মানী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান বলেন, নতুন পাস করা প্রকৌশলীদের প্রথম কর্মসংস্থান সহজতর করা এবং তাঁদের পেশাগত ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যেই এ আয়োজন।
৩৭ প্রতিষ্ঠান, ৫০০ সিভি, তাৎক্ষণিক নিয়োগও
আইইবির তথ্য অনুযায়ী, এবারের জব ফেয়ারে দেশের ৩৭টি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রায় ৫০০ প্রকৌশলী বিভিন্ন প্রতিষ্ঠানে সিভি জমা দেন। এর মধ্যে ১৮টি প্রতিষ্ঠান তাৎক্ষণিক সাক্ষাৎকার নেয় এবং কিছু প্রার্থীকে সরাসরি নিয়োগপত্র দেওয়া হয়। আরও অনেককে ভবিষ্যৎ নিয়োগের জন্য অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
জব ফেয়ার ও প্রজেক্ট কম্পিটিশন ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া বলেন, এ আয়োজন প্রকৌশলীদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশেও সহায়ক ভূমিকা রাখছে।
প্রজেক্ট কম্পিটিশনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩৩টি দল অংশ নেয়। বিচারকদের মূল্যায়নে ব্র্যাক বিশ্ববিদ্যালয় প্রথম, কুয়েট দ্বিতীয় এবং চুয়েট তৃতীয় স্থান অর্জন করে। আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চতুর্থ হয় এবং এমআইএসটি ও বিএইউ যৌথভাবে পঞ্চম স্থান অর্জন করে।
//ডিবিটেক/এসএফআই/এমআই//
আগারগাঁওয়ে বসছে তরুণ বিজ্ঞানীদের মিলনমেলা
উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’—এই যুগোপযোগী শ্লোগানকে বুকে ধারণ করে আগামীকাল থেকে রাজধানী ঢাকায় শুরু হচ্ছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের জাতীয় পর্যায়ের চূড়ান্ত আয়োজন।
আগামী ১৪ থেকে ১৬ জুন পর্যন্ত তিন দিনব্যাপী এই সুবৃহৎ বিজ্ঞান উৎসব ও মেলা রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আয়োজিত এই মেগা ইভেন্টে অংশ নিতে ইতিমধ্যে সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-ছাত্রী, তরুণ বিজ্ঞানী, ক্ষুরধার উদ্ভাবক ও নতুন প্রজন্মের উদ্যোক্তারা ঢাকায় এসে পৌঁছেছেন।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রতি বছর দেশব্যাপী অত্যন্ত সুশৃঙ্খলভাবে মোট চারটি ধাপে এই বিশাল প্রতিযোগিতার আয়োজন করে থাকে। প্রথম ধাপে দেশের সবকটি উপজেলায় তরুণ উদ্ভাবকদের প্রকল্প উপস্থাপন, বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার মাধ্যমে এই যাত্রা শুরু হয়।
<colgroup><col style="width: 100%;"></colgroup>
আগামীকাল ১৪ জুন থেকে ঢাকার আগারগাঁওয়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের জাতীয় পর্যায়ের চূড়ান্ত আয়োজন। বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আয়োজিত এই উৎসবে দেশের ৪টি ধাপ পেরিয়ে আসা প্রায় ২৫০ জন তরুণ বিজ্ঞানী ও উদ্ভাবক অংশ নিচ্ছেন। মেলার পাশাপাশি ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৪ জুন সকালে মেলার উদ্বোধন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং ১৬ জুন সমাপনীতে বিজয়ীদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
এরপর উপজেলা পর্যায়ের সেরা ও বিজয়ী প্রতিযোগীরা জেলা ভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেয় এবং জেলা পর্যায়ের বিজয়ীদের নিয়ে পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে তুমুল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সর্বশেষ বিভাগীয় পর্যায়ের বিজয়ী এবং দেশসেরা প্রজেক্টগুলোকে নিয়ে আয়োজিত হয় এই চূড়ান্ত বা জাতীয় পর্যায়ের বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ।
এবারের তিন দিনের জাতীয় বিজ্ঞান উৎসবে সারাদেশের বিভিন্ন ক্যাটাগরি থেকে উঠে আসা প্রায় ২৫০ জন বাছাইকৃত চূড়ান্ত প্রতিযোগী ও মেধাবী উদ্ভাবক অংশ নিচ্ছেন। মেলা প্রাঙ্গণে অপেশাদার তরুণ বিজ্ঞানীদের বাস্তবমুখী ও প্রযুক্তিনির্ভর প্রকল্প প্রদর্শনের পাশাপাশি একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা।
প্রসঙ্গত, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ১৯৭৮ সাল থেকে এই বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন করে আসছে এবং পরবর্তীতে ২০১৭ সাল থেকে এর সাথে বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতাকে যুক্ত করা হয়।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, আগামীকাল ১৪ জুন (রোববার) সকাল ১০টায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ফকির মাহবুব আনাম, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই জাতীয় বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এরপর আগামী ১৬ জুন (মঙ্গলবার) সকাল ১১টায় জমকালো সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনের এই উৎসবের পর্দা নামবে।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশসেরা খুদে বিজ্ঞানীদের হাতে মেডেল ও ট্রফি তুলে দেবেন মাননীয় প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জনাব রেহান আসিফ আসাদ। উদ্বোধনী ও সমাপনী—উভয় অনুষ্ঠানেই সভাপতিত্ব করবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মো. আনোয়ার হোসেন।
বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষের প্রত্যাশা, মেধা ও মননের টেকসই প্রয়োগ এবং সৃজনশীলতার সর্বোচ্চ উৎকর্ষ সাধনের মাধ্যমে এই খুদে বিজ্ঞানীরাই প্রযুক্তিগত সমাধান দিয়ে আগামীর একটি সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলবে। তিন দিনের এই বর্ণিল আয়োজনে ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক, দেশের বিশিষ্ট বিজ্ঞানী, সরকারের পদস্থ কর্মকর্তা, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ এবং সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকের সমাগম ঘটবে। প্রতিদিন সকাল থেকে সাধারণ দর্শনার্থী ও বিজ্ঞানানুরাগী মানুষ মেলা প্রাঙ্গণে এসে খুদে বিজ্ঞানীদের নতুন নতুন উদ্ভাবন দেখার সুযোগ পাবেন।
//ডিবিটেক/এসএইচ/আরএ//
ডিমলায় বিজ্ঞান ও উদ্ভাবন প্রদর্শনীতে প্রথম ডিমলা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ
“মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”—এই সুদূরপ্রসারী প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো উপজেলা পর্যায়ের স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী। এতে খুদে বিজ্ঞানীদের মেধার তুমুল লড়াই শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রদর্শনীতে নিজস্ব প্রযুক্তিনির্ভর দুর্দান্ত মডেল ও দূরদর্শী আইডিয়া প্রদর্শন করে প্রথম স্থান অর্জন করার গৌরব লাভ করেছে ডিমলা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিযোগিতায় অনন্য পারফরম্যান্স দেখিয়ে ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং বিজনেস ম্যানেজমেন্ট টেকনিক্যাল কলেজ তৃতীয় স্থান অর্জন করে।
এর আগে ১২ জুন, শুক্রবার উপজেলা পরিষদ অডিটোরিয়াম কমপ্লেক্সে ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন ‘এডুকেশনাল ওরিয়েন্টেশন অ্যান্ড সাপোর্ট স্কিম (EESS-SEDP)’-এর বিশেষ সহযোগিতায় এই প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিজ্ঞান উৎসবে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের খুদে বিজ্ঞানী ও গবেষকেরা অংশ নেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ‘পারফরম্যান্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (PBGSI)’ কর্মসূচির আওতায় দেশব্যাপী “Startup, Science Project and Innovation Idea Showcasing for Secondary Level Students and Teachers” শীর্ষক এই বিশেষ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মসূচির মূল লক্ষ্যই হলো শিক্ষার্থীদের সুপ্ত সৃজনশীলতা, আধুনিক উদ্ভাবনী চিন্তাশক্তি, বাস্তবমুখী সমস্যা সমাধানের কারিগরি দক্ষতা এবং উদ্যোক্তা মনোভাব বিকাশে অনন্য সহায়তা করা।
আয়োজক সূত্রে জানা যায়, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির যেকোনো শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। প্রতিটি নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তিনজন শিক্ষার্থী ও দুইজন গাইড শিক্ষক নিয়ে গঠিত দল উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে তাদের মেধা অনুযায়ী স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপনের সুযোগ পাচ্ছে। মোট ৪৬টি বিজ্ঞান ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শিত হয়। প্রতিটি স্টলে ছিল নতুন চিন্তা, বাস্তব সমস্যার সমাধান এবং প্রযুক্তির সৃজনশীল ব্যবহার। ফলে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহের সৃষ্টি হয়।
দিনব্যাপী চলা এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণ, আধুনিক কৃষি উন্নয়ন, দৈনন্দিন জীবনে তথ্যপ্রযুক্তির ব্যবহার, নবায়নযোগ্য জ্বালানির কার্যকারিতা এবং মানুষের নানাবিধ সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান নিয়ে চমৎকার সব উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। এর মধ্যে স্টার্টআপ বিভাগে সম্পূর্ণ নতুন ব্যবসায়িক ও সেবাধর্মী ধারণা, বিজ্ঞান প্রকল্প বিভাগে ব্যবহারিক ও প্রযুক্তিনির্ভর মডেল এবং উদ্ভাবনী ধারণা বিভাগে বাস্তবমুখী নতুন চিন্তার নিখুঁত প্রতিফলন দেখা গেছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, “বিজ্ঞান, প্রযুক্তি ও বাস্তবমুখী উদ্ভাবনই আজকের আধুনিক বিশ্বের সামগ্রিক উন্নয়নের প্রধান চালিকাশক্তি। আমাদের কোমলমতি শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ ঘটাতে এবং তাদের নতুন চিন্তাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। এই নতুন প্রজন্মের হাত ধরেই আগামী দিনে গড়ে উঠবে এক দক্ষ, প্রযুক্তিনির্ভর ও আত্মনির্ভরশীল সমৃদ্ধ বাংলাদেশ।” সভাপতির বক্তব্যে ইউএনও মো. ইমরানুজ্জামান বলেন, “একটি বিজ্ঞানমনস্ক, প্রযুক্তি-বান্ধব ও গবেষণাভিত্তিক প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ সুদূরপ্রসারী ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি ও উদ্যোক্তা মানসিকতা বিকাশের মধ্য দিয়েই উন্নত বাংলাদেশ বিনির্মাণের পথ আরও বেশি সুগম হবে।”
আনুষ্ঠানিক সভা শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পগুলো সম্পর্কে সরাসরি তাদের মুখ থেকে খোঁজখবর নেন। নিজেদের দীর্ঘদিনের গবেষণাকর্ম ও বাস্তবমুখী উদ্ভাবন এমন বড় প্ল্যাটফর্মে উপস্থাপনের সুযোগ পেয়ে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীরাও দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম সরকার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী প্রধান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, উপজেলা সেক্রেটারি রুকনুজ্জামান বকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. আফরোজা বেগম এবং মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আমির বোরহানসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সুধীজন ও বিপুল সংখ্যক শিক্ষার্থী। সংশ্লিষ্ট শিক্ষা বিশেষজ্ঞদের মতে, এ ধরনের আয়োজন প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও উদ্যোক্তা তৈরির সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করবে।
//ডিবিটেক/ডিপি/এমই//
পারমাণবিক শক্তিতে বিনিয়োগ জাতীয় উন্নয়ন ও ভবিষ্যৎ সক্ষমতার বিনিয়োগ: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
পারমাণবিক প্রযুক্তিতে বাংলাদেশের বিনিয়োগ কেবল বিদ্যুৎ উৎপাদনের জন্য নয়, বরং জাতীয় উন্নয়ন, উদ্ভাবন এবং মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণ নিশ্চিত করার একটি কৌশলগত বিনিয়োগ বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
১২ জুন, শুক্রবার পাবনার ঈশ্বরদীতে অনুষ্ঠিত ‘নিউক্লিয়ার এনার্জি: স্ট্র্যাটেজি, রিয়েলিটিজ অ্যান্ড বাংলাদেশস পাথ ফরওয়ার্ড’ শীর্ষক উচ্চপর্যায়ের গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সহযোগিতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এ আয়োজন করে।ৎ
সেমিনারে পারমাণবিক বিদ্যুৎ বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড.এম মঈনুল ইসলাম এবং প্রধান সমন্বয়ক (এনএসপিসি) ব্রিগেডিয়ার রোবায়েত ।
মন্ত্রী বলেন, একটি সফল পারমাণবিক কর্মসূচি বাস্তবায়নে শুধু অবকাঠামো বা প্রযুক্তি যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন দক্ষ মানবসম্পদ, শক্তিশালী প্রতিষ্ঠান, কার্যকর নিয়ন্ত্রক কাঠামো, জবাবদিহিতা, স্বচ্ছতা এবং নিরাপত্তা সংস্কৃতি।
তিনি উল্লেখ করেন, গত ২৮ এপ্রিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিংয়ের মাধ্যমে বাংলাদেশ পারমাণবিক প্রযুক্তির ব্যবহারে একটি ঐতিহাসিক অগ্রগতি অর্জন করেছে। এটি দেশের বিজ্ঞানভিত্তিক সক্ষমতা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার প্রতিফলন।
প্র:ধান অতিথির বক্তব্যে মন্ত্রী মাহবুব আনাম জানান, কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে প্রায় ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে, যা দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তবে তিনি জোর দিয়ে বলেন, পারমাণবিক প্রযুক্তির গুরুত্ব শুধু বিদ্যুৎ উৎপাদনে সীমাবদ্ধ নয়। স্বাস্থ্যসেবায় রোগ নির্ণয় ও চিকিৎসা, কৃষিতে উন্নত জাত উদ্ভাবন, খাদ্য নিরাপত্তা, পানি ব্যবস্থাপনা, পরিবেশ পর্যবেক্ষণ এবং বৈজ্ঞানিক গবেষণার মতো ক্ষেত্রেও এ প্রযুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী আগস্টের শেষ দিকে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি ২০২৭ সালের এপ্রিলের মধ্যে দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি লোডিং সম্পন্ন করার লক্ষ্যও তুলে ধরেন।
বক্তব্যে মন্ত্রী বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে পারমাণবিক বিজ্ঞান ও প্রকৌশল শিক্ষায় আরও বিনিয়োগ এবং সক্ষমতা উন্নয়নের আহ্বান জানান। তার মতে, বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা ও প্রযুক্তিগত অগ্রযাত্রায় এ খাত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, পারমাণবিক শক্তি দিনরাত ২৪ ঘণ্টা বড় পরিসরে নির্ভরযোগ্য ও কম-কার্বনযুক্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে। অন্যান্য অনেক জ্বালানি উৎসের মতো এটি আবহাওয়ার ওপর নির্ভরশীল নয়। এটি জ্বালানি নিরাপত্তাকে শক্তিশালী করে, শিল্পখাতের বিকাশ ঘটায় এবং পরিবেশগত স্থায়িত্বে অবদান রাখে।
​ফকির মাহবুব আনাম বলেন, পারমাণবিক শক্তি কেবল বিদ্যুৎ উৎপাদনের বিষয় নয়, এটি বিজ্ঞানের প্রতি আমাদের আত্মবিশ্বাসকে শক্তিশালী করার বিষয়। এটি আমাদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির বিষয়,  মানুষের পেছনে বিনিয়োগ করার বিষয়, আগামী প্রজন্মের জন্য সুযোগ সৃষ্টির বিষয়। এটি নিশ্চিত করা যে বাংলাদেশ যেন একটি সমৃদ্ধ, উদ্ভাবনী, স্থিতিস্থাপক এবং জ্ঞানভিত্তিক জাতি হিসেবে তার যাত্রা অব্যাহত রাখতে পারে।
​তিনি বলেন, এ গোলটেবিল আলোচনা বাংলাদেশের পারমাণবিক গভর্ন্যান্স (শাসন ব্যবস্থা) এবং দীর্ঘমেয়াদী প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। এটি নীতি-নির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা, বিজ্ঞানী, শিল্প উদ্যোক্তা, গণমাধ্যমকর্মী এবং উন্নয়ন সহযোগীদের জন্য নিজেদের আইডিয়া বিনিময়, অভিজ্ঞতা ভাগাভাগি এবং আগামী দিনের পথনকশা তৈরির একটি মূল্যবান সুযোগ সৃষ্টি করেছে।
সেমিনারে সভাপতির বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, পাবনা-২( সুজানগর-বেড়া) আসনের সংসদ সদস্য এএডভোকেট সেলিম রেজা হাবিব, পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, আম্বার গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শওকত আজিজ রাসেল প্রমুখ।
এছাড়াও ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি ( IAEA)  এর নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেকশন এর, টেকনিক্যাল লিড মেহমেত সাইহান (Mehmet Ceyhan) বক্তব্য রাখেন।
সেমিনারে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক (পিডি) ড.মোঃ কবির হোসেন,  বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/একাডেমিয়া,  শিল্পখাতের প্রতিনিধি, গণমাধ্যম, সুশীল সমাজ এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ,ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ শোয়াইব প্রমুখ উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/এএএম/এমআই//
বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ১৮ হাজার ১১৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
দেশের সামগ্রিক প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা ও বৈজ্ঞানিক উদ্ভাবনকে গতিশীল করার লক্ষ্যে নতুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জন্য মোট ১৮ হাজার ১১৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে পেশ করা নতুন সরকারের প্রথম ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার মেগা বাজেটে এই বিশেষ বরাদ্দের কথা জানানো হয়। প্রস্তাবিত এই মোট বরাদ্দের মধ্যে দৈনন্দিন প্রাতিষ্ঠানিক বা পরিচালন ব্যয় খাতে ৭১১ কোটি টাকা এবং গবেষণা ও উন্নয়নমূলক প্রকল্প বা উন্নয়ন ব্যয় খাতে ১৭ হাজার ৪০৪ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
আর্থিক খাতের তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এই নতুন বরাদ্দটি চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের ২০ হাজার ৬৫৮ কোটি টাকার তুলনায় কিছুটা কম হলেও মূল বাজেটের ১৫ হাজার ১৩ কোটি টাকার তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেশি। প্রসঙ্গত, চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে মন্ত্রণালয়টির প্রাথমিক বরাদ্দ ছিল ১৭ হাজার ৭৯২ কোটি টাকা।
এছাড়া বিগত ২০২৪-২৫ অর্থবছরে এ খাতে প্রকৃত ব্যয়ের পরিমাণ ছিল ১০ হাজার ৬৩০ কোটি টাকা। পরবর্তীতে ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে এ খাতে ১৩ হাজার ৫৭৩ কোটি টাকা বরাদ্দ রাখা হলেও সংশোধিত বাজেটে তা কিছুটা কমে দাঁড়ায় প্রায় ১২ হাজার ৭৯৯ কোটি টাকা। সেই ধারাবাহিকতায়, পূর্ববর্তী মূল বাজেটের তুলনায় আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের নতুন বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে প্রকৃত বরাদ্দের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৫ হাজার ৩১৬ কোটি টাকা। এই বর্ধিত বরাদ্দ দেশের বিজ্ঞান চর্চা, আইসিটি অবকাঠামো এবং মেধাভিত্তিক উদ্ভাবন প্রকল্পগুলোকে আরও বেগবান করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট খাত বিশেষজ্ঞরা।
এদিকে ১১ জুন, বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট বক্তৃতায় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আইসিটি এবং টেলিকম একটি বিপুল সম্ভাবনাময় সেক্টর। এ সেক্টর হতে পারে আগামী দিনে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। অথচ বর্তমানে দেশের জিডিপিতে এ খাতের অবদান মাত্র ১-২ শতাংশ। যথাযথ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে আগামী পাঁচ বছরে তা ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এছাড়াও বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, বর্তমান সময়ে চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তিগুলো বৈশ্বিক অর্থনীতির চালিকা শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। এবারের বাজেটে অটোমেশন ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে উদ্ভূত সুযোগ কাজে লাগিয়ে দক্ষ জনশক্তি তৈরি করাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার ২০২৬ অনুযায়ী বিজ্ঞানমনস্ক জাতি গঠনের মাধ্যমে প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি তৈরি এবং আধুনিক ও কর্মমুখী শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি আমাদের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে এসটিইএম (সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথেমেটিক্স) শিক্ষাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া এবং গবেষণাকে সরাসরি বিশ্ব বাজারের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমরা প্রচলিত গবেষণার গ-ি পেরিয়ে রিসার্চ টু মার্কেট (আর টু এম) এবং ইনোভেট টু মার্কেট (১২এম) কৌশল গ্রহণ করেছি। এর মাধ্যমে উদ্ভাবিত প্রযুক্তি বা পণ্য সরাসরি বাণিজ্যিকীকরণে সহায়তা করা হবে। এছাড়া মহাকাশ গবেষণা, সেমিকন্ডাক্টর প্রযুক্তি এবং ভূমিকম্প ও সিসমোগ্রাফি গবেষণায় নিজেদের অবস্থান তৈরিতে নতুন করে উদ্যোগ গ্রহণের পরিকল্পনাও হাতে নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় সাশ্রয়ী মূল্যে উন্নত প্রযুক্তিনির্ভর পরমাণু চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশের একটি ন্যাশনাল ইনস্টিটিউটসহ ২২টি পরমাণু চিকিৎসা ইনস্টিটিউটের মাধ্যমে সাধারণ ও পরমাণু চিকিৎসা সেবা নিশ্চিতকরণে অনলাইন নেটওয়ার্কিংভিত্তিক একটি ‘সমন্বিত নিউক্লিয়ার মেডিসিন তথ্য ব্যবস্থা’ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমুদ্র উপকূলীয় ও নদীবিধৌত দ্বীপ এলাকায় বিরল খনিজ অনুসন্ধানে ভূতাত্ত্বিক গবেষণার সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেন্টমার্টিনে প্রবাল পুনরুদ্ধার এবং উপকূলীয় অগভীর সমুদ্রে বায়ুপ্রবাহ বিশ্লেষণ করে অফশোর উইন্ড এনার্জির ম্যাপিংয়ের মাধ্যমে টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
//ডিবিটেক/এসআই/এমইউএম//
বাস্তবমুখী গবেষণায় আনলিমিটেড ফান্ডের প্রতিশ্রুতি বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের
দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে গবেষকদের ঢালাও বিষয়ের পরিবর্তে খাত-ভিত্তিক (সেক্টর স্পেসিফিক) ও ফলপ্রসূ প্রকল্প নির্ধারণ করে গবেষণা করার আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। ৯ জুন, সোমবার ঢাকার বিজয় সরণিতে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। তিনি স্পষ্ট ঘোষণা দেন, যেসব প্রজেক্টের বাস্তব ইমপ্যাক্ট বা ফলাফল আনা সম্ভব, সে ধরনের গবেষণায় প্রয়োজনীয় ফান্ডের কোনো ঘাটতি হবে না এবং সরকার চাহিদা অনুযায়ী সম্পূর্ণ অর্থ বরাদ্দ দেবে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত “২০২৪-২৫ অর্থবছরে গবেষণা ও উন্নয়ন (R&D) প্রকল্পসমূহে অনুদানপ্রাপ্ত প্রকল্প পরিচালকগণের গবেষণা কার্যক্রম অবহিতকরণ বিষয়ক সেমিনার-২০২৬” শীর্ষক এই অনুষ্ঠানে মূলত গবেষণার মান উন্নয়ন এবং এর ফলাফলকে জনকল্যাণে রূপান্তরের কৌশল নিয়ে আলোচনা করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি সচিব তাঁর বক্তৃতায় ভিয়েতনামের অভাবনীয় প্রবৃদ্ধির উদাহরণ দিয়ে বলেন, বিগত আশির বা নব্বইয়ের দশকে ভিয়েতনাম অর্থনৈতিকভাবে আমাদের চেয়ে পিছিয়ে থাকলেও শুধু প্রযুক্তি ও গবেষণায় জোর দেওয়ার কারণে তারা আজ অনেক এগিয়ে গেছে। তাই বাংলাদেশেও যেসব সেক্টরে তুলনামূলক সুবিধা (কম্পারেটিভ অ্যাডভান্টেজ) রয়েছে, সেগুলোকে গবেষণার মাধ্যমে ক্যাপিটালাইজ করে উন্নয়ন ত্বরান্বিত করতে হবে।
নভোথিয়েটারের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল বাসেত এবং এপেক্স ফুটওয়্যার লেদার গুডসের রিসার্চ পলিসি ডিপার্টমেন্টের প্রতিনিধি মাহমুদা সুলতানা বক্তব্য দেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল সায়েন্টিস্ট ড. রোকেয়া বেগম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইলিয়াস এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের গবেষক টুম্পা সাহা পাওয়ার পয়েন্টের মাধ্যমে তাঁদের নিজ নিজ গবেষণা পেপার উপস্থাপন করেন।
প্রসঙ্গত, , বিজ্ঞানমনস্ক জাতি গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় প্রতি বছর দেশের বিজ্ঞানী ও গবেষকদের মাঝে প্রযুক্তি উদ্ভাবন, গবেষণা ও উন্নয়নমূলক (R&D) প্রকল্পের অধীনে অনুদান প্রদান করে। এটি মূলত চারটি গ্রুপে (জীব ও চিকিৎসাবিদ্যা, অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফিজিক্যাল সায়েন্স এবং এগ্রিকালচার ও এনভায়রনমেন্ট) বিভক্ত করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রদান করা হয়। যেখানে সাধারণত প্রতি প্রকল্পের জন্য সর্বোচ্চ এক লক্ষ টাকা বরাদ্দ থাকে, সেখানে ২০২৪-২৫ অর্থবছরে মোট ৩৪৬টি প্রকল্পের অনুকূলে ২ কোটি ৯৭ লক্ষ টাকার গবেষণা অনুদান প্রদান করা হয়েছে। আজকের এই সেমিনারে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিজ্ঞানী, গবেষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/ এএলএম/ এমআইএম//
রাজধানীতে যুক্ত হবে আরও ১০০ কোটি লিটার বিশুদ্ধ পানি
রাজধানীর ক্রমবর্ধমান পানি চাহিদা পূরণ এবং ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্পের কাজ আগামী এক বছরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্প’-এর আওতায় নির্মাণাধীন গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন। এ সময় মন্ত্রী প্রকল্পের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, দ্রুত নগরায়ণের ফলে রাজধানীতে নিরাপদ পানির চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। এ পরিস্থিতিতে আধুনিক ও পরিবেশবান্ধব পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা সময়ের দাবি। নগরবাসীর সুস্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সর্বোচ্চ মানের সেবা প্রদানে সংশ্লিষ্টদের পেশাদারিত্ব, দক্ষতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়ার প্রেক্ষাপটে মন্ত্রী রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থায় ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের পানিসম্পদের দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে নদী ও অন্যান্য উৎস থেকে সংগ্রহ করা ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি করতে হবে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পানিসম্পদ সংরক্ষণ সহজ হবে।
মতবিনিময় সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম এবং গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা প্রকল্পের বর্তমান অগ্রগতি, বাস্তবায়ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গন্ধর্বপুর পানি শোধনাগারের প্রথম ধাপ থেকে দৈনিক ৫০ কোটি লিটার এবং দ্বিতীয় ধাপ থেকেও সমপরিমাণ ৫০ কোটি লিটার পানি রাজধানীতে সরবরাহ করা হবে। দুই ধাপের কাজ সম্পন্ন হলে প্রকল্পটি থেকে প্রতিদিন মোট ১০০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করা সম্ভব হবে।
বিশেষজ্ঞদের মতে, গন্ধর্বপুর পানি শোধনাগার চালু হলে রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে এটি ঢাকা ওয়াসার ভূগর্ভস্থ পানিনির্ভরতা কমিয়ে দীর্ঘমেয়াদে একটি পরিবেশসম্মত ও জলবায়ু-সহনশীল নগর পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
//ডিবিটেক/ আরএমসি/ ইকে//
ক্যান্সার নির্ণয়ে রেডিওফার্মাসিউটিক্যালসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের উদ্যোগ
দেশে ক্যান্সারসহ বিভিন্ন জটিল ও প্রাণঘাতী রোগ নির্ভুলভাবে নির্ণয়ের ব্যবস্থা শক্তিশালী করতে ৬ জুন,শনিবার রাজধানী ঢাকার আগারগাঁওস্থ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বাপশক) প্রধান কার্যালয়ের আলফা হলে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সভা। “বেসরকারি ও সরকারি PET-CT কেন্দ্রসমূহে সাইক্লোট্রন-ভিত্তিক PET রেডিওফার্মাসিউটিক্যালসের চাহিদা নিরূপণ এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বাপশক) সরবরাহ ব্যবস্থা শক্তিশালীকরণ” শীর্ষক এই সভায় সভাপতিত্ব করেন বাপশক চেয়ারম্যান ড. এম মঈনুল ইসলাম।
বর্তমান চিকিৎসা বিশ্বে ক্যান্সার, হৃদরোগ ও স্নায়ুবিক রোগের প্রাথমিক ও সঠিক শনাক্তকরণে PET-CT প্রযুক্তি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। এই প্রযুক্তির মূল উপাদান হলো সাইক্লোট্রন-ভিত্তিক PET রেডিওফার্মাসিউটিক্যালস, যা রোগ নির্ণয়ের নির্ভুলতা বাড়িয়ে চিকিৎসকদের সঠিক চিকিৎসা পরিকল্পনা প্রণয়নে বড় সহায়তা দেয়। দেশে এই সেবার পরিধি দ্রুত বাড়তে থাকায় জীবনরক্ষাকারী এই উপাদানটির নিরবচ্ছিন্ন, সময়োপযোগী এবং মানসম্মত সরবরাহ নিশ্চিত করা এখন জাতীয় অগ্রাধিকার হিসেবে দাঁড়িয়েছে। এই সংকট ও চাহিদা মেটাতেই মূলত সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত অংশীদারিত্ব গড়ে তোলার জন্য এই বিশেষ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন বলেন, দেশের ক্রমবর্ধমান ক্যান্সার রোগীর চিকিৎসা চাহিদা পূরণে PET-CT সেবা সম্প্রসারণের পাশাপাশি প্রয়োজনীয় রেডিওফার্মাসিউটিক্যালসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে তিনি সরকারি ও বেসরকারি খাতের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান মতামত দেন বাপশকের সদস্য (পরিকল্পনা) মোঃ হাসিনুর রহমান এবং সদস্য (জীববিজ্ঞান) ড. মাহফুজা খান।
কৌশলগত এই কর্মশালায় দেশের শীর্ষস্থানীয় সরকারি ও বেসরকারি PET-CT কেন্দ্রসমূহের প্রতিনিধি, নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ, সাইক্লোট্রন প্রযুক্তিবিদ এবং রেডিওফার্মাসিউটিক্যালস উৎপাদন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশ নেন।
আমন্ত্রিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে এভারকেয়ার হসপিটাল ঢাকা, ইবনে সিনা ডায়াগনস্টিক, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), মেডিনোভা মেডিকেল সার্ভিসেস এবং ইউনাইটেড হাসপাতালের প্রতিনিধিরা উপস্থিত থেকে সরবরাহ ব্যবস্থার বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাব্য টেকসই সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় গৃহীত সুপারিশমালা দেশের চিকিৎসা ব্যবস্থাকে আরও কার্যকর ও সাশ্রয়ী করতে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম মঈনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন সদস্য মোঃ হাসিনুর রহমান এবং ড. মাহফুজা খান।
//ডিবিটেক/ এমএএইচ/ ইকে//
দেশে বাতাসের মান ও হালাল খাবার যাচাই করবে বিসিএসআইআর
দেশের শিল্প, স্বাস্থ্য, পরিবেশ এবং আইসিটি খানের গবেষণাগারভিত্তিক মান নিয়ন্ত্রণে এক নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে বাংলাদেশের প্রধান জাতীয় বিজ্ঞান ও শিল্প গবেষণা সংস্থা (বিসিএসআইআর)। জাইকার (JICA) অর্থায়নে দেশের বিভিন্ন সড়কের পাশে নিয়মিত বাতাসের মান পর্যবেক্ষণে পরিবেশ মন্ত্রণালয় এবং হালাল খাবার পরীক্ষায় ইসলামিক ফাউন্ডেশনকে কারিগরি ও বৈজ্ঞানিক সহায়তা দিতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
২ জুন, মঙ্গলবার বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি রোডস্থ বিসিএসআইআর কার্যক্রম পরিদর্শনে গেলে এমনটাই জানান সংস্থাটির প্রধান ড. সামিনা আহমেদ। এসময় বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।
পরিদর্শন কালে স্যায়েন্স ল্যাব ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বিসিএসআইআর-এর উদ্ভাবনগুলোর ব্যাপক বাজারজাতকরণ বা মার্কেটিংয়ের ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন। তিনি গবেষক ও বিজ্ঞানীদের উদ্দেশ্যে বলেন, “আমি আগামীকালকে বিশ্বাস করি না। আমি মনে করি, হয় এখনই তা না হলে কখনই নয়।” বিসিএসআইআর-এর বিজ্ঞানী ও গবেষকদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করে মন্ত্রী আরও বলেন, “আপনাদের গবেষণালব্ধ যেসব পণ্য ও উদ্ভাবন বাজারে বিক্রি হচ্ছে, তা অত্যন্ত গর্বের ও আনন্দের।” তিনি এই বৈজ্ঞানিক আবিষ্কারগুলোকে সাধারণ মানুষ এবং উদ্যোক্তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে আরও বেশি সক্রিয় হওয়ার আহ্বান জানান।
মন্ত্রীর সামনে সরকারের নির্বাচনী ইশতেহারের সাথে সামঞ্জস্য রেখে দেশের ফার্মাসিউটিক্যাল বা ওষুধ খাতের গবেষণা সম্প্রসারণ, রপ্তানি বৃদ্ধি এবং আমদানির ওপর নির্ভরতা কমিয়ে বৈশ্বিক বাজারে জিএসপি সুবিধা প্রত্যাহার-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় বিসিএসআইআর-এর বিভিন্ন ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন বিসিএসআইআর-এর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ।
স্বাগত বক্তব্যে দেশে আন্তর্জাতিক মানের বায়োইকুইভ্যালেন্স (Bioequivalence) ল্যাব সুবিধা সৃষ্টি, উন্নত গবেষণার সুযোগ বৃদ্ধি এবং সক্রিয় ওষুধ উপাদান বা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (API) উদ্ভাবনের জন্য আধুনিক সিনথেটিক পদ্ধতি গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
পাওয়ারপয়েন্ট উপস্থাপনায় তিনি জানান, বিসিএসআইআর বর্তমানে বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP), ইউনিসেফ, বিএএসএফ, ইউনিলিভার বাংলাদেশ, ম্যারিকো ইন্টারন্যাশনাল, নোভার্টিস, নেসলে বাংলাদেশসহ বিভিন্ন বৈশ্বিক সংস্থা এবং বাংলাদেশ কাস্টমস, পুলিশ, সেনাবাহিনী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, রহিমআফরোজ, প্রাণ গ্রুপ ও এসিআই-এর মতো দেশের শীর্ষস্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে নিয়মিত বৈজ্ঞানিক সেবা দিয়ে আসছে। হিমায়িত চিংড়িতে ক্ষতিকারক নাইট্রোফিউরান মেটাবোলাইটস শনাক্তকরণ, আমদানিকৃত খাদ্যের গুণগত মান নির্ণয়, খাদ্যে এফলাটক্সিনের উপস্থিতি ও পরিমাণ পরিমাপ, সিরামিকে ক্ষতিকর লেড, ক্যাডমিয়াম ও বেরিয়ামের উপস্থিতি পরীক্ষা, সিমেন্ট-ক্লিংকার-কাচের রাসায়নিক বিশ্লেষণ, আর্সেনিকসহ ১০০টি প্যারামিটারে পানির মান পরীক্ষা এবং প্লাস্টিক ও প্রসাধন সামগ্রীর গুণগত মান নিয়ন্ত্রণে সংস্থাটি দক্ষতার সাথে কাজ করছে। এছাড়াও, দেশের অটোমোবাইল শিল্পের বিকাশে রানার অটোমোবাইলসকে মোটরসাইকেলের স্পেয়ার পার্টস তৈরিতেও গুরুত্বপূর্ণ কারিগরি সহযোগিতা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে সংস্থার খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট পরিচালক মঞ্জুর মোর্শেদ আহমেদ, বায়োমেডিক্যাল এন্ড টক্সিকোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট পরিচালক ড. মোঃ আব্দুস সাত্তার মিঞা, ঢাকা গবেষণাগার পরিচালক  ড. মোঃ হোসেন সোহরাব, ইনস্টিটিউট অব এনার্জি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (আইইআরডি) পরিচালক   সরকার কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
/ডিবিটেক/ এমজেইউ/ এমইউআইএ্ম/
পারমাণবিক প্রযুক্তিতে নতুন মাইলফলক বাংলাদেশের
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র–এ অত্যাধুনিক ‘অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম’ (ওআইএসএস) সফলভাবে স্থাপন করা হয়েছে। রাশিয়া প্রথমবারের মতো নিজস্ব ভৌগোলিক সীমানার বাইরে অন্য কোনো দেশে এই উন্নত ডিজিটাল প্রযুক্তি বাস্তবায়ন করল।
বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটির ইউনিট-১–এর কমিশনিং বা পরীক্ষামূলক চালুর কাজ চলছে। এই ইউনিটের ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল সিস্টেমে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটম–এর অঙ্গপ্রতিষ্ঠান রোসাটম অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস সফলভাবে ওআইএসএস যুক্ত করেছে।
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড–এর ব্যবস্থাপনা পরিচালক  ড. জাহেদুল হাছান ২৬ মে, মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, এই উন্নত ডিজিটাল সহায়তা ব্যবস্থা বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে নিরাপদ ও কার্যকরভাবে পরিচালনার ক্ষেত্রে বিশ্বমানের প্রযুক্তি ব্যবহারের অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে।
রোসাটমের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওআইএসএস মূলত প্ল্যান্ট অপারেটরদের জন্য একটি ‘স্মার্ট অ্যাসিস্ট্যান্ট’ হিসেবে কাজ করবে। এটি বিদ্যুৎকেন্দ্রের হাজার হাজার অপারেশনাল প্যারামিটার রিয়েল-টাইমে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করতে সক্ষম। সিস্টেমটি তথ্যের ভিজ্যুয়ালাইজেশন উন্নত করবে এবং জরুরি মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত নিতে অপারেটরদের সহায়তা করবে। ফলে বিদ্যুৎকেন্দ্রটির পরিচালনগত দক্ষতা ও নির্ভরযোগ্যতা আরও বাড়বে।
এই প্রসঙ্গে RASU-এর সিইও আন্দ্রেই বুটকো বলেন, ‘অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেমটি কর্মীদেরকে রিয়েল টাইমে পাওয়ার ইউনিটের অবস্থা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করতে সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে। তথ্য প্রক্রিয়াকরণকে অপ্টিমাইজ করে এবং অপারেটরের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার মাধ্যমে, এই সিস্টেমটি পরিচালনগত দক্ষতা ও নির্ভরযোগ্যতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে।’
তিনি আরও বলেন, রূপপুরে এই প্রযুক্তির সফল বাস্তবায়ন বিশ্বব্যাপী পারমাণবিক শক্তি প্রকল্পে উন্নত ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে রোসাটমের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মো. কবির হোসেন বলেন, বাংলাদেশের জ্বালানি খাতের জন্য রূপপুর একটি যুগান্তকারী প্রকল্প। আধুনিক রিয়্যাক্টর প্রযুক্তির পাশাপাশি ওআইএসএসের মতো উন্নত ডিজিটাল সমাধান প্ল্যান্ট পরিচালনায় শক্তিশালী সংস্কৃতি গড়ে তুলবে এবং কর্মীদের কার্যকারিতা বাড়াবে।
তিনি জানান, এই সিস্টেম বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অপারেটরদের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক সরঞ্জাম হিসেবে কাজ করবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নিরাপত্তার কারণে এই ডিজিটাল সিস্টেম শুধুমাত্র অনুমোদিত কর্মীদের অভ্যন্তরীণ ব্যবহারের জন্য সীমাবদ্ধ থাকবে।
ওআইএসএস প্রযুক্তিটি প্রথমে রাশিয়ার নোভোভোরোনেঝ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র–এ পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়। পরে এটি কুর্স্ক এনপিপি-২–এ চালু করা হয়। রাশিয়ার বাইরে প্রথম দেশ হিসেবে বাংলাদেশ এই প্রযুক্তি ব্যবহারের গৌরব অর্জন করল।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার নকশাকৃত দুটি VVER-1200 রিয়্যাক্টর স্থাপন করা হচ্ছে। যার সম্মিলিত উৎপাদন ক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।
তৃতীয় প্রজন্মের প্লাস প্রযুক্তির এই রিয়্যাক্টর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আধুনিক নিরাপত্তা মানদণ্ড পূরণ করে। প্রযুক্তিটি ইতোমধ্যে রাশিয়া ও বেলারুশে সফলভাবে পরিচালিত হচ্ছে। এছাড়া রোসাটম বর্তমানে মিশর, হাঙ্গেরি, তুরস্ক, চীন ও কাজাখস্তানেও একই ধরনের প্রকল্প বাস্তবায়ন করছে।
/ডিবিটেক/এসআই/ ইকে/
প্রকৌশলীদের আরও দায়িত্বশীল ভূমিকার আহ্বান
দেশের উন্নয়ন ও নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের আরও সক্রিয়, দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২২মে, শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আইইবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, প্রকৌশলীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। দেশের অগ্রযাত্রা ও উন্নয়নে প্রকৌশলীদের অবদান আরও বাড়াতে হবে। তিনি উল্লেখ করেন, আইইবি শুধু প্রকৌশলীদের সংগঠন নয়, বরং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একটি প্রতিষ্ঠান।
আইইবির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন প্রকৌশলী ও জনপ্রতিনিধিকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা পাওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন সংসদ সদস্য সানজিদা ইসলাম (তুলি), মঈনুল ইসলাম খান (শান্ত) এবং মো. আশরাফ উদ্দিন (বকুল)।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, স্বাধীনতা, গণতন্ত্র ও অধিকার আদায়ের সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা তৈরি হয়েছে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রকৌশলী, পেশাজীবী প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/এসই/ইকে//
কর্মক্ষেত্রে নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের ওপর জোর
দেশের শিল্প ও অবকাঠামো খাতে কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ, আধুনিক সুরক্ষা ব্যবস্থা ও দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, আইন ও নীতিমালা থাকলেও বাস্তব প্রয়োগের ঘাটতি, সচেতনতার অভাব এবং দক্ষতার সংকটের কারণে দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি এখনো রয়ে গেছে।
বৃহস্পতিবার (২১ মে, ২০২৬) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ সদর দপ্তরের শহীদ প্রকৌশলী ভবনের কাউন্সিল হলে ‘Strengthening Occupational Safety and Workforce Excellence in Bangladesh’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানের আয়োজন করে আইইবির অকুপেশনাল সেফটি বোর্ড অব বাংলাদেশ (ওএসবিবি)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম। তিনি বলেন, দেশে নিরাপত্তা–সংক্রান্ত অনেক আইন ও নীতিমালা থাকলেও কার্যকর প্রয়োগ কম দেখা যায়। সড়ক নিরাপত্তার উদাহরণ দিয়ে তিনি বলেন, এখনো অনেক মোটরসাইকেল চালক ও যাত্রী হেলমেট ব্যবহার করেন না। একইভাবে অনেক গাড়িচালক সিটবেল্ট ছাড়া গাড়ি চালান, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।
রিয়াজুল ইসলাম বলেন, বহু ভবনে অগ্নিনিরাপত্তার জন্য ফায়ার এক্সিট থাকলেও সেখানে মালামাল রেখে চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়। এতে জরুরি পরিস্থিতিতে দ্রুত বের হওয়ার সুযোগ বাধাগ্রস্ত হয়। তিনি বলেন, “শুধু আইন করলেই হবে না, তার বাস্তবায়নও নিশ্চিত করতে হবে। নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়াতে সরকার, পেশাজীবী সংগঠন ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে।”
স্বাগত বক্তব্যে অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান বলেন, বিশেষ করে শিপবিল্ডিং শিল্পে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল। অনেক শ্রমিক পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম ছাড়াই ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেন। ফলে দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা থেকেই যায়।
তিনি বলেন, দেশে নিরাপত্তা সংস্কৃতি গড়ে তুলতে শিশুদের ছোটবেলা থেকেই নিরাপত্তাবিষয়ক শিক্ষা দিতে হবে। একই সঙ্গে শ্রমিক ও সংশ্লিষ্ট কর্মীদের নিয়মিত প্রশিক্ষণ বাড়ানোর ওপর জোর দেন তিনি। আধুনিক নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার, ঝুঁকি মোকাবিলা ও জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে প্রশিক্ষণ দুর্ঘটনা কমাতে কার্যকর হতে পারে বলেও মত দেন তিনি।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. প্রকৌশলী সৈয়দা সুলতানা রাজিয়া। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে তৈরি পোশাক, নির্মাণ, বিদ্যুৎ, জ্বালানি, কৃষি ও উৎপাদনমুখী শিল্পে শ্রমিকদের অবদান গুরুত্বপূর্ণ। তবে কর্মক্ষেত্রে দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, স্বাস্থ্যঝুঁকি এবং দক্ষতার ঘাটতি এখনো বড় চ্যালেঞ্জ।
তিনি শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা, জরুরি নির্গমন পথ, নিরাপদ বৈদ্যুতিক সংযোগ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি শ্রমিকদের নিয়মিত নিরাপত্তা প্রশিক্ষণ, মহড়া ও সচেতনতা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেন। হেলমেট, গ্লাভস, মাস্ক ও সেফটি ড্রেস ব্যবহারে বাধ্যতামূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।
সৈয়দা সুলতানা রাজিয়া আরও বলেন, দক্ষতার অভাব কর্মক্ষেত্রে দুর্ঘটনার অন্যতম কারণ। তাই প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ, কারিগরি শিক্ষা এবং শিল্পখাতভিত্তিক দক্ষতা উন্নয়ন কার্যক্রম বাড়াতে হবে। চতুর্থ শিল্পবিপ্লবের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন ও ডিজিটাল দক্ষতায় শ্রমশক্তিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ওপরও জোর দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দা সুলতানা রাজিয়া। সঞ্চালনা করেন অধ্যাপক ড. প্রকৌশলী মো. ইকবাল হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া।
অনুষ্ঠানে আইইবির কেন্দ্রীয় ও ঢাকা কেন্দ্রের নেতৃবৃন্দ, কাউন্সিল সদস্য, প্রকৌশল বিভাগের প্রতিনিধি এবং বিভিন্ন সংস্থার প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
ডিবিটেক/এনএস/এমইউএম
রূপপুর প্রকল্প নিয়ে পাকশীতে বিজ্ঞানভিত্তিক সেমিনার
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা, বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি ও পরিবেশগত সুরক্ষা বিষয়ে জনসচেতনতা বাড়াতে পাবনার পাকশীতে সেমিনার ও গম্ভীরা আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় অংশীজনদের মধ্যে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে বৈজ্ঞানিক ধারণা তুলে ধরা হয়।
পাকশী রেলওয়ে কলেজ-এ ২০ মে, মঙ্গলবার ‘লেকচার সিরিজ: পারমাণবিক বিদ্যুৎ — মিথ ও বাস্তবতা এবং জনস্বার্থ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া, রিঅ্যাক্টর ফিজিক্যাল স্টার্ট-আপ ও পাওয়ার এসকেলেশন, নিরাপত্তা ব্যবস্থা, পরিবেশ সুরক্ষা এবং বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় প্রকল্পটির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পারমাণবিক বিদ্যুৎ নিয়ে প্রচলিত ভুল ধারণার বৈজ্ঞানিক ব্যাখ্যাও তুলে ধরা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আশিক হায়দার। সভাপতিত্ব করেন পাকশী রেলওয়ে কলেজের অধ্যক্ষ।
বিশেষজ্ঞ আলোচক হিসেবে বক্তব্য দেন মো: খাইরুল ইসলাম। তিনি বলেন, পারমাণবিক বিদ্যুৎ নিরাপদ ও দীর্ঘমেয়াদি জ্বালানি সমাধান হতে পারে, যদি আন্তর্জাতিক নিরাপত্তা মান বজায় রাখা হয়।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন-এর পক্ষে আলোচনায় অংশ নেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আছমা বেগম, গণমাধ্যম ফোকাল পয়েন্ট সৈকত আহমেদ, জনসংযোগ কর্মকর্তা কাজী মোহাম্মদ ইকবাল হাসানী এবং পারমাণবিক তথ্যকেন্দ্রের কমিউনিকেশন ম্যানেজার আহসান হাবিব।
প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এ এফ এম রাজিবুল আলম, এস এস এম তারিকজ্জামান, মো. শফি কামাল, মো. আশরাফুল আলম, মো. শফিকুল বারী এবং শিক্ষার্থী মো. সিয়ামসহ অন্যরা।
সেমিনারের পাশাপাশি একই প্রতিষ্ঠানে গম্ভীরা পরিবেশনা অনুষ্ঠিত হয়। স্মার্ট গম্ভীরা দল পরিবেশিত এ আয়োজনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা ও বিদ্যুৎ উৎপাদনে এর গুরুত্ব সহজ ভাষায় তুলে ধরা হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের বিজ্ঞানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম পারমাণবিক শক্তির নিরাপদ ও শান্তিপূর্ণ ব্যবহার সম্পর্কে মানুষের ইতিবাচক ধারণা বাড়াবে।
ডিবিটেক//এসআই/এমইউএম//
সময় ও ব্যয় বাড়ছে উন্নয়ন প্রকল্পে
দেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সময় ও ব্যয় বৃদ্ধি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বক্তারা। তারা বলেছেন, যথাযথ সম্ভাব্যতা যাচাই, বাস্তবভিত্তিক পরিকল্পনা ও কার্যকর প্রকল্প নিয়ন্ত্রণ ছাড়া উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং জাতীয় অর্থনীতির ওপর চাপ বাড়ছে।
২০ মে, বুধবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ সদর দপ্তরে ‘ইঞ্জিনিয়ারিং প্রকল্পে প্রকল্প নিয়ন্ত্রণের মৌলিক ধারণা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে প্রায়ই সময় ও ব্যয় বাড়ছে। অতীতে কিছু ক্ষেত্রে প্রকল্পের নামে অর্থ আত্মসাতের ঘটনাও ঘটেছে। পানি পুনর্ব্যবহার, কম পানি ব্যবহারকারী প্রযুক্তি এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে এই অপচয় কমানো সম্ভব। টেকসই শিল্পায়নের জন্য পানি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এখন সময়ের দাবি।
তিনি বলেন, প্রকল্প গ্রহণের আগে যথাযথ সম্ভাব্যতা সমীক্ষা, বাস্তবসম্মত পরিকল্পনা ও কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। উন্নয়ন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা জরুরি।
আইইবির সভাপতি ও রাজউকের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, উন্নত দেশগুলো দীর্ঘ সময় পরিকল্পনা করলেও বাস্তবায়ন দ্রুত শেষ করে। কিন্তু বাংলাদেশে অনেক প্রকল্প বাস্তবায়নে ২০ থেকে ৩০ বছর পর্যন্ত সময় লেগে যায়, ফলে ব্যয় বহুগুণ বেড়ে যায়। বাংলাদেশের প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়ার তুলনামূলক চিত্র তুলে ধরে তিনি বলেন, উন্নত দেশগুলো দীর্ঘ সময় ধরে পরিকল্পনা ও গবেষণা করলেও বাস্তবায়ন করে তুলনামূলক কম সময়ে। কিন্তু বাংলাদেশে অনেক ক্ষেত্রে এর উল্টো চিত্র দেখা যায়, যেখানে পরিকল্পনার তুলনায় বাস্তবায়নে ২০ থেকে ৩০ বছর পর্যন্ত সময় লেগে যায়, ফলে ব্যয় বহুগুণ বেড়ে যায়।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল-এর উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মো. জুলহাস উদ্দিন বলেন, প্রকল্পের শুরুতেই বাস্তবসম্মত বাজেট ও সময়সীমা নির্ধারণ না করলে বাস্তবায়নে জটিলতা তৈরি হয়। তিনি আরও বলেন, শিল্পখাতে পরিবেশ সুরক্ষায় অনেক ক্ষেত্রে অবহেলা করা হচ্ছে। বিশেষ করে ইটিপি (ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপন না থাকায় অপরিশোধিত বর্জ্য নদী ও জলাশয়ে গিয়ে পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি করছে। টেকসই শিল্পায়নের জন্য পরিবেশ ব্যবস্থাপনা বাধ্যতামূলক করা প্রয়োজন।
আইইবির সম্মানী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান স্বাগত বক্তব্যে বলেন, প্রকল্প গ্রহণের আগে প্রযুক্তিগত সক্ষমতা, আর্থিক বাস্তবতা, পরিবেশগত প্রভাব এবং বাস্তবায়নযোগ্যতা যথাযথভাবে মূল্যায়ন করা জরুরি। একই সঙ্গে বাস্তবায়নকালে নির্ধারিত সময় ও বাজেট কঠোরভাবে অনুসরণ করতে হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেভরন বাংলাদেশের কর্মকর্তা প্রকৌশলী বিপ্লব কুমার ধর। তিনি বলেন, সময়, ব্যয়, গুণগত মান ও ঝুঁকি নিয়ন্ত্রণ ছাড়া কোনো প্রকল্প সফলভাবে সম্পন্ন করা সম্ভব নয়।
সেমিনারে সভাপতিত্ব করেন আইইবির কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী সালমা আখতার। সঞ্চালনা করেন বিভাগের সম্পাদক প্রকৌশলী মো. শাওকাত ফেরদৌস এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মো. ইদ্রিস আলী। অনুষ্ঠানে আইইবি সদর দপ্তর ও ঢাকা কেন্দ্রের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য, বিভিন্ন প্রকৌশল বিভাগের প্রতিনিধি এবং বিভিন্ন সংস্থার প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
ডিবিটেক/এফএ/ইকে
বিজ্ঞান ও প্রযুক্তি জনসংযোগ কর্মকর্তা হলেন আব্দুল্লাহ আল মামুন
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নতুন জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দিলেন২৮তম তথ্য ক্যাডারের সিনিয়র কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
২০ মে, বুধবার তিনি নতুন কর্মস্থলে যোগ দেন। এর আগের দিন প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমেদ স্বাক্ষরিত অফিস আদেশে তাকে তথ্য অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তা থেকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সংযুক্তির নির্দেশনা দেয়া হয়।
নতুন দায়িত্ব গ্রহণের পর এই মন্ত্রণালয়ের গণমাধ্যম সংশ্লিষ্ট বিষয়ে এই বিটের গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছেন ‍আব্দুল্লাহ আল মামুন।
জনংসযোগ কর্মকর্তা হিসেবে তিনি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং সচিব মো: আনোয়ার হোসেনের অধীনে দায়িত্ব পালন করবেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পাশাপাশি মন্ত্রী মাহবুব আনাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়েরও দায়িত্বে রয়েছেন। এই মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন মুহম্মদ জসীম উদ্দিন।
এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্বপালনকারী মোঃ তানভীর মিয়াকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা হিসেবে বদলি করা হয়।
ডিবিটেক/এসএ/ইকে
যানজট-জলাবদ্ধতা নিরসনে প্রকৌশলভিত্তিক পরিকল্পনার ওপর জোর
রাজধানীর যানজট ও জলাবদ্ধতা সমস্যা সমাধানে প্রযুক্তি ও প্রকৌশলভিত্তিক পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত নগর ব্যবস্থাপনা ও টেকসই অবকাঠামো উন্নয়নের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১৯ মে, মঙ্গলবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-এর অন্তর্বর্তীকালীন কমিটির নেতারা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রশাসক মো. আব্দুস সালাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানানো হয়।
রাজধানীর নগর ভবনে অনুষ্ঠিত বৈঠকে আইডিইবির আহ্বায়ক মো. কবীর হোসেন, সদস্যসচিব কাজী সাখাওয়াত হোসেন এবং সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন।
বৈঠকে ঢাকা মহানগরের দীর্ঘদিনের যানজট ও জলাবদ্ধতা নিরসনে করণীয় নিয়ে আলোচনা হয়। নগর ব্যবস্থাপনা আধুনিকায়ন, টেকসই অবকাঠামো নির্মাণ এবং নাগরিক দুর্ভোগ কমাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।
আইডিইবি নেতারা রাজধানীর সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে প্রকৌশলভিত্তিক পরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
এ সময় ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম নগরবাসীর দুর্ভোগ কমাতে কার্যকর উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
ডিবিটেক/এসএস/এমআইও
মহাকাশ ও ড্রোন প্রযুক্তিতে বহুমাত্রিক উদ্যোগ নিচ্ছে সরকার
বাংলাদেশের মহাকাশ, স্যাটেলাইট ও ড্রোন প্রযুক্তির উন্নয়নে সরকার বহুমাত্রিক উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান মন্ত্রী ফকির মাহবুব আনাম।
১৮ মে, সোমবার রাজধানীর রমনায় আইইবি মিলনায়তনে অনুষ্ঠিত  ‘স্যাটেলাইট, ড্রোনস অ্যান্ড ফিউচার স্পেস টেকনোলজি ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়নের যুগে স্যাটেলাইট, ড্রোন ও স্পেস টেকনোলজি এখন আর বিলাসিতা নয়; জাতীয় উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, মৎস্য, যোগাযোগ ও নিরাপত্তা খাতের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে পরিণত হয়েছে।
মন্ত্রী বলেন, ২০১৮ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইট পরিচালনাকারী বিশ্বের ৫৭তম দেশে পরিণত হয়। বঙ্গবন্ধু স্যাটেলাইট শুধু সফলভাবে পরিচালিতই হচ্ছে না, এটি ইতোমধ্যে প্রায় ৩৮ কোটি ৩৫ লাখ টাকা মুনাফাও অর্জন করেছে, যা দেশের মহাকাশ সক্ষমতার বাস্তব উদাহরণ।
তিনি আরও বলেন, স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে দুর্যোগ পূর্বাভাস, নদীভাঙন পর্যবেক্ষণ, কৃষি উৎপাদন বৃদ্ধি, উপকূলীয় নিরাপত্তা এবং গভীর সমুদ্রে থাকা জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। সরকার ইতোমধ্যে ঘূর্ণিঝড় ও বৈরী আবহাওয়ার আগাম বার্তা দ্রুত জেলেদের কাছে পৌঁছে দিতে কার্যক্রম হাতে নিয়েছে।
ড্রোন প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ড্রোন এখন শুধু ফটোগ্রাফি বা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নেই। সীমান্ত নিরাপত্তা, কৃষি ব্যবস্থাপনা, জরিপ কার্যক্রম এবং দুর্যোগ মোকাবিলায় এটি কার্যকর প্রযুক্তিগত প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে।
তিনি জানান, সরকার ভবিষ্যতে লো আর্থ অরবিট (এলইও) ভিত্তিক নতুন স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা নিয়ে কাজ করছে, যাতে আরও নির্ভুল ও কার্যকর তথ্য-উপাত্ত সংগ্রহ করা যায়। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং প্রযুক্তি খাতসংশ্লিষ্টদের সমন্বয়ে স্পেস ডাটা ও অ্যাপ্লিকেশন ব্যবহারে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
আইইবি'র কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সভাপতি প্রকৌশলী শাহীন হাওলাদারের সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের  সচিব বিলকিস জাহান রিমি, রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল ইসলাম  রেজু, আইইবি ভাইস প্রেসিডেন্ট খান মনজুর মোরশেদ, শেখ আল আমিন প্রমুখ।
সেমিনারে সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা বাংলাদেশের মহাকাশ প্রযুক্তির সম্ভাবনা, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক তথ্য বিশ্লেষণ এবং প্রযুক্তি উদ্ভাবনে তরুণ প্রকৌশলীদের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।
ডিবিটেক/জেডিএস/ইকে
আগামী বাজেটে বিজ্ঞানে বরাদ্দ বাড়ানোর জোর প্রচেষ্টার কথা জানালেন ভূমিমন্ত্রী
বিভাগীয় প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে রাজশাহীতে চলছে বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। রাজশাহী কলেজ অডিটরিয়ামে চলমান এই আয়োজনে খুদে উদ্ভাবকদের বিভিন্ন উদ্ভাবন ও উপস্থাপনার পাশাপাশি চলছে ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৬।
বিভিন্ন কলেজের ৪৮টি দল বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে। ১৭ মে, রবিবার বেলুন-ফেস্টুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
এরআগে বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্বোধনী বক্তব্যে আসন্ন বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বরাদ্দ বাড়ানোর ইঙ্গিত দেন মন্ত্রী।
তিনি বলেন, বিজ্ঞানের জন্য আগামী বাজেটে অনেক বেশি বরাদ্দ করা হবে, বাংলাদেশ যেন এগিয়ে যেতে পারে সেজন্য আমাদের প্রচেষ্টা থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ক্ষুদে বিজ্ঞানীদের উদ্দেশ্যে 'দেশপ্রেম সবার আগে' উল্লেখ করে মো. মিজানুর রহমান মিনু বলেছেন,  আজকের সবচেয়ে ধনী ব্যক্তিরা বিজ্ঞানের সহযোগিতা নিয়েই সেই জায়গায় পৌঁছে গেছে। আমেরিকার নাসা কোম্পানি পৃথিবীর সবচেয়ে নামি-দামি রসায়নবিদ পদার্থবিদ বা জ্যোতির্বিজ্ঞানীদের তারা নিয়ে নেয়। এ সকল বিজ্ঞানীকে তারা অনেক সুযোগ-সুবিধা দেয় এবং সেখানে স্থায়ী হয়ে যায়। এটা করা যাবে না। আপনারা যাবেন, তবে সবার আগে বাংলাদেশ। আপনারা শিখে আসবেন, আরও কিছু আবিষ্কার করে নিজের দেশের জন্য নিয়ে আসবেন। আপনি যাচ্ছেন দেশের গরীব মানুষের অর্থে। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় বিজ্ঞানী হোন। দেশের জন্য ফিরে আসবেন। বর্তমান সরকার এ বিষয়ে খুবই সক্রিয়।
খাবার স্যালাইনকে বাংলাদেশের আবিষ্কার উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, আমাদের এ দেশেরই একজন বিজ্ঞানী যার ওরস্যালাইন আবিষ্কারের মধ্য দিয়ে সারাবিশ্বে অসংখ্য প্রাণ রক্ষা পাচ্ছে। অল্প পয়সায় এ ওরস্যালাইন পাওয়া যায়। আগে কলেরা হতো, হাজার হাজার শিশু মারা যেত। তারা এই ওরস্যালাইনের মাধ্যমে আল্লাহর রহমতে রক্ষা পাচ্ছে।
মন্ত্রী বলেন, বিশ্বখ্যাত শিকাগোর সুউচ্চ উইলিস টাওয়ারের স্থপতি বাংলাদেশেরই একজন আর্কিটেক্ট ফজলুর রহমান খান। বাংলাদেশ সে সময়ে সারা বিশ্বে অনেক সুনাম অর্জন করেছিল। হয়তো তেমন সহযোগিতা নেই তারপরেও, আমরা আজকে জ্ঞান-বিজ্ঞানে অনেক এগিয়ে যাচ্ছি। আমাদের এই কলেজ থেকেই শিক্ষা অর্জন করেছিলেন একজন পরমাণু বিজ্ঞানী- ড. ওয়াজেদ। সারা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী ড. জগদীশচন্দ্র বসু যিনি রেডিও তরঙ্গের পাশাপাশি বৃক্ষেরও প্রাণ আছে তা আবিষ্কার করেছিলেন। এই রাজশাহী কলেজ শুধু বাংলাদেশে নয় অবিভক্ত বাংলায় কলকাতার চেয়েও উদ্ভিদবিদ্যায় এগিয়েছিল। আমাদের পাশে যে বোটানিক্যাল গার্ডেন এবং বিল্ডিং দেখছেন, এটা কলকাতা প্রেসিডেন্সি কলেজের চেয়ে অনেক সমৃদ্ধ ছিল। আজকের এই খুদে বিজ্ঞানীদের মধ্যে সেই প্রতিভা লুকিয়ে আছে বলে আমি বিশ্বাস করি। এরা খুব দ্রুতই বাংলাদেশকে আবার পৃথিবীর বুকে এগিয়ে নিয়ে যাবে।
এ সময় তিনি কৃষিজমি যাতে নষ্ট বা অধিগ্রহণ না হয়, ভবন বা কলকারখানার জন্য ব্যবহার করতে না পারে সেজন্য আইন প্রস্তুত এবং দুর্ভিক্ষের সময় খাদ্য সংকট মোকাবিলায় বিজ্ঞানের উৎকর্ষতার কথা তুলে ধরেন।
সরকারের খাল খনন কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন এ দেশ আমার, এ মাটি আমার। ফারাক্কার বিরূপ প্রতিক্রিয়ায় এখানে যে পানি শূন্যতা তৈরি হয়েছে তা নিরসনে খাল খনন করতে হবে। ইরি ধানের উৎপাদন আগে দেশে ছিল না। এই ইরি ধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে নিয়ে আসেন। বাংলাদেশী বিজ্ঞানীরা এই ধানের আরও বৈজ্ঞানিক উৎকর্ষ সাধন করে উৎপাদনে বিপ্লব ঘটিয়েছেন। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, সারা বিশ্বে সুনাম অর্জন করছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি)’র রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক মোহা. আছাদুজ্জামান।
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আল মামুন, পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান এবং রাজশাহী কলেজের অধ্যক্ষ ড. মো. ইব্রাহিম আলী প্রমুখ বক্তব্য রাখেন।
ডিবিটেক/আরটিসি/এমইউএম
৩১ মে পর্যন্ত বাংলাদেশের আকাশে দেখা যাবে গ্রহ ও নক্ষত্রের মেলা
মে মাসের শেষের দিকে বাংলাদেশে মৌসুমি বায়ুর আনাগোনা শুরু হওয়ায় আকাশে প্রায়শই মেঘের দেখা মিলে থাকে। তবে মেঘ যখন সরে যায়, তখন বায়ুমণ্ডল একদম পরিষ্কার হয়ে ওঠে; যার ফলে সহজেই রাতের আকাশে গ্রহ ও নক্ষত্রের মনোমুগ্ধকর মেলা বেশ স্পষ্টভাবে প্রত্যক্ষ করা যায়। চলতি বছরের ৩১ মে পর্যন্ত বাংলাদেশের আকাশে বিজ্ঞানপ্রেমী ও আকাশ পর্যবেক্ষকদের জন্য বেশ কিছু বিরল মহাজাগতিক দৃশ্য দেখার সুযোগ মিলবে।
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, মে মাসের ২০ তারিখের পর থেকেই সৌরজগতের দুই দৈত্যাকার গ্রহ বৃহস্পতি ও শনি ভোরের আকাশে বেশ উঁচুতে অবস্থান করবে। বিশেষ করে আগামী ৩০ ও ৩১ মে ভোরে পূর্ব-দক্ষিণ দিগন্তে এই দুই গ্রহকে সবচেয়ে উজ্জ্বল দেখাবে। সাধারণ টেলিস্কোপ ব্যবহার করেই এ সময় শনির বলয় ও বৃহস্পতির গ্যালিলিয়ান উপগ্রহগুলো দেখার সেরা সুযোগ পাওয়া যাবে। এর পাশাপাশি ভোরের আকাশে লাল গ্রহ মঙ্গলের লালচে আভার এক অপরূপ দৃশ্যও চোখ জুড়াবে।
এই মে মাসেই চাঁদ ও গ্রহের কিছু বিশেষ মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছেন দেশের মানুষ। আগামী ২৩ মে বাংলাদেশের আকাশে দেখা যাবে বছরের অন্যতম উজ্জ্বল পূর্ণিমা। জ্যৈষ্ঠের এই পূর্ণিমার আলোয় গ্রামবাংলার প্রকৃতি এক অপূর্ব রূপ ধারণ করলেও তীব্র চাঁদের আলোর কারণে ওই সময়ে আকাশে থাকা অন্যান্য ক্ষীণ নক্ষত্র বা গ্যালাক্সি দেখা কিছুটা কঠিন হয়ে পড়বে। তবে মাসের শেষ দিন অর্থাৎ ৩১ মে ভোরের আকাশে এক অনন্য দৃশ্য দেখা যাবে। ওইদিন সূর্যোদয়ের ঠিক আগে পূর্ব দিগন্তে সরু ফালির চাঁদ ও উজ্জ্বল বৃহস্পতি গ্রহ একে অপরের খুব কাছাকাছি অবস্থান করবে, যা কোনো যন্ত্র ছাড়াই খালি চোখে স্পষ্ট দেখা যাবে।
এদিকে মে মাসের শেষ দিকে রাত বাড়ার সঙ্গে সঙ্গে আকাশের নক্ষত্রপুঞ্জের বিন্যাসেও বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাবে। সন্ধ্যার আকাশে সিংহ বা লিও নক্ষত্রপুঞ্জ কিছুটা পশ্চিম দিকে হেলে পড়বে এবং এটির প্রধান নক্ষত্র 'রেগুলাস'কে সূর্যাস্তের পর দক্ষিণ-পশ্চিম আকাশে দেখা যাবে। অন্যদিকে, মে মাসের শেষ সপ্তাহে রাত ১০টার পর থেকেই পূর্ব আকাশে দেখা মিলবে বিখ্যাত ‘সামার ট্রায়াঙ্গেল’ বা গ্রীষ্মকালীন ত্রিভুজের। তিনটি ভিন্ন নক্ষত্রপুঞ্জের তিনটি উজ্জ্বল নক্ষত্র—ভেগা, ডেনেব ও আলটায়ারের সমন্বয়ে তৈরি হওয়া বিশাল এই ত্রিভুজ মূলত উত্তর গোলার্ধে গ্রীষ্মের আগমনের বার্তা দিয়ে থাকে। একই সময়ে উত্তর-পূর্ব আকাশে উজ্জ্বল কমলা রঙের আর্কটারাস নক্ষত্রেরও দেখা মিলবে, যা রাতের আকাশকে করবে আরও মায়াবী।
ডিবিটেক/এনএ/এমআই
বিদ্যুৎ খাতে বাড়ছে অর্থনৈতিক চাপ, প্রয়োজন নীতিগত সংস্কার
দেশের বিদ্যুৎ খাত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা, আমদানিনির্ভর জ্বালানি, ক্যাপাসিটি চার্জ ও ভর্তুকির চাপে বড় ধরনের অর্থনৈতিক বোঝা তৈরি করছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, দীর্ঘমেয়াদি সংকট মোকাবিলায় সমন্বিত নীতিমালা, বাস্তবসম্মত পরিকল্পনা এবং নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব বাড়ানো জরুরি।
১৭ মে, রবিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সদর দপ্তরের শহীদ প্রকৌশলী ভবনের কাউন্সিল হলে আয়োজিত ‘বাংলাদেশের বিদ্যুৎ খাতের সৃষ্ট অর্থনৈতিক বোঝা: সংকট ব্যবস্থাপনায় নীতিগত সুপারিশ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। আইইবির যন্ত্রকৌশল বিভাগের উদ্যোগে সেমিনারটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও মিয়ানমার ইকোনমিক জোন অথরিটির (মিডা) নির্বাহী চেয়ারম্যান এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়নের জন্য নির্ভরযোগ্য জ্বালানি ব্যবস্থার বিকল্প নেই। তবে বাস্তবতায় দেশের জ্বালানি খাত বর্তমানে নানা সীমাবদ্ধতা ও আর্থিক চাপে কার্যত ‘মাইনাস অবস্থানে’ রয়েছে।
তিনি বলেন, অতীতে সম্পাদিত আন্তর্জাতিক চুক্তি ও সমঝোতার কারণে সরকারকে বড় ধরনের বাধ্যবাধকতা বহন করতে হচ্ছে। বিশেষ করে বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জ জাতীয় অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদি চাপ সৃষ্টি করছে। উৎপাদন না হলেও বিদ্যুৎকেন্দ্রগুলোকে নির্ধারিত অর্থ পরিশোধ করতে হচ্ছে।
এ পরিস্থিতিতে সৌরশক্তিসহ নবায়নযোগ্য জ্বালানির প্রসারে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান আশিক চৌধুরী। তিনি বলেন, দেশের ভৌগোলিক অবস্থান ও পর্যাপ্ত সূর্যালোকের সুযোগ কাজে লাগাতে পারলে আমদানিনির্ভরতা কমবে এবং অর্থনৈতিক চাপও হ্রাস পাবে।
বিশেষ অতিথির বক্তব্যে আইইবির সভাপতি ও রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু) বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অপচয়ের কারণে দেশের গ্যাস খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিকল্পনার অভাব ও অবিবেচনাপ্রসূত ব্যবহারের কারণে শিল্প, বিদ্যুৎ উৎপাদন এবং সাধারণ মানুষের জীবনেও গ্যাস সংকটের নেতিবাচক প্রভাব পড়ছে।
স্বাগত বক্তব্যে আইইবির সম্মানী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান বলেন, অতীতে বিদ্যুৎ খাতে অনেক প্রকল্প গ্রহণের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি কার্যকারিতা ও অর্থনৈতিক লাভ-ক্ষতির যথাযথ মূল্যায়ন করা হয়নি। ফলে অনেক প্রকল্প জাতীয় অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, দেশের অধিকাংশ বিদ্যুৎকেন্দ্র আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরশীল হওয়ায় আন্তর্জাতিক বাজারে মূল্য বাড়লেই উৎপাদন ব্যয় বেড়ে যায়। এ অবস্থা থেকে উত্তরণে দেশীয় জ্বালানি সম্পদের ব্যবহার বাড়ানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির বিস্তার প্রয়োজন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক ও পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী এম. রেজওয়ান খান। তিনি বলেন, গত এক দশকে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়লেও খাতটি এখন গভীর আর্থিক সংকটে রয়েছে।
তিনি বলেন, চাহিদার তুলনায় উৎপাদন সক্ষমতা বেশি হওয়ায় অনেক বিদ্যুৎকেন্দ্র অলস পড়ে থাকছে। কিন্তু চুক্তি অনুযায়ী সরকারকে এসব কেন্দ্রের জন্য ক্যাপাসিটি পেমেন্ট দিতে হচ্ছে, যা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জন্য বড় আর্থিক দায়ে পরিণত হয়েছে।
অধ্যাপক রেজওয়ান খান আরও বলেন, দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়ায় বিদ্যুৎ খাত ক্রমেই এলএনজি, কয়লা ও তেলের মতো আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে সরকারকে বেশি ভর্তুকি দিতে হচ্ছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপরও চাপ তৈরি হচ্ছে।
সেমিনারে সভাপতিত্ব করেন আইইবির যন্ত্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মাদ আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের সম্পাদক প্রকৌশলী মুহাম্মাদ কামরুল হাসান খান। ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. কামাল হোসেন।
এ সময় আইইবির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কাউন্সিল সদস্য, বিভিন্ন প্রকৌশল বিভাগের প্রতিনিধি, প্রকৌশল চ্যাপ্টারের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংস্থার প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
ডিবিটেক/এসআই/এমইউএম
আগামী বাজেটে বিজ্ঞানে বরাদ্দ বাড়ানোর চেষ্টার কথা জানালেন ভূমিমন্ত্রী
বিভাগীয় প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে রাজশাহীতে চলছে বিভাগীয় পর্যায়ের ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। রাজশাহী কলেজ অডিটরিয়ামে চলমান এই আয়োজনে খুদে উদ্ভাবকদের বিভিন্ন উদ্ভাবন ও উপস্থাপনার পাশাপাশি চলছে ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৬।
বিভিন্ন কলেজের ৪৮টি দল বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে। ১৭ মে, রবিবার বেলুন-ফেস্টুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
এর আগে বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্বোধনী বক্তব্যে আসন্ন বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বরাদ্দ বাড়ানোর ইঙ্গিত দেন মন্ত্রী।
তিনি বলেন, বিজ্ঞানের জন্য আগামী বাজেটে অনেক বেশি বরাদ্দ করা হবে, বাংলাদেশ যেন এগিয়ে যেতে পারে সেজন্য আমাদের প্রচেষ্টা থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ক্ষুদে বিজ্ঞানীদের উদ্দেশ্যে 'দেশপ্রেম সবার আগে' উল্লেখ করে মো. মিজানুর রহমান মিনু বলেছেন,  আজকের সবচেয়ে ধনী ব্যক্তিরা বিজ্ঞানের সহযোগিতা নিয়েই সেই জায়গায় পৌঁছে গেছে। আমেরিকার নাসা কোম্পানি পৃথিবীর সবচেয়ে নামি-দামি রসায়নবিদ পদার্থবিদ বা জ্যোতির্বিজ্ঞানীদের তারা নিয়ে নেয়। এ সকল বিজ্ঞানীকে তারা অনেক সুযোগ-সুবিধা দেয় এবং সেখানে স্থায়ী হয়ে যায়। এটা করা যাবে না। আপনারা যাবেন, তবে সবার আগে বাংলাদেশ। আপনারা শিখে আসবেন, আরও কিছু আবিষ্কার করে নিজের দেশের জন্য নিয়ে আসবেন। আপনি যাচ্ছেন দেশের গরীব মানুষের অর্থে। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় বিজ্ঞানী হোন। দেশের জন্য ফিরে আসবেন। বর্তমান সরকার এ বিষয়ে খুবই সক্রিয়।
খাবার স্যালাইনকে বাংলাদেশের আবিষ্কার উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, আমাদের এ দেশেরই একজন বিজ্ঞানী যার ওরস্যালাইন আবিষ্কারের মধ্য দিয়ে সারাবিশ্বে অসংখ্য প্রাণ রক্ষা পাচ্ছে। অল্প পয়সায় এ ওরস্যালাইন পাওয়া যায়। আগে কলেরা হতো, হাজার হাজার শিশু মারা যেত। তারা এই ওরস্যালাইনের মাধ্যমে আল্লাহর রহমতে রক্ষা পাচ্ছে।
মন্ত্রী বলেন, বিশ্বখ্যাত শিকাগোর সুউচ্চ উইলিস টাওয়ারের স্থপতি বাংলাদেশেরই একজন আর্কিটেক্ট ফজলুর রহমান খান। বাংলাদেশ সে সময়ে সারা বিশ্বে অনেক সুনাম অর্জন করেছিল। হয়তো তেমন সহযোগিতা নেই তারপরেও, আমরা আজকে জ্ঞান-বিজ্ঞানে অনেক এগিয়ে যাচ্ছি। আমাদের এই কলেজ থেকেই শিক্ষা অর্জন করেছিলেন একজন পরমাণু বিজ্ঞানী- ড. ওয়াজেদ। সারা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী ড. জগদীশচন্দ্র বসু যিনি রেডিও তরঙ্গের পাশাপাশি বৃক্ষেরও প্রাণ আছে তা আবিষ্কার করেছিলেন। এই রাজশাহী কলেজ শুধু বাংলাদেশে নয় অবিভক্ত বাংলায় কলকাতার চেয়েও উদ্ভিদবিদ্যায় এগিয়েছিল। আমাদের পাশে যে বোটানিক্যাল গার্ডেন এবং বিল্ডিং দেখছেন, এটা কলকাতা প্রেসিডেন্সি কলেজের চেয়ে অনেক সমৃদ্ধ ছিল। আজকের এই খুদে বিজ্ঞানীদের মধ্যে সেই প্রতিভা লুকিয়ে আছে বলে আমি বিশ্বাস করি। এরা খুব দ্রুতই বাংলাদেশকে আবার পৃথিবীর বুকে এগিয়ে নিয়ে যাবে।
এ সময় তিনি কৃষিজমি যাতে নষ্ট বা অধিগ্রহণ না হয়, ভবন বা কলকারখানার জন্য ব্যবহার করতে না পারে সেজন্য আইন প্রস্তুত এবং দুর্ভিক্ষের সময় খাদ্য সংকট মোকাবিলায় বিজ্ঞানের উৎকর্ষতার কথা তুলে ধরেন।
সরকারের খাল খনন কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন এ দেশ আমার, এ মাটি আমার। ফারাক্কার বিরূপ প্রতিক্রিয়ায় এখানে যে পানি শূন্যতা তৈরি হয়েছে তা নিরসনে খাল খনন করতে হবে। ইরি ধানের উৎপাদন আগে দেশে ছিল না। এই ইরি ধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে নিয়ে আসেন। বাংলাদেশী বিজ্ঞানীরা এই ধানের আরও বৈজ্ঞানিক উৎকর্ষ সাধন করে উৎপাদনে বিপ্লব ঘটিয়েছেন। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, সারা বিশ্বে সুনাম অর্জন করছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি)’র রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক মোহা. আছাদুজ্জামান।
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আল মামুন, পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান এবং রাজশাহী কলেজের অধ্যক্ষ ড. মো. ইব্রাহিম আলী প্রমুখ বক্তব্য রাখেন।
ডিবিটেক/আরটিসি/এমইউএম
‘ন্যানোটেকনোলজি ছাড়া টেকসই টেক্সটাইল শিল্প গড়া কঠিন’
বাংলাদেশের টেক্সটাইল শিল্পকে টেকসই, পরিবেশবান্ধব এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে ন্যানোটেকনোলজির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
তিনি বলেছেন, টেক্সটাইল ওয়েট প্রসেসিং খাতে অতিরিক্ত পানি ও রাসায়নিক ব্যবহারের কারণে পরিবেশ ও পানিসম্পদের ওপর বড় ধরনের চাপ তৈরি হচ্ছে। এই সংকট মোকাবিলায় ন্যানোটেকনোলজি কার্যকর সমাধান হতে পারে। তবে এ প্রযুক্তি বাস্তবায়নের প্রাথমিক পর্যায়ে উৎপাদন ব্যয় প্রায় ৬০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে, এজন্য শিল্পখাতকে সরকারি সহায়তা দেওয়া প্রয়োজন।
১৬ মে, শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সদর দপ্তরের কাউন্সিল হলে আয়োজিত ‘সাসটেইনেবল টেক্সটাইল ওয়েট প্রসেসিং থ্রু ন্যানোটেকনোলজি: ইন্ডাস্ট্রিয়াল অপরচুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইইবির টেক্সটাইলকৌশল বিভাগ এ সেমিনারের আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি, বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান ও শিল্পায়নে টেক্সটাইল খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে উৎপাদনের দিক থেকে বাংলাদেশের টেক্সটাইল শিল্প বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে, যা দেশের জন্য গর্বের বিষয়। তবে এই শিল্পের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো অতিরিক্ত পানি ব্যবহার, বিশেষ করে ডাইং, ওয়াশিং ও ফিনিশিং প্রক্রিয়ায় বিপুল পরিমাণ পানি অপচয় হচ্ছে। ন্যানোটেকনোলজির ব্যবহার বাড়ানো গেলে পানি ও রাসায়নিকের ব্যবহার কমবে এবং উৎপাদন আরও পরিবেশবান্ধব হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে প্রকৌশলীদের শুধু চাকরির মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না; গবেষণা ও উদ্ভাবনের দিকে আরও মনোযোগ দিতে হবে। গবেষণাভিত্তিক শিল্পায়নের মাধ্যমেই বাংলাদেশ বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে পারবে।
সেমিনারে সভাপতিত্ব করেন আইইবির টেক্সটাইলকৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ সেলিম। বিশেষ অতিথির বক্তব্যে প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি বলেন, টেক্সটাইল শিল্পে অতিরিক্ত পানি ও রাসায়নিক ব্যবহারের কারণে পরিবেশ দূষণের ঝুঁকি বাড়ছে। বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, পানি পুনর্ব্যবহার এবং গ্রীন এনার্জির ব্যবহার বাড়ানোর মাধ্যমে এ শিল্পকে আরও পরিবেশবান্ধব করা সম্ভব।
অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন বলেন, উন্নত দেশগুলো টেক্সটাইল খাতের আয়ের বড় অংশ গবেষণা ও উন্নয়নে ব্যয় করায় তারা নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং উৎপাদন ব্যয় কমাতে সক্ষম হয়েছে। বাংলাদেশেও আধুনিক টেক্সটাইল গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন তিনি।
আইইবির প্রেসিডেন্ট ও রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু) বলেন, টেক্সটাইল খাতকে গবেষণাভিত্তিক শিল্পে রূপান্তর করতে বিশ্ববিদ্যালয়ভিত্তিক গবেষণা কেন্দ্র এবং জাতীয় পর্যায়ে আধুনিক টেক্সটাইল গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা জরুরি।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের (বুটেক্স) উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মো. জুলহাস উদ্দিন বলেন, টেক্সটাইল শিল্পের রাসায়নিকযুক্ত বর্জ্য যথাযথভাবে পরিশোধন ছাড়া পরিবেশে ফেলা হলে তা নদী, খাল ও ভূগর্ভস্থ পানির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। পরিবেশ রক্ষায় কার্যকর ইটিপি নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি স্মরণ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগেই দেশে ১৯৭৮ সালে টেক্সটাইল বিষয়ে স্নাতক শিক্ষা কার্যক্রম চালুর ভিত্তি তৈরি হয়েছিল।
স্বাগত বক্তব্যে আইইবির সম্মানী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান বলেন, দেশের টেক্সটাইল খাত বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করলেও সুতা, কাপড়, কেমিক্যাল ও যন্ত্রাংশ আমদানির কারণে সেই আয়ের বড় অংশ বিদেশে চলে যাচ্ছে। তাই দেশীয় কাঁচামাল উৎপাদন সক্ষমতা বাড়াতে গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নের বিকল্প নেই।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুটেক্সের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রকৌশলী ইমানা শাহরিন তানিয়া। তিনি বলেন, ওয়েট প্রসেসিং খাতে অতিরিক্ত পানি, জ্বালানি ও রাসায়নিক ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব উৎপাদন নিশ্চিত করতে ন্যানোটেকনোলজি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইইবির টেক্সটাইলকৌশল বিভাগের সম্পাদক প্রকৌশলী মো. মুস্তফা-ই-জামান। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. সায়েদুর রহমান।
ডিবিটেক/এসআই/এমইউএম
বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারের তাগিদ
দেশের বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জ্বালানি সম্পদের সর্বোচ্চ ব্যবহার, গ্যাস অনুসন্ধান জোরদার এবং নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা। তারা বলেছেন, অতিরিক্ত আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থা জাতীয় অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। তাই দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সমন্বিত জ্বালানি নীতির বিকল্প নেই।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) আয়োজিত ‘বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা’ শীর্ষক সুপারিশমালা প্রণয়নবিষয়ক এক কর্মশালায় এসব কথা বলা হয়। ১৩ মে, বুধবার বিকেলে রাজধানীর রমনায় আইইবি সদর দপ্তরের কাউন্সিল হলে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবির ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক ও আন্তর্জাতিক) প্রকৌশলী খান মনজুর মোরশেদ। সঞ্চালনা করেন ভাইস প্রেসিডেন্ট (এইচআরডি) প্রকৌশলী শেখ আল আমিন।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ আলী। আলোচনায় অংশ নেন চুয়েটের পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম, পেট্রোবাংলার মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. তাজুল ইসলাম মজুমদার, বাপেক্সের ব্যবস্থাপক (উৎপাদন) প্রকৌশলী মো. শওকত ফেরদৌস, স্রেডার পরিচালক প্রকৌশলী মো. মুজিবুর রহমান, ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপক (পরিকল্পনা) প্রকৌশলী সোহরাব হোসেন, বিইআরসির পরিচালক প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদারসহ বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন বিশেষজ্ঞ ও প্রকৌশলী।
বক্তারা বলেন, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং আমদানিনির্ভরতা দেশের জ্বালানি নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। এ পরিস্থিতিতে অনশোর ও অফশোর ব্লকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গ্যাস অনুসন্ধান বাড়াতে হবে। একই সঙ্গে সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ ও বর্জ্যভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান তাঁরা।
আলোচনায় বক্তারা আরও বলেন, এলএনজি, কয়লা ও তরল জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে একটি ভারসাম্যপূর্ণ জ্বালানি মিশ্রণ গড়ে তোলা প্রয়োজন। নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের আগে যথাযথ সম্ভাব্যতা যাচাই, জ্বালানি সরবরাহ সক্ষমতা এবং পরিবেশগত প্রভাব মূল্যায়ন নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বিদ্যুৎ ও জ্বালানি খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে দুর্নীতি, অপচয় ও অনিয়ম ঠেকাতে কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তুলতে হবে। পাশাপাশি দেশীয় প্রকৌশলী ও বিশেষজ্ঞদের মতামতকে অগ্রাধিকার দেওয়ার সুপারিশও করা হয়।
কর্মশালায় আইইবির ভাইস প্রেসিডেন্ট (এসঅ্যান্ডডব্লিউ) প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (এসঅ্যান্ডডব্লিউ) প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী, কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য, বিভিন্ন প্রকৌশল বিভাগের নেতা এবং বিভিন্ন প্রকৌশল সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডিবিটেক/এসই/ইকে
না ফেরার দেশে রাইস-ওআরএস গবেষণার পথিকৃৎ ড. মাজিদ মোল্লা
খাবার স্যালাইন ওরাল রিহাইড্রেশন সলিউশন (ওআরএস) এবং রাইস-ওআরএস (রাইস ওআরএস) উদ্ভাবনের অগ্রণী গবেষক, শিশু চিকিৎসা ও বৈশ্বিক জনস্বাস্থ্য খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব ড. আবদুল মাজিদ মোল্লা মারা গেছেন। গত ৮ মে রাজধানী ঢাকায় ৮৫ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে আইসিডিডিআর,বি।
আইসিডিডিআর,বি’র হেড অব কমিউনিকেশন এ কে এম তারিফুল ইসলাম খান এ তথ্য জানান। তিনি বলেন, ড. মোল্লা ১৯৪১ সালে জন্মগ্রহণ করেন। ১৯৬৩ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে তিনি এমবিবিএস পাস করেন। শিশুস্বাস্থ্য উন্নয়ন, ডায়রিয়াজনিত রোগ গবেষণা এবং দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে চিকিৎসা শিক্ষার অগ্রগতিতে তিনি নিজের জীবন উৎসর্গ করেন।
তিনি আরও বলেন, ড. মোল্লা এমন এক উত্তরাধিকার রেখে গেছেন, যা বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবাকে আজও প্রভাবিত করছে। তার কাজ প্রজন্মের পর প্রজন্ম ধরে অসংখ্য জীবন উন্নত ও রক্ষা করার বৈজ্ঞানিক যাত্রার অংশ হয়ে থাকবে।
প্রসঙ্গত, ১৯৬৫ সালে তৎকালীন পাকিস্তান-সিয়াটো কলেরা রিসার্চ ল্যাবরেটরি (সিআরএল)—বর্তমান আইসিডিডিআর,বি’র সঙ্গে তার সম্পৃক্ততা শুরু হয়। ১৯৭৫ সালে তিনি বেলজিয়ামের ইউনিভার্সিটি অব লুভাঁ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সেখানে তিনি ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের সিলিয়াক রোগ নিয়ে গবেষণা করেন এবং একই সঙ্গে শিশু চিকিৎসায় বিশেষজ্ঞতা অর্জন করেন।
১৯৭৮ সালে তিনি আইসিডিডিআর,বি’তে বিজ্ঞানী হিসেবে পুনরায় যোগ দেন এবং ক্লিনিক্যাল গবেষণা, রোগীসেবা ও শিশুস্বাস্থ্য বিষয়ে কাজ চালিয়ে যান। রোগীসেবার প্রতি নিষ্ঠা এবং বৈজ্ঞানিক উৎকর্ষের প্রতি অঙ্গীকারের জন্য ড. মোল্লা ব্যাপকভাবে শ্রদ্ধেয় ছিলেন।
ক্লিনিক্যাল গবেষণায় তার গুরুত্বপূর্ণ অবদান, বিশেষ করে রাইস-ওআরএস উন্নয়নে ভূমিকা, ডায়রিয়াজনিত রোগ ব্যবস্থাপনায় এক যুগান্তকারী অর্জন হিসেবে বিবেচিত হয়। ১৯৮০-এর দশকের মাঝামাঝি সময়ে তিনি আগা খান বিশ্ববিদ্যালয়ে শিশু বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে যোগ দেন।
পরে ১৯৯২ সালে তিনি কুয়েত বিশ্ববিদ্যালয়ে শিশু বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন এবং আন্তর্জাতিক পর্যায়ে শিশুস্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষায় অবদান অব্যাহত রাখেন।
ড. মোল্লা তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার স্ত্রী ড. আয়েশা মোল্লাও আইসিডিডিআর,বি’র একজন সম্মানিত সদস্য ছিলেন এবং অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট (সহযোগী বিজ্ঞানী) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ডায়রিয়াজনিত রোগ গবেষণার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সময়ে প্রফেসর মোল্লা এমন এক প্রজন্মের বিজ্ঞানী ও চিকিৎসকদের অংশ ছিলেন, যাদের কাজ পানিশূন্যতার চিকিৎসাব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে এবং বিশ্বব্যাপী লাখো প্রাণ রক্ষা করেছে।
ওআরএস এবং রাইস-ওআরএস উন্নয়নে তার অবদান আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য উদ্ভাবনকে এগিয়ে নিতে ভূমিকা রেখেছে।
ডিবিটেক/বিটিও/এমইউএম
রূপপুরের প্রথম ইউনিটে সফলভাবে পারমাণবিক জ্বালানি লোডিং সম্পন্ন
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কোরে সফলভাবে ফ্রেশ পারমাণবিক জ্বালানি লোডিং সম্পন্ন হয়েছে। ইউনিটটির কমিশনিং ও বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনের পথে এটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
১২ মে, মঙ্গলবার সন্ধ্যায় রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ এপ্রিল জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হওয়ার পর ধাপে ধাপে রিঅ্যাক্টর কোরে মোট ১৬৩টি জ্বালানি অ্যাসেম্বলি স্থাপন করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটিকে অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।
রূপপুর প্রকল্পের পরিচালক এবং এটমস্ট্রয়েক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট আলেক্সি ডেইরি বলেন, পুরো প্রক্রিয়ায় প্রাথমিক কোর লোডিং কর্মসূচি, পরিচালনাগত বিধিমালা এবং আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করা হয়েছে।
তিনি জানান, পরবর্তী ধাপে রিঅ্যাক্টরের উপরের অংশ স্থাপন এবং প্রয়োজনীয় ইন-কোর ইন্সট্রুমেন্টেশন সিস্টেম সংযুক্ত করা হবে। এরপর সব প্রযুক্তিগত ব্যবস্থার নিরাপদ ও নির্ভরযোগ্য কার্যক্রম নিশ্চিত করতে ধারাবাহিক পরীক্ষা সম্পন্ন করা হবে।
তার মতে, খুব শিগগিরই রিঅ্যাক্টরকে ন্যূনতম নিয়ন্ত্রণযোগ্য বিদ্যুৎ উৎপাদন স্তরে নেওয়া হবে। পরে ধাপে ধাপে উৎপাদন ক্ষমতা বাড়ানো হবে, যা প্রথম ইউনিটের পরীক্ষামূলক বাণিজ্যিক পরিচালনার পথ তৈরি করবে।
রাশিয়ার প্রযুক্তিগত ও আর্থিক সহায়তায় নির্মিত এই প্রকল্পে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর স্থাপন করা হচ্ছে। জেনারেশন-থ্রি প্লাস প্রযুক্তির এই রিঅ্যাক্টরগুলো আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড পূরণে সক্ষম বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
ডিবিটেক/এসএম/এমাইউএম
১১ মে দক্ষিণ কোরিয়ায় বসছে বিএসআইএ রোডশো
আগামী ১১ থেকে ১৪ মে দক্ষিণ কোরিয়ায় বসছে ‘বিএসআইএ দক্ষিণ কোরিয়া রোডশো ২০২৬’। এই বহুদিবসীয় আয়োজনে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার সেমিকন্ডাক্টর খাতের শিল্প প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা, বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি বাণিজ্যিকীকরণ প্ল্যাটফর্ম এবং সরকারি প্রতিনিধিদের মধ্যে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে।
সূত্রমত্রে, বৈশ্বিক অংশীদারিত্ব গড়ে তোলাার মাধ্যমে দেশের সেমিকন্ডাক্টর খাতকে এগিয়ে নিতে এই “সিলিকন রিভার চলমান” রাখতে রোডশোতে সেমিকন্ডাক্টর প্যাকেজিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হার্ডওয়্যার, ডিজাইন, টেস্টিং, প্রযুক্তি বাণিজ্যিকীকরণ এবং উদীয়মান প্রযুক্তি বিষয়ে কৌশলগত বৈঠক, প্রযুক্তিগত আলোচনা, নেটওয়ার্কিং এবং অংশীদারিত্বমূলক সেশন থাকবে।
দক্ষিণ কোরিয়ার যেসব প্রতিষ্ঠান ও সংস্থা এতে যুক্ত থাকবে, তাদের মধ্যে রয়েছে এসকে হাইনিক্স, হানা মাইক্রন, কোরিয়া সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, কাইস্ট গ্লোবাল কমার্শিয়ালাইজেশন সেন্টার, ইটিআরআই, ম্যাককিনসি অ্যান্ড কোম্পানি, কোরিয়া ডিজাইন হাউস, কুলমাইক্রো, ওয়াই-টেক, সুপারগেট, নেপাস, সিনিক সলিউশন, পাইন্স এবং গ্রোথ অ্যাসোসিয়েটস প্রমুখ।
১০ মে, রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)। এতে জানানো হয়, এই রোডশোর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান, যেখানে অংশ নেবে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, সেন্টার অব রিসার্চ এক্সেলেন্স ইন সেমিকন্ডাক্টর টেকনোলজি (বাংলাদেশ) এবং কাইস্ট গ্লোবাল কমার্শিয়ালাইজেশন সেন্টার (দক্ষিণ কোরিয়া)। এই সহযোগিতার ক্ষেত্রগুলোর মধ্যে থাকবে যৌথ গবেষণা, শিক্ষার্থী ও দক্ষ মানবসম্পদ উন্নয়ন, গবেষক ও জ্ঞান বিনিময়, অবকাঠামোগত সহযোগিতা এবং প্রযুক্তি বাণিজ্যিকীকরণ।
জানাগেছে, বাংলাদেশ প্রতিনিধি দলে বিএসআইএ সদস্য প্রতিষ্ঠান, পারডু বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিরা অংশ নেবেন।
আয়োজন নিয়ে বিএসআইএ-এর সভাপতি এম এ জব্বার বলেন, এই রোডশো বাংলাদেশের উদীয়মান সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমকে বৈশ্বিক পর্যায়ে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দক্ষিণ কোরিয়ার উন্নত সেমিকন্ডাক্টর খাত থেকে শিক্ষা নিয়ে গবেষণা, মানবসম্পদ উন্নয়ন, প্রযুক্তি বাণিজ্যিকীকরণ এবং শিল্প সহযোগিতার মাধ্যমে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলাই লক্ষ্য।
তিনি আরও বলেন, এটি বৃহত্তর ‘সিলিকন রিভার’ ভিশনের অংশ, যার মাধ্যমে বাংলাদেশে সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক ইকোসিস্টেমকে বৈশ্বিক সংযোগ, উদ্ভাবন এবং কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে এগিয়ে নেওয়া হবে।
ডিবিটেক/ এএইচ/ ইকে
উপকূলীয় ক্ষয় প্রতিরোধে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের আহ্বান
উপকূলীয় ক্ষয় প্রতিরোধে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের আহ্বান জানালেন ‎পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, বাংলাদেশের দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য ক্ষয়রোধী উপকূলীয় অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে উন্নত নির্মাণসামগ্রী, পরিবেশবান্ধব প্রকৌশল এবং জলবায়ু সহনশীল নকশা ব্যবহার করে উপকূলীয় অঞ্চলকে জলবায়ুজনিত ঝুঁকি থেকে রক্ষা করা অপরিহার্য। তাই উপকূলীয় ক্ষয় প্রতিরোধে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের প্রকৌশলীদের এগিয়ে আসতে হবে।
১০ মে, ঢাকায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারস (আইইবি) মিলনায়তনে Corrotion-Resistant Coastal infrastructure in Bangladesh And "Unveiling of Project Management Training Manual(2nd Edition)  & Certificate Awarding" শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
‎ইনস্টিউট অব ইঞ্জিনিয়ারস ( আইইবি'র) ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন আইইবি'র সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুহাম্মদ শফিকুল ইসলাম খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি ও রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম, এলজিইডির প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ বেলাল হোসেন। কি নোট স্পীকার ছিলেন প্রফেসর ড. মোঃ তারেক উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন,‎ বাংলাদেশে জনসংখ্যার বেশি ঘনত্বের কারণে এসব অঞ্চলে পরিবেশগত নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। উপকূলীয় অঞ্চলে কৃষিজমি কমে যাচ্ছে। বাড়ছে মৎস্যজীবীর সংখ্যা। এছাড়া উপকূলীয় সম্পদের অতিব্যবহার, পানিদূষণ, ম্যানগ্রোভ বন ধ্বংস ইত্যাদি লেগেই আছে।
‎মন্ত্রী বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উপকূলীয়,এলাকার ক্ষয় যেমন ঘটছে, তেমনি লবণাক্ত জল প্রবেশ করছে নানা জায়গায়। এতে ফসলের ক্ষতি হচ্ছে।, সামুদ্রিক দূষণ হচ্ছে,  সমুদ্রের বাস্তুতন্ত্রের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। উপকূলীয় ক্ষয় প্রতিরোধে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের আহ্বান জানান তিনি।
‎এ্যানি চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচিকে পুনরুজ্জীবিত করছে। আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার নদী, খাল, পুকুর এবং জলাধার খনন ও পুনঃখনন করা হবে।  এছাড়াও  ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন করা হবে যা উপকূলীয় অঞ্চলে সবুজ বেস্টনী তৈরী  করবে বলে জানান মন্ত্রী।
‎পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, উপকূলীয় অঞ্চলের পরিবেশ রক্ষা করতে হলে কোস্টাল জোন ম্যানেজমেন্ট রুলস এবং স্পেশাল ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করা দরকার। এখানকার কৃষিজমি সুরক্ষায়ও আইন প্রণয়ন করা দরকার। ভূগর্ভস্থ পানির সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক করা প্রয়োজন। অন্তত উপকূলীয় এলাকায় একটি সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন জরুরি, যেখানে বসবাসরত মানুষ ও প্রাকৃতিক পরিবেশ উভয়েরই উন্নয়ন হবে।
ডিবিটেক/এনইউ/ইকে
এআইনির্ভর নেটওয়ার্ক ও আইএক্সপি হাব গঠনে গুরুত্বারোপ
আইওটি নিরাপত্তা, আইপিভি৬, এআইওপস ও ইন্টারনেট অবকাঠামো নিয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে রাজধানীর ঢাকাঢ চলছে দিনব্যাপী বিডিনগ সম্মেলন ২০২৬। ৯ মে, শনিবার রাজধানীর লা মেরিডিয়ান, ঢাকায় চলমান এই সম্মেলনে ইন্টারনেট অবকাঠামো, নেটওয়ার্ক নিরাপত্তা, আইওটি, ডেটা সেন্টার, আইপিভি৬ এবং এআইনির্ভর নেটওয়ার্ক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা। দিচ্ছেন উপস্থিত প্রশিক্ষণারর্থীদের নানা প্রশ্নের জবাব।
দেশের সাইবার আকাশ তথা নেটওয়ার্ক সুরক্ষায় নেটওয়ার্ক প্রকৌশলীদের করণীয় নিয়ে অনুষ্ঠিত এই সম্মেলনটিতে অংশ নিচ্ছেন ২৫০ জন নিবন্ধিত পেশাজীবি শিক্ষার্থী। তবে এই জ্ঞান সবার সমধ্যে ছড়িয়ে দিতে অনলাইনে সম্প্রাচরিত হচ্ছে কর্মশালাটি। পাঠক চাইলেই এখানে ক্লিক করে এই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন।
সকালে সম্মেলনের প্রথম সেশনে ‘অপারেশনাল নেটওয়ার্ক–১’-এ শিল্পকারখানার আইসিএস নেটওয়ার্ক সুরক্ষায় জিরো ট্রাস্ট আর্কিটেকচার নিয়ে বক্তব্য দেন স্মার্ট টেকনোলজিস এর সুদীপ্ত মন্ডল। এছাড়া আইএসপি পরিবেশে অক্সিডাইজড ব্যবহার করে নেটওয়ার্ক কনফিগারেশন ব্যাকআপ ও ভার্সন কন্ট্রোল নিয়ে আলোচনা করছেন পিকো পাবলিক ক্লাউড এর তাওফিক আহমেদ। প্রথম অধিবেশনের শেষ সভায় সিডিএন কার্যকারিতা বিশ্লেষণে ডিএনএস লগ ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরবেন এডিএন টেলিকম এর আবু সুফিয়ান।
দ্বিতীয় সেশনে ডেটা সেন্টার নেটওয়ার্কিং ও অবজারভেবিলিটি নিয়ে বক্তব্য দেবেন পিকো পাবলিক ক্লাউড লিমিটেডের হাসান উজ জামান আশিক। সাইবার নিরাপত্তা ও রেজিলিয়েন্স নিয়ে আলোচনা করবেন ঢাকা বিশ্বিবিদ্যালয়ের শিক্ষক মাহেদী হাসান। জাপানের IIJ-এর ইয়োশিনোবু মাতসুজাকি উপস্থাপন করবেন ডিএনএস কুয়েরি ট্রেন্ডস।
তৃতীয় সেশনে ইন্টারনেট অবকাঠামোকে আরও সহনশীল করতে ওপেন ফাইবার ডেটা স্ট্যান্ডার্ড ব্যবহারের ওপর আলোচনা করবেন ইন্টারনেট সোসাইটির প্রশিক্ষক ওয়ারেন ফিঞ্চ। আইপিভি৬-ভিত্তিক নেটওয়ার্ক ডিপ্লয়মেন্ট নিয়ে বক্তব্য দেবেন এপনিক সদস্য মো. আবদুল আউয়াল। আর নেটওয়ার্ক ব্যবস্থাপনায় লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ব্যবহারের সম্ভাবনা তুলে ধরবেন লিংক থ্রি টেকনোলজিস এর সিটিও রাকিবুল হাসান।
বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হবে সমাপনী পর্ব। বিডিনগ সাধারণ সম্পাদক বরকতুল আলম বিপ্লবের স্বাগতিক বক্তব্যের মাধ্যমে।
সমাপনী অধিবেশনে “বাংলাদেশকে আঞ্চলিক আইএক্সপি হাব হিসেবে প্রতিষ্ঠা” শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেবেন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এছাড়া “From Reactive to Autonomous Networks: AIOps for Scalable Internet Infrastructure in Bangladesh” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এআইইউবি’র কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. মনিরুল ইসলাম।
সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. রাজ্জাকী ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী।
এছাড়াও উপস্থিত থাকবেন আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম ও সেক্রেটারি জেনারেল নাজমুল করিম ভূঁইয়া।
এর আগে ৬ থেকে ৮ মে পর্যন্ত একই ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে তিনটি প্রযুক্তিভিত্তিক কর্মশালা। এসব কর্মশালায় আইপিভি৬ ও রাউটিং বেস্ট প্র্যাকটিস, আইএক্সপি ডেভেলপমেন্ট এবং অ্যাডভান্সড বিগিপি উইথ মিক্রোটিক বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষক হিসেবে ছিলেন এপনিক সদস্য আওয়াল হাওলাদার, আবু সুফিয়ান, প্রাইম ব্যাংকের শায়লা শারমিন, আম্বার আইটি’র মাহবুব হাসান পাভেল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বেলাল হোসাইন, সামিট নিক্স এর নেপওয়ার্ক প্রকৌশলী নাফিউন নবী বাবির, আইসক প্রশিক্ষক ওয়ারেন ফিঞ্চ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইমাম হাসান রাজা এবং ওয়ান স্কাই কমিউনিকেশনের একেএম জাহাঙ্গীর।
ডিবিটেক/আইএইচ/এমইউআইএম
রংপুরে অনুষ্ঠিত হলো ৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী চিন্তা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে রংপুরে অনুষ্ঠিত হয়েছে ৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াড ২০২৬-এর আঞ্চলিক পর্ব। ৮ মে, শুক্রবার সৈয়দপুরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর-এ আয়োজিত এই প্রতিযোগিতায় রংপুর বিভাগসহ আশপাশের ছয় জেলার দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা এআই কুইজ ও এআই কোডিং চ্যালেঞ্জে অংশ নিয়ে প্রোগ্রামিং, গাণিতিক যুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সমস্যার সমাধানের মাধ্যমে নিজেদের সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতা প্রদর্শন করে।
সকাল ৮টায় নিবন্ধনের মাধ্যমে আয়োজন শুরু হয়। সকাল ৮টা ৪৫ মিনিট থেকে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত চলে এআই কোডিং প্রতিযোগিতা। একই সময়ে সকাল ৯টা থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয় এআই কুইজ প্রতিযোগিতা। পরে কুইজে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য এআই বিষয়ক কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ এআই অলিম্পিয়াডের একাডেমিক কো-অর্ডিনেটর তাসনিম মাহফুজ নাফিস এবং সৈকত ইসলাম।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এআই কুইজে ১২ জন এবং এআই কোডিং চ্যালেঞ্জে ৮ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের মেডেল ও সনদ প্রদান করা হয়। আয়োজকরা জানান, আরও কয়েকজন শিক্ষার্থীকে আগামী ১৬ মে অনুষ্ঠিতব্য জাতীয় এআই অলিম্পিয়াডের জন্য নির্বাচন করা হবে। নির্বাচিতদের নাম পরবর্তীতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ মাসউদুর রহমান। তিনি বলেন, “প্রযুক্তিনির্ভর এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সমস্যা সমাধান দক্ষতা এবং ভবিষ্যতমুখী নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।
লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ বলেন, “চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনের বিকল্প নেই। এমন আয়োজন শিক্ষার্থীদের বৈশ্বিক প্রযুক্তি মঞ্চে এগিয়ে নিতে সহায়ক হবে।”
আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক জানায়, রংপুর বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, যথাযথ সুযোগ ও প্রশিক্ষণ পেলে তারা আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনে সক্ষম হবে।
ডিবিটেক/এমএম/এমআইএম
বিসিএসআইআরের সঙ্গে আইসিডিডিআর,বি ও শীর্ষ ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানের সেবা চুক্তি
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ-এর সঙ্গে দেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান ও আইসিডিডিআর,বি-এর একাধিক পৃথক সেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দেশের ফার্মাসিউটিক্যাল শিল্পখাতের জন্য বিশ্লেষণ, পদ্ধতি উন্নয়ন, মান নিয়ন্ত্রণ, পরীক্ষণ সেবা এবং ক্লিনিক্যাল গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল, দ্রুততর ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে ৭ মে, বৃহস্পতিবার এই চুক্তি হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন-এর উপস্থিতিতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ-এর সঙ্গে পৃথকভাবে চুক্তি স্বাক্ষর করে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সি-টু-সি ফার্মা লিমিটেড, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, হেলথকেয়ার কেমিক্যালস লিমিটেড, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং আইসিডিডিআর,বি।
অনুষ্ঠানে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ-এর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ শিল্প-গবেষণা সহযোগিতা জোরদারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও শীর্ষ নির্বাহীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিশেষভাবে আইসিডিডিআর,বি-এর সঙ্গে ক্লিনিক্যাল গবেষণা কার্যক্রম পরিচালনা, বায়োইকুইভ্যালেন্স স্টাডি, যৌথ গবেষণা উদ্যোগ সম্প্রসারণ এবং গবেষণালব্ধ তথ্য ও প্রযুক্তিগত সহযোগিতার কাঠামো সুসংহত করার লক্ষ্যে একটি Clinical Research Agreement এবং Non-Disclosure Agreement (NDA) স্বাক্ষরিত হয়।
সংশ্লিষ্টরা জানান, এই চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন ক্লিনিক্যাল গবেষণা, ডেটা শেয়ারিং, বৈজ্ঞানিক দক্ষতা বিনিময় এবং উদ্ভাবনী গবেষণার নতুন সুযোগ তৈরি হবে।
চুক্তির মূল লক্ষ্য হলো দেশের ফার্মাসিউটিক্যাল শিল্পকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরও শক্তিশালী অবস্থানে পৌঁছে দিতে গবেষণা ও পরীক্ষণ সেবাকে সহজলভ্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী করে তোলা। বর্তমানে বাংলাদেশের ওষুধ শিল্প আন্তর্জাতিক বাজারে সফলতার সঙ্গে প্রতিযোগিতা করছে এবং এই উদ্যোগ শিল্পখাতের সক্ষমতা আরও বাড়াতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চুক্তির আওতায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ-এর অত্যাধুনিক গবেষণাগার, উন্নত বিশ্লেষণী অবকাঠামো, উচ্চক্ষমতাসম্পন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং বিশেষজ্ঞ গবেষকদের জ্ঞান ও অভিজ্ঞতা অগ্রাধিকারভিত্তিতে ব্যবহার করতে পারবে। এর ফলে দ্রুততর ও নির্ভরযোগ্য পরীক্ষণ সেবা, বিশ্লেষণী পদ্ধতি উন্নয়ন ও যাচাই, কাঁচামাল ও সমাপ্ত পণ্যের মান পরীক্ষা, প্রযুক্তিগত পরামর্শ এবং প্রয়োজনীয় ডকুমেন্টেশন সহায়তা পাওয়া সহজ হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ আনোয়ার হোসেন বলেন, দেশের শিল্পখাতকে প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে গবেষণা প্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগের মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠানগুলো গবেষণা ও পরীক্ষণ সেবার জন্য অপেক্ষার সময় উল্লেখযোগ্যভাবে কমাতে পারবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ-এর সকল বোর্ড সদস্য, বিভিন্ন গবেষণাগার ও ইনস্টিটিউটের পরিচালক, ঊর্ধ্বতন বিজ্ঞানী ও গবেষকরা অংশ নেন।
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ-এর পক্ষে সব চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সচিব মোহাম্মদ শহীদুল হক পাটোয়ারী। সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ হোসাইন সোহরাব এবং ড. মোহাম্মদ শাহ জামাল। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পক্ষে চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক বা মনোনীত প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করেন।
সংশ্লিষ্টদের মতে, এসব চুক্তি দেশের শিল্প-গবেষণা সহযোগিতাকে আরও সুসংহত করবে এবং “ল্যাব টু ইন্ডাস্ট্রি” ধারণা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনমুখী অর্থনীতির দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিবিটেক/টিএইচও/ইকে
ছাদে সোলার প্যানেল স্থাপনে বিনিয়োগের আহ্বান বিদ্যুৎমন্ত্রীর
বাসাবাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপনে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার এখন সৌরবিদ্যুতের পাশাপাশি বিদ্যুৎ সংরক্ষণ ব্যবস্থার দিকেও গুরুত্ব দিচ্ছে।
৭ মে, বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ অনুষ্ঠিত পাওয়ার এনার্জি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎমন্ত্রী বলেন, ব্যাটারি বা বিদ্যুৎ সংরক্ষণ ব্যবস্থা ছাড়া দিনের বেলায় উৎপাদিত সৌরবিদ্যুতের পুরো সুবিধা পাওয়া যায় না। বিশেষ করে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বিদ্যুতের চাহিদা সবচেয়ে বেশি থাকে। এ কারণে বিদ্যুৎ সংরক্ষণ প্রযুক্তির ওপর গুরুত্ব বাড়ানো হচ্ছে।
তিনি আরও বলেন, আসন্ন ঈদুল আজহা সামনে রেখে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন সময় আরও বাড়ানোর অনুরোধ জানিয়েছে, যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারে।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের টেকসই বিদ্যুৎ, জ্বালানি, অবকাঠামো, সবুজ নির্মাণকৌশল এবং নবায়নযোগ্য জ্বালানি খাতকে সামনে রেখে আয়োজিত তিন দিনব্যাপী এই মেলা ৯ মে পর্যন্ত চলবে। এবারের আয়োজনে ১২টি দেশের প্রায় ১৪০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
ডিবিটেক/ডিএমএ/ইক
উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ঠেকাতে আইইবির টাস্কফোর্স প্রস্তাব, বেসরকারি প্রকৌশলীদের চাকরিবিধির দাবি
দেশের উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান নিশ্চিত করতে টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)। একই সঙ্গে বেসরকারি খাতে কর্মরত প্রকৌশলীদের জন্য জাতীয় পর্যায়ের চাকরিবিধি প্রণয়নের দাবি জানিয়েছে সংগঠনটি।
আইইবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) উপলক্ষে ৬ মে, বুধবার রাজধানীর রমনায় সংগঠনটির সদর দফতরের কাউন্সিল হলে দেশের শীর্ষ গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা।
সভায় সভাপতিত্ব করেন আইইবির প্রেসিডেন্ট মোহাম্মদ রিয়াজুল ইসলাম। সঞ্চালনা করেন সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ আহসানুল রাসেল।
স্বাগত বক্তব্যে ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) এ.টি.এম. তানবীর-উল-হাসান বলেন, দেশের উন্নয়ন ও প্রকৌশলীদের অবদান জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “আইইবির কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা আমরা আন্তরিকভাবে প্রত্যাশা করি।”
সভায় আইইবির কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরেন সম্মানী সাধারণ সম্পাদক ড. মো. সাব্বির মোস্তফা খান। তিনি বলেন, দেশের ৭০ শতাংশের বেশি প্রকৌশলী বর্তমানে বেসরকারি খাতে কর্মরত। কিন্তু তাঁদের বড় একটি অংশ কম বেতন, চাকরির অনিশ্চয়তা ও সুযোগ-সুবিধার সীমাবদ্ধতার মধ্যে কাজ করছেন।
তিনি বলেন, “সরকারের অধিকাংশ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মাঠপর্যায়ে বেসরকারি প্রকৌশলীরাই কাজ করেন। অথচ তাদের জন্য কোনো সুনির্দিষ্ট চাকরিবিধি নেই। এটি একটি বড় বৈষম্য।”
ড. সাব্বির মোস্তফা খান আরও বলেন, প্রকৌশল সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে প্রায়ই অপ্রযুক্তিগত পটভূমির ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়, যা প্রকল্প বাস্তবায়নে নেতিবাচক প্রভাব ফেলে। তিনি চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প পরিচালকসহ গুরুত্বপূর্ণ পদে দক্ষ প্রকৌশলী নিয়োগের দাবি জানান। পাশাপাশি দীর্ঘদিন ভারপ্রাপ্ত দায়িত্ব পালনকারী প্রকৌশলীদের দ্রুত পদোন্নতি ও গ্রেড প্রদানের আহ্বানও জানান।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, অতীতে নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। এসব প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করতে আইইবির পক্ষ থেকে একটি টাস্কফোর্স গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, “প্রকৌশল খাতকে শক্তিশালী করতে হলে শুধু অবকাঠামো নির্মাণ নয়, সুশাসনও নিশ্চিত করতে হবে। উন্নয়ন প্রকল্পে পেশাদারিত্ব, দক্ষতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা জরুরি।”
তিনি আরও জানান, বর্তমান কমিটির মেয়াদকালে প্রায় ১২ হাজার নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সংগঠনটিকে আরও গতিশীল করেছে।
সভায় আইইবির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক ও আন্তর্জাতিক) খান মনজুর মোরশেদ, ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি) শেখ আল আমিন, ভাইস-প্রেসিডেন্ট (এসঅ্যান্ডডব্লিউ) নিয়াজ উদ্দিন ভূঁইয়া, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (এইচআরডি) মো. নূর আমিন এবং সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (এসঅ্যান্ডডব্লিউ) সাব্বির আহমেদ ওসমানী।
এ ছাড়া ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হেলাল উদ্দিন তালুকদার, ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, মো. কামরুল হাসান এবং সম্মানী সম্পাদক কে. এম. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
গণমাধ্যমের পক্ষ থেকে অংশ নেন লোটন একরাম, তৌহিদ শান্ত, ফারহানা নিশু, মো. কামরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, গাউছুল আজম বিপু ও আবুল হাসানসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও কর্মকর্তারা।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারী সাংবাদিকেরা প্রকৌশল খাতের বিদ্যমান চ্যালেঞ্জ, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, নীতি-সংস্কার এবং গণমাধ্যম-আইইবি সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
ডিবিটেক/এসআই/ইকে
বিডিনগের নতুন নির্বাহী কমিটির সভাপতি ফখরুল আলম পাপ্পু, মহাসচিব বরকতুল আলম বিপ্লব
বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ)-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন নির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ফখরুল আলম পাপ্পু এবং মহাসচিব হিসেবে আছেন বরকতুল আলম বিপ্লব।
নেটওয়ার্ক প্রকৌশলী ও ইন্টারনেট পরিচালকদের এই সংগঠনের নীতিনির্ধারণী ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য গঠন করা হয়েছে একটি শক্তিশালী নির্বাহী কমিটি। নতুন কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠানের অভিজ্ঞ পেশাজীবীরা দায়িত্ব পেয়েছেন।
৪ মে, সোমবার নতুন কমিটির নাম প্রকাশ করা হয়। এই কমিটির প্রধান সদস্যদের মধ্যে রয়েছেন- প্রোগ্রাম কমিটির (পিসি) চেয়ার হিসেবে সুমন কুমার সাহা এবং এফসি (ফেলোশিপ কমিটি) চেয়ার হিসেবে শায়লা শারমিন। এছাড়া সদস্য হিসেবে আছেন সাইমন সোহেল বাড়ৈ, মো. আব্দুল আউয়াল, মাহবুব হাসান পাভেল, দেবাশিষ দাস, মো. সেলিম রেজা এবং মো. আরিফুল ইসলাম।
প্রসঙ্গত, বিডিনগ মূলত দেশের টেলিযোগাযোগ, ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ব্যাংক এবং বিভিন্ন তথ্যপ্রযুক্তি খাতে কর্মরত নেটওয়ার্ক পেশাজীবীদের একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। দেশের ইন্টারনেট অবকাঠামো উন্নয়ন এবং কারিগরি দক্ষতা বৃদ্ধিতে সংগঠনটি নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা ও সম্মেলনের আয়োজন করে থাকে।
ডিবিটেক/এইচএইচ/ইকে
ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে: এলজিআরডি মন্ত্রী
উপরিস্থ পানির ব্যবহার বাড়ানো, নদী ও জলাধার সংরক্ষণ এবং আধুনিক পানিশোধন প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বিশ্ব পানি দিবস-২০২৬ উপলক্ষ্যে ২৮ এপ্রিল, মঙ্গলবার রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেছেন, ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে। ।
স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে আরো উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আবদুল আউয়াল, ইউনিসেফের প্রতিনিধি Stanley Gwavuya, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি Dr. Ahmed Jamsheed Mohamed।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বাংলাদেশে নিরাপদ পানির প্রাপ্যতা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যা জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি এবং অপরিকল্পিত নগরায়ণের কারণে আরো জটিল হয়ে উঠছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, রাজধানী ঢাকায় ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতা শহরের পানি ব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে তিনি ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানো, নদী ও জলাধার সংরক্ষণ এবং আধুনিক পানিশোধন প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেন।
মন্ত্রী আরো বলেন, নিরাপদ পানি প্রাপ্তির ক্ষেত্রে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য বিদ্যমান রয়েছে। শহরের নিম্নবিত্ত ও বস্তিবাসীরা তুলনামূলকভাবে বেশি সমস্যার সম্মুখীন হন, যা একটি মানবিক ও উন্নয়নগত চ্যালেঞ্জ। তিনি এই বৈষম্য দূরীকরণে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন বলে উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে সচিব বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে। তিনি এ ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন এবং টেকসই পানি ব্যবস্থাপনার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা পানি দূষণ রোধ, নিরাপদ পানি ব্যবস্থাপনায় জনসচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর সমাধান গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পানি ব্যবস্থাপনায় সঠিক পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়ন ছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) অর্জন সম্ভব নয়।
একই দিন দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)–এর রাষ্ট্রদূত মাইকেল মিলার। মন্ত্রীর অফিসকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে দুই পক্ষের মধ্যে সহযোগিতা জোরদারের নানা দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ও ইইউর পারস্পরিক অংশীদারিত্ব আরও বিস্তৃত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে দেশের পানি ব্যবস্থাপনা খাতে ইইউর অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, এ খাতে যৌথ অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি চালু হলে তা বাংলাদেশের জন্য অত্যন্ত উপকারী হবে।
অন্যদিকে রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশকে ইইউর একটি নির্ভরযোগ্য ও পরীক্ষিত উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, বর্তমান সময়ে দুই পক্ষের বিদ্যমান সহযোগিতাকে আরও গভীর ও সম্প্রসারিত করার ব্যাপারে ইইউ আগ্রহী।
বৈঠকে শাসনব্যবস্থার বিকেন্দ্রীকরণ, ই-গভর্নেন্স উন্নয়ন, অবকাঠামো খাতের অগ্রগতি এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেন যে, যৌথ উদ্যোগ ও অংশীদারিত্বের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ ও ইইউর উন্নয়ন সহযোগিতা আরও গতিশীল হবে।
এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ ণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অধীনধানগণ উপস্থিত ছিলেন।
ডিবিটেক/এইচএমসি/ইকে
জ্বালানি লোডিং শুরুর অপেক্ষায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
পাবনা জেরার ঈশ্বরদীর পদ্মা নদীর তীরে প্রায় ১২.৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি। দুটি ইউনিট থেকে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে প্রকল্পের প্রথম ইউনিটে ২৮ এপ্রিল, মঙ্গলবার থেকে ইউরেনিয়াম লোডিং কার্যক্রম ও ফিজিক্যাল স্টার্ট-আপ শুরু হতে যাচ্ছে। এর মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ক্লাবে নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, ইউরেনিয়াম লোডিং কার্যক্রম ঘিরে প্রকল্প এলাকা ও আশপাশে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। একইসঙ্গে প্রশাসনিক পর্যায়েও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বাংলাদেশ ও রাশিয়ার উচ্চপর্যায়ের প্রতিনিধিরা ইতোমধ্যে রূপপুরে পৌঁছেছেন।
ঐতিহাসিক এই ইভেন্ট কাভারে ঢাকা থেকে রূপপুর যাচ্ছেন জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়ার সাংবাদিকরা।
ইউরেনিয়াম লোডিং কার্যক্রম উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্ট সংসদ সদস্য, মন্ত্রণালয়ের সচিব এবং রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক এলিক্স লিখাচভ ও  আন্তর্জাতিক পরমাণু সংস্থার মহাপরিচালক  রাফায়েল গ্রসি সহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে।
সকালে আকাশ পথে মন্ত্রী ও তার সফরসঙ্গীরা যোগ দেবেন এই অনুষ্ঠানে। বিকেল পৌনে চারটার দিকে অনুষ্ঠিত হবে সেই মাহেন্দ্রক্ষণের উদ্বোধন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেন, “জ্বালানি লোডিংয়ের মাধ্যমে প্রকল্পের উৎপাদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে।”
তিনি আশা প্রকাশ করেন, আগামী আগস্টের প্রথম সপ্তাহে প্রথম ইউনিট থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। চলতি বছরের শেষ বা আগামী বছরের শুরুতে ইউনিটটি পূর্ণ সক্ষমতায় উৎপাদনে যেতে পারে।
জানা যায়, রিয়্যাক্টরে পারমাণবিক জ্বালানি লোডিং শেষ করতে ৩০ থেকে ৪০ দিন সময় লাগবে। এ সময় বিভিন্ন ধাপে নিরাপত্তা পরীক্ষা ও বিশ্লেষণ চলবে।
ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুটি ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর স্থাপন করা হয়েছে। এই কেন্দ্র পুরোপুরি চালু হলে এখান থেকে জাতীয় গ্রিডে মোট দুই হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা যাবে।
নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী নিরাপত্তা ও কারিগরি মানদণ্ড বজায় রাখা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে সব বাধা কাটিয়ে রূপপুরের প্রথম ইউনিট এখন জ্বালানি লোডিংয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এই কার্যক্রম পরিচালনার জন্য আন্তর্জাতিক মানের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৫৯ জন বাংলাদেশি বিশেষজ্ঞ এরই মধ্যেই অপারেটিং লাইসেন্স।
ডিবিটেক/আইএইচ/ইকে
দেশকে উদীয়মান বৈশ্বিক বায়োটেক হাব হিসেবে গড়ে তোলার প্রত্যয়
জিনোমিক্স ও এআই-নির্ভর বায়োইনোভেশনের মাধ্যমে দেশকে একটি উদীয়মান বৈশ্বিক বায়োটেক হাব হিসেবে প্রতিষ্ঠার শপথ নিলেন শিক্ষাবিদ, গবেষক ও উদ্ভাবকেরা। আন্তর্জাতিক ডিএনএ দিবস উপলক্ষে অনুষ্ঠিত ‘ফিউচার বায়োটেক সামিট’ এবং ‘৬ষ্ঠ আন্তর্জাতিক ইয়াং বায়োটেকনোলজিস্টস কংগ্রেস ২০২৬’- এ এই প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা। “Omics and AI 2026” প্রতিপাদ্যে এবারের সম্মেলনে আধুনিক বায়োটেকনোলজি ও এআই-এর সমন্বিত প্রয়োগ, গবেষণার ভবিষ্যৎ দিকনির্দেশনা এবং বৈশ্বিক উদ্ভাবন ব্যবস্থায় বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে ২৫ এপ্রিল, শনিবার অনুষ্ঠিত এই সম্মেলনের আয়োজন করেন নেটওয়ার্ক অব ইয়াং বায়োটেকনোলজিস্টস অব বাংলাদেশ (NYBB)। তরুণ বিজ্ঞানীদের ক্ষমতায়ন, উদ্ভাবন উৎসাহ এবং গবেষণাভিত্তিক দক্ষতা উন্নয়নে জীবপ্রযুক্তি, জিনোমিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গবেষণার সমন্বিত ভবিষ্যৎ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে আন্তর্জাতিক এই সম্মেলনটি।
দিনব্যাপী আয়োজনে প্লেনারি সেশন, নীতি সংলাপসহ বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় মাইক্রোবিয়াল জিনোমিক্স, মানব জেনেটিক্স, সংক্রামক রোগবিজ্ঞান, প্রিসিশন মেডিসিন এবং এআই-নির্ভর বায়োটেকনোলজির মতো সমসাময়িক বিষয়গুলো উঠে আসে। অস্ট্রেলিয়া, কোরিয়া, চীনসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক গবেষক ও বিশেষজ্ঞরা এতে অংশগ্রহণ করেন, যা সম্মেলনটিকে একটি বহুজাতিক জ্ঞান বিনিময় ও গবেষণা সহযোগিতার মঞ্চে পরিণত করে। প্রায় ৭৫০ জন অংশগ্রহণকারী—শিক্ষার্থী, গবেষক, তরুণ শিক্ষক ও উদ্যোক্তা—দেশের ২৯টি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং স্টার্টআপ থেকে এতে অংশ নেন।
উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. সায়েমা হক বিদিশা। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান শতাব্দীতে তাল মিলিয়ে চলতে হলে বায়োটেকনোলজির কোনো বিকল্প নেই। তাই এই সেক্টরে আমাদের বিশেষ যত্ন দেয়া এখন সময়ের দাবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (BCSIR)-এর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ এবং অ্যারিস্টোফার্মার পরিচালক সাদমান শাহরিয়ার হাসান। প্রত্যেকেই তাঁদের বক্তব্যে বায়োটেকনোলজির প্রয়োজনীয়তা বিশেষভাবে তুলে ধরেন।
পরবর্তীতে বাংলাদেশের জৈবপ্রযুক্তি ক্ষেত্রের চালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিশেষ পলিসি টকে মুল বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ‍্যালয়ের জেনেটিক ইঞ্জিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান। এছাড়াও অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. মুশতাক ইবনে আইয়ুব ও প্রফেসর ড. মাহবুবুর রশীদ।
দিনব্যাপী বায়োটেকনোলজি বিষয়ক নানা আয়োজনে মুখর ছিল পরিবেশ। গবেষণাপত্র প্রদর্শনী, থিসিস উপস্থাপনা, পোস্টার প্রেজেন্টেশন, বিজনেস আইডিয়া কন্টেস্ট, ফটোগ্রাফি প্রতিযোগিতা এবং বায়োটেকনোলজি বিষয়ক ভিডিও প্রদর্শন—প্রতিটি আয়োজনেই অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে করে তোলে প্রাণবন্ত ও আকর্ষণীয়।
সবশেষে সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। তিনি বায়োটেকনোলজির গুরুত্ব তুলে ধরে বায়োটেকনোলজি বিষয়ক বিজনেসের বিভিন্ন পরিকল্পনা দেন এবং এই বিজনেস বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ সহায়তা দেয়ার ইচ্ছাও ব্যক্ত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজিম আখন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. আবদুস সালাম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের SDG বিষয়ক প্রধান সমন্বয়ক প্রফেসর ড. এস. এম. আবদুল আওয়াল। সভাপতিত্ব করেন ন‍্যাশনাল ইন্সটিটিউট অফ বায়োটেকনোলজির মহাপরিচালক অধ্যাপক ড. সগির আহমেদ| তাঁরা প্রত্যেকেই বায়োটেকনোলজিকে এগিয়ে নেয়ার আগ্রহ প্রকাশ করেন এবং এই সেক্টরে যে বৈষম্যগুলোর মুখোমুখি হতে হয়, তা নিরসনের অঙ্গীকার করেন। গবেষণা ক্ষেত্রে অবদান রাখার জন্য এওয়ার্ড অফ এক্সিলেন্স অর্জন করেন তরুন জীবপ্রযুক্তিবিদ ড. মোঃ মাহবুব হাসান, ড. শিপন দাশ গুপ্ত, সেজান রহমান, মো: আরিফ খান, উজ্জ্বল হোসেন, ড. রাসেল দাশ, ড. সাইদ আনোয়ার, ড. মীর মুবাশির খালিদ, ড. জান্নাতুল ফেরদৌস পাপড়ি| সেরা শিক্ষার্থী নির্বাচিত হয় ফারিহা আহমেদ রাইসা, ইয়াসিন রহমান, মুহাইমিনুর রহমান, তাহিয়া আকতার তান্মি, মামুনুজ্জামান|
সমাপনী অধিবেশনের সভাপতিত্ব করেন জাতীয় বায়োটেকনোলজি ইনস্টিটিউট-এর পরিচালক অধ্যাপক ড. মো. সগীর আহমেদ।
আয়োজকরা মনে করেন, এই সম্মেলন বাংলাদেশের বায়োটেকনোলজি খাতে নতুন গবেষণা দিগন্ত উন্মোচন করেছে এবং জিনোমিক্স ও এআই-নির্ভর বায়োইনোভেশনের মাধ্যমে দেশকে একটি উদীয়মান বৈশ্বিক বায়োটেক হাব হিসেবে প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ডিবিটেক/এমআইএ/এমইউআইএম
মহাবিশ্বের প্রসারণ হারের সবচেয়ে নির্ভুল পরিমাপ, গবেষণায় বাংলাদেশি বিজ্ঞানী
মহাবিশ্ব কত দ্রুত প্রসারিত হচ্ছে, সেই হারের এখন পর্যন্ত সবচেয়ে নির্ভুল পরিমাপ প্রকাশ করেছে ৪০ বিজ্ঞানীর একটি আন্তর্জাতিক গবেষকদল। তাদের নতুন গবেষণা অনুযায়ী, মহাবিশ্বের প্রসারণের হার প্রতি সেকেন্ডে প্রতি মেগাপারসেকে ৭৩.৫ কিলোমিটার।
গবেষণাটিতে অনিশ্চয়তার হার ধরা হয়েছে ±০.৮১, যা এক শতাংশেরও কম। ফলে এটিকে এখন পর্যন্ত হাবল কনস্ট্যান্টের অন্যতম নির্ভুল পরিমাপ হিসেবে দেখা হচ্ছে।
এই গবেষণার অন্যতম রচয়িতা ড. সৈয়দ আশরাফ উদ্দিন, সহযোগী অধ্যাপক, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। তিনি বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাস্ট্রনমি, স্পেস সায়েন্স অ্যান্ড অ্যাস্ট্রফিজিক্স (কাসা)-এর কোর গ্রুপের সদস্য।
প্রায় ৪০ জন গবেষকের দলটি এইচ নট ডিস্ট্যান্স নেটওয়ার্ক কোলাবোরেশন নামে পরিচিত। তাদের গবেষণাপত্র ‘The Local Distance Network: A Community Consensus Report on the Measurement of the Hubble Constant at ~1% Precision’ প্রকাশিত হয়েছে Astronomy & Astrophysics সাময়িকীতে।
মহাবিশ্বের প্রসারণের হার বা হাবল কনস্ট্যান্ট (H₀) নিয়ে দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য রয়েছে। মহাবিশ্বের শুরুর দিকের বিকিরণ বিশ্লেষণ এবং নিকটবর্তী ছায়াপথ পর্যবেক্ষণভিত্তিক পদ্ধতিতে পাওয়া ফলের মধ্যে অমিল থাকায় এ বিতর্ককে বিজ্ঞানীরা ‘হাবল টেনশন’ নামে অভিহিত করেন।
ড. আশরাফ উদ্দিন বলেন, বিভিন্ন পদ্ধতির পরিমাপে একই ধরনের ফল পাওয়া গেছে। তাই এ অমিলকে শুধু কোনো একটি পদ্ধতির ত্রুটি বলে ব্যাখ্যা করা যথেষ্ট নয়। বরং এটি পদার্থবিজ্ঞানের আরও গভীর কোনো অজানা বিষয়ের ইঙ্গিত হতে পারে।
গবেষণায় পৃথক পদ্ধতিগুলোকে আলাদা করে না দেখে একটি সমন্বিত কাঠামোয় বিশ্লেষণ করা হয়েছে, যাকে গবেষকরা ‘ডিস্ট্যান্স নেটওয়ার্ক’ বলছেন। এতে বিভিন্ন পর্যবেক্ষণ পদ্ধতির তথ্য একত্রে যাচাই করে তুলনামূলক ফলাফল পাওয়া গেছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতের গবেষকদের জন্য একটি স্বচ্ছ ও নমনীয় কাঠামো তৈরি করাই ছিল তাদের লক্ষ্য। নতুন প্রজন্মের শক্তিশালী টেলিস্কোপ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে এ গবেষণা সহায়ক হবে।
ড. খান মোহাম্মদ বিন আসাদ, সহকারী অধ্যাপক ও পরিচালক, CASA বলেন, কাসার মাধ্যমে বাংলাদেশের গবেষকদের আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানী সমাজের সঙ্গে যুক্ত করার কাজ চলছে। এতে তরুণদের আধুনিক গবেষণায় অংশ নেওয়ার সুযোগ বাড়ছে।
দেশের প্রথম জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিপদার্থবিজ্ঞান গবেষণাকেন্দ্র হিসেবে কাসা প্রতিষ্ঠিত হয় ২০২৪ সালে। সম্প্রতি আইইউবির ক্যাম্পাসে একটি ছোট আকারের ট্রান্সিয়েন্ট অ্যারে রেডিও টেলিস্কোপ স্থাপন করা হয়েছে, যা বাংলাদেশে আনুষ্ঠানিক মহাকাশ গবেষণার নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।
ডিবিটেক/সিসি/ইকে
এপ্রিল পর্যন্ত দেশের আকাশে দেখা যাবে লাইরিড উল্কাবৃষ্টি
এপ্রিল মাসের প্রথমভাগে বাংলাদেশের আকাশে একাধিক গ্রহের কুচকাওয়াজ ও পূর্ণিমার মনোরম দৃশ্য দেখা যাওয়ার পর এবার শেষার্ধে অপেক্ষা করছে নতুন চমক। ১৭ এপ্রিল, শুক্রবার থেকে ৩০ এপ্রিল পর্যন্ত রাতের আকাশে দেখা মিলবে লাইরিড উল্কাবৃষ্টি এবং গ্রহদের অবস্থানগত পরিবর্তনের দৃষ্টিনন্দন দৃশ্য, যা মহাকাশপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে।
জ্যোতির্বিজ্ঞানের তথ্য অনুযায়ী, এপ্রিলের শেষার্ধের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা লাইরিড উল্কাবৃষ্টি। প্রতিবছর এই সময়ে পৃথিবী যখন সি/১৮৬১ জি১ থ্যাচার ধূমকেতুর ফেলে যাওয়া ধূলিকণার মেঘ অতিক্রম করে, তখনই এ উল্কাপাতের সৃষ্টি হয়। চলতি বছর এই উল্কাবৃষ্টি ২৫ এপ্রিল পর্যন্ত সক্রিয় থাকলেও এর শিখর সময় ধরা হচ্ছে ২২ এপ্রিল রাত থেকে ২৩ এপ্রিল ভোর পর্যন্ত। আকাশ পরিষ্কার থাকলে প্রতি ঘণ্টায় ১০ থেকে ২০টি উল্কা দেখা যেতে পারে, যেগুলো উজ্জ্বল আলোর রেখা রেখে দ্রুত আকাশ পাড়ি দেয় (সূত্র: স্কাইম্যাপ অনলাইন ও স্কাই অ্যান্ড টেলিস্কোপ, অ্যাস্ট্রোনমি)।
এ সময় গ্রহগুলোর অবস্থানেও লক্ষণীয় পরিবর্তন দেখা যাবে। পশ্চিম আকাশে শুক্র গ্রহ তার উজ্জ্বলতা বজায় রাখলেও ধীরে ধীরে দিগন্তের নিচের দিকে নেমে যাবে। অন্যদিকে সন্ধ্যার আকাশে মঙ্গল গ্রহ তার লালচে আভা নিয়ে স্পষ্টভাবে দৃশ্যমান থাকবে। মাসের শেষ দিকে সূর্যোদয়ের প্রায় দুই ঘণ্টা আগে পূর্ব আকাশে শনি গ্রহ বেশ উঁচুতে অবস্থান করবে, আর এর কাছাকাছি থাকবে বরফদানব নেপচুন, যদিও সেটি দেখতে শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্র প্রয়োজন হবে (সূত্র: স্কাইম্যাপ অনলাইন ও স্কাই অ্যান্ড টেলিস্কোপ, অ্যাস্ট্রোনমি)।
সূত্রমতে, চাঁদও এই সময়ে ক্ষীয়মাণ দশায় প্রবেশ করবে। ২১ এপ্রিলের দিকে চাঁদ যখন লাইরা নক্ষত্রপুঞ্জ-এর কাছে অবস্থান করবে, তখন তার মৃদু আলো উল্কাপাত দেখায় সামান্য ব্যাঘাত ঘটাতে পারে। তবে মাসের শেষ দিকে আকাশে নক্ষত্রপুঞ্জের বিন্যাসে আকর্ষণীয় পরিবর্তন দেখা যাবে। দক্ষিণ আকাশে করভাস নক্ষত্রপুঞ্জ-এর চারকোনা আকৃতি সহজেই চোখে পড়বে। একই সময়ে দক্ষিণ-পূর্ব আকাশে উজ্জ্বল নীলাভ স্পাইকা জ্বলজ্বল করবে, যা কন্যা রাশির অংশ। আর উত্তর-পূর্ব আকাশে কমলা আভাযুক্ত আর্কটারাস দৃশ্যমান থাকবে, যা আকাশের চতুর্থ উজ্জ্বলতম নক্ষত্র এবং বসন্তকালের অন্যতম নির্দেশক (সূত্র: স্কাইম্যাপ অনলাইন ও স্কাই অ্যান্ড টেলিস্কোপ, অ্যাস্ট্রোনমি)।
সব মিলিয়ে এপ্রিলের শেষভাগে বাংলাদেশের রাতের আকাশ হয়ে উঠবে জ্যোতির্বৈজ্ঞানিক নানা ঘটনার এক অনন্য প্রদর্শনী, যা খালি চোখেই উপভোগ করা সম্ভব হবে।
ডিবিটেক/এনএ/ইকে
জ্বালানি লোডিংয়ের অনুমতি মিলেছে; এপ্রিলের শেষে উদ্বোধন
অবশেষে রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিং কার‌্যক্রমে লাইসেন্স প্রদানের জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়রা) ক্লিয়ারেন্স দিয়েছে। এপ্রিলের শেষে রূপপুর পারমাণবিকের প্রথম ইউনিটে জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং হওয়ার সম্ভবনার কথা জানাগেছে।
১৬ এপ্রিল, বৃহস্পতিবার বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (BAERA) চেয়ারম্যান মাহমুদুল হাসান এই আশাবাদের কথা জানিয়েছেন। তার ভাষ্যমতে, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম পরিচালনার জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করেছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। জাতীয় ও আন্তর্জাতিক নিয়ন্ত্রণকারী সংস্থাসমূহের পর্যবেক্ষণ ও পর্যালোচনার ভিত্তিতে এই লাইসেন্স প্রদান করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এখন কেন্দ্রটির প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু করার জন্য প্রস্তুত।
জ্বালানি লোডিং পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমিশনিং পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এর মাধ্যমে রিঅ্যাক্টরে পারমাণবিক জ্বালানি স্থাপন করা হয় এবং পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন করা হয়। একই সঙ্গে জাতীয় নিয়ন্ত্রণকারী সংস্থা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে বিভিন্ন ধাপে পর্যবেক্ষণ, মূল্যায়ন ও পর্যালোচনা কার্যক্রম সম্পন্ন করা হয়। এসব কার্যক্রম সন্তোষজনকভাবে সম্পন্ন হওয়ায় জ্বালানি লোডিং কার্যক্রম পরিচালনার জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করা হয়েছে।
এ সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (NPCBL)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এরআগে বায়রা লাইসেন্স প্রদান না করায় নির্ধারিত চলতি মাসের ৭ এপ্রিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এর প্রথম ইউনিটে জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং কার্যক্রম স্থগিত করা হয় । বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় জ্বালানি লোডিং কার্যক্রম ৭ এপ্রিল উদ্বোধনের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল। ঢাকার নভোথিয়েটার থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি জ্বালানী লোডিং কার্যক্রম উদ্বোধনের কথা ছিল। উদ্বোধনের জন্য অন্যান্য প্রস্তুতি গ্রহন করা হলেও জ্বালানী লোডিং কার্যক্রম শুরু করা এসময় সম্ভব হয় না।
দেশের সবচেয়ে ব্যয়বহুল এ প্রকল্পটি দীর্ঘ সময়ের নানা জটিলতা পেরিয়ে এখন দৃশ্যমান পর্যায়ে পৌঁছেছে। এর আগেও একাধিকবার উৎপাদন শুরুর সময় পিছিয়েছে। প্রায় দুই বছর আগে রাশিয়া থেকে প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়াম জ্বালানি দেশে আনা হলেও তা এখনো ব্যবহার করা যায়নি।
জ্বালানি লোডিংয়ের আগে International Atomic Energy Agency-এর তত্ত্বাবধানে Bangladesh Atomic Energy Regulatory Authority থেকে লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। জ্বালানী লোডিং এর লাইসেন্স পাবার আগে দুই দেশের (বাংলাদেশ ও রাশিয়া) সরকার প্রধানের সময় নিয়ে উদ্বোধনের তারিখ নির্ধারণ করায় এসময় অস্বস্তিতে পড়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সংকটের আশঙ্কা বাড়ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে বাংলাদেশে গ্যাস ও বিদ্যুৎ খাতে চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে একটি গুরুত্বপূর্ণ বিকল্প উৎস হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত, রাশিয়ার সঙ্গে চুক্তির ভিত্তিতে নির্মিত এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১২.৬ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় এক লাখ ১৩ হাজার কোটি টাকা)। ২০১৩ সালে চুক্তি স্বাক্ষর এবং ২০১৫ সালে নির্মাণকাজ শুরু হয়।
প্রথম ইউনিটের নির্মাণ কাজ শেষ হয়েছে এবং ২০২৭ সালের প্রথমার্ধে বাণিজ্যিক উৎপাদন শুরুর লক্ষ্য রয়েছে। দ্বিতীয় ইউনিটের কাজ চলমান, যা আগামী বছরের শেষ নাগাদ শেষ হতে পারে। পুরো প্রকল্প ২০২৮ সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
সবকিছু ঠিক থাকলে, প্রথম ইউনিট থেকে ১২০০ মেগাওয়াট এবং পরবর্তীতে দ্বিতীয় ইউনিট থেকে আরও ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এর মাধ্যমে দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় একটি নতুন অধ্যায়ের সূচনা ঘটবে।
পরিকল্পনা অনুযায়ী, ফুয়েল লোডিং কার্যক্রম শুরুর প্রায় তিন মাসের মধ্যেই কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে উৎপাদিত পারমাণবিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। পরবর্তীতে ধাপে ধাপে বিভিন্ন পরীক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম সম্পন্ন করে আগামী ডিসেম্বর মাসের মধ্যে প্রথম ইউনিটের  পূর্ণ সক্ষমতায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন শুরু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এই অগ্রগতি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিবিটেক/এমটিএম/ইকে
সভাপতি মনিরুজ্জামান; সম্পাদক নূর
ঢাকা ওয়াসা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (ঢাওডিইএ) এর কার্যক্রম পরিচালনার জন্য ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কেন্দ্রীয় কমিটি  ঘোষণা করা হয়।
১২ এপ্রিল, রবিবার  ঢাকা ওয়াসা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের বিদায়ী সভাপতি ও ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী (অবঃ) মোঃ আবদুর রব মিয়া, বিদায়ী সাধারণ সম্পাদক ও নির্বাহী প্রকৌশলী (অবঃ) মোঃ আরমান ভূইয়া এবং নির্বাহী সদস্য ও উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ হাসিবুল হাসানের যৌথ সাক্ষরিত ২৫ সদস্যের কমিটি ঘোষণা করে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়।
ঢাকা ওয়াসা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি হলেন মোঃ মনিরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সহ-সভাপতি (১) গোলাম মোস্তফা, সহ-সভাপতি (২) মোঃ মিজানুর রহমান,সাধারণ সম্পাদক মোঃ নূর হোসেন।
কমিটির অন্যান্য হলেন যুগ্ম সাধারণ সম্পাদক (১) মোহাম্মদ মাহবুব আলম আল আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক (২) মোঃ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ভূইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সাঈদ সাজ্জাদ হোসেন, অর্থ সম্পাদক মানিক চন্দ্র মহানায়ক, প্রচার, জনসংযোগ ও প্রকাশনা সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন টিটু, সহ-প্রচার, জনসংযোগ ও প্রকাশনা সম্পাদক মোঃ মামুনুর রহমান, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মোঃ শফিউল আলম, সহ-সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মোঃ রাহাত হোসেন, তথ্য, দপ্তর ও লাইব্রেরি সম্পাদক মোঃ আরিফুজ্জামান, সহ-তথ্য, দপ্তর ও লাইব্রেরি সম্পাদক মীর সালমান সাঈদ হাসান, সমাজ কল্যাণ ও সমবায় সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, প্রশিক্ষণ, গবেষণা ও চাকরি বিষয়ক সম্পাদক মোঃ হাফিজুর রহমান, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক শেখ আহমেদ সাঈদ সাব্রি আল, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ ইয়াকুব হোসেন, নির্বাহী সদস্য (১) রিয়াদ আহমেদ, নির্বাহী সদস্য (২) মোহাম্মদ ইতিয়ার মাসউদ, নির্বাহী সদস্য (৩) মোঃ নূর-ই নেয়ামত খান, নির্বাহী সদস্য (৪) উত্তস সমাদ্দর, নির্বাহী সদস্য (৫) রাজেস ত্রিপুরা।
ঢাকা ওয়াসা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি হলেন মোঃ মনিরুজ্জামান বলেন, সকলের সহযোগিতা ও পরামর্শে আগামী ২ বছর দায়িত্ব পালন করতে চাই। ঢাকা ওয়াসা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন কে একটি শক্তিশালী ও প্রকৌশলী বান্ধব ইউনিট হিসেবে ভূমিকা রাখার সর্বোচ্চ চেষ্টা করবো।
ডিবিটেক/এসআইআর/ইকে
সালফিউরিক অ্যাসিড আমদানি অনুমতির সিদ্ধান্ত
সালফিউরিক অ্যাসিড আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ৭ এপ্রিল, মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্প উদ্যোক্তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাজার স্থিতিশীলতার বিবেচনায় সালফিউরিক অ্যাসিড আমদানির অনুমতিদানের সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
এটি আমদানির জন্য এলসি (Letter of Credit) খোলার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিস্ফোরক অধিদপ্তর থেকে অনাপত্তি সনদ (NOC) বা লাইসেন্স নেয়া বাধ্যতামূলক। সাধারণত, সার উৎপাদন ও অন্যান্য শিল্প খাতে কাঁচামাল হিসেবে এই অ্যাসিডের আমদানির অনুমতি দেয়া হয়।
প্রসঙ্গত, সালফিউরিক অ্যাসিড ফসফেট স্যার তৈরির প্রধান উপাদান। মিথ্যা ঘোষণায় বা অনুমোদনের বাইরে অন্য অ্যাসিডের নামে (যেমন- ফরমিক অ্যাসিড) এটি আমদানি করলে পণ্য চালান জব্দ ও আইনানুগ ব্যবস্থা নেয়া হয়।
ডিবিটেক/ডিবি/ইকে
পৃথিবী থেকে সবচেয়ে দূরে যাওয়ার রেকর্ড গড়লেন আর্টেমিসের নভোচারীরা
পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী জায়গায় মানুষের ভ্রমণের নতুন রেকর্ড গড়েছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস–২ চন্দ্রাভিযানে অংশ নেওয়া চার নভোচারী। নভোচারীরা যখন ‘ওরিয়ন’ ক্যাপসুলে চাঁদের পেছন দিকে যায়, তখন পৃথিবীর সঙ্গে তাঁদের যোগাযোগ প্রায় ৪০ মিনিট বন্ধ থাকে। পরবর্তী সময়ে ওই অংশ ঘুরে আসার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে অবস্থিত নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে তাঁদের আবারও যোগাযোগ স্থাপিত হয়।
আর্টেমিস–২ অভিযানের চারজন নভোচারী গতকাল সোমবার গ্রিনিচ মান সময় বেলা ৩টা ৫৮ মিনিটে যখন চাঁদের পেছন দিকে সবচেয়ে দূরবর্তী জায়গায় পৌঁছান, তখন পৃথিবী থেকে তাঁদের দূরত্ব ছিল প্রায় ৪ লাখ ৬ হাজার ৭৮৮ কিলোমিটার বা প্রায় ২ লাখ ৫২ হাজার ৭৬০ মাইল। এর আগে পৃথিবী থেকে এত দূরে কোনো মানুষ ভ্রমণ করেননি। এর মধ্য দিয়ে নতুন রেকর্ড গড়েছে আর্টেমিস–২ অভিযান।
আগের রেকর্ডটি প্রায় ৫৬ বছর আগের। আল–জাজিরার খবর বলছে, ১৯৭০ সালের এপ্রিলে নাসার অ্যাপোলো–১৩ অভিযানে অংশ নেওয়া নভোচারীরা পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী জায়গায় ভ্রমণ করেছিলেন। ওই সময় তাঁরা পৃথিবী থেকে প্রায় ৪ লাখ ১৭১ কিলোমিটার বা প্রায় ২ লাখ ৪৮ হাজার ৬৫৫ মাইল দূরে গিয়েছিলেন।
১ এপ্রিল ‘আর্টেমিস-২’ অভিযানে চার নভোচারী কেনেডি স্পেস সেন্টার থেকে ‘ওরিয়ন’ ক্যাপসুলে চড়ে এ ঐতিহাসিক যাত্রা শুরু করেন। সর্বশেষ চাঁদে নভোচারী গিয়েছিল ১৯৭২ সালে। ওই সময় অ্যাপোলো-১৭ মিশনের পর এবার প্রথম কোনো মানুষ চাঁদের পথে রওনা হলেন।
এই চার নভোচারী হলেন নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন।
চাঁদের পেছন দিক থেকে ফিরে নাসার নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে আবারও যোগাযোগ স্থাপিত হওয়ার পর ক্রিস্টিনা কোচ বলেন, ‘পৃথিবী থেকে আবারও শব্দ শুনতে পাওয়াটা খুবই আনন্দের।’
নভোচারীরা সেখানে একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করেছেন। আর্টেমিস–২ অভিযানে থাকা ওরিয়ন নভোযানের পাইলট ভিক্টর গ্লোভার বলেন, ‘আমরা যেন কল্পবিজ্ঞানের জগতে চলে গিয়েছিলাম। খুবই অপার্থিব লেগেছে।’
তাদের এ নতুন রেকর্ড ভবিষ্যতে মানুষ ভেঙে দেবে বলেও আশা প্রকাশ করেছেন আর্টেমিস–২–এর নভোচারীরা।
আর্টেমিস–২ অভিযানে অংশ নেওয়া নভোচারীরা চাঁদে অবতরণ করবেন না। ১০ দিনের অভিযানে তাঁরা চাঁদের চারপাশে ঘুরে আবার পৃথিবীতে ফিরবেন। ১৯৭২ সালের পর এবারই প্রথম কোনো মানুষ পৃথিবীর কক্ষপথের বাইরে ভ্রমণ করছেন।
মনুষ্যবাহী এই পরীক্ষামূলক যাত্রার মূল লক্ষ্য চাঁদে নিয়মিত যাতায়াত শুরু করা। নাসা ২০২৮ সালের মধ্যে চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে আবারও নভোচারী অবতরণের লক্ষ্য নির্ধারণ করেছে।
ডিবিটেক/এবি/ইকে
৯টা বাজতেই বন্ধ গেট, অনুপস্থিত ৩২ শতাংশ
নির্ধারিত সময়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাই করতে হঠাৎ রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) গিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
এরপর সকাল ৯টা বাজতেই অফিসের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। তখন উপস্থিতির হিসাব নিয়ে দেখা যায়, অন্তত ৩২ শতাংশ কর্মকর্তা-কর্মচারী তখনো অফিসে প্রবেশ করেননি।
৬ এপ্রিল, সোমবার সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সরাসরি এলজিইডি কার্যালয়ে উপস্থিত হন।
সকাল ৯টা বাজার সঙ্গে সঙ্গে গেট বন্ধ করে দিয়ে উপস্থিতি যাচাই কার্যক্রম শুরু হয়। গেট বন্ধ হয়ে যাওয়ার পর অনেক কর্মকর্তা-কর্মচারী বাইরে আটকা পড়েন। পরে তারা জানতে পারেন, নির্ধারিত সময়ে উপস্থিতি নিশ্চিত করতে এই আকস্মিক উদ্যোগ নেওয়া হয়েছে।
এসময় প্রতিমন্ত্রী নিজেই গেটের বাইরে দাঁড়িয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং ভেতরে পাঠানো প্রতিনিধিদের মাধ্যমে উপস্থিতির তথ্য সংগ্রহ করেন।
পরে গণমাধ্যমকে প্রতিমন্ত্রী জানান, সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত প্রায় ৩২ শতাংশ কর্মকর্তা-কর্মচারী অফিসে প্রবেশ করেননি, যা দাপ্তরিক শৃঙ্খলার ক্ষেত্রে উদ্বেগজনক।
তিনি বলেন, প্রধানমন্ত্রীসহ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিব পর্যায়ের কর্মকর্তারা নির্ধারিত সময় কঠোরভাবে অনুসরণ করছেন। সেই তুলনায় বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরে সময়ানুবর্তিতার ঘাটতি গ্রহণযোগ্য নয়।
এ ধরনের অনিয়ম রোধে ভবিষ্যতেও বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরে আকস্মিক পরিদর্শন চালানো হবে জানিয়ে মীর শাহে আলম বলেন, উপস্থিতির ব্যত্যয় পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের খাল পুকুর খনন প্রকল্পের প্রকল্প পরিচালক বলেন, এটি একটি সরকারের ভালো উদ্যোগ,এ পদক্ষেপকে আমি স্বাগত জানাই। প্রতিমন্ত্রী ও সচিবের আগমন সকল কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে একটি সতর্কবার্তা। সকলের যথাসময়ে উপস্থিত হয়ে সরকারের আদেশ মেনে জনস্বার্থে কাজ করা উচিত। এতে আমাদের কাজের গতি ও প্রশাসনিক শৃঙ্খলা ফিরে আসবে। অন্য দিকে সকালবেলা একই সময়ে অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সহ কর্মস্থলে যাতায়াত ও অন্যান্য কর্মকাণ্ডের কারণে রাস্তাঘাটে প্রচুর যানজট হয়।
ডিবিটেক/বিএনও/ইকে
ইঞ্জিনিয়ারিং নয়, টেকনিক্যাল শিক্ষায় আলাদা জোর দরকার: শিক্ষামন্ত্রী
টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে আলাদাভাবে গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, “ইঞ্জিনিয়ারিং এডুকেশন আর টেকনিক্যাল এডুকেশন এক নয়। এই দুইটিকে গুলিয়ে ফেলা ঠিক না।” একইসঙ্গে সুনির্দিষ্ট পরিকল্পনা ও মতবিনিময় ছাড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম এর কোনো পরিবর্তন হচ্ছে না বলেও সাফ জানিয়ে দেন শিক্ষামন্ত্রী।
৫ এপ্রিল, রবিবার সন্ধ্যায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাবও দেন মন্ত্রী।
সভায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়ন, পলিসিগত প্রস্তাবনা এবং শিক্ষক ও ডিপ্লোমা প্রকৌশলীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। কারিগরি শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং যুগোপযোগী করার পরিকল্পনার ওপর আলোকপাত করেন বক্তারা।
আইডিইবি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সারা দেশ থেকে আগত ডিপ্লোমা প্রকৌশলী ও ভোকেশনাল শিক্ষকরা উপস্থিতিতে সভায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট-এর এক শিক্ষার্থী নিজের ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনার কথা তুলে ধরলে মন্ত্রী ডিপ্লোমা ও ইঞ্জিনিয়ারিং শিক্ষার পার্থক্য ব্যাখ্যা করেন।
শিক্ষার্থী নিজেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে উল্লেখ করলে তিনি বলেন, ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে এক করে দেখা উচিত নয়।
মন্ত্রী জানান, তার মূল লক্ষ্য টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষাকে এগিয়ে নেওয়া। উদাহরণ হিসেবে তিনি সিঙ্গাপুর-এর ভোকেশনাল শিক্ষাব্যবস্থার কথা তুলে ধরে বলেন, সেখানে প্রচলিত একাডেমিক যোগ্যতা ছাড়াই দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়া হয় এবং তিনি নিজেও এ ধরনের প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।
শিক্ষার্থীরা আলোচনায় জানান, দেশে পলিটেকনিক শিক্ষায় প্রায় ৫৯ শতাংশ প্র্যাকটিক্যাল থাকার কথা থাকলেও বাস্তবে তার ঘাটতি রয়েছে। জবাবে মন্ত্রী বলেন, তিনি নিজেও ল্যাব পরিদর্শনে গিয়ে প্রত্যাশিত বাস্তব চিত্র পাননি। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “কাজির গরু কেতাবে আছে, খাতায় আছে—গোয়ালে নেই।”
পরে ওই শিক্ষার্থী বাস্তবায়ন উন্নয়নে সহায়তা চাইলে মন্ত্রী বলেন, পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে ইঞ্জিনিয়ারিং কলেজে রূপান্তর করা যেতে পারে এবং আলাদাভাবে টেকনিক্যাল স্কুল গড়ে তোলা প্রয়োজন। কারণ, ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল শিক্ষা একসঙ্গে কার্যকরভাবে পরিচালনা করা কঠিন।
সভা শেষে তিনি আবারও বলেন, দেশের টেকনিক্যাল শিক্ষাকে আধুনিক ও কার্যকর করতে কাঠামোগত পরিবর্তন জরুরি। এতে শিক্ষার্থীরা বাস্তব দক্ষতা অর্জন করে আন্তর্জাতিক মানে প্রতিযোগিতা করতে পারবে।
এর আগে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানিসংকটের প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে এ সপ্তাহে অনুষ্ঠেয় পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে। অর্থাৎ সশরীর ও অনলাইন—মিশ্র পদ্ধতিতে ক্লাস হবে কি না বা অন্য কোনো ব্যবস্থা হবে কি না, তার সিদ্ধান্ত হবে মন্ত্রিসভার বৈঠকে। তার আগে অংশীজনদের সঙ্গে বৈঠক করবে শিক্ষা মন্ত্রণালয়। তিনি বলেন, "প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে স্টেকহোল্ডারদের সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে অনলাইন অফলাইন কিভাবে এটাকে সিস্টেমটিক ডিস্ট্রিবিউশন করা যায় সে ব্যাপারে। আমরা এখনও স্টেকহোল্ডারদের সঙ্গে বসতে পারি নাই।
"কাল পরশু স্টেকহোল্ডারদের সাথে বসে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। এবং সেটা আমরা ক্যাবিনেটকে অবহিত করব। তারপরে ক্যাবিনেট সিদ্ধান্ত নিবেন যে এই বিষয়ে কি সিদ্ধান্ত হতে পারে।"
অবশ্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি সূত্র বলেছে, তারাও মনে করেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে নিয়ে অনলাইনে ক্লাস নেওয়া কঠিন। এ জন্য খোলা রেখে কীভাবে সমস্যাটি সমাধান করা যায়, সেই চিন্তা তাদেরও আছে। তবে সিদ্ধান্তটি আসবে মন্ত্রিপরিষদ থেকে।
ডিবিটেক/আইএইচ/এমইউআইএম
রাজধানীতে ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস শুরু
রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে শুরু হরো দুই দিনব্যাপী ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস। এ আয়োজনে দেশের তরুণ বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) বিষয়ক গবেষণা, উদ্ভাবন ও সম্ভাবনা তুলে ধরবেন।
৪ এপ্রিল, শনিবার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, তরুণ বিজ্ঞানীদের অংশগ্রহণে আয়োজিত “সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস” দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে। তিনি উল্লেখ করেন, বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তি শুধু অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি নয়, বরং জাতীয় নিরাপত্তা, টেকসই উন্নয়ন ও মানবকল্যাণের অন্যতম ভিত্তি।
মন্ত্রী আরও বলেন, সরকার একটি জ্ঞানভিত্তিক ও উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্যে STEM শিক্ষার প্রসার, গবেষণাকে বাজারে রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধি এবং স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।
মন্ত্রী তরুণ বিজ্ঞানীদের উদ্দেশ্যে বলেন, আপনারাই ভবিষ্যতের নেতৃত্ব দিবেন। গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীলতার মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের পর অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের কাজে লাগানোর জন্যও তিনি আহ্বান জানান।
মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার বিজ্ঞান ও প্রযুক্তি খাতের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব
মোঃ আনোয়ার হোসেন বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে অগ্রাধিকার দিয়ে একটি জাতীয় এআই ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। ডেটা নিরাপত্তা, ব্যবস্থাপনা এবং কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও শিল্পখাতে এর কার্যকর ব্যবহার নিশ্চিত করতে সমন্বিত নীতিমালা ও গবেষণার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে স্টেম শিক্ষা, ন্যানো ও বায়োটেকনোলজি এবং সেমিকন্ডাক্টর খাতে উন্নয়নে কাজ চলছে। “ইনোভেশন টু মার্কেট” উদ্যোগের মাধ্যমে উদ্ভাবনকে বাজারের সঙ্গে সংযুক্ত করতে এবং একটি শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তুলতে পদক্ষেপ নেওয়া হয়েছে। শিগগিরই জাতীয় ইনোভেশন ফেয়ার আয়োজনের পরিকল্পনা রয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)-এর চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, “আজ আমরা চতুর্থ শিল্পবিপ্লবের যুগে অবস্থান করছি, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবন ও কর্মক্ষেত্রকে পরিবর্তন করছে। বাংলাদেশের তরুণ বিজ্ঞানীরাই এই পরিবর্তনের মূল চালিকাশক্তি।”
তিনি আরও বলেন, “আমাদের উচিত প্রযুক্তি ব্যবহার করে দেশের বাস্তব সমস্যা—স্বাস্থ্য, কৃষি ও উদ্ভাবন—সমাধান করা এবং ডেটা নিরাপত্তা ও নৈতিকতা নিশ্চিত করা।”
কংগ্রেসে বিভিন্ন সেশন, গবেষণা উপস্থাপনা, প্যানেল আলোচনা এবং প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং প্রযুক্তি সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করছেন।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ তরুণ বিজ্ঞানীদের মধ্যে গবেষণার আগ্রহ বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের উদ্ভাবন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস-এর ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. জেড এন তাহমিদা বেগম (BAS)।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেসের চেয়ারপারসন মেজর জেনারেল (অব.) প্রফেসর ড. এ এস এম মতিউর রহমান।
বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস-এর সেক্রেটারি প্রফেসর ড. ইয়ারুল কবির অনুষ্ঠানের সূচনা বক্তব্য প্রদান করেন।
প্রসঙ্গত, ,“Young Scientists for Artificial Intelligence” প্রতিপাদ্য নিয়ে ০৪-০৫ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ কংগ্রেসের আয়োজন করেছে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি।
এছাড়াও অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক, তরুণ বিজ্ঞানী, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।
ডিবিটেক/এমজেডইউ/এমইউএম
এলজিইডি’র ১৯৭ প্রকৌশলী পেলেন নির্বাহী দায়িত্ব
দীর্ঘদিনের জনবল ঘাটতি মোকাবেলায় ১৯৭ জন জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলীকে নির্বাহী প্রকৌশলীর শূন্য পদে চলতি দায়িত্ব প্রদান করলো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ২ এপ্রিল, বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারি সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন জেলায় নিয়োজিত সিনিয়র সহকারি প্রকৌশলী বা উপজেলা প্রকৌশলীকে ‘নির্বাহী প্রকৌশলী (পুর) পদে ৫ম গ্রেডে শর্ত সাপেক্ষে চলতি দায়িত্ব দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শূন্য পদগুলোতে দ্রুত জনবল সংযুক্ত করে চলমান উন্নয়ন কার্যক্রমে গতি ফিরিয়ে আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য। দীর্ঘ সময় ধরে নির্বাহী প্রকৌশলীর বহু পদ খালি থাকায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি পরিলক্ষিত হচ্ছিল।
এলজিইডি দেশের অন্যতম বৃহৎ প্রকৌশল সংস্থা, যা স্বাধীনতার পর থেকেই গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সড়ক, সেতু এবং অন্যান্য অবকাঠামো নির্মাণের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, চলতি দায়িত্ব দেওয়ার এ সিদ্ধান্ত সাময়িকভাবে জনবল সংকট নিরসনে সহায়ক হবে এবং চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া আরও ত্বরান্বিত করবে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, “চলতি দায়িত্ব ও অতিরিক্ত দায়িত্ব প্রদান বিধিমালা, ২০২৩ অনুযায়ী এ ধরনের দায়িত্বকে পদোন্নতি হিসেবে ধরা হয় না। কেননা এই দায়িত্বের মেয়াদ সাময়িক। দায়িত্ব ৬ মাস পর্যন্ত বলবৎ থাকবে”
এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হলে ভবিষ্যতে স্থায়ী পদোন্নতির মাধ্যমে জনবল কাঠামো আরও শক্তিশালী করা সম্ভব হবে।
ডিবিটেক/ডিভিও/এমইউআইএম
রকেট প্রযুক্তি ও প্রতিরক্ষা সক্ষমতায় স্বনির্ভর হওয়ার স্বপ্ন
'রোবোটিক্স, অ্যারোস্পেস এবং বিলিয়ন ডলারের গ্রিন ফ্রন্টিয়ার' শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অডিটোরিয়ামে ১ এপ্রিল, বুধবার অনুষ্ঠিত হলো বিশেষ কারিগরি সেমিনার। বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত এই সেমিনারের মূল লক্ষ্য ছিল ভবিষ্যৎ ইঞ্জিনিয়ারদের বৈশ্বিক ক্যারিয়ার ও উদ্ভাবনী প্রযুক্তিতে সম্পৃক্ত হওয়ার সাহস ও সঠিক দিকনির্দেশনা প্রদান করা।
সেমিনারে মূল প্রবন্ধ (Keynote) উপস্থাপন করেন এয়ারবাস (Airbus) জার্মানির কস্টিং ডাটা ও টুলস প্রধান আসাদ কাগজী। নিজের জীবন সংগ্রামের গল্প শুনিয়ে তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করেন, বাংলাদেশের শিকড় থেকেই বিশ্বমানের ক্যারিয়ার গড়া সম্ভব।
তিনি বলেন, "এয়ারবাস আজ শক্তিশালী, কিন্তু তোমাদের ইউনিক আইডিয়া ও সক্ষমতার মাধ্যমে আমরা আরও শক্তিশালী হতে চাই"। তিনি ২০৩৫ সালের মধ্যে মহাকাশ অর্থনীতির আকার ১.৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর সম্ভাবনার কথা উল্লেখ করে শিক্ষার্থীদের এই বিশাল বাজারে অংশ নেওয়ার আহ্বান জানান। বললেন, ২০৩০ সালের মধ্যে মেকাট্রনিক্সের বিশ্ববাজার প্রায় ৩১৭.২ বিলিয়ন ডলারে পৌঁছাবে।
এয়ারবাসের বাংলাদেশি এই শুভেচ্ছা দূত মেকাট্রনিক্স ইকোসিস্টেমকে একটি "ন্যাশনাল মাল্টিপ্লায়ার" হিসেবে অভিহিত করে বলেন, এআই, সিভিল, ইলেকট্রিক্যাল এবং অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের সমন্বয়ে একটি স্বনির্ভর জাতীয় অর্থনীতি গড়ে তুলতে সক্ষম।মহাকাশ জয়ের স্বপ্নের পাশাপাশি তিনি দেশের বিদ্যমান সংকটের দিকেও আলোকপাত করেন। তিনি জানান, বাংলাদেশে পরিবেশগত অবক্ষয়ের কারণে জাতীয় জিডিপির প্রায় ১৭.৬% ক্ষতি হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ২০৫০ সালের মধ্যে কৃষি জিডিপির এক-তৃতীয়াংশ ধ্বংস হওয়ার ঝুঁকিতে রয়েছে। ​এই সংকট সমাধানে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়াররা অটোমেটেড বর্জ্য বাছাই মেশিন, স্মার্ট ভেহিকেল এমিশন সেন্সর এবং আইওটি চালিত ড্রোন তৈরি করে সরাসরি ভূমিকা রাখতে পারেন।
​শিক্ষার্থীদের জন্য বর্তমানের বড় বড় প্রজেক্টের সুযোগ তুলে ধরে তিনি বলেন, বিশ্বব্যাংক ও এডিবি’র মতো সংস্থাগুলো বাংলাদেশে বড় অংকের বিনিয়োগ করছে। এর মধ্যে নদী পর্যবেক্ষণের জন্য ৪১০ মিলিয়ন ডলারের DWATER প্রজেক্ট এবং আরএমজি খাতে রোবোটিক্স ব্যবহারের জন্য ২৫৬.৫ মিলিয়ন ডলারের গ্রিন ক্লাইমেট ফান্ড উল্লেখযোগ্য। এছাড়া ইউএনডিপি’র মাধ্যমে তরুণদের হার্ডওয়্যার প্রোটোটাইপ তৈরির জন্য সিড ফান্ডিং বা অনুদান প্রদান করা হচ্ছে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের উদীয়মান অ্যারোস্পেস স্টার্টআপ 'ধূমকেতু এক্স'-এর প্রধান নাহিয়ান আর রহমান। বাংলাদেশ সক্ষমতা নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, "রকেট লঞ্চিংয়ের ক্ষেত্রে আগামীতে একটি বিশাল রপ্তানি বাজার তৈরি হচ্ছে। আমরা দেশীয় মেধা কাজে লাগিয়ে এই আন্তর্জাতিক বাজারটি ধরার লক্ষ্য নিয়ে কাজ করছি। নীতিমালার ঘাটতি ও অর্থায়ন সহযোগিতার কোন সুযোগ না থাকায় নিজস্ব তহবিল থেকে কাজ করছি।"
সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৌগত আহমেদ দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ও উন্নত প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, "আমাদের রিসাইজ সিস্টেমে রকেট প্রযুক্তি এবং এয়ারপ্লেনে জেট প্রোপালশন ব্যবহৃত হয়। দেশে যদি রকেট তৈরির মতো প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে, তবে কেন আমরা নিজস্ব প্রযুক্তি (ICDM) তৈরি করে প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করব না?"
তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমানে এ ধরণের প্রযুক্তি পরীক্ষার ক্ষেত্রে কিছু নীতিগত সীমাবদ্ধতা রয়েছে। তবে উপস্থিত শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে তিনি বলেন, "আগামী ১০ বছর পর আজকের এই শিক্ষার্থীরাই দেশের নীতি-নির্ধারক হবে। তাই আজ থেকে স্বপ্ন দেখা শুরু করলে ভবিষ্যতে আমরাও ইরানের মতো 'মিসাইল সিটি' গড়ে তুলতে সক্ষম হব।"
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশন এবং আইসিটি খাতের অভিজ্ঞ ব্যক্তিরা। বক্তারা একমত পোষণ করেন যে, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয় মোকাবিলায় মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারদের উদ্ভাবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেমিনারটি শেষ হয় আসাদ কাগজীর একটি বিশেষ বার্তার মাধ্যমে— শিক্ষার্থীদের কেবল প্রযুক্তি নয়, বরং সততা ও মানবতা নিয়ে চিন্তা করার আহ্বান জানান তিনি। শিক্ষার্থীদের তৈরি মেকাট্রনিক সিস্টেম দেশের ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করতে পারে উল্লেখ করে তিনি বলেন,  ইঞ্জিনিয়ারিং শিক্ষার ভিত্তি কেবল গণিত নয়, বরং এটি সততা ও দায়বদ্ধতার নৈতিক কাঠামোর ওপর নির্মিত হওয়া উচিত। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "আপনার শিক্ষা তখনই সার্থকতা পায় যখন এটি ক্লাসরুমের বাইরে গিয়ে জাতীয় টেকসই উন্নয়নে ভূমিকা রাখে"।
​ডিবিটেক/আইএইচ/এমইউএম
এআই ব্যবহারে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা করছে বিপিসিএল
দেশের প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ও রিসাইক্লিং বিজনেস ইউনিট (আরবিইউ) মডেলের ব্যবহার শুরু করেছে বাংলাদেশ পেট্রোকেমিকেল কোম্পানি লিমিটেড (বিপিসিএল)। বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত প্লিজ প্রকল্পের আওতায় ফেনী, কক্সবাজার, রূপগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, বগুড়া, চট্টগ্রাম ও কুমিল্লায় সাতটি রিসাইক্লিং বিজনেস ইউনিট (আরবিইউ) প্রতিষ্ঠা করেছে বিপিসিএল। এরই মাধ্যমে ৬১৭ মেট্রিক টনের বেশি প্লাস্টিক পুনরুদ্ধার এবং ৫ হাজার ৬১৫ জনের কর্মসংস্থান নিশ্চিত করেছে সংস্থাটি।
প্লিজ প্রকল্পের অভিজ্ঞতা তুলে ধরে বিপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খাদেম মাহমুদ ইউসুফ জানান, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ব্লকচেইন প্রযুক্তির পাশাপাশি এআই-চালিত ট্র্যাকিং ব্যবস্থা চালু রয়েছে। এর মাধ্যমে পিইটি বর্জ্য সংগ্রহ থেকে পুনর্ব্যবহার পর্যন্ত পুরো প্রক্রিয়া রিয়েল টাইমে পর্যবেক্ষণ করা সম্ভব।
তিনি আরও জানান , এই প্রকল্পের মাধ্যমে ভাঙারি সরবরাহকারীদের কেজিপ্রতি নিট মুনাফা ২ টাকা থেকে বেড়ে ৩ টাকায় দাঁড়িয়েছে। এই প্রকল্পে বিপিসিএলের অংশীদার প্রতিষ্ঠান সিদীপ, যাদের সহায়তায় বিপিসিএল ১ হাজার ৪০৪ জন অনানুষ্ঠানিক বর্জ্য সংগ্রাহককে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৭০ জন শিশুকে শিশু যত্নকেন্দ্র এবং ১ হাজার ৪৭৫ জনকে জীবনদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে।
রাজধানীর গুলশানের রেনেসাঁ হোটেলে ৩০ মার্চ সন্ধ্যায় অনুষ্ঠিত "ডিকার্বনাইজিং বাংলাদেশ'স প্লাস্টিক ওয়েস্ট: ইনোভেটিভ সলিউশনস ফর দ্য সার্কুলার ইকোনমি" শীর্ষক ওয়ার্কশপে মুক্ত আলোচনার পাশাপাশি প্রকল্পের উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন করা হয়। প্লাস্টিকের বোতল সংগ্রহ করে কিভাবে তা পূণব্যবহারের মাধ্যমে প্লাস্টিকের ব্যবহার কামানোর পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় প্রযুক্তির টেকসই ববহার তুলে ধরা হয় ভেন্যু প্রাঙ্গনে।
এ নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, জাতিসংঘ প্রকল্প সেবা কার্যালয় (ইউএনওপিএস), বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরন এবং ট্রাস্ট ব্যাংক পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী। পাশাপাশি আরও উপস্থিত ছিলেন সুইডেন এম্ব্যাসি, হাঙ্গেরি এম্ব্যাসি, ইউনিসেফ, আইএলও, ইউএনডিপি, ইউএনওপিএস, আইএফসি, এডিবি, কোর্ডএইড, আইইউসিএন ও প্র্যাক্টিকাল অ্যাকশনের প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তর, কোকা-কোলা, ট্রান্সকম, লাফার্জ-হোলসিম, আরলা-সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
আবদুল আউয়াল মিন্টু তার বক্তব্যে বলেন, শুধু নিষেধাজ্ঞা আরোপ করে এই সমস্যার সমাধান সম্ভব নয়, কারণ প্লাস্টিক দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। বরং পুনর্ব্যবহারযোগ্য ব্যবস্থার উন্নয়ন এবং নতুন উদ্ভাবনের মাধ্যমে এই সংকট মোকাবিলা করতে হবে। আগামীতে বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে আমরা বদ্ধপরিকর।
একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম বিপিসিএলের এই কার্যক্রমে সরকারের পূর্ণ সহযোগিতা থাকবে বলে উল্লেখ করে বলেন, সরকার এ ব্যাপারে সবরকম কারিগরি সহায়তা করতে প্রস্তুত। বিশেষ করে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে সরকারের বিশেষ আগ্রহের কথা বলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ'র প্রফেসর ড. মেলিতা মেহজাবিন জানান, পুরো এই বর্জ্য ব্যবস্থাপনাকে সম্পূর্ণ একটি সুগঠিত ফাইন্যানশিয়াল মডেলের আওতায় করতে পারলে সবচেয়ে ভালো হবে। প্রতিষ্ঠানটির টেকসই ক্রেতা নিশ্চিত করার বিষয়টির তিনি বিশেষ প্রশংসা করেন।
জাতিসংঘ প্রকল্প সেবা কার্যালয় (ইউএনওপিএস), বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরন বিপিসিএলের প্রকল্পের উদ্ভাবনকে উজ্জ্বলতম আখ্যা দিয়ে বলেন, প্রতিষ্ঠানটি বিশ্বস্ততার সঙ্গে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি মনে করেন প্রতিষ্ঠানটির এই প্রকল্প সারা দেশে ছড়িয়ে দেওয়া উচিত।
সুইডেন অ্যাম্বাসির ফার্স্ট সেক্রেটারি নায়োকা মার্টিনেজ ব্যাকস্টর্ম বর্জ্য ব্যবস্থাপনায় বিপিসিএলের কার্যক্রমকে যথেষ্ট প্রশিক্ষিত বলে উল্লেখ করেন। তিনি বলেন, ব্যক্তি পর্যায় থেকে যে সাপ্লাই চেইন তৈরি করেছে প্রতিষ্ঠানটি, তা অনেক কঠিন একটি কাজ এবং তারা এই কাজকে সহজ করে ফেলেছে।
ইউএনডিপি'র গ্রিন গ্রোথ প্রোগ্রাম স্পেশালিস্ট জ্যাকব ফিঙ্ক ফার্দিনান্দ বিপিসিএলের সার্বিক ডিজিটাল আর্কিটেকচারের প্রশংসা করে বলেন, পরিকল্পনা বাস্তবায়নে সরকারের নিবিড় পর্যবেক্ষণ থাকা উচিত।
জিআইজেড-এর হেড অব প্রজেক্ট মাইকেল ক্লোড বিপিসিএলের কর্মকাণ্ডের প্রশংসা করে অর্থনৈতিক অন্তর্ভুক্তিকে বিশেষ গুরুত্ব দিয়ে জানান, বর্জ্য ব্যবস্থাপনা ইকোসিস্টেমে সরকারের অংশগ্রহণ জরুরি। এ ক্ষেত্রে পিইটি পরিবেশবান্ধব ডেলিভারিকে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বেশ কার্যকর বলে উল্লেখ করেন। এছাড়া ব্যক্তি পর্যায়ে ট্র্যাকিং সিস্টেম বেশি কঠিন একটি বিষয়, যেটাতে সরকারের দৃষ্টি দেওয়া উচিত বলে তিনি মনে করেন।
ডিবিটেক/এফএইচ/এমইউএম
৫ দিনের মাথায় এলজিইডির প্রধান প্রকৌশলীর নিয়োগ বাতিল
দায়িত্ব গ্রহণের ৫ দিনের মাথায় বাতিল হলো  স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নবনিযুক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ মিয়ার নিয়োগে আদেশ।
২৯ মার্চ, রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী সই করা  প্রজ্ঞাপনে এই নিয়োগ বাতিলের কথা জনানো হয়।
প্রজ্ঞাপনে জনস্বার্থে তার এই চুক্তিভিত্তিক নিয়োগ আদেশটি বাতিল করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে এলজিইডির প্রধান প্রকৌশলীর দায়িত্ব থেকে অবসরে যান আবদুর রশীদ মিয়া। তবে বিএনপি সরকার এসে গত ২৪ মার্চ আব্দুর রশীদ মিয়াকে এক বছরের জন্য এলজিইডির প্রধান প্রকৌশলী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর পর থেকেই বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়। একইসঙ্গে  দুর্নীতির অভিযোগ থাকা কর্মকর্তাকে কেন প্রধান প্রকৌশলী পদে নিয়োগ দেওয়া হলো—এ নিয়ে এলজিইডির কর্মকর্তারাও অসন্তোষ জানান।
সূত্রমতে, এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে থাকার সময় জ্ঞাত আয়ের বাইরে নামে–বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন প্রকৌশলী মো. আব্দুর রশীদ মিয়া। এরপরিপ্রেক্ষিতে ২০২৩ সালের এপ্রিলে আবদুর রশীদ মিয়ার অনিয়ম–দুনীতির বিষয়ে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফলে নিয়োগের ৫ দিনের মাথায় চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।
ডিবিটেক/এনএ/এমইউএম
টেকসই অবকাঠামো নির্মাণে প্রয়োজন আবর্তনশীল পদ্ধতি ও স্বল্প কার্বন উপকরণ
বাংলাদেশের উন্নয়ন গতি ক্রমেই বাড়ছে। পাশাপাশি বাড়ছে নগরায়ণের চ্যালেঞ্জ। এই ঝুঁকি মোকাবিলায় আবাসন ও অবকাঠামো নির্মাণ খাতে স্বল্প-কার্বন সামগ্রী ও আবর্তনশীল পদ্ধতির ব্যবহার অপরিহার্য বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। অবকাঠামো তৈরির নকশা থেকে ব্যবহার পর্যন্ত প্রতিটি পর্যায়ে উপকরণের একাধিকবার ব্যবহার এবং নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তারা।
২৯ মার্চ, রবিবার রাজধানীর একটি হোটেলে ‘সার্কুলারিটি ইন দ্য বিল্ট এনভায়রনমেন্ট’ নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় নির্মাণ খাতে পরিকল্পনা থেকে বাস্তবায়ন—প্রতিটি ধাপেই পুরোনো উপকরণের পুনঃব্যবহার, কম কার্বন নির্গমনকারী সামগ্রী এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
দেশের নির্মাণ খাতে টেকসই ও সম্পদ-দক্ষ নির্মাণ পদ্ধতি প্রচার এবং বাস্তবায়ন করার লক্ষ্যে আয়োজিত এই কর্মশালায় বক্তারা বলেন, নির্মাণ খাত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হলেও এটি অত্যন্ত সম্পদনির্ভর এবং পরিবেশের ওপর বড় ধরনের প্রভাব ফেলে। দ্রুত নগরায়ণের ফলে নির্মাণ সামগ্রীর চাহিদা বাড়তে থাকায় ভবিষ্যতে এই চাপ আরও বাড়বে। ফলে প্রচলিত নির্মাণ পদ্ধতি অব্যাহত থাকলে প্রাকৃতিক সম্পদের ওপর চাপ, বর্জ্য উৎপাদন এবং কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
কর্মশালায় প্রকল্পের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম বলেন, ‘নির্মাণ খাত বাংলাদেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হলেও পরিবেশের ওপর এর ব্যাপক প্রভাব নিয়ে আমাদের ভাবতে হবে। আমরা যদি গতানুগতিক পদ্ধতিতে নির্মাণকাজ চালিয়ে যাই, তবে তা প্রাকৃতিক সম্পদের ওপর প্রচণ্ড চাপ তৈরি করবে। আমাদের সামনে সুযোগ রয়েছে টেকসই ও স্বল্প-কার্বন উন্নয়নের পথ বেছে নেওয়ার।’
অতিরিক্ত সচিব আরও জানান, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের (এইচবিআরআই) সহায়তায় একটি ‘ন্যাশনাল গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন সিস্টেম’ তৈরির কাজ চলছে।
জার্মান দূতাবাসের উন্নয়ন সহযোগিতা প্রধান উলরিখ ক্লেপমেন বলেন, ‘আবর্তনশীল পদ্ধতির দিকে অগ্রসর হওয়া কেবল পরিবেশগত প্রয়োজন নয়, বরং অর্থনৈতিক সুযোগও। এর জন্য প্রয়োজন নকশা থেকে শুরু করে নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ পদ্ধতিতে আমূল পরিবর্তন আনা।’
ইউএনওপিএস-এর কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ ও ভুটান) সুধীর মুরলিধরন বলেন, ‘উপকরণের পুনঃব্যবহার বাংলাদেশের জন্য নতুন নয়—এটি আমাদের ঐতিহ্য। ১৯৭০-৮০ সালের বহু ভবন এখন পুরোনো হয়ে গেছে, যা প্রচুর বর্জ্য তৈরি করবে। তথ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে আমরা এই বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে পারি।’
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং এইচবিআরআই-এর মহাপরিচালক মোহাম্মদ গিয়াসউদ্দিন হায়দারসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকেরা। আর অবকাঠামো নির্মাণে সরকারি-বেসরকারি খাত ও অ্যাকাডেমিয়ার মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি জাতীয় জলবায়ু প্রতিশ্রুতি অনুযায়ী নির্মাণ খাতকে সাজানোর পরামর্শ দেন বক্তারা।
অনুষ্ঠানে ‘আবর্তনশীল অর্থনীতিকে কীভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায়’ শীর্ষক একটি প্যানেল আলোচনাও অনুষ্ঠিত হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে কর্মশালায় সহযোগী হিসেবে ছিলো জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি), ইউএনওপিএস এবং ইউএন-হ্যাবিট্যাট।
ডিবিটেক/এসএ/ইকে
এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনায় গুরুত্বারোপ
এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২৮ মার্চ,শনিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে অনুষ্ঠিত এলজিইডির আওতাধীন বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বিষয়ক পর্যালোচনা সভায় এ আহ্বান জানান মন্ত্রী। এসময় বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম তার পাশেই উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে প্রামাণ্যচিত্রের মাধ্যমে এলজিইডির সংক্ষিপ্ত ইতিহাস এবং চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখতে হলে দেশপ্রেম বৃদ্ধি এবং কাজের মান উন্নয়নের ওপর গুরুত্ব দিতে হবে। তিনি গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গ্রামভিত্তিক ও সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ওপর জোর দেন।
বিশেষ অতিথি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর করতে প্রকল্পের সংখ্যা সীমিত রেখে এর আওতাধীন এলাকার পরিসর বাড়ানো প্রয়োজন। তিনি বিচ্ছিন্ন ক্ষুদ্র প্রকল্পের পরিবর্তে বৃহৎ পরিসরের সমন্বিত প্রকল্প গ্রহণের আহ্বান জানান, যাতে সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হয় এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সহজ হয়।
সভাপতির বক্তব্যে সচিব মোঃ শহীদুল হাসান বলেন, এলজিইডির প্রকল্পসমূহের কাজের গুণগত মান বৃদ্ধি, সরকারি অর্থের অপচয় রোধ এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মোঃ মাহমুদুল হাসান, এনডিসি এবং উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ।
ডিবিটেক/এমএআর/ইকে
মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা: আইডিইবি
মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা। ১৯৭১ সালের ২৬ মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের ঘোষণা যেভাবে সারাদেশের মানুষকে উজ্জীবিত করেছে ঠিক তেমনি ভাবে দেশের লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলীরা একযুগে 'সবার আগে বাংলাদেশ' স্লোগানকে ধারণ করে দেশের সকল উন্নয়নে কাজ করছে। ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মে, মননে অনুপ্রেরণা হয়ে কাজ করছে মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের শহীদেরা।
২৬ মার্চ, বৃহস্পতিবার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করতে গিয়ে ডিপ্লোমা প্রকৌশলী নেতারা এইসব কথা বলেন।
নেতারা বলেন, স্বাধীন বাংলাদেশে ডিপ্লোমা প্রকৌশলীরা কখনোই বৈষম্য চায় না। ডিগ্রিধারী প্রকৌশলীদের জন্য বিশেষ সুযোগ চাওয়া, দেশে বৈষম্য তৈরি করবে। ডিপ্লোমা প্রকৌশলীরা চায়, সকল প্রকৌশলীদের জন্য সমাজ সুযোগ তৈরি করলে কর্মপরিবেশ সুন্দর ও নিরাপদ হবে।
প্রকৌশলী নেতারা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ডিপ্লোমা প্রকৌশলীরা 'সবার আগে বাংলাদেশ' গড়ার অগ্রসৈনিক হিসেবে কাজ করছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস রেখে স্বনির্ভর বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।
এই সময় উপস্থিত ছিলেন ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কেন্দ্রীয় নির্বাহী  কমিটির আহবায়ক মোঃ কবির হোসেন, সদস্য সচিব মোঃ কাজী সাখাওয়াত হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ মির্জা মিজানুর রহমান, মোঃ আবেদুর রহমান, সদস্য (অর্থ) মোঃ মনিরুজ্জামান,  সদস্য (দপ্তর) মোঃ মীর হোসেন পাটোয়ারী, সদস্য (চাকুরী ও আইন) মোঃ বাচ্চু মিয়া, সদস্য (সহ প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক) মোঃ আলমগীর হোসেন, নির্বাহী সদস্য হোসেন সাখাওয়াত, এস এম কালাম হোসেন পারভেজ মোশাররফ রাঢ়ীসহ কেন্দ্রীয় ও ঢাকা জেলার কমিটির নেতৃবৃন্দ।
ডিবিটেক/এসআইডি/ইকে
৭ এপ্রিল শুরু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম
আগামী ৭ এপ্রিল শুরু হবে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে জ্বালানি লোডিং কার্যক্রম। ওই দিন আনুষ্ঠানিকভাবে চুল্লিতে ইউরেনিয়াম রড লোড করা হবে। সূত্রমতে, উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে ঈদের ছুটিতেও কার্যক্রম চালিয়েছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। ২৭ মার্চ, শুক্রবারের মধ্যে শেষ হবে ইউনিট-১ এর সকল প্রস্তুতিমূলক কাজ।
মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় জ্বালানি লোডিং কার্যক্রমের প্রস্তুতি চলছে। ঢাকার নভোথিয়েটার থেকে ভর্চুয়ালি যুক্ত হয়ে এই কার্যক্রম উদ্বোধন করবেন সরকার প্রধান তারেক রহমান। এসময় রাশিয়ার প্রেসিডেন্ট ভার্চুয়ালি যুক্ত থাকতে পারেন। এ ছাড়া প্রকল্প সাইটে আয়োজিত অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক উপস্থিত থাকবেন।
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এরপর আনুষ্ঠানিকভাবে কমিশনিং এবং জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হবে। জ্বালানি লোডিং উদ্বোধনের পর চলতি বছরের জুলাইয়ের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। প্রাথমিকভাবে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, আগামী ৭ এপ্রিল থেকে জ্বালানি লোডিং শুরু হবে। আমরা আশা করছি, জুলাইয়ের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু করে জাতীয় গ্রিডে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, নির্ধারিত সময়সূচি বজায় থাকলে ডিসেম্বরের মধ্যে ইউনিটটি পুরো মাত্রায় উৎপাদনে যাবে।
অপরদিকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানান, জ্বালানি লোডিং প্রক্রিয়ায় রিয়্যাক্টরের কোরে ইউরেনিয়ামসমৃদ্ধ জ্বালানি রড স্থাপন করা হয়, যা চেইন রিঅ্যাকশনের মাধ্যমে তাপ উৎপাদন করে এবং সেই তাপ থেকে বাষ্প তৈরি হয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয়।
তিনি জানান, প্রায় ২ হাজার পরীক্ষার মধ্যে ইতোমধ্যে ১ হাজার ৬৫০টি সম্পন্ন হয়েছে। বাকি কাজ দ্রুত শেষ করা হবে এবং বড় কোনো ত্রুটি পাওয়া যায়নি। নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি রেগুলেটরি অথরিটি আন্তর্জাতিক মান অনুযায়ী তদারকি করছে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, জ্বালানি লোডিং সম্পন্ন হতে প্রায় এক মাস এবং বিদ্যুৎ উৎপাদন শুরু হতে আরও দুই মাস সময় লাগতে পারে। ইউনিট-১ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পূর্ণ সক্ষমতায় পৌঁছানোর লক্ষ্য রয়েছে। আর ইউনিট-২ এর কাজ ইতোমধ্যে ৭০ শতাংশের বেশি শেষ হয়েছে।
২০১৭ সালে শুরু হওয়া প্রায় ১২.৬৫ বিলিয়ন ডলারের এই প্রকল্পের অগ্রগতি এখন ৮১ শতাংশের বেশি। রাশিয়ার ভিভিইআর-১২০০ মডেলের দুটি রিয়্যাক্টর স্থাপনের মাধ্যমে ২০২৭ সালের মধ্যে পূর্ণাঙ্গ উৎপাদনে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
স্থানীয়দের মধ্যেও প্রকল্পটি নিয়ে ব্যাপক আগ্রহ ও আশাবাদ তৈরি হয়েছে। তারা মনে করছেন, বিদ্যুৎ উৎপাদন শুরু হলে শিল্প, কৃষি ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
রূপপুর পারমানবিক কেন্দ্র স্থাপিত এলাকা সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান বলেন, স্থানীয় জনগণের বহুদিনের প্রত্যাশিত রূপপুর প্রকল্পে জ্বালানি লোডিং হয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে যাচ্ছে শুনে আমি এবং আমার এলাকার জনগণ খুবই আনন্দিত। এজন্য আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্থানীয় জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তিনি ক্ষমতা গ্রহণের অল্প সময়ের মধ্যে বর্তমান পরিস্থিতিতে এই বিদ্যুৎ কেন্দ্র চালুর উদ্যোগ গ্রহণ করেছেন। এটি সময়োপযোগী ও গুরত্বপূর্ণ সিদ্ধান্ত বলে আমি মনে করি।
জাতীয় পদকপ্রাপ্ত কৃষক আব্দুল জলিল কিতাব মন্ডল ওরফে লিচু কিতাব বলেন, রূপপুরে আনুষ্ঠানিকভাবে জ্বালানি লোডিং করা হচ্ছে শুনে অত্যন্ত আনন্দ লাগছে। আমাদের দীর্ঘদিনের বহু আকাঙ্ক্ষিত স্বপ্নের প্রকল্প বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে। এই প্রকল্প নিয়ে অনেক বিরূপ কথা শুনেছি যে, আণবিকের কারণে কৃষিতে ব্যাপক ক্ষতিকর প্রভাব পড়বে। আসলে বাস্তবতা কী সেটা আমরা এবারে উপলব্ধি করতে পারব, পারমাণবিক বিদ্যুৎ বিশাল অরণ্যের মধ্যে কৃষিতে কোনো ক্ষতির কারণ না- বরং কৃষি বিপ্লবে অগ্রণী ভূমিকা রাখবে। এই প্রকল্পের মাধ্যমে কৃষিতে শুধু বিদ্যুৎই আসবে না, এখান থেকে আধুনিক পদ্ধতি ব্যবহার করে আমাদের কৃষিকে আরও উন্নয়ন করতে পারবো বলে আমার বিশ্বাস।
ঈশ্বরদীর বিশিষ্ট ব্যবসায়ী খায়রুল গ্রুপের স্বত্বাধিকারী আলহাজ্ব খায়রুল ইসলাম বলেন, আমাদের অনেক অনেক আকাঙ্ক্ষিত পারমাণবিক প্রকল্পে জ্বালানি লোডিং হতে যাচ্ছে শুনে খুবই আনন্দিত। বাংলাদেশের বিদ্যুতের চাহিদা মেটাতে হলে রূপপুর প্রকল্পে শুধু মাত্র ২,৪০০ মেগাওয়াট চালু করলেই হবে না। এখানে আরও ২,৪০০ মেগাওয়াট প্রকল্প নির্মাণের জায়গা রয়েছে। তাই রূপপুরে মোট ৪৮,০০ মেগাওয়াটের জন্য প্রকল্প সম্প্রসারণের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।
প্রসঙ্গত, রাশিয়ার অর্থনৈতিক ও কারিগরি সহায়তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে। রাশিয়ান ফেডারেশনের সঙ্গে একটি সাধারণ চুক্তির মাধ্যমে এ কাজ চলছে। এর আগে ২০১৩ সালে সমীক্ষা চুক্তি এবং ২০১৫ সালে নির্মাণ চুক্তি হয়। ২০১৭ সালে শুরু হওয়া ১২.৬৫ বিলিয়ন ডলারের এই প্রকল্পের প্রায় ৮১ শতাংশ কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এতে রাশিয়ার ভিভিইআর-১২০০ মডেলের তৃতীয় প্রজন্মের দুটি রিঅ্যাক্টর স্থাপন করা হচ্ছে। শুরুতে ২০২২ সালে চালুর কথা থাকলেও তিন বছর বিলম্বিত হয়। পরে বাংলাদেশ ও রাশিয়া ২০২৭ সালের মধ্যে প্রকল্প সম্পন্ন করার লক্ষ্যে সময়সীমা বাড়ায়। প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটম। রিঅ্যাক্টরগুলো আন্তর্জাতিক নিরাপত্তা মান পূরণে সক্ষম বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রথম ইউনিটের নির্মাণ কাজ শেষ হয়েছে এবং সেটিতে উৎপাদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। দ্বিতীয় ইউনিটের নির্মাণ এখনও চলছে। আগামী বছরের শেষ নাগাদ এর নির্মাণ কাজ সম্পন্ন হতে পারে। প্রকল্প সূত্রে জানা যায়, পুরো প্রকল্পের কাজ শেষ হতে ২০২৮ সাল পর্যন্ত সময় লাগতে পারে। এই চুক্তি অনুযায়ী প্রকল্পে অর্থায়ন ও কারিগরি সহায়তা দিচ্ছে রাশিয়া। মূল প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১২.৬ বিলিয়ন ডলার বা এক লাখ ১৩ হাজার কোটি টাকা। এ প্রকল্পে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগাওয়াট। সে অনুযায়ী এ প্রকল্প থেকে মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।
ডিবিটেক/আইএইচ/এমইউএম
চুক্তিতে এলজিইডির প্রধান প্রকৌশলী হলেন আব্দুর রশীদ মিয়া
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী পদে চলতি দায়িত্ব পেয়েছেন মো. আব্দুর রশীদ মিয়া। ২৪ মার্চ, মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন-১ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ দায়িত্ব দেওয়া হয়।
আদেশে বলা হয়, এলজিইডির মানবসম্পদ উন্নয়ন, মান নিয়ন্ত্রণ ও পরিবেশ ইউনিটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড-৩) মো. আব্দুর রশীদ মিয়াকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এলজিইডির প্রধান প্রকৌশলীর ‘চলতি দায়িত্ব’ প্রদান করা হলো।
আব্দুর রশীদ মিয়া এলজিইডির মানবসম্পদ উন্নয়ন, মান নিয়ন্ত্রণ ও পরিবেশ ইউনিটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড-৩) থাকার সময় গত বছরের ৪ ফেব্রুয়ারি চলতি দায়িত্বে এলজিইডির প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পান। গত বছরের শেষের দিকে অবসরে যান তিনি।
আব্দুর রশীদ মিয়া ১৯৮৭ সালে তৎকালীন বাংলাদেশ ইনস্টিটিউশন অব টেকনোলজি (বর্তমানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) থেকে পুরকৌশলে স্নাতক এবং ২০১৪ সালে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে পরিবেশ বিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
আব্দুর রশীদ মিয়া জাপানের বহুজাতিক কোম্পানি মিতসুবিশিতে প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৮৯ সালে বাংলাদেশ কর্ম-কমিশনের (পিএসসি) মাধ্যমে স্থানীয় সরকার প্রকৌশল ব্যুরোর (এলজিইবি) সদর দপ্তরে সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন। তিনি ২০০৬ সালে পদোন্নতি পেয়ে নির্বাহী প্রকৌশলী হন।
পরবর্তীতে ২০১৯ সালে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে পদোন্নতি লাভ করেন। এরপর তিনি মানবসম্পদ, পরিবেশ ও জেন্ডার ইউনিটে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি পান।
ডিবিটেক/এসএইচ/ইকে
পৃথিবীসদৃশ ৪৫টি গ্রহের সন্ধান
মহাবিশ্বে আমরা একা কি না—এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে যাচ্ছেন। গবেষণায় সম্প্রতি পৃথিবীসদৃশ ৪৫টি গ্রহের সন্ধান পেয়েছেন যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির কার্ল সেগান ইনস্টিটিউটের একদল গবেষক। ওই গ্রহগুলোতে ভিনগ্রহের প্রাণের জন্য উপযোগী পরিবেশ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে চারটি গ্রহ পৃথিবী থেকে মাত্র ৪০ আলোকবর্ষ দূরে অবস্থিত।
গ্রহগুলো নিজ নিজ নক্ষত্রের বাসযোগ্য অঞ্চলে থাকায় অতিরিক্ত উত্তপ্ত নয়, আবার খুব বেশি দূরে না থাকায় বরফে আচ্ছাদিতও নয়। এই অনুকূল অবস্থান তাদের পৃষ্ঠে তরল পানি থাকার সম্ভাবনা তৈরি করেছে, যা প্রাণের বিকাশের প্রধান উপাদান। নাসার তথ্য অনুযায়ী, বর্তমান প্রযুক্তিতে সেখানে পৌঁছাতে প্রায় আট লাখ বছর লাগবে। তবে বিজ্ঞানীরা আশাবাদী, ভবিষ্যতে নিউক্লিয়ার পালস প্রপালশনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সময়কে কয়েক শতাব্দীতে নামিয়ে আনা সম্ভব হবে।
গবেষকদের মতে, শুধু দূর মহাবিশ্বেই নয়, আমাদের সৌরজগতেও প্রাণের অস্তিত্ব থাকতে পারে। ওয়ারউইক ইউনিভার্সিটির মহাকাশ বিশেষজ্ঞ ডেভিড আর্মস্ট্রং জানিয়েছেন, শনি ও বৃহস্পতির কিছু উপগ্রহের বরফস্তরের নিচে থাকা সমুদ্রে প্রাণের সম্ভাবনা রয়েছে।
এই আবিষ্কার মহাবিশ্বে প্রাণের অস্তিত্ব নিয়ে নতুন আশার আলো জাগিয়েছে।
ডিবিটেক/এনএ/ইকে
জাতীয় উন্নয়নে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারে সিপিএফ চুক্তিতে সই করলো বাংলাদেশ
পারমাণবিক প্রযুক্তি ও কারিগরি সহায়তার মাধ্যমে জাতীয় উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (পারমাণবিক প্রযুক্তি ও কারিগরি সহায়তার মাধ্যমে জাতীয় উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে)-এর সঙ্গে ২০২৬–২০৩২ মেয়াদের জন্য পঞ্চম কান্ট্রি প্রোগ্রাম ফ্রেমওয়ার্ক (সিপিএফ) স্বাক্ষর করেছে বাংলাদেশ।
সরকারের পক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন এবং আইএইএ-এর পক্ষে সংস্থাটির উপ-মহাপরিচালক ও কারিগরি সহযোগিতা বিভাগের প্রধান হুয়া লিউ চুক্তিতে সই করেন।অস্ট্রিয়ার ভিয়েনায় গত ১৮ মার্চ,বুধবার এ ফ্রেমওয়ার্ক  স্বাক্ষরিত হয়।
২১ মার্চ, শনিবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ তানভীর মিয়া জানান,  কান্ট্রি প্রোগ্রাম ফ্রেমওয়ার্ক (সিপিএফ) একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স কাঠামো, যার মাধ্যমে কোনো সদস্য রাষ্ট্র এবং আইএইএ-এর মধ্যে মধ্যমেয়াদি কারিগরি সহযোগিতার পরিকল্পনা নির্ধারণ করা হয়। এই কাঠামোর আওতায় অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন খাত চিহ্নিত করা হয়, যেখানে পারমাণবিক প্রযুক্তি ও কারিগরি সহায়তার মাধ্যমে জাতীয় উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা প্রদান করা হবে।
কর্তৃপক্ষের প্রত্যাশা, সিপিএফ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার আরও সম্প্রসারিত হবে এবং বিভিন্ন উন্নয়ন খাতে টেকসই অগ্রগতি অর্জন সম্ভব হবে।
প্রসঙ্গত, বাংলাদেশ ১৯৭২ সাল থেকে আইএইএ-এর সদস্য রাষ্ট্র হিসেবে কাজ করছে। নবস্বাক্ষরিত ২০২৬–২০৩২ মেয়াদের সিপিএফ-এ সাতটি অগ্রাধিকার খাত নির্ধারণ করা হয়েছে। এসব খাতের মধ্যে রয়েছে—
পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তা এবং পারমাণবিক সুরক্ষা, জ্বালানি, খাদ্য ও কৃষি, মানব স্বাস্থ্য, পানি ও পরিবেশ, পারমাণবিক জ্ঞান উন্নয়ন ও ব্যবস্থাপনা এবং শিল্পক্ষেত্রে বিকিরণ প্রযুক্তির প্রয়োগ।
ডিবিটেক/এমটিএম/এমইউএম
১৯ মার্চ দোশের আকাশে চাঁদ দেখার সম্ভাবনা কম!
আগামী ১৯ মার্চই শাওয়াল মাসের নতুন চাঁদ   জন্ম নিলেও বাংলাদেশের আকাশে এই চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। ফলে এবারের মাহে রমজান হতে পারে ৩০ দিনের। এমনই তথ্য উঠে এসেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের চাঁদের স্থানাংক প্রতিবেদনে।
আবহাওয়া অফিসের জলবায়ু মহাশাখার উপপরিচালক মো. রাশেদুজ্জমান স্বাক্ষরিত গত ৯ মার্চ প্রকাশিত চাঁদের স্থানাংক প্রতিবেদনে বলা হয়, ১৯ মার্চ সকাল ৭টা ২৩ মিনিটে অমাবস্যা শেষ হয়ে শাওয়াল মাসের নতুন চাঁদের জন্ম হবে। ওইদিন চাঁদ দেখার নির্ধারিত সময় অর্থাৎ সন্ধ্যা ৬টা ১৮ মিনিট থেকে ৬টা ২০ মিনিট পর্যন্ত বাংলাদেশের আকাশে চাঁদের বয়স হবে ০.৪ থেকে ০.৫ দিন। ফলে চাঁদের বয়স, স্থায়িত্ব, অবস্থানের বিবেচনায় বাংলাদেশের আকাশে এইদিন চাঁদ দেখার সম্ভাবনা খুবই ক্ষীণ মনে করছেন আবহাওয়া অফিসের জ্যোতির্বিজ্ঞানীরা।
জাতীয় অবহাওয়া পর্যবেক্ষক সংস্থাটির চাঁদের স্থানাংক প্রতিবেদনে আরও বলা হয়, ১৯ মার্চ বৃহস্পতিবার সূর্যাস্তের সময় চান্দ্র তিথি থাকবে প্রতিপদে। এই সময় চাঁদের বয়স হবে ০.৪৪৮৬ দিন। এদিন সন্ধ্যাকালীন গোধূলীর সময় চাঁদের স্থায়িত্ব হবে মাত্র ৯ সেকেন্ড। অপরদিকে ২০ মার্চ শুক্রবার সূর্যাস্তের সময় চান্দ্র তিথি থাকবে দ্বিতীয়ায়। এ সময় চাঁদের বয়স হবে ১.৪৪৮৯ দিন। এদিন সন্ধ্যাকালীন গোধূলীর সময় চাঁদের স্থায়ীত্ব হবে ১ ঘণ্টা ৩ মিনিটি ১ সেকেন্ড। এ কারণে চাঁদের বয়স, স্থায়ীত্ব, অবস্থানের বিবেচনায় বাংলাদেশের আকাশে বৃহস্পতিবারের চাঁদ দেখার সম্ভাবনা নেই। তবে পশ্চিম আকাশ মেঘমুক্ত থাকলে ২০ মার্চ সূর্যাস্তের পর সারাদেশেই চাঁদ দেখা যাবে বলে আশা প্রকাশ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের বিশেষজ্ঞরা প্রতিটি চন্দ্র মাসেই চাঁদের এমন স্থানাংক প্রতিবেদন তৈরি করে থাকেন। তবে অন্য মাসগুলোতে এই প্রতিবেদন নিয়ে তেমন আলোচনা না হলেও ঈদ বা রোজার চাঁদ দেখার সময় চাঁদ দেখা কমিটির জন্য সহায়ক হয় জ্যোতির্বিজ্ঞানের এই প্রতিবেদন।
ডিবিটেক/এসএইচ/এমইউএম
আইইবিতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ মার্চ, শনিবার বিকেলে আইইবি সদর দপ্তর, ঢাকা কেন্দ্র এবং ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
তিনি বলেন, দেশের দৃশ্যমান উন্নয়নের পেছনে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সড়ক, সেতু থেকে শুরু করে বিভিন্ন বড় অবকাঠামো নির্মাণে প্রকৌশলীরা দিনরাত কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও একটি উন্নত ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, দেশের মেধাবী শিক্ষার্থীদের একটি বড় অংশ প্রকৌশলী বা চিকিৎসক হিসেবে গড়ে ওঠেন। তবে প্রশাসনিক কাঠামোর কারণে অনেক সময় কারিগরি পদে অকারিগরি জনবল নিয়োগ দেওয়া হয়, যা উন্নয়ন কর্মকাণ্ডে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সুষ্ঠু উন্নয়নের স্বার্থে কারিগরি পদে কারিগরি জনবল নিয়োগ নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, বিভিন্ন পেশাজীবী সংগঠনের মতো প্রকৌশলীরাও নানা সীমাবদ্ধতা ও সমস্যার মুখোমুখি হন।
তিনি আশা প্রকাশ করেন, প্রকৌশলীদের বিদ্যমান সমস্যাগুলো সরকার আন্তরিকতার সঙ্গে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় সমাধান দেবে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি প্রকৌশলীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন (বকুল) বলেন, দীর্ঘদিন ধরেই প্রকৌশলীরা নানা ক্ষেত্রে অবহেলার শিকার। অতীতে আন্দোলন-সংগ্রামে যুক্ত প্রকৌশলীদের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন। পাশাপাশি বিভিন্ন সময়ে চাকরি হারানো প্রকৌশলীদের বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনার দাবি জানান তিনি।
এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন বলেন, প্রকৌশল খাতের বিশেষায়িত অনেক পদে বিশেষজ্ঞ প্রকৌশলীদের পরিবর্তে অকারিগরি জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। এতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জটিলতা তৈরি হচ্ছে এবং কাজের গতি কমে যাচ্ছে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রকৌশলীদের যথাযথ পদায়নের আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু) বলেন, প্রকৌশলীদের ন্যায্য অধিকার ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় আইইবি সবসময় কাজ করে যাচ্ছে। এ বিষয়ে সরকারের সঙ্গে আরও আলোচনা ও উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
স্বাগত বক্তব্যে আইইবির ভারপ্রাপ্ত সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল আইইবির ইতিহাস তুলে ধরে বলেন, ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি স্বাধীনতার পর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ নামে নতুন পরিচয়ে দেশের প্রকৌশলীদের পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
তিনি আরও বলেন, আইইবির অধীনস্থ ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ, বাংলাদেশ (ইএসসিবি) প্রকৌশলীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার এবং ইআরসি ঢাকার ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী খান আতাউর রহমান সান্টু।
অনুষ্ঠানে আইইবির ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) ও আয়োজক কমিটির আহ্বায়ক প্রকৌশলী এ.টি.এম. তানবীর-উল হাসান (তমাল) ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক কমিটির সদস্যসচিব ও আইইবি ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী কে. এম. আসাদুজ্জামান।
এ সময় আইইবির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন আইইবির ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক ও আন্তর্জাতিক) প্রকৌশলী খান মনজুর মোরশেদ, ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি) প্রকৌশলী শেখ আল আমিন, ভাইস-প্রেসিডেন্ট (এসঅ্যান্ডডব্লিউ) প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলম, প্রকৌশলী মো. নূর আমিন ও প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন ও প্রকৌশলী মো. কামরুল হাসান (উজ্জল)সহ আইইবির বিভিন্ন বিভাগ, চ্যাপ্টার ও প্রতিষ্ঠানের প্রকৌশলীরা।
আরো উপস্থিত ছিলেন, প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ভাইস-চেয়ারম্যান, (একাডেমিক এন্ড এইচআরডি) ঢাকা কেন্দ্র, প্রকৌশলী মো. কামরুল হাসান (উজ্জল), ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশনাল এন্ড এসডব্লিউ), ঢাকা কেন্দ্র, প্রকৌশলী মো. শাহীন হাওলাদার, চেয়ারম্যান, কম্পিউটারকৌশল বিভাগ, আইইবি, প্রকৌশলী রবিউল আলম উজ্জ্বল, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য, আইইবি, প্রকৌশলী মোতাহার হোসেন, চেয়ারম্যান, তড়িৎকৌশল বিভাগ, আইইবি, প্রকৌশলী আলমগীর হাসিন আহমেদ, কেন্দ্রী কাউন্সিল সদস্য, আইইবি, প্রকৌশলী সরদার আনিছুর রহমান রানা, চেয়ারম্যান, রাজশাহী কেন্দ্র, আইইবি, প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ (সেলিম), চেয়ারম্যান, টেক্সটাইলকৌশল বিভাগ, আইইবি, প্রকৌশলী মুহাম্মদ কামরুল হাসান খান, সম্পাদক, যন্ত্রকৌশল বিভাগ, আইইবিসহ আইইবি প্রকৌশল বিভাগ, আইইবি প্রকৌশল চ্যাপ্টার ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলীবৃন্দ।
ডিবিটেক/ডব্রিউআর/এসও
ঢাদসিকের মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল্ড হবে রিসোর্স সার্কুলেশন পার্ক
পরিবেশ বান্ধব প্রকৌশলের ছোয়ায় ঢাকার দক্ষিণের মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল্ডকে রিসোর্স সার্কুলেশন পার্কে পরিণত করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ঢাদসিক) কর্তৃপক্ষ। সেই লক্ষ্যে কোরিয়ান ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান B & F Company-এর সাথে ১২ মার্চ, বৃহস্পতিবার নগর ভবনে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম।
সভায় মাতুয়াইল ল্যান্ডফিলে ‘ঢাকা রিসোর্স সার্কুলেশন পার্ক’ (DRCP) নির্মাণের বিস্তারিত মাস্টারপ্ল্যান উপস্থাপন করা হয়।
বৈঠক সূত্রে প্রকাশ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০৯.২৪ বর্গ কি.মি. এলাকায় প্রতিদিন গড়ে ৩২০০-৩৫০০ টন বর্জ্য উৎপাদিত হয়। বর্তমানে অপরিকল্পিত নগরায়ন ও জনসংখ্যার আধিক্যের কারণে সীমিত জনবল ও বাজেটের মাধ্যমে শতভাগ পরিচ্ছন্ন সেবা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে  বর্জ্য ব্যবস্থাপনা ও দূষণ নিয়ন্ত্রণে চারটি মূল পরিকল্পনা গ্রহণ করেছে: ‘সার্কুলার ফিউচার মডেল’ বাস্তবায়ন, অঞ্চলভিত্তিক ‘মেটেরিয়াল রিকভারি সেন্টার’ (MRF) স্থাপন, ‘থ্রি আর’ (Reduce, Reuse, Recycle) নীতির প্রয়োগ এবং বর্জ্য থেকে শক্তি উৎপাদন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সরকারের এই লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে কোরিয়ান প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর করেছে।
প্রস্তাবিত মাস্টারপ্ল্যান অনুযায়ী, মাতুয়াইল ল্যান্ডফিলের পুরাতন ১০০ একর জায়গা থেকে ল্যান্ডফিল গ্যাস আরোহন করা হবে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে এখান থেকে বছরে ১৫,০০০ টন মিথেন সংগ্রহের মাধ্যমে ৮১,০০০ মেগাওয়াট বিদ্যুৎ এবং সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে আরও ২৮,০০০ মেগাওয়াট  বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এছাড়া পাইলট ভিত্তিতে স্থাপিত MRF সেন্টারে দৈনিক ৩০০ টন গৃহস্থালী বর্জ্য ব্যবহার করে বায়োগ্যাস, কম্পোস্ট, বায়োফুয়েল, ইকো-ব্রিকস এবং BSF (Black Soldier Flies) ও SRF (Solid Refused Fuel) উৎপাদন করা হবে।
এই প্রকল্প বাস্তবায়িত হলে বাৎসরিক ৫,১৫,০০০ টন কার্বন নিঃসরণ (tCO2e) হ্রাস করা সম্ভব হবে। এটি বৈশ্বিক উষ্ণায়ন লাঘবে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পাইলট প্রকল্পটি সফল হলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দৈনিক উৎপাদিত সম্পূর্ণ বর্জ্যকে (৩২০০-৩৫০০ টন) মূল্যবান সম্পদে রূপান্তর করা সম্ভব হবে। এটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে এবং ঢাকাকে একটি 'ক্লিন সিটি ও গ্রিন সিটি'তে পরিণত করবে।
সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কোরিয়ান প্রতিষ্ঠানের কারিগরি প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
ডিবিটেক/আরআর/এমইউএম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে মন্ত্রী ফকির মাহবুব আনাম
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়–এর মন্ত্রী ফকির মাহবুব আনাম। ৮ মার্চ, রবিবার পাবনার ঈশ্বরদীতে অবস্থিত প্রকল্প এলাকায় এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন। এ সময় প্রকল্প পরিচালক মন্ত্রী ও উপদেষ্টাকে প্রকল্পের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখান এবং কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উন্নত প্রযুক্তিনির্ভর এই বিদ্যুৎ কেন্দ্র চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং টেকসই জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিত হবে। তিনি আরও বলেন, সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে কাজ করছে এবং আন্তর্জাতিক নিরাপত্তা মান বজায় রেখে প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, বড় প্রকৌশল প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রযুক্তিগত নানা চ্যালেঞ্জ থাকাই স্বাভাবিক। এসব চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবিলা করে ধাপে ধাপে প্রকল্প এগিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, সমন্বিত টিমওয়ার্কের মাধ্যমে ঝুঁকি মোকাবিলা করে নির্ধারিত লক্ষ্য অর্জন সম্ভব হবে এবং প্রয়োজনীয় সহযোগিতা সরকার নিশ্চিত করবে।
এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেন, রূপপুর প্রকল্প বাংলাদেশের জ্বালানি খাতে একটি মাইলফলক উদ্যোগ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত সময়ের মধ্যেই এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালেক্সজেন্ডার গ্রেগোজিভ খজিন (Alexander Grigoryevich Khozin) বলেন, রাশিয়া বাংলাদেশের প্রযুক্তিগত অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়ান বিশেষজ্ঞদের পেশাদারিত্ব এবং বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে যৌথ প্রচেষ্টা প্রকল্পটিকে সফলতার দিকে এগিয়ে নিচ্ছে। তিনি বলেন, কেন্দ্রটির প্রথম ও দ্বিতীয় ইউনিট চালু হলে দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি পাবে।
রাষ্ট্রদূত আরও জানান, এই প্রকল্প বাংলাদেশের উন্নয়নযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং ভবিষ্যতে এটি সম্পূর্ণভাবে বাংলাদেশের মালিকানায় পরিচালিত হবে।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিবিটেক/এমজেডইউ/এমইউএম
বিশ্ব সম্মেলনে দেশের প্রকৌশল দক্ষতা তুলে ধরেছে আইইবি
বিশ্বের প্রকৌশলীদের শীর্ষ সংগঠন ওয়ার্ল্ড ফেডারেশন অব ইঞ্জিনিয়ারিং অরগানাইজেশান  (ডব্লিউএফইও) এবং ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স ইন্দোনেশিয়া(পিআইআই)-এর যৌথ উদ্যোগে ৩–৫ মার্চ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় স্থায়ী উন্নয়নের জন্য বিশ্ব প্রকৌশল দিবস-২০২৬-এর বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব সম্মেলনে দেশের প্রকৌশল পেশার সর্বোচ্চ প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)'র আট সদস্যের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে।
আইইবির প্রতিনিধি দলে ছিলেন, আইইবির ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি) প্রকৌশলী শেখ আল আমিন, ভাইস-প্রেসিডেন্ট (সার্ভিসেস এন্ড ওয়েলফেয়ার) প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী এ. টি. এম. তানবীর-উল হাসান (তমাল), সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (একাডেমিক এন্ড আন্তর্জাতিক), প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলম, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (এইচআরডি) প্রকৌশলী মো. নূর আমিন, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (সার্ভিসেস এন্ড ওয়েলফেয়ার) প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী, কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী সালমা আখতার।
ইউনেস্কোর সরাসরি তত্ত্বাবধানে ও সহযোগিতায় অনুষ্ঠিত এই বিশ্ব প্রকৌশলী দিবসের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে—"উদ্ভাবন এবং ডিজিটালাইজেশনের মাধ্যমে টেকসই ভবিষ্যতের জন্য স্মার্ট ইঞ্জিনিয়ারিং"।
সম্মেলনে টেকসই উন্নয়নের জন্য প্রকৌশলের অপরিহার্য ভূমিকার ওপর জোর দেওয়া হয়েছে, বিশেষত জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার 'এসডিজি-৯:শিল্প, উদ্ভাবন এবং অবকাঠামো' বাস্তবায়নে প্রকৌশলের অবদানকে গুরুত্ব দেওয়া হবে।
আন্তর্জাতিক সম্মেলন অংশ নিয়েছেন বিভিন্ন দেশের মন্ত্রী ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার প্রধানগণ, বহুপাক্ষিক উন্নয়ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, শিল্প ও আর্থিক খাতের নির্বাহী কর্মকর্তারা, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিত্ব এবং বৈশ্বিক বিজ্ঞান ও প্রকৌশল সম্প্রদায়ের প্রতিনিধিরা।
সম্মেলনে উদ্ভাবন, ডিজিটালাইজেশন এবং টেকসই ও সহনশীল অবকাঠামো উন্নয়নসংক্রান্ত অগ্রাধিকারমূলক বিষয়গুলো নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়েছে৷
৩ মার্চ ডব্লিউএফইও’র এক্সিকিউটিভ কাউন্সিল ও এক্সিকিউটিভ বোর্ডসহ গভর্ন্যান্স সংস্থাগুলো বৈঠকে হয়েছে। সেখানে কৌশলগত দিকনির্দেশনা, গুরুত্বপূর্ণ উদ্যোগ ও সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে, যা বিশ্ব প্রকৌশলী দিবস ২০২৬-এর প্রতিপাদ্য বাস্তবায়নে ফেডারেশনের অবদান নিয়ে আলোচনা হয়েছে৷ ৪ মার্চ শিল্প, উদ্ভাবন এবং অবকাঠামো উন্নয়নের কৌশল ও আগামীর পরিকল্পনা প্রনয়ণ করা হয়। ৫ মার্চ ডব্লিউএফইও এর কার্যক্রম, কারিগরিক গভীরতা এবং বাস্তব প্রয়োগ সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হয়৷
প্রতিনিধি দলের পক্ষে সহকারী সাধারণ সম্পাদক (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল বলেন, ৩২ টি দেশের প্রকৌশলী, প্রকৌশল পেশায় সংশ্লিষ্ট সকলের মাঝে বাংলাদেশের প্রকৌশল দক্ষতা, সক্ষমতা তুলে ধরা হয়। সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রকৌশল পেশা সংশ্লিষ্ট নির্বাচনী ইশতেহার, ভিশন ও মিশন বিভিন্ন দেশের প্রতিনিধিদের কাছে তুলে ধরা হয়। তাছাড়া গ্লোবাল নেটওয়ার্কে বাংলাদেশকে সংযুক্ত করে দেশের কারিগরিক দক্ষতা বাড়িয়ে বেকারত্ব সমস্যা দূর করতে সার্বিক সহযোগিতা চাওয়া হয়।'
ডিবিটেক/এসআর/ইকে
স্থানীয় সরকার বিভাগের সচিব হলেন সাবেক প্রধান প্রকৌশলী শহিদুল হাসান
নতুন স্থানীয় সরকার বিভাগের সচিব নিয়োগ দিয়েছে সরকার। এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী শহিদুল হাসানকে সচিব পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
৩ মার্চ, মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী সাবেক প্রধান প্রকৌশলী শহিদুল হাসানকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ১ বছর মেয়াদে স্থানীয় সরকার বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
অত্যন্ত কর্মদক্ষ চৌকস শহীদুল হাসানের নিয়োগে সকল শ্রেণীর প্রকৌশলী শুভাকাক্ষী ও বিশেষ করে এলজিইডির মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
মো. শহীদুল হাসান চুক্তিতে সচিব পদে নিয়োগের ব্যাপারে জানতে চাইলে বেশির ভাগ স্থানীয় সরকার বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিএনপি সরকারের বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শিতার জন্য শহীদুল হাসানের মত দক্ষ ন্যায় নিষ্ঠাবান ব্যক্তিকে স্থানীয় সরকার বিভাগের মত অতি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে সচিব করায় এই মন্ত্রণালয়ে সকল সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন হবে।
প্রসঙ্গত, গত ১ মার্চ স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত (ওএসডি) করা হয়।<o:p></o:p>
ডিবিটেক/প্রজ্ঞাপন/ইকে
দেশে কখন কোথায় দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
২০২৬ সালের অন্যতম আকর্ষণীয় জ্যোতিরবৈজ্ঞানিক ঘটনা ঘটতে যাচ্ছে ৩ মার্চ।  এ দিন পূর্ণিমা‘র সঙ্গে দেখা যাবে চন্দ্রগ্রহণও। মঙ্গলবার রাতে আকাশে দেখা যাবে ‘ব্লাড ওয়ার্ম মুন’। পূর্ণ চন্দ্রগ্রহণ হবে প্রায় এক ঘণ্টা ধরে।
বিশেষ এই রক্তিম চাঁদ দেখতে আকাশে যদি চোখ না রাখা যায়, তবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে অপেক্ষা করতে হবে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
নাসা’র তথ্য বলছে, সন্ধ্যায় চাঁদ সবচেয়ে ভালোভাবে চাঁদ দেখা যাবে উত্তর আমেরিকার আকাশে। বিশেষ করে এই অঞ্চলের পশ্চিম উপকূল থেকে স্পষ্ট দেখা যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের দক্ষিণ-পশ্চিমে। এছাড়া এটি কিংম্যান রিফ জাতীয় বন্যপ্রাণী অভয়ারণ্য, হাওল্যান্ড দ্বীপ, মার্শাল দ্বীপপুঞ্জ এবং মাইক্রোনেশিয়ার কোসরাই দ্বীপ ও লুগাও অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্ব অংশে স্পষ্টভাবে দৃশ্যমান হবে।
তবে বাংলাদেশ থেকেও দেখা যাবে এই বিরল দৃশ্য। ৩ মার্চ, মঙ্গলবার  দুপুর ২টা ৪২ মিনিট ৩৬ সেকেন্ডে চাঁদ উপচ্ছায়ায় প্রবেশের মাধ্যমে গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। পূর্ণগ্রাস গ্রহণ শুরু হবে বিকেল ৫টা ৩ মিনিট ৫৪ সেকেন্ডে এবং কেন্দ্রীয় গ্রহণ হবে ৫টা ৩৩ মিনিট ৪২ সেকেন্ডে। গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১.১১৫।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে প্রকাশ, বাংলাদেশে চন্দ্রোদয়ের পর থেকে রাত ৮টা ২৪ মিনিট ৪২ সেকেন্ড পর্যন্ত বিভিন্ন সময়ে গ্রহণের শেষ অংশ দেখা যাবে। বিভাগীয় শহরগুলোতে গ্রহণ শুরুর সময় নিম্নরূপ:
ঢাকা : সন্ধ্যা ৬টা ০১ মিনিট ১২ সেকেন্ড।
চট্টগ্রাম : বিকেল ৫টা ৫৬ মিনিট ২৪ সেকেন্ড।
সিলেট : বিকেল ৫টা ৫৪ মিনিট ৩০ সেকেন্ড।
রাজশাহী : সন্ধ্যা ৬টা ০৭ মিনিট ৩৬ সেকেন্ড।
খুলনা : সন্ধ্যা ৬টা ০৫ মিনিট ১২ সেকেন্ড।
বরিশাল : সন্ধ্যা ৬টা ০১ মিনিট ৫৪ সেকেন্ড।
ময়মনসিংহ : সন্ধ্যা ৬টা ০০ মিনিট ২৪ সেকেন্ড।
রংপুর : সন্ধ্যা ৬টা ০৪ মিনিট ৩৬ সেকেন্ড।
আর, রাত ৮টা ২৪ মিনিট ৪২ সেকেন্ডে উপচ্ছায়া থেকে চাঁদের নির্গমনের মাধ্যমে গ্রহণটি পুরোপুরি শেষ হবে।
প্রসঙ্গত, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান নেয়, ফলে সূর্যের সরাসরি আলো চাঁদে পৌঁছাতে পারে না। তবে পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে সূর্যের আলোর একটি অংশ প্রতিসারিত হয়ে চাঁদের পৃষ্ঠে পড়ে। বায়ুমণ্ডল নীল আলোর ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য বেশি বিচ্ছুরিত করে এবং লাল আলোর দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য চাঁদের দিকে যেতে দেয়। এ কারণেই গ্রহণের সময় চাঁদ তামাটে বা লালচে দেখায়।
ডিবিটেক/এসএইচ/ইকে
৯২ প্রকৌশলীকে অন্তর্ভুক্ত করে ডিইএবের নতুন কমিটি ঘোষণা
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-ডিইএব এর সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে কেন্দ্রীয় কমিটির স্বাক্ষর প্রদানের ক্ষমতা প্রাপ্ত ৩ জন নেতৃবৃন্দসহ ৩৩সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে ডিএসসিসির অফিসার্স এসোসিয়েশনের আহবায়ক ও নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেলকে সাংগঠনিক সম্পাদক করে ৯২জন প্রকৌশলীকে অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
১ মার্চ, রবিবার সন্ধ্যায় ডিইএবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক প্রকৌ. ইমাম উদ্দিন, আহ্বায়ক (ভারপ্রাপ্ত) প্রকৌ. মোঃ মুসলিম উদ্দিন ও সদস্য সচিব প্রকৌ. কাজী সাখাওয়াত হোসেনের সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে প্রকৌ. গোলাম কিবরিয়া রুবেল ছাড়াও সদস্য পদে অন্তর্ভুক্ত করা হয় প্রকৌ. মীর হোসেন পাটোয়ারী মিলন, প্রকৌ. মনিরুজ্জামান মনির, প্রকৌ. আমিরুজ্জামান বিলাস, প্রকৌ. তৈয়ব আলী মুকুল, প্রকৌ. আব্দুল্লাহ আল টিটু, প্রকৌ. ওয়ালী উল্লাহ ভুঞা, প্রকৌ. মো: জাহাঙ্গীর আলম, প্রকৌ. এস এম ফিরোজ, প্রকৌ. এস এম কালাম হোসেন, প্রকৌ. মো: আলমগীর হোসেন, প্রকৌ. মোঃ মাসুদুর রহমান মাসুদ, প্রকৌ. মাহফুজ আলম মিঠু, প্রকৌ. শাহাবুদ্দিন সাবু, প্রকৌ. ওবায়দুল আলম, প্রকৌ.  ইউনুস আলী মোল্লা, প্রকৌ. মেহেদি হাসান, প্রকৌ.  রফিকুল ইসলাম সোহেল, প্রকৌ. আইনুল আলম, প্রকৌ. মোঃ পারভেজ মোশারফ রাঢ়ী, প্রকৌ.  হাদীসুর রহমান শাহীন, প্রকৌ. এম এ গনি, প্রকৌ.  শাহীন উদ্দিন, প্রকৌ, মো: তুহিনুজ্জামান তুহিন প্রমুখ।
প্রসঙ্গত, প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেল ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের অঞ্চল-৭ এবং মার্কেট নির্মাণ সেলের নির্বাহী প্রকৌশলী (পুর) হিসেবে কর্মরত আছেন। তিনি ঢাদসিক ডিপ্রকৌসের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। তাছাড়া তিনি সূত্রাপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।
ডিবিটেক/এসআর/ইকে
‘সৌর ব্যতিচার’: ৭ মার্চ থেকে বাংলাদেশ স্যাটেলাইটে সম্প্রচারে বিঘ্ন ঘটতে পারে
বাংলাদেশের একমাত্র ভূস্থির যোগাযোগ উপগ্রহ ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’-এ সৌর ব্যতিচার (সান আউটেজ) ঘটনার কারণে আগামী ৭ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
বিজ্ঞপ্তিতে বিএসসিএল জানিয়েছে, জিও স্টেশনারি বা ভূস্থির স্যাটেলাইটের ক্ষেত্রে সৌর ব্যতিচার একটি স্বাভাবিক মহাকাশীয় ঘটনা, যা বছরে সাধারণত দুইবার ঘটে থাকে। এই সময়ে সূর্য, স্যাটেলাইট এবং গ্রাউন্ড স্টেশন একই সরলরেখায় অবস্থান করে। এর ফলে সূর্যের শক্তিশালী বিকিরণ স্যাটেলাইট সিগন্যালকে প্রভাবিত করে, যার দরুন সাময়িকভাবে সম্প্রচার সেবা বাধাগ্রস্ত হতে পারে।
বিএসসিএল-এর প্রকাশিত সময়সূচি অনুযায়ী, সবচেয়ে বেশি বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে ১০ ও ১১ মার্চ। এই দুই দিন টানা ১৩ মিনিট করে সিগন্যালে সমস্যা হতে পারে। সূচি অনুযায়ী:
৭ মার্চ: সকাল ৯টা ৫৪ থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত (৭ মিনিট)।
৮ মার্চ: সকাল ৯টা ৫২ থেকে ১০টা ২ মিনিট পর্যন্ত (১০ মিনিট)।
৯ মার্চ: সকাল ৯টা ৫১ থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত (১২ মিনিট)।
১০ ও ১১ মার্চ: সকাল ৯টা ৫০ থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত (১৩ মিনিট)।
১২ মার্চ: সকাল ৯টা ৫০ থেকে ১০টা ২ মিনিট পর্যন্ত (১২ মিনিট)।
১৩ মার্চ: সকাল ৯টা ৫১ থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত (১০ মিনিট)।
১৪ মার্চ: সকাল ৯টা ৫৩ থেকে ৯টা ৫৮ মিনিট পর্যন্ত (৫ মিনিট)।
বিএসসিএল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, প্রাকৃতিক এই ঘটনার সময় পুরো প্রক্রিয়াটি তারা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করবে। সাময়িক এই অসুবিধার জন্য বিএসসিএল সংশ্লিষ্ট সবার কাছে দুঃখ প্রকাশ করেছে।
ডিবিটেক/এনএইচটি/ইকে
ক্রেস্ট ও নিউরাল সেমিকন্ডাক্টরের সঙ্গে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সমঝোতা চুক্তি সই
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, সেন্টার অব রিসার্চ এক্সেলেন্স ইন সেমিকন্ডাক্টর টেকনোলজি (ক্রেস্ট) এবং নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড (এনএসএল) এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এবং ক্রেস্ট(CREST) এবং এনএসএল (NSL)-এর মধ্যে দুইটি পৃথক সমঝোতা চুক্তি সই হয়েছে।
২৫ ফেব্রুয়ারি, বুধবার, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি এলায়েন্সের (বিআইএসএ) পক্ষ থেকে জানানো হয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম. মঈনুল ইসলাম; বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ চেয়ারম্যান ড. সামিনা আহমেদ; বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি ও নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক এম. এ. জব্বার এবং ক্রেস্ট আহ্বায়ক অধ্যাপক মোস্তফা হোসেন। <o:p></o:p>
অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি সচিব জনাব মো. আনোয়ার হোসেন সমঝোতা স্মারকের গুরুত্ব তুলে ধরে এর মাধ্যমে সরকার শিল্প ও একাডেমিয়ার যৌথ উদ্যোগে সেমিকন্ডাক্টর শিল্পের সাথে গবেষণা ও উন্নয়নে নতুন সুযোগ উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।   <o:p></o:p>
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান উল্লেখ করেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের VLSI ও সংশ্লিষ্ট সুবিধাসমূহ- যা আগে থেকেই স্থাপিত, এই সহযোগিতার মাধ্যমে এখন শিল্প ও একাডেমিয়া আরও কার্যকরভাবে ব্যবহার করতে পারবে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ চেয়ারম্যান ড. সামিনা আহমেদ অংশীদারিত্বকে স্বাগত জানিয়ে বলেন, সীমিত পরিধির বাইরে গিয়ে শিল্প ও একাডেমিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই এই উদ্যোগটি গুরুত্বপূর্ণ।<o:p></o:p>
বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (BSIA)-এর সভাপতি এবং নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. এ. জব্বার বলেন, এই সমঝোতা স্মারক জাতীয় গবেষণা অবকাঠামোকে সেমিকন্ডাক্টর উদ্ভাবনের জন্য আরও সহজপ্রাপ্য ও কার্যকর করে তুলবে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ-এর সুবিধাগুলোকে CREST-সমন্বিত কর্মসূচির সঙ্গে যুক্ত করার মাধ্যমে আমরা শিল্প ও একাডেমিয়াকে আরও ফলপ্রসূভাবে একসঙ্গে কাজ করতে সক্ষম হবো। <o:p></o:p>
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জনাব এম. ই. চৌধুরী শামীম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, BSIA; জনাব মুনির আহমেদ, পরিচালক, BSIA; জনাব বিদ্যুৎ চন্দ্র আইচ, যুগ্ম সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এবং মন্ত্রলায়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।<o:p></o:p>
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় (MoST)-এর সম্মেলন কক্ষে ২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার সম্পাদিত চুক্তি অনুযায়ী, ক্রেস্ট অনুমোদিত সেমিকন্ডাক্টর গবেষণা প্রকল্পসমূহকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের নির্ধারিত সুবিধাসমূহ ব্যবহার করে বাস্তব/প্রায়োগিক পরীক্ষা-নিরীক্ষা, ফ্যাব্রিকেশন/প্রসেসিং, চরিত্রায়ন ও মেট্রোলজি পরিচালনার জন্য একটি কাঠামোবদ্ধ সহযোগিতা কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছে। এর ফলে  বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের-এর ল্যাবসমূহ CREST ইকোসিস্টেমের অধীনে শেয়ার্ড ন্যাশনাল রিসার্চ ইনফ্রাস্ট্রাকচার’ হিসেবে ব্যবহৃত হতে পারবে। <o:p></o:p>একই সঙ্গে ক্রেস্ট-সংযুক্ত গবেষক/ফেলো/শিক্ষার্থী ও শিক্ষকদের সুবিধা ব্যবহার, যৌথ গবেষণা প্রকল্প, যৌথ তত্ত্বাবধানে শিক্ষার্থীদের গবেষণার মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন এবং ক্লিনরুম পুনরুজ্জীবন/আধুনিকায়নের সম্ভাব্য রোডম্যাপ অনুসন্ধানের ক্ষেত্রগুলোও অন্তর্ভুক্ত রয়েছে; তবে সুবিধা পরিচালনা ও নিয়ন্ত্রক তদারকি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অধীনেই থাকবে। <o:p></o:p>
অপরদিকে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ-এর সমঝোতা স্মারকের আওতায়ও ক্রেস্ট অনুমোদিত প্রকল্পসমূহ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সুবিধা ব্যবহার করে পরীক্ষা-নিরীক্ষা, চরিত্রায়ন ও সংশ্লিষ্ট সেমিকন্ডাক্টর গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে পারবে। এতে করে ক্রেস্ট সমন্বিত কর্মসূচির আওতায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ-এর সুবিধাসমূহও শেয়ার্ড অবকাঠামো হিসেবে উন্মুক্ত হবে। <o:p></o:p>
এই সমঝোতা স্মারক যৌথ গবেষণা বাস্তবায়ন, নিরাপত্তা ও অপারেশনাল প্রটোকল মেনে গবেষক/শিক্ষার্থীদের প্রবেশাধিকার এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ-এর বিজ্ঞানীদের কারিগরি পরামর্শ/সহ-তত্ত্বাবধানে মানবসম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে; CREST-এর একমাত্র পৃষ্ঠপোষক হিসেবে নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড আর্থিক ও লজিস্টিক সহায়তা দেবে, তবে সুবিধা পরিচালনা বা নিরাপত্তা/প্রবেশাধিকার সংক্রান্ত সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না।
ডিবিটেক/এইচএ/ইকে
বিজ্ঞানে বাংলা একাডেমি ফারসীম মান্নান মোহাম্মদী
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়েছে।
আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী, কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ/গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান,  ও মুক্তিযুদ্ধ বিষয়ক লেখায় মঈদুল হাসান।
প্রসঙ্গত, ডঃ ফারসীম মান্নান মোহাম্মদীর জন্ম ১৯৭৩ সালে ঢাকায়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের একজন অধ্যাপক এবং বুয়েটের জ্বালানী ও টেকসই গবেষণা ইনস্টিটিউটের পরিচালক। বিজ্ঞান নিয়ে বাংলায় লেখালেখি করছেন দীর্ঘদিন যাবত। এর আগে হালিমা-শরফুদ্দিন বিজ্ঞান লেখক পুরস্কার পেয়েছেন। প্রকাশিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ত্রিশের অধিক। বিজ্ঞান জনপ্রিয়করণের কাজ করে থাকেন। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ অ্যাস্ট্রনমিকাল সোসাইটির সাধারণ সম্পাদক।
ডিবিটেক/ডিএইচই/ইকে
রূপপুরে ছয় নিয়োগে অনিয়ম: তদন্তে হাইকোর্টের কমিটি, ৮ সপ্তাহে প্রতিবেদন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ছয় কর্মকর্তার নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তে বিজ্ঞান ও প্রযুক্তি সচিবকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমিটিকে আট সপ্তাহের মধ্যে অনুসন্ধান শেষ করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তে নিষ্ক্রিয় থাকায়, তাদের সেই নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে রুল জারি করেছেন আদালত।
২২ ফেব্রুয়ারি, রবিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার–এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ আহমেদ সাঈদ শিবলী।
জনস্বার্থে করা এ রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাকিনা বেগম। শুনানি শেষে আদালত তদন্ত কমিটি গঠন ও রুল জারির আদেশ দেন।
রিটে বলা হয়, ২০১৯ ও ২০২৩ সালের নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে প্রকল্পের বিভিন্ন পদে মিরাজ আল মামুন, রবিউল আলম, আল মামুন, এ কে এম নজমুল হাসান, মুশফিকা আহমেদ এবং আবু কায়সারকে নিয়োগ দেওয়া হয়। তবে অভিযোগ অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের প্রয়োজনীয় কাজের অভিজ্ঞতা ছিল না এবং পুরো প্রক্রিয়াটি অস্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে।
রিটকারী পক্ষের আইনজীবী মাসুদ আহমেদ সাঈদ শিবলী বলেন, নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়মের সম্ভাবনা রয়েছে, যা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা জরুরি।
আদালতের নির্দেশনা অনুযায়ী, তদন্ত কমিটি নির্ধারিত সময়ের মধ্যে অনুসন্ধান সম্পন্ন করে প্রতিবেদন জমা দেবে।
ডিবিটেক/জেডএনও/ইকে
প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হিসেবে আবদুস সাত্তারকে নিয়োগ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের গবেষণা কর্মকর্তা পদে মো. আবদুস সাত্তার পাটোয়ারীকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
উপসচিব মোহাম্মদ নূর-এ আলম সই করা প্রজ্ঞাপনে বলা হয়, আবদুস সাত্তার পাটোয়ারীকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হলো। গ্রেড-৯ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতন পাবেন তিনি।
এতে আরও বলা হয়, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে এ নিয়োগ কার্যকর থাকবে।
এদিকে, আরেকটি প্রজ্ঞাপনে এস. এম. পারভেজকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ পদে নিয়োগের কথা জানানো হয়। এরআগে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রটোকল অফিসার-১ হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সহকারী সচিব মো. উজ্জল হোসেন। একইদিন ১৮ ফেব্রুয়ারি বুধবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব নিয়োগ পেয়েছেন সাংবাদিক আবু আবদুল্লাহ এম ছালেহ। অতিরিক্ত প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন দৈনিক দিনকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক আতিকুর রহমান রুমন। একই আদেশে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ নিয়োগ পেয়েছেন মো. মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব-২ হয়েছেন আব্দুর রহমান সানি।
ডিবিটেক/এসএ/ইকে
দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে নজর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর
দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। তাই দ্রুততম সময়ের মধ্যে দেশবাসীর প্রতি আমাদের নির্বাচনের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে চাই।
১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে নবনিযুক্ত মন্ত্রী ফকির মাহবুব আনামকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।
মন্ত্রী স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনা করতে কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা কামনা করেন এবং সম্মিলিতভাবে দেশের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে  মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং দপ্তর সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
ডিবিটেক/এমজেডইউ/আইকে
পিজিডিই সমিতির সভাপতি জিল্লু, সা.ম্পাদক রবিউল
দেশজুড়ে বিদ্যুৎ সঞ্চালন গ্রিড পরিচালনাকারী রাষ্ট্রীয় সংস্থা ‘পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’-তে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের জাতীয় সংগঠন পাওয়ার গ্রিড ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি  হলেন প্রকৌশলী মোঃ জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক হয়েছেন প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম।<o:p></o:p>
দেশের ৬৪ জেলায় একযোগে ১৫ ফেব্রুয়ারি, রবিবার অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচনে সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হন তারা।<o:p></o:p>
নির্বাচিত অন্যান্য কর্মকর্তাগণ হলেন- দেশের প্রশাসনিক বিভাগ ভিত্তিক সহ-সভাপতি প্রকৌশলী মোঃ শাহনেওয়াজ রেদোয়ান (ঢাকা বিভাগ), প্রকৌশলী মোহাম্মদ আলাউদ্দীন চৌধুরী(চট্টগ্রাম বিভাগ), প্রকৌশলী মোঃ ইমান আলী (খুলনা বিভাগ), প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম (সিলেট বিভাগ), প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন হাওলাদার (বরিশাল বিভাগ), প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন (রাজশাহী বিভাগ) প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সেলিম (ময়মনসিংহ বিভাগ)  প্রকৌশলী মোঃ মাইদুল ইসলাম (রংপুর বিভাগ)।<o:p></o:p>
যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী সাবিনা ইমাম, প্রকৌশলী মোঃ কামরুল হাসান বিপু, প্রকৌশলী মোঃ রেদোয়ান হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আহমেদ আসিফ আখতার মঞ্জু, সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোঃ রাসেল রানা, প্রকৌশলী মোঃ আবদুল জব্বার, অর্থ সম্পাদক প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক প্রকৌশলী মোঃ আতাউর রহমান, সহ-দফতর সম্পাদক প্রকৌশলী ইসহাক হোসেন তালুকদার শুভ, প্রচার সম্পাদক প্রকৌশলী মোঃ হেলাল মোরশেদ সোহাগ, সহ- প্রচার সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল, সমাজকল্যাণ সম্পাদক প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন সুজন, চাকুরি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোঃ বেল্লাল হোসেন সরকার, আইন বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আকিদুল ইসলাম, শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রকৌশলী আবদুল্লাহ আল নাঈম, সহ-শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ, মহিলা বিষয়ক সম্পাদক প্রকৌশলী শাহনাজ আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক প্রকৌশলী রিতা পাল, তথ্য ও গবেষণা সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক প্রকৌশলী মোঃ গিয়াস উদ্দিন মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোঃ সাইফুর রহমান নাহিদ।<o:p></o:p>
নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সহকারী প্রকৌশলী মোঃ হুমায়ূন কবির, সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন  সহকারী প্রকৌশলী জি এম এ আমিনুল ইসলাম ও উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেন।<o:p></o:p>
দেশব্যাপী শান্তিপূর্ণ উৎসবমুখর,আনন্দঘন ও শতভাগ অংশগ্রহণ মুলক পরিবেশে অনুষ্ঠিত নির্বাচন আয়োজন ও সার্বিক তদারকি করেন পাওয়ার গ্রিড ডিপ্লোমা প্রকৌশলী সমিতির আহবায়ক প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম ও সদস্য সচিব প্রকৌশলী লাভলু ফকির এর নেতৃত্বাধীন অন্তবর্তীকলীন কেন্দ্রীয় নির্বাহী কমিটি।<o:p></o:p>
ডিবিটেক/এমএসপি/ইকে<o:p></o:p>
আকাশজুড়ে গ্রহের মেলা: ফেব্রুয়ারির শেষার্ধে যা যা দেখবেন
ফেব্রুয়ারির শুরু থেকেই সূর্যাস্তের পরপর পশ্চিম দিগন্তে গ্রহদের আনাগোনা শুরু হয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের আকাশ নক্ষত্র ও গ্রহ পর্যবেক্ষণের জন্য এক অনন্য সময়। বিশেষ করে যারা শহরের কৃত্রিম আলো থেকে দূরে আছেন, তাদের জন্য এই মাসটি মহাজাগতিক বিস্ময়ে ঘেরা।
অন্ধকার আকাশে নক্ষত্র দর্শন: ১৭ ফেব্রুয়ারি
১৭ ফেব্রুয়ারি অমাবস্যা। এদিন চাঁদ না থাকায় আকাশ থাকবে ঘুটঘুটে অন্ধকার। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় একে বলা হয় 'নিউ মুন' পর্যায়। আকাশ পর্যবেক্ষকদের জন্য এটিই সবচেয়ে উপযুক্ত সময়, কারণ চাঁদের তীব্র আলো না থাকায় মিল্কিওয়ে গ্যালাক্সি বা দূরবর্তী আবছা নীহারিকাগুলোও বাইনোকুলারের সাহায্যে স্পষ্ট হয়ে ওঠে।
বুধ ও শনির যুগলবন্দী: ১৮ ও ১৯ ফেব্রুয়ারি
অমাবস্যার রেশ কাটতে না কাটতেই ১৮ ও ১৯ ফেব্রুয়ারি পশ্চিম দিগন্তে সরু একফালি নতুন চাঁদের খুব কাছে দেখা মিলবে বুধ ও শনি গ্রহের। ১৯ ফেব্রুয়ারি বুধ গ্রহ তার কক্ষপথে সূর্য থেকে সর্বোচ্চ কৌণিক দূরত্বে (Greatest Elongation) অবস্থান করবে। ফলে এদিন সূর্যাস্তের ঠিক পরেই পশ্চিম আকাশে বুধকে দেখার সবচেয়ে উজ্জ্বল সুযোগ তৈরি হবে।
কৃত্তিকা নক্ষত্রপুঞ্জ ও চাঁদের মিতালী: ২৩ ও ২৪ ফেব্রুয়ারি
২৩ ফেব্রুয়ারি দক্ষিণ-পশ্চিম আকাশে চাঁদ অবস্থান করবে বিখ্যাত নক্ষত্রপুঞ্জ প্লাইয়াডিস (Pleiades) বা কৃত্তিকার খুব কাছে। সাধারণ চোখে এটি একটি ক্ষুদ্র উজ্জ্বল পুঞ্জ হিসেবে দেখা গেলেও টেলিস্কোপে এর নীলচে আভা মুগ্ধকর। এর ঠিক পরদিন অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি চাঁদ তার প্রথম চতুর্থাংশ (First Quarter) পূর্ণ করবে, যা অর্ধেক আলোকিত অবস্থায় অনেক রাত পর্যন্ত আকাশে দৃশ্যমান থাকবে।
বৃহস্পতির উজ্জ্বল উপস্থিতি: ২৬ ও ২৭ ফেব্রুয়ারি
ফেব্রুয়ারির শেষের দিকে রাতের আকাশের সবচেয়ে উজ্জ্বল বস্তু হিসেবে দেখা দেবে সৌরজগতের রাজা বৃহস্পতি। ২৬ ও ২৭ ফেব্রুয়ারি চাঁদের খুব কাছাকাছি এই গ্রহটিকে দেখা যাবে। বৃহস্পতি এতটাই উজ্জ্বল যে সাধারণ বাইনোকুলার ব্যবহার করলে এর চারটি বড় উপগ্রহ (গ্যালিলিয়ান মুনস) দেখারও সম্ভাবনা রয়েছে।
বিরল মহাজাগতিক সমাবেশ: ২৮ ফেব্রুয়ারি
ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আকাশে এক বিরল 'প্ল্যানেটারি প্যারেড' বা গ্রহ বিন্যাস দেখা যাবে। ২৮ ফেব্রুয়ারি এই সমাবেশ হবে সবচেয়ে আকর্ষণীয়।
গ্রহের নাম
দেখার উপায় ও অবস্থান
বুধ, শুক্র ও শনি
সূর্যাস্তের ঠিক পর পশ্চিম দিগন্তের খুব কাছে দৃশ্যমান হবে।
বৃহস্পতি
সন্ধ্যার পর মাথার ওপর উজ্জ্বলভাবে দেখা যাবে।
ইউরেনাস
খালি চোখে দেখা অসম্ভব, দেখার জন্য শক্তিশালী বাইনোকুলার প্রয়োজন।
নেপচুন
এটি সৌরজগতের প্রান্তের গ্রহ, তাই দেখার জন্য টেলিস্কোপ অত্যাবশ্যক।
পর্যবেক্ষকদের জন্য বিশেষ টিপস:
এই বিরল দৃশ্যগুলো উপভোগ করতে হলে সূর্যাস্তের অন্তত ২০ মিনিট পর থেকে পর্যবেক্ষণ শুরু করুন। পশ্চিম দিগন্ত যেখানে অবমুক্ত (যেমন বড় মাঠ বা ভবনের ছাদ), সেখান থেকে দৃশ্যগুলো সবচেয়ে ভালো দেখা যাবে। যান্ত্রিক ধোঁয়াশা বা মেঘলা আকাশ না থাকলে এই ফেব্রুয়ারি হতে পারে আপনার জীবনের সেরা আকাশ দেখার অভিজ্ঞতা।
ডিবিটেক/এসএমইএইচ/এমইউএম
দেশে ১৮ ফেব্রুয়ারি ৫০-৫১ মিনিট খালি চোখে দেখা যাবে ‘নতুন চাঁদ’
১৮ ফেব্রুয়ারি, বুধবার বাংলাদেশে ‘নতুন চাঁদ’ দেখার অনুকূল সময় প্রায় ৫০ মিনিট বলে জানিয়েছে জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষকেরা। ওই দিন সূর্যাস্তের পর প্রায় ৫০ থেকে ৫১ মিনিট চাঁদ পশ্চিম আকাশে অবস্থান করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণে কাজ করা বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি)।
ওই সময় খালি চোখেই রোজাের নতুন চাঁদ দেখার জন্য তুলনামূলকভাবে অনুকূল সময় বলে জানিয়েছে সংস্থাটি। ১৫ ফেব্রুয়ারি, রবিবার পক্ষ থেকে বিডব্লিউওটি’র পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাতে নতুন চাঁদ (নিউ মুন) সৃষ্টি হবে। তবে নতুন চাঁদ সৃষ্টি হওয়ার দিন সাধারণত খালি চোখে চাঁদ দেখা যায় না। কারণ, চাঁদ দেখার জন্য তার বয়স সাধারণত কমপক্ষে ১২ থেকে ১৮ ঘণ্টা (অনুকূল পরিস্থিতিতে) হওয়া প্রয়োজন এবং সূর্যাস্তের পর কিছু সময় দিগন্তের উপরে অবস্থান করতে হয়।
এমন অবস্থায় ১৭ ফেব্রুয়ারি রাতে পৃথিবীর অধিকাংশ স্থানেই খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম। তবে উন্নত টেলিস্কোপ ও বিশেষ অপটিক্যাল সহায়তায় কিছু অঞ্চলে চাঁদ পর্যবেক্ষণের চেষ্টা হতে পারে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অত্যাধুনিক টেলিস্কোপ ব্যবহার করে চাঁদ দেখার উদ্যোগ নেওয়া হতে পারে। তারা যদি চাঁদ দেখতে সক্ষম হয়, তাহলে ১৮ ফেব্রুয়ারি থেকেই রোজা শুরু করতে পারে। আর চাঁদ দেখা না গেলে ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা থাকবে।
বিডব্লিউওটি আরও জানিয়েছে, বাংলাদেশে ১৮ ফেব্রুয়ারি সূর্যাস্ত হবে প্রায় সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে এবং চাঁদাস্ত হবে প্রায় সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে। অর্থাৎ সূর্যাস্তের পর চাঁদ প্রায় ৫০ থেকে ৫১ মিনিট আকাশে অবস্থান করবে। এ সময় চাঁদের বয়স প্রায় ২৪ ঘণ্টা অতিক্রম করবে, যা খালি চোখে চাঁদ দেখার জন্য তুলনামূলকভাবে অনুকূল বলে মনে করা হচ্ছে। তবে চাঁদ দেখা সম্পূর্ণভাবে নির্ভর করবে আকাশের স্বচ্ছতা, দিগন্তে মেঘের উপস্থিতি, বায়ুদূষণের মাত্রা এবং পর্যবেক্ষকের ভৌগোলিক অবস্থানের ওপর।
প্রসঙ্গত, গত বছর মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশের একই দিনে ঈদ উদযাপিত হয়েছিল। এবছরও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী সময়ের ব্যবধান তুলনামূলকভাবে কম থাকায় ‘ক্লোজ কল’ পরিস্থিতি তৈরি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
ডিবিটেক/ডিএইচই/এসএইচ
১৬ ফেব্রুয়ারি বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ
১৬ ফেব্রুয়ারিম সোমবার বিশ্বের আকাশে বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে। তবে বাংলাদেশ থেকে এই বিরল মহাজাগতিক দৃশ্য দেখা যাবে না। বলয়গ্রাস দৃশ্যমান হবে মূলত অ্যান্টার্কটিকা থেকে, আর আংশিক গ্রহণ দেখা যাবে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার কিছু অংশে।
জ্যোতির্বিজ্ঞানীদের ব্যাখ্যা অনুযায়ী, পৃথিবী, সূর্য ও চন্দ্র নিজ নিজ কক্ষপথে ঘুরতে ঘুরতে এক সরলরেখায় অবস্থান করলে এবং চন্দ্র পৃথিবী ও সূর্যের মাঝখানে এলে সূর্যগ্রহণ ঘটে। চন্দ্রের ছায়া পৃথিবীতে পড়ার ফলেই সূর্যের আলো আংশিক বা সম্পূর্ণ আড়াল হয়। অবস্থানগত তারতম্যের কারণে পূর্ণগ্রাস, আংশিকগ্রাস ও বলয়গ্রাস—এই তিন ধরনের সূর্যগ্রহণ দেখা যায়। এবারটি বলয়াকারগ্রাস, যেখানে সূর্যের মাঝখান ঢেকে গিয়ে চারপাশে আগুনের বলয়ের মতো আভা দেখা যায়।
বলয়গ্রাস সূর্যগ্রহণ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ১৫ ফেব্রুয়ারি, রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৬ সালের প্রথম এই সূর্যগ্রহণটি বাংলাদেশ সময় আগামীকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হবে এবং রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণটি শেষ হবে।
আইএসপিআর আরও জানিয়েছে, গ্রহণটি চলাকালীন বাংলাদেশে সন্ধ্যা ও রাত থাকবে বলে এ দেশ থেকে এটি দেখা যাবে না। তবে আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই সূর্যগ্রহণটি সরাসরি প্রত্যক্ষ করা যাবে।
ডিবিটেক/এসএস/ইকে
এ বছর স্থাপত্যে একুশে পদক পাচ্ছেন মেরিনা মেরিনা তাবাসসুম
একুশে পদক ২০২৬ ঘোষণা করেছে সরকার। স্থাপত্যে মেরিনা মেরিনা তাবাসসুমসহ দশজন  এ বছর  পাচ্ছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ এ বেসামরিক পুরস্কার।
অপর পদকপ্রাপ্তরা হলেন- সংগীতে কিংবদন্তি গায়ক, গিটারিস্ট ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু (মরণোত্তর), চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় ড. মোহাম্মদ আব্দুস সাত্তার, ব্যান্ড মিউজিকে ওয়ারফেজ, নাট্যকলায় পালাকার ইসলাম উদ্দিন, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার ও নৃত্যকলায় অথৈ আহমেদ।
৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এর আগে গত বছরের জুলাইয়ের শেষ দিকে একুশে পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান করে সরকার। একই বছরের ৩০ অক্টোবরের মধ্যে মনোনয়ন জমা দেওয়ার আহ্বান জানানো হয়।
প্রসঙ্গত, ঢাকার উত্তরে দক্ষিণখান এলাকায় স্বীয় দাদীর দেওয়া জমিতে স্থাপিত বায়তুর রউফ মসজিদের জন্য ২০১৬ সালে স্থাপত্যের জন্য আগা খান পুরস্কার পান।
ডিবিটেক/এসএফ/ইকে
৬ ফেব্রুয়ারির পরীক্ষা স্থগিতের দাবিতে পানি ভবন ঘেরাও
৬ ফেব্রুয়ারি, শুক্রবার উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিতের দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে পানি ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীরা। নির্বাচনের আগে পরীক্ষা আয়োজনকে ‘অনিশ্চয়তা ও প্রহসন’ আখ্যা দিয়ে ৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার তারা নির্বাচন-পরবর্তী সময়ে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন।
বিক্ষোভকারীদের দাবি, নির্বাচনের আগে পরীক্ষা আয়োজন করা হলে পরবর্তী লিখিত পরীক্ষা আদৌ হবে কি না- সে বিষয়ে অনিশ্চয়তা তৈরি হবে। তাদের ভাষ্য, নির্বাচনের আগে তারা বর্তমানে নির্বাচনি ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় যুক্ত রয়েছেন। এ অবস্থায় পরীক্ষায় অংশগ্রহণ করা তাদের পক্ষে সম্ভব নয়। পাশাপাশি তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনের পর নতুন সরকার এলে তাদের পছন্দমতো নিয়োগ প্রক্রিয়া চালু হতে পারে, ফলে মেধাভিত্তিক মূল্যায়ন প্রশ্নবিদ্ধ হওয়ার শঙ্কা রয়েছে।
বিক্ষোভে অংশ নিয়ে এক পরীক্ষার্থী হাফিজুর রহমান বলেন, “নির্বাচনের আগে আমাদের যে পরীক্ষা নেওয়া হচ্ছে, এতে পরবর্তীতে লিখিত পরীক্ষা আদৌ হবে কি না—তার কোনো নিশ্চয়তা নেই। নতুন সরকার এলে তারা নিজেদের মতো করে নিয়োগ দিতে চাইবে। এতে আমাদের মেধার মূল্যায়ন কোথায় থাকবে?”
আরেক পরীক্ষার্থী সাইফুল হাসান বলেন, “নির্বাচনের আগে পরীক্ষার নামে আমাদের প্রহসনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত করে পরে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা না এলে আমরা পানি ভবন ঘেরাও ছাড়বো না।”
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, “শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি। যেহেতু আগামীকাল পরীক্ষা হওয়ার কথা রয়েছে, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমাধানের চেষ্টা চলছে।”
ডিবিটেক/এসএন/ইএম
সভাপতি প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া , সম্পাদক আতাহার আলী খান
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তাদের উপস্থিতিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অফিসার্স এসোসিয়েশনের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া রুবেল।  সাধারণ সম্পাদক হয়েছেন সংস্থাটির কর কর্মকর্তা আতাহার আলী খান।
ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের গঠনের প্রয়োজনীয়তা, গঠনতন্ত্র প্রণয়ন, এসোসিয়েশনের স্থায়ী সদস্য ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এসোসিয়েট সদস্য হিসেবে ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার অন্তর্ভুক্তকরণ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কণ্ঠ ভোটে সভাপতি হিসেবে প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া ও সাধারন সম্পাদক পদে করকর্মকর্তা আতাহার আলী খানের নেতৃত্বে এসোসিয়েশনের ২৫ (পঁচিশ) সদস্য বিশিষ্ট কমিটি ও ৭ (সাত) সদস্যের উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নতুন এ কমিটির মেয়াদ হবে দুই বছর। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটিতে মজিবর রহমান ও আবু নাসের সহসভাপতি, গোলাম মোর্শেদ যুগ্ম সাধারণ সম্পাদক, কাজী সুমনা ইয়াসমিন সহ-সাধারণ সম্পাদক, আলী মনসুর কোষাধ্যক্ষ, এনামুজ্জামান শাহেদ সাংগঠনিক সম্পাদক, কামাল হোসেন দপ্তর সম্পাদক, আনিসুর রহমান প্রচার ও প্রকাশনা সম্পাদক, আসাদুজ্জামান তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক, কানিজ মান্তাসা নারীবিষয়ক সম্পাদক, এম এম জাকির হোসেন সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক, শাহানুরী সমাজ কল্যাণ সম্পাদক ও মিঠুন চন্দ্র শীল কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।
সাত সদস্যের উপদেষ্টা পরিষদে রয়েছেন কাজী বোরহান উদ্দিন, মাহতাব আহমেদ, আনিসুর রহমান, সিরাজুল ইসলাম, সফিউল্লাহ সিদ্দিক ভূঁইয়া, ডা. নিশাত পারভীন ও ডা. আশরাফুল হাসান।
এদের মধ্যে প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেল ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের অঞ্চল-৭ এবং মার্কেট নির্মাণ সেলের নির্বাহী প্রকৌশলী (পুর) হিসেবে কর্মরত আছেন। তিনি ঢাদসিক ডিপ্রকৌসের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। তাছাড়া তিনি সূত্রাপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।
প্রসঙ্গত, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কড়ইশ গ্রামে জন্মগ্রহণ করেন। এলাকার স্থানীয় সকল সামাজিক ও মানবিক কর্মকান্ডের সাথে জড়িত আছেন।
ডিবিটকে/এসআর/ইকে
‘অপকৌশল’ রুখতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের হুঁশিয়ারি
'১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে  উচ্চতর ডিগ্রিধারীদের প্রবেশের সুযোগ কিংবা কোটা সংরক্ষণের কোন ‘অপকৌশলের চেষ্টা হলে’ তা রুখতে যেকোনো আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ।' একই হুশিয়ারিতে দেশের প্রত্যেক জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা প্রকৌশলীরা।
১ ফেব্রুয়ারি, রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে  প্রকৌশল সেক্টরে বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমা  ডিগ্রিধারীদের পেশাগত সমস্যার সমাধানে সরকার গঠিত কমিটি কর্তৃক ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে মানবন্ধন করেন শীর্ষ নেতারা।
সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী মোঃ আখেরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ইমাম উদ্দিনের সঞ্চালনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেতৃবৃন্দ সরকারের ১৯৭৮ সালের সিদ্ধান্তে পরিপন্থি প্রস্তাবনা পরিহার করার জন্য সরকারি কমিটির প্রতি আহ্বান জানান।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স নেতৃবৃন্দ বলেন, প্রকৌশল পেশায় এধরনের আত্মঘাতি প্রস্তাবনা পুরো প্রকৌশল কর্মক্ষেত্রকে অস্থিতিশীল করে তুলবে। তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার অপকৌশল জাতি কোনভাবেই মেনে নিবে না।
এইসময় বক্তব্য প্রদান করেন প্রকৌশলী মোঃ  মনিরুজ্জামান, প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন, প্রকৌশলী মির্জা মিজানুর রহমান, প্রকৌশলী আবদুর রহমান, প্রকৌশলী জয়নুল আবেদীন, প্রকৌশলী মোঃ এরশাদ উল্ল্যাহ, প্রকৌশলী আজিজুল ইসলাম, প্রকৌশলী তরিকুল ইসলাম তরিক, প্রকৌশলী বাচ্চু মিয়া, প্রকৌশলী পারভেজ মোশাররফ রাঢ়ী,  প্রকৌশলী মমিনুল ইসলাম, প্রকৌশলী রায়হান মিয়া,  শিক্ষক নেতা প্রকৌশলী মো: আলমগীর হোসেন, প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন, প্রকৌশলী তৈয়বুর আলী মুকুল, ছাত্রনেতা জোবায়ের পাটুয়ারী, মাশফিক দেওয়ান, হাবিবুর রহমান হাবিব, সিথি, পায়েল, অনিমা প্রমুখ।
ডিবিটেক/এসআর/ইকে
প্রফেসর ড. মোরশেদ আলম সভাপত, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সরোয়ার মাওলা
বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির জরুরী বর্ধিত সভার(ইজিএম)'র মাধ্যমে নির্বাচন কমিটির তত্ত্বাবধানে নবগঠিত কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের অডিটোরিয়ামে ২৮ জানুয়ারি, বুধবার অনুষ্ঠিত এ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটির নেতৃবৃন্দ মনোনীত হন।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী প্রফেসর ড. মোরশেদ আলম। সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হন প্রকৌশলী আবুল খায়ের মোঃ মাজহারুল ইসলাম এবং সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন প্রকৌশলী ইমাম মাহমুদ রিয়াদ (পলাশ)।
সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মোহাম্মদ সরোয়ার মাওলা এবং যুগ্ম সম্পাদক হিসেবে মনোনীত হন প্রকৌশলী মোঃ ফজলুল হক। কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন প্রকৌশলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং যুগ্ম কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হন প্রকৌশলী এইচ এম. এরশাদুল হক মাসুম।
সাংগঠনিক ও দপ্তর সম্পাদক প্রকৌশলী মোঃ বেলাল সিদ্দিকী সজীব, প্রকাশনা ও সেমিনার সম্পাদক: প্রকৌশলী আশরাফ সরকার, সামাজিক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী নূর মোহাম্মদ এবং কার্যনির্বাহী সদস্যবৃন্দ হলেন প্রকৌশলী প্রফেসর ড. এম. বোরহান উদ্দিন, প্রকৌশলী শাহাদত হোসেন বিপ্লব, প্রকৌশলী মোঃ আইয়ুবুর রহমান, প্রকৌশলী ড. এবিএম জাহিদ হোসেন, প্রকৌশলী ড. মোহাম্মদ আশিকুর রহমান, প্রকৌশলী ড. খান ফয়সল আহমেদ, প্রকৌশলী মুহাম্মদ কামরুজ্জামান বিদ্যুত, প্রকৌশলী মাশরুরা মল্লিক স্বর্না, প্রকৌশলী সরোয়ার হোসেন, প্রকৌশলী মোহাম্মদ শাহ জালাল, প্রকৌশলী মোহাঃ আবু সাঈদ, প্রকৌশলী ড. মোঃ আব্দুল মোত্তালিব শোভন এবং প্রকৌশলী কাজী মোঃ খোরশেদ আলম।
নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী গোলাম মাওলা এবং নির্বাচন কমিশনের সদস্য প্রকৌশলী প্রফেসর ড. মোহাম্মদ আশিক-ই-রব্বানী এবং প্রকৌশলী মুখলেসুজ্জামান তালুকদার। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশে কৃষি প্রকৌশল পেশার উন্নয়ন, গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং কৃষি খাতের টেকসই অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
ডিবিটেক/এসআর/আইকে
কর্মক্ষেত্রে প্রকৌশলীদের জন্য সমতা, নিরাপত্তা ও ন্যায়বিচারের আহ্বান
কর্মক্ষেত্রে সমতা, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়—এমন অভিমত উঠে এসেছে রাজধানীতে অনুষ্ঠিত এক সেমিনারে। বক্তারা বলেন, নীতিমালার কাগজে নয়, দৈনন্দিন চর্চায় কর্মক্ষেত্রের সমতা প্রতিফলিত হতে হবে।
২৪ জানুয়ারি, শনিবার  রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) সদর দপ্তরে ‘প্রকৌশলীদের কর্মক্ষেত্রে সমতা: মানবাধিকার, লিঙ্গভিত্তিক সহিংসতা ও ন্যায়বিচার’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে আইইবির উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার (ডব্লিউইসি)।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আইইবির সভাপতি ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রেজু) বলেন, প্রকৌশলীরা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও পেশার ভেতরে বৈষম্য ব্যক্তি ও প্রতিষ্ঠান—উভয়কেই দুর্বল করে। তিনি বলেন, “কর্মক্ষেত্রে সমতা শুধু নীতিপত্রে সীমাবদ্ধ থাকলে চলবে না, বাস্তব চর্চায় তার প্রতিফলন থাকতে হবে।”
তিনি আরও বলেন, পেশাজীবী সংগঠন হিসেবে আইইবিকে হয়রানি ও অবিচারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে। অন্তর্ভুক্তিমূলক ও ন্যায্য কর্মপরিবেশ টেকসই উন্নয়নের পূর্বশর্ত বলেও মন্তব্য করেন তিনি।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, প্রকৌশল খাতকে শক্তিশালী করতে নারী প্রকৌশলীদের অংশগ্রহণ বাড়ানো জরুরি। তিনি বলেন, “আমাদের কর্মক্ষেত্রে নারী প্রকৌশলীদের পেশাগত অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানগুলোকে তাদের অগ্রাধিকার দিতে হবে।”
নারী প্রকৌশলীদের পেশাগত বিকাশে সব ধরনের সহায়তা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “নারী প্রকৌশলীদের এগিয়ে নিতে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে।”
মূল প্রবন্ধে আইন মন্ত্রণালয়ের জেলা ও দায়রা জজ লুবনা জাহান বলেন, পেশাগত পরিবেশে লিঙ্গভিত্তিক সহিংসতার ঘটনা অনেক সময় ভয়, সামাজিক কলঙ্ক ও ক্ষমতার অসমতার কারণে প্রকাশ পায় না।
তিনি বলেন, “অনেক ভুক্তভোগী ন্যায়বিচার পাবেন না—এই আশঙ্কায় নীরব থাকেন।” এ ক্ষেত্রে গোপন অভিযোগ ব্যবস্থাপনা ও ভুক্তভোগীবান্ধব আইনি প্রক্রিয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। আইন সম্পর্কে সচেতনতার অভাবও অভিযোগ না করার অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার নুসরাত জাহান মুক্তা বলেন, কর্মক্ষেত্রে হয়রানি ও সহিংসতাকে কখনোই ব্যক্তিগত বা অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখার সুযোগ নেই।
তিনি বলেন, “কর্মক্ষেত্রের সহিংসতা একটি সামাজিক ও ফৌজদারি অপরাধ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকেও অপরাধীকে আড়াল না করে সহযোগিতা করতে হবে।” এ জন্য পেশাজীবী সংগঠন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের সমন্বয়ের ওপর গুরুত্ব দেন তিনি।
সেমিনারে নারী নেতৃত্ব বিকাশে আইইবির ভূমিকা নিয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনাটি সঞ্চালনা করেন ডব্লিউইসির সদস্য প্রকৌশলী নাজিফা তাসনিম।
বেসরকারি খাতের প্রতিনিধি সোলারিক গ্রুপের পরিচালক প্রকৌশলী নাজনীন আক্তার বলেন, নিরাপদ ও বৈষম্যহীন কর্মপরিবেশ গড়ে তোলার দায়িত্ব নিয়োগকর্তাদেরই নিতে হবে।
সরকারি খাতের প্রতিনিধি টিটাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মুহাম্মদ আবদুল কাওছার কর্মক্ষেত্রে অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা (জিআরএস) এবং বাধ্যতামূলক নৈতিকতা ও আচরণবিধি প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
আইইবির সম্মানিত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান বলেন, প্রকৌশল পেশায় সমতা ও ন্যায়বিচার নিশ্চিত করা একটি প্রাতিষ্ঠানিক দায়িত্ব।
আইইবির সহসভাপতি (একাডেমিক ও আন্তর্জাতিক) প্রকৌশলী খান মনজুর মোর্শেদ ভবিষ্যৎ প্রকৌশলীদের মধ্যে মানবাধিকার ও লিঙ্গসংবেদনশীলতা বাড়াতে একাডেমিয়া ও পেশাগত চর্চার মধ্যে সমন্বয়ের ওপর জোর দেন।
বিশেষ অতিথির বক্তব্যে আইইবির সহসভাপতি (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী এ টি এম তানবীর-উল হাসান (তামাল) মানবাধিকার ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সামাজিক ও ধর্মীয় দায়িত্বের কথা তুলে ধরেন।
অন্য বিশেষ অতিথি আইইবির সহসভাপতি (সেবা ও কল্যাণ) প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া ডব্লিউইসির উদ্যোগের প্রশংসা করে বলেন, আইইবিতে এ ধরনের বিষয় নিয়ে এটি প্রথম সেমিনার। তিনি চিকিৎসার চেয়ে প্রতিরোধকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
আইইবির সহসভাপতি (এইচআরডি) প্রকৌশলী শেখ আল আমিন বলেন, প্রকৌশল পেশায় নারীর ক্ষমতায়ন আইইবির ভেতর থেকেই শুরু হওয়া উচিত। এ জন্য আইইবির নির্বাহী কমিটিতে নারী প্রকৌশলীদের প্রতিনিধিত্ব বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।
আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, কর্মক্ষেত্রে প্রকৃত সমতা নিশ্চিত করতে হলে নীতিনির্ধারক, নিয়োগকর্তা, পেশাজীবী সংগঠন ও ব্যক্তিগত পর্যায়ে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মানবাধিকার ও লিঙ্গসংবেদনশীলতা বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ, স্বাধীন অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা এবং বিদ্যমান আইনের কঠোর প্রয়োগের আহ্বান জানান তারা।
সেমিনারটি সঞ্চালনা করেন ডব্লিউইসির সহসভানেত্রী প্রকৌশলী দিলরুবা ফারজানা। তিনি নারী প্রকৌশলীদের জন্য নিরাপদ পেশাগত পরিবেশ গড়ে তুলতে ডব্লিউইসির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রয়াত প্রকৌশলী মুনমুন খান-এর স্মরণে একটি বিশেষ পর্ব অনুষ্ঠিত হয়। পাশাপাশি ২০২৫ সালে ডব্লিউইসির কার্যক্রম নিয়ে একটি প্রতিফলনমূলক আলোচনা এবং নারী উদ্যোক্তা প্রকৌশলীদের স্টল পরিদর্শনের আয়োজন করা হয়।
সেমিনারে প্রকৌশলী, আইন বিশেষজ্ঞ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠান শেষে অতিথিদের হাতে স্মারক তুলে দেন ডব্লিউইসির সদস্য প্রকৌশলী নাজিফা আনজুম নাবিলা ও রিমি রশিদ।
সেমিনারটি শেষ হয় কর্মক্ষেত্রে সমতা, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতে ডব্লিউইসি ও আইইবির ধারাবাহিক উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে।
ডিবিটেক/এমএসআই/ইএম
কেআইবিতে চলছে দেশের প্রথম ক্লাউড নেটিভ ডে
প্রযুক্তি অঙ্গনের পেশাদারদের অংশগ্রহণে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) এর সম্মেলন কক্ষে চলছে দেশের প্রথম পূর্ণ দিবসের ইন-পারসন ক্লাউড-নেটিভ টেকনোলজি কনফারেন্স ক্লাউড নেটিভ ডেইস, বাংলাদেশ। ক্লাউড নেটিভ কম্পিউটিং ফাউন্ডেশনের আয়োজনে ২৪ জানুয়ারি, শনিবার সাকালে এই সম্মেলনে যোগ দিয়েছেন তিন শতাধিক ক্লাউড-নেটিভ প্র্যাকটিশনার, ডেভঅপস ইঞ্জিনিয়ার, সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট এবং স্টুডেন্টরা।
বিভিন্ন সেমিনার, অভিজ্ঞতা শেয়ার এবং নেটওয়ার্কিংয়ের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করছে প্রযুক্তি পেশাজীবিরা। বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন সেশনের অংশ নিচ্ছেন অংশগ্রহণকারীরা।
ক্লাউড নেটিভ বাংলাদেশের কো-অর্গানাইজার জাসিম আলম এর সঞ্চালনায় উদ্বোধনী পর্বে প্রধান আলোচক ছিলেন ক্লাউড নেটিভ কমিউনিটি অ্যান্ড আউটরিচ ম্যানেজার অড্রা মন্টেনিগ্রো। এরপর ক্লাউড নেটিভ কমিউনিটি অ্যাম্বাসেডর মোঃ আরিফ হোসেন এবং জয়নুল আবেদিন মিয়া ওপেন-সোর্স কন্ট্রিবিউশন এবং কমিউনিটি পার্টিসিপেশন নিয়ে আলোচনা করেন।
এর পরের সেশনে প্যানেল আলোচক ছিলেন প্রযুক্তিবিদ সুমন আহমেদ সাবির, ফিল্ড নেশন পরিচালক শাহজাদা রেদওয়ান, এফ ফাইভ সিনিয়র সল্যুশন ইঞ্জিনিয়ার মাশিউর রহমান এবং এপস কোড ফাউন্ডার অ্যান্ড সিইও তামাল সাহা )। তারা ক্লাউড-নেটিভ টেকনোলজি অ্যাডপশনের চ্যালেঞ্জ এবং বিজনেস ইমপ্যাক্ট নিয়ে আলোচনা করেন। বিএজেআইটি হেড অফ টেক অপারেশনস, আমির হোসেনে সঞ্চালনায় এই পর্বে "বাংলাদেশে ক্লাউড-নেটিভ: অ্যাডাপশন বনাম রিয়েল ইমপ্যাক্ট" বিষয়ে আলোকপাত করেন বক্তারা।
আলোচনার পরেই শুরু হয় টেকনিক্যাল সেশন। এই পর্বে এরিকসন এর ওপেন-সোর্স আর্কিটেক্ট ডঃ কাশিফ নিয়াজাম খান, এফ ফাইভ সিনিয়র সল্যুশন ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম তারেক,  এবং ক্যান্টালুপ ডেভসেকঅপস ইঞ্জিনিয়ার কাজি আশিকুর রহমান  আর্কিটেকচার, সিকিউরিটি এবং স্কেলেবিলিটি নিয়ে কথা বলেন।
মধ্যাহ্ন বিরতিতে শুরু হবে উইমেন ইন টেক সেশন। এই সেশনে কমিউনিটিতে ডাইভার্সিটি এবং ইনক্লুশনের গুরুত্ব তুলে ধরবেন ফিল্ড নেশন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ম্যানেজার, নৌরিন হক রিদি। পাশাপাশি শামীম আহমেদ (পিকো ক্লাউড) এবং সাফিন আহমেদ (ফিল্ড নেশন) নতুন ইমার্জিং ইউজ কেসগুলো শেয়ার করবেন।
এছাড়াও কারিগরি কর্মশালায় "গিটঅপস দিয়ে সিকিউর সফটওয়্যার ডেলিভারি" হ্যান্ডস-অন সেশন পরিচালনা করবেন মোঃ আমদাদুল বারি (ব্র্যাকআইটি) এবং মোঃ নাসির উদ্দিন (টেকনোনেক্সট)।
আয়োজন সহযোগিতে মধ্যে অনুষ্ঠানে উপস্থিত আছেন মোঃ শাহরিয়ার আল মুস্তাকিম মিতুল, মোহাম্মদ আবদুল আজিজ, আবদুল্লাহ আল রেজা এবং মোঃ আল আমিন তালুকদার।
ডিবিটেক/এমএএমআর/ এমইউএম
প্রকৌশলীদের দাবি পর্যালোচনায় গঠিত কমিটির মেয়াদ আবারও বাড়লো
প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলোর‌ যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষার সুপারিশ দিতে গঠিত কমিটির মেয়াদ আরও এক দফা বাড়ানো হয়েছে।কমিটির মেয়াদ আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে কমিটির বাড়ানো মেয়াদ গত ১৫ জানুয়ারি শেষ হয়।
গত ২৭ আগস্ট গঠন করা ৮ সদস্যের এ কমিটির সভাপতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। কমিটিতে চারজন উপদেষ্টা ছাড়াও প্রকৌশলীদের সংগঠনের প্রতিনিধিরা রয়েছেন। কমিটির অন্য সদস্যরা হলেন-শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের সভাপতি প্রকৌশলী মো. কবির হোসেন, বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন, বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী তানভির মঞ্জুর এবং কমিটির সদস্য সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক।
কমিটিকে এক মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। এরপর মেয়াদ আরও এক দফা বাড়ানো হয়।
তিন দফা দাবিতে আগস্টের শেষের দিকে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করেন বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়েরও চেষ্টা করেন।
গঠিত কমিটি বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত দাবির বিভিন্ন দিক পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন সরকারের কাছে জমা দেবে বলে জানা গেছে।
ডিবিটেক/জেএনএন/ইকে
১ ফেব্রুয়ারি রাজউকের সার্ভার সচলের আশ্বাস চেয়ারম্যানের
নতুন বিধিমালার এবং সংশোধিত ড্যাপ প্রজ্ঞাপন জারির পর  বিধি অনুযায়ী সফটওয়্যার ঢেলে সাজাতে হচ্ছে। এই কাজ চলমান রয়েছে। আপডেট কাজ শেষ হলে নকশা অনুমোদন শুরু হবে। আর এই কাজটি ১ ফেব্রুয়ারি আগেই হবে বলেআশ্বাস দিয়েছেন রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম।
১৯ জানুয়ারি, দুপুরে রিহ্যাব নেতৃবৃন্দের সাথে সাক্ষাত কালে তিনি এ আশ্বাস দেন।
সূত্রমতে, এদিন রাজধানীর উন্নয়ন পরিকল্পনা, আবাসন খাতের সার্বিক অগ্রগতি এবং নাগরিক সেবা আরও সহজীকরণ নিয়ে রাজউকের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর নেতৃবৃন্দ। এসময় রিহ্যাব নেতৃবৃন্দ নতুন ড্যাপের নকশা অনুমোদন দ্রুত করার আহ্বান জানান।
প্রতিউত্তরে বৈঠকে রাজউকের চেয়ারম্যান নামজারি, ইজমেন্ট দলিল প্রক্রিয়া সহজ করা এবং গ্রাহক হয়রানি কমানোর বিষয়ে আশ্বাস দেন। তিনি বলেন, সেবাপ্রার্থীদের ভোগান্তি কমাতে ডিজিটাল সেবা আরও গতিশীল করা হবে এবং স্বচ্ছতা নিশ্চিত করা হবে। এজন্য সফটওয়্যার হালনাগাদ শেষে ১ ফেব্রুয়ারির মধ্যে রাজউকের সার্ভার সচল করা হবে।
সাক্ষাতে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুল লতিফসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৫ জুলাই রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম এর সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত সময়ের মধ্যে রাজউকের সার্ভার সচল করার জোর দাবি জানিয়েছিলেন রিহ্যাব নেতারা।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে রাজউকের সার্ভার বন্ধ হয়ে আছে কারিগরি ত্রুটির কারণে। এটা বন্ধ থাকায়, জমির ছাড়াপত্র ও অকুপেন্সি সদন পাওয়া যাচেছ না। একই সাথে বাড়ির তৈরির কোন প্লান পাশ করা যাচ্ছে না। ফলে জমির মালিক, ডেভেলপার সহ সেবা প্রার্থীরা মারাক্তক সমস্যায় পড়েছেন।
ডিবিটেক/এডিও/ইকে
‘রূপপুরে ফেব্রুয়ারির শেষ নাগাদ প্রথম ইউনিটে ফুয়েল লোডিং সম্পন্ন হবে’
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফেব্রুয়ারির শেষ নাগাদ প্রথম ইউনিটে ফুয়েল লোডিং সম্পন্ন হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি এবং অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিদ্যুৎ কেন্দ্র পর্যবেক্ষণকালে ড. সালেহউদ্দিন আহমেদ প্রকল্প বাস্তবায়নে নিযুক্ত কর্মী ও প্রকৌশলীদের সঙ্গে আলাপ কালের পর এই এমনটাই জানান তিনি।
একইসঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হিসেবে জাতীয় বিদ্যুৎ খাতে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা।
শুক্রবার (১৬ জানুয়ারি) পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন ড. সালেহউদ্দিন আহমেদ। এ সময় তিনি প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
১৮ জানুয়ারি, রবিবার প্রেস ইউং থেকে জানানো হয়, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাংলাদেশ সরকারের একটি মেগা প্রকল্প, যা রূপপুরে অবস্থিত এবং নির্মাণকাজ সব আন্তর্জাতিক নিয়মকানুন মেনে শেষ পর্যায়ে রয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে সংশ্লিষ্ট রোসাটমের প্রকৌশলীরা জানান, আগামী ফেব্রুয়ারির শেষ নাগাদ ইউনিট-১ এ ফুয়েল লোডিং করা সম্ভব হবে। এছাড়া মার্চ ২০২৬ এর শেষ দিকে ইউনিট-১ থেকে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে বলে আশা করা হচ্ছে। পরবর্তী সময়ে ধাপে ধাপে প্রকল্পটির মাধ্যমে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট-১ থেকে কার্যকরভাবে প্রায় ১ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। প্রকল্প পরিদর্শনকালে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প পরিচালক এ সময় উপস্থিত ছিলেন।
ডিবিটেক/বিটিসি/ ইকে
কৃষিতে টেকসই জ্বালানি ব্যবহারে সৌর সেচের ভূমিকা নিয়ে আইইবিতে সেমিনার
বাংলাদেশের কৃষি খাতে টেকসই জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, কার্বন নিঃসরণ হ্রাস এবং ডিজেলনির্ভর সেচ ব্যবস্থা থেকে উত্তরণের করণীয় নির্ধারণের লক্ষ্যে “Prospect & Challenges of Solar Irrigation in Bangladesh” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর কৃষিকৌশল বিভাগের উদ্যোগে ১২ জানুয়ারি (সোমবার) রাজধানীর রমনাস্থ আইইবি সদর দপ্তরের ঢাকার শহীদ প্রকৌশলী ভবনের কাউন্সিল হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক ও আন্তর্জাতিক) প্রকৌশলী খান মনজুর মোরশেদ। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা চাহিদার তুলনায় প্রায় দ্বিগুণ হওয়ায় সরকারকে বিপুল অঙ্কের ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে হচ্ছে, যা জাতীয় অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে বিদ্যুতের কার্যকর ও বহুমুখী ব্যবহার নিশ্চিত করা জরুরি। তিনি সৌরবিদ্যুতের প্রসারে সোলার প্যানেল আমদানিতে শতভাগ শুল্ক ও করমুক্ত সুবিধা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, এতে সৌরবিদ্যুৎ সাধারণ মানুষের নাগালে আসবে ও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে। পাশাপাশি সৌর সেচ ব্যবস্থা কৃষি উৎপাদন ব্যয় হ্রাস, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. আশরাফুল আলম, সদস্য (যুগ্ম সচিব), নবায়নযোগ্য জ্বালানি, সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি, প্রকৌশলী মুহাম্মদ বদিউল আলম সরকার, প্রধান প্রকৌশলী, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এবং আলমগীর মোর্শেদ, নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ইডকল। তারা সৌর সেচ সম্প্রসারণে নীতিগত সহায়তা, অর্থায়ন কাঠামো জোরদার, প্রযুক্তিগত মানোন্নয়ন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ সারওয়ার হোসেন। প্রবন্ধে তিনি সৌর সেচ কার্যক্রমের বর্তমান অবস্থা, বাস্তবায়নজনিত চ্যালেঞ্জ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে তথ্যভিত্তিক বিশ্লেষণ তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ এর সম্মানী সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী। সমাপনীতে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রকৌশলী কৃষিকৌশল বিভাগের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সরোয়ার মাওলা।
সেমিনারে সভাপতিত্ব করেন কৃষিকৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মাওলা এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ বেলাল সিদ্দিকী।
সেমিনারে আলোচকেরা বাংলাদেশের কৃষি খাতে কার্বন নিঃসরণ হ্রাস এবং ডিজেল ব্যবহার কমানোর লক্ষ্যে সরকারি প্রণোদনা ও ভর্তুকি বৃদ্ধি, জাতীয় পর্যায়ে সৌর সেচের জন্য সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন আহরণ, সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব জোরদার, গ্রিন এগ্রিকালচার ও নেট জিরো নীতি প্রণয়ন এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণসহ একাধিক গুরুত্বপূর্ণ সুপারিশ উপস্থাপন করেন।
ডিবিটেক/এবিএম/ইকে
উপকূলের মেয়েদের স্টেম শিক্ষায় সুযোগ ও সম্ভাবনা নিয়ে খুলনায় অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত
উপকূলীয় অঞ্চলের কিশোরী মেয়েদের জন্য বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিত এবং তথ্যপ্রযুক্তি শিক্ষায় অন্তর্ভুক্তি বাড়ানোর লক্ষ্যে ১০ জানুয়ারি, শনিবার খুলনায় অনুষ্ঠিত হল “উপকূলের মেয়েদের স্টেম (STEM) শিক্ষায় সুযোগ তৈরিতে সমন্বিত উদ্যোগ” শীর্ষক একটি অ্যাডভোকেসি কর্মশালা। <o:p></o:p>
কর্মশালায় খুলনার চারটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়াও উপকূলের মেয়েদের ক্ষমতায়নে কাজ করা এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গ এবং নীতিনির্ধারণী পর্যায়ের কর্মকর্তারা সহ মোট ৭৫ জন উপস্থিত ছিলেন।<o:p></o:p>
কর্মশালায় উপস্থাপিত মূল প্রবন্ধে উপকূলের তিনটি উপজেলার মেয়েদের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ভিত্তিক দক্ষতা অর্জনে স্টেম এন্ড আইসিটি স্কিলস ফর দ্যা গার্লস অফ কোস্টাল এরিয়া প্রকল্পের কার্যক্রম এবং অর্জিত ফলাফল তুলে ধরে প্রকল্পের সমন্বয়ক রেজাউল ইসলাম জানান এই প্রকল্পের মাধ্যমে তথ্য প্রযুক্তি নিয়ে মেয়েদের মাঝে যে পরিবর্তন এসেছে তার ধারাবাহিকতা ধরে রাখতে শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার, স্থানীয় সরকার, এনজিও এবং বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। <o:p></o:p>
এরপর দলগত আলোচনা ও প্যানেল সেশনে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় সরকার প্রতিনিধি ও এনজিও নেতৃবৃন্দ উপকূলীয় মেয়েদের STEM শিক্ষায় অংশগ্রহণের বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান নিয়ে মতামত দেন। নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব সরকার বলেন, “মেয়েদের আগ্রহ থাকলেও প্রযুক্তি উপকরণ, প্রশিক্ষিত শিক্ষক ও ধারাবাহিক সহায়তার অভাব একটি বড় বাধা।” একজন অভিভাবক তার মতামত প্রকাশ করে বলেন, “আমরা চাই আমাদের মেয়েরা প্রযুক্তি শিক্ষায় এগিয়ে যাক, কিন্তু সুযোগ ও দিকনির্দেশনার অভাব অনেক সময় আমাদেরকেও সিদ্ধান্ত নিতে দ্বিধায় ফেলে দেয়”। কর্মশালায় অংশগ্রহণকারী নবম শ্রেণীর শিক্ষার্থী নিশাত তাসনিম জুঁই বলে, “এই প্রকল্প থেকে যেটা হাতে কলমে শিখেছি সেটা আমি ছোটদের শেখাতে চাই। কিন্তু এটা নিয়ে আমার আরো গভীরে শেখা প্রয়োজন যেটা মাধ্যমিকের পরে আমি কিভাবে করব জানিনা”।   <o:p></o:p>
কর্মশালার শেষভাগে একটি মতবিনিময় পর্বে অংশগ্রহণকারীদের মতামতের প্রেক্ষিতে সার্বিক একটি আলোচনায় অংশ নেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব এস. এ আনোয়ার-উল কুদ্দুস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মোঃ রকিবুল ইসলাম তরফদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হেলাল আন-নাহিয়ান এবং মালালা ফান্ডের এডুকেশন চ্যাম্পিয়ন নেটওয়ার্ক ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি জনাব মুনির হাসান। <o:p></o:p>
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব এস. এ আনোয়ার-উল কুদ্দুস বলেন, “আমাদের দেশে পরীক্ষায় পাশের দিক থেকে মেয়েরা এগিয়ে থাকলেও কর্মক্ষেত্রে ভালো করার দৌড়ে তারা পিছিয়ে পড়ে। মেয়েদের ক্ষমতায়নে শুধু টাকা নয়, বরং সময়, শ্রম এবং জ্ঞান বিনিয়োগ করতে হবে, তাদের জন্য সুযোগ তৈরী করতে হবে।”। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মোঃ রকিবুল ইসলাম তরফদার বলেন, “আমি একইসাথে অবাক এবং খুশি হয়েছি যখন শুনেছি আমাদের মেয়েরা জাতীয় পর্যায়ের বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। আরো বড় পরিসরে এমন কার্যক্রমের ধারাবাহিকতা রাখতে আমাদের সকলের সম্মিলিত উদ্যোগের কোন বিকল্প নেই।” <o:p></o:p>
সমাপনী বক্তব্যে বিএফএফ এর নির্বাহী পরিচালক বলেন, “আমাদের সকলের আন্তরিকতাই পারে উপকূলের মেয়েদের প্রযুক্তিতে দক্ষ হয়ে কর্মক্ষেত্রউপযোগী করে গড়ে তুলতে”। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হেলাল আন-নাহিয়ান জানান, পুঁথিগত রেজাল্টের চেয়ে দক্ষতাভিত্তিক  উন্নয়নের এখন কোন বিকল্প নেই। এই প্রকল্পের সফলতা আমরা তখন পাবো যখন এমন প্রত্যন্ত এলাকা থেকে মেয়েরা কুয়েটের মত বড় প্রতিষ্ঠানে পড়ার সুযোগ তৈরী করে নিতে পারবে”। জনাব মুনির হাসান বলেন, “STEM শিক্ষা মেয়েদের কেবল প্রযুক্তিগত দক্ষতা নয়, বরং সমস্যা সমাধান, আত্মবিশ্বাস ও নেতৃত্বের সক্ষমতা তৈরি করে। উপকূলের মেয়ে বলেই যেনো কেউ পিছিয়ে না পড়ে” <o:p></o:p>
সমাপনী বক্তব্যে আয়োজকরা জানান উপকূলীয় অঞ্চলের মেয়েদের STEM ও ICT শিক্ষায় অন্তর্ভুক্তি নিশ্চিত করতে নীতি নির্ধারক ও অংশীদারদের মধ্যে একটি শক্তিশালী সংযোগ তৈরী এবং আজকের কর্মশালা থেকে প্রাপ্ত সুপারিশগুলো বাস্তবায়নে আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার কোন বিকল্প নেই।
প্রসঙ্গত, ২০২৩ সাল থেকে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (BdOSN)- এর উদ্যোগে ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (BFF)-এর সহযোগিতায় এবং মালালা ফান্ডের পৃষ্ঠপোষকতায় স্টেম এন্ড আইসিটি স্কিলস ফর দ্যা গার্লস অফ কোস্টাল এরিয়া প্রকল্পটি উপকূলের মাধ্যমিক স্কুলের মেয়েদের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে আগ্রহ তৈরী ও দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। যার অংশ হিসেবে উক্ত কর্মশালার আয়োজন করা হয়।
ডিবিটেক/এসএ/ইকে
প্রকৌশলীদের বাতিঘর ছিলেন খালেদা জিয়া: আইইবি
'বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি, রাজধানীর প্রাণকেন্দ্রে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের অবকাঠামো উন্নয়ন ও প্রকৌশলীদের একাডেমি উন্নতির জন্য আজীবন কাজ করে গেছেন দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জাতীয়তাবাদী প্রকৌশলীদের ঐক্যবদ্ধ রাখতে নিরলসভাবে নেতৃত্ব দিয়েছেন বেগম জিয়া। প্রকৌশলীদের স্বপ্নের, আশার এবং উন্নয়নের বাতিঘর ছিলেন খালেদা জিয়া।'
৩০ আগস্ট, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আইইবি’র কৃষিকৌশল বিভাগের উদ্যোগে আইইবির আজীবন সদস্য বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মাহফিলে আইইবির নেতৃবৃন্দ স্মৃতি চারণ করে এইসব কথা বলেন।
কৃষিকৌশল বিভাগের সম্পাদক প্রকৌশলী মো. বেলাল সিদ্দিকী সজীবের সঞ্চালনায় দোয়া-মাহফিলে উপস্থিত ছিলেন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর প্রধান উপদেষ্টা প্রকৌশলী এ এন এইচ আক্তার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন আইইবির ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী খান মঞ্জুর মোর্শেদ, প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া ও প্রকৌশলী এ. টি. এম. তানবীর-উল হাসান (তামাল), ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার, কৃষিকৌশল বিভাগ আইইবি’র চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মাওলা, ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ সরোয়ার মাওলা এবং সদস্য প্রকৌশলী আবুল খায়ের মো. মাযহারুল ইসলাম কনকসহ আইইবি ও কৃষিকৌশল বিভাগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। অনুষ্ঠানের শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
ডিবিটেক/এসআই/ইহক/
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে এ্যাব-এর শোক
বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)।
এক শোকবার্তায় এ্যাব জানায়, বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আপোষহীন নেতৃত্বদানকারী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
শোকবার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়া আজীবন ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তিনি ছিলেন দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। জীবনের দীর্ঘ সময়ে নানা নির্যাতন ও দুঃখ-কষ্টের সম্মুখীন হয়েও তিনি কখনো দেশ ছেড়ে যাওয়ার কথা ভাবেননি। দেশের মাটি ও মানুষের প্রতি তাঁর গভীর ভালোবাসা, নিঃস্বার্থ ত্যাগ এবং সাহসী নেতৃত্ব তাঁকে ইতিহাসে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে।
এ্যাব-এর শোকবার্তায় আরও বলা হয়, বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
এদিকে দেশনেত্রীর ইন্তেকালে শোক পালন কর্মসূচির ঘোষণা দিয়েছে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বাদ যোহর এ্যাব কার্যালয়ে পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি হাইকোর্ট সংলগ্ন জামে মসজিদে বাদ যোহর এ্যাব-এর উদ্যোগে পবিত্র কুরআন খতম ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
এসব কর্মসূচিতে মরহুমার রূহের মাগফিরাত কামনা করা হবে এবং তাঁর পরিবার-পরিজনসহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হবে। এ্যাব-এর সকল সম্মানিত প্রকৌশলী সদস্যদের যথাসময়ে উপস্থিত থেকে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।
শোকবার্তায় এ্যাব-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ডিবিটেক/এসএস/ইক
সাংবাদিকদের সম্মাননা দিতে প্রযুক্তি মন্ত্রণালয়ের আবেদন আহ্বান
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ইনোভেশন ফেয়ার উপলক্ষে লেখালেখির জন্য সাংবাদিকদের পুরস্কৃত করা হবে। গত এক বছরে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে যেসব সাংবাদিক বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি করেছেন সেগুলো মূল্যায়ন করে পুরস্কার দেওয়া হবে।
২৪ ডিসেম্বর, বুধবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
আগ্রহী সাংবাদিকদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইটে গিয়ে লিংকে আবেদন করতে হবে।
আগামী ১৯ থেকে ২১ জানুয়ারি তিনদিনব্যাপী শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬। বিজ্ঞানভিত্তিক গবেষণাকে প্রাধান্য দিয়ে বাজারমুখী গবেষণা বৃদ্ধির লক্ষ্যে ইনোভেশন ফেয়ারের ঘোষণা দিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এই মেলাটি বাস্তবায়ন করবে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর (এসএমএসটি)।  ‘স্বপ্ন থেকে উদ্ভাবন, সমৃদ্ধি আনবে বাণিজ্যিকীরণ’ প্রত্যয়ে এই মেলা উপলক্ষে গত ২২ ডিসেম্বর, সোমবার মতবিনিময় সভা করেন সাংবাদিকদের সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।
মতবিনিময় সভায় জানানো হয়, বাংলাদেশের উদ্ভাবনী শক্তিকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে আয়োজন করা হচ্ছে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’। এটি একটি অনন্য প্ল্যাটফর্ম যেখানে উদ্ভাবক, উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং শিল্প প্রতিষ্ঠানসমূহ একসাথে যুক্ত হবেন। বাংলাদেশে অনেক মেধাবী উদ্ভাবক রয়েছেন যারা নতুন ধারণা, প্রযুক্তি ও প্রোটোটাইপ নিয়ে কাজ করছেন। তবে তাদের উদ্ভাবন প্রায়শই গবেষণাগার বা সীমিত পরিসরে থেমে যায়, যা জাতীয় পর্যায়ে উদ্ভাবন ও অর্থনৈতিক প্রভাব সীমিত করে। সাংবাদিকদের জানানো হয় এ ফেয়ারের মাধ্যমে উদ্ভাবক ও শিল্পোদ্যোক্তার মধ্যে সরাসরি যোগাযোগ সৃষ্টি হবে। ফলে উদ্ভাবনকে বাজারে পৌঁছানো যাবে সহজে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহম্মদ আশরাফ আলী খান, বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মো. মজিবুর রহমান, বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক মুনীরা সুলতানা, যুগ্ম সচিব শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিবের একান্ত সচিব মো. আল আমিনসহ অন্যান্য কর্মকর্তারা।
সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানে গবেষণা তহবিল বৃদ্ধি, দেশ-বিদেশের গবেষক ও স্টেকহোল্ডারদের মধ্যে যোগসূত্র স্থাপন, বিজ্ঞান শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সিলেবাস আধুনিকায়ন করা, তৃণমূল পর্যায়ে বিজ্ঞান ক্লাবের কার্যক্রম ছড়িয়ে দেয়া এবং উদ্ভাবন প্রতিয়োগিতার আয়োজনে আরও বেশি গুরুত্ব দেয়ার পরামর্শ দেন সাংবাদিকরা।
পাশাপাশি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং অন্যান্য প্রতিষ্ঠানকে আরও বেশি গতিশীল এবং সহজে সাধারণ মানুষের কাছে তথ্য পৌঁছানোর বিষয়টি উঠে আসে আলোচনায়। বিদ্যুৎ উৎপাদন ছাড়াও কৃষি, স্বাস্থ্য সেবা, রাসায়নিকমুক্ত উপায়ে খাবার প্রক্রিয়াকরণ এবং অন্যান্য খাতে পরমাণু শক্তির বহুমুখী ব্যবহার বৃদ্ধির বিষয় নিয়েও আলোচনা হয় সেখানে।
সভায় বিজ্ঞান সচিব আনোয়ার হোসেন জানান, দেশের উন্নয়নে সায়েন্স (বিজ্ঞান), টেকনোলজি (প্রযুক্তি), ইঞ্জিনিয়ারিং (প্রকৌশল) ও ম্যাথমেটিক্স (গণিত) বিষয়ে দক্ষ হওয়া খুবই জরুরি। এই বিষয়গুলো বিবেচনা করেই বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নানান উদ্যোগ নিয়েছে। সেজন্য এ খাতের বিশেষজ্ঞ, শিক্ষক, সাংবাদিক এবং সংশ্লিষ্টদের সঙ্গে পর্যায়ক্রমে মতবিনিময় করছি। সবার কাছ থেকে পরামর্শ ও মতামত নেয়া হচ্ছে বিজ্ঞান মনোস্ক জাতি গঠনে।
তিনি বলেন, ‘বাস্তবতা হচ্ছে আশঙ্কাজনকভাবে শিক্ষার্থীদের বিজ্ঞান পড়ার সংখ্যা কমে যাচ্ছে। কিন্তু বাস্তবতা হলো আমাদের এগিয়ে যেতে হলে অবশ্যই বিজ্ঞানের উপর শিক্ষার্থীদের আগ্রহী করে গড়ে তুলতে হবে।’
তিনি বলেন, ‘বিশ্বের সর্বোচ্চ মানের গবেষকদের মধ্যে আমাদের দেশেও ২৫৮ জন গবেষক আছে। কিন্তু শিল্পায়নের সঙ্গে এসব গবেষকদের প্রায়োগিক জায়গার সমন্বয় না থাকার কারনে তেমন ফলাফল পাওয়া যাচ্ছে না। ফলে আমরা বাজারমুখী গবেষনায় জোড় দিতে চাই। যাতে গবেষকদের গবেষণা শিল্পায়নের কাজে লাগে।’ তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ করেন, নিয়মিত বিজ্ঞানভিত্তিক লেখা প্রকাশের যাতে করে ভবিষৎ প্রজন্ম বিজ্ঞানমনস্ক হয়ে গড়ে ওঠে।
ডিবিটেক/বিজ্ঞপ্তি/ইক
শহীদ বুদ্ধিজীবী দিবসে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বিবৃতি
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসরদের হাতে নির্মমভাবে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (AEB)। সংগঠনটির আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন এক বিবৃতিতে বলেছেন, শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন স্বাধীন, গণতান্ত্রিক ও সার্বভৌম বাংলাদেশ গঠনের নৈতিক ও বুদ্ধিবৃত্তিক ভিত্তির প্রধান কারিগর।
বিবৃতিতে বলা হয়, মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি বাহিনী পরিকল্পিতভাবে শিক্ষাবিদ, প্রকৌশলী, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিক ও চিন্তাবিদদের হত্যা করে। এই নৃশংস হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল সদ্য স্বাধীন হতে যাওয়া বাংলাদেশকে মেধাশূন্য করা এবং জাতির আত্মপরিচয় ও জাতীয়তাবাদী চেতনাকে চিরতরে ধ্বংস করা। শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত।
প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন বলেন, শহীদ বুদ্ধিজীবীরা একটি শোষণমুক্ত, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন। তাদের আত্মত্যাগ কেবল মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশ নয়; বরং তা ফ্যাসিবাদ, সাম্রাজ্যবাদ ও সকল প্রকার আধিপত্যবাদের বিরুদ্ধে আজও চলমান সংগ্রামের অনুপ্রেরণার উৎস। তাঁদের চিন্তা ও আদর্শ বাংলাদেশের রাষ্ট্রচিন্তা, শিক্ষা ও উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়ে চলেছে।
বিবৃতিতে আরও বলা হয়, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সকল মানুষের জন্য শহীদ বুদ্ধিজীবীদের জীবন ও কর্ম অনুকরণীয়। বর্তমান প্রজন্মের কাছে তাদের আত্মত্যাগের ইতিহাস যথাযথভাবে তুলে ধরা এবং রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শনের অন্যতম উপায়।
সংগঠনটির আহ্বায়ক বলেন, শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়েই একটি মর্যাদাসম্পন্ন, ন্যায়ভিত্তিক ও প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব। তাঁদের দেখানো পথেই এগিয়ে যেতে পারলে জাতি হিসেবে আমরা একটি শক্তিশালী ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে পারব।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ(AEB) গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে এবং মহান আল্লাহ তায়ালার কাছে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে।
ডিবিটেক/এসএফ/ইকে
আইএবি বিল্ড এক্সপো ২০২৫-তে ভূমিকম্প-সহনশীল প্রযুক্তি প্রদর্শন
স্থপতি, নির্মাণ-পেশাজীবী ও প্রকৌশলীদের অংশ গ্রহণে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে আইএবি বিল্ড এক্সপো ২০২৫। তিনব্যাপী এই এক্সপোতে ভূমিকম্প সহনশীল প্রযুক্তির নানা স্পাত, টাইলস, গ্লাস সহ নানান নির্মাণ অনুষজ্ঞ উপস্থাপন করা হয়েছে। ১১ ডিসেম্বর শুরু হওয়া এই সম্মেলন শেষ হবে ১৩ ডিসেম্বর।
এক্সপো জুড়ে জিপিএইচ ইস্পাত তাদের বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করেছে, যা ভূমিকম্প-সহনশীলতা বাড়াতে এবং নির্মাণে দক্ষতা উন্নত করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। প্রদর্শনীতে ছিল সিসমিক বেস আইসোলেশন, উন্নতমানের স্টিল উৎপাদন, রিবার ফ্যাব্রিকেশন, আধুনিক কানেকশন ও জয়েন্টিং সিস্টেমসহ প্রিকাস্ট এবং পোস্ট-টেনশনিং সলিউশন। দর্শনার্থীরা এ এক্সপো’র মাধ্যমে জানতে পারছেন, এই প্রযুক্তিগুলো কীভাবে বর্তমান নির্মাণকে আরও শক্তিশালী, নিরাপদ এবং ভবিষ্যতের জন্য টেকসই করে তুলতে পারে।
ইভেন্টে জিপিএইচ ইস্পাত দেশের বিভিন্ন সেক্টরের পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করে এবং এসব প্রযুক্তির বাস্তব প্রয়োগ, দীর্ঘমেয়াদি সুবিধা এবং সরকারি-বেসরকারি অবকাঠামো প্রকল্পে এর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করে। এই এক্সপো’র মাধ্যমে জিপিএইচ ইস্পাত তাদের প্রযুক্তিগত উৎকর্ষতা ও দেশের নির্মাণ খাতে অর্থবহ অবদান রাখার প্রতিশ্রুতি আরও দৃঢ়ভাবে তুলে ধরেছে।
ওদিকে নির্মাণ খাতের অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শন করতে গিয়ে আকিজবশির গ্লাসের উদ্ভাবনের মধ্যে রয়েছে 700 PPM ক্লিয়ার গ্লাস, Both-side Convection Technology-যুক্ত ট্রু টেম্পারড গ্লাস, এবং দেশের প্রথম কপার-ফ্রি সিলভার মিরর। এছাড়াও আধুনিক স্থাপত্যের ভবিষ্যৎ মান ও চাহিদা পূরণে তাদের ধারাবাহিক প্রতিশ্রুতির অংশ হিসেবে নেক্সট গ্লাস ইনোভেশনসমূহের একটি বিশেষ প্রদর্শনীও রয়েছে।
ডিবিটেক/ইকে
ঢাকায় আন্তর্জাতিক সিম্পোজিয়াম: প্রকৌশল শিক্ষায় মান নিশ্চিতে নতুন পদক্ষেপ
প্রকৌশল শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার গ্র্যান্ড বলরুমে চলছে দুই দিনব্যাপী “প্রকৌশল শিক্ষায় অ্যাক্রেডিটেশনের মাধ্যমে মান নিশ্চয়তা” শীর্ষক ৪র্থ আন্তর্জাতিক সিম্পোজিয়াম। বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বায়েট) এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইই,বি) এর যৌথ আয়োজনে সিম্পোজিয়ামে রয়েছে কারিগরি সেশন, আলোচনা, গবেষণা উপস্থাপন ও অভিজ্ঞতা বিনিময়। এতে অংশ নিচ্ছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞ প্রকৌশলীরাা।
আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন, এই অনুষ্ঠান বাংলাদেশের প্রকৌশল শিক্ষায় আন্তর্জাতিক মর্যাদা ও স্বীকৃতি আরও দৃঢ় করবে এবং মানসম্মত শিক্ষা ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচিত করবে।
৮ ডিসেম্বর, সোমবার সকাল ৯টায় সিম্পোজিয়ামের উদ্বোধনীতে স্বাগত বক্তব্য দেন বায়েট (BAETE) ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. এস. রেজা চৌধুরী। তিনি অ্যাক্রেডিটেশনের গুরুত্ব তুলে ধরে বলেন, “আন্তর্জাতিক মানের নিশ্চয়তার জন্য অ্যাক্রেডিটেশন অপরিহার্য। শিক্ষার ধারাবাহিক উন্নয়ন, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় এবং আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করেই আমরা বাংলাদেশে প্রকৌশল শিক্ষার মানকে আরও শক্তিশালী করতে পারব।”
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান। তিনি বলেন,“প্রকৌশল শিক্ষার মান নিশ্চিত করা টেকসই উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। এমন আন্তর্জাতিক অনুষ্ঠান আমাদের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ওয়াশিংটন অ্যাকর্ডের চেয়ারম্যান প্রফেসর কাই সাং লক, সিডনি অ্যাকর্ডের ডেপুটি চেয়ার ও এবিইটি (ABET)-এর আন্তর্জাতিক সম্পৃক্ততা ও গভর্ন্যান্স বিভাগের পরিচালক মিজ ড্যানিয়েলা ইয়াকোনা, এবং আইইবি সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম।
প্রফেসর কাই সাং লক বলেন,“ অ্যাকর্ডের পূর্ণ স্বীকৃতি পাওয়ার পর থেকে বাংলাদেশের অ্যাক্রেডিটেশনপ্রাপ্ত প্রকৌশল ডিগ্রিগুলি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে। তবে এই স্বীকৃতি ধরে রাখতে হলে শিক্ষার মান ধারাবাহিকভাবে বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র মানসম্মত শিক্ষা নিশ্চিত করে বাংলাদেশি প্রকৌশলীরা বৈশ্বিক প্রতিযোগিতায় সফলভাবে অংশগ্রহণ করতে পারবে।”
মিজ ড্যানিয়েলা ইয়াকোনা বলেন,“আন্তর্জাতিক স্বীকৃতি শিক্ষার গুণগত মান নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনবে।”
প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম বলেন, “আইইবি দীর্ঘদিন ধরে প্রকৌশল শিক্ষার মানোন্নয়নে কাজ করে আসছে। এই আন্তর্জাতিক সিম্পোজিয়াম আমাদের সেই প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।”
উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত হয় BAETE-এর চেয়ারম্যান প্রফেসর ড. তানভীর মনজুরের ধন্যবাদ জ্ঞাপন দিয়ে। তিনি বলেন,“এই সিম্পোজিয়ামের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক মানসম্পন্ন প্রকৌশল শিক্ষা নিশ্চিত করা। এটি সেই লক্ষ্য পূরণের ক্ষেত্রে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”
ডিবিটেক/এসএস/ইকে
প্রকৌশল শিক্ষার মান নিশ্চিতে ঢাকায় আন্তর্জাতিক সিম্পোজিয়াম শুরু
প্রকৌশল শিক্ষায় গুণগত মান নিশ্চিত করতে ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক সিম্পোজিয়াম “প্রকৌশল শিক্ষায় অ্যাক্রেডিটেশনের মাধ্যমে মান নিশ্চয়তা”।
৮ ডিসেম্বর, সোমবার সকাল ৯টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার গ্র্যান্ড বলরুমে এই সিম্পোজিয়ামের উদ্বোধন করা হয়।
বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)–এর যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী (৮–৯ ডিসেম্বর) এই সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
উদ্বোধনী বক্তব্যে আদিলুর রহমান খান বলেন, “প্রকৌশল শিক্ষার মান নিশ্চিত করা টেকসই উন্নয়নের অন্যতম প্রধান শর্ত। আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা নিশ্চিত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ওয়াশিংটন অ্যাকর্ডের চেয়ারম্যান প্রফেসর কাই সাং লক, সিডনি অ্যাকর্ডের ডেপুটি চেয়ারম্যান মিজ ড্যানিয়েলা ইয়াকোনা এবং আইইবি’র সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম।
প্রফেসর কাই সাং লক বলেন, “বিশ্বমানের প্রকৌশল শিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন একটি অপরিহার্য প্রক্রিয়া। বাংলাদেশে এ ধরনের আন্তর্জাতিক আয়োজন বৈশ্বিক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি করবে। বিশেষ করে ওয়াশিংটন আকরদ এর ফুল অনুমোদন হবার পর থেকে বর্তমানে বাংলাদেশ ”
তিনি আরও বলেন,“ বর্তমানে বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং অ্যাক্রেডিটেশনপ্রাপ্ত ডিগ্রি এখন আন্তর্জাতিকভাবে বিশ্বমানের বলে বিবেচিত হবে। তবে এই স্বীকৃতি ধরে রাখতে হলে প্রকৌশল শিক্ষার গুণগত মান ধারাবাহিকভাবে বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসম্মত শিক্ষা নিশ্চিত করলেই শুধু বাংলাদেশের প্রকৌশলীরা বৈশ্বিক প্রতিযোগিতায় সফলভাবে অবদান রাখতে পারবে।”
মিজ ড্যানিয়েলা ইয়াকোনা বলেন, “শিক্ষায় গুণগত মান নিশ্চিত করতে আন্তর্জাতিক স্বীকৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনবে।”
আইইবি সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম বলেন, “আইইবি দীর্ঘদিন ধরে প্রকৌশল শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। এই আন্তর্জাতিক সিম্পোজিয়াম আমাদের সেই প্রচেষ্টাকে আরও গতিশীল করবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএইটিই-এর চেয়ারম্যান অধ্যাপক ড. তানভীর মনজুর।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, “অ্যাক্রেডিটেশনের মাধ্যমে আন্তর্জাতিক মানের প্রকৌশল শিক্ষা নিশ্চিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। এই সিম্পোজিয়াম সেই লক্ষ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।”
আয়োজক সূত্রে জানা গেছে, এই দুইদিনের সিম্পোজিয়ামে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে কারিগরি সেশন, প্যানেল, গবেষণা উপস্থাপন ও অভিজ্ঞতা বিনিময়ের আয়োজন করা হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশের প্রকৌশল শিক্ষা খাত আন্তর্জাতিক পর্যায়ে আরও সুদৃঢ় অবস্থান সৃষ্টি করবে এবং মানসম্মত শিক্ষা ব্যবস্থার পথে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
ডিবিটেক/এসএফ/আইএইচ
শিক্ষা-গবেষণায় সহযোগিতা, পেট্রোবাংলা ও বুয়েটের সমঝোতা স্মারক সই
পেট্রোবাংলা ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মধ্যে শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে নতুন সমঝোতা স্মারক সই হয়েছে। এর ফলে বুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা পেট্রোবাংলার গবেষণাগার, সফটওয়্যার, ড্রিলিং সাইট, সাইসমিক সার্ভে, প্রসেস প্ল্যান্ট ও কয়লাখনি পরিদর্শনের সুযোগ পাবেন, যা বাস্তবভিত্তিক গবেষণায় গুরুত্বপূর্ণ সহায়তা দেবে। একইসঙ্গে শিল্প খাতের বাস্তব অভিজ্ঞতা পাঠ্যক্রমে প্রতিফলিত হওয়ায় শিল্প কারখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে।
পেট্রোবাংলা জানায়, এ চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে তথ্য আদান-প্রদান সহজ হবে, যৌথ গবেষণা ত্বরান্বিত হবে এবং জনবলের পেশাগত দক্ষতা উন্নয়নে সেমিনার, ওয়ার্কশপ ও প্রশিক্ষণ কার্যক্রম বাড়বে। গবেষণালব্ধ জ্ঞান শিল্প খাতে প্রয়োগ এবং শিল্পের অভিজ্ঞতা শিক্ষা ও গবেষণায় যুক্ত হওয়ায় দেশের জ্বালানি খাতে উদ্ভাবন ও প্রযুক্তি উন্নয়নে এটি বিশেষ ভূমিকা রাখবে।
৪ ডিসেম্বর, বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানায়, পেট্রোবাংলার বোর্ড রুমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান এবং পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান উপস্থিত ছিলেন। পেট্রোবাংলার পক্ষে সচিব আমজাদ হোসেন এবং বুয়েটের পক্ষে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (রাইজ) পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম চুক্তিতে সই করেন। এসময় বুয়েট ও পেট্রোবাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, সমঝোতা স্মারকটি সই দিন থেকেই কার্যকর হবে এবং পরবর্তী ৫ বছর বলবৎ থাকবে। এরপর এটি স্বয়ংক্রিয়ভাবে আরও ৫ বছরের জন্য নবায়নযোগ্য।
ডিবিটেক/বিটি/এমইউএম
বৈজ্ঞানিক জ্ঞান ও পুষ্টির সেতুবন্ধনে নতুন উদ্যোগ
নেসলে বাংলাদেশ প্রথমবারের মতো আয়োজন করেছে ‘দ্য গাট নেক্সাস; দ্য সায়েন্স অব দ্য গাট মাইক্রোবায়োম’ শীর্ষক দুইদিনব্যাপী বিশেষ কর্মশালা।
কর্মশালায় গাট হেলথ বিষয়ক সর্বশেষ সায়েন্টিফিক অগ্রগতি তুলে ধরা হয়। এতে দেশের বিভিন্ন খাতের ২৫০-এর বেশি বিশেষজ্ঞ ও গবেষক অংশ নেন।
কর্মশালায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা শ্রীলঙ্কার প্রফেসর ড. শামন রাজেন্দ্রজিৎ ও নেদারল্যান্ডসের প্রফেসর ড. মার্ক এ. বেনিঙ্গা গাট হেলথ ও ফাংশনাল গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ডিসঅর্ডার নিয়ে মূল্যবান আলোচনা করেন।
বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে আইসিডিডিআর,বি’র প্রফেসর ড. মো. ইকবাল হোসেন স্থানীয় খাদ্যাভ্যাসে গাট-বান্ধব খাবারের গুরুত্ব ব্যাখ্যা করেন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রোবায়োটিক ও সিনবায়োটিক উদ্ভাবন বিষয়ক সায়েন্টিফিক বুথগুলো পরিদর্শন করেন। যেখানে গাট হেলথ বিষয়ে আর উন্নত শিক্ষার প্রসার ও নিউট্রিশন অগ্রসর ও সমাধান প্রদানে নেসলের প্রতিশ্রুতি আরও সুদৃঢ়ভাবে তুলে ধরা হয়।
নেসলে নিউট্রিশন ইনস্টিটিউট আয়োজিত এই কর্মশালা ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্যের জন্য বৈজ্ঞানিক জ্ঞান ও পুষ্টির সমন্বয়কে আরও এগিয়ে নেওয়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ডিবিটেক/পিআর/ইকে
জিন, জেনিটিকস ও মেডিসিন নিয়ে প্রশিক্ষণ দিচ্ছে জিনপাথ
জেনেটিক কাউন্সিলিং, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান জিনপাথ এর উদ্যোগে শুরু হয়েছে জিন, জেনেটিকস ও মেডিসিন নিয়ে বিশেষ প্রশিক্ষণ। প্রশিক্ষণের প্রথম কোহর্টে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও  রেনেটা ফার্মাসিউটিক্যালস থেকে আগত তরুণ গবেষক ও ফার্মাসিস্টরা অংশ নিয়েছেন।
২৮ নভেম্বর থেকে শুরু হওয়া প্রশিক্ষণ কর্মসূচিতে মলিকিউলার বায়োলজি, জেনেটিকস, ফার্মাসিউটিক্যালস প্রেক্ষাপট এবং ঔষধ উদ্ভাবন প্রক্রিয়ার বিষয়গুলো বিষয়ে আলোকপাত করা হয়।
প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন জিনপাথের প্রতিষ্ঠাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভেগের সহযোগী অধ্যাপক ড. মুশতাক ইবনে আইয়ুব।
তিনি বাংলাদেশ থেকে প্রথমবারের মতো ইতালির Eureka Institute of Translational Medicine আয়োজিত Certificate Course on Tanslational Medicine কোর্সে অংশগ্রহণ করেন। সেই অভিজ্ঞতার আলোকে Gene, Genetics and Translational Medicine" কোর্সটি ডিজাইন করেন মুশতাক।
বাংলাদেশে তরুণ গবেষক ও ফার্মাসিউটিক্যাল কোম্পানরি এক্সিকিউটিভদের জন্য এটাই এ ধরনের প্রথম উদ্যোগ।
ডিবিটেক/এমআইএ/ইকে
শিল্প–উৎপাদনে রূপান্তরের পথে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
টেকসই শিল্পায়ন, আধুনিক উৎপাদনব্যবস্থা এবং প্রযুক্তিনির্ভর রূপান্তরের যুগে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেছেন, “মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা শুধু যন্ত্রপাতির মানোন্নয়ন করেন না—তারা দেশের সামগ্রিক আর্থ–সামাজিক অগ্রগতির অন্যতম চালিকাশক্তি।”
২৭ নভেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)–এর সদর দফতরের সেমিনার হলে ৬ষ্ঠ আন্তর্জাতিক যন্ত্র প্রকৌশল সম্মেলন (6th International Mechanical Engineering Conference -IMEC) এবং ১৮তম বার্ষিক পেপার মিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা আদিলুর রহমান খান সাম্প্রতিক ভূমিকম্পের প্রসঙ্গ তুলে বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর পরিকল্পনা এখন সময়ের দাবি। দুর্যোগ–সহনশীল নগর গঠন থেকে যন্ত্রপাতির সুরক্ষা—সবক্ষেত্রেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ভূমিকা আরও শক্তিশালী করতে হবে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি পিডব্লিউডির প্রধান প্রকৌশলী প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী বলেন, পরিবর্তনের আকাক্ষা থাকলেই বড় রূপান্তর সম্ভব। তিনি বলেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আজ আর প্রচলিত যন্ত্রপাতিতে সীমিত নয়—অটোমেশন, রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) এর বিস্তার নতুন শিল্পযুগের দরজা খুলছে।
স্বাগত বক্তব্যে আইইবির সম্মানী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান বলেন, এবারের এপিএম জনগুরুত্বপূর্ণ একটি বিষয়কে সামনে এনেছে। সাম্প্রতিক ভূমিকম্প সবাইকে নাড়া দিয়েছে, আর তাই ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা থেকে শুরু করে প্রযুক্তিগত প্রস্তুতি—সব ক্ষেত্রেই ইঞ্জিনিয়ারদের দায়িত্ব বাড়ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলী, আইইবি ভাইস–প্রেসিডেন্ট (একাডেমিক ও আন্তর্জাতিক) প্রকৌশলী খান মনজুর মোরশেদ, ভাইস–প্রেসিডেন্ট (এইচআরডি) প্রকৌশলী শেখ আল আমিন এবং ভাইস–প্রেসিডেন্ট (এসঅ্যান্ডডব্লিউ) প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যন্ত্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ আলী। ধন্যবাদ জ্ঞাপন করেন ভাইস–চেয়ারম্যান প্রকৌশলী মো. কামাল হোসাইনী, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ কামরুল হাসান খান।
সম্মেলনে উপস্থিত প্রকৌশলীরা জানান, উদ্ভাবন ও গবেষণায় নতুন প্রজন্মের সম্পৃক্ততা বাড়লেই শিল্পায়ন আরও গতিশীল হবে। বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশের উৎপাদনখাতে উচ্চতর প্রযুক্তি, দক্ষ মানবসম্পদ এবং গবেষণাধর্মী মনোভাব জরুরি।
আন্তর্জাতিক এ সম্মেলন চলবে পরবর্তী কয়েকদিন। বিভিন্ন দেশ থেকে আগত গবেষক ও প্রকৌশলীরা তাদের গবেষণাপত্র, প্রযুক্তিগত উদ্ভাবন ও নকশা–উন্নয়ন বিষয়ে অভিজ্ঞতা তুলে ধরবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রকৌশলী শেখ আল আমিন, ভাইস–প্রেসিডেন্ট (এইচআরডি), আইইবি, প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, ভাইস–প্রেসিডেন্ট (এসঅ্যান্ডডব্লিউ), আইইবি প্রকৌশলী খন্দকার মো. আব্দুর রহমান, প্রকৌশলী মো. আতিকুল ইসলাম, প্রকৌশলী মনিরুজ্জামান, প্রকৌশলী মুহাম্মদ আবুল কাওসার (সুমন), প্রকৌশলী মোহাম্মদ মুকাম্মিলুর রহমান, প্রকৌশলী মো. নাজির হোসেন, প্রকৌশলী মো. আব্দুল বারী, প্রকৌশলী রনি মোহাম্মদ জুয়েল হোসাইন চৌধুরী, প্রকৌশলী মো. গোলাম মোওলা, প্রকৌশলী মো. রাইহান-উল-কবির
এছাড়া আইইবি ঢাকা কেন্দ্র, ইঞ্জিনিয়ারিং ডিভিশন, কেন্দ্রীয় কাউন্সিলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের প্রকৌশলীরা।
আইইবির বিশেষজ্ঞ দলের পরিদর্শনে রাজধানীর ক্ষতিগ্রস্ত ভবনে নানান ত্রুটি
রাজধানীতে সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি ভবন পরিদর্শন করে গুরুত্বপূর্ণ প্রকৌশল ও প্রযুক্তিগত ত্রুটি শনাক্ত করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)। আইইবির ভাইস–প্রেসিডেন্ট (সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার) প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে গঠিত দলে ছিলেন সিভিল, স্ট্রাকচারাল ও জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং–বিষয়ক একাধিক বিশেষজ্ঞ। তারা মিতালী স্কুল (স্বামীবাগ), সূত্রাপুরের ১০২/১ নম্বর ভবন ও দনিয়ার বর্ণমালা স্কুলসহ কয়েকটি স্থাপনা পরিদর্শন করেন।
পরিদর্শনে ভবনগুলোর স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি, কলাম–বিমের ক্ষতচিহ্ন, রেট্রোফিটিংয়ের প্রয়োজন, ফাউন্ডেশনের স্থিতিশীলতা এবং সামগ্রিক নির্মাণমান খতিয়ে দেখা হয়। স্বামীবাগ, সূত্রাপুর ও দনিয়ার কয়েকটি ভবনেপরিদর্শন করে  ২৩ নভেম্বর, রবিবার প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন তৈরি করে প্রতিষ্ঠানটির একটি বিশেষজ্ঞ প্রতিনিধিদল
তাদের প্রাথমিক অনুসন্ধানে ভবনগুলোতে যথাযথ স্ট্রাকচারাল ডিজাইনের ঘাটতি, নিম্নমানের উপকরণ বা অপর্যাপ্ত রড ব্যবহার, রেট্রোফিটিংয়ের অভাব, বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড (বিএনবিসি) ঠিকভাবে অনুসরণ না করা এবং নির্মাণোত্তর নিয়মিত পর্যবেক্ষণের ঘাটতি পাওয়া গেছে।
আইইবি মনে করে, এসব ত্রুটি ভবনের স্থায়িত্ব ও নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে। তাই ‘ডিটেইল্ড ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট জরুরি’
প্রতিনিধিদল জানায়, ক্ষতিগ্রস্ত ভবনগুলোর প্রকৃত অবস্থা নির্ণয়ে জরুরি ভিত্তিতে ডিটেইল্ড ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট (DEA) করা প্রয়োজন। এই মূল্যায়নের মাধ্যমেই ভবনগুলো ব্যবহারোপযোগী কি না অথবা কী ধরনের সংস্কার দরকার-তা নির্ধারণ করা সম্ভব।
আইইবি বলছে, রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় কঠোরভাবে বিএনবিসি  বাস্তবায়ন, পুরোনো ভবনের সেফটি অডিট, প্রয়োজনীয় রেট্রোফিটিং এবং নির্মাণ–সংশ্লিষ্ট পেশাজীবীদের আরও উন্নত প্রশিক্ষণ এখন সময়ের দাবি।
প্রতিষ্ঠানটি জানায়, প্রয়োজন হলে ক্ষতিগ্রস্ত ভবনের কাঠামোগত মূল্যায়ন, নিরাপত্তা নির্দেশনা প্রস্তুত ও কারিগরি পরামর্শ প্রদানে তারা সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। ডেভেলপার, ভবনমালিক ও স্থানীয় কর্তৃপক্ষকে সতর্ক করে আইইবি যথারীতি বলেছে, বিএনবিসি অমান্য করে ভবন নির্মাণ বা সংস্কার করা মানেই নাগরিক নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলা। দেশের নগর স্থিতিশীলতা ও মানুষের জীবনরক্ষার স্বার্থে প্রকৌশল নিরাপত্তা নিশ্চিত করা এখন অপরিহার্য।
ডিবিটেক/এসই/মুইম
ঢাবিতে ফার্মেসি অনুষদের ১৩ জনকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান, বৃত্তি পেলেন ২৪ শিক্ষার্থী
২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব প্রফেশনাল ফার্মেসি পরীক্ষায় অনন্য ফলাফল অর্জন করায় ৬ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি অনুষদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এছাড়া, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে গবেষণায় বিশেষ অবদান রাখায় অনুষদের ৭ জন শিক্ষককে ডিন সম্মাননা প্রদান করা হয়।
১৯ নভেম্বর, বুধবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। এছাড়া দুইজনকে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি (বিপিএস) স্বর্ণপদক ও দুইজনকে কথাশিল্পী সরদার জয়েনউদ্দিন স্বর্ণপদক দেয়া হয়। ২০২২ ও ২০২৩ সালের বি. ফার্ম. ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ ও ৪র্থ বর্ষ পেশাগত পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ/নম্বর প্রাপ্ত ৮ জন শিক্ষার্থীকে বদরুন্নেসা গফুর মেমোরিয়াল ট্রাস্ট বৃত্তি এবং ১৬ জন শিক্ষার্থীকে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস সোসাইটি (বিপিএস) বৃত্তি প্রদান করা হয়।
ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী ডিনস অ্যাওয়ার্ড স্পিকার হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. আসলাম হোসেন।
অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষকদের নাম ঘোষণা করেন। স্বর্ণপদক প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন অধ্যাপক ড. আসলাম হোসেন। এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, প্রাধ্যক্ষ, প্রক্টর, অনুষদের শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আজকের পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ বিশ্ববিদ্যালয়ের গৌরব বাড়িয়েছেন। কোনো অর্জন একক নয় উল্লেখ করে তিনি বলেন, পরিবারের সদস্য, শিক্ষক ও সমাজের অবদান স্মরণ করেই প্রতিটি সফলতা মূল্যায়ন করা উচিত।
উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রকৃত অগ্রগতি সমাজের অংশগ্রহণের ওপর নির্ভর করে। অভিভাবক, শিল্পোদ্যোক্তা, গণমাধ্যম ও সংশ্লিষ্ট সেক্টরের প্রতিনিধিদের উপস্থিতিকে সমাজ ও বিশ্ববিদ্যালয়ের সম্পর্কের শক্ত প্রমাণ বলে তিনি উল্লেখ করেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, দেশের ফার্মাসিউটিক্যাল শিল্পের সাফল্য দূরদর্শী জাতীয় নীতির ফল এবং ফার্মেসি অনুষদ একটি ছোট অনুষদ হয়েও গবেষণা, র‌্যাঙ্কিং ও শিক্ষায় উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।
ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- সাদিয়া আফরিন, ফাহিমা জান্নাত কলি ও আল আশিকুর রহমান আলিফ (২০২২) এবং মো. তৌহিদুল ইসলাম, রাফিউদ্দিন খান লাবিব ও রুম্মান রেজা (২০২৩)।
ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকগণ হলেন- অধ্যাপক ড. আবু আছাদ চৌধুরী, অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদুল হক, অধ্যাপক ড. মো. আব্দুল মুহিত, অধ্যাপক ড. শিমুল হালদার, ড. মো. আল আমীন সিকদার, ড. যোবায়ের আল মাহমুদ এবং ড. মো. রায়হান সরকার।
বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস সোসাইটি (বিপিএস) স্বর্ণপদক পেয়েছেন সাদিয়া আফরিন ও মো. তোহিদুল ইসলাম। কথাশিল্পী সরদার জয়েন উদ্দীন স্বর্ণপদক পেয়েছেন সাদিয়া আফরিন ও রুম্মান রেজা।
বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি (বিপিএস) বৃত্তিপ্রাপ্তরা হলেন- রায়হানা হক জেবিন, তাহমিনা আক্তার তন্বী, জোবায়ের হাসান, মো. শেখ ফরিদ সরদার, ফারিয়া আনান সৃষ্টি, আজমাঈন ইশাত খান, মো. তৌহিদুল ইসলাম ও রুম্মান রেজা (২০২২),  জেরিন আনজুম সিফাত, ফারজানা তাবসসুম, রায়হানা হক জেরিন, তাহমিনা আক্তার তন্বী, রাফি উজ জামান, শায়েলা হক শুচি, ফারিয়া আনান সৃষ্টি ও আজমাঈন ইশাত খান (২০২৩)।
বদরুন্নেসা গফুর মেমোরিয়াল ট্রাস্ট বৃত্তিপ্রাপ্তরা হলেন- রায়হানা হক জেবিন, জোবায়ের হাসান, ফারিয়া আনান সৃষ্টি ও তৌহিদুল ইসলাম (২০২২), জেরিন আনজুম সিফাত, রায়হানা হক জেবিন, রাফি উজ জামান ও ফারিয়া আনান সৃষ্টি (২০২৩)।
ডিবিটেক/সিএন/ইক
বুয়েটে দুইদিনের বিজ্ঞান উৎসবে পুরস্কৃত ১২৮ বিজয়ী
প্রোগামিং, রোবোটিক্স, সেমিনার, উদ্ভাবন প্রদর্শনীসহ বিভিন্ন আয়োজনে সারাদেশের শতাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হলো  দু'দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ও উৎসব- ইনোভার্স বাংলাদেশ ২০২৫।  উৎসবে রোবটিক্স, প্রোগ্রামিং, সায়েন্স অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াড, থ্রি মিনিটস রিসার্চ প্রেজেন্টেশন, ইনোভেশন এক্সপোসহ ১০টি ভিন্ন ভিন্ন প্রতিযোগিতার ১২৮ জন বিজয়ীকে পুরস্কার প্রদানের মধ্য দিয়ে শেষ হয় এই অনুষ্ঠান।
বুয়েটে ক্যাম্পাসে অনুষ্ঠিত এই উৎসবে ২২০০ জন প্রতিযোগী এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাছাইকৃত ৪৫ টি প্রজেক্ট এবং ১৫টি স্টার্টআপ নিয়ে সাজানো হয় ইনোভেশন এক্সপো।
আয়োজকরা জানান, দুইদিন মিলিয়ে প্রায় ২০ হাজারের মতো জনসমাগম হয়েছে ইনোভেশন এক্সপো ঘিরে। ইনোভেশন এক্সপোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিক্স, নবায়নযোগ্য শক্তি, বায়োটেকনোলজি, যানবাহন প্রযুক্তি, মহাকাশ প্রযুক্তিসহ বিভিন্ন খাতে নির্বাচিত ৫০টি উদ্ভাবনী প্রযুক্তি এবং ২০টি প্রযুক্তিনির্ভর স্টার্টআপ প্রদর্শিত হয়।  প্রতিযোগিতা ও এওয়ার্ড ছাড়াও এই আয়োজনে শি-স্টেম ও নেদারল্যান্ডস এম্বাসির উদ্যোগে অনুষ্ঠিত হয় বিশেষ সেমিনার এবং স্কেচটক।
উৎসবের সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠেছিলো ডায়নামিক এক্সপেরিয়েন্স জোন। সেখানে ছিলো- ভার্চুয়াল রিয়ালিটি, ই-স্পোর্টস, ড্রোন পাইলটিং, বিভিন্ন সিমুলেশনসহ প্রযুক্তিগত অভিজ্ঞতার বিস্তৃত আয়োজন।
বাছাইকৃত ৪৫টি উদ্ভাবনী প্রজেক্ট থেকে সেরা ৩টি প্রজেক্ট পায় জুলাই শহীদ জাহিদুজ্জামান তানভীন স্মরণে শহীদ তানভীন ইনোভেশন এওয়ার্ড এবং ৩টি স্টার্টআপ পায় ইনোভেঞ্চার্স ভল্ট এওয়ার্ড।
আয়োজকরা জানান,  বাংলাদেশের ১১০টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকার শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রজেক্ট, গবেষণা ও স্টার্টআপ প্রদর্শন করছেন। বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, কুয়েট, চুয়েট, রুয়েটসহ দেশজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উপস্থিতি উৎসবকে একটি জাতীয় প্ল্যাটফর্মে পরিণত করে।
বেসরকারি সংস্থা হোয়াইটবোর্ড ইনিশিয়েটিভসের উদ্যোগে এবং বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের সহায়তায় বুয়েটে অনুষ্ঠিত হয় এই বিজ্ঞান ও প্রযুক্তি উৎসবটি।
১৩ নভেম্বর সকাল ১০টায় দেশের অন্যতম বৃহৎ এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। ১৪ নভেম্বর পড়ন্ত বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।  অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন- মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সেস এর সম্মানিত ফেলো এবং বিশিষ্ট বিজ্ঞানী ড. হাসিনা খান, বাংলালিংক এর ডেপুটি সিইও জহরাত আদিব চৌধুরী, সিটি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাহসিন হক এবং জুলাইয়ের শহীদ জাহিদুজ্জামান তানভীনের পরিজনবর্গ৷
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, তথ্যপ্রযুক্তি ও গবেষণা খাতে তরুণদের অংশগ্রহণ এবং উদ্ভাবন বাড়াতে অন্তর্বর্তী সরকার শুরু থেকেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। হোয়াইটবোর্ড ইনিশিয়েটিভস এর এই আয়োজন সরকারের এ ধরনের উদ্যোগগুলোকে সফল করতে ভূমিকা পালন করবে।
এ বছরের ইনোভার্স বাংলাদেশের টাইটেল স্পন্সর সিটি ব্যাংক। এছাড়া সহ-স্পন্সর হিসেবে রয়েছে এম এইচ গ্রুপ, প্রাইম ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক পিএলসি।
ডিবিটেক/এইচবি/ইক
বিশ্ব বিজ্ঞান দিবস উপলক্ষে পত্নীতলায় স্টেম কর্মশালা অনুষ্ঠিত
প্রতি বছর ১০ নভেম্বর বিশ্বজুড়ে পালিত হয় শান্তি ও উন্নয়নের জন্য বিশ্ব বিজ্ঞান দিবস। দিবসটিকে ঘিরে বিশ্বব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশে এই বিদসটি সামনে রেখে নওগাঁর পত্নীতলায় অনুষ্ঠিত হলো দুইদিনব্যাপী  “স্টেম (STEM) কর্মশালা”। “বিশ্বাস, রূপান্তর ও ভবিষ্যৎ: ২০৫০ সালের জন্য আমাদের যে বিজ্ঞান প্রয়োজন” শিরোনামে উপজেলা পরিষদ মিলনায়তনে  ১০ ও ১১ নভেম্বর এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
দুইদিনের কর্মশালায় উপজেলার প্রায় তিন শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন। প্রথম দিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে যোগ দেয়। দ্বিতীয় দিন অংশ নেয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। কর্মশালায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড, বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড, বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড, ওয়াল্ড রোবট অলিম্পিয়াড, বাংলাদেশ এআই অলিম্পিয়াড ও জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত ধারনা দেয়া হয়। পাশাপাশি বিজ্ঞান, গণিত, রোবটিক্স ও প্রোগ্রামিং বিষয়ক নানান সেশন পরিচালিত হয়। হাতে-কলমে শিক্ষার্থীরা ড্রোন, রোবট ও মাইক্রোস্কোপসহ বিভিন্ন STEM সরঞ্জাম ব্যবহার করে। এটি তাদের সরাসরি শেখার সুযোগ তৈরি করে দেয়। শিক্ষকদের জন্য ছিল পাঠদান পদ্ধতিকে আরও আকর্ষণীয় ও কার্যকর করার বিষয়ে বিশেষ সেমিনার ও আলোচনা সভা।
পত্নীতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (SPSB) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (BdOSN) সহযোগিতায় দুই দিনের এই কর্মশালা দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে আয়োজিত বিভিন্ন অলিম্পিয়াড সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীদের অবহিত করা, কীভাবে অলিম্পিয়াডগুলোতে অংশ নিতে প্রস্তুত হতে হয় সে বিষয়ে জানানো ও বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। একই সাথে আধুনিক স্টেম শিক্ষার ধারণা (Science, Technology, Engineering & Mathematics) ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ হন অংশগ্রহণকারীরা।
আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আলিমুজ্জামান মিলন জানান, এই ধরনের কর্মশালার মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিজ্ঞান শিক্ষার আগ্রহ ও চর্চা বাড়বে। আগামী বছর থেকে স্টেম শিক্ষার ধারাবাহিকতা ধরে রেখে পত্নীতলাসহ দেশের আরও বিভিন্ন উপজেলায় নিয়মিত এই আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
ডিবিটেক/মামু/ইক
দেশের উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অবকাঠামো ও শিল্প থেকে শুরু করে সবক্ষেত্রে তাদের সেবা ও প্রযুক্তিগত দক্ষতা আমাদের আধুনিক অর্থনীতির ভিত্তি তৈরিতে ব্যাপক অবদান রাখছে।
তিনি বলেন, একটি বৃহত্তর পেশাজীবী সংগঠন হিসেবে আইডিইবি এই দক্ষ কর্মীবাহিনীকে লালন-পালন, কারিগরি শিক্ষার প্রচার এবং টেকসই প্রবৃদ্ধির জন্য উদ্ভাবনকে উৎসাহিত করছে।
৮ নভেম্বর ‘গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী’ উপলক্ষ্যে শুক্রবার (৭ নভেম্বর) দেওয়া এক বাণীতে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।
ড. ইউনূস বলেন, গণপ্রকৌশল দিবস-২০২৫ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
আইডিইবি প্রতিবছর ৮ নভেম্বর ‘গণপ্রকৌশল দিবস’ পালন করে থাকে। দিবসটির এবারের প্রতিপাদ্য হলো ‘দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি’।
প্রতিপাদ্যটি অত্যন্ত সময়োপযোগী হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, একটি জাতির প্রকৃত শক্তি কেবল তার প্রাকৃতিক সম্পদের মধ্যেই নয়, বরং তার জনগণের জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার মধ্যেও নিহিত।
ড. ইউনূস বলেন, অব্যাহত প্রতিশ্রুতি, পেশাদারিত্ব এবং উদ্ভাবনের চেতনার মাধ্যমে আইডিইবির সদস্যরা আমাদের জাতি গঠনের প্রচেষ্টার অগ্রভাগে থাকবেন। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং আমাদের জাতীয় আকাঙ্ক্ষা বাস্তবায়নে অবদান রাখবেন বলে আমি বিশ্বাস করি।
তিনি ‘গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী’ উপলক্ষ্যে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।
দেশের প্রকৌশলীদের সম্মানের স্বারক তিস্তা ব্যারেজ
বাংলাদেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা, কৃষি যান্ত্রিকীকরণ ও তিস্তা ব্যারেজ নির্মাণের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের প্রকৗশলীদের সম্মানকে স্মরণীয় করে রেখেছেন বলে মনে করেন প্রকৌশলীরা।েএ কারণেই পলাতক আওয়ামী লীগ সরকারের সময়ে শত চেষ্টা করেও তার নাম নিশ্চিহ্ন করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ্যাব নেতারা।
‘ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৫’ উপলক্ষে ৬ নভেম্বর, বৃহস্পতিবার বিকালে আইইবি’র সেমিনার হলে অনুষ্ঠিত ‘আলোচনা সভা’য় এমন মন্তব্য করেন বক্তারা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলেন (বিএনপি) সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি’র সাবেক প্রেসিডেন্ট ও এ্যাব এর ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী এ. এন. এইচ আখতার হোসেন; এ্যাব এর প্রধান উপদেষ্টা ও অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল; বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন, সাবেক সংসদ সদস্য এবং আহবায়ক, এ্যাব। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকৌশলী কাজী আবুল কাশেম, সদস্য, আহবায়ক কমিটি ও আহবায়ক, আয়োজক কমিটি, এ্যাব। সঞ্চালনায় ছিলেন প্রকৌশলী শামিম রাব্বি সঞ্চয়, সদস্য, আহবায়ক কমিটি ও সদস্য-সচিব, আয়োজক কমিটি, এবং এ্যাব কমিটির আহবায়ক সদস্য প্রকৌশলী শফিউল আজম ফাহিম।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করলেও আমরা প্রকৃত স্বাধীনতা লাভ করতে পারি নাই। মানুষের আত্মপরিচয় কলুষিত করে বাকশাল প্রতিষ্ঠা করেছিল। ১৯৭৫ সালের ৭ নভেম্বর জাতীয় সংহতির মাধ্যমে এদেশে প্রকৃত স্বাধীনতা গঠেছিল। এদেশের মানুষের গণতন্ত্রের নিশ্চয়তা, সার্বভৌমত্ব ও আত্মপরিচয়ের সংকট থেকে মুক্ত করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বাংলাদেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা, কৃষি যান্ত্রিকীকরণ করেছিলেন। হাসিনা তার বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হেও করে অনেক বক্তব্য দিয়েছেন। কিন্তু জিয়াউর রহমানের যে অবদান ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ হাসিনা সেটাকে মুছে ফেলতে পারেনি।
বিশেষ অতিথির বক্তব্যে প্রকৌশলী এ. এন. এইচ আখতার হোসেন, পিইঞ্জ. বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করলেও আওয়ামী লীগ সেই স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে দেয় নাই। এদেশে প্রকৃত স্বাধীনতা এসেছিল ১৯৭৫ সালের ৭ নভেম্বর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশ কে একটি স্বয়ংসম্পূর্ণ দেশে রুপান্তর করতে চেয়েছিলেন। তিস্তা ব্যারেজ নির্মাণে বিদেশ থেকে প্রকৌশলী আনতে চেয়েছি, কিন্তু তিনি বলেছিলেন আমাদের নিজস্ব প্রকৌশলীদের দিয়েই এই ব্যারেজ নির্মাণ করবো। তিনি এদেশের মেধাবী প্রকৌশলীদের সম্মান করেছেন এবং যথাযথ কাজে লাগিয়েছেন।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, বিএনপি শুধু মাত্র একটি রাজনৈতিক দল নয় বরং বিএনপি মানবিক দল। বাংলাদেশ যতবার ক্রান্তি কালে পড়েছে ততবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার এগিয়ে এসেছে। ৭ নভেম্বর জাতীয় সংহতি দিবস এদেশের মানুষের প্রকৃত স্বাধীনতা এনে দিয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথম বিসমিল্লাহির রাহমানির রাহিম কথাটি লিপিবন্ধ করেছিলেন। তিনি ২০২৬ সালের নির্বাচনে সকলকে ঐক্যবন্ধ হয়ে কাজ করার আহবান জানান।
সভাপতির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে এদেশে স্বাধীনতা আসতো কি না সন্দেহ রয়েছে। তিনি তাঁর পরিবারকে অরক্ষিত রেখে যুদ্ধ করেছেন। বাংলাদেশে বিএনপি না আসলে এদেশ ভুটান বা কম্বোডিয়ার মতো হতো। শেখ মুজিব স্বাধীনতার পর ক্ষমতায় এসে এদেশের মানুষকে তাদের আত্মপরিচয়ের বাধা সৃষ্টি করেছিল আর হাসিনা ক্ষমতায় এসে তার প্রতিফলন ঘটিয়েছিল।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন- এ্যাবের আহবায়ক কমিটির অন্যতম সদস্য প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু, প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার, এ্যাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রকৌশলী আতিকুর রহমান, গণমাধ্যম মিডিয়া উপ-কমিটির আহবায়ক প্রকৌশলী মোতাহার হোসেন ও সদস্য-সচিব প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল, আপ্যায়ন উপ-কমিটির আহবায়ক প্রকৌশলী আমিনুল ইসলাম ও সদস্য-সচিব প্রকৌশলী শাহীন হাওলাদার, প্রচার ও আমন্ত্রণ উপ-কমিটির আহবায়ক প্রকৌশলী কে. এম. আসাদুজ্জামান চুন্নু ও সদস্য-সচিব প্রকৌশলী গোলামা মোস্তফা খান, ডেকোরশন ও কারিগরী সহযোগিতা উপ-কমিটি’র আহবায়ক প্রকৌশলী এইচ এম মইনুল ইসলাম ও সদস্য-সচিব প্রকৌশলী রবিউল আলম উজ্জ্বল, শৃঙ্খলা উপ-কমিটির আহবায়ক প্রকৌশলী মুহাম্মদ কামরুল হাসান খান সাইফুল ও সদস্য-সচিব প্রকৌশলী এস. এম. ফয়সাল মাহমুদ, অভ্যর্থনা উপ-কমিটির আহবায়ক হাসানুজ্জামান সিদ্দিকী মিঠুল ও সদস্য-সচিব প্রকৌশলী আব্দুল মোমেন তালুকদার প্রিন্স, অর্থ উপ-কমিটির আহবায়ক প্রকৌশলী আলিমুল বাহার রিপন ও সদস্য-সচিব প্রকৌশলী মনসুর আহম্মেদ ও যুগ্ম-আহবায়ক প্রকৌশলী মাহাবুব আলমসহ প্রমূখ।
এছাড়াও উক্ত আলোচনা সভায় এ্যাব-এর উপদেষ্টা মন্ডলী এবং আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, দেশের জাতীয় নেতৃবৃন্দসহ বিশিষ্ট প্রকৌশলীবৃন্দ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়াও সারা দেশ থেকে আগত মহান জাতীয়তাবাদী আদর্শের প্রকৌশলীবৃন্দ উক্ত আলোচনা সভায় উপস্থিত থেকে আলোচনা সভাকে সাফল্যমণ্ডিত করেন।
ডিবিটেক/এসকে/ইক
প্রাথমিকে শিক্ষক নিয়োগে বিজ্ঞানের প্রার্থীদের জন্য ‘সুখবর’
বিজ্ঞানের প্রার্থীদের শতভাগ পদে প্রতিদ্বন্দ্বিতা করার পথ খুলে দিয়ে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’-এ সংশোধন আনা হয়েছে। ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে বিজ্ঞানের বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করা প্রার্থীরা এখন থেকে বিজ্ঞপ্তিতে থাকা সব শূন্যপদে চাকরির সুযোগ পাবেন। এছাড়াও বিজ্ঞানের প্রার্থীদের জন্য ২০ শতাংশ পদ সংরক্ষিত (কোটা) থাকবে। অর্থাৎ ১০০টি পদের মধ্যে ২০টি বিজ্ঞানের প্রার্থীদের বরাদ্দ থাকবে। বাকি ৮০টি পদেও বিজ্ঞানের প্রার্থীরা অন্য বিভাগের প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ২ নভেম্বর, রবিবার জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। এ প্রজ্ঞাপনের মাধ্যমে মূলত ২৮ আগস্ট জারি করা বিধিমালায় কিছু সংশোধন আনা হয়েছে।
প্রজ্ঞাপনের তথ্যমতে, বিধি ৭-এর উপবিধি (২)-এর দফা (খ)-তে পরিবর্তন আনা হয়েছে। সেখানে সহকারী শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে ‌‘অন্যান্য’ বিষয়ে শব্দগুলোর পরিবর্তে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন’ শব্দগুলো প্রতিস্থাপিত হবে বলে উল্লেখ করা হয়েছে।
গত ২৮ আগস্ট প্রথম প্রকাশিত বিধিমালায় বিধি ৭-এর উপবিধি (২)-এর দফা (খ)-তে বলা হয়েছিল, ‘এই বিধিমালার অধীন সরাসরি নিয়োগযোগ্য ৯৩% পদ মেধাভিত্তিক প্রার্থীগণের দ্বারা, তন্মধ্যে ২০% পদ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীগণের দ্বারা এবং ৮০% পদ অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীগণের দ্বারা মেধাক্রম অনুযায়ী নিয়োগযোগ্য হইবে।’
সংশোধনের পর বিধিমালা বিধি ৭-এর উপবিধি (২)-এর দফা (খ)-তে হবে ‘এই বিধিমালার অধীন সরাসরি নিয়োগযোগ্য ৯৩% পদ মেধাভিত্তিক প্রার্থীগণের দ্বারা, তন্মধ্যে ২০% পদ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীগণের দ্বারা এবং ৮০% পদ ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন’ স্নাতক ডিগ্রিধারী প্রার্থীগণের দ্বারা মেধাক্রম অনুযায়ী নিয়োগযোগ্য হইবে।’
বিধিমালায় সংশোধন আনার মাধ্যমে বিজ্ঞানের প্রার্থীদের বাড়তি সুবিধা দেওয়া হলো কি না প্রশ্নের জাবাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম জানিয়েছেন, প্রাথমিকে গণিত ও বিজ্ঞান শিক্ষক নিয়োগের জন্য আলাদা কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় না। বর্তমান বিশ্বে শিক্ষা ক্রমেই বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। বিজ্ঞানের শিক্ষার্থীরা সাধারণত গণিত, বিজ্ঞানবিষয়ক চিন্তাধারা ও পর্যবেক্ষণ ক্ষমতায় কিছুটা এগিয়ে থাকে, যা শিশুদের প্রাথমিক স্তর থেকেই সঠিক দিকনির্দেশনা দিতে সহায়তা করতে পারে। আর বাকি বিষয়গুলো তো সবাই পড়াতে পারবে। এতে শিক্ষার গুণগত মান উন্নত হবে।
রোবট নাওয়ের আবাহনে শুরু তৃতীয় বিজ্ঞান উৎসবের জাতীয় পর্ব
জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে শুরু হয়েছে বিজ্ঞান উৎসবের জাতীয় পর্ব। শুক্রবার সকালে বিজ্ঞান উৎসবকে শুভকামনা জানিয়ে অনুষ্ঠান উদ্বোধন করে রোবট নাও।
সেন্ট যোসেফ অধ্যক্ষ ব্রাদার লিও জেমস পেরেরা, বিকাশ লিমিটেডের ইভিপি অ্যান্ড হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট হুমায়ূন কবির, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, কথাসাহিত্যিক আনিসুল হক, বিজ্ঞানপ্রাণ আব্দুল কাইয়ুম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কুইজ, রুবিকস কিউব ও সুডোকু প্রতিযোগিতায় অংশ নেয়ার পাশাপাশি উৎসবে ৭০টির বেশি স্কুলের আঞ্চলিক পর্বের বিজয়ী ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিয়েছে প্রজেক্ট প্রদর্শনী ও বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায়। প্রজেক্ট প্রদর্শনীতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা একটি ক্যাটাগরিতে অংশ নিচ্ছে। আর কুইজের নিম্নমাধ্যমিক ক্যাটাগরিতে রয়েছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এবং মাধ্যমিক ক্যাটাগরিতে নবম থেকে দশম শ্রেণি ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীরা।
উৎসবে প্রতিযোগিতা ও প্রদর্শনীর ফাঁকে ফাঁকে চলছে বিজ্ঞান বক্তৃতা। দুপুরের আগেই ‘সায়েন্স আনপ্লাগড’ পর্বে ‘আপেক্ষিকতা এবং আইনস্টাইনের মহাবিশ্ব’ নিয়ে সহজ ভাষায় আলোচনা করেনন বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড দলের কোচ এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ফিজিক্যাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক আরশাদ মোমেন।
এরপর ‘রোবটেরা কী পৃথিবী দখল করে নেবে’—এ বিষয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস বিভাগের অধ্যাপক লাফিফা জামাল।
রাজধানীর সেন্ট যোসেফে বিজ্ঞান উৎসবের জাতীয় পর্ব
বিজ্ঞানে বিকাশ স্লোগানে ৩১ অক্টোবর, শুক্রবার সকাল আটটায় রাজধানীর আসাদ গেটে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে বসছে বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসবের জাতীয় পর্ব। এ পর্বের বিজয়ীদের জন্য থাকছে ল্যাপটপ, ট্যাব, বই, বিজ্ঞান বাক্স, ট্রফি, মেডেল, সার্টিফিকেটসহ আরও অনেক পুরস্কার। এ ছাড়া দিনব্যাপী থাকবে রোবট শো, সায়েন্স আনপ্লাগড (বিজ্ঞান বক্তৃতা), বিজ্ঞান ম্যাজিক, প্রশ্নোত্তর পর্ব, গান, তারকাকথনসহ আরও অনেক আয়োজন।
এই পর্বটি থাকছে সবার জন্য উন্মুক্ত। আগ্রহী যে কেউ উৎসবে যোগ দেওয়ার পাশাপাশি অংশ নিতে পারবে রুবিকস কিউব ও সুডোকু প্রতিযোগিতায়। পাশাপাশি নির্বাচিত নিবন্ধনকারীরা অংশ নেবে বিশেষ কুইজে। এ প্রতিযোগিতাগুলোর বিজয়ীদের জন্যও রয়েছে আকর্ষণীয় সব পুরস্কার।
বিকেল সাড়ে চারটায় পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব।
জাতীয় বিজ্ঞান উৎসবে ৭০টির বেশি স্কুলের আঞ্চলিক পর্বের বিজয়ী ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেবে প্রজেক্ট প্রদর্শনী ও বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায়। প্রজেক্ট প্রদর্শনীতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা একটি ক্যাটাগরিতে অংশ নেবে। আর কুইজের নিম্নমাধ্যমিক ক্যাটাগরিতে রয়েছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এবং মাধ্যমিক ক্যাটাগরিতে নবম থেকে দশম শ্রেণি ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীরা।
আয়োজক সূত্রে প্রকাশ, বিজ্ঞান উৎসবের ‘সায়েন্স আনপ্লাগড’ পর্বে ‘রিলেটিভিটি এবং আইনস্টাইনের মহাবিশ্ব’ নিয়ে আলোচনা করবেন বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড দলের কোচ এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ফিজিক্যাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক আরশাদ মোমেন; ‘রোবটেরা কি পৃথিবী দখল করে নেবে’—তার ওপর আলোকপাত করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক লাফিফা জামাল।
এছাড়াও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎকৌশল বিভাগের অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী আলোচনা করবেন এলিয়েনের অস্তিত্ব এবং বিজ্ঞান নিয়ে। ‘জিন ও ডিএনএ—যে ভাষায় লেখা আমাদের গল্প’ নিয়ে কথা বলবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক আদনান মান্নান।
বিজ্ঞানবক্তা আসিফ বলবেন মহাজাগতিক ক্যালেন্ডারের কথা; ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক বি এম মইনুল হোসেন এআই নিয়ে আলোচনা করবেন; কার্টুন ও কমিকস নিয়ে থাকবে কার্টুনিস্ট নাসরিন সুলতানা মিতুর সেশন ‘কালিতুলিতে গল্পবিজ্ঞান’।
সিলেট ও খুলনা দিয়ে শেষ ‘বিজ্ঞান উৎসব’ এর আঞ্চলিক পর্ব
দেশজুড়ে স্কুল শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় আরো উৎসাহিত করতেসিলেট ও খুলনায় অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো বিজ্ঞান উৎসবের আরো আঞ্চলিক পর্ব। ঢাকা, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল- পাঁচটি আঞ্চলিক উৎসবের পর এই দু’টি উৎসবে ৫২ টি স্কুলের প্রায় ৮০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের উদ্ভাবনী ও গবেষণাধর্মী বিভিন্ন প্রকল্প প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞানবিষয়ক তথ্যভিত্তিক আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বসহ নানান আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর ছিলো বিজ্ঞান চর্চার এই আয়োজন। <o:p></o:p>
এই দুই বিভাগের আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো এবারের বিজ্ঞান উৎসবের আঞ্চলিক পর্ব। এবার আগামী ৩১ অক্টোবর ঢাকায় বিভাগীয় পর্যায়ে বিজ্ঞান প্রকল্পে ও কুইজ বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হবে চূড়ান্ত বিজ্ঞান উৎসব। সারাদেশ থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে চূড়ান্ত পর্বে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।<o:p></o:p>
সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে এবং খুলনার সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই উৎসবে দুই বিভাগ থেকে প্রায় ৩২ টি প্রকল্প প্রদর্শন করে শিক্ষার্থীরা। এই দুই বিভাগের খুদে বিজ্ঞানীদের প্রদর্শিত নানান উদ্ভাবনী প্রকল্পের মধ্য থেকে সেরা ১৪ প্রকল্পকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি, উৎসবে কুইজে অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে প্রতিটি বিভাগে দুই ক্যাটাগরিতে মোট ৪২ জন কুইজ বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।<o:p></o:p>
সিলেট উৎসবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. সাজেদুল করিম, স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান খান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. ফরহাদ রাব্বি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ড. মো. জাকির হোসেন। পাশাপাশি খুলনা বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল আলম, সেন্ট জোসেফস স্কুলের প্রধান শিক্ষক আলফ্রেড রনজিৎ মন্ডল ও বিজ্ঞানচিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসার। উভয় উৎসবেই উপস্থিত ছিলেন বিকাশ-এর ইভিপি ও রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এর প্রধান হুমায়ূন কবীর।<o:p></o:p>
উৎসবে বাড়তি চমক হিসেবে ছিলো বিজ্ঞান বিষয়ক বিভিন্ন স্টল, বিজ্ঞান ভিত্তিক জাদুর প্রদর্শনী, লেখক, গণিতবিদ, উদ্ভিদবিদ, চিকিৎসক, বিজ্ঞান বক্তাদের বক্তব্য ও শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব, সংগীতানুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।<o:p></o:p>
যৌথভাবে বিজ্ঞান উৎসবের আয়োজক. বিকাশ ও বিজ্ঞান চিন্তা।
না ফেরার দেশে বিজ্ঞানলেখক রেজাউর রহমান
না ফেরার দেশে পড়ি জমালে বাংলাদেশের বিজ্ঞানচিন্তা ও বিজ্ঞানলেখার জগতে উজ্জ্বল নাম আণবিক বিজ্ঞানী রেজাউর রহমান। ২৬ অক্টোবর রবিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হন রেজাউর রহমান। সেদিনই তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। এর দুই দিন পর, অর্থাৎ ১৫ অক্টোবর তার ওপেন হার্ট সার্জারি করা হয়। পরে শনিবার (২৫ অক্টোবর) তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মৃত্যুবরণ করেন।
স্বজনরা জানিয়েছেন, রেজাউর রহমানের মরদেহ ল্যাবএইড হাসপাতালের হিমঘরে রাখা আছে। ছোট মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর তার দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।
রেজাউর রহমান স্ত্রী হালিমা রহমান, দুই মেয়ে নীলাঞ্জনা রহমান, মঞ্জুলিকা রহমানসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রেজাউর রহমান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে ৩৫ বছর গবেষণা করেছেন। একসময় খণ্ডকালীন অধ্যাপক হিসেবে পড়িয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। বিজ্ঞানবিষয়ক লেখক হিসেবে তিনি জনপ্রিয় ছিলেন। বিজ্ঞানবিষয়ক পাঠ্যবইসহ বেশ কিছু জনপ্রিয় ধারার বিজ্ঞান গ্রন্থ লিখেছেন তিনি। লিখেছেন বিজ্ঞানবিষয়ক অনেক প্রবন্ধও।
বিজ্ঞান বিষয়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ পান রেজাউর রহমান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (SPSB)।
রেজাউর রহমানের জন্ম ১৯৪৪ সালে, বাবা ফজলুর রহমান ও মা লুৎফুনন্নেসা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগ থেকে ১৯৬৫ সালে এমএসসি এবং ১৯৭৯ সালে চেক একাডেমি অব সায়েন্সেস থেকে কীটতত্ত্বে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে তিনি দীর্ঘ ৩৫ বছর গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন এবং পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন অধ্যাপক হিসেবে পাঠদান করেন। বিজ্ঞানবিষয়ক লেখক হিসেবে তিনি ছিলেন অসাধারণ জনপ্রিয়। বিজ্ঞানভিত্তিক পাঠ্যবই, প্রবন্ধ, উপন্যাস ও গল্পের মাধ্যমে তিনি বিজ্ঞানকে সাধারণের কাছে সহজ ও আকর্ষণীয় করে তুলেছিলেন। তার লেখার ভেতর দিয়ে বিজ্ঞানপ্রেমী তরুণ প্রজন্ম পেয়েছে অনুপ্রেরণা, যুক্তিবোধ আর জিজ্ঞাসার আলো। তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে- ফিরে আসা ফিরে যাওয়া, দেশান্তর, লাল সবুজের কত কহন, ছায়ারজনী, পরজীবী প্রাণী, উড়াল মাছির পানসি, অন্ধকারে নয় মাস, যাত্রার শেষ সীমানা, সাদা বরফ কালো বৃক্ষ এবং স্ফুলিঙ্গের আভাসহ আরও বেশ কিছু গ্রন্থ।
খুলনায় শেষ হলো বিজ্ঞান উৎসবের আঞ্চলিক পর্ব; বিজয়ী যারা
দিন-ভর আনন্দ উৎসবের মধ্য দিয়ে ১৭ অক্টোবর, শুক্রবার অনুষ্ঠিত হলো বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসবের খুলনা আঞ্চলিক পর্ব। এতে এই বিভাগের ১০ জেলার বিভিন্ন স্কুলের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের প্রায় ৫৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীদের দারুণ সব প্রজেক্টের মধ্য থেকে সেরা ৭টি প্রজেক্টে মোট ২০ জনকে পুরস্কৃত করা হয়েছে। আর কুইজের নিম্ন মাধ্যমিকে ১০ জন ও মাধ্যমিক ক্যাটাগরিতে ১১ জনসহ মোট ২১ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
এর আগে নিজ নিজ বৈজ্ঞানিক প্রজেক্ট প্রদর্শনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞানভিত্তিক বক্তৃতায় অংশ নেয় উৎসবে অংশ নেয়া শিক্ষার্থীরা। তাদের জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা  ও ম্যাজিক শো।
উৎসবে প্রদর্শনীর জন্য নিবন্ধিত হয় ৬০টির বেশি প্রজেক্ট। বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই প্রদর্শনী চলে। একটি ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয় এই প্রজেক্ট প্রদর্শনীতে। উৎসবে শিক্ষার্থীদের প্রজেক্ট মূল্যায়ন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
প্রদর্শনী চলাকালেই সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয় আঞ্চলিক কুইজ প্রতিযোগিতা। সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে শুরু হয় আলোচনা পর্ব। বেলা ১১টায় অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব, বিজ্ঞান ম্যাজিক শো ও সাংস্কৃতিক পরিবেশনা। দুপুরে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এই উৎসব। ম্যাজিক শো দেখান জাদুশিল্পী ব্রাইটস্টার এম সায়মন।
প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের বিজ্ঞানবিষয়ক প্রশ্নের উত্তর দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক কাজী মাসুদুল আলম, পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক রিংকু মজুমদার, রসায়ন ডিসিপ্লিনের শিক্ষক আসিফুর রহমান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন এবং খুলনা সরকারি ব্রজলাল কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. তৌহিদুল ইসলাম।
পুরস্কার বিতরণী পর্বে আরও উপস্থিত ছিলেন লেখক ও অনুবাদক ইসমাইল আরমান, বিজ্ঞানচিন্তার সহসম্পাদক উচ্ছ্বাস তৌসিফ ও কাজী আকাশ, খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক তুহিন রায়।
আয়োজকরা জানিয়েছেন, প্রতিটি ক্যাটাগরিতে কুইজে সেরা ১০ জন এবং প্রজেক্টে সেরা দলগুলো পুরস্কার হিসেবে পেয়েছেন সনদ, মেডেল, বই, বিজ্ঞান বাক্সসহ নানা উপহার। বিজয়ীরা রাজধানী ঢাকায় অনুষ্ঠিত জাতীয় উৎসবে অংশ নেওয়ার সুযোগ পাবে। সেখানে বিজয়ীদের জন্য থাকছে ল্যাপটপ, ট্যাবসহ আকর্ষণীয় পুরস্কার। ২৫ অক্টোবর সিলেটে হবে পরবর্তী আঞ্চলিক উৎসব।
প্রকল্প প্রদর্শনীতে সেরা দশ বিজয়ী হলেন- যশোর শিক্ষাবোর্ড স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ হাসান ও এস. এম. আলিউল হোসাইন ইশান; নেভি এ্যানকারেজ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী শেখ আইয়ান আহমেদ, আহনাফ আরিব সায়ান, ফাহিমুল ইসলাম জিদান; নেভি এ্যানকারেজ স্কুল অ্যান্ড কলেজের আরেকটি দলের নবম শ্রেণির শিক্ষার্থী জেরম মন্ডল, মাইয়াজ ইবনে মোহিত, অরিফ শাহ-রিয়ার; যশোর জিলা স্কুলে নবম শ্রেণির শিক্ষার্থী এস এম জাওয়াদ হোসাইন, রাইয়ান সাদিক ও তানজিম রহমান মাহি; খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের অথেনা রায়, ভাষ্যতি মন্ডল, রাব্বি ইসলাম রনি; একই স্কুলের নবম শ্রেণির অপর দল নোমান চৌধুরি, পুনাম, ইরাম; আরেকটি দল অর্জুন রায়, সূর্য কুণ্ডু, সানরির রহমান স্বপ্নী।
এছাড়াও নিম্নমাধ্যমিক কুইজ বিজয়ীরা হলেন- পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির জিয়ানা নিশাত সুলতানা; এসওএস হারম্যান মেইনার স্কুলের সপ্তম শ্রেণির সামীহা আলম; সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির বি.এম আরেফিন মুহিত; খুলনা পাবলিক কলেজের অষ্টম শ্রেণির আয়ান হাফিজ আহসান, সপ্তম শ্রেণির সমন্বয় মন্ডল, ষষ্ঠ শ্রেণির ময়ুম দেশনাম; সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির হাবিবা আকতার; খুলনা জিলা স্কুলের অষ্টম শ্রেণির মিশবাউর রহমান ও সপ্তম শ্রেণির মাহাদীন আহাম্মেদ রিমান এবং নেভি এ্যানকারেজ স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শরণ্য সাহা।
মাধ্যমিকের কুইজ বিজয়ীদের মধ্যে রয়েছেন খুলনা জিলা স্কুলে নবম শ্রেণির অর্পন সাহা ও অরিত্র দেবনাথ; সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির আরাধ্য সরকার যত্ন; সেন্ট জোসেফ্‌স উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির হাসিব মাহমুদ; খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির তানজিম রায়হান; খুলনা কলেজিয়েট বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির মেহরিমা দোহা; পাইওনিয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির জিন্নাত আরা; খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের অর্জুন রায়; সেন্ট জোসেফ্‌স উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির কাজী তাহমীদ আলম; নবম শ্রেণির ঈশান ব্যানার্জী ও ইন্দ্রব্রত বিশ্বাস।
বাংলাদেশে নিউক্লিয়ার মেডিসিনের চার দশকের অগ্রযাত্রা নিয়ে সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশে নিউক্লিয়ার মেডিসিনের চার দশকের অগ্রযাত্রা তুলে ধরে “Advances in Nuclear Medicine in Bangladesh: A Journey of More Than Four Decades” শীর্ষক এক বৈজ্ঞানিক সেমিনার ১৬ অক্টোবর, বৃহস্পতিবার বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ড. আনোয়ার হোসেন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।
তিনি বলেন, “বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন দীর্ঘদিন ধরে চিকিৎসা ও মানবকল্যাণে পরমাণু প্রযুক্তির প্রয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিশেষত ক্যান্সার, কার্ডিয়াক ও অন্যান্য জটিল রোগের চিকিৎসায় এ প্রতিষ্ঠানের অবদান প্রশংসনীয়।”
সচিব বলেন, পরমাণু শক্তি কমিশনের বহু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও স্থাপনা এখনো পুরোপুরি ব্যবহার হচ্ছে না। সরকারের বিদ্যমান সম্পদসমূহকে একটি নীতিমালার আওতায় এনে বেসরকারি খাত, বিশেষ করে ওষুধ ও রপ্তানি খাতে ব্যবহার উপযোগী করে তোলার ওপর তিনি জোর দেন। তিনি বলেন, “নির্দিষ্ট ফি-এর বিনিময়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলো যেন সরকারের টেস্টিং ফ্যাসিলিটিজ ব্যবহার করে দেশের ওষুধ ও অন্যান্য পণ্যের গুণগত মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে, সেটি নিশ্চিত করতে হবে।”
এছাড়া সচিব বলেন, “পরমাণু শক্তি কমিশন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের লোকবল সীমিত হলেও দক্ষতা ও সমন্বয়ের মাধ্যমে আরও বেশি কাজ করা সম্ভব। তিনি পরমাণু শক্তি কমিশনের লোকবল বৃদ্ধির বিষয়ে কনক্রম নেয়া হবেবলে আশ্বাস দেন | বর্তমানে সপ্তাহে তিন দিন রোগী সেবা দেওয়া হয়—এটি সপ্তাহের সাত দিন করার ব্যবস্থা নিতে হবে।” মাম সংশ্লিষ্ট দের ব্যবস্থা নিতে বলেন |
তিনি জানান, গবেষণা, একাডেমিয়া ও শিল্প খাতের মধ্যে সমন্বয় বাড়ানোর মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কার্যক্রম আরও ফলপ্রসূ করা হবে। ইতোমধ্যেই বেশ কয়েকটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর হয়েছে এবং ভবিষ্যতে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে প্রযুক্তি হস্তান্তরের উদ্যোগ নেওয়া হবে।
সচিব আরও বলেন, ময়মনসিংহ ও চট্টগ্রামে শিগগিরই সাইক্লোট্রন উৎপাদন কেন্দ্র স্থাপন করে আইসোটোপ উৎপাদনের মাধ্যমে সরকারি-বেসরকারি ক্লিনিকগুলোতে সরবরাহ করা হবে। তিনি সাভারে নতুন ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলার তৃতীয় ধাপের কাজ দ্রুত শুরু করতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে নির্দেশ দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মো. মজিবুর রহমান। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিসিএসআইআর, পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, শিল্প ও বাণিজ্য খাতের প্রতিনিধি এবং বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের বিভিন্ন পর্যায়ের বৈজ্ঞানিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ত্রিপক্ষীয় গবেষণা ও উদ্ভাবন সহযোগিতা চুক্তি সই
জলবায়ু সহনশীলতা, শিল্পখাতের আধুনিকায়ন এবং তথ্যভিত্তিক শাসনব্যবস্থার মতো জাতীয় অগ্রাধিকারমূলক ক্ষেত্রে পাইলট প্রকল্প ও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সিস্টেম উন্নয়নের উদ্যোগের অংশ হিসেবে ত্রি-পাক্ষিক চুক্তি করেছে ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট (সিইডি), বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, এবং প্রযুক্তি ও উদ্ভাবন পরামর্শক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ডিজিটাল ব্রিজ পার্টনার্স।
মন্ত্রণালয়ের “রিসার্চ-টু-মার্কেট স্ট্রাটেজি” উদ্যোগের আওতায় করা এই চুক্তির ফলে বাজার উপযোগী উদ্ভাবন ও জাতীয় পর্যায়ের প্রযুক্তি প্ল্যাটফর্মে রূপান্তরিত হতে পারে- এমন প্রয়োগভিত্তিক গবেষণাকে উৎসাহিত করা হবে। পাশাপাশি, এটি অ্যাকাডেমিক গবেষণা, প্রযুক্তি উন্নয়ন এবং মন্ত্রণালয়ের নীতিগত দিকনির্দেশনার মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করবে বলে মনে করছে চুক্তি সংশ্লিষ্টরা।
তাদের মতে, এই চুক্তির মাধ্যমে অ্যাকাডেমিয়া, সরকারি সংস্থা এবং আন্তর্জাতিক পার্টনার্সদের মধ্যে জ্ঞান বিনিময়, কারিগরি সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ অর্থায়নের সুযোগ সৃষ্টির মাধ্যমে গবেষণা ও উদ্ভাবনকে আরো এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে, এই উদ্যোগটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ব্র্যাক ইউনিভার্সিটির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিশেষ করে এসডিজি ৪ (গুণগত শিক্ষা), এসডিজি ৯ (শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো), এসডিজি ১৩ (জলবায়ু কার্যক্রম), এসডিজি ১৬ (শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান) এবং এসডিজি ১৭ (অংশীদারিত্বের মাধ্যমে লক্ষ্য অর্জন) বাস্তবায়নে এই সহযোগিতা ভূমিকা রাখবে।
১৬ অক্টোবর, বৃহস্পতিবার দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে. বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কার্যালয়ে১৪ অক্টোবর, মঙ্গলবার চুক্তিটি সই হয়।চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত সচিব আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, যুগ্মসচিব মোহাম্মদ ইফতেখার হোসেন ও মো. ছরোয়ার হোসেন, এবং উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান।<o:p></o:p>
অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন সিইডির হেড আফসানা চৌধুরী, ডেটা ইন্টিগ্রেশন ও পার্টনারশিপ বিভাগের লিড জাবির আল সিরাজী, এবং ডিজিটাল ব্রিজ পার্টনার্স লিমিটেডের প্রতিনিধি হায়দার আনোয়ার ও নাবিল চৌধুরী। <o:p></o:p>
রাজশাহী নভোথিয়েটারে তিন দিনব্যাপী অ্যাস্ট্রোনমি ক্যাম্প
৯ অক্টোবর, বৃহস্পতিবার থেকে রাজশাহী নভোথিয়েটারে রেজিস্ট্রেশন ও প্রাক-উদ্বোধনী কার্যক্রমের মধ্য দিয়ে শুরু হচ্ছে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সোশিও-কালচারাল ফোরাম (বিএসসিএফ) আয়োজিত অ্যাস্ট্রোনমি ক্যাম্প। এবারের ক্যাম্পে সপ্তম শ্রেণি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা ৩০ জনের একেকটি দল বেধে জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ বিজ্ঞান বিষয়ে নিজেদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করবেন। ক্যাম্পের মাধ্যমে অংশগ্রহণকারীরা টেলিস্কোপ দিয়ে সরাসরি আকাশ পর্যবেক্ষণ করার সুযোগ পান এবং মহাকাশের বিভিন্ন বস্তু সম্পর্কে ধারণা লাভ করবেন। এছাড়াও মহাকাশ বিজ্ঞান সম্পর্কিত কর্মশালা ও প্রশিক্ষণের সুযোগ পাবেন হাজারের অধিক শিক্ষার্থী।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ৮ সেপ্টেম্বর, বুধবার বিকেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ক্যাম্পের সার্বিক বিষয়ে তুলে ধরেন বিএসসিএফ সেকেন্ড অ্যাস্ট্রোনমি ক্যাম্প এর জনসংযোগ বিষয়ক আহ্বায়ক নূর আহসান মৃদুল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার নগরের নভোথিয়েটারে এর উদ্বোধন হবে এবং শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে ক্যাম্পটি। আয়োজনের শেষ দিনে ‘নীতি ও বাস্তবতা’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এতে বিএনপি, জামায়াত ও এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
এসময় বিএসসিএফ প্রধান নির্বাহী নিলয় সাহা বলেন, ‘এবারের ক্যাম্পে রাজশাহীর কয়েকটি উপজেলা ও বগুড়ার প্রায় ১,১০০ শিক্ষার্থী অংশ নেবে। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ৩০টি দলে ভাগ করা হবে। প্রতিটি দলকে মহাকাশবিষয়ক একটি করে সমস্যা (প্রবলেম) দেওয়া হবে। তারা তিন দিনে তার সমাধান তৈরি করবে এবং শেষ দিনে প্রেজেন্টেশনের মাধ্যমে তা উপস্থাপন করবে।’
তিনি আরও বলেন, ‘অ্যাস্ট্রোনমিকে একাডেমিক পর্যায়ে নিয়ে আসাই আমাদের অন্যতম উদ্দেশ্য। বাংলাদেশ সোশিও-কালচারাল ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি নিবন্ধিত সংগঠন। এটি দেশের বিভিন্ন জায়গায় কাজ করে। আমরা অ্যাস্ট্রোনমিকে উৎসবমুখর করতে চাই।’
প্রাক-উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নভোথিয়েটারে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রায়হানা শামস ইসলাম এবং রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব টুকটাক তালুকদার প্রমুখ।
ক্যাম্পের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা শুরু হবে সকাল ১০টায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)। এ দিন বিভিন্ন তাত্ত্বিক সেশন, গ্রুপ ওয়ার্ক এবং একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। বক্তৃতা করবেন প্রখ্যাত অ্যাস্ট্রোফটোগ্রাফার জুবায়ের কাউলিন। এ সময় উপস্থিত থাকবেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ ও রুয়েটের উপাচার্য প্রফেসর ড. এস. এম. আব্দুর রাজ্জাক।
বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM) পেশায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে কাজ করা বাংলাদেশী উদ্যোগ শি-স্টেম এবার এই মহাকাশ বিজ্ঞান বিষয়ক অ্যাস্ট্রনমি ক্যাম্পে যুক্ত হয়েছে।
রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
‘মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক’ এর উন্নয়ন ঘটিয়ে রসায়নের নিয়ম ‘নতুন করে লিখে’ তিন বিজ্ঞানী পাচ্ছেন চলতি বছরের রসায়নের নোবেল। বিজয়ীরা
হলেন জাপানের সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার রিচার্ড রবসন এবং যুক্তরাষ্ট্রের ওমর এম. ইয়াগি।
বাংলাদেশ সময় ৮ অক্টোবর, বুধবার বিকেল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে এ বছরের পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।
ধাতু-জৈব কাঠামো উদ্ভাবনের জন্য যৌথভাবে এ পুরস্কার প্রাপ্তদের মধ্যে সুসুমু কিতাগাওয়া জাপানের কিউটো বিশ্ববিদ্যালয়, রিচার্ড রবসন অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয় এবং ওমার এম ইয়াগি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।
নোবেল কর্তৃপক্ষ জানিয়েছে, এ তিনজন বড় স্পেসসহ এমন কিছু আণবিক কাঠামো তৈরি করেছেন, যেগুলোর মধ্য দিয়ে বিভিন্ন গ্যাস এবং অন্যান্য রাসায়নিক পদার্থ সহজে চলাচল করতে পারে।
কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ৩ বিজ্ঞানী
কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, কোয়ান্টাম কম্পিউটার ও কোয়ান্টাম সেন্সরের উন্নয়নের দুয়ার খুলে দিয়ে পদার্থবিজ্ঞানে ২০২৫ সালে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন ব্রিটিশ বিজ্ঞানী জন ক্লার্ক, ফরাসি বিজ্ঞানী মিশেল এইচ. ডেভোরেট এবং মার্কিন বিজ্ঞানী জন এম মার্টিনিস। বৈদ্যুতিক বর্তনীর মধ্যে‌ ‌অর্থাৎ বৈদ্যুতিক সার্কিটে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং শক্তি পরিমাপ আবিষ্কারের জন্য তাদের মনোনীত করা হয়।
বাংলাদেশ সময় ৭ সেপ্টেম্বর, মঙ্গলবার ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে বিজয়ীদের নাম ঘোষণা করে রয়াল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।
তিন বিজ্ঞানীর আবিষ্কার নিয়ে নোবেল প্রাইজ কৃর্তপক্ষ জানিয়েছে, চিপের ওপর পরিচালিত তাদের পরীক্ষাগুলো কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের কার্যক্রমকে প্রদর্শন করেছে।
পদার্থবিজ্ঞানের একটি বড় প্রশ্ন হলো- কোনো সিস্টেম ঠিক কতটা বড় হলে তা কোয়ান্টাম যান্ত্রিক প্রভাব প্রদর্শন করতে পারে? নোবেল বিজয়ীরা একটি ইলেকট্রিকাল সার্কিট নিয়ে পরীক্ষা করে কোয়ান্টাম মেকানিকাল টানেলিং এবং কোয়ান্টাইজড এনার্জি লেভেল প্রদর্শন করতে সক্ষম হয়েছেন।
নোবেল কর্তৃপক্ষ বলছে, এই আবিষ্কার কোয়ান্টাম প্রযুক্তির পরবর্তী প্রজন্ম বিকাশের নতুন সুযোগ তৈরি করেছে। এর মধ্যে আছে, কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, কোয়ান্টাম কম্পিউটারস এবং কোয়ান্টাম সেন্সর।
জন ক্লার্ক যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালফোর্নিয়ার (বার্কলি) অধ্যাপক। আর ইউনিভার্সিটি অব ক্যালফোর্নিয়ার (সান্তা বারবারা) অধ্যাপক হলেন মিশেল এইচ ডেভোর ও জন এম মার্টিনেস।
গত বছর মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য নোবেল পেয়েছিলেন মার্কিন বিজ্ঞানী জন হোপফিল্ড ও ব্রিটিশ ক্যানাডিয়ান বিজ্ঞানী জিওফ্রি হিন্টন।
বরাবরের মতই চিকিৎসা বিভাগের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে সেপ্টেম্বর চলতি বছরের নোবেল মৌসুম শুরু হয়। বুধবার রসায়নে চলতি বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণার পর বৃহস্পতিবার আসবে সাহিত্যের নোবেল ঘোষণা। এরপর শুক্রবার শান্তি এবং আগামী ১৩ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
রোগপ্রতিরোধ ব্যবস্থার গবেষণায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র ও জাপানের তিন বিজ্ঞানী
২০২৫ সালের নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা শুরু হয়েছে। ৬ সেপ্টেম্বর, সোমবার প্রথমেই ঘোষণা করা হলো চিকিৎসাশাস্ত্রে নোবেল জয়ীদের নাম। দেহের রোগপ্রতিরোধ ব্যবস্থা কেমন করে নিজের অঙ্গপ্রতঙ্গের ক্ষতি না করে জীবাণু থেকে সুরক্ষা দেয়, সেই কৌশল উদঘাটনের স্বীকৃতি হিসেবে এবারে চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং শিমন সাগাগুচি।
বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে এই তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেমব্লি। নোবেল জয়ী মেরি ই ব্রুনকো মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটেলের ইনস্টিটিউট ফর সিস্টেমস বায়োলজির গবেষক, ফ্রেড র‍্যামসডেল মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর সোনোমা বায়োথেরাপিউটিক্সের গবেষক এবং  শিমন সাকাগুচি জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক।
নোবেল পুরস্কারের অর্থমূল্য বাবদ ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন তারা।
‘পরিফেরাল ইমিউন টলারেন্স’ সম্পর্কিত আবিষ্কারের জন্য দেয়া এই পুরস্কার বিষয়ে দ্য নোবেল প্রাইজের ওয়েবসাইটে বলা হয়েছে, মানবদেহে শক্তিশালী রোগপ্রতিরোধ ব্যবস্থা অবশ্যই নিয়ন্ত্রিত থাকতে হয়। তা না হলে এটি অন্য অঙ্গপ্রত্যঙ্গকে আক্রমণ করতে পারে। মেরি ই. ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল ও শিমন সাকাগুচি এ ক্ষেত্রে যুগান্তকারী আবিষ্কার করেছেন। এটি রোগ-প্রতিরোধ বা ইমিউন সিস্টেমের একটি প্রক্রিয়া, যার মাধ্যমে শরীরের নিজস্ব উপাদান (self-antigens) এবং ক্ষতিকারক নয় এমন বহিরাগত উপাদান (যেমন: কিছু খাদ্য উপাদান, উপকারী অন্ত্রের ব্যাকটেরিয়া) এর বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত বা অতিরিক্ত প্রতিরোধমূলক প্রতিক্রিয়া (immune response) সৃষ্টি হওয়া রোধ করা হয়। অর্থাৎ রোগপ্রতিরোধ ব্যবস্থাকে শরীরের ক্ষতি করা থেকে বিরত রাখে। তাদের এই আবিষ্কার এক নতুন গবেষণা ক্ষেত্রের ভিত্তি স্থাপন করেছে এবং ক্যানসার ও অটোইমিউন রোগের মতো অসুখের নতুন চিকিৎসা উদ্ভাবনের পথ খুলে দিয়েছে।
গত বছর (২০২৪) চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পান যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন। তারা মাইক্রোআরএনএ আবিষ্কার এবং জিন নিয়ন্ত্রণে ট্রান্সক্রিপশন-পরবর্তী পর্যায়ে এর গুরুত্বপূর্ণ ভূমিকা উদ্ঘাটনের জন্য এই স্বীকৃতি অর্জন করেন।
চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, অর্থনীতি, শান্তি— ছয়টি বিভাগে ছয় দিন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সুইডেনের রাজধানী স্টকহোম থেকে ঘোষণা হবে চিকিৎসাশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম। শুধু নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে নরওয়ে থেকে।
সূচি অনুযায়ী, আগামীকাল বিকেল ৩টা ৪৫ মিনিটে পদার্থবিদ্যায়, ৮ অক্টোবর বিকেল ৩টা ৪৫ মিনিটে রসায়নে, ৯ অক্টোবর বিকেল ৫টায় সাহিত্যে এবং ১০ অক্টোবর বিকেল ৩টায় শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এ ছাড়া ১৩ অক্টোবর বিকেল ৩টা ৪৫ মিনিটে ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম।
আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোম ও অসলোতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হবে। প্রতি বিষয়ের বিজয়ীদের হাতে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনারের চেক, একটি মানপত্র এবং একটি স্বর্ণপদক প্রদান করা হবে।
৪ অক্টোবর মালয়েশিয়া যাচ্ছে ১২ প্রাথমিক শিক্ষার্থীর বাংলাদেশ দল
ন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (IMSO)-এর ২২তম আসরে  অংশগ্রহণ করতে মালয়েশিয়ার কেদাহ শহরে যাচ্ছে বাংলাদেশের ১২ জন প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী। আগামী ৫ অক্টোবর থেকে ৯ অক্টোবর প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এই আন্তর্জাতিক আসরেবাংলাদেশ সহ ২৩টি দেশ থেকে প্রায় চারশত শিক্ষার্থী অংশ নেবে।  ৪ অক্টোবর মালয়েশিয়ার কেদাহ শহরের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ গণিত ও বিজ্ঞান দল।<o:p></o:p>
এই উপলক্ষে ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে দেশে অলিম্পিয়াডের আয়োজক বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়। সংবাদ সম্মেলনে এসপিএসবি  ও বিডিওএসএনের সভাপতি মুনির হাসান দলের ১২ জন সদস্যকে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। দলে গণিত ও বিজ্ঞান শাখায় ৬ জন করে ১২ জন সদস্য রয়েছে। গণিত দলের সদদ্যরা হলো- সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ৩জন  শিক্ষার্থী মো: নাবি হোসেন, অরিজিৎ সাহা ও ইহান আবরাদ রহমান, এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী ওয়াফিয়া হাসান অথই, মাস্টার মাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী লাবিবা বিনতে ফজলে রাব্বি এবং  সিরাজগঞ্জের বনোয়ারি লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাফসান শফিক তালুকদার। বিজ্ঞান দলের সদস্যরা হলো- লাইটহাউজ ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সৈয়দ আয়ান ঈসা, এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অভিজ্ঞান রায় গল্প, মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ হাসান, সেন্ট জোসেফ হাইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আকিব ফাত্তাহ মুস্তফী, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী সাহাবী ইবনে কাব্য এবং ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোঃ মিফতাহুল ইসলাম। তন্মধ্যে মো: নাবি হোসেন ও সৈয়দ আয়ান ঈসা জাতীয় পর্বে যথাক্রমে গ্ণিত ও বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নাম্বার পেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অর্জন করেছিল। <o:p></o:p>
এছাড়াও বাংলাদেশ দলের দলনেতা হিসেবে যাচ্ছেন এসপিএসবির সহ-সভাপতি জাহিদুল আমিন, উপ-দলনেতা হিসেবে থাকবেন মো: তানভীরুল ইসলাম, বিজ্ঞান বিষয়ে মেন্টর হিসেবে থাকবেন মীম নাজ রহমান এবং গ্ণিত বিষয়ে মেন্টর হিসেবে থাকবেন জ্যোতি সিংহ। <o:p></o:p>
প্রসঙ্গত, দেশে প্রথমবারের মত প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য  আয়োজিত হয়েছে বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড(বিডিএমএসও)। গত ২২ আগস্ট, প্রায় দুইশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অলিম্পিয়াডের মোট বিজয়ী হয় ৫২ জন। পরবর্তী সময়ে ক্যাম্পের মাধ্যমে গণিত দলের জন্য ৬ জন এবং বিজ্ঞান দলের জন্য ৬ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়। <o:p></o:p>
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) এর যৌথভাবে এ অলিম্পিয়াড আয়োজন করেছে।
চট্টগ্রাম ও বরিশালে ‘বিজ্ঞান উৎসব’
ঢাকা, রংপুর, রাজশাহী- তিনটি আঞ্চলিক উৎসবের পর এই চট্টগ্রাম ও বরিশালের ৯০ টি স্কুলের প্রায় ১২০০ শিক্ষার্থী অংশগ্রহণে অনুষ্ঠত হলো বিজ্ঞান উৎসব।  শিক্ষার্থীদের উদ্ভাবনী ও গবেষণাধর্মী বিভিন্ন প্রকল্প প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞানবিষয়ক তথ্যভিত্তিক আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বসহ নানান আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর ছিলো বিজ্ঞান চর্চার এই আয়োজন। <o:p></o:p>
চট্টগ্রামের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং বরিশালের বিএম স্কুল-এ আয়োজিত এই উৎসবে দুই বিভাগ থেকে প্রায় ১০০টি প্রকল্প প্রদর্শন করে শিক্ষার্থীরা। এই দুই বিভাগের খুদে বিজ্ঞানীদের প্রদর্শিত নানান উদ্ভাবনী প্রকল্পের মধ্য থেকে সেরা উনিশ প্রকল্পকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি, উৎসবে কুইজে অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে প্রতিটি বিভাগে দুই ক্যাটাগরিতে মোট ৪২ জন কুইজ বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।<o:p></o:p>
উৎসবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফর রহমান, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমেদ শাহীন আলরাজী, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম মাইনুল হক মিয়াজী। পাশাপাশি বরিশাল বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে উপিস্থিত ছিলেন বিএম স্কুলের প্রধান শিক্ষক মো. মোমিন হাওলাদার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. হেনা রানী বিশ্বাস, পদার্থ বিভাগের সহযোগী অধ্যাপক মো. খোরশেদ আলম। উভয় বিভাগেই বিকাশের রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এর ভাইস-প্রেসিডেন্ট সায়মা আহসান ও বিজ্ঞানচিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। <o:p></o:p>
উৎসবে বাড়তি চমক হিসেবে ছিলো বিজ্ঞান বিষয়ক বিভিন্ন স্টল, বিজ্ঞান ভিত্তিক জাদুর প্রদর্শনী, লেখক, গণিতবিদ, উদ্ভিদবিদ, চিকিৎসক, বিজ্ঞান বক্তাদের বক্তব্য ও শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব, সংগীতানুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।<o:p></o:p>
দেশজুড়ে স্কুল শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় আরো উৎসাহিত করতে বিকাশ ও বিজ্ঞান চিন্তার আয়োজনে বিভাগীয় পর্যায়ে বিজ্ঞান প্রকল্পে ও কুইজ বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে পরবর্তীতে ঢাকায় জাতীয় পর্যায়ে চূড়ান্ত বিজ্ঞান উৎসব আয়োজন করা হবে। সারাদেশ থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে চূড়ান্ত পর্বে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।
ঢাকায় ক্যান্সারমুক্ত বিশ্বের বিজ বুনলেন স্যার ওয়াল্টার বোডমারের
খুব দ্রুতই ক্যান্সার চিকিৎসাই অনন্য অবদান রাখতে যাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দফায় বাংলাদেশ সফরে আসা যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. স্যার ওয়াল্টার বোডমারের উপস্থিতিতে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী লেকচার থিয়েটারে রপিত হলো ভবিষ্যতের ক্যান্সারমুক্ত বিশ্বের বীজ। সেখানে “হিউম্যান জিনোম : ক্যান্সার এবং ইমিউনোথেরাপি” বিষয় বিশেষ বক্তৃতায়  ‘বৈশ্বিক চিকিৎসা বিজ্ঞানের মঞ্চে বাংলাদেশকে এখন ভোক্তার চেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার’ বলে অভিহিত করেন  অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাইটহুড উপাধিপ্রাপ্ত নাইট উপাধীপ্রাপ্ত এই কিংবদন্তি ক্যান্সার গবেষক।
বিশ্ববিদ্যালয়ে অনকোলজি বিভাগের প্রধান স্যার ওয়াল্টার বোডমার বললেন, ক্যান্সার নির্ণয়ের চাবিকাঠি লুকিয়ে আছে কোষের জেনেটিক দুর্বলতার মধ্যে। এই দুর্বলতা তালাশে বাংলাদেশের বিজ্ঞানীদের প্রশংসা করেন তিনি।
ঢাবি’র ফার্মেসী অনুষদের আয়োজনে বিশেষ এই বক্তৃতায় মানবদেহের জেনেটিক ব্লুপ্রিন্ট ব্যবহার করে ক্যান্সারকে নির্মূল করার বৈপ্লবিক পথরেখা তুলে ধরেন বোডমার। তার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলো কোলোরেক্টাল ক্যান্সারের বিরুদ্ধে এমআরএনএ (mRNA) প্রযুক্তি নির্ভর স্মার্ট থেরাপির ব্যবহার। নিজের গবেষণা তুলে ধরে তিনি দেখালেন কিভাবে সিএসই এর মতো এপিসি এবং টি৫৩সহ বিভিন্ন জিনের মিউটেশনে কাজ করে। এই জেনেটিক তথ্যকে কাজে লাগিয়ে তৈরি হয়েছে দ্বিতীয় প্রজন্মের ইমিউনি থেরাপি। এই পদ্ধতিতে এমআরএনএকোডকে বিশেষ লিপিড ন্যানো পার্টিকেল এএনপি’র মাধ্যমে সরাসরি টিউমারে প্রবেশ করানো হয়। টিউমার কোষ তথন এই কোড অনুসরণ করে এমন বাই স্পেসিফিক এন্টিবডি তৈরি করে যা একদিকে ক্যান্সারকোষকে চিহ্নিত করে। অন্যদিকে দেহের টি কোষকে ডেকে এনে স্থায়ীভাবে আক্রমণ শুরু করে। এটি এক নিখুঁত লক্ষ্যভেদী চিকিৎসা। এই চিকিৎসা পদ্ধতিতে কেমোথেরাপির ধ্বংসাত্মক প্রভাব এবং প্রচলিত ইমিউনিথেরাপির সাইটোকাইন স্ট্রম এর ঝুঁকি বহুলাংশে কমিয়ে আনে।
ক্যান্সার চিকিৎসা গবেষণা বাস্তবায়নে শিল্পখাতের পূর্ণ সহায়তা প্রয়োজন বলে সেমিনারে অভিমত ব্যক্ত করেন এমিরেটাস অধ্যাপক ডক্টর এ কে আজাদ চৌধুরী। তিনি বলেন, শুধু ক্যান্সারে চিকিৎসার জন্যই নয়; আমাদের দেশের স্বাস্থ্য খাত এবং অর্থনীতি উভয় ক্ষেত্রের জন্য জেনম প্রৌকশলী বা বায়োটেকনোলজি ক্ষেত্রে গভীর মনযোগী হওয়া দরকার।
সেমিনারে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অঙ্কোলজি’র চেয়ারম্যান ডক্টর সৈয়দ আরাম হোসেন, বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি ডক্টর গোলাম মহিউদ্দিন ফারুক এবং বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের কনসালটেন্ট অধ্যাপক এসএস খাদেজা নাহার।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষে ফার্মেসি অনুষদের ডিন মোহাম্মদ সেলিম রেজা ও অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইলিয়াস আল মামুন ছাড়াও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বিকোন ফার্মা, এসকেএফ, হেলথকেয়ার ফার্মা, ইনসেপ্টা, অপসোনিন, পোপুলার, রেডিয়েন্ট এবং সিনোভিয়া ফার্মার বিজ্ঞানী ও গবেষকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে  ২৮ সেপ্টেম্বর, রবিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন অধ্যাপক ড. স্যার ওয়াল্টার বোডমার।
সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের আধুনিকায়নের বিষয়ে  মতবিনিময় করেন। উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অতিথিকে অবহিত করেন।
বায়োটেকনোলজি নির্ভর ভবিষ্যতের পথে এগোতেই হবে
বাংলাদেশকে স্বাস্থ্য, কৃষি ও পরিবেশের টেকসই সমাধানের জন্য বায়োটেকনোলজি নির্ভর ভবিষ্যতের পথে এগোতেই হবে অভিমত ব্যক্ত করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। তিনি বলেছেন,  ‘আমরা বায়োটেকনোলজির এক বিপ্লবের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। এখনই এই সুযোগ কাজে লাগাতে হবে। জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয় স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও স্থায়িত্বের জন্য ভয়াবহ হুমকি হয়ে উঠছে। এ পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য ও কৃষি খাতে বায়োটেকনোলজি কার্যকর সমাধান দিতে পারে।’
২৬ সেপ্টেম্বর, শুক্রবার রাজধানীতে শুরু হওয়া ৬ষ্ঠ আন্তর্জাতিক স্বাস্থ্য ও কৃষি বিষয়ক বায়োটেকনোলজি সম্মেলন (আইসিবিএইচএ ২০২৫)-এর উদ্বোধনী অধিবেশনে তিনি এ মন্তব্য করেন। মাল্টিমিডিয়া গ্রুপ বাংলাদেশের সিইও আব্দুল আউয়াল মিন্টু বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশ বায়োটেকনোলজিস্টস (জিএনওবিবি) এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আয়োজিত দুই দিনের এ আন্তর্জাতিক সম্মেলনের প্রতিপাদ্য ‘পরিবেশগত চ্যালেঞ্জ ও টেকসই স্বাস্থ্য ও কৃষির জন্য প্রতিকার।’  একইসঙ্গে এ আয়োজনের মধ্য দিয়ে জিএনওবিবি তাদের বৈশ্বিক কার্যক্রমের ২০ বছর পূর্তি উদযাপন করছে।
উদ্বোধনী ভাষণে সি আর আবরার বলেন, আমরা বায়োটেকনোলজি বিপ্লবের দোরগোড়ায় আছি। এখনই এই সুযোগ কাজে লাগাতে হবে।
তিনি জানান, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয় স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও স্থায়িত্বের জন্য ভয়াবহ হুমকি হয়ে উঠছে। এ পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য ও কৃষি খাতে কার্যকর সমাধান দিতে পারে বায়োটেকনোলজি।
উপদেষ্টা বলেন, আমরা কৃষিকে বাদ দিয়ে স্বাস্থ্যসেবা কল্পনা করতে পারি না, আবার পরিবেশগত স্থায়িত্ব ছাড়া খাদ্য নিরাপত্তার কথাও ভাবা যায় না। এই আন্তঃসম্পর্কই আমাদের পথ দেখাবে।
বাংলাদেশের অর্জনের উদাহরণ তুলে ধরে সি আর আবরার বলেন, উচ্চ ফলনশীল ও সহনশীল ধানের জাত উদ্ভাবন, স্থানীয়ভাবে কোভিড-১৯ পরীক্ষার কিট উৎপাদন এবং বর্জ্য ব্যবস্থাপনায় মাইক্রোবিয়াল প্রযুক্তির ব্যবহার ইতোমধ্যে আমাদের সাফল্যের গল্প তৈরি করেছে। এসব দৃষ্টান্ত আমাদের আরও দূর এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।
ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে জাতীয় বায়োটেক উদ্ভাবন ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব দেন শিক্ষা উপদেষ্টা। তিনি জানান, প্রস্তাবিত প্রতিষ্ঠান দেশীয় ও প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানীদের সমন্বয়ে পরিচালিত হয়ে একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে সেতুবন্ধ তৈরি করবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার বায়োটেক হাবে রূপান্তর করবে।
একইসঙ্গে একটি জাতীয় বায়োটেক ডেটা ব্যাংক গঠনের আহ্বান জানান সি আর আবরার। যেখানে ক্লিনিক্যাল রেকর্ড থেকে শুরু করে উদ্ভিদ ও প্রাণীর জিনোম তথ্য পর্যন্ত মানসম্মত ডেটা সংরক্ষিত থাকবে।
বক্তব্যে সি আর আবরার বলেন, বিজ্ঞানকে ভালো শাসনব্যবস্থা, উদ্ভাবনকে অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি এবং নীতিকে প্রতিশ্রুতির সঙ্গে মিলিয়ে নিতে হবে।
এ সম্মেলনকে শুধু বিজ্ঞানীদের সমাবেশ নয়, বরং সরকার, একাডেমিয়া, শিল্প ও নাগরিক সমাজসহ সব অংশীজনের জন্য ‘আহ্বান’ বলেও অভিহিত করেন শিক্ষা উপদেষ্টা।
হিউম্যান জিনোম, ক্যান্সার এবং ইমিউনোথেরাপি নিয়ে বললেন জিনতত্ত্ববিদ স্যার ওয়াল্টার বোডমার
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন হলে "হিউম্যান জিনোম, ক্যান্সার এবং ইমিউনোথেরাপি" শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে মূল বক্তা ছিলেন বিশ্বখ্যাত জেনেটিসিস্ট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক উপদেষ্টা স্যার ওয়াল্টার বোডমার। স্যার ওয়াল্টার বোডমার, যার জেনেটিক্স এবং ক্যান্সার গবেষণায় অগ্রণী অবদান আধুনিক জৈব চিকিৎসা বিজ্ঞানকে নতুন রূপ দিয়েছে। তার  এ সফরকালে তিনি ২৩ সেপ্টেম্বর  (মঙ্গলবার)  ডিআইইউ নেতৃত্ব, অনুষদ এবং শিক্ষার্থীরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভবিষ্যতের একাডেমিক এবং গবেষণা সহযোগিতার বিষয়ে একাডেমিক আলোচনায়ও অংশগ্রহণ করেন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুস্তাক ইবনে আইয়ুব অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও জীবন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এস. এম. মাহাবুব উল হক মজুমদার সেমিনারে সভাপতিত্ব করেন। সেমিনারে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. বেল্লাল হোসেন ও  সেমিনারের আহŸায়ক জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের প্রধান অধ্যাপক ড. খন্দকার মোয়াজ্জেম হোসেন।
একটি অন্তর্দৃষ্টিপূর্ণ এবং অনুপ্রেরণামূলক মূল বক্তৃতা প্রদান করে স্যার ওয়াল্টার বোডমার সেমিনারে উল্লেখ করেন যে তার দক্ষতা এবং নির্দেশনা কেবল মানব জিনোম এবং ক্যান্সার গবেষণা সম্পর্কে আমাদের ধারণাকে সমৃদ্ধ করেনি বরং আধুনিক চিকিৎসা সমাধান গঠনে উদ্ভাবনী জৈবপ্রযুক্তি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং কৌশলের গুরুত্বপূর্ণ ভূমিকাও তুলে ধরেছে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এম আর কবির বলেন, মানব জেনেটিক্স এবং ক্যান্সার গবেষণায় স্যার ওয়াল্টার বোডমারের অগ্রণী অবদান বিশ্বজুড়ে বৈজ্ঞানিক চিন্তাভাবনাকে নতুন রূপ দিয়েছে এবং আমরা নিশ্চিত যে তার বক্তৃতা আমাদের জ্ঞানকে ব্যাপকভাবে সমৃদ্ধ করবে এবং আমাদের অনুষদ সদস্য এবং শিক্ষার্থীদের জন্য গবেষণার নতুন দিকনির্দেশনা অনুপ্রাণিত করবে।
তিনি বলেন, এই সেমিনারের বিষয়বস্তু-মানব জিনোম, ক্যান্সার এবং ইমিউনোথেরাপি - আধুনিক বিজ্ঞানের অত্যাধুনিক ধারার প্রতিনিধিত্ব করে। জিন সম্পাদনা, আণবিক রোগ নির্ণয় এবং ইমিউনোথেরাপির দ্রুত অগ্রগতি কেবল জ্ঞানের সীমানা প্রসারিত করছে না বরং বিশ্বব্যাপী লক্ষ লক্ষ রোগীর জন্য নতুন আশার আলোও দিচ্ছে। বাংলাদেশের জন্য, বিশেষ করে ডিআইইউ-এর জন্য, আমাদের তরুণ গবেষক এবং শিক্ষার্থীদের জ্ঞানের এই সীমানাগুলিতে প্রবেশাধিকার অর্জন করা অপরিহার্য যাতে তারা জাতীয় উন্নয়ন এবং বিশ্বব্যাপী বৈজ্ঞানিক সম্প্রদায় উভয় ক্ষেত্রেই অর্থপূর্ণ অবদান রাখতে পারে।
তিনি আরও বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, আমরা গবেষণা, উদ্ভাবন এবং বিশ্বব্যাপী সহযোগিতার সংস্কৃতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এই সেমিনারটি স্বাস্থ্য এবং জীবন বিজ্ঞানের বিশাল চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞানী এবং উদ্ভাবকদের পরবর্তী প্রজন্মকে প্রস্তুত করার আমাদের দৃঢ় সংকল্পকে প্রতিফলিত করে।
এই সেমিনারে বিজ্ঞানী, গবেষক, স্বাস্থ্যসেবা পেশাদার এবং শিক্ষার্থীদের একত্রিত করে জেনেটিক্স এবং ক্যান্সার চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অন্তর্দৃষ্টি বিনিময় করা হয়েছিল। এটি বিশ্বব্যাপী সহযোগিতা জোরদার করার এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং জীবপ্রযুক্তির ক্ষেত্রে গবেষণায় বাংলাদেশের ভূমিকা বৃদ্ধির জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
যে কারণে ২৩ সেপ্টেম্বর দিন-রাতের ঘণ্টা সমান
২৩ সেপ্টেম্বর। দিনটিতে রাত-দিন সমান। সেই হিসেবে আজ মঙ্গলবারের ২৪ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টা রাত, ১২ ঘণ্টা দিন। বছরের ২১ মার্চ আর ২৩ সেপ্টেম্বর ছাড়া আর কোনো দিনই রাত দিনের সময়ে এমন মিল থাকে না। এটা শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সব স্থানেই এমনটা হয়।
কিন্তু কেন এমনটা হয়? মূলত এই দিনটিতে সূর্য বিষুবরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। যাকে বলা হয় ভারনাল ইকুইনক্স। এটা ল্যাটিন ভাষার শব্দ। এর ফলে পৃথিবীর উভয় গোলার্ধেই দিনের দৈর্ঘ্য ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান হয়ে যায়।
বাস্তবে সূর্যের কৌণিক আকার ও বায়ুমণ্ডলে আলোর প্রতিসরণের কারণে দিন ও রাত একেবারে সমান হয় না। তবে দিন-রাত ১২ ঘণ্টার খুব কাছাকাছি থাকে। এ সময়ের পর থেকে উত্তর গোলার্ধে সূর্য ক্রমে দক্ষিণ থেকে উঠে ও দক্ষিণে হেলে অস্ত যায়। এ সময় থেকে গ্রীষ্মকালীন আবহাওয়ার পরিবর্তন ঘটে। এই নিয়মেই ২২ সেপ্টেম্বর সূর্য তার দক্ষিণ গোলার্ধের অবস্থান শেষ করে উত্তর গোলার্ধের দিকে যাত্রাকালে রাতের শেষের দিকে বিষুবরেখার উপর অবস্থান নেয়। তাই পরদিন অর্থাৎ ২৩ সেপ্টেম্বর আবারো পৃথিবীর উভয় গোলার্ধের দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়।
বস্তুত একটি উল্লম্ব অক্ষ থেকে আনুমানিক ২৩.৫ ডিগ্রি হেলে আছে আমাদের এই পৃথিবী। সূর্যের চারপাশে একটি পূর্ণ আবর্তন করতে পৃথিবীকে ৩৬৫ দিন ও ৬ ঘণ্টা (৩৬৫.২৫ দিন) সময় লাগে। এ কারণেই প্রতি চার বছরে একটি লিপ ইয়ার (অধিবর্ষ) হয়।
গ্রীষ্মকালে সূর্য উত্তর-পূর্ব আকাশে উদিত হয় ও উত্তর-পশ্চিম আকাশে অস্ত যায়। দিন বড় হয় ও রাত ছোট হয়ে যায়। গ্রীষ্মের অয়নায়নে সূর্য দুপুরে (১টা নাগাদ) আকাশে তার সর্বোচ্চ ও উত্তরতম বিন্দুতে পৌঁছায়। এটি বছরের সবচেয়ে সরাসরি সৌর বিকিরণ প্রদান করে, যার ফলে পৃথিবী পৃষ্ঠ আরও গরম হয়।
অন্যদিকে শীতকালে সূর্যোদয় হয় দক্ষিণ-পূর্ব আকাশে ও সূর্যাস্ত হয় দক্ষিণ-পশ্চিম আকাশে। তাই তখন দিন ছোট ও রাত বড় হয়। তখন দুপুরে সূর্য আকাশের সর্বনিম্ন ও দূরতম দক্ষিণে অবস্থান করে। শীতের প্রথম দিনে বছরের সবচেয়ে কম সরাসরি সৌর বিকিরণ হয়। ফলে তাপমাত্রা আরও ঠান্ডা হয়। কারণ পৃথিবীর পৃষ্ঠের তাপমাত্রা তখন কম থাকে।
একটি গোলার্ধের শীতকালীন অয়নকাল হলো বছরের সবচেয়ে ছোট দিন এবং গ্রীষ্মকালীন অয়নকাল হল বছরের দীর্ঘতম দিন। এজন্য ২১ জুন দিনটি বছরের সবচেয়ে লম্বা দিন। অন্যদিকে ২১ ডিসেম্বর বছরের সবচেয়ে ছোট দিন, যা শীতের সূচনা করে।
মজার বিষয় হলো, সূর্যের চারপাশে পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার (পুরোপুরি বৃত্তাকার নয়)। তাই এটি প্রকৃতপক্ষে উত্তর গোলার্ধে শীতকালে জানুয়ারিতে (পেরিহেলিয়ন) সূর্যের সবচেয়ে কাছে ও উত্তর গোলার্ধের গ্রীষ্মকালে জুলাই মাসে (অ্যাফিলিয়ন) সূর্য থেকে সবচেয়ে দূরে থাকে।
৬ অক্টোবর ঢাবিতে বসছে আইএওআই বাংলাদেশ বাছাই পর্ব
বাংলাদেশে আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড ২০২৬-এর বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৬ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট (আইআইটি)-এ অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। এতে অংশ নিতে পারবে ৬ষ্ঠ শ্রেণি থেকে এইচএসসি ২০২৫ বা সমমান এবং পলিটেকনিকের ৪র্থ সেমিস্টার পর্যন্ত শিক্ষার্থীরা। বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের দক্ষতা আন্তর্জাতিক মঞ্চে যাচাই করার সুযোগ দিতে আয়োজন করা হচ্ছে আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড (আইএওআই) ২০২৬-এর বাংলাদেশ কোয়ালিফাইং প্রতিযোগিতা। বাছাই পর্বে অংশ নিতে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে নিবন্ধন।
২১শ শতাব্দীর অন্যতম প্রযুক্তিগত অগ্রগতি হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি ও ব্যবসাসহ প্রতিটি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনছে। শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও প্রযুক্তিগত প্রতিভা প্রদর্শন করবে এবং দেশের এআই-ভিত্তিক ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বমঞ্চে পরিচিত করার পথে এক বড় পদক্ষেপ হিসেবে এটি বিবেচিত হবে।<o:p></o:p>
প্রতিযোগিতাটি হবে একটি ৫ ঘণ্টাব্যাপী চ্যালেঞ্জ, যা অনুষ্ঠিত হবে ক্যাগল প্ল্যাটফর্মে। অংশগ্রহণকারীরা এখানে মেশিন লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (এনপিএল) এবং কম্পিউটার ভিশন-সংক্রান্ত বাস্তব সমস্যার সমাধান করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের বিশ্লেষণী ক্ষমতা, অ্যালগরিদমিক চিন্তাভাবনা এবং বাস্তব সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শন করার সুযোগ পাবে।<o:p></o:p>
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা দেশের তরুণ শিক্ষার্থীদেরকে আন্তর্জাতিক মানের এআই প্রতিযোগিতার অভিজ্ঞতা দেবে। আয়োজকরা মনে করেন, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সমস্যা সমাধানের দক্ষতা, গবেষণাভিত্তিক চিন্তাভাবনা এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গড়ে তুলতে সক্ষম হবে।<o:p></o:p>
বাংলাদেশ এআই অলিম্পিয়াডের প্লাটিনাম স্পনসর হিসেবে আছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। এছাড়া, পাওয়ার্ড বাই রিভ চ্যাট এবং পৃষ্ঠপোষক হিসেবে আছে প্রযুক্তি প্রতিষ্ঠান ব্রেন স্টেশন ২৩, ইন্টেলিজেন্ট মেশিনস ও ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। আয়োজনের সহযোগী হিসেবে যুক্ত আছে রকমারি, কিশোর আলো এবং বিজ্ঞানচিন্তা।<o:p></o:p>
আলাস্কায় ভিআইপি কাপ জয় বুয়েটিয়ানদের
ভিডিও ও ইমেজ প্রসেসিং প্রযুক্তিতে বাজিমাৎ করলো বাংলাদেশের দামাল ছেলেরা। আকাশে উড়ন্ত ড্রোন এবং ড্রোনের ভেতর পরিবাহিত বস্তু সনাক্তের প্রযুক্তি উদ্ভাবন করে বিশ্বমঞ্চে উড়ালো লাল সবুজের পতাকা।
যুক্তরাষ্ট্রের আলাস্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতা  IEEE Video and Image Processing (VIP) Cup 2025-এর চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন (Grand Prize) হয়েছে বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দল নিউরণএক্স (NeuronX)। প্রতিযোগিতায় ইনফ্রারেড ও ভিজ্যুয়াল ইমেজ ফিউশন ব্যবহার করে নজরদারি ভিডিওতে ড্রোন শনাক্তকরণ, ট্র্যাকিং এবং পে-লোড শনাক্তকরণে মুন্সিয়ানা দেখিয়ে এই সম্মাননা অর্জন করেছে দলটি। একই প্রতিযোগিতায় বুয়েটের আরও দুটি দল যৌথভাবে দ্বিতীয় রানার্স আপ হয়েছে। এদের একটি হলো বুয়েট স্কাই সেন্টিন্যাল (BUET_Sky Sentinel) এবং অপরটি হলো আইকিউ (EyeQ)।
সিগন্যাল প্রসেসিং সোসাইটির আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের আন্ডারগ্রজ্যুয়েট শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত ড্রোন শনাক্তকরণের মতো জটিল সমস্যায় নিজেদের তৈরি মডেল দেখিয়ে বিশ্বকে চমকে দিয়েছে বুয়েটের নিউরণএক্স। বিশ্ব চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী আব্রার জাহিন রাইহান, রুয়াদ নাসওয়ান, সাদমান সাকিব, মো. মেহেদী হাসান খান এবং মো. সাদিক মাহমুদ সাক্ষর। দলটির সুপারভাইজার ছিলেন বুয়েট সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. সামসুজ্জোহা বায়েজীদ এবং প্রশিক্ষক ছিলেন মো. আসিব রহমান।
অপরদিকে বুয়েট স্কাই সেন্টিন্যাল দলের সদস্যরা হলেন- সিএসই  বিভাগের এইচএম সাদমান তাবিব, ইশতিয়াক আহম্মেদ রিফতি, মো. হাসনাইন আদিল, মুশফিকুর রহমান, সাদাতুল ইসলাম সাদি, শাহরিয়ার কবির এবং জিয়া উল আহসান আব্দুল্লাহ। তাদের তত্ত্বাবধায়ক ছিলেন অধ্যাপক ড. চৌধুরী মো. রাকিন হায়দার এবং প্রশিক্ষক ছিলেন আহমেদ মাহির সুলতান রুমি।
আর আইকিউ দলের সদস্যরা হলেন- ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের আসিফ হাসান, সুদীপ্ত সরকার, খন্দকার আশিক শাহরিয়ার, ফাবলিহা লাবিবা, নাহিয়ান তাসনিম, আদিব রহমান, মো. নাজমুল সাকিব, মো. রাহিনুর রহমান, মো. রিফাত রহমান এবং শাহ মোস্তফা রেজা। এই দলের তত্ত্বাবধায়ক ছিলেন অধ্যাপক ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ এবং প্রশিক্ষক ছিলেন অঞ্জন কুমার বাগচী।
এবারের প্রতিযোগিতায় এমন একটি মডেল বাংলার দামালেরা দেখিয়েছে যা কিনা ভিডিও ও ইনফ্রারেড ডেটাসেট একত্রে ব্যবহার করে তৈরি করা এমন একটি সিস্টেম যা বাস্তবসম্মত পরিস্থিতিতে ড্রোন শনাক্ত করতে পারে, তার গতিপথ ট্র্যাক করতে পারে এবং ড্রোন বহন করা পে-লোডের ধরন চিহ্নিত করতে পারে। শুধু নির্ভুলতা নয়, বিচারকদের নজরে ছিল- রিয়েল-টাইম পারফরমেন্স এবং দ্রুত ইনফারেন্স টাইম।
সৌর ব্যতিচারে ৮ দিন বাংলাদেশ স্যাটেলাইটের সম্প্রচার বিঘ্ন হতে পারে
সৌর ব্যতিচার বা সোলার আউটেজের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন কিছু সময় ধরে বাংলাদেশ স্যাটেলাইট -১ এর মাধ্যমে সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।
১৭ সেপ্টেম্বর, বুধবার এ বিষয়ে আগাম সতর্কর্তা জানিয়ে সম্প্রচার বিঘ্নের সম্ভাব্য সময়ও ঘোষণা করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
এতে বলা হয়েছে, বাংলাদেশ স্যাটেলাইট -১ এর ক্ষেত্রে সৌর ব্যতিচারের কারণে আগামী  থেকে সম্ভাব্য সময়সূচি হলো, ২৯ সেপ্টেম্বর সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ৯ টা ৩৮ মিনিট মোট ৩ মিনিট, ৩০ সেপ্টেম্বর সকাল ৯টা ৩২ মিনিট থেকে ৯ টা ৪১ মিনিট মোট ৯ মিনিট, ১ অক্টোবর সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯ টা ৪২ মিনিট মোট ১২ মিনিট, ২ অক্টোবর ৯টা ২৯ মিনিট থেকে ৯ টা ৪২ মিনিট মোট ১৩ মিনিট, ৩ অক্টোবর ৯ টা ২৯ মিনিট থেকে ৯ টা ৪২ মিনিট মোট ১৩ মিনিট, ৪ অক্টোবর ৯টা ২৯ মিনিট থেকে ৯ টা ৪১ মিনিট মোট ১২ মিনিট এবং ৫ অক্টোবর ৯টা ২৯ মিনিট থেকে ৯ টা ৪০ মিনিট মোট ১১ মিনিট, ৬ অক্টোবর ৯টা ৩০ মিনিট থেকে ৯ টা ৩৮ মিনিট মোট ০৮ মিনিট বিঘ্ন ঘটতে পারে।
প্রসঙ্গত, জিও স্টেশনারি স্যাটেলাইটের (Geostationary Satellite) জন্য সৌর ব্যতিচার (SUN OUTAGE) একটি সাধারণ মহাকাশীয় ঘটনা, যা বছরে দুইবার ঘটে থাকে। বিএসসিএল ব্যতিচার সতর্কভাবে পর্যবেক্ষণ করবে। দেশের প্রথম স্যাটেলাইট বাংলাদেশ স্যাটেলাইট-১ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবা দেয়।
ওজোনস্তর রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য : উপদেষ্টা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ওজোনস্তর রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। তিনি বলেন, ওজোনস্তর ক্ষয়ের ফলে মানবস্বাস্থ্য, কৃষি উৎপাদন ও প্রাণিজগৎ ঝুঁকির মুখে পড়েছে। তবে মন্ট্রিয়ল প্রটোকলের মতো কার্যকর আন্তর্জাতিক আইন প্রণয়ন ও বাস্তবায়নের কারণে পৃথিবী আজ ক্ষতিকর রাসায়নিক পদার্থ নিয়ন্ত্রণে সফল হয়েছে। এটি একটি দৃষ্টান্ত যে, রাজনৈতিক সদিচ্ছা থাকলে আন্তর্জাতিক আইনও কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়, বলেন পরিবেশ উপদেষ্টা।
১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার বিশ্ব ওজোন দিবস উপলক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, উন্নত দেশগুলো অর্থ ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করায় ওজোনস্তর রক্ষায় বৈশ্বিক সাফল্য এসেছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায়ও একইভাবে উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি ও সহযোগিতা অপরিহার্য। আমরা চাই, সমালোচনাকে ইতিবাচক দৃষ্টিতে নিয়ে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করা হোক। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক আচরণে পরিবর্তন আনলেই টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব, তিনি যোগ করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান। বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জিয়াউল হক এবং ইউএনডিপির প্রতিনিধি প্রমুখ । মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মহিউদ্দিন মানিক,
অনুষ্ঠানে বিশ্ব ওজোন দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শেষ হলো আইআরও বাংলাদেশ ওপেন ২০২৫-এর জাতীয় পর্ব
রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক প্রাঙ্গণে দুই দিনব্যাপী আয়োজনের মাধ্যমে সম্পন্ন হলো আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও) বাংলাদেশ ওপেন ২০২৫-এর জাতীয় পর্ব। দেশের  প্রায় ৪০টি জেলা থেকে রোবট বিষয়ে আগ্রহী স্কুল কলেজের প্রায় সাত শতাধিক শিক্ষার্থী এককভাবে বা দলীয়ভাবে এই অলিম্পিয়াডে নিবন্ধন সম্পন্ন করে। অনলাইন বাছাই পর্বে উত্তীর্ণ প্রতিযোগীরা অংশগ্রহণ করে জাতীয় পর্বে। আগামী ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিতব্য ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও)-তে অংশগ্রহণের লক্ষ্যে শুক্রবার ও শনিবার দুইদিন জুড়ে অন্বেষণ করা হয় বাংলাদেশ দল।
ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরিতে সিনিয়র গ্রুপে স্বর্ণপদক অর্জন করেছে ওয়াইডাব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নুসাইবা তাজরিন তানিশা, ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরিতে সিনিয়র গ্রুপে স্বর্ণপদক  পেয়েছে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাফিয়া বাসার সুহানী, এবং রোবটিকস কুইজ ক্যাটাগরিতে জুনিয়র গ্রুপে গোল্ড মেডেল অর্জন করেছে সানিডেল স্কুলের শিক্ষার্থী সারিম শরীফ।
এছাড়াও প্রতি ক্যাটাগরিতেই সিলাভারপদক ও ব্রোঞ্জপদক সহ মোট ২০ জন শিক্ষার্থীকে পদক দেয়া হয় এবং ৩ জন শিক্ষার্থীকে সম্মানজনক স্বীকৃতি দেয়া হয়। এই বছরের মূলথিম ছিল “স্পেস রোবট”।  <o:p></o:p>
অভিভাবকরা এই আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডকে তাদের সন্তানদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন। তাদের মতে, এখানে শিক্ষার্থীরা শুধু সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে না, বরং দেশকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করার এক অনন্য অভিজ্ঞতাও অর্জন করছে। এই পর্যায়ে অংশগ্রহণ করা তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, “এখানে অংশগ্রহণ করে আমার মেয়ে অনেক কিছু শিখছে। রোবট তৈরি করার কৌশল থেকে শুরু করে দলগতভাবে কাজ করা, সময় ব্যবস্থাপনা আর নতুন ধারণা গ্রহণ, সবই তার শেখার অংশ হয়ে উঠছে।”<o:p></o:p>
১৩ সেপ্টেম্বর, শনিবার বিকেল ৫টায় শুরু হয় বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক-এর উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান। তিনি এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, “এই আয়োজন প্রমাণ করে শেখার আসল জায়গা কেবল শ্রেণিকক্ষ নয়, বরং অভিজ্ঞতার ভেতর লুকিয়ে থাকে সত্যিকারের শিক্ষা। আজকের তরুণরা এখানে অংশ নিয়ে শুধু প্রতিযোগিতাই করছে না, তারা নিজেরা নতুন দৃষ্টিভঙ্গি গড়ে তুলছে। আমি মনে করি, এখান থেকেই তারা আগামী দিনের সমাজ ও বিশ্বকে বদলে দেওয়ার প্রেরণা খুঁজে নেবে।”<o:p></o:p>
বিশেষ অতিথি হিসেবে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মোঃ আবু সাঈদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন ডাটাসফট সিস্টেম-এর প্রেসিডেন্ট জনাব এম মঞ্জুর মাহমুদ, ভিভাসফট-এর কো-ফাউন্ডার জনাব শাফকাত আসিফ, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক-এর সভাপতি মুনির হাসান এবং আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ড. লাফিফা জামাল। <o:p></o:p>
জাতীয় পর্বের বিজয়ীদের নিয়ে আয়োজিত হবে দল নির্বাচনী ক্যাম্প। ঐ ক্যাম্পে শিক্ষার্থীদের পারফরম্যান্সের ভিত্তিতে গঠিত হবে বাংলাদেশের জাতীয় দল যারা আগামী ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে আয়োজিত ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে (আইআরও) দেশের প্রতিনিধিত্ব করবে।<o:p></o:p>
এর আগে শুক্রবার সকাল ৭টায় রেজিস্ট্রেশনের মাধ্যমে শুরু হয় দুইদিনব্যাপী এই আয়োজন। প্রথমদিন অনুষ্ঠিত হয় ক্রিয়েটিভ ক্যাটাগরি এবং ফিজিক্যাল কম্পিউটিং প্রতিযোগিতা। দ্বিতীয়দিন অনুষ্ঠিত হয় ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরির প্রতিযোগিতা। পাশাপাশি আয়োজন করা হয় একটি রোবটিক্স কুইজ প্রতিযোগিতা। যদিও এটি আন্তর্জাতিক প্রতিযোগিতার অংশ নয়, তবে শিক্ষার্থীদের রোবটিক্স বিষয়ে উৎসাহিত করার জন্য এ আয়োজন বিশেষ মাত্রা যোগ করে।
উল্লেখ্য, মূল প্রতিযোগিতার পূর্বে দেশের আটটি বিভাগে আয়োজন করা হয় অ্যাক্টিভেশন কর্মশালা। এসব কর্মশালায় শিক্ষার্থীরা রোবোটিকসের মৌলিক ধারণা, প্রতিযোগিতার কাঠামো এবং অংশগ্রহণের নিয়ম-কানুন সম্পর্কে জানার সুযোগ পায়। একই সঙ্গে হাতে-কলমে কার্যক্রমের মাধ্যমে তাদের আগ্রহ ও কৌতূহল বাড়ানো হয়।<o:p></o:p>
আইআরও বাংলাদেশ ওপেন ২০২৫ আয়োজন করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। আয়োজনের পার্টনার হিসেবে রয়েছে দেশের শীর্ষ কিশোর ও বিজ্ঞানভিত্তিক পত্রিকা কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা, এবং প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান ক্লাউড নাম্বার ২৪।<o:p></o:p>
মঙ্গলগ্রহে প্রাণের সম্ভাব্য চিহ্ন পেয়েছে পারসিভিয়ারেন্স রোভার
নাসা জানিয়েছে, তাদের পারসিভিয়ারেন্স রোভার সম্প্রতি মঙ্গলগ্রহে এমন কিছু শিলা সংগ্রহ করেছে, যা প্রাচীন জীবনের সম্ভাব্য চিহ্ন বহন করছে। প্রায় ৩.৫ বিলিয়ন বছর আগে গঠিত এসব শিলায় এমন খনিজ পাওয়া গেছে, যা সাধারণত কাদা ও জৈব পদার্থের রাসায়নিক বিক্রিয়ার ফলে তৈরি হয়। খবর এনগ্যাজেট।
স্টনি ব্রুক ইউনিভার্সিটির গ্রহবিজ্ঞানী জোয়েল হুরোভিৎজের নেতৃত্বে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, পৃথিবীতে এই ধরনের বিক্রিয়াগুলো অনেক সময় মাইক্রোবের কার্যকলাপের মাধ্যমে ঘটে। এসব জীবাণু জৈব পদার্থ ভক্ষণ করে এবং এর উপজাত হিসেবে ভিভিয়ানাইট ও গ্রেইজাইটের মতো খনিজ তৈরি করে। তবে বিজ্ঞানীরা সতর্ক করেছেন, এটি শুধু সম্ভাব্য বায়োসিগনেচার, এখনো জীবনের চূড়ান্ত প্রমাণ নয়।
গবেষকদের ধারণা, যে স্থানে নমুনাগুলো সংগ্রহ করা হয়েছে তা একসময় নদী ও হ্রদের মিলিত অঞ্চল ছিল। ফলে সেখানে প্রচুর পরিমাণে পানি থাকার সম্ভাবনা রয়েছে।
পারসিভিয়ারেন্স ২০২১ সাল থেকে মঙ্গলে ঘুরে বেড়াচ্ছে এবং শিলা ও ধূলিকণা সংগ্রহ করছে। বিশেষজ্ঞরা বলছেন, এই আবিষ্কার মঙ্গলগ্রহে জীবনের ইতিহাস অনুসন্ধানে এক বড় পদক্ষেপ হলেও, সত্যিকার প্রমাণ পেতে আরও দীর্ঘমেয়াদি গবেষণা প্রয়োজন।
ডিবিটেক/বিএমটি
গণিতে বিশ্বসেরা বাংলাদেশের পাঁচ শিক্ষার্থী
কেমব্রিজ পাঠ্যক্রম-ভিত্তিক ইন্টারন্যাশনাল জেনারেল সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন (আইজিসিএসই) পরীক্ষায় এ বছর গণিতে শতভাগ নম্বর অর্জন করে বিশ্বসেরা হয়েছেন পাঁচ বাংলাদেশী শিক্ষার্থী।  গণিতে শতভাগ নম্বরপ্রাপ্ত এই পাঁচ শিক্ষার্থী হলেন: মো. ফাইয়াজ সিদ্দিকী, অহনা সাহা, মোহাম্মদ মোহায়মিন উদ্দিন নাইব, বুশরা রুবানা আফরোজ এবং সম্বৃত অম্বর। এদের মধ্যে ফাইয়াজ এবং অহনা যথাক্রমে ৯৬ শতাংশ ও ৯৫.৬ শতাংশ মোট নম্বর পেয়ে স্কুল টপার হয়েছেন। এছাড়াও, অহনা সম্মানজনক “ক্যামব্রিজ আইসিই অ্যাওয়ার্ড উইথ ডিস্টিংশন” অর্জন করেছেন।
উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের ইতিহাসে এই প্রথমবার গণিতে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী বিশ্বসেরা হয়েছেন।
এই অর্জন ছাড়াও এ বছর এই ব্যাচের সামগ্রিক ফলাফলও ছিল অত্যন্ত প্রশংসনীয়। গ্লেনরিচ উত্তরা থেকে আইজিসিএসই পরীক্ষায় অংশগ্রহণকারী দু শ’ জন শিক্ষার্থীর মধ্যে ৪১ জন শিক্ষার্থী ৯০ শতাংশ বা তারও বেশি নম্বর পেয়েছেন এবং প্রায় অর্ধেক শিক্ষার্থী; অর্থাৎ ৯৯ জন, ৮০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন। স্কুলটির সামগ্রিক গড় ফলাফল ৮০.৩ শতাংশ।
গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের শীর্ষ আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তাদের এই ধারাবাহিকতা শুধু পরীক্ষার জন্য প্রস্তুতির ফলাফল নয়, বরং প্রতিষ্ঠানটির অ্যাকাডেমিক ভিত্তি যে অত্যন্ত মজবুত এবং শিক্ষা ক্ষেত্রে তারা কতটা দূরদর্শী; তারই প্রমাণ।
গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার অধ্যক্ষ অম্লান কে. সাহা বলেন, “এই ফলাফলকে কেবল নম্বরের সংখ্যা দিয়ে বিচার করা যাবে না; এটি আমাদের মানসম্পন্ন শিক্ষাব্যবস্থার সাফল্যের প্রতিফলন। আমরা এই সাফল্য উদযাপনের পাশাপাশি ভবিষ্যতেও অ্যাকাডেমিক উৎকর্ষ ধরে রাখার এবং শিক্ষার্থীদের শেখার সর্বোত্তম পরিবেশ ও উপকরণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল সহযোগিতা দেয়ার অঙ্গীকার পুনরায় ব্যক্ত করছি।”
বর্তমান সময়ে এসটিইএম-ভিত্তিক (সায়েন্স, টেকনোলজি , ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথম্যাটিকস) শিক্ষার চাহিদা বৃদ্ধি পেয়েছে। গ্লেনরিচ তাদের পাঠ্যক্রমে রোবোটিকস, কোডিং এবং প্রকল্পভিত্তিক শিক্ষার সংযোজন করেছে।
কলাবাগান মাঠে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার আয়োজন
বিশ্বের বিভিন্ন দেশে ৭ সেপ্টেম্বর দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে এটি দেখা যাবে না।
আর আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করা যাবে মধ্য রাতে। কলাবাগান ক্রীড়া চক্রের সহযোগিতায় বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন আয়োজন করেছে পূ্র্ণ চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প। রাজধানীর ধানমন্ডিস্থ কলাবাগান বাসস্ট্যান্ড সংলগ্ন কলাবাগান ক্রীড়া চক্রের খেলার মাঠে রাত রবিবার ৯টা ২৮ মিনিট থেকে সোমবার রাত আড়াইটা পর্যন্ত উপভোগ করা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। থেকে ৬ সেপ্টেম্বর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যদি আকাশ মেঘমুক্ত থাকে তাহলে বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। চন্দ্রগ্রহণটি আজ রবিবার (৭ সেপ্টেম্বর) রাত থেকে শুরু হয়ে পরদিন অর্থাৎ ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে। মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে গ্রহণ। বাংলাদেশ সময় অনুযায়ী আজ রাত ৯টা ২৮ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে।
বিজ্ঞানীরা বলছেন, ঢাকায় স্থানীয় সময় অনুসারে চাঁদের পেনুম্ব্রাল গ্রহণ শুরু হবে রোববার রাত ৯টা ২৮মিনিট ২৫সেকেন্ড থেকে। অর্থাৎ ওই সময় থেকে ধীরে ধীরে ফ্যাকাশে হতে থাকবে চাঁদ। আংশিক চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ১০টা ২৭ মিনিটি ০৯ সেকেন্ডে। তার পর ধীরে ধীরে লালচে হবে পৃথিবীর একমাত্র উপগ্রহ। বাংলাদেশ থেকে চাঁদকে সবচেয়ে বেশি লাল দেখাবে রবিবার রাত ১২ টা ১১ মিনিট সেকেন্ড নাগাদ। পূর্ণ চন্দ্রগ্রহণ শেষ হবে রাত ১২টা ৫২ মিনিট ৫১ সেকেন্ডে। আংশিক গ্রহণ শেষ রাত ১টা ৫৬ মিনিটি ৩১ সেকেন্ডে। পেনুম্ব্রাল চন্দ্রগ্রহণ শেষ হবে রাত ২টা ৫৫ মিনিট ৮ সেকেন্ডে।
এদিকে গ্রহণের সময়ে সূর্য ঢাকা পড়লেও চন্দ্রগ্রহণের ক্ষেত্রে কিন্তু তা হয় না। বরং চাঁদ হয়ে ওঠে তুলনামূলক ফ্যাকাশে। পূর্ণগ্রাসের সময় তা হয় গাঢ় লালচে। তার নেপথ্যেও রয়েছে কারণ। চাঁদের নিজস্ব আলো নেই। তার উপর সূর্যের আলো পড়ে। তা-ই পৃথিবীতে প্রতিফলিত হয়। চাঁদ এবং সূর্যের মাঝে পৃথিবী চলে এলে সূর্যের আলো আর চাঁদে পড়ে না। বদলে পৃথিবীর ছায়া পড়ে চাঁদের উপরে। তখনই হয় চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদের রং হয় গাঢ় লালচে। সে কারণে তাকে ‘রক্ত চাঁদ’ (ব্লাড মুন)-ও বলা হয়ে থাকে।
চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে এমন স্থান হলো- পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত। এই দুই প্রান্তের কিছুটা পূর্ব-পশ্চিমেও আংশিক গ্রহণ দেখা যাবে।
প্রসঙ্গত, যখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় অবস্থান করে এবং পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে, এর ফলে চন্দ্রগ্রহণ হয়। তবে একই সরলরেখায় অবস্থান করলেও, এদের মধ্যে থাকা কৌণিক দূরত্বের ওপর নির্ভর করে গ্রহণ পূর্ণগ্রাস হবে নাকি খণ্ডগ্রাস।
বিজ্ঞানপ্রেমীদের উচ্ছ্বাসে ভাসলো একাদশ আইজেএসও বাংলাদেশের জাতীয় পর্ব
রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি(IUBAT)-এর প্রাঙ্গণে প্রায় ছয় শতাধিক শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠিত হলো দেশে বিজ্ঞানচর্চার সবচেয়ে বড় আসর বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড। বিজ্ঞানপ্রেমীদের উচ্ছ্বাসে ভাসলো ১১ তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড- এর জাতীয় পর্ব। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে ৫ সেপ্টেম্বর, শুক্রবার বিকেলে জাতীয় পর্ব থেকে ৬০ জন মেধাবী শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।
প্রতিযোগিতায় প্রাইমারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট জোসেফ ইন্টারন্যাশনার স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র আহানাফ আদিব, সেকেন্ডারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে আইডিয়াল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র বিহান পল এবং জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমীর অষ্টম শ্রেণির ছাত্র জ্যোতির্ময় বিশ্বাস। তিন চ্যাম্পিয়নের হাদে তুলে দেয়া হয় চ্যাম্পিয়ন্স ট্রফি।
বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেয়ার মাধ্যমে ইতি টানা হয় প্রথমবারের মতো প্রতি ক্যাটাগরিতে একজন করে চ্যাম্পিয়ন নির্বাচনের এই জাতীয় পর্বে। এই পর্বে বিজয়ী মোট ৬০ জনের মধ্যে প্রাইমারি ক্যাটাগরিতে ১০ জন, জুনিয়র ক্যাটাগরিতে ২৮ জন এবং সেকেন্ডারি ক্যাটাগরিতে ২২জনকে দেয়া হয় মেডেল ও সার্টিফিকেট।
আগামীতে এদের নিয়ে নিয়ে আয়োজন করা হবে বিডিজেএসও ক্যাম্প, যেখানে তারা নিবিড় প্রশিক্ষণ ও প্রস্তুতির সুযোগ পা্বে। ক্যাম্পের বিভিন্ন পারফরম্যান্স অনুযায়ী বাছাই করা হবে সেরা ৬ জন প্রতিযোগীকে, যাদের নিয়ে গঠিত হবে ডিসেম্বরে রাশিয়ায় অনুষ্ঠিতব্য ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও)-এর বাংলাদেশ দল ২০২৫।
সকালে বেলুন উড়িয়ে এবং জাতীয় সংগীতের সাথে উৎসবের উদ্বোধন করা হয়। অলিম্পিয়াড পরবর্তী সময়ে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় রোবটিক্স ও ড্রোন শো। কৌতূহলী শিক্ষার্থীদের দেখানো হয় কিভাবে একটি রোবট ও ড্রোন পরিচালনা করা হয়। এরপর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। প্রশ্নোত্তর পর্বে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের কলেজ অব ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির ডিন অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক ড. ফারসীম মান্নান মোহাম্মদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইন্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুশতাক ইবনে আয়ুব, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান। এক শিক্ষার্থীর প্রশ্ন ছিল, “গাছের পাতার ক্লোরোফিল মানুষের দেহে প্রবেশ করালে কি মানুষও সবুজ হয়ে যাবে?” উত্তরে অধ্যাপক ড. মুশতাক ইবনে আইয়্যুব হেসে বলেন, " তা কখনোই হবে না। ক্লোরোফিল কাজ করার জন্য নির্দিষ্ট পদ্ধতি লাগবে।"
দুপুরে খাবারের বিরতির পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে ম্যাজিশিয়ান স্বপন দিনার একটি ম্যাজিক শো পরিবেশন করেন। এরপর বিকাল ৩টায় শুরু হয় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি-এর উপচার্য প্রফেসর ড. আব্দুর রব মিয়া। তিনি বর্তমান শিক্ষার্থীদের নিয়ে গর্ব করে বলেন, “ বর্তমান শিক্ষার্থীরা কেবল পাঠ্যবইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ নয়, তারা প্রযুক্তি ও উদ্ভাবনের জগতে নিজেদের দক্ষতা প্রমাণ করছে। শিক্ষার্থীরা সমাজ ও দেশের সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ খুঁজছে, যা সত্যিই প্রশংসনীয়।”
বিশেষ অতিথি হিসেবে ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান। তিনি তার বক্তব্যে বিজ্ঞানের গুরুত্বকে তুলে ধরে বলেন, “ আজকের পৃথিবীতে প্রতিটি অগ্রগতির পেছনে বিজ্ঞানের অবদান রয়েছে। শিক্ষার্থীদের উচিত বিজ্ঞানমনস্ক হয়ে গবেষণা ও উদ্ভাবনে নিজেদের নিয়োজিত করা। তোমাদের প্রতিটি সাফল্য আমাদের গর্বিত করে এবং আমাদের ভবিষ্যতের প্রতি আশাবাদী করে তোলে।”
এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, ঢাকা উত্তর অঞ্চলের জোনাল হেড এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মুজিবর রহমান, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সভাপতি মুনির হাসান এবং সাধারণ সম্পাদক ড. ফারসীম মান্নান মোহাম্মদী এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের কলেজ অব ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির ডিন অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম।
২০১৫ সাল থেকে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি নিয়মিত ভাবে এই অলিম্পিয়াডে দল পাঠিয়ে আসছে। এরই অংশ হিসেবে সারাদেশের শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে এ বছরে গত জুলাই মাস থেকে  ৫০টিরও বেশি জেলা শহরের দেড় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি প্রচারণা ও প্রস্তুতি কর্মশালার আয়োজন করা হয়। অনলাইন ও অফলাইন মিলিয়ে মোট ১৭,০০০-এর বেশি রেকর্ড সংখ্যক শিক্ষার্থীর নিবন্ধন সম্পন্ন করে।  যাদের অংশগ্রহণে অনলাইন বাছাই পর্বের পর নির্বাচিত শিক্ষার্থীরা পর্যায়ক্রমে নিজের বিভাগে আয়োজিত অফলাইন আঞ্চলিক বাছাই পর্বে অংশগ্রহণ করেছে। ছয়টি আঞ্চলিক পর্ব, ই-অলিম্পিয়াড এবং স্কুল অলিম্পিয়াড বিজয়ীসহ প্রায় ছয় শতাধিক শিক্ষার্থীদের নিয়ে আজকের এই জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে।
ফের আগা খান পদকে স্থপতি মেরিনা তাবাসসুম
ফের 'আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার' পেতে যাচ্ছেন বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুম। প্রথম বাংলাদেশি স্থপতি হিসেবে দ্বিতীয়বার এই পদক পেলেন তিনি।  আগামী ১৫ সেপ্টেম্বর কাজাখস্তানের বিসকেকে এ পুরস্কার দেওয়া হবে।
জানা গেছে, মেরিনা তাবাসসুমের নকশা করা ‘খুদি বাড়ি’ প্রকল্প আগা খান স্থাপত্য পুরস্কার–২০২৫–এর জন্য মনোনীত হয়েছে। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে ২ সেপ্টেম্বর, মঙ্গলবার এই পুরস্কারের জন্য মেরিনা তাবাসসুমসহ সাত বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
এর আগে ২০১৬ সালে স্থপতি মেরিনা তাবাসসুম প্রথমবারের মতো একই পুরস্কারে ভূষিত হন। তখন বাইত উর রউফ মসজিদের স্থাপত্য নকশার কারণে পুরস্কার পেয়েছিলেন তিনি। এই বছর বন্যার্তদের জন্য বাঁশ এবং টিনের তৈরি খুদি বাড়ির জন্য পুরস্কার পেয়েছেন তিনি। তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘরের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন।
স্থপতি মেরিনা তাবাসসুমকে দ্বিতীয়বারের মতো মর্যাদাপূর্ণ আগা খান আর্কিটেকচার পুরস্কার অর্জনের জন্য একইদিনে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এই অর্জনকে বাংলাদেশের জন্য এক বিরল ও ঐতিহাসিক গৌরব বলে উল্লেখ করেছেন।
মেরিনা তাবাসসুমকে লেখা অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেছেন, “নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুত মানুষের জন্য আপনার নির্মিত জলবায়ু-সহনশীল, সাশ্রয়ী ও বহনযোগ্য আবাসন ‘খুদি বাড়ি’ এক অসাধারণ মানবিক স্থাপত্যের দৃষ্টান্ত।
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, ২০১৬ সালে ঢাকা’র বায়তুর রউফ মসজিদ প্রকল্পের জন্য মেরিনা তাবাসসুম প্রথমবার আগা খান অ্যাওয়ার্ড অর্জন করেছিলেন। সেই অর্জন বাংলাদেশের স্থাপত্যকে বৈশ্বিক মঞ্চে নতুন উচ্চতায় পৌঁছে দেয়। এবারের স্বীকৃতি সেই ধারাবাহিকতাকে আরও দৃঢ় করেছে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, এই সম্মান বাংলাদেশকে আবারও বিশ্ব দরবারে সৃজনশীলতা ও সামাজিক উদ্ভাবনের প্রতীক হিসেবে তুলে ধরেছে। তিনি মেরিনা তাবাসসুমকে বাংলাদেশের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আপনার কাজ প্রতিকূলতাকে সম্ভাবনায় রূপান্তর করেছে এবং সহমর্মিতা ও টেকসই সমাধানের পথে আমাদের সবাইকে অনুপ্রাণিত করছে।”
একই সঙ্গে তিনি স্থপতির জাতীয় জাদুঘরের গভর্নিং কাউন্সিলের চেয়ারপার্সন ও জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের প্রধান পরামর্শক হিসেবে অমূল্য অবদানের কথাও কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন।
মেরিনা তাবাসসুমের কাজ ভবিষ্যৎ প্রজন্মের স্থপতি ও পরিবর্তন-সাধকদের জন্য আলো ও প্রেরণার উৎস হয়ে উঠার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
২০২১ সালে আমেরিকান একাডেমি অফ আর্টস অ্যান্ড লেটারস অ্যাওয়ার্ডসের সোয়ান পদক পেয়েছিলেন মেরিনা। ২০২২ সালে লিসবন আর্কিটেকচার ট্রিয়েনালে মিলেনিয়াম লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড বিজয়ী হন তিনি।
২০০৫ সালে প্রতিষ্ঠা করেন ‘মেরিনা তাবাসসুম আর্কিটেক্টস’। ১৯৯৪ সালে বুয়েট থেকে স্নাতক হওয়ার পর ১৯৯৫ সাল থেকে আরবানায় কর্মরত ছিলেন। এর সহপ্রতিষ্ঠাতাও ছিলেন তিনি।
আবদুল্লাহপুরের বাইত উর রউফ মসজিদের জন্য তার তৈরি নকশা দিয়ে পরিচিতি পান। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাপ্তাহিক টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুম।
খ্যাতনামা এ স্থপতির জন্ম ১৯৬৮ সালে। কমিউনিটি-কেন্দ্রিক, স্থায়ী এবং দীর্ঘমেয়াদী স্থাপত্য নকশার জন্য তিনি বিখ্যাত। তিনি স্থানীয় কমিউনিটির সমস্যা এবং চাহিদাগুলো মেটানোর জন্য ভিন্ন দৃষ্টিভঙ্গির আলোকে নান্দনিক স্থাপত্যচর্চা করেন।
শেষ হলো ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৫-এর আঞ্চলিক পর্ব
রংপুর আঞ্চলিক পর্বের মাধ্যমে পর্দা নামলো ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড-বাংলাদেশ (WROBd) ২০২৫-এর আঞ্চলিক পর্ব। সৈয়দপুরের বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (BAUST) এই প্রতিযোগিতার আয়োজন করে, যেখানে মোট ১৯টি দল দুটি ভিন্ন বিভাগে অংশগ্রহণ করে।<o:p></o:p>
এবার প্রথমবারের মতো প্রতিযোগিতাটি আঞ্চলিক কাঠামোতে আয়োজন করা হয়েছে, যার ফলে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা নিজেদের এলাকায় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। আঞ্চলিক বিজয়ীরা জাতীয় চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য মনোনীত হবেন। আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা দেশের তিনটি গুরুত্বপূর্ণ শহরে - চট্টগ্রাম, ঢাকা ও রংপুরে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পর্ব আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে। জাতীয় পর্বের বিজয়ীদের মধ্য থাকে নির্বাচিত দল গুলো সিঙ্গাপুর অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড (WRO) এর আন্তর্জাতিক পর্বের অংশগ্রহণ করবেন। <o:p></o:p>
এবারের ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড-বাংলাদেশ (WROBd) আঞ্চলিক প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়, যার মধ্যে রয়েছে ফিউচার ইনোভেটর্স, ফিউচার ইঞ্জিনিয়ার্স, রোবোমিশন এবং রোবোস্পোর্টস। প্রতিযোগিতাগুলি তিনটি বয়সভিত্তিক ক্যাটাগরিতে বিভক্ত ছিল: এলিমেন্টারি: ৮-১২ বছর, জুনিয়র: ১১-১৫ বছর এবং সিনিয়র: ১৪-১৯ বছর। রংপুর আঞ্চলিক পর্বে ফিউচার ইনোভেটর্স বিভাগে মোট ১৬টি দল অংশগ্রহণ করে, যেখানে সিনিয়র বিভাগে ৬টি দল, জুনিয়র বিভাগে ৯টি দল এবং এলিমেন্টারি বিভাগে ১টি দল অংশ নেয়। ফিউচার ইঞ্জিনিয়ার্স বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে ৩টি দল।<o:p></o:p>
এ আয়জনের সমাপনি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের প্রফেসর ড. এস.এম. জাহাঙ্গীর আলম, যন্ত্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইমতিয়াজ আহমেদ,কলা ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মোঃ জহরুল ইসলাম, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. সওকেত আলী, ইংরেজি বিভাগের প্রধান মোঃ আশিকুল্লাহ, সিএসই বিভাগের লেকচারার মোঃ খালিদ সিফুল্লাহ, এছাড়াও উপস্থিত ছিলেন অনিত হালিম সাগর, সাদ আহমেদ, এ.কে.জি. রুশেল হোসেন, তথ্য কর্মকর্তা মোঃ শাহ আলম, আইসিটি শিক্ষক মোঃ বায়েজিদ হোসেন, মোঃ তারেক হাসান এবং মোঃ ওলি আহমেদ। <o:p></o:p>
সমাপনি অনুষ্ঠানে বিজয়ী দলগুলোর নাম ঘোষণা করেন ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড-বাংলাদেশ (WROBd)-এর মেন্টর ইসরাফিল শাহিন অরন্য, বিজয়ী দল গুলোর হাতে সনদ তুলে দেন সমাপনি অনুষ্ঠানের অতিথিবৃন্দ। ফিউচার ইনোভেটর্স সিনিয়র বিভাগে বিজয়ী হয় ৩ সদস্যের দল টিম ইনক্রেভো, দলের সদস্যরা হলেন নাফিস ইস্তায় তৌফিক আন্তু, মোঃ আব্দুল্লাহ আল মিজান, এবং মোঃ সাজ্জাদ আল ফুয়াদ এবং ২ সদস্যের ওডিসি এক্স, দলের সদস্যরা হলেন সাদমান আল হক এবং মুশফিকুর। ফিউচার ইনোভেটর্স এলিমেন্টারি বিভাগে বিজয়ী হয় ৩ সদস্যের দল টিম নেবুলা, দলের সদস্যরা হলেন মোঃ ইয়াসির ইত্তেফাক প্রধান, মোঃ এস্তিয়াক হাসান এবং মোঃ আবরার উল হক এছাড়াও ফিউচার ইনোভেটর্স জুনিয়র বিভাগে অনারেবল মেনশন পায় ৩ সদস্যের সিপিএসসিএস মার্স ন্যাভিগেটরস, দলের সদস্যরা হলেন আরপা জাবিন, শাহনেওয়াজ ইসলাম মেতুল এবং তাসনিম শাহরিয়ার। ফিউচার ইঞ্জিনিয়ার্স বিভাগে বিজয়ী হয় ৩ সদস্যের দল টিম ইনফিনিটি, দলের সদস্যরা হলেন মোঃ রেজুয়ান তাহমেদ, মোঃ এ সারোয়ার হৃদয় এবং জাহিন হাসান।<o:p></o:p>
অলিম্পিয়াডের এই আঞ্চলিক প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন জনাব অনিত হালিম সাগর, জনাব সাদ আহমেদ, মোঃ খালিদ সাইফুল্লাহ, এবং ডঃ ইঞ্জিনিয়ার মোহাম্মদ সওকত আলী। এছাড়াও সামগ্রিক পরিচালনায় যুক্ত ছিলেন WROBd-এর সমন্বয়ক জাহিদুল ইসলাম নিহাল, মেন্টর ইসরাফিল শাহিন অরন্য এবং স্বেচ্ছাসেবকবৃন্দ।<o:p></o:p>
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড-বাংলাদেশ (WROBd) এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (BdOSN) যৌথভাবে এই অলিম্পিয়াডের আয়োজন করেছে। মিডিয়া অংশীদার হিসেবে যুক্ত ছিল জাতীয় ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। ২০২০ সাল হতে বাংলাদেশ ধারাবাহিকভাবে এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করে আসছে এবং প্রতি বছরই অর্জন করে যাচ্ছে উল্লেখযোগ্য সাফল্য। এছাড়াও দেশের আটটি বিভাগের শিক্ষার্থীদের রোবোটিকস ও এই অলিম্পিয়াড সম্পর্কে সচেতন করা এবং অংশগ্রহণে অনুপ্রাণিত করার লক্ষ্যে বিভিন্ন এক্টিভেশন কর্মশালার আয়োজন করা হয়েছে।
নেত্রকোনা ও চট্টগ্রামে বিডিজেএসও’র আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত
নেত্রকোনা ও চট্টগ্রাম অঞ্চলের সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হল বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও) ২০২৫ এর আঞ্চলিক পর্ব। মোট ৬টি আঞ্চলিক অলিম্পিয়াডের শেষ ধাপে ৩০ আগস্ট, শনিবার চট্টগ্রাম আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার চার শতাধিক শিক্ষার্থী। <o:p></o:p>
সকালে চট্টগ্রাম আঞ্চলিক পর্বের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. অনিমেষ চক্রবর্তী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি অধ্যাপক ড. আদনান মান্নান, চট্টগ্রাম মেডিকেল কলেজের ডায়াবেটিস ও হরমোন বিভাগ এর প্রধান অধ্যাপক ডা. ফারহানা আক্তার, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও আঞ্চলিক প্রধান জনাব জামশেদ আহমেদ চৌধূরী, সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ আবু হেনা মোহাম্মদ মোস্তফা জামাল এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি(এসপিএসবি)-এর সভাপতি জনাব মুনির হাসান।
তাদের উপস্থিতেই এই পর্বে এক ঘন্টা পনেরো মিনিটের একটি পরীক্ষা পর্ব অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় বিশেষ আকর্ষণ প্রশ্নোত্তর পর্ব। যেখানে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রশ্ন করার সু্যোগ পায়।
অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিরা শিক্ষার্থীদের কৌতূহলী মনের নানান প্রশ্নের উত্তর দেন।
এরপর আঞ্চলিক পর্বে বিজয়ীদের মেডেল এবং সার্টিফিকেট বিতরণের মাধ্যমে শেষ হয় চট্টগ্রাম আঞ্চলিক অলিম্পিয়াড। চট্টগ্রামে প্রাইমারী ক্যাটাগরিতে ১৫ জন, জুনিয়র ক্যাটাগরিতে ২৬ জন এবং সেকেন্ডারি ক্যাটাগরিতে ২১ জন নির্বাচিত শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।
এর আগে  ২৯ আগস্ট অনুষ্ঠিত নেত্রকনা আঞ্চলিক পর্বে দত্ত উচ্চ বিদ্যালয়ে অংশগ্রহণ করে ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলার নির্বাচিত তিন শতাধিক শিক্ষার্থী। দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নেত্রকোনা ব্রাঞ্চ মোঃ আসাদুজ্জামান ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, নেত্রকোনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। <o:p></o:p>
বিডিজেএসও আঞ্চলিক পর্বের বিজয়ীরা অংশ নিবে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্বে। জাতীয় পর্ব থেকে নির্বাচিত সেরা ৬০ জন শিক্ষার্থীকে নিয়ে আয়োজন করা হবে বিডিজেএসও ক্যাম্প, যেখানে তারা নিবিড় প্রশিক্ষণ ও প্রস্তুতির সুযোগ পা্বে। ক্যাম্পের বিভিন্ন পারফরম্যান্স অনুযায়ী বাছাই করা হবে সেরা ৬ জন প্রতিযোগীকে, যাদের নিয়ে গঠিত হবে ডিসেম্বরে রাশিয়ায় অনুষ্ঠিত ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড(আইজেএসও)-এর বাংলাদেশ দল।  <o:p></o:p>
বরাবরের মতো এবারও বিডিজেএসএও যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।
রোবট ‘ওয়ালি’-তে শুরু বিজ্ঞান উৎসবের ঢাকা আঞ্চলিক পর্ব
জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের পর বিজ্ঞান উৎসবের ঢাকা পর্বের উদ্বোধন ঘোষণা করলো ‘ওয়ালি’ রোবট। ৩০ আগস্ট, শনিবার রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে অবস্থিত ছোট্ট মঞ্চে উপস্থিত ছিলো বাংলাদেশের তরুণ দল অ্যাটলাসের তৈরি রোবট। পতাকা উত্তোলনের পর স্যালুট পর্ব শেষেই উদ্বোধন ঘোষণা করে ওয়ালি।
এরপর বেলুন উড়িয়ে চমকিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়  ষষ্ঠ-দশম শ্রেণির শিক্ষার্থীরা প্রজেক্ট প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা। এতে অংশ নিয়েছে ঢাকার ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের খুদে বিজ্ঞানীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল ফারজানা শাকিল, বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলাম, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আরশাদ মোমেন, বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক এবং কিশোর আলোর সম্পাদক কথাসাহিত্যিক আনিসুল হক, কার্টুনিস্ট ও রম্য পত্রিকা ‘উন্মাদ’-এর সম্পাদক আহসান হাবীব, জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে প্রকাশ, আঞ্চলিক উৎসবে কুইজের প্রতি ক্যাটাগরিতে ১০ জন এবং প্রজেক্টে সেরা ১০টি দলকে পুরস্কৃত করা হবে। যারা জাতীয় পর্যায়ে অংশ নেবে। আঞ্চলিক পর্যায়ে বিজয়ীদের জন্য থাকছে সার্টিফিকেট, মেডেল, বই, বিজ্ঞান বাক্সসহ আকর্ষণীয় পুরস্কার। সব শেষে জাতীয় পর্বের বিজয়ীদের জন্য থাকছে ল্যাপটপ, ট্যাবসহ নানা পুরস্কার। উৎসবজুড়ে থাকছে বিজ্ঞান ম্যাজিক, রোবট প্রদর্শনী, প্রশ্নোত্তর পর্বসহ অনেক মজার আয়োজন।
ডব্লিওআরওবিডি ঢাকা পর্বে বিজয়ী যারা
চট্টগ্রাম ও রংপুরের পর ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এ প্রায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণের মাধ্যমে ২৮ আগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশের (ডব্লিওআরওবিডি ২০২৫) ঢাকা আঞ্চলিক পর্ব।  তিনটি গ্রুপে অনুষ্ঠিত হয় রোবটিক প্রযুক্তিতে বিভিন্ন সল্যুশন তৈরির এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ২৭ টি দলে প্রায় ১০০ জন অংশগ্রহণ করে।
এদের মধ্যে ফিউচার ইনোভেটর্স সিনিয়র ক্যাটাগরিতে বিজয়ী হয় ৩ সদস্যের ‘সাফ.এআই’, ২ সদস্যের ‘সোরাল্যাবস’ ও ২ সদস্যের ‘রোবোরো’ দল। আর জুনিয়র গ্রুপে বিজয়ী হয় ৩ সদস্যের ‘যন্ত্রযোদ্ধা’, ২ সদস্যের ‘সাইবার স্কোয়াড’, ৩ সদস্যের ‘ডাম্ব পটেটোস’ ও ৩ সদস্যের ‘অপারেশন ভয়েড’ নামক দল।
এছাড়াও এলিমেন্ট্রি ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে ২ সদস্য বিশিষ্ট ‘ম্যাকাট্রনস’ নামক দল। অন্যদিকে রোবো স্পোর্টস ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে ৩ সদস্য বিশিষ্ট ‘টেক অটোক্র্যাটস’ নামক দল।
ঢাকা পর্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ড. হাসান সারওয়ার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) প্রফেসর খন্দকার আব্দুল্লাহ আল মামুন।  তিনিই দিন শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন এবং পুরষ্কার বিতরণ করেন।
অলিম্পিয়াডের এই আঞ্চলিক পর্বের বিচারকের দায়িত্ব পালন করেনমোঃ ইফরাহাম ইকবাল, আহমেদ জুনায়েদ, মোঃ সিয়াম বিন রশিদ, মোঃ মুশফিকুর রহমান, জনাব তানভীর শাকিল, মোঃ জিদান তালুকদার, আব্দুল্লাহ আল মাসুদ, মোঃ আবিদ হোসেন এবং ফাহিম হাফিজ।<o:p></o:p>
<o:p> </o:p>এছাড়াও সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন ডব্লিওআরওবিডি-এর মেন্টর, সমন্বয়কবৃন্দ এবং স্বেচ্ছাসেবকবৃন্দ।
এবারই প্রথমবারের মতো প্রতিযোগিতাটি আঞ্চলিক পর্যায়ে অনুষ্ঠিত হলো। আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য তিন অঞ্চলের বিজয়ীরা অংশগ্রহণ করবেন জাতীয় পর্বে । <o:p></o:p>
জানাগেছে, এবারের ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ রিজিওনাল-এ বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা হবে। এর মধ্যে রয়েছে ফিউচার ইনোভেটর্স, ফিউচার ইঞ্জিনিয়ার্স, রোবোমিশন এবং রোবোস্পোর্টস ক্যাটাগরি। প্রতিযোগিতাগুলো তিনটি বিভাগে বিভক্ত থাকবে: ইলিমেন্টারি (৮-১২ বছর), জুনিয়র (১১-১৫ বছর) এবং সিনিয়র (১৪-১৯ বছর)। ঢাকা আঞ্চলিক পর্বে ফিউচার ইনোভেটর্স ক্যাটাগরিতে ২৭টি দল তন্মধ্যে ১১টি দল সিনিয়র বিভাগে এবং ১০টি দল জুনিয়র বিভাগে, রোবোমিশন ক্যাটাগরিতে ২টি দল, যথাক্রমে জুনিয়র ও সিনিয়র বিভাগে একটি দল করে এবং ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে সিনিয়র বিভাগেই ১২টি দল অংশগ্রহণ করে।
<o:p> </o:p>
<o:p> </o:p>
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ (ডব্লিউআরওবিডি) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) যৌথভাবে এই অলিম্পিয়াড আয়োজন করে। এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত আছে দৈনিক ইংরেজি পত্রিকা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। আগামী নভেম্বর মাসে সিংগাপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড (ডব্লিউআরও) ২০২৫, যেখানে অংশ নেবে বাংলাদেশ জাতীয় দল। ২০২০ সাল থেকে বাংলাদেশ নিয়মিতভাবে এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে এবং প্রতিবছরই অর্জন করে চলেছে একের পর এক সাফল্য। এছাড়াও দেশের আটটি বিভাগে শিক্ষার্থীদের রোবোটিকস ও এই অলিম্পিয়াড সম্পর্কে অবহিত করা এবং অংশগ্রহণে উৎসাহিত করার জন্য বিভিন্ন অ্যাক্টিভেশন কর্মশালা আয়োজন করা হয়েছে। <o:p></o:p>
ঢাকা-রংপুরে ১১তম বিডিজেএসও আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত
ঢাকা ও রংপুর বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ২৩ আগস্ট, শনিবার অনুষ্ঠিত হয়ে গেলো আল আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১ তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ এর আঞ্চলিক পর্ব। স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে অনুষ্ঠিত দুটি পৃথক আঞ্চলিক অলিম্পিয়াডে অংশগ্রহণ করে ঢাকা ও রংপুর বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী। <o:p></o:p>
বিভাগীয় পর্যায়ে আঞ্চলিক অলিম্পিয়াডের মাধ্যমে সারাদেশ থেকে নির্বাচিত শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে বিডিজেএসও এর জাতীয় পর্বে। এই লক্ষ্যে ঢাকা ও রংপুর বিভাগের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হল আঞ্চলিক অলিম্পিয়াডের দ্বিতীয় ধাপ। এর আগে খুলনা ও রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রথম আঞ্চলিক পর্ব। <o:p></o:p>
সারাদেশের ৫০টিরও বেশি জেলা শহরের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি প্রচারণা ও প্রস্তুতি কর্মশালার পর অনলাইন ও অফলাইন মিলিয়ে মোট ১৭,০০০-এর বেশি রেকর্ড সংখ্যক শিক্ষার্থীর নিবন্ধন সম্পন্ন করে,  যাদের অংশগ্রহণে ৬ আগস্ট অনলাইন বাছাই পর্বের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা পর্যায়ক্রমে নিজের বিভাগে আয়োজিত অফলাইন আঞ্চলিক বাছাই পর্বে অংশগ্রহণ করছে। <o:p></o:p>
ঢাকা আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করে  ঢাকা, নারায়ণগঞ্জ , গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল এবং নরসিংদী জেলার প্রায় সাত শতাধিক শিক্ষার্থী। আনুষ্ঠানিকতার মাধ্যমে ঢাকা অঞ্চলের আঞ্চলিক পর্বের উদ্বোধন হয় সকাল ৮ টা ৩০ মিনিটে। এরপর নির্দিষ্ট আসনবিন্যাসের মাধ্যমে শিক্ষার্থীরা ক্লাসরুমে  আসন গ্রহণ করে এবং এক ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা পর্ব অনুষ্ঠিত হয়।
আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সিনিয়র সহ-সভাপতি জালাল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বি এম মইনুল হোসেন এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক(বিডিওএসএন)-এর সভাপতি মুনীর হাসান,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বি এম মইনুল হোসেন। <o:p></o:p>
অন্যদিকে জাতীয় সংগীতের মাধ্যমে রংপুর আঞ্চলিক পর্বের উদ্বোধন হয় সকাল নয়টায়। তারপর শুরু হয়  এক ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা পর্ব। এই পর্বে রংপুর বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পুরো আয়োজনে উপস্থিত ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের রংপুর শাখার সিনিয়র সহকারী সহ-সভাপতি জনাব আল ইমরান, রংপুর জিলা স্কুলের  সিনিয়র শিক্ষক গাজী সালাউদ্দিন এবং প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক আরিফুল হক রজু। রংপুর আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করে রংপুর, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, জয়পুরহাট ও গাইবান্ধা জেলার শিক্ষার্থীরা। <o:p></o:p>
প্রসঙ্গত, বিডিজেএসও আঞ্চলিক পর্বের বিজয়ীরা অংশ নিবে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্বে। জাতীয় পর্ব থেকে নির্বাচিত সেরা প্রায় ৬০ জন শিক্ষার্থীকে নিয়ে আয়োজন করা হবে বিডিজেএসও ক্যাম্প, যেখানে তারা নিবিড় প্রশিক্ষণ ও প্রস্তুতির সুযোগ পাবে। ক্যাম্পের বিভিন্ন পারফরম্যান্স অনুযায়ী বাছাই করা হবে সেরা ৬ জন প্রতিযোগীকে, যাদের নিয়ে গঠিত হবে ডিসেম্বরে রাশিয়ায় অনুষ্ঠিত ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড(আইজেএসও)-এর বাংলাদেশ দল ২০২৫।  ২০১৫ সাল থেকে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি নিয়মিত ভাবে এই অলিম্পিয়াডে দল পাঠিয়ে আসছে।
বরাবরের মতো এবারও বিডিজেএসএও যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। আয়োজন সহযোগী হিসেবে আছে ম্যাসল্যাব এবং রকমারী।
প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে প্রথম জাতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
দেশে প্রথমবারের মত প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (বিডিএমএসও)। প্রায় দুইশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে  রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এ অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত হয় ২২ আগস্ট, শুক্রবার। <o:p></o:p>
<o:p> </o:p>উৎসবমুখর এই আয়োজনে শিক্ষার্থী ও অভিভাবক সকাল থেকেই ভেন্যুতে প্রবেশ করতে শুরু করে। টিশার্ট ও আইডি কার্ড সংগ্রহের পর শুরু হয়  গণিতের পরীক্ষা। দেড় শতাধিক শিক্ষার্থী গণিত পরীক্ষায় অংশ নেয়। গণিত পরীক্ষা শেষে বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়, এতে অংশ নেয় শতাতিক শিক্ষার্থী। অলিম্পিয়াডের দুটো বিষয়েরই পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়  রোবট ও ড্রোন প্রদর্শনী।   দেখানো হয় কিভাবে একটি আলফা রোবট ও ড্রোন কাজ করে। এর উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের প্রযুক্তিগত বিষয়ে আগ্রহী করে তোলা। এছাড়াও তাদের বিনোদনের জন্য আয়োজন করা হয় একটি ম্যাজিক শো। <o:p></o:p>
<o:p> </o:p>প্রাথমিক শিক্ষার্থীদের এই উৎসবপূর্ণ আয়োজনে উপস্থিত ছিলেন সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার লিও জেমস পেরেরা, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট- এর বাংলাদেশ কান্ট্রি লিড সারওয়াত রেজা, লিজেন্ড ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ জাহাঙ্গীর মাসুদ, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি)-এর প্রফেসর ড. ফারজানা আলম এবং পিয়ারসন-এর বাংলাদেশ আঞ্চলিক উন্নয়ন ব্যবস্থাপক জান্নাতুল ফেরদৌস সিগমা।<o:p></o:p>
ব্রাদার লিও জেমস পেরেরা সকল অংশগ্রহণকারীকে শুভকামনা জানিয়ে বলেন, “ তোমাদের স্বপ্নপূরণের পথে এই অভিজ্ঞতা হবে অমূল্য। নিষ্ঠা আর পরিশ্রমের মাধ্যমে তোমরা নিজেদের পাশাপাশি দেশকেও গর্বিত করবে।” <o:p></o:p>
<o:p> </o:p>সারওয়াত রেজা এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, “এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে তারা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও প্রস্তুত হয়ে উঠবে।”<o:p></o:p>
ফলাফল প্রকাশের মাধ্যমে আয়োজনের ইতিটানা হয়। উপস্থিত অতিথিবৃন্দ ফলাফল ঘোষণা করেন এবং পুরষ্কার বিতরণ করেন। জাতীয় পর্বে মোট বিজয়ী হয় ৫২ জন।  গণিত বিষয়ে বিজয়ী হয় ২৬ জন, তন্মধ্যে স্বর্ণ ৪ টি, রৌপ্য  ৯টি ও ব্রোঞ্জ ১৩ টি । অপরদিকে  বিজ্ঞান বিষয়ে বিজয়ী হয় ২৬ জন, তন্মধ্যে  স্বর্ণ ৫টি, রৌপ্য ৯টি ও ব্রোঞ্জ ১২টি। সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মোঃ নাবি হোসেন গণিত বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে চ্যাম্পিয়নস ট্রফি অর্জন করে। অন্যদিকে  বিজ্ঞান বিষয়ে চ্যাম্পিয়নস ট্রফি অর্জন করে লাইটহাউজ ইন্টারন্যাশনাল স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সৈয়দ আয়ান ঈসা।<o:p></o:p>
<o:p> </o:p>জাতীয় পর্বের বিজয়ীদের নিয়ে ঢাকায় আয়োজিত হবে ন্যাশনাল ক্যাম্প ও টিম সিলেকশন টেস্ট। এর  মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য প্রতিটি বিষয়ে ৬ জন করে বাছাই করা হবে অর্থাৎ গণিত বিষয়ে ৬জন এবং বিজ্ঞান বিষয়ে ৬ জন, যারা অংশ নেবে ২২তম আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড(আইএমএসও)- তে। আন্তর্জাতিক এই  অলিম্পিয়াডটি অক্টোবরে্র ৪ থেকে ১০ তারিখ পর্যন্ত মালয়েশিয়ার কেদাহ প্রদেশে অনুষ্ঠিত হবে, যেখানে ২৩টি দেশ থেকে প্রায় তিনশো শিক্ষার্থী অংশ নেবে।<o:p></o:p>
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) এর যৌথভাবে এ অলিম্পিয়াড আয়োজন করে। অলিম্পিয়াডের সহযোগী হিসেবে রয়েছে ম্যাসলাব, টেমস একাডেমি ও রিফ্লেক্টিভ টিন । এই অলিম্পিয়াডে বিজয়ী শিক্ষার্থীরা পরবর্তী সময়ে ক্যাম্প ও নির্বাচনী পরীক্ষার মাধ্যমে আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড(আইএমএসও) বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।  <o:p></o:p>
বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আনোয়ার
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আনোয়ার হোসেনকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সচিব পদে পদোন্নতির পর তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
১৯ আগস্ট, মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।
এছাড়াও প্রজ্ঞাপনে মোহাম্মদ রফিকুল ইসলামকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে। এর আগে তিনি সচিব পদমর্যাদায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছিলেন।
এর আগে ১৮ আগস্ট, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন কালে পানিসম্পদ মন্ত্রণালয়ে সিনিয়র সচিব নিয়োগ পান মো. মোকাব্বির হোসেন। আর জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) হিসেবে দায়িত্ব পালনকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন রেহানা পারভীন।
একই দিনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসির) প্রশাসন বিভাগের মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সদস্যপদে বদলি করা হয়। তার স্থলে বিটিআরসির মহাপরিচালক পদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মেহেদি-উল-সহিদকে পদায়ন করা হয়েছে।
প্রসঙ্গত, আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছিল ডাক ও টেলিযোগাযোগ বিভাগ গঠিত তদন্ত কমিটি। গত ৩০ জুলাই এ বিষয়ে বিটিআরসিকে চিঠি দেয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ৷ সেখানে বলা হয়, প্রেষণে নিযুক্ত কর্মকর্তা হিসেবে সরকারের স্বার্থ সংরক্ষণ না করে এবং আইন বিধি অনুসরণ না করে তার উর্ধ্বতন কর্মকর্তার বিধিবহির্ভূত আদেশ প্রতিপালনের মাধ্যমে তিনি তার পেশাগত দায়িত্ব পালনে অবহেলা করেছেন। তদন্ত কমিটির সুপারিশে বলা হয়েছিল, আব্দুল্লাহ আল মামুনকে বিটিআরসি হতে প্রত্যাহার এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে অবহিত করা যেতে পারে।
রাজশাহী ও খুলনায় বিডিজেএসও আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত
স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে প্রতিবছরের মত এবারো শুরু হল বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)। ৯ আগস্ট, শনিবার খুলনা ও রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে পর্দা উঠলো আল - আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১ তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও ২০২৫) এর আঞ্চলিক পর্বের।
এদিন পৃথক দুটি আয়োজনে অংশগ্রহণ করে খুলনা ও রাজশাহী বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী। <o:p></o:p>
এর আগে গত ৬ আগস্ট অনলাইনে বাছাই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। এই পর্বের উত্তীর্ণ শিক্ষার্থীরা যার যার জন্য নির্ধারিত আঞ্চলিক অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে। এরই প্রেক্ষিতে খুলনা ও রাজশাহী অঞ্চলের অনলাইন বাছাইয়ে উত্তীর্ণদের নিয়ে দুইটি পৃথক আয়োজনে অনুষ্ঠিত হল এই আসরের প্রথম আঞ্চলিক বাছাই পর্ব। সারাদেশের ৫০টিরও বেশি জেলা শহরের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি প্রচারণা ও প্রস্তুতি কর্মশালার আয়োজন করা হয়। অনলাইন ও অফলাইন মিলিয়ে মোট ১৭,০০০-এর বেশি শিক্ষার্থীর অংশগ্রহণের মাধ্যমে রেকর্ড সংখ্যক নিবন্ধন সম্পন্ন হয়েছে, যা বিডিজেএসও ইতিহাসে অন্যতম বড় অংশগ্রহণ হিসেবে বিবেচিত। <o:p></o:p>
সকাল ৯ টায় খুলনা আঞ্চলিক পর্বের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এতে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের খুলনা ব্রাঞ্চের ম্যানেজার জনাব মোহাম্মদ ফেরদৌস হাসান, খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম এবং  বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক ড. ফারসীম মান্নান মোহাম্মদী। এতে অংশগ্রহণ করে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, কুষ্টিয়া, নড়াইল, মাগুরা, পিরোজপুর ও ফরিদপুর জেলার শিক্ষার্থীরা। এখানেও এক ঘন্টা পনেরো মিনিটের একটি পরীক্ষা পর্ব অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় বিশেষ আকর্ষণ প্রশ্নোত্তর পর্ব। যেখানে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রশ্ন করার সু্যোগ পায়।  শিক্ষার্থীদের নানান প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী, খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী মো. দিদারুল ইসলাম ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো: তারিকুল ইসলাম। এরপর আঞ্চলিক পর্বে বিজয়ীদের মেডেল এবং সার্টিফিকেট বিতরণের মাধ্যমে শেষ হয় খুলনা আঞ্চলিক অলিম্পিয়াড। খুলনায় প্রাইমারী ক্যাটাগরিতে ১২ জন, জুনিয়র ক্যাটাগরিতে ২২ জন এবং সেকেন্ডারি ক্যাটাগরিতে ২৭ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। <o:p></o:p>
এদিকে রাজশাহী আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ ও সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীরা। রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পর্বের উদ্বোধন হয় সকাল ৮ টা ৩০ মিনিটে। এরপর এক ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা পর্ব অনুষ্ঠিত হয়। আয়োজনে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক প্রফেসর মোয়াজ্জেম হোসেন, রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী পরিচালক জনাব মোঃ আলমাছ উদ্দিন, অনন্যা শিশু শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা জনাব মো. মাসুদ রানা এবং প্রথম আলোর রাজশাহীর প্রতিবেদক জনাব আবুল কালাম মুহাম্মদ আজাদ।
বিডিজেএসও আঞ্চলিক পর্বের বিজয়ীরা অংশ নিবে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্বে। জাতীয় পর্ব থেকে নির্বাচিত সেরা প্রায় ৬০ জন শিক্ষার্থীকে নিয়ে আয়োজন করা হবে বিডিজেএসও ক্যাম্প, যেখানে তারা নিবিড় প্রশিক্ষণ ও প্রস্তুতির সুযোগ পা্বে। ক্যাম্পের বিভিন্ন পারফরম্যান্স অনুযায়ী বাছাই করা হবে সেরা ৬ জন প্রতিযোগীকে, যাদের নিয়ে গঠিত হবে ডিসেম্বরে রাশিয়ায় অনুষ্ঠিত ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড(আইজেএসও)-এর বাংলাদেশ দল ২০২৫।  ২০১৫ সাল থেকে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি নিয়মিত ভাবে এই অলিম্পিয়াডে দল পাঠিয়ে আসছে।<o:p></o:p>
বরাবরের মতো এবারও বিডিজেএসএও যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন।
গণিত অলিম্পিয়াড থেকে এআই সিস্টেমস পর্যন্ত এক অনুপ্রেরণার যাত্রা
আজকের দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো দূরের গল্প নয়, বরং আমাদের প্রতিদিনের বাস্তবতা। এই বাস্তবতায় নেতৃত্ব দিতে হলে শুধু প্রযুক্তি জানলেই হবে না, জানতে হবে চিন্তা করতে, বিশ্লেষণ করতে, প্রশ্ন তুলতে। তারিক আদনান মুন মনে করিয়ে দিলেন যারা অঙ্ককে ভয় পায় না, যারা জিজ্ঞাসা করতে জানে, এবং সমস্যার ভেতরে প্রবেশ করার সাহস রাখে তারাই এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিজেদের পথ তৈরি করবে।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (BdOSN)-এর আয়োজন “বিডিওএসএন টক”-এর এবারের পর্বে অতিথি হিসেবে ছিলেন আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত প্রযুক্তি উদ্যোক্তা ও গবেষক তারিক আদনান মুন। আলোচনার বিষয়বস্তু ছিল , “A Personal Journey from Math Olympiad to AI Systems” অর্থাৎ কিভাবে তারিক আদনান গ্ণিত অলিম্পিয়াড থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে সফলতার শীর্ষে পৌঁছেছে সেই অনুপ্রেরণা। এছাড়াও আলোচনা করেছেন জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন নিয়ে।
অনুষ্ঠানটি ৪ আগস্ট বিকেলে ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এই সেশনে তারিক আদনান মুন আন্তরিকভাবে তুলে ধরেন তাঁর জীবনের গল্প- কিশোর বয়সে গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়া থেকে শুরু করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এআই ল্যাবে গবেষণা, ইবে (eBay) এবং গোল্ডম্যান স্যাকসের মতো প্রতিষ্ঠানে কাজ এবং পরবর্তীতে নিজেই প্রতিষ্ঠা করা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যালপিনেক্স (AlpineX) -এর পুরো যাত্রার বাস্তব অভিজ্ঞতা।
অ্যালপিনেক্স একটি উদীয়মান প্রযুক্তি প্রতিষ্ঠান, যা যে কোনো সমস্যার এআই-ভিত্তিক সমাধান তৈরি করে মূলত ফিনটেক, হেলথটেক এবং এডুটেক খাতে। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন বাজারে সফলভাবে তাদের প্রযুক্তি প্রয়োগ করছে। নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, “আমরা ছোটবেলায় যেভাবে অঙ্ক কষে খেলতাম, আজকের দিনে সেই একই অঙ্ক দিয়েই মেশিনকে চিন্তা করানো হয়। পার্থক্য শুধু মাধ্যমের কিন্তু যাত্রাটা শুরু হয় আগ্রহ আর জিজ্ঞাসা থেকেই।”
তার অভিজ্ঞতা শুধু এআই কিংবা প্রযুক্তি নিয়ে নয়, বরং একজন তরুণ কিশোর কীভাবে নিজের আগ্রহকে সফলতায় রূপান্তর করে আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখতে পারে, সেটির স্পষ্ট উদাহরণ। প্রযুক্তি ও উদ্যোক্তা-মনস্ক শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এই সেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (BdOSN)-এর সভাপতি জনাব মুনীর হাসান, বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড (BdAIO)-এর সমন্বয়কগণ, প্রযুক্তি ও শিক্ষা খাতের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এবং আগ্রহী শিক্ষার্থীরা। আলোচনার শেষে এক প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব হয়, যেখানে শিক্ষার্থীরা সরাসরি তারিক আদনান মুনকে এআই, ক্যারিয়ার প্ল্যানিং এবং উদ্যোক্তা হওয়ার বিষয়ে প্রশ্ন করেন। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা সরাসরি তারিক মুনকে প্রশ্ন করেন, যার উত্তর তিনি অত্যন্ত স্বতঃস্ফূর্ততার সাথে প্রদান করেন।
আলোচনায় অংশগ্রহণকারী মোঃ রিয়েল খান বলেন, “মুন ভাইয়ের জার্নি শুনে নিজের স্বপ্নকে আরও বড় করে দেখার সাহস পেলাম। প্রযুক্তির দুনিয়ায় আমরাও জায়গা করে নিতে পারি এ বিশ্বাসটা আজ আরও দৃঢ় হলো।”
শেষ হলো ‘এ এস আই স্কুল অব লাইফ ’ বিজ্ঞান ক্যাম্প
স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মধ্যে জীববিজ্ঞান ও গবেষণার প্রতি গভীর আগ্রহ ও অনুসন্ধানী মানসিকতা তৈরি করতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী বিজ্ঞান ক্যাম্প ‘এ এস আই স্কুল অব লাইফ ২০২৫’। জীবনের জটিল রহস্য উন্মোচনে তরুণদের প্রস্তুত করতে ও বিজ্ঞানের প্রতি তাদের জ্ঞানপিপাসা জাগিয়ে তুলতেই এই আয়োজন। দুই ধাপে সাজানো এই ক্যাম্পে ছিল অনলাইন ভিত্তিক তাত্ত্বিক শিক্ষা এবং অফলাইন পর্বে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে হাতে-কলমে শেখার সুযোগ, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গবেষণাভিত্তিক ক্যারিয়ারের জন্য একটি শক্ত ভিত গড়ে তুলবে।<o:p></o:p>
<o:p> </o:p>
প্রথম ধাপের অনলাইন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ২৪ থেকে ২৭ জুলাই পর্যন্ত। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গুগল ক্লাসরুম ও জুম প্ল্যাটফর্মে অংশ নিয়েছে দেশের স্বনামধন্য বিজ্ঞানী ও গবেষকদের সঙ্গে। অনলাইন ক্যাম্পের উদ্বোধন করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির প্যাথলজি ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ড. সৌমিত্র চক্রবর্তী। এছাড়া আরো ছিলেন বাংলাদেশ রোবট অলিম্পিয়াড (বিডিআরও)-এর চীফ রোবটিক্স কোচ মিশাল ইসলাম, ক্যানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয় থেকে ড. সাবরিনা শামিন আলম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ মাহবুব হাসান ও অধ্যাপক ড. আদনান মান্নান।  <o:p></o:p>
<o:p> </o:p>
অনলাইন ক্যাম্প শেষে বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে দ্বিতীয় ধাপের অফলাইন ক্যাম্প, যা অনুষ্ঠিত হয়েছে ৩০জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত। অফলাইন ক্যাম্পটি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের ধানমণ্ডি কার্যালয়ে। এখানে তত্ত্বীয় পাঠের পাশাপাশি ল্যাবে সরাসরি কাজ করার সুযোগ দেয়া হয়েছে। এই অফলাইন ক্যাম্পে কক্সবাজার, নীলফামারী, বগুড়া, রাজশাহী, সাতক্ষীরা, লক্ষীপুর, চুয়াডাঙ্গাসহ সারাদেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা একত্রিত হয়েছে ল্যাবে কাজ করার বাস্তব অভিজ্ঞতা নিতে, লাইফ সায়েন্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে কাজ করছে তা অনুসন্ধান করতে এবং জীবনকে জীববিজ্ঞানের বিভিন্ন ধারণা থেকে নতুন করে উপলব্ধি করতে। <o:p></o:p>
<o:p> </o:p>
চারদিনব্যাপী এই অফলাইন ক্যাম্পের প্রথমদিন শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এর সভাপতি জনাব মুনীর হাসান এবং গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়োটেকনোলজিস্টস এর সভাপতি ড. জেবা ইসলাম সিরাজ। এরপর সারাদিনব্যাপী ছিল ভিন্ন ভিন্ন কার্যক্রম। অংশগ্রহণকারীদের শিখানো হয় ল্যাবের মৌলিক বিষয়াদি এবং পরিমাপ বিষয়ক ধারণা। <o:p></o:p>
<o:p> </o:p>
দ্বিতীয়দিন সকল অংশগ্রহণকারীরা ভ্রমণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ, অণুজীববিজ্ঞান বিভাগ, জিনপ্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগ ঘুরে দেখেছে। তাদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রধান ড. মিহির লাল সাহ।  সেখানে তারা দেখেছে বিভাগের গবেষনাগার ও বিভিন্ন আধুনিক যন্ত্রের ব্যবহার। <o:p></o:p>
<o:p> </o:p>
তৃতীয় দিনের শুরুতেই ছিল প্রাচীন জিনতত্ত্ব বিষয়ক আলোচনা যেখানে হাজার বছর আগের জীবদেহ থেকে ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে জীবের বিবর্তন, অভিবাসন ও জিনগত বৈচিত্র্য সম্পর্কে জানার চেষ্টা করে। এছাড়া স্প্যানিশ নাগরিক জুলিয়া ফুয়েন্তেস সারাদিনের আয়োজনে উপস্থিত ছিলেন এবং “দুর্যোগে জনস্বাস্থ্য” বিষয়ক একটি সেশন পরিচালনা করেন। এছাড়া Terrarium (কাঁচের বদ্ধ পাত্রে ক্ষুদ্র বাস্তুতন্ত) বানানোসহ আরো নানাবিধ কার্যক্রম ছিল। <o:p></o:p>
<o:p> </o:p>
শেষদিনে আলোচনা করা হয় বীজ অঙ্কুরোদগম নিয়ে যেখানে হাতে কলমে বিশেষ পরীক্ষণের মাধ্যমে শেখানো হয় বীজ থেকে নতুন গাছের চারা জন্ম নেওয়ার প্রক্রিয়া। উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অপর্ণা ইসলাম। আরো ছিল লাইফ প্যাটার্ন ও ফ্র্যাক্টাল নকশা  বিকেলে অংশগ্রহণকারীদের নিয়ে যাওয়া হয় ঢাকা রমনা পার্কে এবং সেখানে একটি রেস্তোরায় আনুষ্ঠানিক ভোজনের মাধ্যমে এই অফলাইন ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান করা হয়। <o:p></o:p>
বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি), গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়োটেকনোলজিস্টস (জিএনওবিবি) এবং মাকসুদুল আলম বিজ্ঞানাগার (ম্যাসল্যাব)-এর মিলিত উদ্যোগে আয়োজন করা হচ্ছে এ এস আই স্কুল অব লাইফ-২০২৫।
আয়োজকরা মনে করেন, অফলাইন ক্যাম্পের শেষে বাছাইকৃত শিক্ষার্থীদের দেশের খ্যাতনামা গবেষণাগারগুলোতে ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হবে, যা তাদের জীববিজ্ঞান গবেষণার ক্ষেত্রে ভবিষ্যৎ প্রস্তুতিতে সহায়ক হবে।
আইআরও বাংলাদেশ ওপেন-২০২৫ এর অনলাইন নিবন্ধন শুরু
আগামী ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও), যেখানে অংশ নেবে বাংলাদেশ জাতীয় দল। এই দল গঠনে এবং বাংলাদেশের স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের রোবটিক্সে আগ্রহী করে তোলার লক্ষ্যে শুরু হয়েছে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ওপেন ২০২৫-এর অনলাইন নিবন্ধন কার্যক্রম।
আগামী ২০ আগস্ট  পর্যন্ত চলমান থাকবে এই কার্যক্রম। পাশাপাশি দেশের আটটি বিভাগে শিক্ষার্থীদের রোবোটিকস ও এই অলিম্পিয়াড সম্পর্কে অবহিত করা এবং অংশগ্রহণে উৎসাহিত করার জন্য চলছে অ্যাক্টিভেশন কর্মশালা।
<o:p> </o:p>আন্তর্জাতিকে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড (বিডিআরও) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) যৌথভাবে বাংলাদেশ দল নির্বাচনের কার্যক্রম শুরু করেছে। <o:p></o:p>
আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড কমিটি (আইআরওসি) তাদের ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও) ২০২৫-এর মূল থিম ‘স্পেস রোবট’ থিমের ভিত্তিতে এবারের আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ওপেন-এ বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা হবে। এর মধ্যে রয়েছে ক্রিয়েটিভ ক্যাটাগরি, ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরি এবং ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরি। প্রতিযোগিতাগুলো তিনটি বিভাগে বিভক্ত থাকবে: জুনিয়র লো (১ম-৪র্থ শেণি), জুনিয়র হাই (৫ম-৬ষ্ঠ শেণি) এবং সিনিয়র (৭ম-১২শ শ্রেণি)। প্রতিবছরের মতো এবারও রোবট বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য শুধুমাত্র জাতীয় পর্বে একটি রোবটিক্স কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে যা আন্তর্জাতিক প্রতিযোগিতার সাথে সম্পৃক্ত নয়। <o:p></o:p>
২০১৮ সাল থেকে বাংলাদেশ নিয়মিতভাবে রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে এবং প্রতিবছরই অর্জন করে চলেছে একের পর এক সাফল্য।
সর্বশেষ ২০২৫ সালে দক্ষিণ কোরিয়ার বুসানে ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১০ সদস্যের বাংলাদেশ দল অংশ নিয়ে অর্জন করে ২টি গোল্ড, ৪টি সিলভার, ৪টি ব্রোঞ্জসহ মোট ১০টি মেডেল। এছাড়াও আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণের মাধ্যমে গত ৭ বছরে বাংলাদেশ দল ১৪টি স্বর্ণপদক, ২২টি রৌপ্যপদক ও ২৮টি ব্রোঞ্জপদক জয়ের মাধ্যমে বাংলাদেশের জন্য সুনাম অর্জন করে। <o:p></o:p>
দেশব্যাপী শুরু হলো আইআরও বাংলাদেশ ওপেন-২০২৫ এর অ্যাক্টিভেশন কার্যক্রম
অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড(আইআরও)-তে অংশগ্রহণের জন্য বাংলাদেশের জাতীয় দল বাছাই কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড (বিডিআরও) ২৩ জুলাই,বুধবার থেকে চট্টগ্রাম বিভাগের মাধ্যমে শুরু করলো সারাদেশব্যাপী অ্যাক্টিভেশন কার্যক্রম, যার লক্ষ্য হলো দেশের শিক্ষার্থীদের রোবোটিকস ও এই অলিম্পিয়াড সম্পর্কে অবহিত করা এবং অংশগ্রহণে উৎসাহিত করা। রোবটিক্সের এই সম্মানজনক প্রতিযোগিতায় ২০১৮ সাল থেকে অংশ নিচ্ছে বাংলাদেশ দল। <o:p></o:p>
আন্তর্জাতিকে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড (বিডিআরও) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) যৌথভাবে বাংলাদেশ দল নির্বাচনের কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশ দলের জন্য যোগ্য সদস্য বাছাই ও প্রস্তুতির জন্য এই রোবট অলিম্পিয়াডের আয়োজন, যার রেজিষ্ট্রেশন শুরু হবে আগস্টে এবং জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরে।<o:p></o:p>
এই অ্যাক্টিভেশন প্রোগ্রামগুলো দেশের আটটি বিভাগেই আয়োজন করা হবে যা আগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চলমান থাকবে। গতকাল ২২শে জুলাই কুমিল্লা জিলা স্কুল এবং শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাক্টিভেশনের মধ্য দিয়ে এই পরিকল্পনার সূচনা হলো এবং আজ ২৩শে জুলাই চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে অ্যাক্টিভেশনের মাধ্যমে চট্টগ্রাম বিভাগের কার্যক্রম শেষ হলো।  <o:p></o:p>
এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের রোবোটিকস বিষয়ে প্রাথমিক ধারণা দেয়া হয়েছে, রোবটের বিভিন্ন উপকরণ যেমন সেন্সর, মোটর, ডেভেলপমেন্ট বোর্ড, ব্যাটারি ইত্যাদির সাথে পরিচয় করানো হয়েছে। একই সঙ্গে এই বছর আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের মূলথিম ‘স্পেস রোবট’- এর সম্পর্কে ধারণা প্রদান এবং আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের ক্রিয়েটিভ ক্যাটাগরি, ক্রিয়েটিভ মুভি, ফিজিক্যাল কম্পিউটিং সেগমেন্ট   সম্পর্কে আলোচনা করা হয়েছে। পাশাপাশি জাতীয় পর্বের বিশেষ ক্যাটাগরি রোবটিকস কুইজ নিয়েও ধারণা দেয়া হয়। অ্যাক্টিভেশন প্রোগ্রামের আরেকটি আকর্ষণীয় অংশ হিসেবে ছিল, ‘মিনি মার্স রোভার মিশন চ্যালেঞ্জ’, যেখানে শিক্ষার্থীরা একটি মিনি রোভার রোবট ব্যবহার করে একটি নির্দিষ্ট মিশন সমাধানের মাধ্যমে রোবটিকসের ব্যবহারিক দিকটি উপলব্ধি করতে পেরেছে। <o:p></o:p>
এবারের আইআরও বাংলাদেশ ওপেন-এ বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা হবে। এর মধ্যে রয়েছে ক্রিয়েটিভ ক্যাটাগরি, ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরি এবং ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরি। প্রতিযোগিতাগুলো তিনটি বিভাগে বিভক্ত থাকবে: জুনিয়র লো (১ম-৪র্থ শেণি), জুনিয়র হাই (৫ম-৬ষ্ঠ শেণি) এবং সিনিয়র (৭ম-১২শ শ্রেণি)। প্রতিবছরের মতো এবারও রোবট বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য শুধুমাত্র জাতীয় পর্বে একটি রোবটিক্স কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে যা আন্তর্জাতিক প্রতিযোগিতার সাথে সম্পৃক্ত নয়।<o:p></o:p>
২৪ জুলাই অনলাইনে বসছে ব্যতিক্রমী বিজ্ঞান ক্যাম্প
স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মধ্যে জীববিজ্ঞান ও গবেষণার প্রতি গভীর আগ্রহ ও অনুসন্ধানী মানসিকতা তৈরি করতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমী বিজ্ঞান ক্যাম্প ‘এ এস আই স্কুল অব লাইফ ২০২৫’। জীবনের জটিল রহস্য উন্মোচনে তরুণদের প্রস্তুত করতে ও বিজ্ঞানের প্রতি তাদের জ্ঞানপিপাসা জাগিয়ে তুলতেই এই আয়োজন। দুই ধাপে সাজানো এই ক্যাম্পে থাকবে অনলাইন ভিত্তিক তাত্ত্বিক শিক্ষা এবং অফলাইন পর্বে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে হাতে-কলমে শেখার সুযোগ, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গবেষণাভিত্তিক ক্যারিয়ারের জন্য একটি শক্ত ভিত গড়ে তুলবে।<o:p></o:p>
প্রথম ধাপের অনলাইন ক্যাম্প অনুষ্ঠিত হবে আগামী ২৪ থেকে ২৭ জুলাই পর্যন্ত। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গুগল ক্লাসরুম ও জুম প্ল্যাটফর্মে অংশ নেবে দেশের স্বনামধন্য বিজ্ঞানী ও গবেষকদের সঙ্গে। এই ধাপে শিক্ষার্থীরা জীবনের জটিল বিষয়গুলো নিয়ে জানবে এবং গবেষণার প্রাথমিক ধারণা লাভ করবে।<o:p></o:p>
অনলাইন ক্যাম্প শেষে বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হবে দ্বিতীয় ধাপের অফলাইন ক্যাম্প, যা অনুষ্ঠিত হবে ৩০জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত। এখানে তত্ত্বীয় পাঠের পাশাপাশি ল্যাবে সরাসরি কাজ করার সুযোগ থাকবে। শিক্ষার্থীরা ভ্রমণ করবে দেশের স্বনামধন্য গবেষণাগারগুলোতে। সেই সঙ্গে থাকবে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে বিশেষ সেশন, ‘Biocity: Youth for Urban Wetland Revival’, যেখানে শিক্ষার্থীরা পরিবেশবিদ ড. হাসিব ইরফানউল্লাহ-এর কাছ থেকে শিখবে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে। অফলাইন ক্যাম্পের শেষে বাছাইকৃত ১২ জন শিক্ষার্থীকে দেশের খ্যাতনামা গবেষণাগারগুলোতে ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হবে, যা তাদের জীববিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে ভবিষ্যৎ প্রস্তুতিতে সহায়ক হবে।<o:p></o:p>
<o:p> </o:p>এই ক্যাম্পে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা দুটি ক্যাটাগরিতে অংশ নিতে পারবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ‘জুনিয়র’ ক্যাটাগরিতে এবং নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ‘সিনিয়র’ ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবে।<o:p></o:p>
<o:p> </o:p>বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি), গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়োটেকনোলজিস্টস (জিএনওবিবি) এবং মাকসুদুল আলম বিজ্ঞানাগার (ম্যাসল্যাব)-এর মিলিত উদ্যোগে আয়োজন করা হচ্ছে এ এস আই স্কুল অব লাইফ-২০২৫। নিবন্ধন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা চলমান থাকবে ২২ জুলাই পর্যন্ত। <o:p></o:p>
৬৬তম আইএমওতে তিন ব্রোঞ্জ সহ বাংলাদেশ দলের ৬ জনই পুরস্কৃত
গণিতের ৬৬তম বিশ্ব আসরে এবার ৩টি ব্রোঞ্জ ও ৩টি সম্মানজনক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরা। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) এই আসরে দলীয়ভাবে অংশ নেয়া ছয়জন প্রতিযোগীই পুরস্কার জিতেছেন। ২১তম বারের মতো আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিয়ে বাংলাদেশ এবার পেয়েছে মোট ১১৩ নম্বর।
বিজয়ীদের মধ্যে ২৪ নম্বর পেয়ে চট্টগ্রাম বাকলিয়া সরকারি কলেজের জিতেন্দ্র বড়ুয়া,  ২২ নম্বর পেয়ে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের জাওয়াদ হামীম চৌধুরী এবং ২১ নম্বর পেয়ে ময়মনসিংহ জিলা স্কুলের তাহসিন খান ব্রোঞ্জপদক পেয়েছে।
এ ছাড়া রাজউক উত্তরা মডেল কলেজের এম জামিউল হোসেন (১৮ নম্বর ), ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মনামী জামান (১৫ নম্বর ) এবং চট্টগ্রাম কলেজের মো. রায়হান সিদ্দিকী (১৩ নম্বর) পেয়ে অর্জন করেছেন সম্মানজনক স্বীকৃতি।
অস্ট্রেলিয়ার স্থানীয় সময় ১৮ জুলাই, শুক্রবার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত কুইন্সল্যান্ডের সানসাইন কোস্ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত জুরি বৈঠকের ফল অনুযায়ী বাংলাদেশ এই স্বীকৃতি পায়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দেশের দলনেতা ও উপদলনেতা এই বৈঠকে অংশ নেয়। এই জুরি মিটিং থেকে নির্ধারণ করা হয় মোট ৪২ নম্বরের মধ্যে এ বছর যারা ৩৫ নম্বরের ওপরে পেয়েছে তাদের স্বর্ণপদক, ২৮ নম্বরের ওপরে রৌপ্যপদক এবং ১৯ নম্বরের ওপরে ব্রোঞ্জপদক দেওয়া হবে।
এর আগে ১৫ ও ১৬ জুলাই জ্যামিতি, কম্বিনেটরিক্স, নাম্বার থিওরি ও বীজগণিতের মোট ৬টি সমাধান করতে হয় প্রতিযোগীদের। প্রতিদিন তিনটি সমাধানের জন্য সাড়ে চার ঘণ্টা করে মোট ৯ ঘণ্টা সময় দেওয়া হয় তাদের।  বাংলাদেশ গণিত দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল আলম মজুমদার।
এবারসহ আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে এখন পর্যন্ত ১টি স্বর্ণপদক, ৭টি রৌপ্যপদক, ৪০টি ব্রোঞ্জপদক ও ৪৭টি সম্মানজনক স্বীকৃতি লাভ করেছে বাংলাদেশ।
উপকূলীয় মেয়েদের জন্য স্কুলভিত্তিক স্টেম অ্যাক্টিভেশন কার্যক্রম শুরু
উপকূলীয় অঞ্চলের মেয়েদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি (STEM) বিষয়ে আগ্রহ ও দক্ষতা তৈরি করতে স্টেম এন্ড আইসিটি স্কিলস ফর দ্যা গার্লস অফ কোস্টাল এরিয়া প্রকল্পের অংশ হিসেবে শুরু হল স্কুলভিত্তিক স্টেম এক্টিভেশন কার্যক্রম। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন-এর সহযোগিতায় ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর উদ্যোগে বাগেরহাটের রামপাল উপজেলার ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এই কার্যক্রমের প্রথম আয়োজন। এই ধারাবাহিক কার্যক্রমের প্রথম আয়োজনে ১৫ জুলাই, সোমাবার বিদ্যালয়টির ৯৬ জন শিক্ষার্থীকে হাতেকলমে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয়ে ধারণা প্রদান করা হয়।
দিনব্যাপী আয়োজনে ছিল স্ক্র্যাচ প্রোগ্রামিংয়ের মাধ্যমে কোডিং শেখা, রোবোটিক্স সেশনে ছিলো লাইন ফলোইং রোবট কার ও ড্রোন সম্পর্কে ধারণা, এরপর বিজ্ঞান কীভাবে আমাদের চারপাশে কাজ করে—তা নিয়ে মজাদার ও সহজ উপকরণে কিছু বৈজ্ঞানিক পরীক্ষা, এবং গণিতকে সহজ ও উপভোগ্য করে তোলার জন্য ডিজাইন করা নানা ধরণের ধাঁধা ও গাণিতিক সমস্যার সমাধান। এই কার্যক্রমের মূল লক্ষ্য শুধু স্টেম বিষয়ে একদিনের মজা নয়, বরং স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের মাঝে সচেতনতা তৈরী করা, যাতে তারা নিজেরাই ভবিষ্যতে স্টেম কার্যক্রম পরিচালনায় আগ্রহী হন।<o:p></o:p>
আয়োজনটি পরিদর্শন করেন রামপাল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তামান্না ফেরদৌসি। পরিদর্শনকালে শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনে উৎসাহিত করে তিনি বলেন, “ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর পৃথিবীর জন্য প্রস্তুত হতে হলে স্কুল পর্যায় থেকেই প্রযুক্তির সাথে পরিচিত হতে হবে। তোমরা আজকের এই আয়োজনে থেমে যেয়ো না। এই দক্ষতা অর্জনে আরো জ্ঞান অন্বেষন করো। আমি বিশ্বাস করি তোমারাই আমাদের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে পথ দেখাবে”। আয়োজনের প্রশংসা করে তিনি বলেন, “উপকূলের মেয়েদের শিক্ষা কার্যক্রমে ধরে রাখাই বড় চ্যালেঞ্জ। সেখানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার এমন উদ্যোগ আমাদের উৎসাহিত করে”। ভবিষ্যতে এমন কার্যক্রমে সম্মিলিত উদ্যোগের সম্ভাবনার কথাও বলেন তিনি। <o:p></o:p>
প্রথমবারের মত কোডিং এর মাধ্যমে এনিমেশন গেমের ধারণা পেয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল মাওয়া বলে, “আমি আজকে প্রথম স্ক্র্যাচ প্রোগ্রামিং এর কথা জানলাম। কার্টুনের এনিমেশন ক্যারেক্টার কিভাবে তৈরী হয় সেটা আগে বুঝিনি। এখন আমি  আরও জানতে চাই।” অনুবীক্ষন যন্ত্রে পেঁয়াজের কোষ পর্যবেক্ষণসহ নানা ধরণের এক্সপেরিমেন্টের পর অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অদ্রি জানায়, “আমরা সাধারণত শুধু বই পড়ে বিজ্ঞান শিখি। কিন্তু আজ হাতে-কলমে যখন এক্সপেরিমেন্ট করছিলাম, তখন মনে হলো এগুলো খুব মজারও হতে পারে”। বিদ্যালয়টির প্রধান শিক্ষক বিষ্ণুপদ বিশ্বাস বলেন, “এমন আয়োজন শুধু এক দিনের অভিজ্ঞতা নয়, বরং আমাদের স্কুলে প্রযুক্তিনির্ভর শিক্ষার উদ্যোগ কীভাবে তৈরি করা যায় সেই ভাবনার শুরু।”<o:p></o:p>
মালালা ফান্ডের পৃষ্ঠপোষকতায় স্টেম এন্ড আইসিটি স্কিলস ফর দ্যা গার্লস অফ কোস্টাল এরিয়া প্রকল্পের এই ধারাবাহিক কার্যক্রমের আওতায় আরও ৯টি উপকূলীয় বিদ্যালয়ে একই ধরনের স্টেম স্কুল এক্টিভেশন আয়োজন করা হবে বলে জানান প্রকল্প ব্যবস্থাপক শাখিরা আফরোজ, যেখানে প্রত্যন্ত এলাকার আরও শত শত মেয়ের সামনে প্রযুক্তি-ভিত্তিক ভবিষ্যতের এক ঝলক তুলে ধরা হবে।
এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড: সিলেটের ২০ শিক্ষার্থী পরের রাউন্ডে
সিলেট বিভাগের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১২ জুলাই , শনিবার অনুষ্ঠিত হলো এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড সিলেট বিভাগীয় বাছাইপর্ব। এতে দুই গ্রুপে ২০ জন শিক্ষার্থী পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হয়েছে।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের ২০তম আসর উপলক্ষে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের আয়োজনে সকাল নয়টায় নগরীর চৌহাট্টা এলাকায় সিলেট সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে বিভাগীয় বাছাই কার্যক্রম শুরু হয়ে চলে দুপুর একটা পর্যন্ত।
সারা দেশ থেকে প্রথম রাউন্ডে উত্তীর্ণ তিনশ ছাত্র-ছাত্রীকে নিয়ে দ্বিতীয় রাউন্ড বা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা এবং সর্বশেষে আয়োজিত হবে তৃতীয় রাউন্ড বা ক্লোজড ক্যাম্প। নির্বাচিত শীর্ষ ৩০জন প্রতিযোগী এই পর্বে অংশ নেবেন।
ক্লোজড ক্যাম্পের শেষদিন অনুষ্ঠিত লিখিত পরীক্ষা শেষে প্রথম পাঁচজন প্রতিযোগীকে বাছাই করা হবে। এই পাঁচজন এ বছর ২০ থেকে ২৭ সেপ্টেম্বর রাশিয়ায় অনুষ্ঠিতব্য ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। পাশাপাশি ২৯তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ও এশিয়ান-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের আসরেও তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।’
সংগঠক কালাম জুবায়ের নিশাদ বলেন, ‘‘এই আয়োজনে সিলেটের বিভিন্ন স্কুল-কলেজ থেকে ৫০ জন অংশ নেন। ১৪ থেকে ১৮ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের সিনিয়র গ্রুপ ও জুনিয়র গ্রুপের জন্য জ্যোতির্বিজ্ঞান বিষয়ক প্রশ্নপত্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সিলেট থেকে বাছাইকৃত ২০জন ২য় রাউন্ডে ঢাকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।’’
সিলেট বিভাগের আয়োজনে উপস্থিত ছিলেন- এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের পরিচালক মো. ফরিদ উদ্দিন আহমেদ, অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের জনসংযোগ পরিচালক মাসুদুল হাসান জায়েদী, অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন সিলেটের সংগঠক ফুজায়েল আহমদ।
আয়োজন শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদপত্র ও মেডেল দেওয়া হয়।
১১ তম বিডিজেএসও-২০২৫ এর অনলাইন নিবন্ধন শুরু
আগামী ২৩ নভেম্বর থেকে ২ ডিসেম্বর রাশিয়ায় অনুষ্ঠিত হবে ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও)। এই অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধি বাছাইয়ে একাদশ বারের মতো জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হতে যাচ্ছ বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)। দেশের ৮টি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে হবে এই জাতীয় আসর।
এ জন্য বিজ্ঞানে আগ্রহী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে অনলাইন নিবন্ধন। এই লিংকে ক্লিক করে নাম নিবন্ধন করতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা।
আয়োজক সূত্রে প্রকাশ,  নিবন্ধনের পর আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে শিক্ষার্থীরা নিজেদের অঞ্চল থেকে অংশগ্রহণ করে বাছাইপর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে। আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা অংশ নেবে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্বের অলিম্পিয়াডে। জাতীয় পর্ব থেকে নির্বাচিত সেরা প্রায় ৪০ জন শিক্ষার্থীকে নিয়ে আয়োজন করা হবে বিডিজেএসও ক্যাম্প , যেখানে তারা নিবিড় প্রশিক্ষণ ও প্রস্তুতির সুযোগ পাবে। ক্যাম্পের পারফরম্যান্স অনুযায়ী বাছাই করা হবে ১০ থেকে ১৫ জনের একটি দল। এই দলের প্রশিক্ষণ এবং ক্যাম্প চলবে দেড় মাসব্যাপী।দেড় মাসের ক্যাম্প  শেষে ৬ জনের বাংলাদেশ দল ঘোষণা করা হবে এবং ৪ জনকে রাখা হবে অপেক্ষা তালিকায়।<o:p></o:p>
অলিম্পিয়াডটি তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে, যেন বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা তাদের নিজ নিজ স্তর অনুযায়ী অংশ নিতে পারে। প্রাইমারি বিভাগে  অংশ নিতে পারবে ৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা। জুনিয়র বিভাগ নির্ধারিত হয়েছে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য। আর সেকেন্ডারি বিভাগে অংশ নিতে পারবে ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা, ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া এবং ১১শ শ্রেণির শিক্ষার্থীরা। প্রতিটি বিভাগের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে,  অংশগ্রহণকারীর জন্ম তারিখ অবশ্যই ২০১০ সালের ১ জানুয়ারির পর হতে হবে।<o:p></o:p>
<o:p>প্রসঙ্গত,  </o:p>অলিম্পিয়াডের মূল বিষয় হিসেবে থাকবে পদার্থবিজ্ঞান , রসায়ন এবং জীববিজ্ঞান।যা সাধারণত শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক বইগুলোকে ভিত্তি করেই নির্ধারিত হয়। প্রতিটি বিভাগের প্রশ্ন সাধারণত সেই শ্রেণির বিজ্ঞান বইয়ের পদার্থবিজ্ঞান , রসায়ন ও জীববিজ্ঞানের টপিকগুলোর উপর ভিত্তি করেই তৈরি করা হয়।অনেক সময় তিনটি বিষয়কে একত্রিত করেও প্রশ্ন করা হয়।  শিক্ষার্থীরা তাদের নিজস্ব শ্রেণির পাঠ্যবই পড়ার পাশাপাশি  উপরের শ্রেণির সমস্যা সমাধানের মাধ্যমে সার্বিক প্রস্তুতি গ্রহণ করতে পারবে। আঞ্চলিক পর্বে সংক্ষিপ্ত প্রশ্ন করা হলেও জাতীয় পর্যায়ে সংক্ষিপ্ত ও ব্যাখ্যামূলক দুই ধরনের প্রশ্নই থাকবে।<o:p></o:p>
<o:p> </o:p>বরাবরের মতো এবারও বিডিজেএসএও যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন।
রোবট অলিম্পিয়াড জাতীয় দলের বাছাই পর্ব অনুষ্ঠিত
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড (ডব্লিওআরও) এর উদ্যোগে আয়োজিত এশীয় প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক ওপেন চ্যাম্পিয়নশীপে অংশ নেবে বাংলাদেশ দল। তারই লক্ষ্যে বাংলাদেশ দল নির্বাচনের জন্য ৫ জুন, শনিবার ২৬ টি দল নিয়ে অনুষ্ঠিত হলো প্রতিযোগিতার জাতীয় পর্ব। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ (ডব্লিওআরওবিডি) এর যৌথ উদ্যোগে  বিডিওএসএন- এর ধানমন্ডি অফিসে সকাল ১০টা থেকে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়। <o:p></o:p>
আন্তর্জাতিক চ্যাম্পিয়নশীপটি চারটি ভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে তিনটি ক্যাটাগরিতে চারটি দল অংশগ্রহণ করবে। এর মধ্যে ফিউচার ইনোভেটরস ক্যাটাগরিতে ২টি, ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে ১টি ও রোবোস্পোর্টস ক্যাটাগরিতে ১টি দল বাছাই করা হবে। <o:p></o:p>
<o:p> </o:p>জাতীয় পর্বের ঘোষণা দেয়া হয় ১৪ জুন এবং রেজিস্ট্রেশন চলমান ছিল ৩০ জুন পর্যন্ত যেখানে ফিউচার ইনোভেটরস ক্যাটাগরিতে ১৫টি, ফিউচার ইঞ্জিনিয়ারস ক্যাটাগরিতে ৯টি এবং রোবোস্পোর্টস  ক্যাটাগরিতে ২টি দল রেজিস্ট্রেশন সম্পন্ন করে। ফিউচার ইনোভেটরস ক্যাটাগরিতে দুইটি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। জুনিয়র বিভাগে লড়াই করেছে ৮টি দল এবং সিনিয়র বিভাগে লড়াই করেছে ৭ টি দল। প্রতি বিভাগ থেকে একটি করে মোট দুইটি দল আন্তর্জাতিকের জন্য বাছাই করা হবে। <o:p></o:p>
এছাড়াও ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ (ডব্লিওআরওবিডি) শিক্ষার্থীদের রোবটিক্স অলিম্পিয়াড বিষয়ে উৎসাহিত করতে জুনমাসের বিভিন্ন সময়ে ১৪টি এক্টিভেশন প্রোগ্রাম আয়োজন করে। দেশের ৫টি জেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই ওয়ার্কশপগুলো করা হয় যেখানে প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। <o:p></o:p>
<o:p> </o:p>
প্রোগ্রামের শুরুতেই ফিউচার ইনোভেটরস ক্যাটাগরির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তারপর দুপুর ২ টা থেকে শুরু হয় ফিউচার ইঞ্জিনিয়ারস ক্যাটাগরির অনুশীলন পর্ব। বিকেল ৪ টায় রোবোস্পোর্টসের প্রতিযোগিদের প্রতিদ্বন্দ্বিতা হয় এবং ফিউচার ইঞ্জিনিয়ারস ক্যাটাগরির লড়াইয়ের মাধ্যমে সন্ধ্যায় প্রোগ্রামের ইতিটানা হয়। যথাযথ মূল্যায়ন শেষে শিগগিরই এই পর্বের বিজয়ী দলগুলোর নাম ঘোষণা করা হবে। ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড (ডব্লিওআরও) এর দিক নির্দেশনা অনুসারে প্রতিটি দলে ২-৩ জন সদস্য এবং ১ জন কোচ রয়েছে। এই প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত দলগুলো ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ (ফিলিপাইন) ২০২৫-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। <o:p></o:p>
<o:p> </o:p>
ফেলটা মাল্টিমিডিয়া ইনক.-এর আয়োজনে এবং ডব্লিওআরও ফিলিপাইনের  জাতীয় আয়োজক সংস্থার অংশীদারিত্বে আগামী ১৮ থেকে ২১ সেপ্টেম্বর  ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় হবে এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশীপের আসর। বিশ্বের ৪৭টি দেশের ২৫০টি দলের শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে।  উল্লেখ্য, প্রতি বছর মহাদেশভিত্তিক ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড (ডব্লিওআরও) ওপেন চ্যাম্পিয়নশীপ আয়োজন করা হয়। আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা এবং এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের ভ্রমণ সহজ করার উদ্দেশ্যে বিভিন্ন মহাদেশে পৃথকভাবে এই আঞ্চলিক চ্যাম্পিয়নশীপ আয়োজন করা হয়। এতে স্থানীয় পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে রোবটিক্সের প্রতি আগ্রহ বাড়ে এবং উন্নয়নশীল দেশগুলোও এই আয়োজনে যুক্ত হতে পারে।
০৬-জুলাই/ডিজিবিটেক/এফএজে
ছোটদের বিজ্ঞান সিরিজ বইয়ের মোড়ক উম্মোচন
১০ খণ্ডে ছোটদের বিজ্ঞান সিরিজ প্রকাশ করেছে দ্যা ম্যাসেজ পাবলিকেসন্স। ৩০ জুলাই (সোমবার) রাতে  রাজধানীর মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে বইগুলোর মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. আব্দুর রব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মোহাম্মদ রেজাউল করিম। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আমীর আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা ও ডা. ফখরুদ্দীন মানিক প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে ‘আগামীর বিশ্ব হবে বিজ্ঞান-প্রযুক্তি নির্ভর বিশ্ব’ উল্লেখ করে  নতুন প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার মাধ্যমে বৈশি^ক প্রতিযোগিতায় দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে আত্মনিযোগ করার আহবান জানান মাওলানা আব্দুল হালিম।
তিনি বলেন, অতীতে নৈতিক ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শিক্ষা নিয়ে আমাদের নতুন প্রজন্মকে বিভ্রান্ত করা হয়েছে। তাদেরকে এমন ধারণা দেওয়া হয়েছে যে, ইসলাম বিজ্ঞানের প্রতিপক্ষ। কিন্তু সে বিভ্রান্তি এখন দূর হতে শুরু করেছে। আমাদের নতুন প্রজন্ম এখন আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষার পাশাপাশি বিজ্ঞান চর্চাও করছেন সফলভাবে। ধর্মনিরপেক্ষতাবাদী ও সেক্যুলারদের হাতে শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং ইসলামী শিক্ষা আন্দোলনের অন্যতম পথিকৃত শহীদ আব্দুল মালেক ছিলেন বিজ্ঞানের ছাত্র। মূলত, বিজ্ঞান ও ইসলামী মূল্যবোধ কোন ভাবেই সাংঘর্ষিক নয়। তাই দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে নৈতিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় আত্মনিয়োগ করতে হবে।
তিনি নতুন শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হওয়ার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. আব্দুর রব বলেন, অতীতে মুসলমানই জ্ঞান- বিজ্ঞান, শিক্ষা-সাহিত্য, সংস্কৃতিতে অগ্রগামী ছিলেন। মুসলমানদের জ্ঞান চর্চার পরিসর গোটা বিশ্বেই ছড়িয়ে পড়েছিলো। তারা পুরো ইউরোপকে আলোকিত করতে সক্ষম হয়েছিলেন। নানাবিধ কারণে মুসলমানরা কিছুটা পিছিয়ে পড়লেও আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী এবং মানবতার পৃথিবী। তিনি নতুন প্রজন্মকে বিজ্ঞান শিক্ষায় উদ্বুদ্ধ বিজ্ঞান গবেষণায় আত্মনিয়োগ করতে বিজ্ঞানীদের প্রতি আহবান জানান।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ১০ খণ্ডে ছোটদের বিজ্ঞান সিরিজ প্রকাশ দ্যা ম্যাসেজ পাবলিকেসন্স একটি মূল্যবান ও প্রশংসনীয় কাজ করেছে। মূলত, একবিংশ শতাব্দীর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের শিশু-কিশোদের বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। কারণ, বর্তমান বিশ্ব প্রযুক্তি নির্ভর বিশ্ব। তাই দেশ ও জাতিকে বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করতে হলে এ বিষয়ে মানসম্মত ও কার্যকর গবেষণা দরকার। তিনি নৈতিক মূল্যবোধভিত্তিক প্রযুক্তি নির্ভর নতুন বাংলাদেশ গড়তে দেশের বিজ্ঞানীদের কার্যকর ভূমিকা পালনের আহবান জানান।
যবিপ্রবিতে মলিকিউলার লাইফ সায়েন্সে উদ্ভাবন নিয়ে সেমিনার অনুষ্ঠিত
জৈবরসায়ন, অনুজীববিজ্ঞান, ঔষধ শিল্প, অনুজীবপ্রযুক্তি, পুষ্টি, জৈবপ্রযুক্তি, সামদ্রিক জৈববিজ্ঞানসহ নানা ক্ষেত্রে মলিকিউলার জীববিজ্ঞানের অগ্রসর ও উন্নয়ন নিয়ে ৩০ জুন, সোমবার  যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হলো বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের প্রথম ন্যাশনাল কনফারেন্স।
যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারীতে “ইনোভেশন ইন মলিকিউলার লাইফ সাইন্স” বিষয়ক ন্যাশনাল কনফারেন্সে যবিপ্রবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. হোসেন আল মামুন।
বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য (রুটিন দায়িত্ব) বলেন, কনফারেন্সে বিশ্বব্যাপী বায়োকেমিস্ট্রির গবেষণায় যাদের অবদান আছে তারা উপস্থিত আছেন। বক্তাদের কাছ থেকে যদি শিক্ষার্থীরা জ্ঞান আরোহন করতে পারে এবং গবেষণা ও উচ্চতর শিক্ষায় কাজে লাগাতে পারে তাহলে এই কনফারেন্স অত্যন্ত ফলপ্রসূ হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় আঞ্চলিক জায়গায় প্রতিষ্ঠিত হলেও এটি দেশ ও বিশ্বের সম্পদ। এখান থেকে বিশ্বমানের দক্ষ জনবল তৈরি হয়। গবেষণায় অবদান রাখার মাধ্যমে বিশ্বকে নতুন কিছু আবিষ্কার উপহার দেওয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম কাজ। এজন্য তোমাদের পরিশ্রমী হতে হবে। নিজেদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। তাহলে তোমরা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনতে পারবে।
কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান, আইসিডিডিআরবির সহযোগী সায়েন্টিস্ট  ড. মোছা. নূরজাহান বেগম, যবিপ্রবির ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসাইন্স বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুর রহমান, যুক্তরাষ্ট্রের পোস্ট ড. অব ফেলো ড. মো. হাবিবুর রহমান মোল্লা। বক্তারা “ইনোভেশন ইন মলিকিউলার লাইফ সাইন্স” শীর্ষক বিষয়সহ মলিকিউলার জীববিজ্ঞানের অগ্রসর ও উন্নয়ন নিয়ে গবেষণালদ্ধ তথ্য, উপাত্ত ও পরিসীমা বিষয়ে স্লাইড আকারে বিস্তারিত আলোচনা করেন।
কনফারেন্সের প্রথম পর্ব শুরু শেষে শুরু হয় ওরাল ও পোস্টার প্রেজেন্টেশন। বিকেল ৪ টায় কনফারেন্সে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএমবি বিভাগের অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কনফারেন্সের আহবায়ক ও  বিএমবি বিভাগের চেয়ারম্যান ড. মো. আলাউদ্দিন ও কনফারেন্সের সদস্য সচিব পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ওমর ফারুক। অনুষ্ঠানে যবিপ্রবির এনএফটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শিমুল ইসলাম, সহকারী অধ্যাপক তানভীর আহমেদ, ফাতেমা-তুজ-জোহরাসহ যবিপ্রবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন এনএফটি বিভাগের শিক্ষার্থী নিশাত চাঁদনী লিজা ও হাবিবা রহমান।
মেশিন লার্নিংয়ে ব্রুসেলোসিস শনাক্তকরণ-নিয়ন্ত্রণে সফলতা
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ব্যাকটেরিয়াজনিত জুনোটিক রোগ ব্রুসেলোসিস রোগ শনাক্ত, ঝুঁকি নির্ধারণ ও প্রতিরোধে কার্যকর পথ খুঁজে পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের মেডিসিন বিভাগের এক দল গবেষক। দেশে প্রথমবারের মতো মেশিন লার্নিং পদ্ধতি ব্যবহার করে এজন্য প্রয়োজনীয় তথ্য বের করেছেন বলে জানিয়েছেন গবেষণা দলের প্রধান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান।
গবেষণায় তার সহযোগী ছিলেন এইচডি গবেষণারত শিক্ষার্থী কর্নেল (অব.) এসএম আজিজুল করিম হুসাইনী। কো-সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছেন জার্মানির ফ্রেডেরিখ লোফলর ইনস্টিটিউটের ড. হেনরিখ নইবার। গবেষণায় প্রযুক্তিগত সুবিধা প্রদান করেছে সৌদি আরবের কিং ফয়সাল বিশ্ববিদ্যালয়।
গৃহপালিত পশু, বন্যপ্রাণী এবং সামুদ্রিক স্তন্যপায়ীদের মধ্যে সংক্রমণ ঘটানো ঘাতক ব্যাধি ব্রুসেলোসিসনিয়ে এরই মধ্যে তাদের গবেষণা প্রবন্ধটি প্রকাশিত হয়েছে এশিয়ান জার্নাল অব অ্যাগ্রিকালচার অ্যান্ড বায়োলজি সাময়িকীতে। গবেষণা সাময়িকীটি একটি স্কোপাস ইনডেক্সভুক্ত জার্নাল এবং এর ইমপ্যাক্ট ফ্যাক্টর ১.৬।
গবেষণায় দেখা গেছে, ব্রুসেলোসিস সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার অন্তত ১২টি প্রজাতির মধ্যে বি অ্যাবোরটাস, বি সুইস, বি মেলিটেনসিস ও বি ক্যানিস সবচেয়ে ক্ষতিকর। এ নিয়ে গবেষক দলের প্রধান অধ্যাপক সিদ্দিকুর রহমান জানান, বর্তমানে ব্যবহৃত বি অ্যাবোরটাস (এস-১৯) এবং আরবি৫১ লাইভ ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি রয়েছে। তবে ‘মৃত ভ্যাকসিন’ নিরাপদ এবং কার্যকর বলে গবেষণায় প্রমাণিত হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশে ব্রুসেলোসিস প্রতিরোধে একটি যুগান্তকারী টিকা উদ্ভাবনের সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, ‌‘এই রোগের বিরুদ্ধে কার্যকর কোনো চিকিৎসা পদ্ধতি না থাকায় দীর্ঘদিন ধরে খামারিরা ভোগান্তির শিকার হয়ে আসছেন। আমরা মেশিন লার্নিংয়ের পাঁচটি অ্যালগরিদম প্রয়োগ করে সফলভাবে ব্রুসেলোসিস রোগের ঝুঁকিপূর্ণ কারণগুলো নির্ণয় করতে পেরেছি। এর মধ্যে এমএলপি, ডিপ লার্নিং ফোরজে, আডাবুস্ট এমআই এবং জে৪৮ ট্রি সবচেয়ে বেশি কার্যকর প্রমাণিত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে মেশিন লার্নিং অ্যালগরিদম শুধু পশুস্বাস্থ্য নয়; মানুষের হৃদরোগ, কিডনি সমস্যা, ডায়াবেটিস, শ্বাসতন্ত্রের রোগ ইত্যাদি নির্ণয়ে বিশ্বজুড়ে ব্যবহৃত হচ্ছে। তবে আমাদের দেশে অর্থনৈতিক সীমাবদ্ধতা ও ধর্মীয় অনুভূতির কারণে ব্রুসেলোসিস আক্রান্ত পশু নিধনের পদ্ধতি গ্রহণ করা সম্ভব নয়। বরং যেসব পশুর রপ্তানির অনুপাত বেশি ও যেগুলোর দাম বেশি, সেগুলোর ক্ষেত্রে নিরীক্ষা করে চিকিৎসা দেওয়া যায়।’
পিএইচডি গবেষক কর্নেল (অব.) এসএম আজিজুল করিম হুসাইনী জানান, অধ্যাপক সিদ্দিকুর রহমানের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এই গবেষণায় মেশিন লার্নিং পদ্ধতির সফল প্রয়োগের মাধ্যমে রোগ সংক্রমণের পদ্ধতি ও প্রতিরোধের উপায় নির্ধারণ করা গেছে। চিকিৎসায় অক্সিটেট্রাসাইক্লিন, স্ট্রেপটোমাইসিন ও বেনজিল পেনিসিলিন একত্রে প্রয়োগে আশানুরূপ ফলাফল মিলেছে।
তার দাবি, আমরা সঠিক নির্দেশনা পেয়েছি এবং তা অনুসরণ করে কাজ করেছি। এতে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া গেছে। এই সাফল্য দেশ ও জাতির জন্য একটি গর্বের বিষয় হয়ে থাকবে।
প্রসঙ্গত, ব্রুসেলোসিস হলো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া একটি মারাত্মক ঘাতক ব্যাধি, যা গৃহপালিত গবাদি পশু, বন্যপ্রাণী এবং সামুদ্রিক স্তন্যপায়ীদের মধ্যে সংক্রমণ ঘটায়। এটি পশু খামারিদের জন্য ব্যাপকভাবে আর্থিক ক্ষতি ডেকে আনে এবং এটি একটি জুনোটিক রোগ হওয়ায় গবাদি পশু থেকে সহজেই মানুষে সংক্রমিত হতে পারে। গবাদি পশুর ক্ষেত্রে দুধ উৎপাদন কমে যাওয়া, গর্ভপাত এবং উৎপাদনশীলতা ব্যাপক হারে হ্রাস পাওয়াসহ নানান সমস্যা দেখা দেয়।
যবিপ্রবিতে ভবিষ্যতের পদার্থবিজ্ঞান নিয়ে ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত
পদার্থ, শক্তি, জীবন এবং মহাবিশ্ব অনুসন্ধানে পদার্থবিজ্ঞানের ব্যবহার ও তার সামগ্রীক বিষয়ে প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগে ২৯ জুন প্রথম বারের মতো অনুষ্ঠিত হলো ন্যাশনাল কনফারেন্স। কনফারেন্সে আলোচনার পাশাপাশি ওরাল ও পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়।
যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারীতে ‘‘ফিজিক্স ফর দ্যা ফিউচার: এক্সপ্লোরিং ম্যাটার, এনার্জি, লাইফ অ্যান্ড কসমস” বিষয়ক ন্যাশনাল কনফারেন্স আয়োজন করে যবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগ। কনফারেন্সে যবিপ্রবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. হোসেন আল মামুন।
বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য (রুটিন দায়িত্ব) বলেন, কনফারেন্স শিক্ষার্থীদের জন্য উৎসব। এখান থেকে শিক্ষার্থীরা নতুন নতুন জ্ঞান আরোহন করবে এবং নিজেদের দক্ষ জনবল হিসেব গড়ে তুলবে। কনফারেন্সে অংশগ্রহণ করলে শিক্ষার্থীদের চিন্তা ভাবনার বিকাশ ঘটে। বক্তাদের কাছ থেকে শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞানের নতুন নতুন গবেষণা ও উচ্চশিক্ষা সম্পর্কে আরও জানতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স ও টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. খন্দকার সিদ্দিক-ই- রাব্বানী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নাকিব এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. আক্তার হোসেন।
ভবিষ্যতের পদার্থবিজ্ঞান, পদার্থ, শক্তি, জীবন এবং মহাবিশ্বের গভীর ধারণাগুলির অনুসন্ধানের একটি ক্ষেত্র। এটি বর্তমান পদার্থবিজ্ঞানের জ্ঞান এবং প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকে, নতুন আবিষ্কার এবং উদ্ভাবনের সম্ভাবনা অন্বেষণ করে। তারা পদার্থবিজ্ঞানকে শুধু একটি বিষয় নয়, বরং এটি ভবিষ্যতের নতুন নতুন আবিস্কার ও আধুনিক উদ্ভাবনের জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহারের বিষয়ে গবেষণালদ্ধ তথ্য, উপাত্ত ও পরিসীমা বিষয়ে স্লাইড আকারে বিস্তারিত আলোচনা করেন।
কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের  ডিন ড. মো. কোরবান আলী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কনফারেন্সের আহবায়ক ও পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মোঃ মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে যবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আফিয়া আবিদা মেহনাজ ও তানজীদ মাহমুদ মাহিন।
শেষ হলো জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার জাতীয় পর্ব
দেশের ৬৪ জেলার ১৬টি সরকারি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আঞ্চলিক পর্যায়ে নির্বাচিত বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে ২১ জুন ঢাকায় অনুষ্ঠিত হলো   ‘জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা (এনএইচএসপিসি) ২০২৫’ প্রতিযোগিতার জাতীয় পর্ব। আঞ্চলিক পর্যায়ে কয়েক হাজার শিক্ষার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে বিজয়ীদের বাছাই করা হয়েছে।<o:p></o:p>
জাতীয় পর্বে প্রোগ্রামিং জুনিয়র ক্যাটাগরিতে বিজয়ী হন খুলনা জিলা স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র অরিত্র সরকার। প্রোগ্রামিং সেকেন্ডারি ক্যাটাগরিতে বিজয়ী হন বিএএফ শাহীন কলেজের নবম শ্রেণীর ছাত্র রায়ান ফেরদৌস।
প্রোগ্রামিং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে বিজয়ী হন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের  দেবজ্যোতি দাশ সৌম্য।
কুইজ প্রতিযোগিতায় জুনিয়র ক্যাটাগরিতে বিজয়ী হন ষষ্ঠ শ্রেণীর ছাত্র মোঃ তাহসিন কবির। কুইজ প্রতিযোগিতায় সিনিয়র ক্যাটাগরিতে বিজয়ী হন দশম শ্রেণীর রায়হান মাহবুব।
দাবা প্রতিযোগিতায় বিজয়ী হয় ৪ সদস্যের একটি দল যেখানে ছিলেন সিয়াম চৌধুরী, রায়ান রশিদ মুগ্ধ, ওয়ারসিয়া খুশবু ও নীলাভা চৌধুরী।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ(কেআইবি)- খামারবাড়িতে অনুষ্ঠিত হয়েছে কুইজ ও দাবা প্রতিযোগিতা। প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যাময়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিঊট এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল(বিসিসি)-তে।
কেআইবি-তে। বিকেলে পুরষ্কার বিতরণের মাধ্যমে শেষ হয় এবারের পর্ব। এছাড়া সারাদিন ধরে আরো ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সেশন, সাইবার নিরাপত্তা বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। <o:p></o:p>
সমাপনীতে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব। অনুষ্ঠানে প্রতিযোগিদের উদ্দেশে তিনি আশা ব্যক্ত করেছেন, “আজকের এই প্রজন্মই ভবিষ্যতের পথপ্রদর্শক। আজকের প্রোগ্রাররা জাতিকে আলোর দিশারী হিসেবে এগিয়ে নিয়ে যাবে।”  <o:p></o:p>
পুরস্কার বিতরণীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেছেন, “ বাংলাদেশ যে ডিজিটাল ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে সরকার তা পুরোপুরি বিবেচনায় রেখে পরিকল্পনা করছে। ভবিষ্যতে এই প্রোগ্রাম আরো বড় পরিসরে হবে।” <o:p></o:p>
এছাড়া স্বাগত বক্তব্য রেখেছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক, মোঃ জফুরুল আলম খান, তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মুহম্মদ মেহেদী হাসান বলেছেন, “ মেধাভিত্তিক সমাজ গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। এই ধরনের প্রতিযোগিতা এই প্রজন্মকে ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করবে।”<o:p></o:p>
গত ২৮ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়- এই তিনটি ভ্যেনুর মাধ্যমে এনএইচএসপিসি-এর আঞ্চলিক পর্বের সূচনা হয়। এর অন্তর্ভূক্ত জেলাগুলো হলো, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা, শেরপুর, কিশোরগঞ্জ, টাংগাইল, গাজীপুর, ভোলা, বরিশাল ও ঝালকাঠি।
২৯ ও ৩০ মে যথাক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় আরো দুইটি আঞ্চলিক পর্ব যেখানে অন্তর্ভূক্ত ছিল ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী ও মানিকগঞ্জ। ইদের দীর্ঘ ছুটির পর ১৬ই জুন একই দিনে পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা জেলা নিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী, নঁওগা, জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জ জেলা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, মাগুড়া ও নড়াইল জেলা নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে তিনটি আঞ্চলিক পর্ব সম্পন্ন হয়। পরদিন ১৭ই জুন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যেখানে দিনাজপুর,পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলা অন্তর্ভূক্ত ছিল, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেখানে চট্রগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙ্গামাটি জেলা অন্তর্ভূক্ত ছিল এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যেখানে রংপুর, বগুড়া, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা অন্তর্ভূক্ত ছিল, এই তিনটি আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়।
সর্বশেষ ১৮ জুন একই দিনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫টি আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয় যেখানে অন্তর্ভূক্ত ছিল ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জর, মৌলভীবাজার, গোপালগঞ্জ, রাজবাড়ি, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, পাবনা, সিরাজগঞ্জ ও নাটোর। আঞ্চলিক পর্বের বিজয়ীরা জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা  করে ।   <o:p></o:p>
জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং কনটেস্ট ২০২৫-এর মূল আয়োজক বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (BCC) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (ICT Division)। বাস্তবায়ন সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ দাবা ফেডারেশন, EDGE (Enhancing Digital Government and Economy) প্রকল্প এবং ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি (NCSA)।
প্রতিযোগিতায় এগিয়ে মফস্বল ও মেয়েরা!
রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে বর্ণাঢ্য আয়োজন ও প্রতিযোগিতার মাধ্যমে শেষ হয়েছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের মধ্যে ছিলো শিক্ষার্থীদের বিভিন্ন বৈজ্ঞানিক উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী, বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ, বিজ্ঞান নাটিকা সায়েন্স শো। অনুষ্ঠিত এ মেলায় ১৮০টি স্টলে উপস্থাপনকৃত নির্বাচিত প্রকল্পসমূহ পরিদর্শন করেন সকল শ্রেণি-পেশার মানুষ।
সমাপনী দিনে ২০ জুন (শুক্রবার) বিজ্ঞান মেলার প্রকল্পে সিনিয়র, জুনিয়র ও বিশেষ গ্রুপে মোট ২৪ জন, বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতায় ৯ জন এবং বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় বিজয়ী ১০জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বিজয়ীদের প্রায় সবাই ঢাকার বাইরের প্রতিযোগী। গড় সফলাতায় এগিয়ে আছে মেয়েরা।
বিজ্ঞান অলিম্পিয়াডে ছোটদের গ্রুপে খুলনা জেলা স্কুলের শিক্ষার্থী খান রাফিউল ইসলাম লিয়ন প্রথম, ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শুমাইয়া তাসনিম তিতলি দ্বিতী, শরিয়তপুরের পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ের রাফিন আহমেদ তৃতীয়, পাবনা জিলা স্কুলের নাবিল হাসান চতুর্থ এবং কুমিল্লা জেলা স্কুলের রাজিন শাহরিয়ার পঞ্চম হয়েছেন।
বড়দের গ্রুপে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের তাসলিমা তাসনিম লামিয়া প্রথম, চট্টগ্রাম ক্যান্ডনমেন্ট পাবলিক কলেজের রাইসা ফাবিহা জান্নাত দ্বিতীয় এবং চাঁদপুরের লাউতলী ডা রশীদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী মেহেরিন নাজনিন পপি তৃতীয় হয়েছেন। এই ক্যাটাগরিতে চতুর্থ ও পঞ্চম হয়েছেন যথাক্রমে- বগুড়া সরকারি আজিজুল হক কলেজের মোঃ সাকিবুর হাসান ও চাঁপাইনবাগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাজিদ।
কুইজ প্রতিযোগিতায় নেত্রকণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অর্নিশা সরকার সেঁজুতি, পর্ণ চক্রবর্তী ও ফাইজার জারিন প্রথম, চাঁদপুরের হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের শেখ নূরজাহান আক্তার, আয়শা মাখনুন ও মোঃ আল আমিন দ্বিতীয় এবং খুলনা জিলা স্কুলের শিক্ষার্থী খান রাফিউল ইসলাম লিয়ান, এস এম তাওহীদ রেজা আসিব এবং অর্ণব সাহা তৃতীয় হয়েছেন।
এবারের জাতীয় বিজ্ঞান সপ্তাহে প্রকল্প উপস্থাপনায় ছোটদের গ্রেপে মোট আটটি প্রকল্পকে পুরস্কৃত করা হয়েছে। এই গ্রুপে প্রথম হয়েছে খুলনার জাহানাবাদ ইংলিশ স্কুলের শিক্ষার্থী শেখ সামিউল আলম তাজের ভয়েস কমান্ডে পরিচালিত স্মার্ট হোম অটোমেশন প্রকল্প। দ্বিতীয় হয়েছে চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের মোঃ আব্দুস সিয়াম ও মোঃ নাফিস মাহফুজের নিরাপদে গাড়ি চালানোর সেইফ গার্ড এবং ‍পিরোজপুর থেকে অংশ নেয়া রেনেবল সিটি হয়েছে তৃতীয়।
বড়দের গ্রুপে ময়মনসিংহের সরকারি আনন্দমোহন কলেজের মোহাম্মদ আব্দুল্লাহ আল টিটু এবং শেখ আল আমিনের ফ্যাবস্যাট ২.০ প্রথম,  গাইবান্ধার আহম্মদ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের আব্দুল্লাহ আল জোবায়ের ও জাহিন আব্দুল্লাহ দিগন্তের স্মার্ট ফার্টিলাইজিং দ্বিতীয় এবং গাজীপুর ক্যান্টঃ পাবলিক স্কুলের মোঃ ইমতিয়াজ আহমেদ নাহিদের প্রকল্প মাধ্যম তৃতীয় হয়েছে।
এছাড়াও ক্লাব পর্যায়ে নরসিংদী সায়েন্স অ্যান্ড রোবটিকস ক্লাবের মিসাইল সিস্টেম মেলিটিারি ড্রোন প্রথম। এই ক্লাবের প্রধান উপদেষ্টা আমিরুল ইসলাম এবং প্রধান নির্বাহী রাফি হোসাইন, আইকন আইটি সলিউশনের জুনাইদ আজিজ ফারুকির সিএনসি ড্রয়িং মেশিন দ্বিতীয় এবং বোসন সায়েন্স ক্লাবের  জান্নাতুল ফেরদৌস সাগরের ইমপ্রুভড বিট রুট পাউডার তৃতীয় হয়েছে।
বাংলাদেশের ৬৪টি জেলা থেকে প্রতিযোগিতায় বিজয়ী হয়ে ৭ শতাধিক প্রতিযোগী গত ৩ দিন ধরে কেন্দ্রীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শিক্ষার্থী, তরুণ বিজ্ঞানী, উদ্ভাবক, শিক্ষক ও অভিভাবক মিলে প্রায় সহস্রাধিক অতিথির পদচারণায় মুখরিত ছিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবন।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব আবু সাঈদ মো: কামরুজ্জামানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোকাব্বির হোসেন বলেছেন, “বর্তমানের উন্নত বিশ্ব এবং আধুনিক জীবনব্যবস্থার মূলে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির অবদান। আমাদের শিক্ষার্থীদের মধ্যে এখন বিজ্ঞান চর্চা বাড়ছে এবং পূর্বের চেয়ে বর্তমানে তারা অনেক বেশি আত্মবিশ্বাসী। এ আত্ববিশ্বাসকে কাজে লাগিয়ে নিজেদের সৃজনশীলতার পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারলে এ তরুণ প্রজন্মই বিজ্ঞানের অগ্রযাত্রায় একসময় বিশ্বমঞ্চে বাংলাদেশকে নেতৃত্ব দিবে। এক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সকল সহায়তা দিতে প্রস্তুত”।
৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৫ এর সার্বিক আয়োজন সম্পর্কে বিজ্ঞান জাদুঘরের পরিচালক ড. মোঃ মনিরুজ্জামান বলেন, “১৯৬৭ সালের ২৬ এপ্রিল থেকে প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৬০ বছরের পথ পরিক্রমায় বিজ্ঞান জাদুঘর সমগ্র দেশজুড়ে এর কার্যক্রমের বিস্তার ঘটিয়েছে। প্রতি বছর দেশের ৬৪টি জেলার তৃণমূল পর্যায় থেকে অর্থাৎ উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের আওতায় বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ ও নানাবিধ বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে নিয়মিতভাবে বিজ্ঞান বিষয়ক সভা ও সেমিনারের আয়োজন করা হয়ে থাকে।”
খুদে বিজ্ঞানীদের জাদুচ্ছটা যেন বিজ্ঞান জাদুঘরে
রাজধানী ঢাকার প্রশাসনিক এলকা আগারগাঁয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবনের অডিটোরিয়ামে চলছে তিন দিব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৫। সারা দেশের বহু শিক্ষার্থীর পাশাপাশি তরুণ বিজ্ঞানী, উদ্ভাবক ও উদ্যোক্তারাও অংশ নিচ্ছেন।  প্রদর্শনীর পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৯ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা।
উৎসবের দ্বিতীয় দিন ১৯ জুন জমে উঠেছে খুদে ও তরুণ বিজ্ঞানীদের নানা বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী। এর মধ্যে নজর কেড়েছে নরসিংদী সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ল্যাবের তৈরি একটি ড্রোন নিয়ে। ড্রোনটি দেখার জন্য তাদের স্টলের সামনে অনেক মানুষের ভিড়। রোবোটিক্স ল্যাবের প্রতিনিধি জানান, ‘আমাদের এই ড্রোনটি একটি মিলিটারি পারপাসের লিটল ড্রোন। বেসরকারি পর্যায়ে সামরিক ড্রোন হিসেবে তৈরি বাংলাদেশের প্রথম ড্রোন এটি। এর সম্পূর্ণ ডিজাইন ও ডেভেলপমেন্ট আমাদের ল্যাবে বানিয়েছি। এটা প্রায় ৬ কেজি ওজন বহন করতে পারে। আকাশে উড়তে পারে প্রায় ৪-৫ ঘণ্টা।’
‘জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়’ স্লোগানে সারা দেশের ৬৪ জেলার প্রায় ৭০০ প্রতিযোগী অংশ নিয়েছে এই জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে। বিজ্ঞান কমপ্লেক্স ভবনের দুই তলা জুড়ে জুনিয়র ও সিনিয়র ক্যাটাগরির শিক্ষার্থীরা মোট ১৮০টি স্টলে নিজেদের প্রজেক্ট প্রদর্শন করছে। এবারের জাতীয় পর্যায়ের বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে ড্রোন ও রোবটের মেলা বসিয়েছে খুদে উদ্ভাবকেরা। শরীয়তপুর থেকে ফায়ার ফাইটিং রোবট, টাঙ্গাইল থেকে মাল্টিপারপাস মিলিটারি রোবট নিয়ে টাঙ্গাইল সায়েন্স অ্যান্ড রোবটিকস ক্লাব উল্লেখযোগ্য।
মেলায় শিক্ষার্থীরা তাদের তৈরি মডেল ও প্রজেক্টের কার্যকারিতা দর্শক ও বিচারকদের সামনে তুলে ধরছে। এই যেমন আল্ট্রা সনিক ওয়েভ রাডার,  হুইল চেয়ার ও অগ্নিকাণ্ডের সুরক্ষায় স্বয়ংক্রিয় রেসকিউ গ্যাস ডিটেক্টর নিয়ে রাজবাড়ী জেলা থেকে অংশ নিয়েছে তিনটি দল।
<colgroup><col style="width: 57.3827%;"><col style="width: 42.5951%;"></colgroup>
আল্ট্রা সনিক ওয়েভ রাডারটির নির্মাতা রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের আবির হোসাইন স্বপ্ন, আহসান শরীফ ও মুস্তাম কবির; কেয়ার হুইল চেয়ারটি বানিয়েছে আর্যভট্ট গণিত পাঠশালার শিক্ষার্থী মো: শাফায়েত বিশ্বাস, দেবজিৎ সাহা জিৎ ও ওয়াহিদ তাওসীফ সিজান এবং রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী অমিত দাশ ও ফাহমিদ জাওয়াদ খান এনেছেন স্বয়ংক্রিয় গ্যাস ডিটেক্টর। মেলায় দলগুলোর সমন্বয় করছেন রাজবাড়ী একাডেমির যুগ্ম সম্পাদক রেজাউল করিম।
প্রকল্পগুলোর মধ্যে উদ্ভাবনী স্মার্ট হুইলচেয়ারটি পক্ষাঘাতগ্রস্ত (paralyzed) রোগীদের স্বাধীনভাবে চলাফেরা ও জীবনযাপন সহজ করতে ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে হেড ও হ্যান্ড জেসচার কন্ট্রোল (মাথা যেদিকে ঘুরানো হবে চেয়ার টিও সেদিকে যাবে) , চোখের পলকে ফ্যান ও লাইট নিয়ন্ত্রণের ব্যবস্থা, স্বাস্থ্য পর্যবেক্ষণ (তাপমাত্রা, হার্ট রেট, অক্সিজেন মাত্রা), পতন শনাক্তকরণ, ওষুধ খাওয়ার রিমাইন্ডার এবং ভয়েস-ভিত্তিক AI সহকারী ORION। রোগীর মাথা বা চোখের হালকা অঙ্গভঙ্গির মাধ্যমেই চালানো যায় হুইলচেয়ার ও আশপাশের ডিভাইস। ORION সহকারী রোগীর কণ্ঠ বুঝে সাড়া দেয়, কথা বলে এবং প্রয়োজনীয় মনে করিয়ে দেয়। তাছাড়া জরুরি অবস্থায় স্বয়ংক্রিয়ভাবে SMS বা ফোনের মাধ্যমে আত্মীয়দের কাছে সংকেত পাঠাতে পারে।
জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে থেকে প্রদর্শনীতে একটি প্রকল্পের অধীনে তুলে ধরা হয়েছে তিনটি সমাধান। পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিক থেকে জ্বালানী উৎপাদন, প্লাস্টিক পরিস্কারে ব্যবহৃত দূ ষিত পনিকে বিষুদ্ধ করণ ও হাটার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প তুলে ধরছেন এই জেলার খুদে বিজ্ঞানীরা। স্কুলটির খুদে উদ্ভাবক অন্বেষা চৌধুরী, তাসনিম জান্নাত ইভা, মনীষা চক্রবর্তী ও তাসনিম আরা তৃপ্তি তুলে ধরছেন সীমাহীন বিদ্যুৎ সম্ভাবনা এবং প্লাস্টিক পাইরোলাইসিস পদ্ধতির মাধ্যমে একটি উন্নত নগর বিনির্মাণের স্বপ্ন। তাদের নেতৃত্ব দিচ্ছেন জেলা শিক্ষক প্রতিনিধি সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইমরান হাসান ও সুলতান আহমেদ নয়ন। তাদের নেতৃত্বেই মেলায় উপস্থাপিত প্রকল্পে প্লাস্টিক পাইরোলাইসিস, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, মেকানিক্যাল ফুটস্টেপ পাওয়ার জেনারেটর,স্মার্ট ডাস্টবিন, ইয়ার পিউরিফায়ার সহ বিভিন্ন অভিনব বিজ্ঞান ভিত্তিক সল্যুশন তুলে ধরছেন খুদে বিজ্ঞানীরা।
স্বয়ংক্রিয় ও নিরাপদ যানবাহন প্রকল্প নিয়ে কক্সবাজার ডিসি কলেজের দুই শিক্ষার্থী তাসমিয়া জান্নাত তুলি ও ফাহামিদা আক্তার নীলার সঙ্গে প্রদর্শনীতে দেখা গেলো অধ্যক্ষ মোঃ ইব্রাহিম হোসেনকে। একইসঙ্গে সমুদ্রের তেজষ্কৃয় বালি দিয়ে মাছি বন্ধ্যা করি ও বিষমুক্ত শুটকী উৎপাদন প্রকল্প নিয়ে কক্সবাজার মডেল হাইস্কুলের শিক্ষার্থী মামদুহা ইসলাম মম ও মোঃ ইশমাম জাবির উপস্থিত ছিলেন পাশের স্টলেই।
এছাড়াও প্রজেক্ট আলফা বট নিয়ে গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী শেখ সাব্বির আহমেদ আকাশ দেখাচ্ছে তাদের তৈরি রোবট গাড়ি, রক্তসেবার অনলাইন পোর্টাল নিয়ে হাজির হয়েছে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট টিম, লক্ষ্মীপুর জেলারভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নিয়েছেন নবায়নযোগ্য শক্তির নতুন একটি মডেল নিয়ে, নিজেদের তৈরি অটো চার্জিং কার দেখাচ্ছে সরকারি আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল অ্যান্ড কলেজের টিম আইল্যান্ড। রেল দুর্ঘটনার প্রতিরোধ সিস্টেমটি কি অ্যাপ নিয়ে এসেছে বরগুনার কোয়ান্টাম ক্লাব। ফরিদপুর থেকে পরিবেশ বান্ধব প্রকল্প ইকোনোভা, মানিকগঞ্জ থেকে বায়োফিলিকি সিটি, ট্রান্সমিশন লাইনের ত্রুটি হতে নিরাপত্তার প্রকল্প নিয়ে নারায়ণগঞ্জের একটি দল, বগুড়ার শাহীন কলেজের শিক্ষার্থীদের ইকো সিটি, কৃষি পথ প্রকল্প নিয়ে রাজবাড়ীর বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের একটি দল।
প্রথম বাংলাদেশি হিসেবে চাঁদে যাওয়ার প্রশিক্ষণ নিলেন রুতবা ইয়াসমিন
প্রথম বাংলাদেশি ও নারী হিসেবে চাঁদে যাওয়ার প্রশিক্ষণ নিয়েছেন রুতবা ইয়াসমিন। ‘স্পেস নেশন’-এর মুন পাইওনিয়ার মিশনের প্রশিক্ষণ সফলভাবে শেষ করে চাঁদে পা রাখার দৌড়ে সামনের সারিতে আছেন। ‘স্পেস নেশন’-এর মুন পায়োনিয়ার মিশনের প্রশিক্ষণ সফলভাবে শেষ করে চাঁদে পা রাখার দৌড়ে সামনের সারিতে আছেন। গত ১৬ এপ্রিল স্পেস নেশন জানায়, তাদের ৭ সদস্যের মিশনে অংশ নেওয়া ৬ সদস্যই নারী এবং রুতবা তাদের একজন।
তার এই যাত্রা শুধুমাত্র একটি ব্যক্তিগত সাফল্য নয়, এটি পুরো পৃথিবীর নারীদের মহাকাশ বিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচনের এক অনন্য সুযোগ। তবে কবে নাগাদ তিনি চাঁদে যেতে পারবেন তা এখনো অনিশ্চিত। এ বিষয়ৈ রুতবার সঙ্গে অনলাইনে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো উত্তর পাওয়া যায়নি।
গণমাধ্যমে প্রকাশিত খবরে প্রকাশ, রুতবা ঢাকার স্কলাস্টিকা স্কুল থেকে ম্যাসাচুসেটসের মাউন্ট হোলিওক কলেজে যান। ২০১৪ সালে তিনি পদার্থবিজ্ঞানে ডিগ্রি এবং গণিতে মাইনর শেষ করেন। পরবর্তীতে কোভিডের সময় বাংলাদেশে ফিরে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ডেটা সায়েন্সে উচ্চতর ডিগ্রি এবং ২০২৪ সালে ইউনিভার্সিটি অব সাউথ আলাবামা থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স সম্পন্ন করেন।
মহাকাশ আবহাওয়া নিয়ে রুতবার গবেষণা। বিশেষ করে ‘ভূচৌম্বকীয় ঝড়’ তার আগ্রহকে আরও গভীর করে। রুতবার অনুপ্রেরণা ছিলেন । রুতবা মনে করেন, মহাকাশে নারীর অংশগ্রহণ এখনও সীমিত, তবে এটি পরিবর্তনের সময় এসেছে। তিনি বলেন, ‘মহাকাশ শিল্পে মাত্র ১১ শতাংশ মহাকাশচারী নারী। এ চিত্র বদলানো জরুরি।’
‘মুন পায়োনিয়ার মিশনে’ তার প্রশিক্ষণ ছিল বেশ চ্যালেঞ্জিং। স্পেসস্যুট পরা, ইভিএ বা মহাকাশের বাইরে কাজ এবং মিশন কন্ট্রোলে যোগাযোগ রক্ষা করার কৌশল শেখা ছিল মূল বিষয়। সিমুলেশনে একটি বিপজ্জনক ত্রুটির সময়, রুতবা জরুরি ইভিএ করে পরিস্থিতি সামাল দেন। পরে তিনি মিশন কন্ট্রোলের ইঞ্জিনিয়ার হিসেবে দলের সদস্যদের আইএসআরইউ (স্থানীয় সম্পদের ব্যবহার) মডিউলের দিক নির্দেশনা দেন।
রুতবার মতে, এই মিশন দলগত কাজ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও চাপের মধ্যে সমস্যা সমাধানের দারুণ এক পরীক্ষা। তিনি বলেন, ‘আমাদের সাফল্য ছিল প্রস্তুতি, সমন্বয় ও নেতৃত্বের ফল।’ তার দল, ‘ম্যাগ৭’ এই মিশন সফলভাবে সম্পন্ন করেছে।
বাংলাদেশী এই নভোচারীর ভাষায়, মানসিক সুস্থতা ও শারীরিক প্রস্তুতিও তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। মহাকাশে সুস্থ থাকতে ভালো ঘুম, পুষ্টিকর খাবার, হাইড্রেটেড থাকা এবং পরিচ্ছন্নতার বিকল্প ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে হয়। মহাকাশে থাকলে, গোসল করার পরিবর্তে স্পঞ্জ দিয়ে পরিষ্কার হওয়া, শ্যাম্পু এবং সাবান ছাড়া হালকা খাবার গ্রহণও প্রয়োজন। এ ছাড়া, একাকীত্ব এবং মানসিক চাপ মোকাবেলা করার জন্য মহাকাশচারীদের অবশ্যই কিছু ব্যক্তিগত আইটেম নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয় এবং দলে একে অপরের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে।
রুতবা ভবিষ্যতে চাঁদের ওপর গবেষণা, নমুনা সংগ্রহ এবং আর্টেমিস মিশনের মতো বড় প্রকল্পে কাজ করতে চান। তার লক্ষ্য, শুধু চাঁদে পা রাখা নয়, ইতিহাস গড়ে নারীদের সামনে পথ খুলে দেওয়া। তিনি বলেন, ‘আমি মহাকাশ অনুসন্ধানে ঐতিহাসিক অবদান রাখতে চাই’।
নিজের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের তরুণীদের উদ্দেশে রুতবা জানান, যেকোনো মানুষ যদি মহাকাশে আগ্রহী হয়, তবে তার জন্য এই ক্ষেত্রে প্রবেশের পথ উন্মুক্ত রয়েছে। এস্টেম (STEM) শিক্ষা গুরুত্বপূর্ণ, তবে এটি কোনো ক্ষেত্র থেকে আসছে, তার কোনো বাঁধা নেই।
তিনি আরও জানান, কৌতূহল, সাহস, সমালোচনামূলক চিন্তা, সমস্যা সমাধানে ক্ষমতা এবং নিজেদের সত্যিকার পরিচয় ধারণ করা-এগুলো হলো মহাকাশে সাফল্য অর্জনের মূল চাবিকাঠি।
ইনান, রাহিক, রিয়াসাত ও আরেফিন যাচ্ছেন বেইজিং
আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে (আইওএআই) দ্বিতীয়বারের মত অংশ নিতে যাচ্ছে ৪ সদস্যের বাংলাদেশ দল। এই দলের সদস্যরা হলেন- নটর ডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মিসবাহ উদ্দিন ইনান ও  আবরার শাহিদ রাহিক এবং রাজউক উত্তরা মডেল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মো: রিয়াসাত ইসলাম ও সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী আরেফিন আনোয়ার।
বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে আগামী ২-৯ আগস্ট, চীনের বেইজিং এ অনুষ্ঠেয় আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে এই দল। এই দলের সদস্য ইনান এর আগে আইএওআই- তে রৌপ্য পদ পেয়েছে। এছাড়াও ২০২১ সাল থেকে ইন্টারন্যাশনাল রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে এবং সেখানে স্বর্ণপদক পেয়েছে।
অপর সদস্য রাজউক উত্তরা মডেল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মো: রিয়াসাত ইসলাম প্রথমবারের মতো আইওএআই-এর জন্য নির্বাচিত হয়েছে। রিয়াসাত তার শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান ক্লাব, আইআর ক্লাব, মডেল ইউনাইটেড নেশনসের কার্যক্রমে যুক্ত। রিয়াসাত ২০২৫ সালের বাংলাদেশ এআই অলিম্পিয়াডের জাতীয় পর্বে সেকেন্ড রানারআপ হয়েছে।
এছড়া নটর ডেম কলেজের একাদশ শ্রেণির আরেকজন শিক্ষার্থী আবরার শাহিদ রাহিক ২০২৪ সালে অনুষ্ঠিত হওয়া আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে (IAIO) অংশগ্রহণ করে ব্রোঞ্জ পদক লাভ করে এবং আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড ২০২২- এ স্বর্ণপদক ও রৌপ্য পদক জিতেছে।
আর সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী আরেফিন আনোয়ার প্রথম আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড (IAIO)- ২০২৪ এ রৌপ্য পদক জয়ী। আরেফিন ২০২০ সাল থেকে ইন্টারন্যাশনাল রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে এবং ২০২২ সালে স্বর্ণপদকসহ ভিন্ন ভিন্ন সময়ে রৌপ্য ও ব্রোঞ্জ পেয়েছে।
এর আগে গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশ এআই অলিম্পিয়াডের কার্যক্রম শুরু হলে সারাদেশের এক হাজারেরও বেশি শিক্ষার্থী নিবন্ধন করে। ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত বিভিন্ন অনলাইন এবং অফলাইন কর্মশালা, নমুনা প্রতিযোগিতা ও বিশেষ প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীদের কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত জ্ঞান ও দক্ষতা যাচাই করা হয়। এসব কার্যক্রমে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয় শিক্ষক, এবং শিল্পখাতের অভিজ্ঞজনেরা প্রশিক্ষক হিসেবে অংশ নেন।
এ ছাড়া প্রতিযোগিতার ধরন ও পরিবেশ সম্পর্কে ধারণা দিতে আয়োজকরা বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনা করে। মার্চ ও এপ্রিল মাস জুড়ে অনুষ্ঠিত হয় একাধিক ওয়ার্কশপ ও প্র্যাকটিস সেশন, যেখানে অংশগ্রহণকারীরা অলিম্পিয়াডের ফরম্যাট, প্ল্যাটফর্ম এবং সমস্যার ধরন সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা লাভ করে। বিশেষভাবে উল্লেখযোগ্য একটি আয়োজন ছিল একটি পূর্ণাঙ্গ মক কনটেস্ট, যেখানে কুইজ ও প্রোগ্রামিং,উভয় ধরণের সমস্যা অন্তর্ভুক্ত ছিল।
অপরদিকে ৩০ এপ্রিল একটি অনলাইন প্রোগ্রামিং প্র্যাকটিস কনটেস্ট অনুষ্ঠিত হয়, যেখানে একটি প্রতিষ্ঠিত অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে শিক্ষার্থীদেরকে বাস্তব প্রতিযোগিতার পরিবেশে কোডিং চর্চার সুযোগ দেওয়া হয়।
অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বে অংশগ্রহণকারীদের সমস্যা সমাধানের দক্ষতা যাচাই করার লক্ষ্যে ৩ মে অনুষ্ঠিত হয় একটি অনলাইন প্রোগ্রামিং প্রতিযোগিতা। এর ঠিক এক সপ্তাহ পর, ১০ মে অনলাইন এআই কুইজ প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ এআই অলিম্পিয়াড ২০২৫-এর জাতীয় পর্ব অনুষ্ঠিত হয় ১৭ মে ২০২৫ তারিখে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (BUBT)। এই পর্বের মূল আকর্ষণ ছিল মেশিন লার্নিং প্রতিযোগিতা, যেখানে ১৭১ জন নির্বাচিত প্রতিযোগী অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদেরকে পাইথন প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান করতে হয়, পাশাপাশি তাদের ডেটা বিশ্লেষণ ও মডেল তৈরির দক্ষতাও মূল্যায়ন করা হয়। এখান থেকেই নির্বাচিত করা হয় শীর্ষ ১৬ জনকে, যাদের নিয়ে ২৩-২৪ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (IIT DU) আয়োজন করা হয় দুই দিনের প্রশিক্ষণ ক্যাম্প। এই ক্যাম্পে শিক্ষার্থীদের উন্নত এআই ধারণা, সমস্যা বিশ্লেষণ, দলগত কাজ ও প্রেজেন্টেশনের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। ৩১ মে অনুষ্ঠিত ক্যাম্প পারফরমেন্স টেস্ট-এর ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত হয় IOAI ২০২৫-এর জন্য বাংলাদেশের জাতীয় দল।
বাংলাদেশের পক্ষে এই চারজন মেধাবী শিক্ষার্থী আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণ করবেন এবং আমাদের তরুণ সমাজের এআই-ভিত্তিক সক্ষমতা তুলে ধরবেন। এই প্রতিযোগিতাটি বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (BdOSN) এবং বিএইউবিট-এর যৌথ ব্যবস্থাপনায় আয়োজন করা হয়। ২০২৫ সালের আসরে পৃষ্ঠপোষকতা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান-রেভ চ্যাট, ব্রেইন স্টেশন ২৩, ইনটেলিজেন্ট মেশিনস এবং ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। পাশাপাশি, আয়োজনের পার্টনার হিসেবে যুক্ত ছিল জনপ্রিয় কিশোর ম্যাগাজিন ‘কিশোর আলো’ এবং বিজ্ঞানভিত্তিক প্রকাশনা ‘বিজ্ঞানচিন্তা’।
শেষ হলো এনএইচএসপিসি পাচঁটি আঞ্চলিক পর্ব
অটোমেশন, কম্পিউটারায়ন ও ডিজিটালাইজেশনের কারণে আমাদের মতো উন্নয়নশীল দেশেও প্রযুক্তিবিদ তথা কম্পিউটার প্রোগ্রামারদের চাহিদা বেড়েই চলেছে। আর তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের আইসিটি ও প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের প্রোগ্রামিং দক্ষতা যাচাইয়ের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে শুরু হয়েছে ‘জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা (এনএইচএসপিসি) ২০২৫’।
মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রোগ্রামিং চর্চায় উদ্বুদ্ধ করার এই প্রতিযোগিতা দেশের শিক্ষার্থীদের মাঝে এক উজ্জ্বল প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছ। এই আয়োজনের অংশ হিসেবে শুক্রবার (৩০ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইন্সটিটিউটে গত ২৯মে বৃহস্পতিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এবং ২৮ মে বুধবার তিনটি ভেন্যু যথাক্রমে- বরিশাল বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পৃথকভাবে অনুষ্ঠিত হয় এনএইচএসপিসি ২০২৫-এর আঞ্চলিক প্রতিযোগিতা। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি), সেকেন্ডারি (নবম থেকে দশম শ্রেণি) এবং হায়ার সেকেন্ডারি (একাদশ থেকে দ্বাদশ শ্রেণি) এই তিনটি ক্যাটাগরিতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে এই পর্বে।
ঢাকা আঞ্চলিক প্রতিযোগীতায় ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়নগঞ্জ, নরসিংদী ও মানিকগঞ্জ জেলার তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। গতকাল থেকে শুরু হওয়া একটানা বৃষ্টির মধ্যেও শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের নিয়ে ভেন্যুতে আসতে শুরু করে। শিক্ষার্থীদের আসন গ্রহণের পর সকাল ৯টা ১৫ মিনিটে তথ্য প্রযুক্তি ইন্সটিটিউটে প্রোগ্রামিং প্রতিযোগিতা এবং ৯টা ২০ মিনিটে কার্জন হলে কুইজ প্রতিযোগিতা শুরু হয়। কুইজ প্রতিযোগিতা শেষ হওয়ার পর শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় আইসিটি এবং এআই বিষয়ক সেমিনার।
সেমিনারে বক্তারা বলেন, বিশ্বের অন্যান্য দেশে এআই নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে। সে তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি। ভবিষ্যতে এআই ব্যবহার করে অনেক জটিল কাজ আরও শুষ্ঠুভাবে করা যাবে। আবহাওয়া থেকে শুরু করে মহাকাশ, কৃষি, শিল্প, সেবাখাতে এআই এর ব্যবহার নিয়ে কাজ হচ্ছে। আমাদের দেশের ভৌগলিক অবস্থানের কারণে আমরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে আছি। এসব ঝুঁকি মোকাবেলায় প্রযুক্তিকে ব্যবহার করে টেকসই সমাধান বের করতে হবে।
শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান। আয়োজনে সভাপতিত্ব করেন তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বি এম মইনুল হোসেন।
উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, আমাদের দেশের অভিভাবকেরা অনেক সচেতন। শিক্ষার্থীরাও কম্পিউটার ব্যবাহার করে প্রযুক্তিকে বুঝতে চেষ্টা করছে। অভিভাকদেরকে আরও সচেতন হতে হবে যেন তাদের সন্তানেরা প্রুযুক্তির অপব্যবাহার থেকে দূরে থাকে। প্রতিযোগিতা শেষে প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে মেডেল এবং বিজয়ী সার্টিফিকেট তুলে দেন অতিথিরা। ঢাকা আঞ্চলিকে প্রোগ্রামিং প্রতিযোগিতায় জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডোরি ক্যটাগরিতে যথাক্রমে ১০জন, ১৭জন এবং ১৬ জনকে বিজয়ী ঘোষণা করা হয় এবং কুইজ প্রতিযোগিতায় জুনিয়র ও সিনিয়র ক্যাটাগরিতে ৩০ জন করে মোট ৬০জনকে বিজয়ী ঘোষণা করা হয়।
এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কুমিল্লা আঞ্চলিক প্রতিযোগিতায়  ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাদঁপুর জেলার  প্রায় দুই শতাধিক শিক্ষার্থী প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। কুমিল্লা আঞ্চলিক প্রতিযোগিতায় কুইজের জুনিয়র ও সিনিয়র ক্যাটাগরিতে মোট ২৬জন এবং প্রোগ্রামিং প্রতিযোগিতায় জুনিয়র, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে সমস্যা সমাধানের ভিত্তিতে মোট ২২জনকে এবং দাবা প্রতিযোগিতায় ১২জনকে বিজয়ী নির্বাচন করা হয়। বিজয়ী ঘোষণা করা হয়।
এই আয়োজনে প্রধান অতিথি কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের  চেয়ারম্যান অধ্যাপক মাহমুদুল হাছান বিজয়ীদের হাতে মেডেল ও সনদ তুলে দেন।
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর ও কিশোরগঞ্জ জেলার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। সকাল আটটায় শিক্ষার্থীরা ভেন্যুতে আসতে শুরু করে। তারপর জাতীয় সংগীত পরিবেশনের পর পূর্ব নির্ধারিত সময়ে শুরু হয় প্রোগ্রামিং এবং আইসিটিবিষয়ক কুইজ প্রতিযোগিতা। শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক জয়নুল আবেদীন সিদ্দিকী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক এ এইচ এম কামাল, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. মিজানুর রহমান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. সুজন আলী, বাংলাদেশ দাবা ফেডারেশনের ন্যাশনাল আরবিটার মোহাম্মদ মুরাদ হোসেন।
অন্যদিকে ভোলা, বরিশাল ও ঝালকাঠি জেলার শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয়য়ে আয়োজিত আঞ্চলিক প্রতিযোগিতায় প্রোগ্রামিং, কুইজসহ অন্যান্য আয়োজনে অংশ নেয়। জাতীয় সংগীত পরিবেশনের পর স্বাগত বক্তব্যে প্রধান অতিথি বরিশাল বিশ্ববিদ্যালয়য়ের মাননীয় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলম শিক্ষার্থীদের উৎসাহ প্রধান করেন। আয়োজনে সভাপতিত্ব করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক রাহাত হোসাইন ফয়সাল।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আঞ্চলিক প্রতিযোগিতায় টাঙ্গাইল ও গাজীপুর জেলার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এখানে প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতার পাশাপাশি দাবা, সাইবার সিকিউরিটি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) বিষয়ক সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে আলোচকেরা শিক্ষার্থীদেরকে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সচেতন হতে পরামর্শ দেন। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মতিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মনির মোর্শেদ, সেমিনারে আলোচক হিসেবে ছিলেন রিসার্চ সেলের ডিরেক্টর অধ্যাপক মোস্তফা কামাল নাসির, আয়োজনে সভাপতিত্ব করেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের  চেয়ারম্যান অধ্যাপক মেহেদী হাসান তালুকদার।
এসবের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়াতে সাইবার সিকিউরিটি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) বিষয়ক সেমিনার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে সম্মানিত বিচারকদের ফলাফলের ভিত্তিতে আঞ্চলিক পর্বের প্রোগ্রামিং, কুইজ এবং দাবা প্রতিযোগিতা এই তিনটি বিভাগের বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। উপস্থিত অতিথিগণ বিজয়ীদের হাতে মেডেল এবং বিজয়ী সার্টিফিকেট তুলে দেন।
ময়মনসিহে প্রোগ্রামিং, কুইজ এবং দাবা প্রতিযোগিতায় যথাক্রমে নয়জন, পচিঁশজন এবং তিনটি দলের তেরজনসহ মোট ৪৭জনকে; বরিশালে প্রোগ্রামিংয়ে একজন, কুইজে ১৫জন এবং দাবায় ১২জনসহ মোট ২৮জনকে এবং টাঙ্গাইলে প্রোগ্রামিংয়ে ১৪জন, কুইজের ৪১জন এবং দাবায় সাতটি দলকে বিজয়ী ঘোষণা করা হয়।
পাশাপাশি সব আঞ্চলিক পর্বেই অনুষ্ঠিত হয় ‘বুদ্ধির লড়াই’ দাবা প্রতিযোগিতা।
শেষ হলো ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ
বিজ্ঞান ও প্রযুক্তিতে নতুন প্রজন্মের সম্ভাবনার ঝলক দেখিয়ে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো তিন দিন ব্যপাী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াড -২০২৫। জাতীয় শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই বিজ্ঞান সপ্তাহটি সাজানো ছিলো কুইজ, অলিম্পিয়াড এবং প্রোজেক্ট ডিসপ্লে প্রতিযোগিতা দিয়ে। <o:p></o:p>ঢাকার বিভিন্ন স্কুল থেকে কুইজে ৯০০ জন এবং অলিম্পিয়াডে আরো ৩০০ জন শিক্ষার্থীরা অংশ নেন। বিভিন্ন প্রকল্প উপস্থান করে খুদে উদ্ভাবক ও বিজ্ঞানীদের ২১০টি টিম। অংশগ্রহণকারীদের মধ্যে ছোট ও বড় দলের অংশ নেয়া প্রতিযোগী ও দলগুলোর মধ্যে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। <o:p></o:p>
সোমবার উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতে সনদ এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে এ বছরের স্কুল পর্যায়ের বিজ্ঞান ও প্রযুক্তি উৎসবের সমাপ্তি টানলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোঃ মোকাব্বির হোসেন। প্রধান অতিথির বক্তব্যে আজকের এই খুদে উদ্ভাবক ও বিজ্ঞানীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশকে বিশ্বে অনন্য উচ্চতায় নিয়ে যাবে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
জেলা প্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মুনীরা সুলতানা, পারভেজ চৌধুরী (এডিসি শিক্ষা) এবং বিদ্যালয়ের অ্যাডহক কমিটির প্রতিনিধি জাকির হোসেন।<o:p></o:p>
ঢাকা জেলার ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে প্রকল্প উপস্থাপনায় বড়দের দলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডি প্রথম এবং সরকারি বিজ্ঞান কলেজ দ্বিতীয় হয়েছে।  এছাড়া  ছোটদের দলে শামসুল হক খান স্কুল এন্ড কলেজ প্রথম, হাম্মাদিয়া মাদরাসা দ্বিতীয় ও সেন্ট ফ্রান্সিস স্কুল অ্যান্ড কলেজ তৃতীয় হয়েছে।  <o:p></o:p>
অলিম্পিয়াডে প্রথম হয়েছে শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, দ্বিতীয় হয়েছে স্বাগতিক উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ এবং তৃতীয় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ।  <o:p></o:p>
উভয় গ্রুপ থেকেই প্রকল্প উপস্থাপনায় ৫টি করে দল; অলিম্পিয়াডে দুই গ্রুপে ৫ জন করে ১০ জন এবং বিজ্ঞান কুইজে ১৫ জন করে ৩০ জনকে এবং একটি উদীয়মান বিজ্ঞান ক্লাবকে পুরস্কৃত করা হয়েছে বলে জানিয়েছেন উইলস সায়েন্স ক্লাবের আহ্বায়ক জিয়া উদ্দিন ভূঁইয়া। <o:p></o:p>
অপরদিকে উইলস সায়েন্স ক্লাবের সভাপতি তাকিবুর রহমান খান জানিয়েছেন, এ বছর রেকর্ডসংখ্যক প্রতিযোগী ছিলো। এদের মধ্যে বিজয়ী মোট ৪৫ জনকে সনদ ও ক্রেস্ট দেয়া হয়েছে। খুদে বিজ্ঞানীদের এই প্রতিনিধি বলেন, আমরা বিশ্বাস করি, বিজ্ঞান চর্চা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি চিন্তা, প্রশ্ন ও উদ্ভাবনের একটি বিশাল জগৎ। আমাদের লক্ষ্য—এই জগতে শ্রেষ্ঠত্ব অর্জন করা।<o:p></o:p>
উইলস লিটলে শুরু বিজ্ঞান সপ্তাহ
রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে বসছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াড। শনিবার জাতীয় শিক্ষা বোর্ডের অধীনে রাজধানীর কাকরাইলে অবস্থিত স্কুলটির আঙিনায় বসে এই উৎসব। সকালে উৎসবে অংশগ্রহণকারীদের দেখা যায় লাইন দিয়ে তথ্য কেন্দ্রে নাম নিবন্ধন করতে।
প্রথম দিনে নিবন্ধিত ২৩০টির মধ্যে ১০৫টি প্রকল্প মেলে ধরেন খুদে বিজ্ঞানী ও উদ্ভাবকেরা। এর মধ্যে ছিলো রকেট, পরিবেশ দূষণরোধী স্মার্ট সল্যুশন, আধুনিক কৃষি মাঠ ব্যবস্থাপনা, ড্রোন, রোবট এর মতো নানা প্রকল্প।
স্কুলের শ্রেণী কক্ষে এবং বাইরে অপেক্ষমান শেডের নিচে  এসব প্রকল্প উপস্থাপন করা হয়। সেগুলো ঘুরে ঘুরে দেখেন সতীর্থ শিক্ষার্থীরা। শৃঙ্খলা বজায় রাখতে তৎপর দেখা যায় বিএনসিসি সদস্যদের।
রবিবার অনুষ্ঠিত হবে বিজ্ঞান সপ্তাহের  কুইজ, অলিম্পিয়াড।
উপস্থাপিত প্রকল্পগুলো বিচারকদের সঙ্গে ঘুরে ঘরে দেখবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোঃ মোকাব্বির হোসেন।
জেলা প্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে বিজ্ঞান সপ্তাহের অনু্ষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মুনীরা সুলতানা এবং বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি এ বি এম আব্দুস সাত্তার।
খুদে বিজ্ঞানীদের উদ্দেশে যা বললেন ডা. জুবাইদা রহমান
দেশের তরুণ প্রজন্ম এবং খুদে বিজ্ঞানীদের উৎসাহ দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
শুক্রবার (২৩ মে) বিকালে জেডআরএফ কার্যালয়ে ‘ভার্চুয়াল বিজ্ঞান মেলা-২০২৪’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী এই উৎসাহ দেন।
এই অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে প্রকাশ্যে কোনো কর্মসূচিতে বক্তব্য রাখলেন তিনি।
অনুষ্ঠানে শিশু-কিশোর তথা খুদে বিজ্ঞানীদের উদ্দেশে ডা. জুবাইদা রহমান বলেন, প্রত্যেক প্রতিযোগীকে তাদের অভিনব বিজ্ঞান প্রজেক্টের জন্য জানাই প্রাণঢালা অভিনন্দন। এই অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে প্রকাশ্যে কোনও কর্মসূচিতে বক্তব্য রাখলেন তিনি।
১৭ বছর পর শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে গত ৬ মে দেশে ফিরেছেন ডা. জুবাইদা রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছিলেন তিনি। এরপর একে একে ১৭টি বছর কেটে গেলেও দেশে ফিরতে পারেননি ডা. জুবাইদা রহমান। স্বামী তারেক রহমান ও একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে লন্ডনে বসবাস করছিলেন তিনি।
শুক্রবার বিজ্ঞান মেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর জেডআরএফ’র বোর্ড অব ডিরেক্টরস কমিটির সদস্য এবং উপদেষ্টাদের সঙ্গে মতবিনিময় করেন জুবাইদা রহমান। অনুষ্ঠানে জেডআরএফ’র প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি বিভিন্ন কর্মকাণ্ডের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে জুবাইদা রহমান বলেন, খুদে বিজ্ঞানীদের মেধা, অধ্যবসায় এবং আত্মনির্ভরশীলতা সত্যিই অসাধারণ এবং আমাদের মুগ্ধ করেছে। আমি প্রত্যাশা করি, তোমরা তোমাদের জীবনের প্রত্যেক ক্ষেত্রে সার্থক হও এবং বিশ্বদরবারে দেশের মুখ উজ্জ্বল করো। বিজ্ঞানের প্রতি তোমাদের যে মমত্ববোধ সেটি দেখে আশা করি ভবিষ্যতে তোমরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে পৃথিবীর সমস্ত মানুষের জন্য কিছু করবে। ইনশাআল্লাহ, আমাদের সবার সহযোগিতা থাকবে।
তিনি বলেন, বিজ্ঞানের জগতে যেকোনও সময় যেকোনও রকম প্রশ্ন তোমাদের থাকলে সে বিষয়ে তোমরা বিচারকমণ্ডলীর কাছে যেতে পারো। তারা তোমাদের অনুপ্রেরণা দিয়েছেন, পথ দেখিয়েছেন। বিজ্ঞান চর্চার কোনও শেষ নেই। এর মাধ্যমে পৃথিবীকে অনেক কিছু দেওয়ার আছে। আমার বিশ্বাস, তোমরা তা পারবে।
মূলত শিশু-কিশোর ও নতুন প্রজন্মের মাঝে বৈজ্ঞানিক উদ্ভাবন ও সর্বোতভাবে বিজ্ঞান চর্চার অনুপ্রেরণাকে লক্ষ্য করে গত ৪ বছর ধরে ভার্চুয়াল বিজ্ঞান মেলার আয়োজন করা হচ্ছে।  মেলায় বিজয়ী ১৭ জনের মাঝে পুরস্কার (ল্যাপটপ) ও সনদ বিতরণ করা হয়েছে।
জেডআরএফ’র কার্যালয়ে ভার্চুয়াল বিজ্ঞান মেলায় বিজয়ীদের হাতে পুরস্কার দেওয়ার পাশাপাশি সংগঠনের বোর্ড অব ডাইরেক্টরস ও উপদেষ্টাদের সঙ্গে মতবিনিময় করেন।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি রক্ষায়  ‘একটি উদ্যোগ, একটু চেষ্টা- এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’-এই স্লোগান নিয়ে ১৯৯৯ সালের ১৮ অক্টোবর জিয়াউর রহমান ফাউন্ডেশন গঠন করা হয়।
জেডআরএফ’র নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের ভার্চুয়াল সভাপতিত্বে এবং ডাইরেক্টর (প্রোগ্রাম) ডা. ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন জেডআরএফ’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। স্বাগত বক্তব্যে অধ্যাপক মোর্শেদ হাসান খান বলেন, যেসব খুদে বিজ্ঞানী ভার্চুয়াল বিজ্ঞান মেলায় অংশ নিয়েছে এবং বিজয়ী হয়েছে তারাই বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা। এরপর তিনি ডা. জুবাইদা রহমানকে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সংগঠনের কার্যালয়ে স্বাগত জানান।
ইবিতে বসেছে ‘ইসমাইল আল জাযারি বিজ্ঞান উৎসব
রাজধানী ঢাকা পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে বসেছে ‘ইসমাইল আল জাযারি বিজ্ঞান উৎসব-২০২৫’। প্রোগ্রামিং কনটেস্ট, প্রজেক্ট প্রদর্শনী, রুবিক্স কিউব প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াডসহ চারটি ক্যাটাগরিতে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের বটতলায়। উৎসব চলবে বুধবার  (২১ মে)  পর্যন্ত।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রশিবিরের উদ্যোগে  সোমবার (১৯ মে) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা একাডেমিক ভবনের ১০১ নম্বর কক্ষে ‘প্রোগ্রামিং কন্টেস্ট’-এর মাধ্যমে বিজ্ঞান উৎসবের উদ্বোধন করেন ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান। এসময় উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী, ছাত্রকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ শাখার সভাপতি শোয়াইব আহম্মেদসহ বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা।
<colgroup><col style="width: 50%;"><col style="width: 50%;"></colgroup>
উৎসবে অংশগ্রহণকারী প্রতিযোগীদের জন্য রয়েছে এক লাখ টাকার পুরস্কার। প্রোগ্রামিং কনটেস্ট ও প্রজেক্ট প্রদর্শনীতে দলীয়ভাবে সর্বোচ্চ তিনজন করে এবং রুবিক্স কিউব প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াডে এককভাবে অংশ নিতে হবে। রেজিস্ট্রেশন ফি হিসেবে প্রোগ্রামিং কনটেস্টে ৩০০ টাকা, প্রজেক্ট প্রদর্শনীতে ৫০০ টাকা, রুবিক্স কিউব ও বিজ্ঞান অলিম্পিয়াডে ১০০ টাকা পরিশোধ করতে হবে।
আয়োজকরা জানান,  প্রথম থেকে দশম স্থান অধিকারীদের জন্য পুরস্কারসহ প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য সার্টিফিকেট, নাশতা ও বিশেষ উপহারের ব্যবস্থা রেখেছে সংগঠনটি।
এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, আমাদের মাঝে অনেক প্রতিভা আছে কিন্তু সেগুলো উদ্বুদ্ধ করার মতো লোক নেই। প্রতিভাবানদের জায়গা তৈরি করে দেওয়া হচ্ছে না। তাদেরকে দেশের মানুষ দেখুক, সরকার দেখুক, তাদেরকে উৎসাহ দিক। ছাত্রশিবির প্রতিভা বিকশিত করার এই উদ্যোগ নিয়েছে।
ই-ওয়েস্ট প্রক্রিয়াকরণের সুবিধা সৃষ্টির মেয়াদ বাড়লো এক বছর
২০৩০ সালে ই-বর্জ্যের বার্ষিক পরিমাণ দাঁড়াবে প্রায় ১৬ লাখ টন। তবে দেশে এখনো ই-বর্জ্য ব্যবস্থাপনার পূর্ণাঙ্গ রিসাইকেলিং সিস্টেম গড়ে ওঠেনি। এই ব্যবস্থা গড়ে তুলতে গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে বাংলাদেশের প্রথম ই-বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট নির্মাণ হচ্ছে। ২০২৮ সালের জুন পর্যন্ত মেয়াদী এই প্রকল্পের পাশাপাশি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) সাভারে বাস্তবায়ন করছে আরো একটি প্রকল্প।
ই-ওয়েস্ট প্রক্রিয়াকরণের সুবিধাদি সৃষ্টি (২য় সংশোধিত) চলমান এই প্রকল্পের অধীনে ঢাকা ক্যাম্পাসে ই-বর্জ্য প্রক্রিয়াকরণ গবেষণাগার স্থাপনে এবার এই প্রকলে।পর মেয়াদ এক বছর বাড়িয়ে ২০২৫ সালে জুন পর্যন্ত করা হয়েছে।
কেননা বিসিএসআইআর ঢাকাতে ল্যাব মেরামত সংস্কারে তৃতীয় তলার ঊর্ধ্বমুখী সংস্কারের পর বর্তমানে গবেষণাগারে বেশ কিছু যন্ত্রপাতি স্থপন করা হলেও এলসি খুলে এখনো অন্যান্য বেশ কিছু যন্ত্রপাতি হাতে মেলেনি।
হালকা ও মাঝারি প্রকৌশল খাতের সেবা জনগণের দোরগোড়ায় শতভাগ পৌঁছে দিতে চলমান লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের উন্নয়ন ও  ই-ওয়েস্ট প্রক্রিয়াকরণের সুবিধাদি সৃষ্টি (২য় সংশোধিত) প্রকল্পটি মেয়াদ বাড়ানোর বিষয়টি বৃহস্পতিবার (১৫ মে) নিশ্চিত করেছে পরিকল্পনা মন্ত্রণালয়।  প্রকল্প বাস্তবায়নের নিবিড় পরীবেক্ষণ প্রতিবেদন অনুযায়ী, এর ক্রমপুঞ্জিত আর্থিক অগ্রগতি এপ্রিল ২০২৪ পর্যন্ত ৬৫.৭ শতাংশ ছিলো। বাস্তব অগ্রগতি ছিলো ৬৭ শতাংশ। সংশোধিত প্রকল্প অর্থায়নে ব্যয় বেড়েছে ১৬.৬৩ শতাংশ।
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) সূত্রে প্রকাশ, দেশের হালকা ও মাঝারি প্রকৌশল খাতের সেবা জনগণের দোরগোড়ায় গৌঁছে দিতে সংস্থাটির চট্টগ্রাম, রাজশাহী ও জয়পুর ক্যাম্পাসে লাইট ইঞ্জিনিয়ারিং উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হয়েছে। সাভারে চামড়া গবেষণা কেন্দ্র ও চলমান ‘ই-ম্যাটেরিয়ালস কেন্দ্র’ স্থাপনও প্রকল্পের আওতায় চলমান।
এই প্রকল্পের আওতায় ঢাকা ক্যাম্পাসে ই-ম্যাটেরিয়ালস কেন্দ্র এবং ই-বর্জ্য প্রক্রিয়াকরণ গবেষণাগার প্রতিষ্ঠা করা হচ্ছে। দেশীয় ও আন্তর্জাতিক শিল্পকারখানার মাধ্যমে উৎপাদিত কন্ট্রাকশন ম্যাটেরিয়াল (স্টিল, কনক্রিট, সিমেন্ট ইত্যাদি), লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের উৎপাদিত পণ্য (স্পেয়ার পার্টস, ইত্যাদি) এবং ইলেকট্রিক্যাল ম্যাটেরিয়ালের (কেবলস, ইনস্যুলেটর ইত্যাদি) মানোন্নয়নের জন্য প্রকল্পটি চলমান। বিশেষায়িত গবেষণাগার প্রতিষ্ঠা, দেশীয় এবং আন্তর্জাতিক গবেষণা-শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন এবং যৌথ গবেষণাও প্রকল্পের আওতায় বাস্তবায়ন হচ্ছে।
চলমান প্রকল্পের ব্যয় ছিল ৪৯ কোটি ৩০ লাখ টাকা। নতুন করে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ২৯ লাখ টাকা।
বিসিএসআইআর জানায়, লৌহজাত ঢালাই, ইলেকট্রনিক্স পণ্য, প্রকৌশল যন্ত্র, পরিবাহী তার, মরিচাহীন ইস্পাত সামগ্রীও বিদেশে যাচ্ছে। এসব খাতে অনেক মানুষ জড়িত। তারা কীভাবে আরও উন্নয়ন করতে পারেন, কীভাবে তাদের আরও দক্ষ করে গড়ে তোলা যায় সে উদ্যোগ নেওয়া হচ্ছে। লাইট ইঞ্জিনিয়ারিং এখন সম্ভাবনাময় খাত। সরকার চেষ্টা করছে এ খাতে আরও উন্নতি করার। সংশ্লিষ্টদের আরও সাপোর্ট দেওয়া হবে। এজন্যই প্রকল্প নেওয়া হচ্ছে।
বিশ্বব্যাপী উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর আর্থ-সামাজিক উন্নয়নের ইতিহাস থেকে দেখা যায়, ম্যাটেরিয়ালস প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন সবসময়ই দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানসম্পদ, সহজলভ্যতা এবং সুলভ পণ্য ও সেবার চাহিদা থেকেই মূলত শিল্পায়নের সূচনা হয়। শিল্পায়নের চালিকাশক্তি হলো উন্নত কাঁচামাল, খুচরা যন্ত্রাংশ এবং সংশ্লিষ্ট সেবা, যা ম্যাটেরিয়াল প্রক্রিয়াজাতকরণ শিল্পের ওপর সরাসরি নির্ভরশীল। মধ্যম আয়ের দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে বাংলাদেশের শিল্প এরই মধ্যে নিজস্ব উদ্যম আর প্রচেষ্টা বিশ্বের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে। এ অবস্থাকে এগিয়ে নিতে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
আন্তর্জাতিক আলোক দিবস ২০২৫: ‘আলো যেথা নাচে’ উদযাপন
বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির এবং ম্যাসল্যাবের উদ্যোগে দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১৪ মে থেকে ১৬ মে পালিত হলো ‘আন্তর্জাতিক আলোক দিবস ২০২৫’। রাজধানীর মাকসুদুল আলম বিজ্ঞানাগারে (ম্যাসল্যাব)   শিশুদের জন্য ‘আলো যেথা নাচে’ শীর্ষক কর্মশালার মাধ্যমে শেষ হয়েছে  তিন দিনব্যাপী এই বিজ্ঞান আয়োজন।
সকালে ম্যাসল্যাবে অনুষ্ঠিত হয় ‘আলো জানো?’ শিরোনামে বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা। ষষ্ঠ থেকে দশম শ্রেণির জুনিয়র ও সিনিয়র ক্যাটাগরিতে অর্ধশত শিক্ষার্থী আলো বিষয়ক বিজ্ঞানের নানা দিক নিয়ে তাদের জ্ঞান ও আগ্রহের পরিচয় দেয়।
এর আগে, বৃহস্পতিবার উত্তরার ‘স্কুলএজ’-এ ‘আলোর ঝিলিক’ নামে এক বিজ্ঞানভিত্তিক আলোচনা ও হাতে-কলমে কর্মশালা অনুষ্ঠিত হয়। ৫০ জনেরও বেশি শিক্ষার্থী আলোর ব্যবহার ও প্রযুক্তিগত দিক নিয়ে প্রাণবন্ত আলোচনা এবং চমকপ্রদ এক্সপেরিমেন্টে অংশ নেয়। একই দিনে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ে ‘আলোর ঝিলিক’ শিরোনামে বিজ্ঞান কুইজ ও ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ৭০ জন শিক্ষার্থী আলো নিয়ে বিজ্ঞানভিত্তিক আলোচনা ও হাতে-কলমে নানান এক্সপেরিমেন্টে অংশ নিয়েছিল।
এবারের আলোক দিবসের আয়োজনের সূচনা হয় ১৪ মে সাভারের রাজাশন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী বিজ্ঞান কর্মশালার মাধ্যমে। প্রায় ৭০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে প্রথমে কুইজ এবং পরবর্তীতে আলোর গঠন, ব্যবহার ও বাস্তব উদাহরণের আয়োজন ' আলোর ঝিলিক' এর মাধ্যমে বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহ সৃষ্টি করা হয়।
আলো শুধু দেখার উপকরণ নয়, এটি জ্ঞান, উপলব্ধি ও উদ্ভাবনেরও উৎস। আলোর এই গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি জানাতে ইউনেস্কো ২০১৮ সাল থেকে প্রতি বছর ১৬ মে আন্তর্জাতিক আলোক দিবস হিসেবে পালন করে আসছে। ১৯৬০ সালের এই দিনে বিজ্ঞানী থিওডর মাইম্যান বিশ্বের প্রথম কার্যকর লেজার আবিষ্কার করেছিলেন, যা বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করে।
‘আন্তর্জাতিক আলোক দিবস ২০২৫’-এর প্রতিটি আয়োজন ছিল বিজ্ঞান, কৌতূহল ও সৃজনশীলতার এক অপূর্ব মেলবন্ধন। প্রতিবছর এরকম আয়োজন একটি আলোকিত, বিজ্ঞানপ্রেমী ও অনুসন্ধিৎসু প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে আমাদের মধ্যে নতুন আশা জাগিয়ে যাচ্ছে।
স্পারসোতে ‘রিমোট সেন্সিং ব্যবহার করে ভূ-পৃষ্ঠ মনিটরিং’ বিষয়ক সেমিনার
বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে (স্পারসো) 'প্রোগ্রেস ইন আর্থ সারফেস মনিটরিং ইউটিলাইজিং রিমোট সেন্সিং টেকনিকস: বাংলাদেশ পার্সপেক্টিভ' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
'স্পারসোর সক্ষমতা বৃদ্ধি' প্রকল্পের আওতায় গত সোমবার আয়োজিত এ সেমিনার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন স্পারসো চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো. রাশিদুল ইসলাম।
স্পারসো সদস্য জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে দিনব্যাপী এ সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফজলুর রহমান।
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম. শহীদুল ইসলাম 'অ্যাপ্লিকেশন অব জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং ইন ইন্টিগ্রেটেড কোস্টাল জোন ম্যানেজমেন্ট: বাংলাদেশ কনটেক্সট' শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
বুয়েট অধ্যাপক একেএম সাইফুল ইসলাম 'রিমোট সেন্সিং অ্যাপ্লিকেশন ফর ক্লাইমেট রিস্ক অ্যাসেসমেন্ট' শীর্ষক আরও একটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা অধ্যাপক, বিজ্ঞানী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়-সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মানুষের রক্ত থেকেই সাপের বিষণাষক উদ্ভাবন
বর্তমানে প্রচলিত অ্যান্টিভেনম সাধারণত একটি নির্দিষ্ট প্রজাতির সাপের বিষের বিরুদ্ধে কার্যকর। এজন্য ঘোড়া বা ভেড়াকে বিষ দিয়ে বর্তমানের প্রচলিত অ্যান্টিবডি তৈরি করা হয়। এতে পার্শ্বপ্রতিক্রিয়ারও আশঙ্কা থাকে।
তবে এবার মানুষের শরীরের রক্ত থেকেই উদ্ভাবন করা হলো সবচেয়ে শক্তিশালী বিষনাশক। অবশ্য এটা সম্ভব হয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিক টিম ফ্রিড এর রক্ত থেকে। তার শরীর থেকে দুটি সুরক্ষা অ্যান্টিবডি ও একটি ক্ষুদ্র আণবিক বিষ প্রতিরোধক একত্র করে তৈরি করা হয়েছে নতুন এই অ্যান্টিভেনম ককটেল উদ্ভাবন করেছে যুক্তরাষ্ট্রের বায়োটেক প্রতিষ্ঠান সেন্টিভ্যাক্স। এটি ১৯টি মারাত্মক প্রজাতির মধ্যে ১৩টির ক্ষেত্রে সম্পূর্ণ সুরক্ষা এবং বাকিগুলোর ক্ষেত্রে আংশিক সুরক্ষা দিতে সক্ষম।
বিবিসির এক প্রতিবেদনে প্রকাশ, প্রাণীর ওপর পরীক্ষায় টিম ফ্রিডের রক্তে পাওয়া অ্যান্টিবডি সাপের বিস্তৃত প্রজাতির গুরুতর বিষের বিরুদ্ধে কার্যকর ফল দিয়েছে। বস্তুত দুই দশক ধরে নিজেকে ইচ্ছাকৃতভাবে সাপের বিষে আক্রান্ত করেছেন এই টিম ফ্রিড। কখনও সরাসরি সাপের কামড় খেয়ে, আবার কখনও ইনজেকশনের মাধ্যমে শরীরে বিষ প্রয়োগ করেন তিনি। মাম্বা, কোবরা, তাইপান, ক্রেইটসহ বিশ্বের ভয়ংকর প্রাণঘাতী কিছু সাপের একাধিক প্রজাতির ২০০টিরও বেশি কামড় সহ্য করেছেন টিম ফ্রিড। এ ছাড়া এসব সাপের বিষের ৭০০টিরও বেশি ইনজেকশন শরীরে পুশ করেছেন তিনি।
এতে ওই ব্যক্তির রক্তে একটি বিস্ময়কর অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তাদের মতে, ফ্রিডের ১৮ বছরের এই দুঃসাহসিক যাত্রা ভবিষ্যতে সব ধরনের বিষাক্ত সাপের কামড়ের চিকিৎসায় একটি সর্বজনীন অ্যান্টিভেনম খুঁজে পাওয়ার ক্ষেত্রে বৈপ্লবিক ভূমিকা রাখতে পারে।
সেন্টিভ্যাক্সের প্রধান নির্বাহী এবং গবেষণাপত্রের লেখক জ্যাকব গ্ল্যানভিল বলেন, ‘ফ্রিড ১৮ বছর ধরে নিজের শরীরে সাপের বিষ প্রয়োগ করে চলেছেন। বিষধর এসব সাপের বিষ একটি ঘোড়াকেও মেরে ফেলতে পারে। এটি এককথায় বিস্ময়কর! তবে আমি স্পষ্ট করে বলতে চাই, ফ্রিড যা করেছেন, তা কেউ করার চেষ্টা করবেন না। সাপের বিষ অত্যন্ত বিপজ্জনক।’
জানাগেছে, প্রথমে ইউটিউব ভিডিও তৈরি করতে গিয়ে বিষাক্ত সাপ নাড়াচাড়ার সময় নিজেকে রক্ষার জন্য প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে চেয়েছিলেন ফ্রিড। সাবেক এই ট্রাক মেকানিক জানান, প্রথমদিকে তিনি সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন, যখন পরপর দুটি কোবরার কামড় তাকে কোমায় পাঠিয়ে দেয়। তিনি বিবিসিকে বলেন, ‘আমি মরতে চাইনি। আমি একটি আঙুলও হারাতে চাইনি। তবে এখন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ হলো আমি মানবতার জন্য ভালো কিছু করছি। আমি এতে গর্বিত।’
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অপরিকল্পিত প্লাস্টিক বর্জ্যের ১০% সংগ্রহ
দেশের শীর্ষস্থানীয় নিত্য-ব্যবহার্য ও ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ ২০২৫ সালেও চট্টগ্রামের ব্যবস্থাপনার বাইরে থাকা (অব্যবস্থাপিত) ১০% প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির বৈশ্বিক টেকসই উন্নয়ন প্রতিশ্রুতির অংশ হিসেবে এ ঘোষণা দেওয়া হয়। এই মাইলফলক উদযাপন উপলক্ষে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) এর সহযোগিতায় ইউনিলিভার বাংলাদেশ চট্টগ্রাম বে ভিউ র‍্যাডিসন ব্লু হোটেলে একটি অনুষ্ঠান আয়োজন করে। সেখানে তারা তাদের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা উদ্যোগের অগ্রগতির কথা তুলে ধরে। একইসঙ্গে, অনুষ্ঠানে তিনজন বর্জ্য সংগ্রাহক এবং দুইজন ভাঙ্গারিওয়ালা/সিএসও প্রতিনিধিকে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও সমাজ উন্নয়নে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়।<o:p></o:p>
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন; চিফ এক্সিকিউটিভ অফিসার শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম ও চিফ কনজারভেন্সি অফিসার কমান্ডার আইইউএ চৌধুরী (এস), (বিএন)। আরও ‍ছিলেন ইউনিলিভার বাংলাদেশের সাপ্লাই চেইন ডিরেক্টর রুহুল কুদ্দুস; লিগ্যাল ডিরেক্টর অ্যান্ড কোম্পানি সেক্রেটারি এস.ও.এম. রাশেদুল কাইয়ুম; কর্পোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপ্‌স অ্যান্ড কমিউনিকেশন্স ডিরেক্টর শামিমা আক্তার এবং ইপসা’র সোশ্যাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ডিরেক্টর নাসিম বানু।<o:p></o:p>
২০২২ সালের জুনে ইউনিলিভার বাংলাদেশ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং ইপসা’র মধ্যে ত্রিপক্ষীয় এই সহযোগিতা শুরু হয়। এই উদ্যোগের মাধ্যমে চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। উদ্যোগটির আওতায় এখন পর্যন্ত ২৪,০০০ টনের বেশি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছে, যা শহরের মোট বর্জ্যের প্রায় ১০ শতাংশের সমান। এছাড়া, ৩,০০০ এর বেশি বর্জ্যকর্মীকে নিরাপদভাবে বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে ২০০ জনের বেশি ভাঙারিওয়ালা ও ২,০০০ জনের বেশি বর্জ্য সংগ্রাহককে সুরক্ষামূলক সরঞ্জাম এবং ব্যবসায়িক উন্নয়নমূলক প্রশিক্ষণ দিয়ে আরও দক্ষ করে তোলা হয়েছে।<o:p></o:p>
কর্মপদ্ধতি উন্নয়নের পাশাপাশি, এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থাকে শক্তিশালী করে টেকসই জীবিকা ও দীর্ঘমেয়াদী কমিউনিটি উন্নয়নের পথও তৈরি করা হয়েছে। এছাড়া, ১,৮২৭ জন বর্জ্যকর্মী ও ভাঙারিওয়ালার জন্য একটি গ্রুপ ইন্স্যুরেন্স কর্মসূচি চালু করা হয়েছে, যেখানে দুর্ঘটনাজনিত মৃত্যু হলে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত জীবন বীমার সুবিধা রয়েছে। চিকিৎসার খরচ, যেমন- ডাক্তার ফি, হাসপাতালের খরচ ও ওষুধের খরচও এর মধ্যে অন্তর্ভুক্ত। এসব আর্থিক নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা সুবিধাগুলো এই ঝুঁকিপূর্ণ পেশাজীবীদের জন্য বড় ধরনের সহায়তা নিয়ে এসেছে। জনসচেতনতা তৈরিতেও এই প্রকল্পে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ১৫,০০০টিরও বেশি পরিবারের মাঝে এবং ৭১টি স্কুলের ৭,০০০ এরও বেশি শিক্ষার্থীর মধ্যে উৎসস্থলেই বর্জ্য পৃথক করার বিষয়ে সচেতনতামূলক প্রচার চালানো হয়েছে।<o:p></o:p>
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “বাংলাদেশের জন্য প্লাস্টিক দূষণ একটি ক্রমবর্ধমান চ্যালেঞ্জ, আর এই সমস্যা মোকাবিলায় সরকার, বেসরকারি খাত, এনজিও এবং সাধারণ নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এক্ষেত্রে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ইউনিলিভার বাংলাদেশ এবং ইপসা’র মধ্যে এই সহযোগিতা একটি অনুপ্রেরণাদায়ক উদাহরণ- যা দেখিয়েছে কিভাবে একসাথে কাজ করে প্লাস্টিককে বর্জ্য নয়, বরং একটি সম্পদে রূপান্তর করা সম্ভব। আমি ইউনিলিভার বাংলাদেশ এবং ইপসা-কে তাদের বর্জ্য ব্যবস্থাপনা এবং বর্জ্যকর্মীদের কল্যাণে অবিচল প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ জানাই। আমরা যদি এই পরিবর্তনের নেপথ্যের নায়কদের পাশে থাকি, তাহলে নিশ্চয়ই একটি পরিচ্ছন্ন, সবুজ এবং টেকসই বাংলাদেশ গড়ে তুলতে পারব।”<o:p></o:p>
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, “স্থানীয় সরকার ব্যবস্থার সঙ্গে বেসরকারি খাতের উদ্ভাবনকে একত্রিত করে, আমরা বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় বাস্তব পরিবর্তন আনতে সক্ষম হয়েছি। আমরা বিশ্বাস করি, এই মডেলটি দেশের অন্যান্য শহরেও বাস্তবায়ন করা হলে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন সম্ভব হবে।”<o:p></o:p>
ইউনিলিভার বাংলাদেশের কর্পোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপ্‌স অ্যান্ড কমিউনিকেশন্স ডিরেক্টর শামিমা আক্তার বলেন, “ইউনিলিভার বাংলাদেশ প্লাস্টিক দূষণ বন্ধের প্রতিশ্রুতির অংশ হিসেবে প্লাস্টিক টেকসই ব্যবস্থাপনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং ইপসা’র সঙ্গে একসাথে কাজ করে আমরা দেখিয়েছি, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে টেকসই সমাধান সম্ভব। অনানুষ্ঠানিকভাবে প্লাস্টিক সংগ্রহ করা শ্রমিকরা আমাদের এই উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ— তাদের ছাড়া বড় পরিসরে প্লাস্টিক সংগ্রহ সম্ভব নয়। তাদের স্বাস্থ্য, নিরাপত্তা ও মানবাধিকার উন্নয়নের মাধ্যমে আমরা একটি ন্যায্য টেকসই অর্থনীতির উদাহরণ তৈরি করছি। এই উদ্যোগের মাধ্যমে আমরা চট্টগ্রামের প্রায় ১০% প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা করছি, যেখানে বর্জ্য ব্যবস্থাপনায় জড়িত কর্মীরা, সরকারি সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীরা সক্রিয়ভাবে একসঙ্গে কাজ করছেন।”<o:p></o:p>
ইপসা’র সোশ্যাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ডিরেক্টর নাসিম বানু বলেন, “এই সহযোগিতা প্রান্তিক বর্জ্যকর্মীদের ক্ষমতায়নের পাশাপাশি সমাজের সহনশীলতা বৃদ্ধি করে একটি পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ে তুলতে ভূমিকা রেখেছে। আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রমাণ করে, কমিউনিটি-ভিত্তিক সমাধানের মাধ্যমেও সবচেয়ে বড় পরিবেশগত চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করা সম্ভব।”<o:p></o:p>
উল্লেখ্য, টেকসই উন্নয়ন ও সমাজ উন্নয়নে নিজেদের দীর্ঘমেয়াদী অঙ্গীকারের অংশ হিসেবে ইউনিলিভার বাংলাদেশ ছয় দশকেরও বেশি সময় ধরে দেশের অগ্রগতির নির্ভরযোগ্য অংশীদার হিসেবে কাজ করে আসছে।<o:p></o:p>
লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত যুক্তরাজ্যভিত্তিক এই বহুজাতিক কোম্পানি ১৯৬২ সালে চট্টগ্রামের কালুরঘাটে একটি কারখানা স্থাপনের মাধ্যমে বাংলাদেশে যাত্রা শুরু করে। বর্তমানে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ৩৯.২৫ শতাংশ শেয়ার বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের মালিকানাধীন এবং ৬০.৭৫ শতাংশ মালিকানায় রয়েছে বৈশ্বিক ইউনিলিভার গ্রুপ। বাংলাদেশের কর্মকর্তা ও কর্মচারীদের মাধ্যমে কোম্পানির ৯৬ শতাংশ পণ্য স্থানীয়ভাবে উৎপাদিত হয়।
তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরস্কারের জন্য আবেদনের আহ্বান
রাশিয়ার ‘ভিজভ’ ফাউন্ডেশন বিশ্বের তরুণ বিজ্ঞানীদের কাছ থেকে অত্যন্ত সম্মানজনক ‘ভিজভ’ ভবিষ্যৎ প্রযুক্তির জন্য মনোনয়ন আহ্বান করেছে।
মনোনয়ন জমার শেষ তারিখ আগামী ১ মে। প্রতিযোগিতার ওয়েবসাইটের মাধ্যমে তিনটির যে কোনো একটি উপায়ে পুরস্কারের জন্য আবেদন করা যাবে: নিজস্ব নমিনেশন, সহকর্মী কোনো বিজ্ঞানীর নমিনেশন, কোনো বৈজ্ঞানিক প্রতিষ্ঠান বা সংস্থার (বিশ্ববিদ্যালয়, গবেষণা ইনস্টিটিউট ইত্যাদি) নমিনেশন।
গত ১০ বছরের মধ্যে (যদিও চূড়ান্ত নয়) অর্জিত সাফল্যের জন্য সক্রিয় গবেষকদের এই পুরস্কারের জন্য বিবেচনা করা হবে। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নকে বিশেষভাবে প্রভাবিত করেছে এমন আবিষ্কারের জন্য ‘ডিসকভারি’ ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে।
রোসাটম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আধুনিক বিজ্ঞান ও প্রতিটি মানুষের জীবনের চিত্র পরিবর্তনে যুগান্তকারী আইডিয়া ও আবিষ্কারকে স্বীকৃতি দেওয়ার জন্য এই পুরস্কারটি প্রবর্তন করা হয়। এর অন্যতম লক্ষ্য তরুণ প্রজন্মের মাঝে বিজ্ঞানকে জনপ্রিয় করা এবং এর জন্য নিজেকে উৎসর্গ করার অনুপ্রেরণা জোগানো।
যেকোনো দেশ থেকে তরুণ বিজ্ঞানীরা ‘ডিসকভারি’ ক্যাটাগরিতে পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন। এই ক্যাটাগরিটি ২০২৪ সাল থেকে প্রবর্তন করার মাধ্যমে ‘ভিজভ’ পুরস্কারকে আন্তর্জাতিক রূপ দেওয়া হয়। যদিও পুরস্কারের চারটি ক্যাটাগরি শুধু রুশ বিজ্ঞানীদের জন্য নির্ধারিত: ‘ব্রেক থ্রু’, ‘ইঞ্জিনিয়ারিং সল্যুশন’, ‘সাইন্টিস্ট অফ দা ইয়ার’, এবং ‘পারস্পেকটিভ’।
নতুন রং ওলো!
নতুন রংয়ের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। যে রং মানুষের চোখে এখনো ধরা পড়েনি। গবেষকরা নতুন রঙের নামকরণ করেছেন 'ওলো'। লেজার এবং উন্নত ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে পাঁচজন ব্যক্তিকে রংটি দিখিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকরা। এতে তাদের সাধারণ রং দেখার ক্ষমতা স্বাভাবিক সীমার বাইরে চলে গিয়েছিলো।
গত ১৮ এপ্রিল 'সায়েন্স অ্যাডভান্সেস'-এ গবেষণার বিস্তারিত প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, রংটি কেবল রেটিনার লেজার ম্যানিপুলেশনের মাধ্যমেই অনুভব করা যেতে পারে। ফলে যে রংটি তারা দেখেছেন সেটির অভিজ্ঞতা তারা সঠিক ভাবে বর্ণনা করতে পারছেন না।
এ নিয়ে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বৈদ্যুতিক প্রকৌশলী রেন এনজি গার্ডিয়ানকে বলেছেন, 'আমরা শুরু থেকেই আশা করেছিলাম যে এটি একটি অভূতপূর্ব রঙের সংকেতের মতো দেখাবে কিন্তু আমরা জানতাম না যে মস্তিষ্ক কিভাবে প্রতিক্রিয়া জানাবে। এই রং ছিল  চোখ ধাঁধানো। এটা ছিল চমকে দেওয়ার মতো। এটা অত্যন্ত গভীর।।'
গবেষণা দলের দৃষ্টি বিজ্ঞানী অস্টিন রুর্ডা বলেছেন, ''কোনও নিবন্ধে বা মনিটরে রংটিকে বর্ণনা করার কোনও উপায় নেই।"
“আসলে আমরা যে রং দেখি তা আসল নয়। আমরা যে রংটি দেখি তা এরই একটি রূপ, কিন্তু ওলোর কাছে তা  একেবারেই বিবর্ণ"- যোগ করেন তিনি।
তবে গবেষকরা একটি ফিরোজা বর্গক্ষেত্রের ছবি শেয়ার করেছেন যাতে রংটি কেমন হতে পারে তা বোঝানো যায়। কিন্ত তারা এও বলছেন, এই ছবিটি আসল রঙের গভীরতা বা অভিজ্ঞতা পুরোপুরি প্রকাশ করতে পারে না।
নতুন উদ্ভাবন নিয়ে দ্বিমত প্রকাশ করে লন্ডনের সিটি সেন্ট জর্জেসের দৃষ্টি বিশেষজ্ঞ অধ্যাপক জন বারবার মনে করেন, 'এই আবিষ্কারের পরিধি সীমিত। এটি কোনও নতুন রং নয়। এটি একটি আরও স্যাচুরেটেড সবুজ রং যা কেবলমাত্র সাধারণ লাল-সবুজ বর্ণীয় প্রক্রিয়া সহ একটি বিষয়ের মধ্যে তৈরি করা যেতে পারে-যখন একমাত্র ইনপুট M কোণ থেকে আসে। অর্থাৎ  রেটিনার কোণ নামক রং-সংবেদনশীল কোষের উপর আলো পড়লে মানুষ রং উপলব্ধি করতে পারে। মূলত রেটিনার তিন ধরণের কোণ রয়েছে যা দীর্ঘ (L), মাঝারি (M) এবং সংক্ষিপ্ত (S) তরঙ্গ দৈর্ঘ্যের আলোর প্রতি সংবেদনশীল। প্রাকৃতিক আলো হল একাধিক তরং্গ দৈর্ঘ্যের মিশ্রণ যা তিনটি কোণকেই সক্রিয় করে। লাল আলো সাধারণত L কোণকে উদ্দীপিত করে, অন্যদিকে নীল আলো S কোণকে উদ্দীপিত করে। কিন্তু কোনও প্রাকৃতিক আলোই M কোণকে উদ্দীপিত করে না কারণ এটি রেটিনার মাঝখানে অবস্থিত। আর রং মূলত একটি অনুভূতি, যা তখনই জন্ম নেয় যখন নির্দিষ্ট তরং্গদৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় বিকিরণ আমাদের রেটিনায় থাকা কোণ কোষগুলোকে উদ্দীপ্ত করে এবং সেই সংকেত মস্তিষ্কে পাঠানো হয়। ।
গবেষণায় দেখা যাচ্ছে, ওলো-এর স্যাচুরেশন অত্যন্ত তীব্র এবং ব্যতিক্রমী হলেও, এর হিউ এখনো মূলত নীল-সবুজ বর্ণ পরিসরের মধ্যেই রয়ে গেছে। তাইতো গবেষকরা বলেছেন, ‘আমাদের প্রোটোটাইপ সিস্টেমে ওলোকে নিরপেক্ষ ধূসর পটভূমির বিপরীতে দেখতে গেলে এটি এক ধরনের নীল-সবুজ রং হিসেবে প্রতিভাত হয়, যার স্যাচুরেশন অভূতপূর্ব। আর এই রংের সঙ্গে সবচেয়ে কাছাকাছি একবর্ণীয় আলোর মিল খুঁজতে গেলে, প্রথমে ওলো-র তীব্রতা কমাতে হয়—অর্থাৎ তাতে সাদা আলো যোগ করে সেটির তীব্রতা কমাতে হয়। এই পদ্ধতিতেই প্রমাণ হয় যে, ওলো রংটি আমাদের পরিচিত রংের সীমার বাইরে অবস্থান করছে।
গবেষকদের ভাষ্যমতে, ‘ওলো রংের জন্য অংশগ্রহণকারীরা যে নামগুলো প্রস্তাব করেছেন, তার মধ্যে রয়েছে—‘টিল’, ‘সবুজ’, ‘নীল-সবুজের মতো’, এবং ‘সবুজ, সামান্য নীল মিশ্রণ’। গবেষকেরা ধারাবাহিকভাবে ওলো-র স্যাচুরেশনকে ৪ এর মধ্যে ৪ হিসেবে মূল্যায়ন করেছেন, যেখানে একই হিউ-এর কাছাকাছি একবর্ণীয় রংগুলোর গড় স্যাচুরেশন রেটিং ছিল ২ দশমিক ৯।
অধ্যাপক আহমদ শামসুল ইসলামের স্মরণ সভা অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত উদ্ভিদবিজ্ঞানী অধ্যাপক.আহমদ শামসুল ইসলামের স্মরণে আজ শনিবার  রাজধানীর ঢাকা ক্লাবে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক ইসলামের পরিবারের আয়োজনে এই সভায় তাঁর দীর্ঘ কর্মময় জীবন, গবেষণা, শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান এবং ব্যক্তিগত স্মৃতিচারণ করেন শিক্ষক, শিক্ষার্থী, সহকর্মী, গুণগ্রাহী ও পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতে অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজ সকলকে স্বাগত জানান, প্রয়াত পিতার জন্য ক্ষমা ও দোয়া চান। এরপর তিনি সঞ্চালক ড. হাসিব ইরফানুল্লাহকে পরিচয় করিয়ে দেন। কুরআনিক স্কুল সোসাইটির শিক্ষক ও সমন্বয়ক নজরুল ইসলাম পবিত্র কোরআন থেকে সূরা পাঠ করেন। অনুষ্ঠানে ড. হাসিব  ইরফানুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসিনা খানের ও জাপানের ইওয়াতে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবিদুর রহমানের শোক বার্তা পাঠ করেন।
অনুষ্ঠানে বক্তারা অধ্যাপক ইসলামের দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবন এবং দেশের বিজ্ঞান ও শিক্ষা ক্ষেত্রে তার অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর সাবেক সভাপতি অধ্যাপক ড. শমসের আলী তাঁর বন্ধুত্বপূর্ন সম্পর্কের কথা স্মরণ করেন বলেন, "তাঁর মতো প্রজ্ঞাবান বিজ্ঞানী আমাদের সমাজের জন্য অমূল্য সম্পদ ছিলেন।" সাবেক ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. আজাদ চৌধুরী বলেন, "অধ্যাপক ইসলাম ছিলেন একজন ব্যতিক্রমী শিক্ষক ও গবেষক। তাঁর গভীর জ্ঞান ও প্রজ্ঞা আমাদের সকলের জন্য অনুপ্রেরণাদায়ক।"
ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মিহির লাল সাহা বলেন, "স্যার ছিলেন একজন অসাধারণ ব্যক্তিত্ব। তিনি যে জ্ঞানের আলো ছড়িয়ে গেছেন, তা আমাদের পথপ্রদর্শক হয়ে থাকবে। তিনি যে মানের শিক্ষক ছিলেন, আমরা হয়তো স্যারকে সেভাবে যথাযথ সম্মান জানাতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। বিসিএসআইআর-এর সিনিয়ার বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম খান টিস্যু কালচার প্রযুক্তির উন্নয়নে অধ্যাপক ইসলামের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরেন।
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি) পরিসংখ্যান বিভাগের সাবেক অধ্যাপক এবং অধ্যাপক ইসলামের খুবই প্রিয় নজরুল সঙ্গীত শিল্পী অধ্যাপক নাশিদ কামাল অধ্যাপক ইসলামকে স্মরণ করে নজরুল সংগীতের কিছু লাইন পরিবেশন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মনজুরুল করীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের শিক্ষকগণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. রফিকুল রহমান অধ্যাপক ইসলামের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাখাওয়াত হোসেন এবং বিএপিটিসিবি-এর প্রতিনিধি অধ্যাপক নুরুল ইসলাম ও আইইউবির ড. সাবরিনা এম ইলিয়াস অধ্যাপক ইসলামকে তাদের শ্রদ্ধা জানান।
বোটানিক্যাল সোসাইটি ও অবসরপ্রাপ্ত উদ্ভিদবিজ্ঞান শিক্ষকরাও অধ্যাপক ইসলামকে স্মরণ করেন। BINA ময়মনসিংহের অবসরপ্রাপ্ত বিজ্ঞানী ও অধ্যাপক ইসলামের পিএইচডি ছাত্র ড. সামাদ তাঁর স্মৃতিচারণ করেন। শেষে ড. হাসিব ড. পারভেজ হারিসের লিখিত বার্তা পাঠ করেন। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সভাপতি  মুনির হাসান এবং এএসআই স্কুল অব লাইফের সমন্বয়ক মোর্শেদা আক্তার মীম অধ্যাপক ইসলামকে নিয়ে স্মৃতিচারণ করেন।
সভায় অধ্যাপক ইসলামের পরিবারের সদস্যদের পক্ষ থেকে তার জ্যেষ্ঠ পুত্র সাউথ-ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ ইসলাম বলেন, তাঁর পিতা ছিলেন একজন স্নেহময় জনক এবং একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও গবেষক। অধ্যাপক ইসলামের একমাত্র কন্যা, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের অধ্যাপক ড. জেবা ইসলাম তাদের পিতার স্মৃতিচারণ করেন। অধ্যাপক ইসলামের কনিষ্ঠ পুত্র, যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে কর্মরত সফটওয়্যার ইঞ্জিনিয়ার খালিদ ইসলাম প্রয়াত পিতার জন্য দোয়া চান।  সবশেষে অধ্যাপক ইসলামের জ্যেষ্ঠ পুত্র অধ্যাপক ইউসুফ ইসলাম দোয়া পরিচালনা করেন এবং অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে অধ্যাপক ইসলামের বিভিন্ন উল্লেখযোগ্য পুরস্কার ও সম্মাননার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়। এর মধ্যে রয়েছে প্রেসিডেন্ট’স গোল্ড মেডেল ইন অ্যাগ্রিকালচার (১৯৮৪), একুশে পদক (শিক্ষা, ১৯৮৬), বিএএস গোল্ড মেডেল ইন বায়োলজি (১৯৮৭), বাংলাদেশ বোটানি অ্যাসোসিয়েশন স্বর্ণপদক (১৯৯৭) এবং জিএনওবিবি প্রদত্ত লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (২০১৭)।
চিরঘুমে দেশের জীবপ্রযুক্তি গবেষণার পথিকৃৎ
শতবর্ষী বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলাদেশে আধুনিক জীবপ্রযুক্তি গবেষণার অগ্রপথিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আহমদ শামসুল ইসলাম। সোমবার (১৪ এপ্রিল) বাদ জোহর গুলশান আজাদ মসজিদ তার রুহের মাগফেরাত করে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর চিরঘুমে শায়িত হয়েছেন বনানী কবরস্থানে।
এর আগে সকালে ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন) দেশে টিস্যু কালচার ও বায়োটেকনোলজি গবেষণার এই পথিকৃৎ। জিবদ্দশায় তিনিই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে স্থাপন করেন প্রথম ‘প্ল্যান্ট টিস্যু কালচার ও জেনেটিকস ল্যাবরেটরি’; গড়ে তুলেন বাংলাদেশি বায়োটেকনোলজিস্টদের সংগঠন জিএনওবিবি।
মৃত্যকালে অসংখ্য গুণগ্রাহী ও শিক্ষার্থীসহ দুই ছেলে ও এক মেয়ে রেখে গেলেন আহমদ শামসুল ইসলাম। তার  বড় ছেলে অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ছোট ছেলে খালিদ ইসলাম যুক্তরাষ্ট্রে একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত। এর একমাত্র মেয়ে মেয়ে অধ্যাপক জেবা ইসলাম সিরাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য।
অধ্যাপক আহমদ শামসুল ইসলাম ১৯২৪ সালের ৬ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে ১৯৪১ সালে ম্যাট্রিক, রাজশাহী কলেজ থেকে ১৯৪৩ সালে ইন্টারমিডিয়েট (বিজ্ঞান বিভাগ), প্রেসিডেন্সি কলেজ, কলকাতা থেকে ১৯৪৫ সালে বোটানিতে অনার্স এবং ১৯৪৭ সালে এমএসসি সম্পন্ন করেন। ১৯৫৪ সালে তিনি ব্রিটিশ কাউন্সিলের আর্থিক সহায়তায় যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে বোটানিতে (সাইটোজেনেটিকস) পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বীজবিহীন স্ট্রবেরি নিয়ে তার অনন্য গবেষণার জন্য একই বছর কারি মেমোরিয়াল পুরস্কার লাভ করেন।
এছাড়াও শিক্ষা ও গবেষণায় অবদানের জন্য ১৯৮৪ সালে কৃষিতে রাষ্ট্রপতির স্বর্ণপদক, ১৯৮৬ সালে শিক্ষায় একুশে পদক পেয়েছেন অধ্যাপক আহমদ শামসুল ইসলাম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে  তার গবেষণা-ফলাফল তিনি 'নেচার' জার্নালে প্রকাশ করেছিলেন গত শতকের ৫০ এর দশকে।  বাংলাদেশ সরকারের অনুদানে দেশের বিজ্ঞানীদের নেতৃত্বে পাটের জিনোম নিয়ে গবেষণাপত্রটি উৎসর্গ করা হয়েছিলো তার নামে।  ওখানকার ছোট্ট একটা প্যারাগ্রাফ এরকম- "One can cite several important papers of Prof Islam to justify his pioneering role in the foundation of biotechnology in Bangladesh, including the early work on jute genomics and breeding. In a paper published in 1960 in the Nature journal, he and his colleague were the first in the world to successfully produce a hybrid between two jute-yielding species, which continues to make impact in current research. Between 1952 and 1964, he produced three more papers in Nature on cytogenetics and embryo culture by use of plant hormones."
কর্মগুণে প্রেরণার বাতিঘর হয়ে রইলেন অধ্যাপক আহমদ শামসুল ইসলাম।